Tag: SOLUTION OF BAYES’ THEOREM S N DEY SEMESTER 3

  • SOLUTION OF BAYES’ THEOREM S N DEY SEMESTER 3 বেইজের উপপাদ্য

    SOLUTION OF BAYES’ THEOREM S N DEY SEMESTER 3 বেইজের উপপাদ্য

    SOLUTION OF BAYES’ THEOREM S N DEY SEMESTER 3 বেইজের উপপাদ্য

    S N DEY MATHEMATICS SOLUTION
    CLASS XII
    SEMESTER – III
    UNIT 4          CHAPTER 1
    BAYES’ THEOREM S N DEY
    বেইজের উপপাদ্য

    বহুবিকল্পভিত্তিক প্রশ্নাবলি (MCQ)                                                  প্রতিটি প্রশ্নের মান 1
    Conventional Type

    বহুবিকল্পভিত্তিক প্রশ্নাবলি (MCQ)                                                  প্রতিটি প্রশ্নের মান 1
    Conventional Type __________________

    1. দেখতে একই রকম তিনটি বাক্সে সাদা ও কালো বলের সংখ্যা নিম্নরূপ: বাক্স I: 1 টি সাদা ও 2 টি কালো, বাক্স II: 2 টি সাদা ও 1 টি কালো; বাক্স III: 2 টি সাদা ও 2 টি কালো; যথেচ্ছভাবে একটি বাক্স নির্বাচন করা হয় এবং তার মধ্য থেকে উদ্দেশ্যহীনভাবে একটি বল তোলা হয়। উত্তোলিত বলটি দেখা যায় সাদা। তৃতীয় বাক্সটি নির্বাচিত হওয়ার সম্ভাবনা হল-
    1/3          Ⓑ 1/2
     Ⓒ 3/4         Ⓓ 4/5

    Solution: ধরি, বাক্স তিনটি নিৰ্বাচন করার ঘটনা যথাক্রমে A, B, এবং C          ∴ P(A) = P(B) = P(C) = 1/3
    আরও ধরি, উত্তোলিত বলটি সাদা বল নির্বাচনের ঘটনা W ;
    ∴ P(W/A) = 1/1 + 2 = 1/3             P(W/B) = 2/2 + 1 = 2/3         P(R/C) = 2/2 + 2 = 1/2
    যদি তোলা বলটি সাদা হয়, তবে তৃতীয়  বাক্সটি নির্বাচিত হওয়ার সম্ভাবনা হল P(C/W)

    \(=\frac{P(C)P(W/C)}{P(A)P(W/A) + P(B)P(W/B) + P(C)P(W/C)}\\=\frac{\frac{1}{3}×\frac{1}{2}}{\frac{1}{3}×\frac{1}{3}+\frac{1}{3}×\frac{1}{2}+\frac{1}{3}×\frac{1}{2}}\\=\frac{\frac{1}{2}}{\frac{1}{3}+\frac{2}{3}+\frac{1}{2}}\)

    = 1/2×6/2 + 4 + 3
    = 1/2×6/9 = 1/3
    Ans:  Ⓐ 1/3

    2. A 5 টির মধ্যে 4 টি ক্ষেত্রে, B 4 টির মধ্যে 3 টি ক্ষেত্রে এবং C 3 টির মধ্যে 2 টি ক্ষেত্রে লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে। তারা একই সঙ্গে আঘাত করে, যদি দুটি গুলি আঘাত হানে, তবে C -এর গুলি আঘাত হানতে না পারার সম্ভাবনা হল-
    5/13                6/13
    4/13                2/13

    Solution: ধরি, E1, E2 ও E3 যথাক্রমে A, B ও C -এর লক্ষ্যবস্তুতে আঘাত করার ঘটনা
    ∴ P(E1) = 4/5;      ∴ P(Ec1) = 1 – 4/5 = 1/5
        P(E2) = 3/4;      ∴ P(Ec2) = 1 – 3/4 = 1/4
        P(E3) = 2/3;      ∴ P(Ec3) = 1 – 2/3 = 1/3

        দুটি গুলি আঘাত করার ঘটনা F হলে –
    P(F) = P[(Ec1 ∩ E2 ∩ E3) ∪ (E1 ∩ Ec2 ∩ E3) ∪ (E1 ∩ E2 ∩ Ec3)]
    = P(Ec1 ∩ E2 ∩ E3) + P(E1 ∩ Ec2 ∩ E3) + P(E1 ∩ E2 ∩ Ec3)
    =P(Ec1)P(E2)P(E3) + P(E1)P(Ec2)P(E3) + P(E1)P(E2)P(Ec3)
    = 1/5×3/4×2/3 + 4/5×1/4×2/3 + 4/5×3/4×1/3
    = 1/5×1/4×1/3×(6 + 8 + 12)
    =1/5×1/4×1/3 × 26 = 13/30

    নির্ণেয় সম্ভাবনা\(=\frac{P(E_1 ∩ E_2 ∩ E_3^c)}{P(F)}\\=\frac{\frac{4}{5}×\frac{3}{4}×\frac{1}{3}}{\frac{13}{30}}\)

    = 1/5×30/13
    = 6/13
    Ans:  Ⓑ 6/13

    3. মনে করো, তিনটি পাত্রের প্রথমটিতে 2 টি সাদা ও 3 টি কালো বল, দ্বিতীয়টিতে 3 টি সাদা ও 2 টি কালো বল এবং তৃতীয়টিতে 4 টি সাদা 1 টি কালো বল আছে। প্রত্যেকটি পাত্র পছন্দ করার সম্ভাবনা সমান। উদেশ্যহীনভাবে নির্বাচিত একটি পাত্র থেকে একটি বল তোলা হয় এবং দেখা যায় তোলা বলটি সাদা। প্রথম পাত্রটি নির্বাচন করা হয়েছিল তার সম্ভাবনা হল-
       Ⓐ 2/5         Ⓑ 1/3         Ⓒ 2/9         Ⓓ 4/9

    Solution: ধরি, উদ্দেশ্যহীনভাবে পাত্র তিনটি নিৰ্বাচন করার ঘটনা যথাক্রমে A1, A2, এবং A3
    প্রত্যেকটি পাত্র পছন্দ করার সম্ভাবনা সমান।
    ∴ P(A1) = P(A2) = P(A3) = 1/3
    আরও ধরি, সাদা বল নির্বাচনের ঘটনা W ;
    ∴ P(W/A1) = 2/2+3 = 2/5;
    P(W/A2) = 3/3+2 = 3/5;
    P(W/A3) = 4/4+1 = 4/5
    উত্তোলিত বলটি সাদা হলে, প্রথম পাত্রটি পছন্দ করার সম্ভাবনা, P(A1/W) 

    \(=\frac{P(A_1)P(W/A_1)}{P(A_1)P(W/A_1) + P(A_2)P(W/A_2) + P(A_3)P(W/A_3)}\\=\frac{\frac{1}{3}×\frac{2}{5}}{\frac{1}{3}×\frac{2}{5}+\frac{1}{3}×\frac{3}{5}+\frac{1}{3}×\frac{4}{5}}\\=\frac{\frac{2}{5}}{\frac{2}{5}+\frac{3}{5}+\frac{4}{5}}\)

    = 2/2 + 3 + 4 = 2/9
    Ans:  Ⓒ 2/9

    4. একটি থলি A -এর মধ্যে 2 টি সাদা ও 3 টি লাল বল এবং অন্য একটি থলি B -এর মধ্যে 4 টি সাদা ও 5 টি লাল বল আছে। উদ্দেশ্যহীনভাবে একটি থলি নির্বাচিত করে তার মধ্য থেকে একটি বল তোলা হয় এবং দেখা যায় যে, তোলা বলটি লাল। বলটি B থলি থেকে তোলা হয়েছিল তার সম্ভবনা হল-
     Ⓐ 25/52         Ⓑ 1/2
    4/9         Ⓓ 25/51

    Solution: ধরি, একটি থলি যথেচ্ছভাবে নির্বাচিত করলে A ও B থলি নির্বাচিত হওয়ার ঘটনা যথাক্রমে E1 ও E2
    ∴ P(E1) = P(E2) = 1/2
    আরও ধরি, তোলা বলটি লাল হওয়ার ঘটনা R
    ∴ P(R/E1) = 3/2+3 = 3/5
    এবং P(R/E2) = 5/4+5 = 5/9
    তোলা বলটি লাল হলে, সেটি B থলি থেকে তোলার সম্ভাবনা হল P(E2/R)

    \(=\frac{P(E_2)P(R/E_2)}{P(E_1)P(R/E_1) + P(E_2)P(R/E_2)}\\=\frac{\frac{1}{2}×\frac{5}{9}}{\frac{1}{2}×\frac{3}{5}+\frac{1}{2}×\frac{5}{9}}\\=\frac{\frac{5}{9}}{\frac{3}{5}+\frac{5}{9}}\\=\frac{\frac{5}{9}}{\frac{27+25}{45}+\frac{5}{9}}\)

    = 5/9×45/52
    = 25/26

    Ans:  25/52

    5. সাইকেল উৎপাদনকারী কোনো কোম্পানির দুটি যন্ত্র আছে। প্রথম যন্ত্রটি 60% এবং দ্বিতীয় বস্তুটি 40% সাইকেল উৎপাদন করে। আবার, প্রথম যন্ত্রের সাহায্যে যেসব সাইকেল তৈরি হয় তার 80% উৎকর্ষের দিক থেকে আদর্শ মানের এবং দ্বিতীয় যন্ত্রের সাহায্যে যেসব সাইকেল তৈরি হয় তার 90% উৎকর্ষের দিক থেকে আদর্শ মানের। যথেচ্ছভাবে একটি সাইকেল নির্বাচন করা হয় এবং দেখা যায় নির্বাচিত সাইকেলটি উৎকর্ষের দিক থেকে আদর্শ মানের। নির্বাচিত এই সাইকেলটি দ্বিতীয় যন্ত্রের দ্বারা উৎপাদিত হয়ে থাকার সম্ভাবনা হল-
    3/7               2/5
    3/5               2/7

    Solution: ধরি, প্রথম যন্ত্র ও দ্বিতীয় যন্ত্র থেকে একটি সাইকেল উৎপাদিত হওয়ার ঘটনা যথাক্রমে A1 ও A2
    ∴ P(E1) = 60% = 0.60
    এবং P(E2) = 40% = 0.40
    আরও ধরি, নির্বাচিত সাইকেলটি উৎকর্ষের দিক থেকে আদর্শ হওয়ার ঘটনা X
    ∴ P(X/E1) = 80% = 0.80
    এবং P(X/E2) = 90% = 0.90
    ∴ নির্বাচিত সাইকেলটি দ্বিতীয় যন্ত্রের দ্বারা উৎপাদিত হয়ে থাকার সম্ভাবনা P(E2/X)

    \(=\frac{P(E_2)P(X/E_2)}{P(E_1)P(W/E_1) + P(E_2)P(W/E_2)}\)

    = 0.40×0.90/0.60×0.80 + 0.40×0.90
    =0.36/0.48 + 0.36
    = 36/84= 3/7
    Ans:  Ⓐ 3/7

    6. একটি থলি A এর মধ্যে 1 টি সাদা ও 6 টি লাল বল আছে, অন্য একটি থলি B-এর মধ্যে 4 টি সাদা ও 3 টি লাল বল আছে। একটি থলি যথেচ্ছভাবে নির্বাচিত করে তার মধ্য থেকে একটি বল তুলে দেখা গেল বলটি সাদা। A থলি থেকে বলটি তোলা হয়েছিল তার সম্ভাবনা হল- 
      1/2        1/5
      4/5       1/7

    Solution:  ধরি, একটি থলি যথেচ্ছভাবে নির্বাচিত করলে A ও B থলি নির্বাচিত হওয়ার ঘটনা যথাক্রমে E1 ও E2
    ∴ P(E1) = P(E2) = 1/2
    আরও ধরি, তোলা বলটি সাদা হওয়ার ঘটনা W
    ∴ P(W/E1) = 1/1+6 = 1/7
    এবং   P(W/E2) = 4/4+3 = 4/7
    তোলা বলটি সাদা হলে, সেটি A থলি থেকে তোলার সম্ভাবনা হল P(E1/W)

    \(=\frac{P(E_1)P(W/E_1)}{P(E_1)P(W/E_1) + P(E_2)P(W/E_2)}\\=\frac{\frac{1}{2}×\frac{1}{7}}{\frac{1}{2}×\frac{1}{7}+\frac{1}{2}×\frac{4}{7}}\\=\frac{\frac{1}{7}}{\frac{1}{7}+\frac{4}{7}}\)

    = 1/1 + 4= 1/5
     Ans:  Ⓑ 1/5

    7. বোল্ট উৎপাদনকারী একটি কারখানায় 3 টি মেশিন M1, M2 ও M3 প্রত্যহ যথাক্রমে 2000 টি, 2500 টি এবং 4000 টি বোল্ট উৎপাদন করে। মেশিন তিনটি যেসব বোল্ট উৎপাদন করে তার যথাক্রমে 3%, 4% এবং 2.5% ত্রুটিপূর্ণ। কোনো একদিনের উৎপাদন থেকে যথেচ্ছভাবে একটি বোল্ট নির্বাচন করে দেখা গেল সেটি ত্রুটিপূর্ণ। বোল্টটি M2 মেশিন দ্বারা উৎপাদন হয়েছিল তার সম্ভাবনা হল-
    1/3              Ⓑ 5/13
    8/13           Ⓓ 2/13

    Solution: ধরি,  M1, M2 ও M3 মেশিনে বোল্ট উৎপাদন হওয়ার ঘটনা যথাক্রমে A1, A2 ও A3
    ∴ P(A1) = 2000/2000+2500+4000 = 2000/8500 = 4/17;
    P(A2) = 2500/2000+2500+4000 = 2500/8500 = 5/17;
    P(A3) = 4000/2000+2500+4000 = 4000/8500 = 8/17
    আরও ধরি, যথেচ্ছভাবে নির্বাচিত বোল্টটি ত্রুটিপূর্ণ হওয়ার ঘটনা X ;
    ∴ P(X/A1) = 3% = 3/100;
       P(X/A2) = 4% = 4/100,
      P(X/A3) = 2.5% = 25/1000
    নির্বাচিত বোল্টটি M2 মেশিন দ্বারা উৎপাদিত হওয়ার সম্ভাবনা, P(A2/X)

    \(=\frac{P(A_2)P(X/A_2)}{P(A_1)P(X/A_1) + P(A_2)P(X/A_2) + P(A_2)P(X/A_3)}\\=\frac{\frac{5}{17}×\frac{4}{100}}{\frac{4}{17}×\frac{3}{100}+\frac{5}{17}×\frac{4}{100}+\frac{8}{17}×\frac{25}{1000}}\)

    = 5×4/4×3 + 5×4 + 4×5
    = 20/52 = 5/13
    Ans:  5/13

    ৪. একটি বাক্সে 2 টি স্বর্ণ মুদ্রা ও 3 টি রৌপ্য মুদ্রা আছে অন্য একটি বাক্সে 3 টি স্বর্ণ ও 3 টি রৌপ্য মুদ্রা আছে। যথেচ্ছভাবে একটি বাক্স পছন্দ করে তার মধ্য থেকে একটি মুদ্রা তোলা হয়। যদি নির্বাচিত মুদ্রাটি স্বর্ণ মুদ্রা হয়, তবে সেটি দ্বিতীয় বাক্স থেকে তোলা হয়েছিল তার সম্ভাবনা হল-  Ⓐ 1/2         4/9         1/9         5/9

    Solution: ধরি, প্রথম ও দ্বিতীয় বাক্স নির্বাচিত হওয়ার ঘটনা যথাক্রমে E1 ও E2                                   ∴ P(E1) = P(E2) = 1/2
    আরও ধরি, নির্বাচিত মুদ্রা স্বর্ণ  হওয়ার ঘটনা G           ∴ P(G/E1) = 2/2+3 = 2/5                          P(G/E2) = 3/3+3 = 3/6 = 1/2
    নির্বাচিত মুদ্রাটি স্বর্ণ মুদ্রা হলে সেটি দ্বিতীয় বাক্স থেকে তোলার সম্ভাবনা হল P(E2/G)

    \(=\frac{P(E_2)P(G/E_2)}{P(E_1)P(G/E_1) + P(E_2)P(G/E_2)}\\=\frac{\frac{1}{2}×\frac{1}{2}}{\frac{1}{2}×\frac{2}{5}+\frac{1}{2}×\frac{1}{2}}\\=\frac{\frac{1}{2}}{\frac{2}{5}+\frac{1}{2}}\)

    = 1/2×10/4 + 5 = 5/9
    Ans:  Ⓓ 5/9

    9. তিনটি একই ধরনের বাক্সের মধ্যে লাল ও সাদা বল আছে। প্রথম বাক্সে 3 টি লাল ও 2 টি সাদা, দ্বিতীয় বাক্সে 4 টি লাল ও 5 টি সাদা এবং তৃতীয় বাক্সে 2 টি লাল ও 4 টি সাদা বল আছে। উদ্দেশ্যহীনভাবে একটি বাক্স পছন্দ করা হয় এবং তা থেকে একটি বল তোলা হয়। যদি তোলা বলটি লাল হয়, তবে দ্বিতীয় বাক্সটি পছন্দ করা হয়েছে – এই ঘটনার সম্ভাবনা হল-
    10/31         21/31
    1/31            1/3

    Solution: ধরি, বাক্স তিনটি নিৰ্বাচন করার ঘটনা যথাক্রমে A1, A2, এবং A3
    ∴ P(A1) = P(A2) = P(A3) = 1/3
    আরও ধরি, লাল বল নির্বাচনের ঘটনা R ;
    ∴ P(R/A1) = 3/3+2 = 3/5
        P(R/A2) = 4/4+5 = 4/9
      P(R/A3) = 2/2+4 = 2/6 = 1/3
    যদি তোলা বলটি লাল হয়, তবে দ্বিতীয় বাক্সটি পছন্দ করা হয়েছে – এই ঘটনার সম্ভাবনা হল P(A2/R)

    \(=\frac{P(A_2)P(R/A_2)}{P(A_1)P(R/A_1) + P(A_2)P(R/A_2) + P(A_2)P(R/A_3)}\\=\frac{\frac{1}{3}×\frac{4}{9}}{\frac{1}{3}×\frac{3}{5}+\frac{1}{3}×\frac{4}{9}+\frac{1}{3}×\frac{1}{3}}\\=\frac{\frac{4}{9}}{\frac{3}{5}+\frac{4}{9}+\frac{1}{3}}\)

    = 4/9×45/27 + 20 + 15
    = 4/9×45/62 = 10/31
    Ans:  Ⓐ 10/31

    10. কোনো বিমা কোম্পানি 2000 টি স্কুটার এবং 3000 টি মোটর সাইকেল বিমা করে। কোনো স্কুটারের দুর্ঘটনা ঘটানোর সম্ভাবনা 0.01 এবং কোনো মোটর সাইকেলের ওই সম্ভাবনা 0.02; বিমা করা একটি যান (vehicle) একটি দুর্ঘটনা ঘটায়। দুর্ঘটনা করা যানটি মোটর সাইকেল হওয়ার সম্ভাবনা হল-
    3/250           3/5
    3/4                  1/4

    Solution: বিমা করা একটি যানটি স্কুটার এবং মোটর সাইকেল হওয়ার ঘটনা যথাক্রমে A ও B হলে,
    ∴ P(A) = 2000/2000 + 3000 = 2/5;
    এবং   P(B) = 3000/2000 + 3000 = 3/5
    নির্বাচিত  যানটির  দুর্ঘটনা ঘটার ঘটনা W হলে,
      P(W/A) = 0.01   এবং P(W/B) = 0.02
    ∴ দুর্ঘটনা করা যানটি মোটর সাইকেল হওয়ার সম্ভাবনা (B/W)

    \(=\frac{P(W/B)P(B)}{P(W/A)P(A) + P(W/B)P(B)}\\=\frac{0.02×\frac{3}{5}}{0.02×\frac{2}{5}+0.02×\frac{3}{5}}\)

    = 0.02×0.6/0.01×0.4 + 0.02×0.6
    = 0.012/0.004 + 0.012 = 12/16 = 3/4
    Ans:  Ⓒ 3/4

    11. কোনো corporation-এ “Board of Directors” দখল করার জন্য দুটি দলের মধ্যে প্রতিযোগিতা হয়। প্রথম দলের ও দ্বিতীয় দলের জয়লাভের সম্ভাবনা যথাক্রমে 0.6 এবং 0.4; আরও, যদি প্রথম দল জয়লাভ করে তবে একটি নতুন প্রোডাক্ট চালু করার সম্ভবনা 0.7 এবং দ্বিতীয় দল জয়লাভ করলে অনুরূপ সম্ভাবনা 0.3; তাহলে, দ্বিতীয় দল দ্বারা নতুন প্রোডাক্ট চালু করার সম্ভাবনা হল-
    1/2            3/25
     3/10         2/9

    Solution: প্রথম দলের ও দ্বিতীয় দলের জয়লাভের ঘটনা যথাক্রমে A1 ও A2 এবং একটি নতুন প্রোডাক্ট চালু করার ঘটনা X
    ∴ P(A1) = 0.6;     P(A2) = 0.4
      এবং P(X/A1) = 0.7;       P(X/A2) = 0.3
    ∴ দ্বিতীয় দল দ্বারা নতুন প্রোডাক্ট চালু হওয়ার সম্ভাবনা P(A2/X)

    \(=\frac{P(A_2)P(X/A_2)}{P(A_1)P(X/A_1) + P(A_2)P(X/A_2)}\)

    = 0.4×0.3/0.6×0.7 +0.4×0.3
    = 12/42 + 12 = 12/54 = 2/9
    Ans:  Ⓓ 2/9

    12. একটি বাক্সে 3 টি মুদ্রা আছে। তাদের মধ্যে দুটির ক্ষেত্রে হেড পাবার সম্ভাবনা 2/3 এবং অন্য মুদ্রাটির ক্ষেত্রে এই সম্ভাবনা 1/2; বাক্স থেকে উদ্দেশ্যহীনভাবে একটি মুদ্রা নেওয়া হয় এবং তিনবার টস্ করে প্রতিবারেই হেড্ পাওয়া যায়। বাক্স থেকে নেওয়া মুদ্রাটি ঝোঁকশূন্য হওয়ার সম্ভাবনা হল-
      Ⓐ 27/155           1/3
      1/24                 1/2

    Solution: প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় মুদ্রা নির্বাচিত হওয়ার ঘটনা যথাক্রমে A, B ও C
    ∴ P(A) = P(B) = P(C) = 1/3
    তিনবার টস্ করলে প্রতিবারেই হেড্ পড়ার ঘটনা W হলে,
       P(W/A) = (2/3)3 = 8/27,
       P(W/B) = (2/3)3 = 8/27
    এবং P(W/C) = (1/2)3 = 1/8
    ∴ মুদ্রাটি ঝোঁকশূন্য হওয়ার সম্ভাবনা (C/W)

    \(=\frac{P(W/C)P(C)}{P(W/A)P(A) + P(W/B)P(B) + P(W/C)P(C)}\\=\frac{\frac{1}{8}×\frac{1}{3}}{\frac{8}{27}×\frac{1}{3}+\frac{8}{27}×\frac{1}{3}+\frac{1}{8}×\frac{1}{3}}\\=\frac{\frac{1}{8}}{\frac{8}{27}+\frac{8}{27}+\frac{1}{8}}\)

    = 1/8×8×27/(64 + 64 + 27)
    = 27/115 
    Ans: Ⓐ 27/155

    13. এক পরীক্ষায় পরীক্ষার্থীদের 25% রাশিবিজ্ঞানে, 30% গণিতে এবং 45% রাশিবিজ্ঞান বা গণিতের মধ্যে কোনো একটি বিষয়ে অকৃতকার্য হয়। একজন পরীক্ষার্থীকে উদ্দেশ্যহীনভাবে বেছে নেওয়া হয়। যদি ওই পরীক্ষার্থী গণিতে অকৃতকার্য হয়ে থাকে, তবে তার রাশিবিজ্ঞানে কৃতকার্য হওয়ার সম্ভাবনা হবে-
    1/3                 2/3
    1/2                 1/4

    Solution: রাশিবিজ্ঞান এবং গণিতে অকৃতকার্য হওয়ার ঘটনা যথাক্রমে A ও B
    ∴ P(A) = 0.25,              P(B) = 0.30,                P(A ∪ B) = 0.45
         P(A ∩ B)
    = P(A) + P(B) – P(A ∪ B)
    = 0.25 + 0.30 – 0.45 = 0.10
         P(AC/B)
    = P(AC ∩ B)/P(B)
    =P(B) – P(A ∩ B)/P(B)
    = 0.30 – 0.10/0.30
    = 0.20/0.30 = 2/3
    Ans:  Ⓑ 2/3

    SOLUTION OF BAYES’ THEOREM S N DEY SEMESTER 3 বেইজের উপপাদ্য

    SEMESTER-3
    সূচিপত্র

    👉 UNIT-1   সম্বন্ধ ও অপেক্ষক   

    👉 UNIT-2       বীজগণিত

    👉 UNIT-3       কলনবিদ্যা

    • 1. সন্ততা এবং অন্তরকলনযোগ্যতা
    • 2. অবকলন বা অন্তরকলন
    • 3. দ্বিতীয় ক্রমের অন্তরকলজ
    • 4. অন্তরকলজের ব্যাখ্যা
    • 5. স্পর্শক ও অভিলম্ব
    • 6. বর্ধিষ্ণু ও ক্ষয়িষ্ণু অপেক্ষক 7
    • . চরম ও অবম মান

    👉 UNIT-4       সম্ভাবনা

    👉       Semester III -এর প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান

    Analytical/Skill Based Type
    Fill in the Blanks _________________

    1. Bayes’-এর উপপাদ্যের ক্ষেত্রে P(Ai/X) = _____________

    \(Ⓐ\ \frac{P(A_i)P(X/A_i)}{P(A₁)P(X/A₁) + P(A_2)P(X/A_2) + . . . + P(A_n)P(X/A_n)}\\Ⓑ\ \frac{P(A_i)P(A_i/X)}{P(A₁)P(X/A₁) + P(A_2)P(X/A_2) + . . . + P(A_n)P(X/A_n)}\\Ⓒ\ \frac{P(X)P(A_i/X)}{P(A₁)P(X/A₁) + P(A_2)P(X/A_2) + . . . + P(A_n)P(X/A_n)}\\Ⓓ\ \frac{P(X)P(A_i/X)}{P(X)P(A₁/X) + P(X)P(A_2/X) + . . . + P(X)P(A_n/X)}\\Ans:\quad Ⓐ\ \frac{P(A_i)P(X/A_i)}{P(A₁)P(X/A₁) + P(A_2)P(X/A_2) + . . . + P(A_n)P(X/A_n)}\)

    2. মনে করো, X ঘটনাটি ঘটতে পারে, যদি 6 টি পরস্পর পৃথক ও সম্পূর্ণ ঘটনা A1, A2, A3, A4, A5, A6 এর মধ্যে একটি ঘটে। যদি P(A1) = P(A2) = P(A3) = P(A4) = P(A5) = P(A6) = 1/6 এবং P(X/A1) = 1/5, P(X/A2) = 1/10, P(X/A3) = 1/10, P(X/A4) = 1/10, P(X/A5) = 3/10, P(X/A6) = 1/5 হয়, তবে P(X) =_____________
      Ⓐ 1/2             Ⓑ 1
       1/6           1/3

    Solution: P(X) = P(X/A1)P(A1) + P(X/A2)P(A2) + . . . + P(X/A6)P(A6)
    = 1/5×1/6 + 1/10×1/6 + 1/10×1/6 + 1/10×1/6 + 3/10×1/6 + 1/5×1/6
    =1/6(1/5 + 1/10 + 1/10 + 1/10 + 3/10 + 1/5)
    = 1/6×2+1+1+1+3+2/10
    = 1/6×10/10 = 1/6
    Ans: Ⓒ 1/6

    3. মনে করো, X ঘটনাটি ঘটতে পারে যদি n-সংখ্যক পরস্পর পৃথক ও সম্পূর্ণ ঘটনা A1, A2, A3, . . . , An এর মধ্যে একটি ঘটে তবে, X = _____________
     Ⓐ A1 ∪ A2 ∪ A3 ∪ . . . ∪ An
     Ⓑ A1 ∩ A2 ∩ A3 ∩ . . . ∩ An
     
    Ⓒ (X ∪ A1) ∩ (X ∪ A2) ∩ (X ∪ A3) ∩ . . . ∩ (X ∪ An )
    Ⓓ (X ∩ A1) ∪ (X ∩ A2) ∪ (X ∩ A3) ∪ . . . ∪ (X ∩ An)

    Ans:  Ⓓ (X ∩ A1) ∪ (X ∩ A2) ∪ (X ∩ A3) ∪ . . . ∪ (X ∩ An)

    4. মনে করো, X ঘটনাটি ঘটতে পারে, যদি n টি পরস্পর পৃথক ও সম্পূর্ণ ঘটনা A1, A2, A3 এর মধ্যে একটি ঘটে। যদি P(X ∩ A1) = P(X ∩ A2) = P(X ∩ A3) = 1/10 হয়, তবে P(X) = _____________
     Ⓐ 3/10                                     1/1000
    Ⓒ P(A1 ∩ A2 ∩ A3)        Ⓓ 1

    Solution: P(X ∩ A1) = P(X ∩ A2) = P(X ∩ A3) = 1/10
       n সংখ্যক ঘটনা পরস্পর পৃথক ও সম্পূর্ণ
    ∴ P(X) = P[(X ∩ A1) ∪ (X ∩ A2) ∪ P(X ∩ A3)]
    = P(X ∩ A1) + P(X ∩ A2) + P(X ∩ A3)
    = 1/10 + 1/10 + 1/10 = 3/10
    Ans:  Ⓐ 3/10

    5. মনে করো একটি বিদ্যালয়ে V থেকে X পর্যন্ত ছাত্রছাত্রী পড়ানো হয়। ওই বিদ্যালয়ের V, VI, VII, VIII, IX এবং X-এর ছাত্রীর শতকরা হার যথাক্রমে 40%, 45%, 30%, 50%, 40% এবং 60%। আবার সমগ্র বিদ্যালয়ের V, VI, VII, VIII, IX এবং X-এর ছাত্রছাত্রীর শতকরা হার যথাক্রমে 25%, 15%, 15%, 20%, 15% এবং 10%। ওই বিদ্যালয় থেকে যদৃচ্ছভাবে একজন শিক্ষার্থী নির্বাচন করে দেখা গেল সে একজন ছাত্রী, তবে ওই ছাত্রী অষ্টম শ্রেণির শিক্ষার্থী হওয়ার সম্ভাবনা _____________
     Ⓐ 20/100     40/213
      1/10           Ⓓ 1

    Solution: বিদ্যালয়ের V থেকে X পর্যন্ত ছাত্রী হওয়ার ঘটনা যথাক্রমে A, B, C, D, E ও F হলে,
     P(A) =  0.40,           P(B) = 0.45,
    P(C) = 0.30,           P(D) = 0.50,
    P(E) = 0.40 এবং P(F) = 0.60
    আবার নির্বাচিত শিক্ষার্থী W হলে,
    P(W/A) = 0.25,         P(W/B) = 0.15,
    P(W/C) = 0.15,           P(W/D) = 0.20,
    P(W/E) = 0.15,           P(W/F) = 0.10               
    একজন ছাত্রী অষ্টম শ্রেণির শিক্ষার্থী হওয়ার সম্ভাবনা

    \(= P(D/W)\\=\frac{P(W/D)P(D)}{W/A)P(A) + P(W/B)P(B) + . . . + P(W/F)P(F)}\)

    = 0.20×0.50/0.25×0.40 + 0.15×0.45 + 0.15×0.30 + 0.20×0.50 +0.15×0.40+0.10×0.60
    =0.1000/0.1000+0.0675+0.0450+0.1000+0.0600+0.0600
    = 1000/4325 = 40/173 
    Ans:  Ⓑ 40/213

    Column Matching _________________

    1. মনে করো দুটি বক্স রয়েছে যার একটি বক্স-I এবং অপরটি বক্স-II। বক্স-I-এ 2 টি লাল ও 3 টি সাদা এবং বক্স-II-এ 3 টি লাল ও 5 টি সাদা বল রয়েছে। যদৃচ্ছভাবে একটি বক্স নির্বাচন করার পর তার থেকে যদৃচ্ছভাবে একটি বল তোলা হল। বাম দিকের স্তম্ভের সাথে ডান দিকের স্তম্ভ মেলাও।

                          স্তম্ভ A                      স্তম্ভ B
    [i] তোলা বলটি বক্স-Ⅰ-এর লাল বল হওয়ার সম্ভাবনা[a] 6/31
    [ii] তোলা বলটি বক্স-II-এর সাদা বল হওয়ার সম্ভাবনা[b]  1/5
    [iii] যদি বলটি লাল হয় তবে বলটি বক্স-I থেকে তোলার সম্ভাবনা[c] 5/49
    [iv] যদি বলটি সাদা হয় তবে বলটি বক্স-II থেকে তোলার সম্ভাবনা[d] 5/16

       Ⓐ [i]-[c], [ii]-[a], [iii]-[d], [iv]-[b]
       Ⓑ [i]-[a], [ii]-[c], [iii]-[d], [iv]-[b]
       Ⓒ [i]-[b], [ii]-[d], [iii]-[a], [iv]-[c]
       Ⓓ [i]-[c], [ii]-[d], [iii]-[a], [iv]-[b]

    Solution: প্রথম এবং দ্বিতীয় বাক্স নির্বাচিত হওয়ার ঘটনা যথাক্রমে A ও B হলে P(A) =  P(B) = 1/2
    [i] তোলা বলটি বক্স-Ⅰ-এর লাল বল হওয়ার সম্ভাবনা
    = P(A ∩ R)
    = P(R/A)P(A) = 2/5×1/2 = 1/5 [b]
    [ii]
    তোলা বলটি বক্স-II-এর সাদা বল হওয়ার সম্ভাবনা
    = P(B ∩ W)
    = P(W/B)P(B) = 5/8×1/2 = 5/16 [d]

    [iii] যদি বলটি লাল হয় তবে বলটি বক্স-I থেকে তোলার সম্ভাবনা

    \(= P(A/R)\\=\frac{P(R/A)P(A)}{P(R/A)P(A)+P(R/B)P(B)}\\=\frac{\frac{2}{5}×\frac{1}{2}}{\frac{2}{5}×\frac{1}{2}+\frac{3}{8}×\frac{1}{2}}\\=\frac{\frac{2}{5}}{\frac{2}{5}+\frac{3}{8}}\)

    = 2/5×40/16 + 15 = 16/31 → [a]
    [iv] যদি বলটি সাদা হয় তবে বলটি বক্স-II থেকে তোলার সম্ভাবনা

    \(= P(B/W)\\=\frac{P(W/B)P(B)}{P(W/A)P(A) + P(W/B)P(B)}\\=\frac{\frac{5}{8}×\frac{1}{2}}{\frac{3}{5}×\frac{1}{2}+\frac{5}{8}×\frac{1}{2}}\\=\frac{\frac{5}{8}}{\frac{3}{5}+\frac{5}{8}}\)

    = 5/8×40/24 + 25 = 25/49 → [c]
    Ans: Ⓒ [i]-[b], [ii]-[d], [iii]-[a], [iv]-[c]

    2. কোনো বোলটু কারখানায় M1, M2, M3 মেশিনে মোট উৎপাদনের যথাক্রমে 25%, 35% ও 40% উৎপাদন হয়। মেশিন তিনটির উৎপাদনের যথাক্রমে 5%, 4% এবং 2% ত্রুটিপূর্ণ। মোট উৎপাদন থেকে যথেচ্ছভাবে একটি বোলটু নেওয়া হয় এবং দেখা যায় এটি ত্রুটিপূর্ণ। স্তম্ভ A-এর সঙ্গে স্তন্ত B মেলাও।

                          স্তম্ভ A                      স্তম্ভ B
    [i] M1 মেশিনের সাহায্যে বোলটুটি উৎপাদিত হওয়ার সম্ভাবনা[a] 16/69
    [ii] M2 মেশিনের সাহায্যে বোলটুটি উৎপাদিত হওয়ার সম্ভাবনা[b] 53/69
    [iii] M3 মেশিনের সাহায্যে বোলটুটি উৎপাদিত হওয়ার সম্ভাবনা[c] 25/69
    [iv] M4 অথবা M2 মেশিনের সাহায্যে বোলটুটি উৎপাদিত হওয়ার সম্ভাবনা[d] 28/69

      Ⓐ [i]-[c], [ii]-[a], [iii]-[d], [iv]-[b]
      Ⓑ [i]-[a], [ii]-[c], [iii]-[b], [iv]-[b]
      Ⓒ [i]-[b], [ii]-[d], [iii]-[a], [iv]-[c]
      Ⓓ [i]-[c], [ii]-[d], [ii]-[a], [iv]-[b]

    Solution:  M1, M2, M3 মেশিনে বোলটু উৎপাদিত হওয়ার ঘটনা যথাক্রমে A, B এবং C হলে,
    P(A) = 0.25, P(B) = 0.35 ও P(C) = 0.40
    উৎপাদিত বোলটু ত্রুটিপূর্ণ হওয়ার ঘটনা W হলে,
    P(W/A) = 0.05, P(W/B) = 0.04 ও P(W/C) = 0.02
    [i] M1 মেশিনের সাহায্যে বোলটুটি উৎপাদিত হওয়ার সম্ভাবনা

    \(= P(A/W)\\=\frac{P(W/A)P(A)}{P(W/A)P(A) + P(W/B)P(B) + P(W/C)P(C)}\)

    = 0.05×0.25/0.05×0.25 + 0.04×0.35 + 0.02×0.40
    = 0.125/0.345 = 125/345 = 25/69[c]
    [ii]
    M2 মেশিনের সাহায্যে বোলটুটি উৎপাদিত হওয়ার সম্ভাবনা

    \(= P(B/W)\\=\frac{P(W/B)P(B)}{P(W/A)P(A) + P(W/B)P(B) + P(W/C)P(C)}\)

    = 0.04×0.35/0.05×0.25 + 0.04×0.35 + 0.02×0.40
    = 0.140/0.345 = 140/345 = 28/69  → [d]

    [iii] M3 মেশিনের সাহায্যে বোলটুটি উৎপাদিত হওয়ার সম্ভাবনা

    \(= P(C/W)\\=\frac{P(W/C)P(C)}{P(W/A)P(A) + P(W/B)P(B) + P(W/C)P(C)}\)

    = 0.02×0.40/0.05×0.25 + 0.04×0.35 + 0.02×0.40
    = 0.080/0.345 = 80/345 = 16/69  → [a]
    [iv]
    M1 অথবা M2 মেশিনের সাহায্যে বোলটুটি উৎপাদিত হওয়ার সম্ভাবনা
    = M1 মেশিনের সাহায্যে বোলটুটি উৎপাদিত হওয়ার সম্ভাবনা + M2 মেশিনের সাহায্যে বোলটুটি উৎপাদিত হওয়ার সম্ভাবনা
    = 25/69 + 28/69 = 53/69  → [b]
    Ans:  Ⓓ [i]-[c], [ii]-[d], [ii]-[a], [iv]-[b]

    Relationship between Statements ______

    প্রতিটি প্রশ্নে বিবৃতি A এবং বিবৃতি B দেওয়া আছে। নীচের কোন বিকল্পটি বিবৃতি A এবং বিবৃতি B-এর মধ্যে সঠিক সম্পর্ক নির্দেশ করে?
    Ⓐ বিবৃতি A এবং বিবৃতি B পরস্পরবিরোধী

    Ⓑ বিবৃতি B হল বিবৃতি A এর কারণ
    Ⓒ বিবৃতি A হল সত্য কিন্তু বিবৃতি B মিথ্যা
    Ⓓ বিবৃতি A এবং বিবৃতি B পরস্পর নির্ভরশীল নয়

    1. বিবৃতি-A: 52 তাসের একটি প্যাকেট থেকে যথেচ্ছভাবে একটি তাস তোলা হল তাসটি লাল রঙের সাহেব হওয়ার সম্ভাবনা 1/26
      বিবৃতি-B: 52 তাসের একটি প্যাকেট থেকে যথেচ্ছভাবে একটি তাস তোলা হল। দেখা গেল তাসটি সাহেব তবে তাসটি লাল হওয়ার সম্ভাবনা 1/2

    Solution: বিবৃতি-A: তাসটি সাহেব এবং তাসটি লাল রঙের নির্বাচনের ঘটনা যথাক্রমে A ও B হলে,
     P(A) = 4/52;       P(B) = 26/52
    তাসটি লাল রঙের সাহেব হওয়ার সম্ভাবনা = P(A ∩ B) = 2/52 = 1/26 → বিবৃতিটি সত্য
    বিবৃতি-B: P(B/A) =P(A ∩ B)/P(A) = 2/52/4/52 = 1/2 → বিবৃতিটি সত্য কিন্তু পরস্পর নির্ভরশীল নয়
    Ans:  Ⓓ বিবৃতি A এবং বিবৃতি B পরস্পর নির্ভরশীল নয়

    2. বিবৃতি-A: Bayes’ উপপাদ্যে A1 , A2 , A3 , . . . ,An পরস্পর পৃথক ও সম্পূর্ণ ঘটনা।
        বিবৃতি-B: Bayes’ উপপাদ্যে X/A1 , X/A2 , X/A3 , . . . ,X/An পরস্পর পৃথক ও সম্পূর্ণ ঘটনা।

    Solution: বিবৃতি-A: Bayes’ উপপাদ্যে A1 , A2 , A3 , . . . ,An পরস্পর পৃথক ও সম্পূর্ণ ঘটনা। → বিবৃতিটি সত্য
    বিবৃতি-B: Bayes’ উপপাদ্যে X/A1 , X/A2 , X/A3 , . . . ,X/An পরস্পর পৃথক ও সম্পূর্ণ ঘটনা। → বিবৃতিটি মিথ্যা
    Ans:  Ⓒ বিবৃতি A হল সত্য কিন্তু বিবৃতি B মিথ্যা  

    Assertion-Reasoning ______

    প্রতিটি প্রশ্নে বিবৃতি 1 (Assertion বা উক্তি) এবং বিবৃতি II (Reason বা উক্তির কারণ) দেওয়া আছে। প্রতিটি প্রশ্নের বিবৃতি দুটি নীচের কোন্ বিকল্পটিকে (Ⓐ, Ⓑ, Ⓒ,ও Ⓓ) সঠিকভাবে ব্যাখ্যা করে?
      Ⓐ বিবৃতি । সঠিক, বিবৃতি II সঠিক এবং বিবৃতি II. বিবৃতি I-এর সঠিক কারণ।
       Ⓑ বিবৃতি। সঠিক, বিবৃতি II সঠিক এবং বিবৃতি II, বিবৃতি I-এর সঠিক কারণ নয়।
       Ⓒ বিবৃতি । সঠিক এবং বিবৃতি II সঠিক নয়।
       Ⓓ বিবৃতি। সঠিক নয় এবং বিবৃতি II সঠিক।

    1. বিবৃতি-I(A): মনে করো, X ঘটনাটি ঘটতে পারে যদি A, B, C এবং D পরস্পর পৃথক ও সম্পূর্ণ ঘটনা চারটির একটি ঘটে। যদি P(A) = 0.3, P(B) = 0.2, P(C) = 0.6, P(D) = 0.4, P(X/A) = 0.1, P(X/B) = 0.2, P(X/C) = 1/60, P(X/D) = 0.05 হয় তবে P(B/X) = 0.4
    বিবৃতি-II(R): মনে করো, X ঘটনাটি ঘটতে পারে যদি A1 , A2 , A3 , . . . ,An পরস্পর পৃথক ও সম্পূর্ণ ঘটনার একটি ঘটে তবে,

    \(\quad P(A_i/X)=\frac{P(A_i)P(X/A_i)}{P(A_1)P(X/A_1)+P(A_2)P(X/A_2)+. . .+P(A_n)P(X/A_n)}\)

    Solution: বিবৃতি-I:

    \(\quad P(B/X)\\=\frac{P(B)P(X/B)}{P(A)P(X/A)+P(B)P(X/B)+P(C)P(X/C)+P(D)P(X/D)}\\=\frac{0.2×0.2}{0.3×0.1+0.2×0.2+0.6×\frac{1}{60}+0.4×0.5}\)

    = 0.04/0.03 + 0.04 + 0.01 + 0.02
    = 0.04/0.01 = 0.4 → বিবৃতিটি সঠিক
    বিবৃতি-II: বিবৃতি II সঠিক এবং বিবৃতি II. বিবৃতি I-এর সঠিক কারণ।
    Ans: Ⓓ বিবৃতি। সঠিক নয় এবং বিবৃতি II সঠিক।

    2. মনে করো, A 10 বার কথা বললে 8 বার সত্য কথা বলে। একটি ছক্কা ছোঁড়া হয় এবং সে বলে 5 পড়েছে।
      বিবৃতি-I(A): ছক্কায় সত্যিই 5 পড়েছিল তার সম্ভাবনা 4/5
      বিবৃতি-II(R): ছক্কায় 5 পড়ার এবং না পড়ার ঘটনা যথাক্রমে A1 এবং A2 আবার A বলেছে 5 পড়েছে তার ঘটনা X দ্বারা প্রকাশিত হলে

    \(\quad P(A_1/X)=\frac{P(A_1)P(X/A_1)}{P(A_1)P(X/A_1) + P(A_2)P(W/A_2)}\)

    Solution: ধরি, ছক্কাটা ছোঁড়া হলে ছক্কাটিতে 5 পড়ার ঘটনা A এবং 5 না পড়ার ঘটনা B
    ∴ P(A) = 1/6;         P(B) = 5/6
    বিবৃতি-I:
    আরও ধরি, ছক্কায় 5 পড়ার পর ওই ব্যক্তিটির 5 পড়েছে বলার ঘটনা অর্থাৎ সত্য বলার ঘটনা Y
    P(Y/A) = 8/10 = 4/5:         P(Y/B) = 2/10 = 1/5
    নির্ণেয় সম্ভাবনা =

    \(= P(A/Y)\\=\frac{P(Y/A)P(A)}{P(Y/A)P(A) + P(Y/B)P(B)}\\=\frac{\frac{4}{5}×\frac{1}{6}}{\frac{4}{5}×\frac{1}{6}+\frac{1}{5}×\frac{5}{6}}\)

    = 4/4 + 5
    = 4/9  ≠ 4/5 → বিবৃতিটি সঠিক নয়
    বিবৃতি-II: ছক্কায় 5 পড়ার এবং না পড়ার ঘটনা যথাক্রমে A1 এবং A2 আবার A বলেছে 5 পড়েছে তার ঘটনা X দ্বারা প্রকাশিত হলে P(A1/X) =   → বিবৃতিটি সঠিক
    Ans: Ⓓ বিবৃতি। সঠিক নয় এবং বিবৃতি II সঠিক।

    True and False _______________

    1. একটি থলি A-এর মধ্যে 2 টি সাদা ও 3 টি লাল বল এবং অন্য একটি থলি B-এর মধ্যে 4 টি সাদা ও 5টি লাল বল আছে। উদ্দেশ্যহীনভাবে একটি থলি নির্বাচিত করে তার মধ্য থেকে একটি বল তোলা হয়।
     বিবৃতি-I: বলটি লাল হওয়ার সম্ভাবনা 8/14
     বিবৃতি-II: থলি A নির্বাচন করা হলে বলটি লাল হওয়ার সম্ভাবনা 1/2×3/5
     বিবৃতি-III: তোলা বলটি লাল হলে বলটি থলি A থেকে তোলার সম্ভাবনা 27/52
       
    Ⓐ বিবৃতি I, III সত্য
       Ⓑবিবৃতি II, III সত্য
       Ⓒবিবৃতি I, II সত্য
       Ⓓবিবৃতি III সত্য

    Solution: প্রথম ও দ্বিতীয় থলি নির্বাচনের ঘটনা যথাক্রমে A ও B হলে, P(A) = P(B) = 1/2
    বিবৃতি-I: নির্বাচিত বলটি লাল হওয়ার ঘটনা R হলে,
    P(R/A) = 3/5,      P(R/B) = 5/9
     
    ∴ P(R) =  P[(R ∩ A) ∪ (R ∩ B)]
     = P(R ∩ A) + P(R ∩ B)
    =P(R/A)P(A) + P(R/B)P(B)
    = 3/5×1/2 + 5/9×1/2
    = 1/2(3/5 + 5/9)
    =1/2×27 + 25/45
    = 1/2×52/45
    = 26/45  → বিবৃতিটি মিথ্যা
     
    বিবৃতি-II: থলি A নির্বাচন করা হলে বলটি লাল হওয়ার সম্ভাবনা
    P(R/A) = 3/1/2×3/5 → বিবৃতিটি মিথ্যা
    বিবৃতি-III:  তোলা বলটি লাল হলে বলটি থলি A থেকে তোলার সম্ভাবনা
        P(A/R) = P(R/A)P(A)/P(R)
    = 3/5×1/2/26/45
    = 3/10×45/26 = 27/52 → বিবৃতিটি সত্য
    Ans:  Ⓓ  বিবৃতি III সত্য

    2. বিবৃতি-I: Bayes’ উপপাদ্যে A1, A2, A3 , . . . , An -এর ক্ষেত্রে
    P(A1 ∪ A2 ∪ A3 ∪ . . . An) =1
    এবং P(Ai ∩ Aj) = 0     i , j =1, 2, . . . , n এবং i ≠ j
      বিবৃতি-II: P(A/B) = P(A ∩ B)/P(B)
       Ⓐ বিবৃতি । সত্য              Ⓑ বিবৃতি II সত্য
       Ⓒ বিবৃতি I ও II সত্য       Ⓓ বিবৃতি I, II মিথ্যা

    Solution: বিবৃতি-I: Bayes’ উপপাদ্যে A1, A2, A3 , . . . , An -এর ক্ষেত্রে P(A1 ∪ A2 ∪ A3 ∪ . . . An) =1 এবং P(Ai ∩ Aj) = 0,       i , j =1, 2, . . . , n এবং i ≠ j → বিবৃতিটি সত্য
    বিবৃতি-II: P(A/B) = P(A ∩ B)/P(B) → বিবৃতিটি সত্য
    Ans:  Ⓒ বিবৃতি I, II সত্য

    Diagram/Chart Based _______________

    1.

    ওপরের চিত্রের মধ্য থেকে যদৃচ্ছভাবে একটি বিন্দু নির্বাচন করা হল। দেখা গেল নির্বাচিত বিন্দুটি লাল, তবে বিন্দুটি চিত্রের নীল অংশ থেকে নির্বাচন করার সম্ভাবনা হল-    Ⓐ 1/5          6/25
         1/4          Ⓓ 0

     Solution: নীল, সবুজ, লাল ও হলুদ লালঅংশ নির্বাচন করার ঘটনা যথাক্রমে A, B, C ও D হলে, ∴ P(A) = P(B) = P(C) = P(D) = 1/4
    নির্বাচিত বিন্দুটি লাল হওয়ার ঘটনা W হল,
    P(W/A) = 3/15 = 1/5, P(W/B) = 4/10 = 2/5,
    P(W/C) = 1/10
    এবং  P(W/D) = 2/15
    লাল বিন্দুটি চিত্রের নীল অংশ থেকে নির্বাচন করার সম্ভাবনা 

    \(\quad P(A/W)\\=\frac{P(W/A)P(A)}{P(W/A)P(A)+P(W/B)P(B)+P(W/C)P(C)+P(W/D)P(D)}\)

     =1/5×1/4/(1/5×1/4) + (2/5×1/4) + (1/10×1/4) + (2/15×1/4)
    =1/5/1/5 + 2/5 + 1/10 + 2/15
    = 1/5×30/6 + 12 + 3 + 4
    =  1/5×30/25 = 6/25
    Ans:  Ⓑ 6/25

    2.

    অর্ক নির্বাচনের    নির্বাচনের সম্ভাবনা    সম্ভাবনা 2       3 —       – 5       5

    বাক্স দুটির কোনো একটি থেকে অর্ক একটি বল তুলল। অর্কর তোলা বলটি কালো হলে বলটি বাক্স 2 থেকে তোলা হয়েছে তার সম্ভাবনা হল-
    15/29          3/5
      3/10            Ⓓ 0

    Solution: বক্স 1 ও বক্স 2 নির্বাচনের ঘটনা যথাক্রমে X ও Y হলে,
    P(X) = 2/5       এবং P(Y) = 3/5
     নির্বাচিত বলটি কালো হওয়ার ঘটনা B হলে,
    P(B/X) = 7/10,       P(B/Y) = 5/10
    ∴ অর্কর তোলা বলটি কালো হলে বলটি বাক্স 2 থেকে তোলা হয়েছে তার সম্ভাবনা P(Y/B)

    \(=\frac{P(B/Y)P(Y)}{P(B/X)P(X)+P(B/Y)P(Y)}\\=\frac{\frac{5}{10}×\frac{3}{5}}{\frac{7}{10}×\frac{2}{5}+\frac{5}{10}×\frac{3}{5}}\\=\frac{\frac{3}{10}}{\frac{14}{50}+\frac{15}{50}}\)

    = 3/10×50/29 = 15/29
    Ans:  Ⓐ 15/29

    Case Based _______________

    1. কোনো বিমা কোম্পানি 2000 জন স্কুটার চালক, 4000 জন মোটরগাড়ি এবং 6000 জন ট্রাক চালকের বিমা করে। স্কুটার চালক, মোটরগাড়ি চালক এবং ট্রাক চালকের দুর্ঘটনা ঘটানোর সম্ভাবনা যথাক্রমে 1/100, 3/100 এবং 3/20

    [i] ওই বিমা কোম্পানিতে বিমা করা আছে এমন একজন ব্যক্তিকে নির্বাচন করলে তিনি মোটরগাড়ি চালক এবং দুর্ঘটনাগ্রস্থ হবে তার সম্ভাবনা হল-    1/100              3/100              3/26              Ⓓ 0

    Solution: বিমা করা ব্যক্তিটি স্কুটার চালক, মোটরগাড়ি চালক এবং ট্রাক চালক হওয়ার ঘটনা যথাক্রমে A, B ও C
    ∴ P(A) = 2000/2000 + 4000 + 6000 = 2/12 = 1/6;
      P(B) = 4000/2000 + 4000 + 6000 = 4/12 = 1/3;
       P(C) = 6000/2000 + 4000 + 6000 = 6/12 = 1/2;
    ব্যক্তিটির দুর্ঘটনা ঘটানোর ঘটনা W হল,
          P(W/A) = 1/100,          P(W/B) = 3/100         এবং  P(W/C) = 3/20
    মোটরগাড়ি চালক এবং দুর্ঘটনাগ্রস্থ হবে এমন ব্যক্তির সম্ভাবনা
    = P(B ∩ W)
    =P(W/B)P(B)
    = 3/100×1/3 = 1/100
    Ans:  Ⓐ 1/100

    [ii] ওই বিমা কোম্পানির কোনো একজন বিমাকারী দুর্ঘটনাগ্রস্থ হয়ে বিমার টাকার জন্য কোম্পানিতে যোগাযোগ করল। ওই ব্যক্তি একজন মোটরগাড়ি চালক হওয়ার সম্ভাবনা হল-
       Ⓐ 1/100              3/100
        3/26              Ⓓ 0

    Solution: দুর্ঘটনাগ্রস্থ এবং মোটরগাড়ি চালক হবে এমন ব্যক্তির সম্ভাবনা

    \(\quad P(B/W)\\=\frac{P(W/B)P(B)}{P(W/A)P(A)+P(W/B)P(B)}\)

    = 3/100×1/3/(1/100×1/6) + (3/100×1/3) + (3/20×1/2)
    =1/100/1 + 6 + 45/600
    = 1/100×600/52 = 3/26
    Ans:  Ⓒ 3/26

    2. দুটি থলি I ও II আছে। । থলিতে 3টি সাদা ও 4টি কালো বল এবং II থলিতে 5টি সাদা ও 6টি কালো বল আছে। সুমন থলি দুটির একটি থেকে যদৃচ্ছভাবে একটি বল তোলে।

    [i] সুমন থলি I থেকে একটি সাদা বল তুলেছে তার সম্ভাবনা হল-
      Ⓐ 3/14       33/68
      3/26       Ⓓ 0

    Solution:  প্রথম ও দ্বিতীয় থলি নির্বাচনের ঘটনা যথাক্রমে A ও B হলে,
    P(A) = P(B) = 1/2
    নির্বাচিত বলটি সাদা হওয়ার ঘটনা W হলে,
    P(W/A) = 3/7,     P(W/B) = 5/11 
    ∴ P(A ∩ W) = P(W/A)P(A) = 3/7×1/2 = 3/14
     Ans:  Ⓐ 3/14

    [ii] সুমনের তোলা বলটি সাদা হলে বলটি থলি I থেকে তুলেছে তার সম্ভাবনা হল-3/14   33/68   3/26   Ⓓ 0

    Solution:

    \(\quad P(A/W)\\=\frac{P(W/A)P(A)}{P(W/A)P(A)+P(W/B)P(B)}\)

    =3/7×1/2/(3/7×1/2) + (5/11×1/2)
    = 3/7/3/7 + 5/11
    = 3/7×77/68 = 33/68
    Ans:  Ⓑ 33/68      

    3. একটি অফিসে তিনজন কর্মী A, B ও C এক বিশেষ ধরনের ফর্ম প্রস্তুত-প্রক্রিয়াকরণ করেন। A 50% ফর্ম, B 20% ফর্ম এবং C বাকি 30% ফর্ম প্রস্তুত করেন। A -এর ত্রুটির হার 0.06, B-এর ত্রুটির হার 0.04 এবং C-এর ত্রুটির হার 0.03

    [i] B ফর্ম প্রক্রিয়াকরণ করেছে এবং তাতে ত্রুটি রয়েছে এরূপ হওয়ার সম্ভাবনা-
      Ⓐ 0.009         Ⓑ 0.003
      Ⓒ 0.008         Ⓓ 0.002

    Solution: ধরি, A, B ও C-এর দ্বারা ফর্ম প্রক্রিয়াকরণের ঘটনা যথাক্রমে A, B ও C
    ∴ P(A) = 0.5;   P(B) = 0.2  এবং P(C) = 0.3;
    ফর্মে ত্রুটি থাকার ঘটনা W হল,
    P(W/A) = 0.06,    P(W/B) = 0.04    এবং  P(W/C) = 0.03
        P(B ∩ W)
    = P(W/B)P(B)
    = 0.04×0.2 = 0.008
    Ans:  Ⓒ 0.008

    [ii] ফর্ম প্রক্রিয়াকরণে সামগ্রিকভাবে ত্রুটি থাকার সম্ভাবনা-
        Ⓐ 0.03     Ⓑ 0.047
        Ⓒ 0.2     Ⓓ 0.037

    Solution:  P(W) = P(W/A)P(A) + P(W/B)P(B) + P(W/C)P(C)
    = 0.06×0.5 + 0.04×0.2 + 0.03×0.3
    = 0.030 + 0.008 + 0.009 = 0.047
    Ans:  Ⓑ 0.047

    [iii] কোম্পানিটির ম্যানেজার মান পরীক্ষা করতে চান। পরিদর্শনের সময় তিনি যদৃচ্ছভাবে প্রস্তুত হয়ে থাকা ফর্মগুলি থেকে একটি বেছে নেন। যদি ওই বাছাইকৃত ফর্মটি ত্রুটিপূর্ণ হয়ে থাকে, তবে সেই ফর্মটি A -এর দ্বারা প্রক্রিয়াকৃত না হওয়ার সম্ভাবনা হল-
        Ⓐ 17/47       Ⓑ 30/47
        Ⓒ 8/47       Ⓓ 39/47

    Solution: ফর্মটি A -এর দ্বারা প্রক্রিয়াকৃত হওয়ার সম্ভাবনা
    = P(A/W)
    = P(W/A)P(A)/P(W)
    =0.06×0.5/0.047
    = 0.030/0.047 = 30/47
     
    ∴ নির্ণেয় সম্ভাবনা = 1 – 30/47 = 17/47
    Ans:  Ⓐ 17/47

    [iv] যদি ফর্ম প্রক্রিয়াকরণের সময় ভুল করার ঘটনা E দ্বারা সূচিত হয় এবং E1, E2 ও E3 দ্বারা যথাক্রমে ওই ত্রুটিপূর্ণ ফর্মটির A, B ও C-এর দ্বারা প্রক্রিয়াকৃত হওয়ার ঘটনা নির্দেশিত হয়, তবে  -এর মান –
       Ⓐ 0.1       Ⓑ 0.2       Ⓒ 1.1       Ⓓ 1

    Solution:

    \(\quad \sum_{i=1}^{3}P\left(\frac{E_i}{E}\right)\\=P\left(\frac{E_1}{E}\right)+P\left(\frac{E_i}{E}\right)+P\left(\frac{E_i}{E}\right)\\=P\left(\frac{A}{W}\right)+P\left(\frac{B}{W}\right)+P\left(\frac{C}{W}\right)\\=\frac{P(W/A)P(A)}{P(W)}+\frac{P(W/B)P(B)}{P(W)}+\frac{P(W/C)P(C)}{P(W)}\)

    = 0.06×0.5/0.047 + 0.04×0.2/0.047 + 0.03×0.3/0.047
    =30/47 + 8/47 + 9/47
    = 47/47 = 1
    Ans:  Ⓓ 1

error: Content is protected !!
Verified by MonsterInsights