Tag: oceania

  • Oceania-Country, Capital and Currency of Oceania

    Oceania-Country, Capital and Currency of Oceania

    Country, Capital and Currency of Oceania

    Country, Capital and Currency of Oceania

    gk-ocenia
    gk-ocenia

    ওশেনিয়া মহাদেশ

    প্রিয় ছাত্র-ছাত্রী
    এশিয়ার দক্ষিন-পূর্বে প্রশান্ত মহাসাগরের বুকে অসংখ্য ছোট বড় দ্বীপ ও দ্বীপপুঞ্জ নিয়ে গঠিত হয়েছে ওশেনিয়া মহাদেশ। এটি পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম মহাদেশ। আজকের পোষ্টে আমরা ওশেনিয়া মহাদেশটি কোন কোন দেশ নিয়ে গঠিত হয়েছে এবং সেই সমস্ত দেশের রাজধানী ও মুদ্রার নাম কি তা তোমাদের জানাব। আমরা এর আগের তিনটি পোষ্টে এশিয়া, ইউরোপ ও আফ্রিকা মহাদেশের বিভিন্ন দেশ ও তাদের রাজধানী এবং মুদ্রার সম্বন্ধে বিস্তারিত আলোচনা করেছিলাম। এই ধরনের বিভিন্ন পোস্ট পেতে আমাদের পেজটি নিয়মিত ফলো করতে থাকো।
    এছাড়া মাধ্চারকের ইংরাজি, গণিত সহ অন্যান্য বিষয়ের উপর এবং উচ্চমাধ্যমিকের গণিত, ইংরাজি সহ অন্যান্য বিষয়ের উপর প্রশ্নোত্তর পেতে আমাদের পেজটি নিয়মিত follow করতে থাকো।

    Oceania

    ওশেনিয়া মহাদেশ সংক্রান্ত কিছু প্রশ্নোত্তর
    set – 1

    1. আয়তনে পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম মহাদেশ কোনটি?
      আয়তনে পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম মহাদেশ ওশেনিয়া
    2. আয়তনের বিচারে অস্ট্রেলিয়া এককভাবে পৃথিবীতে কোন স্থান অধিকার করে?
      আয়তনের বিচারে অস্ট্রেলিয়া এককভাবে পৃথিবীতে দ্বিতীয় স্থান অধিকার করে।
    3. ওশেনিয়ার বৃহত্তম দেশ কোনটি ?
      অস্ট্রেলিয়া ওশেনিয়ার বৃহত্তম দেশ।
    4. জনসংখ্যায় ওশেনিয়া মহাদেশের ক্ষুদ্রতম দেশ কোনটি?
      জনসংখ্যায় ওশেনিয়া মহাদেশের ক্ষুদ্রতম দেশ নাউরু।
    5. বিশ্বের দীর্ঘতম প্রবাল প্রাচীর কোনটি?
      অস্ট্রেলিয়ার গ্রেট বেরিয়ার রিফ বিশ্বের দীর্ঘতম প্রবাল প্রাচীর।
    6. নিউজিল্যান্ডের রাজধানীর নাম কী?
      নিউজিল্যান্ডের রাজধানীর নাম ওয়েলিংটন।
    7. অস্ট্রেলিয়ার শীতলতম মাস কোনটি ?
      জুলাই মাস অস্ট্রেলিয়ার শীতলতম মাস।
    8.  ওশেনিয়ার সর্বনিম্ন বিন্দু কোনটি ?
      লেক আয়ার ওশেনিয়ার সর্বনিম্ন বিন্দু ।
    9. ওশেনিয়া মহাদেশের স্বাধীন দেশের সংখ্যা কত?
      ওশেনিয়া মহাদেশের স্বাধীন দেশের সংখ্যা ১৪টি।
    10. কোন মহাদেশকে প্রবাল মহাদেশ বলে?
      ওশেনিয়া মহাদেশকে প্রবাল মহাদেশ বলে।

    ওশেনিয়া মহাদেশ সংক্রান্ত কিছু প্রশ্নোত্তর
    set – 2

    1. ওশিয়ানিয়ার একটি সক্রিয় আগ্নেয়গিরির নাম লেখো।
      মৌনালোয়া ওশিয়ানিয়ার একটি সক্রিয় আগ্নেয়গিরি।
    2. ওশেনিয়ার বৃহত্তম দ্বীপ কোনটি ?
      নিউগিনি ওশেনিয়ার বৃহত্তম দ্বীপ।
    3. জনসংখ্যায় ওশেনিয়ার বড় দেশ কোনটি?
      জনসংখ্যায় ওশেনিয়ার বড় দেশ অস্ট্রেলিয়া।
    4. ট্যুভ্যালু অপর নাম কি?
      ট্যুভ্যালু অপর নাম এলিস দ্বীপপুঞ্জ।
    5. ওশেনিয়া মহাদেশের বৃহত্তম হ্রদ কোনটি?
      ওশেনিয়া মহাদেশের বৃহত্তম হ্রদ আয়ার।
    6. অস্ট্রেলিয়ার ঊষ্ণতম মাস কোনটি ?
      জানুয়ারি মাস অস্ট্রেলিয়ার ঊষ্ণতম মাস।
    7. ফিজির মুদ্রার নাম কি?
      ফিজির মুদ্রার নাম ফিজি ডলার।
    8. অস্ট্রেলিয়া কোন গোলার্ধে অবস্থিত ?
      অস্ট্রেলিয়া দক্ষিণ গোলার্ধে অবস্থিত ।
    9. ওশেনিয়ার ক্ষুদ্রতম দেশ কোনটি ?
      ওশেনিয়ার ক্ষুদ্রতম দেশ নাউরু (21 বর্গ কিমি) ।
    10. গ্রেট বেরিয়ার রীফ কোথায় অবস্থিত ?
      গ্রেট বেরিয়ার রীফ প্রশান্ত মহাসাগরে অবস্থিত।
    11. পৃথিবীর গভীরতম খাতটির নাম কী ?
      মারিয়ানা খাত পৃথিবীর গভীরতম খাত।

    ওশেনিয়া মহাদেশ সংক্রান্ত কিছু প্রশ্নোত্তর
    set – 3

    1. কোন্ শহরকে রুপোর শহর বলা হয়? 
      ব্রোকেনহিল শহরকে রুপোর শহর বলা হয়।
    2. দক্ষিণ প্রশান্ত মহাসাগরের দ্বীপপুঞ্জ সামগ্রিকভাবে কি নামে পরিচিত?
      দক্ষিণ প্রশান্ত মহাসাগরের দ্বীপপুঞ্জ ওশেনিয়া নামে পরিচিত।
    3. নিউজিল্যান্ডের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী ?
      নিউজিল্যান্ডের সর্বোচ্চ শৃঙ্গ দক্ষিণ আল্পস পর্বতের মাউন্ট কুক (3724 মিটার)।
    4. ভাটু কোন দেশের মুদ্রার নাম?
      ভানুয়াতুর মুদ্রার নাম ভাটু ।
    5. অস্ট্রেলিয়ার বিখ্যাত প্রবাল প্রাচীরের নাম কী ?
      অস্ট্রেলিয়ার বিখ্যাত প্রবাল প্রাচীরের নাম গ্রেট ব্যারিয়ার রিফ।
    6. নিউজিল্যান্ডের হিমবাহ সৃষ্ট বৃহত্তম হ্রদ কোন্‌টি?
      নিউজিল্যান্ডের হিমবাহ সৃষ্ট বৃহত্তম হ্রদ তাউপো।
    7. ওশিয়ানিয়া মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গটির নাম লেখো?
      পাপুয়া নিউগিনির মাউন্ট উইলহেলম ওশিয়ানিয়া মহাদেশের সর্বোচ্চ (4509 মি) শৃঙ্গ।।
    8. ওশিয়ানিয়ার দীর্ঘতম নদীর নাম কী ?
      অস্ট্রেলিয়ার মারে – ডার্লিং ওশিয়ানিয়ার দীর্ঘতম নদী।
    9. নিউজিল্যান্ডের রাজধানীর নাম কি?
      নিউজিল্যান্ডের রাজধানীর নাম ওয়েলিংটন।
    10. অস্ট্রেলিয়ার সর্বোচ্চ শৃঙ্গ কী ?
      নিউ ইংল্যান্ড রেঞ্জের মাউন্ট কসচিয়স্কো অস্ট্রেলিয়ার সর্বোচ্চ (2228 মিটার)শৃঙ্গ ।।

    আমাদের লেটেস্ট পোস্টের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে জয়েন করতে পারো ।

    Different Zone of Oceania

    NOZONENO OF
    COUNTRY
    1Australasia02
    2Melanesia04
    3Micronesia05
    4Polynesia03

    Countries In Australasia
    অস্ট্রেলেশিয়ার দেশসমূহ

    নংদেশরাজধানীমুদ্রা
    1অস্ট্রেলিয়াক্যানবেরাঅস্ট্রেলিয়ান ডলার(AUD)
    2নিউজিল্যান্ডওয়েলিংটননিউজিল্যান্ড ডলার(NZD)

    Countries In Melanesia
    মেলানেশিয়ার দেশসমূহ

    নংদেশরাজধানীমুদ্রা
    1পাপুয়া নিউগিনিপোর্ট মোর্সবিকিনা(PGK)
    2ফিজিসুভাফিজি ডলার(FJD)
    3সলোমান দ্বীপপুঞ্জহোনিয়ারাসলোমন ডলার(SBD)
    4ভানুয়াতুপোর্ট ভিলাভাটু(VUV)

    Countries In Micronesia
    মাইক্রোনেশিয়ার দেশসমূহ

    নংদেশরাজধানীমুদ্রা
    1মাইক্রোনেশিয়াপালিকিরমার্কিন ডলার(USD)
    2কিরিবাতিতারাওয়াঅস্ট্রেলিয়ান ডলার(AUD)
    3মার্শাল দ্বীপপুঞ্জমাজুরোমার্কিন ডলার(USD)
    4পালাউনেগারুলমাডমার্কিন ডলার(USD)
    5নাউরু প্রজাতন্ত্রইয়ারেনঅস্ট্রেলিয়ান ডলার(AUD)

    Countries In Polynesia
    পলিনেশিয়ার দেশসমূহ

    নংদেশরাজধানীমুদ্রা
    1পশ্চিম সামোয়াআপিয়াটালা(WST)
    2টোঙ্গানুকুয়ালোফাপাঙ্গা(TOP)
    3ট্যুভ্যালুফুনাফুতিঅস্ট্রেলিয়ান ডলার(AUD)
    error: Content is protected !!
    Verified by MonsterInsights