Tag: Westbengal Scholarship

এই Category-তে পশ্চিমবঙ্গের স্কলারশিপ (Westbengal Scholarship 2022) সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করা হবে। প্রতিবছরই আমাদের পশ্চিমবঙ্গ সরকার প্রচুর স্কলারশিপের ব্যবস্থা করে। বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের তরফ থেকেও পঞ্চম শ্রেণি থেকে শুরু করে উচ্চতর বিভিন্ন শাখার ছাত্র ছাত্রীদের জন্য প্রচুর স্কলারশিপের ব্যবস্থা করা হয়।

এই সমস্ত স্কলারশিপগুলো কারা পেতে পারে, কিভাবে আবেদন করা যায়, শিক্ষাগত যোগ্যতা কেমন, কী কী তথ্য জমা দিতে হবে বা আবেদনকারীরা কত টাকা বৃত্তি পাবে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব

এখানে Kanyashree , Aikyashree, Shikshasree , ইত্যাদি স্কলারশিপগুলো সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হবে।

এছাড়া বিভিন্ন বেসরকারি স্কলারশিপগুলো যেমন ALO মেধা বৃত্তি, কলগেট স্কলারশিপ নিয়েও এই Category-তে আলোচনা করা হবে।

  • Aikyashree ঐক্যশ্রী SCHOLARSHIP How to apply Aikyashree

    Aikyashree ঐক্যশ্রী SCHOLARSHIP How to apply Aikyashree

    AIKYASHREE ঐক্যশ্রী।। KANYASHREE ।। SWAMI VIVEKANANDA MERIT CUM MEANS SCHOLARSHIP ।। SHIKSHASHREE ।। OASIS

    আজকের পোষ্টে আমরা আবার পশ্চিমবঙ্গের আর একটি গুরুত্ব পূর্ণ সরকারী প্রকল্প Aikyashree ঐক্যশ্রী (Aikyashree Scholarship) নিয়ে সমস্ত তথ্য শেয়ার করব।এই পোষ্টে আমরা জানাবো কারা ঐক্যশ্রী প্রকল্পের জন্য application করতে পারবে, এর জন্য কী কী যোগ্যতা লাগবে, কিভাবে application করবে, কী কী documents জমা দিতে হবে, কত টাকা বৃত্তি পাওয়া যাবে ইত্যাদি।

    ঐক্যশ্রী প্রকল্প কি

    West Bengal Minority Development and Finance Corporation (WBMDFC) এর অধীনে পশ্চিমবঙ্গের আর্থিক ভাবে পিছিয়ে পড়া খ্রীষ্টান,মুসলিম, শিখ, বৌদ্ধ ,জৈন সহ অন্যান্য Minority জাতিভুক্ত ছাত্রছাত্রীদের শিক্ষার মান বৃদ্ধি করার জন্য Aikyashree ঐক্যশ্রী Scholarship 2022 নামক একটি  Prakalpa চালু করা হয়েছে।

    Aikyashree ঐক্যশ্রী SCHOLARSHIP 2022 ঃ

    এই প্রকল্পের পাঁচটি ভাগ আছে সেগুলি হলো –
    1.WB Pre Matric Scholarship.
    2. WB Post Matric Scholarship.
    3. WB Merit cum Means Scholarship.
    4. WB Talent Support Scholarship.
    5. Swami Vivekananda Merit cum Means Scholarship (SVMCM)

    প্রাপক

    সংখ্যালঘু সম্প্রদায়ের (মুসলিম, খ্রীস্টান, শিখ, বৌদ্ধ ও জৈন) শিক্ষার্থী।

    আবেদন পদ্ধতি

    অনলাইনে আবেদন করতে হবে।

    Aikyashree ঐক্যশ্রী SCHOLARSHIP 2022 এর যোগ্যতা

    (i) আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
    (ii) বর্তমানে যাঁরা পড়াশোনা করছেন শুধুমাত্র তাঁরাই আবেদনের যোগ্য।
    (iii) একই পরিবারের কেবল মাত্র দুইজনই আবেদন করতে পারবে।
    (iv) Regular course-এর শিক্ষার্থীরাই আবেদন করতে পারবে।
    (v) বাংলার শিক্ষা-র ইউনিক আইডি থাকতে হবে।
    (vi) একটি মোবাইলে একের বেশি আবেদন রেজিস্ট্রেশান করা যাবে না
    (vi) শিক্ষা প্রতিষ্ঠানটি পশ্চিমবঙ্গে অবস্থিত হতে হবে ।

    A. Pre-Matric Scholarship Eligibility :-

    (iii) আবেদনকারীকে আগের পরীক্ষায় কমপক্ষে ৫০ শতাংশ নম্বর পেতে হবে।
    (iv) আবেদনকারীর পরিবারের পারিবারিক আয় দুই লাখ টাকা বা তার কম হতে হবে।
    (v) আবেদনকারীকে রাজ্য বা কেন্দ্র সরকারের স্বীকৃত কোনো শিক্ষাবোর্ডর দ্বারা পরিচালিত বিদ্যালয়ের পড়ুয়া হতে হবে।
    (v) আবেদনকারীকে নিয়মিত শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হবে।
    (vii) আবেদনকারীর আধার কার্ড থাকতে হবে ।
    *** পশ্চিমবঙ্গের বাইরের ইনস্টিটিউটে অধ্যয়নরত শিক্ষার্থীরা Pre-Matric
    Scholarship এর জন্য যোগ্য নয় । ***

    Fb_Prostuti
    আমাদের লেটেস্ট পোস্টের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে জয়েন করতে পারো ।

    B. Post-Matric Scholarship Eligibility :-

    (ii) শিক্ষার্থীর পরিবারের পারিবারিক আয় দুই লাখ টাকা বা তার কম (একাদশ ও দ্বাদশ শ্রেণি) এবং আড়াই লাখ টাকা বা তার কম (স্নাতক স্তর বা স্নাতক স্তরের উপরে) হতে হবে।
    (iii) আগের বছরের পরীক্ষায় কমপক্ষে 50% নম্বর পেতে হবে।
    (iv) রাজ্য / কেন্দ্র সরকারের স্বীকৃত কোনো শিক্ষাবোর্ড / কাউন্সিল / বিশ্ববিদ্যালয় / ইনস্টিটিউশনে অধ্যয়নরত অবস্থায় থাকতে হবে ।
    (vii) শিক্ষার্থীর আধার কার্ড থাকতে হবে ।
    (x) Regular course-এর শিক্ষার্থীরাই আবেদন করতে পারবে।
    *** পশ্চিমবঙ্গের বাইরের ইনস্টিটিউটে অধ্যয়নরত শিক্ষার্থীরা Post-Matric Scholarship এর জন্য যোগ্য নয় ।***

    Government Scholarship

    1. মেধাশ্রীঃ বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
    2. নবান্ন স্কলারশিপ ও উত্তরকন্যা স্কলারশিপঃ বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
    3. ওয়েসিস ঃ বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
    4. স্বামী বিবেকানন্দ মেরিটকাম মেন্স স্কলারশিপ বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
    5. ঐক্যশ্রী ঃ বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
    6. কন্যাশ্রী ঃ বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। 
    7. শিক্ষাশ্রী ঃ বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। 

    C. Merit-Cum-Means Scholarship Eligibility :-

    (ii) আবেদনকারীকে অবশ্যই Technical / Professional Course এ অবশ্যই ভর্তি হতে হবে ।
    (iii) আবেদনকারীকে Higher Secondary / Graduation / Post Graduation এর পরীক্ষায় কমপক্ষে 50% নম্বর পেতে হবে ।
    (iv) শিক্ষার্থীর পরিবারের বার্ষিক আয় আড়াই লাখ টাকা বা তার কম হতে হবে।
    (vi) বর্তমানে যাঁরা পড়াশোনা করছেন শুধুমাত্র তাঁরাই আবেদনের যোগ্য।
    (vii) শিক্ষা প্রতিষ্ঠানটি পশ্চিমবঙ্গে অবস্থিত হতে হবে ।
    (viii) শিক্ষার্থীর আধার কার্ড অবশ্যই থাকতে হবে ।
    (xi) Regular course-এর শিক্ষার্থীরাই শুধুমাত্র আবেদন করতে পারবে।
    পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও ফাইন্যান্স কর্পোরেশন কর্তৃক জারি করা নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী পশ্চিমবঙ্গের বাসিন্দা কিন্তু পশ্চিমবঙ্গের বাইরে অবস্থিত প্রতিষ্ঠানে পড়াশোনা করা শিক্ষার্থীরাও আবেদনের জন্য যোগ্য

    D. Talent Support Program (TSP) Eligibility :-

    (ii) Higher Secondary / Graduation / Post Graduation / M.Phil (except professional and technical courses) ইত্যাদিতে পাঠরতরা আবেদন করতে পারবে।
    (iii) আগের বছরের পরীক্ষায় কমপক্ষে 50% নম্বর পেতে হবে।
    (iv) শিক্ষার্থীর পরিবারের বার্ষিক আয় দুই লাখ টাকা বা তার কম হতে হবে।
    (v) যে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠরত অবশ্যই সেই শিক্ষা প্রতিষ্ঠানকে রাজ্যের মধ্যে অবস্থিত হতে হবে।
    (vi) বর্তমানে যাঁরা পড়াশোনা করছেন শুধুমাত্র তাঁরাই আবেদনের যোগ্য।
    (vii) শিক্ষার্থীর আধার কার্ড থাকতে হবে ।

    TSB official website CLICK HERE

    ALO মেধা বৃত্তি /ALO Scholarship ঃ বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

    scholarship-sitaram-jindal
    Sitaram Jindal Scholarship ঃ বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

    প্রয়োজনীয় নথি

    (i) শিক্ষার্থীর নিজস্ব Community Certificate
    (ii) Aadhar Card এর জেরক্স
    (iii) Family Annual Income Certificate
    (iv) স্কুল/ কলেজ/ ইউনিভার্সিটির এই বছরের Admission এর রশিদ
    (v) বিগত বছরের পরীক্ষার Mark Sheet এর জেরক্স
    (vi) Domicile Certificate (সকলের জন্য প্রযোজ্য নয়)
    (vii) Bank Passbook এর জেরক্স
    (viii) Passport Size Color Photo

    বৃত্তি ঃ

    WB Pre Matric Scholarship:

    প্রথম থেকে পঞ্চম শ্রেণীবৃত্তির পরিমাণ
    Day Scholars1100 টাকা
    পঞ্চম থেকে দশম শ্রেণী বৃত্তির পরিমাণ
    Day Scholars5500 টাকা
    Hostelers5500 টাকা

    WB Post Matric Scholarship:

    একাদশ এবং দ্বাদশ শ্রেণীবৃত্তির পরিমাণ
    Day Scholars10200 টাকা
    Hostelers11900 টাকা
    একাদশ এবং দ্বাদশ শ্রেণী (Technical & Vocational Courses) বৃত্তির পরিমাণ
    Day Scholars13500 টাকা
    Hostelers15200 টাকা
    স্নাতক এবং স্নাতকোত্তরবৃত্তির পরিমাণ
    Day Scholars6600 টাকা
    Hostelers9600 টাকা

    WB Merit cum Means Scholarship:

    M. Phil and Medical Students বৃত্তির পরিমাণ
    Day Scholars9300 টাকা
    Hostelers16500 টাকা
    Engineering, Law, Management, CA, etc. coursesবৃত্তির পরিমাণ
    Day Scholars27500 টাকা
    Hostelers33000 টাকা

    WB Talent Support Scholarship:

    শ্রেণীবৃত্তির পরিমাণ
    একাদশ এবং দ্বাদশ শ্রেণী2550 টাকা
    স্নাতক শ্রেণী4800 টাকা
    স্নাতকোত্তর শ্রেণী4900 টাকা

    official website   CLICK HERE.

    Last Date of Scholarship Aikyashree ঐক্যশ্রী SCHOLARSHIP 2022:

    SCHOLARSHIP NAMESTARTLAST DATE
    Pre Matric (Fresh & Renewal) 15.08.202231.10.2022
    Post Matric (Fresh & Renewal) 15.08.202231.10.2022
    Merit-cum-Means (Fresh & Renewal)15.08.202231.10.2022
    State Govt. Sponsored Stipend Under Talent Support Programme (TSP) (Fresh & Renewal)15.08.202231.10.2022
    Swami Vivekananda Merit-cum-Means (Fresh & Renewal)15.08.202231.10.2022

    অনলাইনে application করে application form ডাউনলোড করতে হবে। তারপর প্রয়োজনীয় document সহ সেই application form institute-এ জমা করতে হবে

  • KANYASHREE PRAKALPA কন্যাশ্রী How to apply Kanyashree

    KANYASHREE PRAKALPA কন্যাশ্রী How to apply Kanyashree

    Kanyashree Prakalp 2022 কন্যাশ্রী 2022

    AIKYASHREE ।। KANYASHREE ।। SWAMI VIVEKANANDA MERIT CUM MEANS SCHOLARSHIP ।। SHIKSHASHREE ।। OASIS

    প্রিয় ছাত্র ছাত্রী, 
    আমাদের ওয়েবসাইট prostuti2022.in -এ স্বাগত। আজকের পোস্টে পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প কন্যাশ্রী প্রকল্প সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হবে। এই পোস্ট থেকে কন্যাশ্রী প্রকল্প কি, কারা এই প্রকল্পে আবেদন করতে পারবে, প্রকল্পের জন্য কি কি যোগ্যতা লাগবে, কি কি ডকুমেন্টস জমা দিতে হবে, কত টাকা বৃত্তি পাওয়া যাবে তা জানা যাবে।
    অর্থনৈতিকভাবে অনগ্রসর শ্রেণীর অন্তর্ভুক্ত ১৩-১৮ বছর বয়সের মেয়েদের আর্থিক সহায়তা দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকারের একটি উদ্যোগ কন্যাশ্রী প্রকল্প।

    কন্যাশ্রী প্রকল্প (Kanyashree Prakalp 2022) ঃ

    অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা পরিবারের মেয়েদের জীবন ও অবস্থার উন্নয়নে এবং ১৮ বছরের নীচে যাতে মেয়েদের বিবাহ না হয় এবং উচ্চতর শিক্ষা গ্রহণ করতে পারে সেই দিকে লক্ষ্য‌ রেখে পশ্চিমবঙ্গ সরকার Kanyashree Prakalpa কন্যাশ্রী প্রকল্প চালু করেছে। 

    Kanyashree Prakalpa কন্যাশ্রী প্রকল্প-এর ভাগ

    এই প্রকল্পের তিনটি ভাগ আছে।  সেগুলি হলো ঃ-
    1.  কন্যাশ্রী ১ (K1)
    2.  কন্যাশ্রী ২ (K2)
    3.  কন্যাশ্রী৩ (K3)

    Kanyashree Prakalpa 2000 কন্যাশ্রী 2022 এর প্রাপক ::

    কন্যাশ্রী ১ (K1)
    13 থেকে 18 বছর বয়সের স্কুল পড়ুয়া অবিবাহিত ছাত্রীরা এই Kanyashree Scheme এ আবেদন করতে পারবে।
    কন্যাশ্রী২ (K2)
    কন্যাশ্রী এর ক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে 18 বছর থেকে 19 বছরের মধ্যে এবং তাকে অবিবাহিত হতে হবে।
    কন্যাশ্রী ৩ (K3)
    যে কোনও বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতকোত্তর কোর্সে পড়ুয়া ছাত্রী।

    আবেদন পদ্ধতি ::

    কন্যাশ্রী ১ (K1) এবং কন্যাশ্রী২ (K2) এর ক্ষেত্রে ::
    শিক্ষার্থীকে স্কুল থেকে ফর্ম সংগ্রহ করতে হবে।
    কন্যাশ্রী ৩ (K3) এর ক্ষেত্রে 
    শিক্ষার্থীকে স্কুল থেকে ফর্ম সংগ্রহ করতে হবে। কন্যাশ্রী (K3) এর ক্ষেত্রে অনলাইনে আবেদন করতে হবে। কন্যাশ্রী (K3) স্কলারশিপের আবেদনের জন্য আবেদনকারীকে অবশ্যই কন্যাশ্রী ২ (K2) এর ID থাকতে হবে। 

    Kanyashree Prakalpa 2022 কন্যাশ্রী 2022 এ কী কী যোগ্যতা লাগবে?

    কন্যাশ্রী ১ (K1) প্রকল্পের জন্য ::

    (i) পশ্চিমবঙ্গের বাসিন্দা হওয়া বাধ্যতামূলক।
    (ii) বয়স 13 থেকে 18 বছরের মধ্যে হতে হবে।
    (iii) পরিবারের বার্ষিক আয় এক লক্ষ কুড়ি হাজার টাকার কম হতে হবে।
    (iv) আবেদনকারীর অবিবাহিত হওয়া বাধ্যতামূলক।
    (v) আবেদনকারীকে কোনও স্কুলের অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রী হতে হবে।

    Kanyashree ২ (K2) প্রকল্পের জন্য ::

    (i) পশ্চিমবঙ্গের বাসিন্দা হওয়া বাধ্যতামূলক।
    (ii) বয়স 18 থেকে 19 বছরের মধ্যে হতে হবে।
    (iii) আবেদনকারীকে অবশ্যই অবিবাহিত হতে হবে।
    (iv) আবেদনকারীকে কোনও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ( বিজ্ঞান বা কলা বিভাগের ) ছাত্রী হতে হবে।
    (v) আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় 1,20.000 টাকা বা তার কম হতে হবে।

    Kanyashree3 (K3) প্রকল্পের জন্য ::

    (i) যে সমস্ত মেয়েরা কে টু প্রকল্পের জন্য আবেদন করেছিলেন এবং পরে রেজিস্টার্ডও হয়েছেন, একমাত্র তাঁরাই কে থ্রি স্কিমের জন্য আবেদন করতে পারবেন।
    (ii) এই স্কিমে আবেদন করতে গেলে আবেদনকারীকে যে কোনও কলেজ থেকে অন্তত ৪৫% নম্বর নিয়ে স্নাতক স্তর পাশ করতে হবে।
    (iii) K3 প্রকল্পের জন্য বয়সের কোনও  উর্দ্ধসীমা নেই।
    *** আবেদনকারীর বয়স গণনা করা হবে চলতি বছরের 31 শে মার্চের ভিত্তিতে।

    বিভিন্ন দেশের সীমারেখা madhyamik-prostutI
    মাধ্যমিকের সব বিষয়ের জন্য App Madhyamik Prostuti ডাউনলোড করতে এখানে CLICK করুন

    আবেদনের জন্য কী কী নথি লাগবে?

    (i) আবেদনকারীর জন্মের প্রমাণপত্র বা বার্থ সার্টিফিকেট।
    (ii) আবেদনকারী যে অবিবাহিতা (K1 & K2), সেই ব্যাপারে একটি বিবৃতি বা প্রমাণপত্র পেশ করতে হবে আবেদনকারীর বাবা বা মা অথবা অভিভাবকের তরফ থেকে ।
    (iii) আবেদনকারীর ব্যাঙ্কের পাসবইয়ের প্রথম পৃষ্ঠার ফটোকপি। 
    (iv) ইনকাম সার্টিফিকেট
    (v) শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রেঃ
    আবেদনকারী যদি ৪০ শতাংশ শারীরিক প্রতিবন্ধী হন অথবা যদি তাঁর মা বা বাবার কেউই বর্তমান না থাকেন, সে ক্ষেত্রে আবেদনকারীর ইনকাম সার্টিফিকেটের পরিবর্তে যে গুলি প্রয়োজন
    (a) আবেদনকারী শারীরিক প্রতিবন্ধী হলে তার সার্টিফিকেট।
    (b) আবেদনকারীর পিতা মাতা যদি অবর্তমান হন তাহলে তাদের মৃত্যুর প্রমাণপত্রসহ আবেদনকারীর আইনত অভিভাবকের বিষয়টি জানিয়ে একটি বিবৃতি পেশ করতে হবে।

    Government Scholarship

    1. মেধাশ্রীঃ বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
    2. নবান্ন স্কলারশিপ ও উত্তরকন্যা স্কলারশিপঃ বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
    3. ওয়েসিস ঃ বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
    4. স্বামী বিবেকানন্দ মেরিটকাম মেন্স স্কলারশিপ বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
    5. ঐক্যশ্রী ঃ বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
    6. কন্যাশ্রী ঃ বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। 
    7. শিক্ষাশ্রী ঃ বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। 


    বিভিন্ন বেসরকারি স্কলারশিপ সম্বন্ধে আরও তথ্য জানতে হলে আমাদের পেজটি নিয়মিত ফলো করতে থাকো

    scholarship-priyangbada-birla
    প্রিয়মবদা বিড়লা স্কলারশিপ /PriyamVada Birla Scholarship ঃ বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

    বৃত্তি :: 

    প্রকল্পবৃত্তির পরিমাণ
    কন্যাশ্রী ১ (K1)বছরে 1000 টাকা
    কন্যাশ্রী ২ (K2)এককালীন 25000 টাকা
    কন্যাশ্রী ৩ (K3) বিজ্ঞানের ছাত্রীরা মাসে 2500 টাকা
    কন্যাশ্রী ৩ (K3)কলা বিভাগের ছাত্রীরা মাসে 2000 টাকা

    Kanyashree scholarship এর অফিসিয়াল ওয়েবসাইট

    1. official website: CLICK HERE
    2. official website: CLICK HERE

    কিভাবে কন্যাশ্রী প্রকল্পের স্ট্যাটাস চেক করবে 
    How to check application status of Kanyashree Prakalpa

    কন্যাশ্রী প্রকল্পের আবেদন স্ট্যাটাস চেক করার জন্য নিচের লিংকে ক্লিক করুন

    LINK

    ১. অথবা কন্যাশ্রীর অফিসিয়াল ওয়েবসাইট wbkanyashree.gov.in ওপেন করতে হবে।
    ২. এতে একটি নতুন window খুলে যাবে।
    ৩. এরপর window এর উপরে Track Application (সার্চ সিম্বল যুক্ত) এই অপশনে ক্লিক করতে হবে । তাহলে  একটি নতুন পেজ খুলে যাবে।
    অথবা Track Application এ ক্লিক ক্রুন।
    ৪. সেখানে প্রথমে Year লেখা dropdown মেনু থেকে বছর সিলেক্ট করতে হবে (যেমন – 2022-2023)|
    ৫. তারপর একই ভাবে Type of Scheme লেখা dropdown মেনু থেকে অর্থাৎ K1 / Renewal বা K2 / Upgradation সিলেক্ট করতে হবে ।
    ৬.তারপর Application Id তে Application Id লিখতে হবে ।
    (যদি Application Id ভুলে যান তবে নতুন Application Id এর জন্য Application Id এর নীচে click here এ ক্লিক করতে হবে। সেক্ষেত্রে একটি নতুন পেজ খুলে যাবে। সেখানে প্রয়োজনীয় তথ্য দিয়ে form টি পূরন করে সাবমিট করলে আপনার Application Id পেয়ে যাবেন)
    ৭.পরবর্তীতে date of birth টি লিখতে হবে ।
    ৮. এবারে একটি ক্যাপচা দেওয়া থাকবে। তা সঠিক ভাবে লিখুন এবং তারপর Submit এ ক্লিক করলেই কন্যাশ্রী প্রকল্প-এর এপ্লিকেশন স্টেটাস দেখতে পাওয়া যাবে।

error: Content is protected !!
Verified by MonsterInsights