উত্তর আমেরিকামহাদেশ সংক্রান্ত কিছু প্রশ্নোত্তর set – 1
কোনটি পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাদেশ ? উত্তরঃ উত্তর আমেরিকা পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাদেশ।
আয়তনের বিচারে উত্তর আমেরিকার বৃহত্তম দেশ কোনটি ? উত্তরঃ আয়তনের বিচারে কানাডা (99,84,670 বর্গ কি.মি.) উত্তর আমেরিকার বৃহত্তম দেশ। আয়তনে কানাডা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র।
আয়তনের বিচারে উত্তর আমেরিকার ক্ষুদ্রতম দেশ কোনটি ? উত্তরঃ আয়তনের বিচারে বারমুডা(53.2 বর্গ কি.মি.) উত্তর আমেরিকার ক্ষুদ্রতম দেশ।
লোকসংখ্যার বিচারে উত্তর আমেরিকার বৃহত্তম দেশ কোনটি ? উত্তরঃ লোকসংখ্যার বিচারে মার্কিন যুক্তরাষ্ট্র উত্তর আমেরিকার বৃহত্তম দেশ।
লোকসংখ্যার বিচারে উত্তর আমেরিকার ক্ষুদ্রতম দেশ কোনটি ? উত্তরঃ লোকসংখ্যার বিচারে গ্রানাডা উত্তর আমেরিকার ক্ষুদ্রতম দেশ।
কে উত্তর আমেরিকা আবিষ্কার করেন ? উত্তরঃ আমেরিগো ভেসপুচি উত্তর আমেরিকা আবিষ্কার করেন।
পানামা খাল উত্তর আমেরিকাকে কোন মহাদেশ থেকে পৃথক করেছে ? উত্তরঃ পানামা খাল উত্তর আমেরিকাকে দক্ষিণ আমেরিকা থেকে পৃথক করেছে।
উত্তর আমেরিকার বৃহত্তম মিষ্টি জলের হ্রদের নাম কি? উত্তরঃ সুপিরিয়র হ্রদ উত্তর আমেরিকার বৃহত্তম মিষ্টি জলের হ্রদ। এটি পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ।
North America
উত্তর আমেরিকামহাদেশ সংক্রান্ত কিছু প্রশ্নোত্তর set – 2
উত্তর আমেরিকা কোন গোলার্ধে অবস্থিত ? উত্তরঃ উত্তর আমেরিকা উত্তর গোলার্ধে অবস্থিত।
উত্তর আমেরিকার দীর্ঘতম নদী কোনটি ? উত্তরঃ মিসিসিপি-মিসৌরী (6270 কি.মি.) উত্তর আমেরিকার দীর্ঘতম নদী। এটি বিশ্বের চতুর্থ দীর্ঘতম নদী।
উত্তর আমেরিকার একক দীর্ঘতম নদী কোনটি ? উত্তরঃ ম্যাকেঞ্জি (4240 কি.মি.) উত্তর আমেরিকার একক দীর্ঘতম নদী। এটি কানাডার বৃহত্তম নদী।
উত্তর আমেরিকা মহাদেশের বৃহত্তম জলপ্রপাতের নাম কি? । উত্তরঃ নায়াগ্রা জলপ্রপাত হল উত্তর আমেরিকা মহাদেশের বৃহত্তম জলপ্রপাত।
কোন প্রণালী উত্তর আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে ? উত্তরঃ বেরিং প্রণালী উত্তর আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে।
উত্তর আমেরিকার উষ্ণতম স্থান কোনটি ? উত্তরঃ মৃত্যু উপত্যকা (Death Valley) উত্তর আমেরিকার উষ্ণতম স্থান।
উত্তর আমেরিকার সমভূমি অঞ্চলকে কি বলা হয় ? উত্তরঃ উত্তর আমেরিকার সমভূমি অঞ্চলকে প্রেইরি বলে।
পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটি ? উত্তরঃ উত্তর আমেরিকার গ্রীনল্যান্ড পৃথিবীর বৃহত্তম দ্বীপ।
উত্তর আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি ? উত্তরঃ মাউন্ট ম্যাককিনলে উত্তর আমেরিকার সর্বোচ্চ (6194 মিটার) শৃঙ্গ।