Tag: Koshe Dekhi 18.2 Class X Similarity সদৃশতা

  • Koshe Dekhi 18.2 Class X Similarity সদৃশতা

    Koshe Dekhi 18.2 Class X Similarity সদৃশতা

    Koshe Dekhi 18.2 Class X Similarity সদৃশতা

    সদৃশতা Koshe Dekhi 18.2 Class X Similarity

    Madhyamik Previous Year (2017 – 2024) MATHEMATICS Question with complete solution|
    বিগত বছরের (2017 – 2024) মাধ্যমিক গণিত প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান দেখতে নীচের BUTTON-এ CLICK করো|

    1. (i)△ABC-এর BC বাহুর সমান্তরাল সরলরেখা AB ও AC বাহুকে যথাক্রমে P ও Q বিন্দুতে ছেদ করেছে।
    PB = AQ, AP = 9 একক, QC = 4 একক হলে, PB-এর দৈর্ঘ্য হিসাব করে লিখি।
    Solution:

    P Q A C B

    এখানে PB = AQ
    AP = 9 একক, QC = 4 একক
    ∵ PQ ∥ BC
    ∴  থ্যালাসের উপপাদ্য থেকে পাই,
    AP/PB = AQ/QC
    9/PB = PB/4
    ⇒ PB2 = 36
    ⇒ PB = 6
    Ans: PB-এর দৈর্ঘ্য 6 একক

    1. (ii)△ABC-এর BC বাহুর সমান্তরাল সরলরেখা AB ও AC বাহুকে যথাক্রমে P ও Q বিন্দুতে ছেদ করেছে।
    PB-এর দৈর্ঘ্য AP-এর দৈর্ঘ্যের দ্বিগুণ এবং QC-এর দৈর্ঘ্য AQ-এর দৈর্ঘ্যের চেয়ে 3 একক বেশি হলে, AC-এর দৈর্ঘ্য কত হবে, হিসাব করে লিখি।
    Solution:

    P Q A C B

    এখানে PB = 2AP
    ধরি, AQ = x একক,
    ∴ QC = (x + 3) একক
    ∵ PQ ∥ BC
    ∴  থ্যালাসের উপপাদ্য থেকে পাই,
    AP/PB = AQ/QC
    AP/2AP = x/x + 3
    1/2 = x/x + 3
    ⇒ 2x = x + 3
    ∴ x = 3
    ∴ QC = (3 + 3) একক
    = 6 একক
    ∴ AC = AQ + QC
    = (3 + 6) = 9 একক
    Ans: AC-এর দৈর্ঘ্য 9 একক

    1. (iii)△ABC-এর BC বাহুর সমান্তরাল সরলরেখা AB ও AC বাহুকে যথাক্রমে P ও Q বিন্দুতে ছেদ করেছে।
    যদি AP = QC, AB-এর দৈর্ঘ্য 12 একক এবং AQ-এর দৈর্ঘ্য 2 একক হয়, তবে CQ-এর দৈর্ঘ্য কত হবে, হিসাব করে লিখি।
    Solution:

    P Q A C B

    ধরি, AP = QC = x একক , AB = 12 একক
    এবং AQ = 2 একক
    ∴ PB = (12 – x) একক
    ∵ PQ ∥ BC
    ∴  থ্যালাসের উপপাদ্য থেকে পাই,
    AP/PB = AQ/QC
    x/(12-x) = 2/x
    ⇒ x2 = 2(12 – x)
    ⇒ x2 + 2x -24 = 0
    বা, x2 + 6x – 4x -24 = 0
    ⇒ x(x + 6) – 4(x + 6) = 0
    ⇒ (x + 6)(x – 4) = 0
    হয় (x + 6) = 0 নতুবা (x – 4) = 0
    ∴ x = -6 x = 4
    বাহুর দৈর্ঘ্য ঋণাত্মক হয় না।
    x ≠ -6
    ∴ x = 4
    Ans: CQ-এর দৈর্ঘ্য 4 একক

    Koshe Dekhi 18.2 Class X

    2. (i) △PQR-এর PQ ও PR বাহুর উপর যথাক্রমে X, Y দুটি বিন্দু নিলাম।
    PX = 2 একক, XQ = 3.5 একক, YR = 7 একক এবং PY = 4.25 একক হলে, XY ও QR পরস্পর সমান্তরাল হবে কিনা যুক্তি দিয়ে লিখি।
    Solution:

    X Y P R Q

    এখানে PX = 2 একক, XQ = 3.5 একক,
    YR = 7 একক, PY = 4.25 একক
    XY ও QR পরস্পর সমান্তরাল হবে যদি
    PX/XQ = PY/YR হয়।
    PX/XQ = 2/3.5 = 20/35 = 4/7
    PY/YR = 4.25/7 = 425/700 = 17/28
    PX/XQ PY/YR
    থ্যালেসের বিপরীত উপপাদ্য অনুযায়ী,
    ∴ XY ∦ QR
    Ans: XY ও QR সমান্তরাল হবে না।

    2 (ii)△PQR-এর PQ ও PR বাহুর উপর যথাক্রমে X, Y দুটি বিন্দু নিলাম।
    PQ = 8 একক, YR = 12 একক, PY = 4 একক এবং PY-এর দৈর্ঘ্য XQ-এর দৈর্ঘ্যের চেয়ে 2 একক কম হলে, XY ও QR সমান্তরাল হবে কিনা যুক্তি দিয়ে লিখি।
    Solution:

    X Y P R Q

    এখানে PQ = 8 একক, YR = 12 একক,
    PY = 4 একক
    PY-এর দৈর্ঘ্য XQ-এর দৈর্ঘ্যের চেয়ে 2 একক কম।
    ∴ XQ = PY + 2 একক
    = (4 + 2) একক = 6 একক
    ∴ PX = PQ – XQ
    = (8 – 6) একক = 2 একক
    XY ও QR পরস্পর সমান্তরাল হবে যদি
    PX/XQ = PY/YR হয়।
    PX/XQ = 2/6 = 1/3
    PY/YR = 4/12= 1/3
    PX/XQ = PY/YR
    থ্যালেসের বিপরীত উপপাদ্য অনুযায়ী,
    ∴ XY ∥ QR
    Ans: XY ও QR সমান্তরাল হবে ।

    3. প্রমাণ করি যে, কোনো ত্রিভুজের একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত দ্বিতীয় বাহুর সমান্তরাল সরলরেখা তৃতীয় বাহুকে সমদ্বিখন্ডিত করে। [ থ্যালাসের উপপাদ্যের সাহায্যে প্রমাণ করি]
    Solution:

    P Q A C B

    স্বীকার: △ABC –এর AB বাহুর মধ্যবিন্দু P দিয়ে অঙ্কিত BC বাহুর সমান্তরাল সরলরেখা AC-কে Q বিন্দুতে ছেদ করেছে।
    প্রামাণ্য বিষয়: Q, AC –এর মধ্যবিন্দু। অর্থাৎ, AQ  = QC।
    প্রমান: △ABC –এর PQ || BC
    ∴  থ্যালেসের উপপাদ্য থেকে পাই,
    AP/PB = AQ/QC
    AP/AP = AQ/QC – – – [∵ X, AB বাহুর মধ্যবিন্দু, ∴ AP = PB]
    ⇒ 1 = AQ/QC
    ∴ AQ = QC​
    ∴ Q, AC বাহুর মধ্যবিন্দু। (প্রমাণিত)

    দশম শ্রেণীর গণিত প্রকাশ বইয়ের সম্পূর্ণ সমাধান দেখতে নিচের BUTTON-এ ক্লিক করো।

    4. △ABC-এর AD মধ্যমার উপর P একটি বিন্দু। বর্ধিত BP ও CP যথাক্রমে AC ও AB-কে Q ও R বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করি যে, RQ ∥ BC.
    Solution:

    XP R D Q A C B

    স্বীকার: △ABC-এর AD মধ্যমার উপর P একটি বিন্দু। বর্ধিত BP ও CP যথাক্রমে AC ও AB-কে Q ও R বিন্দুতে ছেদ করেছে।
    প্রামাণ্য বিষয়: RQ ∥ BC
    অঙ্কন: AD- কে X পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হল যেন PD = DX হয়। B, X; C, X যুক্ত করা হল।
    প্রমান: PBXC চতুর্ভুজের,
    PD = DX – – – [ অঙ্কনানুসারে]
    এবং BD = DC – – – [∵ AD মধ্যমা]
    ∴ PBXC চতুর্ভুজটি একটি সামান্তরিক – – – [ ∵ সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখন্ডিত করে]
    ∴ PC || BX অর্থাৎ RP || BX
    থ্যালেসের উপপাদ্য অনুযায়ী,
    AR/RB = AP/PX – – – (i)
    আবার ∵ PBXC একটি সামান্তরিক
    ∴ BP || XC অর্থাৎ PQ || XC
    ∴ থ্যালেসের উপপাদ্য অনুযায়ী,
    AP/PX = AQ/QC – – – (Ii)
    ∴ (i) ও (ii) থেকে পাই,
    AR/RB = AQ/QC
    ∴ থ্যালেসের বিপরীত উপপাদ্য অনুযায়ী,
    RQ || BC [প্রমাণিত]

    5. △ABC-এর BE ও CF মধ্যমা দুটি পরস্পরকে G বিন্দুতে ছেদ করেছে এবং FE সরলরেখাংশ AG সরলরেখাংশকে O বিন্দুতে ছেদ করলে, প্রমাণ করি যে, AO = 3OG
    Solution:

    D GO F E A C B

    স্বীকার: △ABC-এর BE ও CF মধ্যমা দুটি পরস্পরকে G বিন্দুতে ছেদ করেছে এবং FE সরলরেখাংশ AG সরলরেখাংশকে O বিন্দুতে ছেদ করেছে
    প্রামাণ্য বিষয়: AO = 3OG
    অঙ্কন: AG কে বর্ধিত করা হল যা BC কে D বিন্দুতে ছেদ করে।
    প্রমান: △ABC-এর, AB বাহুর মধ্যবিন্দু F – – – (∵ CF মধ্যমা)
    এবং AC বাহুর মধ্যবিন্দু E – – -(∵ BE মধ্যমা)
    ∴ FE || BC
    △ABD-এর FO || BD – – – – [∵ FE || BC]
    ∴ থ্যালেসের উপপাদ্য থেকে পাই,
    AF/FB = AO/OD – – – (i)
    AF/AF = AO/OD – – – [∵ F, AB বাহুর মধ্যবিন্দু, ∴ AF = FB]
    ⇒1 = AO/OD
    ⇒ AO = OD
    ∴O, AD বাহুর মধ্যবিন্দু।
    আবার
    AO + OD = AD
    ⇒ AO + AO = 3/2 AG – – – [AG = 2/3AD]
    ⇒ 2AO = 3/2 (AO + OG)
    বা, 4AO = 3(AO + OG)
    ⇒ 4AO = 3AO + 3OG
    ⇒ AO = 3OG (প্রমাণিত)

    6. প্রমাণ করি যে, ট্রাপিজিয়মের তির্যক বাহুগুলির মধ্যবিন্দু দুটির সংযোজক সরলরেখাংশ সমান্তরাল বাহুগুলির সমান্তরাল।
    Solution:

    P Q> > A D R C B

    স্বীকার: ABCD ট্রাপিজিয়মের AD || BC এবং তির্যক বাহু AB ও CD-এর মধ্যবিন্দু যথাক্রমে P ও Q
    প্রামাণ্য বিষয়: PQ || AD এবং
    PQ || BC
    অঙ্কন: BA ও CD কে বর্ধিত করা হল যারা পরস্পরকে R বিন্দুতে ছেদ করে।
    প্রমান: △RBC এর AD || BC – – – – (স্বীকার)
    ∴ থ্যালেসের উপপাদ্য থেকে পাই,
    RA/AB = RD/DC – – – (i)
    আবার AB ও CD-এর মধ্যবিন্দু যথাক্রমে P ও Q
    ∴ AB = 2AP এবং DC = 2DQ 
    (i) থেকে পাই,
    RA/AB = RD/DC
    RA/2AP = RD/2DQ
    RA/AP = RD/DQ
    ∴ △RAP এর RA/AP = RD/DQ
    ∴থ্যালেসের বিপরীত উপপাদ্য থেকে পাই,
    PQ || AD  (Proved)
    আবার PQ || AD এবং AD || BC
    ∴ PQ || BC   (Proved)

    7. △ABC-এর BC বাহুর উপর D যে-কোনো একটি বিন্দু। P, Q যথাক্রমে △ABD ও △ADC-এর ভরকেন্দ্র। প্রমাণ করি যে, PQ ∥ BC.
    Solution
    :

    D SR P Q D E A C B

    স্বীকার: △ABC-এর BC বাহুর উপর D যে-কোনো একটি বিন্দু। P, Q যথাক্রমে △ABD ও △ADC-এর ভরকেন্দ্র।
    প্রামাণ্য বিষয়: PQ ∥ BC
    অঙ্কন: ABD ও ADC ত্রিভুজের মধ্যমা যথাক্রমে AR এবং AS অঙ্কন করা হলো।
    প্রমান: AR, ত্রিভুজ ABD-এর মধ্যমা এবং P, AR-এর উপর অবস্থিত।
    AP/PR = 3/1 – – – – (i)
    আবার, AS, ত্রিভুজ ADC-এর মধ্যমা এবং Q, AS-এর উপর অবস্থিত।
    AQ/QS = 3/1 – – – – (ii)
    (i) ও (ii) থেকে পাই,
    AP/PR = AQ/QS
    ∴ ARS ত্রিভুজের AP/PR = AQ/QS
    ∴ থ্যালেসের বিপরীত উপপাদ্য অনুসারে,
    PQ ∥ RS
    ∴ PQ ∥ BC (প্রমাণিত)

    8. একই ভূমি QR-এর উপর এবং একই পার্শ্বে দুটি ত্রিভুজ △PQR ও △SQR অঙ্কন করেছি যাদের ক্ষেত্রফল সমান। F ও G যথাক্রমে ত্রিভুজদুটির ভরকেন্দ্র হলে প্রমাণ করি যে, FG ∥ QR.
    Solution:

    P Q R S F G T

    স্বীকার: সমান ক্ষেত্রফলবিশিষ্ট দুটি ত্রিভুজ △PQR এবং △SQR একই ভূমি QR-এর উপর এবং QR-এর একই পার্শ্বে অবস্থিত।F ও G যথাক্রমে △PQR এবং △SQR ত্রিভুজ দুটির ভরকেন্দ্র।
    অঙ্কন: P, S যুক্ত করা হল। P, F ও S, G যুক্ত করে বর্ধিত করা হল যারা পরস্পরকে QR-এর উপর E বিন্দুতে ছেদ করে।
    প্রামাণ্য বিষয়: FG ∥ QR
    প্রমান: ∵ ত্রিভুজ △PQR এবং △SQR একই ভূমি QR-এর উপর এবং QR-এর একই পার্শ্বে অবস্থিত এবং তাদের ক্ষেত্রফল সমান।
    ∴ QR ∥ PS
    PT ত্রিভুজ PQR-এর মধ্যমা এবং F, PT-এর উপর অবস্থিত।
    ∴ PF/FT = 3/1 – – – – (i)
    আবার, ST ত্রিভুজ SQR-এর মধ্যমা এবং G, ST-এর উপর অবস্থিত।
    SG/GT = 3/1 – – – – (ii)
    (i) ও (ii) থেকে পাই,
    PF/FT = SG/GT
    ∴ PST ত্রিভুজের PF/FT = SG/GT
    ∴ থ্যালেসের বিপরীত উপপাদ্য অনুসারে,
    FG ∥ QR  (প্রমাণিত)

    9. প্রমাণ করি যে, কোনো সমদ্বিবাহু ট্রাপিজিয়মের সমান্তরাল বাহুদুটির যে-কোনো একটির সংলগ্ন কোণ দুটি সমান।
    Solution:

    > > A D E C B

    স্বীকার: ABCD সমদ্বিবাহু ট্রাপিজিয়মের AD ∥ BC এবং AB = DC
    প্রামাণ্য বিষয়: ∠BAD  = ∠ADC
    অঙ্কন: BA ও CD-কে বর্ধিত করা হল যারা পরস্পরকে E বিন্দুতে ছেদ করে।
    প্রমান: △EBC ত্রিভুজের AD ∥ BC
    ∴ থ্যালেসের উপপাদ্য থেকে পাই,
    EA/AB = ED/DC
    আবার AB = DC
    EA/AB = ED/AB
    ⇒ EA = ED
    ∴ EAD সমদ্বিবাহু ত্রিভুজ।
    ∴ ∠EAD  = ∠EDA
    ∵ ∠BAD = 180o – ∠EAD
    = 180o – ∠EDA – – – – [∵ ∠EAD  = ∠EDA]
    = ∠ADC
    ∴ ∠BAD  = ∠ADC  (প্রমাণিত)

    10. △ABC এবং △DBC একই ভূমি BC-এর উপর এবং BC-এর একই পার্শ্বে অবস্থিত। BC বাহুর উপর E যেকোনো একটি বিন্দু। E বিন্দু দিয়ে AB এবং BD-এর সমান্তরাল সরলরেখা AC এবং DC বাহুকে যথাক্রমে F ও G বিন্দুতে ছেদ করে। প্রমাণ করি যে, AD ∥ FG.
    Solution:

    G FE D C B A

    স্বীকার: △ABC এবং △DBC একই ভূমি BC-এর উপর এবং BC-এর একই পার্শ্বে অবস্থিত। BC বাহুর উপর অবস্থিত যেকোনো একটি বিন্দু E দিয়ে AB এবং BD-এর সমান্তরাল সরলরেখা AC এবং DC বাহুকে যথাক্রমে F ও G বিন্দুতে ছেদ করেছে।
    প্রামাণ্য বিষয়: AD ∥ FG
    অঙ্কন: AD ও FG যুক্ত করা হল।
    প্রমান:
    △ABC ত্রিভুজের AB ∥ FE
    ∴ থ্যালেসের উপপাদ্য থেকে পাই,
    CE/EB = CF/FA – – – – (i)
    আবার △CBD ত্রিভুজের EG ∥ BD
    ∴ থ্যালেসের উপপাদ্য থেকে পাই,
    CE/EB = CG/GD – – – – (ii)
    (i) ও (ii) থেকে পাই,
    CF/FA = CG/GD
    ∴ △CAD ত্রিভুজের,
    CF/FA = CG/GD
    ∴ থ্যালাসের বিপরীত উপপাদ্য থেকে পাই,
    FG ∥ AD
    ∴ AD ∥ FG  (প্রমাণিত)

    Utube_comptech_home
    দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান এবং জীবন বিজ্ঞানের বিভিন্ন অধ্যায়ের উপর ভিডিও টিউটোরিয়াল পেতে আমাদের You Tube চ্যানেল ফলো করুন

    Koshe Dekhi 18.2 Class X

    11. অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন (V.S.A.)
    (A) বহুবিকল্পীয় প্রশ্ন (M.C.Q)

    (i) △ABC-এর BC বাহুর সমান্তরাল সরলরেখা AB এবং AC বাহুকে যথাক্রমে X এবং Y বিন্দুতে ছেদ করে। AX = 2.4 সেমি, AY = 3.2 সেমি এবং YC = 4.8 সেমি, হলে AB-এর দৈর্ঘ্য
    (a) 3.6 সেমি(b) 6 সেমি(c) 6.4 সেমি(d) 7.2 সেমি

    > > X Y A C B

    Ans: (b) 6 সেমি
    [△ABC-এর BC ∥ XY
    ∴ থ্যালেসের উপপাদ্য থেকে পাই,

    \(\Large{\quad\frac{AX}{XB}=\frac{AY}{YC}\\⇒\frac{2.4}{XB}=\frac{3.2}{4.8}\\⇒XB=\frac{2.4×4.8}{3.2}​}\)

    ∴ XB = 3.6
    ∴ AB = AX + XB
    = (2.4 + 3.6) সেমি
    = 6 সেমি]

    (ii) △ABC ত্রিভুজের AB এবং AC বাহুর উপর D ও E বিন্দু এমনভাবে অবস্থিত যে DE ∥ BC এবং AD : DB = 3 : 1; যদি EA = 3.3 সেমি হয়, তাহলে AC-এর দৈর্ঘ্য
    (a) 1.1 সেমি (b) 4 সেমি (c) 4.4 সেমি (d) 5.5 সেমি

    > > D E A C B

    Ans: (c) 4.4 সেমি
    [△ABC-এর DE ∥ BC
    ∴ থ্যালেসের উপপাদ্য থেকে পাই,

    \(\Large{\quad\frac{A D}{DB}=\frac{AE}{EC}\\⇒\frac{3}{1}=\frac{3.3}{EC}\\⇒EC=\frac{3.3}{3}​}\)

    ∴ EC = 1.1
    ∴ AC = AE + EC
    = (3.3 + 1.1) সেমি
    = 4.4 সেমি]

    (iii) পাশের চিত্রে DE ∥ BC হলে x-এর মান
    (a) 4  (b) 1  (c) 3  (d) 2

    x+3 3x+19 x 3x+4> > D E A C B

    Ans: (d) 2
    [△ABC-এর DE ∥ BC
    ∴ থ্যালেসের উপপাদ্য থেকে পাই,

    \(\Large{\quad\frac{A D}{DB}=\frac{AE}{EC}\\⇒\frac{x+3}{3x+19}=\frac{x}{3x+4}​}\)

    ⇒ (x + 3)(3x + 4) = x(3x + 19)
    ⇒ 3x2 + 4x + 9x + 12 = 3x2 + 19x
    ব্যা 13x + 12 = 19x
    ⇒ 13x – 19x = -12
    ⇒ -6x = -12
    ∴ x = 2]

    (iv) ABCD ট্রাপিজিয়মের AB ∥ DC এবং AD ও BC বাহুর উপর P ও Q বিন্দু দুটি এমনভাবে অবস্থিত যে PQ ∥ DC; যদি PD = 18 সেমি, BQ = 35 সেমি, QC = 15 সেমি হয়, তাহলে AD-এর দৈর্ঘ্য
    (a) 60 সেমি (b) 30 সেমি (c) 12 সেমি (d) 15 সেমি
    Ans: (a) 60 সেমি.

    P Q D C B A

    ABCD ট্রাপিজিয়মের AB ∥ DC এবং PQ ∥ DC;

    \(\Large{∴\frac{A P}{PD}=\frac{BQ}{QC}\\⇒\frac{A P}{18}=\frac{35}{15}\\∴AP=\frac{35×18}{15}\\⇒AP=42​}\)

    AD = AP + PD
    = (42 + 18) সেমি. = 60 সেমি.]

    (v) পাশের চিত্রে, DP = 5 সেমি, DE = 15 সেমি, DQ = 6 সেমি এবং QF = 18 সেমি হলে
    (a) PQ = EF (b) PQ ∥ EF (c) PQ ≠ EF (d) PQ ∦ EF

    P Q D F E

    Ans: (d) PQ ∦ EF
    [PE = DE – DP
    = (15 – 5) সেমি = 10 সেমি

    \(\Large{∴\frac{DP}{PE}=\frac{5}{10}=\frac{1}{2}\\\frac{DQ}{PE}=\frac{6}{18}=\frac{1}{3}\\∴\frac{DP}{PE}≠\frac{DQ}{PE}\\∴PQ ∦ EF]}\)

    (B) নীচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি :

    (i) দুটি সদৃশ ত্রিভুজ সর্বদা সর্বসম।
    Ans: মিথ্যা

    (ii) পাশের চিত্রে DE ∥ BC হলে, AB/BD = AC/CE হবে

    > > D E A C B

    Ans: সত্য
    [△ABC-এর DE ∥ BC
    ∴ থ্যালেসের উপপাদ্য থেকে পাই,

    \(\Large{\quad\frac{AD}{BD}=\frac{AE}{CE}\\⇒​\frac{AD}{BD}+1=\frac{AE}{CE}+1\\⇒\frac{AD+BD}{BD}=\frac{AE+CE}{CE}\\⇒\frac{AB}{BD}=\frac{AC}{CE}]}\)​

    (C) শূন্যস্থান পূরণ করি :

    (i) একটি ত্রিভুজের যে-কোনো বাহুর সমান্তরাল সরলরেখা অপর দুটি বাহুকে বা তাদের বর্ধিতাংশকে __________ বিভক্ত করে।
    Ans:
    সমানুপাতে

    (ii) দুটি ত্রিভুজের ভূমি একই সরলরেখায় অবস্থিত এবং ত্রিভুজ দুটির অপর শীর্ষবিন্দুটি সাধারণ হলে ত্রিভুজ দুটির ক্ষেত্রফলের অনুপাত ভূমির দৈর্ঘ্যের অনুপাতের __________।
    Ans:
    সমান

    (iii) একটি ট্রাপিজিয়মের সমান্তরাল বাহুদ্বয়ের সমান্তরাল সরলরেখা অপর বাহুদ্বয়কে __________ বিভক্ত করে।
    Ans:
    সমানুপাতে

    12. সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন (S.A.)

    (i) পাশের চিত্রে, ABC ত্রিভুজে \(\Large{\frac{AD}{DB}=\frac{AE}{EC}​}\) এবং ∠ADE = ∠ACB হলে, বাহুভেদে ABC ত্রিভুজটি কী ধরনের লিখি।
    Solution: D E A C B
    △ABC-এর \(\Large{\frac{AD}{DB}=\frac{AE}{EC}​}\)

    ∴ থ্যালেসের বিপরীত উপপাদ্য থেকে পাই,
    DE ∥ BC
    ∵ DE ∥ BC এবং AB ভেদক
    ∴∠ADE = ∠ABC – – – (অনুরূপ কোন)
    আবার ∠ADE = ∠ACB
    ∴ ∠ABC  = ∠ACB
    △ABC-এর ∠ABC  = ∠ACB
    ∴ AB  = AC
    Ans: বাহুভেদে ABC ত্রিভুজটি সমদ্বিবাহু ত্রিভুজ।

    Koshe Dekhi 18.2 Class X

    (ii) পাশের চিত্রে DE ∥ BC এবং AD : BD = 3 : 5 হলে, △ADE-এর ক্ষেত্রফল : △CDE-এর ক্ষেত্রফল কত তা লিখি।
    Solution:

    > > D E A C B

    △ABC-এর DE ∥ BC
    ∴ থ্যালেসের উপপাদ্য থেকে পাই,

    \(\Large{\quad ∴\frac{AD}{DB}=\frac{AE}{EC}\\⇒\frac{3}{5}=\frac{AE}{EC}}\)

    ধরি, D থেকে AB বাহুর লম্ব দূরত্ব h
    ∴△ADE-এর ক্ষেত্রফল : △CDE-এর ক্ষেত্রফল
    = 1/2×AE×h : 1/2×EC×h
    = AE : EC = 3 : 5 (Ans)

    (iii) পাশের চিত্রে LM ∥ AB এবং AL = (x – 3) একক, AC = 2x একক, BM = (x – 2) একক এবং BC = (2x + 3) একক হলে, x-এর মান নির্ণয় করি।
    Solution:

    > > L M C B A

    △CAB-এর LM ∥ AB
    ∴ থ্যালেসের উপপাদ্য থেকে পাই,

    \(\Large{\quad ∴\frac{CL}{LA}=\frac{CM}{MB}\\⇒\frac{CL}{LA}+1=\frac{CM}{MB}+1\\⇒\frac{CL+LA}{LA}=\frac{CM+MB}{MB}\\⇒\frac{AC}{AL}=\frac{BC}{BM}\\⇒\frac{2x}{x-3}=\frac{2x+3}{x-2}}\)

    ⇒ 2x(x – 2) = (x – 3)(2x + 3)
    ⇒ 2x2 – 4x = 2x2 +3x – 6x – 9
    বা, – 4x + 6x – 3x = -9
    ⇒ -x = -9
    ⇒x = 9
    Ans: x-এর মান 9

    Koshe Dekhi 18.2 Class X

    (iv) পাশের চিত্রে, ABC ত্রিভুজে DE ∥ PQ ∥ BC এবং AD = 3 সেমি, DP = x সেমি, PB = 4 সেমি, AE = 4 সেমি, EQ = 5 সেমি, QC = y সেমি হলে, x ও y-এর মান নির্ণয় করি।
    Solution:

    > > >E D P Q C B A

    চিত্রে, ABC ত্রিভুজে DE ∥ PQ ∥ BC এবং
    AD = 3 সেমি, DP = x সেমি,
    PB = 4 সেমি, AE = 4 সেমি,
    EQ = 5 সেমি, QC = y সেমি
    △APQ-এর DE ∥ PQ
    ∴ থ্যালেসের উপপাদ্য থেকে পাই,

    \(\Large{\quad ∴\frac{AD}{DP}=\frac{AE}{EQ}\\⇒\frac{3}{x}=\frac{4}{5}\\∴x=\frac{3×5}{4}=\frac{15}{4}}\)

    আবার,△ABC-এর PQ ∥ BC
    ∴ থ্যালেসের উপপাদ্য থেকে পাই,

    \(\Large{\quad ∴\frac{AP}{PB}=\frac{AQ}{QC}\\⇒\frac{AD+DP}{PB}=\frac{AE+EQ}{QC}\\⇒\frac{3+\frac{15}{4}}{4}=\frac{4+5}{y}\\⇒\frac{\frac{12+15}{4}}{4}=\frac{9}{y}\\⇒\frac{27}{16}=\frac{9}{y}\\∴y=\frac{16}{3}}\)

    Ans: x-এর মান 15/4 এবং
    y-এর মান 16/3

    (v) পাশের চিত্রে, DE ∥ BC, BE ∥ XC এবং AD/DB = 2/1 হলে, AX/XB -এর মান নির্ণয় করি।
    Solution:

    >> >> > > E D B C X A

    △ABC-এর DE ∥ BC
    ∴ থ্যালেসের উপপাদ্য থেকে পাই,

    \(\Large{\quad ∴\frac{AD}{DB}=\frac{AE}{EC}\\⇒\frac{2}{1}=\frac{AE}{EC}\\∴\frac{AE}{EC}=\frac{2}{1}}\)

    আবার, △AXC এর BE ∥ XC
    ∴ থ্যালেসের উপপাদ্য থেকে পাই,

    \(\Large{\quad∴\frac{AB}{BX}=\frac{AE}{EC}\\⇒\frac{AB}{BX}=\frac{2}{1}\\⇒\frac{AB}{BX}+1=\frac{2}{1}+1\\⇒\frac{AB+BX}{BX}=\frac{2+1}{1}\\∴\frac{AX}{XB}=\frac{3}{1}\quad\mathbf{Ans}}\)

    Madhyamik Question

    MP-2022

    ▶️ △ABC -এর DE || BC, যেখানে D ও E যথাক্রমে AB ও AC বাহুর ওপর অবস্থিত। যদি AD = 5 সেমি., DB = 6 সেমি. এবং AE = 7.5 সেমি, হয়, তবে AC এর দৈর্ঘ্য নির্ণয় করো।

    MP-2018

    ▶️ △ABC-এর BC বাহুর সমান্তরাল সরলরেখা AB ও AC কে যথাক্রমে P ও Q বিন্দুতে ছেদ করে। যদি AP = 4 সেমি, QC = 9 সেমি এবং PB = AQ হয় তাহলে PB-এর দৈর্ঘ্য নির্ণয় করো।
    Solution:

    A B C P Q

    △ABC-এর BC বাহুর সমান্তরাল সরলরেখা AB ও AC কে যথাক্রমে P ও Q বিন্দুতে ছেদ করে
    এখানে
    AP = 4 সেমি,
    QC = 9 সেমি এবং
    PB = AQ
    ধরি, PB = x সেমি

    \(\large{\frac{AP}{PB}=\frac{AQ}{QC}\\⇒\frac{4}{x}=\frac{x}{9}}\)

    ⇒ x2 = 36
    ⇒ x = 6
    Ans: PB-এর দৈর্ঘ্য 6 সেমি

error: Content is protected !!
Verified by MonsterInsights