Tag: DIFFERENTIABILITY S N DEY SEMESTER-3 অন্তরকলনযোগ্যতা

  • SOLUTION OF DIFFERENTIABILITY S N DEY SEMESTER-3 অন্তরকলনযোগ্যতা

    SOLUTION OF DIFFERENTIABILITY S N DEY SEMESTER-3 অন্তরকলনযোগ্যতা

    DIFFERENTIABILITY S N DEY SEMESTER-3 অন্তরকলনযোগ্যতা

    DIFFERENTIABILITY S N DEY SEMESTER-3 অন্তরকলনযোগ্যতা

    সন্ততা এবং অন্তরকলনযোগ্যতা
    SEMESTER-3
    অন্তরকলনযোগ্যতা (DIFFERENTIABILITY)


    বহুবিকল্পভিত্তিক প্রশ্নাবলি (MCQ)

    প্রতিটি প্রশ্নের মান 1
    Conventional Type

    1. প্রদত্ত বিবৃতিগুলির কোনটি সত্য?
       Ⓐ x -এর সকল বাস্তব মানের জন্য, f(x) = loge x অপেক্ষকের সসীম অন্তরকলজ থাকবে।
       Ⓑ y = f(x) অপেক্ষক x = a বিন্দুতে সন্তত হলে, ওই বিন্দুতে f(x) অপেক্ষকের সসীম অন্তরকলজ থাকবে।
       Ⓒ y= f(x) অপেক্ষকের x = a বিন্দুতে সসীম অবকল সহগ থাকলে, ওই বিন্দুতে অপেক্ষকটি সন্তত হবে।
       Ⓓ এদের কোনোটিই নয়

    Solution: Ⓐ f(x) = loge x
    ∴ f’(x) = 1/x
    x = 0 বিন্দুতে f’(x) অসন্তত হবে। → বিবৃতিটি মিথ্যা।
    Ⓑ একটি অপেক্ষক সন্তত হলে সেটির সসীম অন্তরকলজ থাকতেও পারে নাও থাকতে পারে। সুতরাং বিবৃতিটি মিথ্যা।
    Ⓒ একটি অপেক্ষকের সসীম অবকল সহগ থাকলে, ওই অপেক্ষকটি সর্বদা সন্তত হবে। সুতরাং বিবৃতিটি সত্য। 
    Ans: Ⓒ y= f(x) অপেক্ষকের x = a বিন্দুতে সসীম অবকল সহগ থাকলে, ওই বিন্দুতে অপেক্ষকটি সন্তত হবে।

    2. f(x) = |x + 1| অপেক্ষকটি হবে-
    Ⓐ x = – 1 বিন্দুতে সন্তত
    Ⓑ x = – 1 বিন্দুতে সসীম অন্তরকলনযোগ্য
    Ⓒ x = ±1 বিন্দুদ্বয়ে সসীম অন্তরকলনযোগ্য 
    Ⓓ এদের কোনোটিই নয়

    Solution:  |x – a| অপেক্ষক a-এর যেকোন বাস্তব মানের জন্য সন্তত হয়।
     f(x) = |x + 1| = |x – (-1)|
    ∴ x = -1 বিন্দুতে অপেক্ষকটি সন্তত।
    Ans: Ⓐ x = – 1 বিন্দুতে সন্তত

    3. e-2x -এর x = 0 বিন্দুতে অন্তরকলজ-
    Ⓐ -2         Ⓑ 4
    Ⓒ -7         Ⓓ 1

    Solution: d/dx (e-2x) = e-2x.(-2)
    ∴ x = 0 বিন্দুতে অন্তরকলজ
    = e-2.0.(-2) = 1.(-2) = -2
    Ans: Ⓐ -2

    4. f(x) = 2x + |x – 1| অপেক্ষকটি x = 1 বিন্দুতে-
    Ⓐ সন্তত ও অবলনযোগ্য
    Ⓑ সন্তত কিন্তু অবকলনযোগ্য নয়
    Ⓒ সন্তত নয় কিন্তু অবকলনযোগ্য
    Ⓓ সন্তত নয় ও অবকলনযোগ্য নয়

    Solution: d/dx (xex)
    = 1.ex + x.ex
    = (1 + x)ex
    Ans: Ⓑ (1 + x)ex

    5. xex -এর x-এর সাপেক্ষে অবকল সহগ-
    Ⓐ xex                  Ⓑ (1 + x)ex
    Ⓒ (x – 1)ex        Ⓓ ex/1 + x

    Solution: d/dx (xex)
    = 1.ex + x.ex
    = (1 + x)ex
    Ans: Ⓑ (1 + x)ex

    6. যদি f(x) একটি যুগ্ম অপেক্ষক হয় এবং f’(0) -এর অস্তিত্ব থাকে, তবে f'(0) =
    Ⓐ 0         Ⓑ 5
    Ⓒ 4         Ⓓ কোনোটিই নয়

    Solution: f(x) একটি যুগ্ম অপেক্ষক।
    ∴ f(x) = f(-x)
    উভয়পক্ষকে x -এর সাপেক্ষে অবকলন করে পাই:
          f’(x) = f’(-x).d/dx(-x)
    ⇒ f’(x) = -f’(-x)
      x = 0 বসিয়ে পাই,
         f’(0) = -f’(0)
    ⇒ 2f’(0) = 0
    ⇒ f’(0) = 0
    Ans: Ⓐ 0

    7.যদি f(x) = {x2+ bx + c  যখন x < 1
    { x যখন x < 1

    অপেক্ষক x = 1 বিন্দুতে অবকলনযোগ্য হয়, তবে b – c =
    Ⓐ 0         Ⓑ 1
    Ⓒ -2       Ⓓ 2

    Solution: অপেক্ষকটি x = 1 বিন্দুতে অবকলনযোগ্য।
     ∴ L.H.D. = R.H.D.
    ⇒ 2x + b + 0 = 1
    ⇒ 2x + b = 1
       x = 1 হলে,
       2.1 + b = 1
    b = -1
    অপেক্ষকটি x = 1 বিন্দুতে অবকলনযোগ্য।
    সুতরাং অপেক্ষকটি x = 1 বিন্দুতে সন্তত।
    ∴  limx→1- f(x) =  limx→1+ f(x)
    ⇒ limx→1-  (x2 + bx + c) = limx→1+ x
    ⇒1 + b + c = 1
    ⇒ b + c = 0
    ⇒ c = -b = -(-1) = 1
    ∴ b – c = – 1 – 1 = -2
    Ans:Ⓒ -2

    প্রতিটি প্রশ্নের মান 1
    Analytical/Skill Based Type
    Fill in the Blanks

    1. ex/2 -এর x = – 2 বিন্দুতে অন্তরকলজ _________
    Ⓐ 2e         Ⓑ e
    1/2e         Ⓓ 1/e

    Solution:  d/dx (ex/2)
    = ex/2 . d/dx(x/2)= ex/2 . 1/2
    x = – 2 বিন্দুতে অন্তরকলজ
    = 1/2.e-2/2
    = 1/2.e-1 = 1/2e
    Ans: Ⓒ 1/2e

    2. একটি অপেক্ষক f(x) -এর সংজ্ঞা নিম্নরূপ:

    f(x)= {1 - x           যখন x < 1
    {x2- 2x + 3 যখন x ≤ 1

    x = 1 বিন্দুতে f(x) অপেক্ষকটি ________
    Ⓐ সন্তত ও অবকলনযোগ্য
    Ⓑ সন্তত কিন্তু অবকলনযোগ্য নয়
    Ⓒ সন্তত নয় কিন্তু অবকলনযোগ্য
    Ⓓ সন্তত নয় ও অবকলনযোগ্যও নয়

    Solution:
       limx→1- f(x)
    = limx→1- (1 – x)
    = 1 – 1 = 0
    আবার  limx→1+ f(x)
    =  limx→1+ (x2 – 3x + 2)
    = 12 – 3 + 2 = 0
    ∴  limx→1- f(x) = limx→1+ f(x) = 0
    অতএব অপেক্ষকটি x = 1 বিন্দুতে সন্তত।
       Lf’(x) = 0 – 1 = -1
    ∴ Lf’(1) = -1
    আবার Rf’(x) = 2x – 3
    ∴ Rf’(1) = 2.1 – 3 = -1
    ∴ Lf’(1) = Rf’(1) = -1
    অতএব অপেক্ষকটি x = 1 বিন্দুতে অবকলনযোগ্য।Ans: Ⓐ সন্তত ও অবকলনযোগ্য

    3. e√x -এর x -এর সাপেক্ষে অবকল সহগ ________
    e√x/√x         Ⓑ 2√xe√x
    e√x/2√x      Ⓓ √xe√x

    Solution: d/dx(e√x)
    = e√x. d/dx(√x)
    =e√x .1/2√x
    = e√x/2√x

    Ans:  ex/2x

    4. e√tan x -এর x-এর সাপেক্ষে অবকল সহগ _______
    Ⓐ e√tan x        Ⓑ esec x
    Ⓒ sec xetan x
    Ⓓ এদের কোনোটিই নয়

    Solution: d/dx(e√tan x)
    = e√tan x. d/dx(√tan x)
    =e√tan x. 1/2√tan x .d/dx(tan x)
    = e√tan x. 1/2√tan x .sec2 x
    Ans: Ⓓ এদের কোনোটিই নয়

    SEMESTER-3
    সূচিপত্র

    👉 UNIT-1   সম্বন্ধ ও অপেক্ষক   

    👉 UNIT-2       বীজগণিত

    👉 UNIT-3       কলনবিদ্যা

    • 1. সন্ততা এবং অন্তরকলনযোগ্যতা
    • 2. অবকলন বা অন্তরকলন
    • 3. দ্বিতীয় ক্রমের অন্তরকলজ
    • 4. অন্তরকলজের ব্যাখ্যা
    • 5. স্পর্শক ও অভিলম্ব
    • 6. বর্ধিষ্ণু ও ক্ষয়িষ্ণু অপেক্ষক
    • . চরম ও অবম মান

    👉 UNIT-4       সম্ভাবনা

    👉       Semester III -এর প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান

    সন্ততা এবং অন্তরকলনযোগ্যতা

    Column Matching _______

    1. বাম দিকের স্তম্ভের সঙ্গে ডান দিকের স্তম্ভ মেলাও।

                     স্তম্ভ A                     স্তম্ভ B
    [i] sin-1 x এর অবকল সহগ[a] –1/1+x2
    [ii] cot-1 x এর অবকল সহগ[b] 1/√(1-x2)
    [iii] cos-1 x এর অবকল সহগ[c] 1/1+x2
    [iv] tan-1 x এর অবকল সহগ(d) –1/√(1-x2)

    Ⓐ [i] – [d], [ii] – [a], [iii] – [b], [iv] – [c]
    Ⓑ [i] – [b], [ii] – [a], [iii] – [d], [iv] – [c]
    Ⓒ [i] – [b], [ii] – [c], [iii] – [d], [iv] – [a]
    Ⓓ [i] – [c], [ii] – [b], [iii] – [a], [iv] – [d]
    Solution:

    \([i] \frac{d}{dx}(sin^{-1} x) = \frac{1}{\sqrt{1-x^2}} → [b]\\ [ii] \frac{d}{dx}(cot^{-1} x) =-\frac{1}{1 + x^2}→ [a]\\ [iii] \frac{d}{dx}(cos^{-1} x) = -\frac{1}{\sqrt{1-x^2}} → [d]\\ [iv] \frac{d}{dx}(tan^{-1} x) =\frac{1}{1 + x^2}→ [c]\)

     Ans: Ⓑ [i] – [b], [ii] – [a], [iii] – [d], [iv] – [c]

    Rearrangement of Sentences/Events _______

    1. f(x) অপেক্ষক নিম্নলিখিতভাবে সংজ্ঞাত:

    Solution: বিবৃতি-A:
    f(x)= {x2- 2x + 3 যখন x ≤1
    {2x2- 5x + 5 যখন x > 1

       x = 1 বিন্দুতে অপেক্ষকটির সন্ততা ও অবকলনযোগ্যতা যাচাই করার ধাপগুলি হল
    [i]  f(x) =  f(x) = f(1) হয় কিনা দেখতে হবে
    [ii]  f(x),  f(x) এবং f(1) নির্ণয় করতে হবে
    [iii] Rf’(1), Lf’(1) নির্ণয় করতে হবে
    [iv] Rf’(1) = Lf’(1) হয় কি না দেখতে হবে
          ধাপগুলির সঠিক ক্রম হল-
    Ⓐ [ii] – [iii] – [i] – [iv]
    Ⓑ [ii] – [i] – [iii] – [iv]
    Ⓒ [iii] – [i] – [ii] – [iv]
    Ⓓ [i] – [iii] – [ii] – [iv]

    Solution: ধাপগুলি হল –
    [ii]  f(x),  f(x) এবং f(1) নির্ণয় করতে হবে
    [i]  f(x) =  f(x) = f(1) হয় কিনা দেখতে হবে
    [iii] Rf’(1), Lf’(1) নির্ণয় করতে হবে
    [iv] Rf’(1) = Lf’(1) হয় কি না দেখতে হবে
    Ans: Ⓑ [ii] – [i] – [iii] – [iv]

    Relationship between Statements ____________

    প্রতিটি প্রশ্নে বিবৃতি A এবং বিবৃতি B দেওয়া আছে। নীচের কোন বিকল্পটি বিবৃতি A এবং বিবৃতি B-এর মধ্যে সঠিক সম্পর্ক নির্দেশ করে?
    Ⓐ বিবৃতি A এবং বিবৃতি B পরস্পরবিরোধী
    Ⓑ বিবৃতি B হল বিবৃতি A এর কারণ
    Ⓒ বিবৃতি A হল সত্য কিন্তু বিবৃতি B মিথ্যা
    Ⓓ বিবৃতি A এবং বিবৃতি B পরস্পর নির্ভরশীল নয়

    1. বিবৃতি-A: f(x) = x|x| অপেক্ষকটি x = 0 বিন্দুতে অবকলনযোগ্য।
        বিবৃতি-B: f(x) = |x| অপেক্ষকটি x = 0 বিন্দুতে অবকলনযোগ্য।

    Solution: বিবৃতি-A:
    f(x)= x|x|
    ={x.(-x)=-x2 যখন x<0
    {x.(x)= x2 যখন x≥0

       Lf’(x) = -2x
    ∴ Lf’(0) = 0
    আবার Rf’(x) = 2x
              ∴ Rf’(0) = 0
    ∴ Lf’(0) = Rf’(0) = 0
    অতএব অপেক্ষকটি x = 0 বিন্দুতে অবকলনযোগ্য। → বিবৃতিটি সত্য।
    বিবৃতি-R:  |x – a| অপেক্ষকটি x = a বিন্দুতে অবকলনযোগ্য নয়।
    ∴ |x| = |x – 0| অপেক্ষকটি x = 0 বিন্দুতে অবকলনযোগ্য নয়। → বিবৃতিটি মিথ্যা।
    Ans: Ⓒ বিবৃতি A হল সত্য কিন্তু বিবৃতি B মিথ্যা

    2. বিবৃতি-A: x = 0 বিন্দুতে f(x) = |sin x| অপেক্ষকটি সন্তত ও অবকলনযোগ্য।
         বিবৃতি-B: x = a বিন্দুতে f(x) অপেক্ষক অন্তরকলনযোগ্য হলেও ওই বিন্দুতে অপেক্ষকটি সন্তত নাও হতে পারে।

    Solution: বিবৃতি-A:
    f(x)= |sin x|
    ={-sin⁡x যখন x<0
    {sin⁡x যখন x≥0

    Lf’(x) = -cos x
    ∴ Lf’(0) = -cos 0 = -1
    আবার Rf’(x) = cos x
           ∴ Rf’(0) = bos 0 = 1
    ∴ Lf’(0) ≠ Rf’(0) = 0
    অতএব অপেক্ষকটি x = 0 বিন্দুতে অবকলনযোগ্য নয়। → বিবৃতিটি মিথ্যা।
    বিবৃতি-B: x = a বিন্দুতে f(x) অপেক্ষক অন্তরকলনযোগ্য হলে ওই বিন্দুতে অপেক্ষকটি সন্তত হবে। → বিবৃতিটি মিথ্যা।
    Ans: বিবৃতি A এবং বিবৃতি B উভয়ই মিথ্যা

    Assertion-Reasoning _____

    প্রতিটি প্রশ্নে বিবৃতি I (Assertion বা উক্তি) এবং বিবৃতি II (Reason বা উক্তির কারণ) দেওয়া আছে। প্রতিটি প্রশ্নের বিবৃতি দুটি নীচের কোন্ বিকল্পটিকে (Ⓐ, Ⓑ, Ⓒ,ও Ⓓ) সঠিকভাবে ব্যাখ্যা করে?
       Ⓐ বিবৃতি । সঠিক, বিবৃতি II সঠিক এবং বিবৃতি II, বিবৃতি I-এর সঠিক কারণ।
       Ⓑ বিবৃতি। সঠিক, বিবৃতি II সঠিক এবং বিবৃতি II, বিবৃতি I-এর সঠিক কারণ নয়।
       Ⓒ বিবৃতি । সঠিক এবং বিবৃতি II সঠিক নয়।
       Ⓓ বিবৃতি। সঠিক নয় এবং বিবৃতি II সঠিক।

    1. মনে করো, f(x) = {5x - 4   যখন 0<x≤1
    {4x2 - 3x যখন x > 1
    বিবৃতি-I(A): x = 1 বিন্দুতে f(x) অপেক্ষকটি সন্তত ও অবকলনযোগ্য

    বিবৃতি-II(R): x = a বিন্দুতে f(x) অপেক্ষক অন্তরকলনযোগ্য হলে ওই বিন্দুতে অপেক্ষকটি সন্তত হবে।

     Solution: বিবৃতি-I(A): Lf’(x) = 5
    ∴ Lf’(1) = 5
    আবার Rf’(x) = 8x – 3
    ∴ Rf’(1) = 8.1 – 3 = 5
       ∴ Lf’(1) = Rf’(1) = 5
    অতএব অপেক্ষকটি x = 0 বিন্দুতে অবকলনযোগ্য। → বিবৃতিটি সত্য।
    বিবৃতি-II(R): x = a বিন্দুতে f(x) অপেক্ষক অন্তরকলনযোগ্য হলে ওই বিন্দুতে অপেক্ষকটি সন্তত হবে। → বিবৃতিটি সত্য।
    Ans: Ⓐ বিবৃতি । সঠিক, বিবৃতি II সঠিক এবং বিবৃতি II, বিবৃতি I-এর সঠিক কারণ।

    2. বিবৃতি-I(A): log(cosx) -এর x -এর সাপেক্ষে অবকল সহগ – tanx
         বিবৃতি-II(R): sin(log x)-এর x -এর সাপেক্ষে অবকল সহগ cos(logx)

    Solution:  বিবৃতি-I(A): d/dx[log(cosx)]
    = 1/cos x . d/dx(cos x)
    = 1/cos x . (- sin x) = – tanx → বিবৃতিটি সত্য।
    বিবৃতি-II(R): d/dx [sin(log x)]
    = cos(log x) . d/dx(log x)
    = cos(log x) . 1/ x = cos(log x)/ x → বিবৃতিটি মিথ্যা।
    Ans:  Ⓒ বিবৃতি । সঠিক এবং বিবৃতি II সঠিক নয়।

    True and False __________

    1. বিবৃতি-I: x-এর সাপেক্ষে e3x -এর অন্তরকলজ e3x
        বিবৃতি-II: x-এর সাপেক্ষে log 3x -এর অন্তরকলজ 1/x
    Ⓐ বিবৃতি । সত্য
    Ⓑ বিবৃতি I, II উভয়ই সত্য
    Ⓒ বিবৃতি II সত্য
    Ⓓ বিবৃতি I, II উভয়ই মিথ্যা

    Solution: বিবৃতি-I:  d/dx (e3x)
    = e3x × d/dx(3x) = e3x ×3 = 3e3x → বিবৃতিটি মিথ্যা।
    বিবৃতি-II:  d/dx (log 3x)
    = 1/3x × d/dx(3x) = 1/3x ×3 = 1/x → বিবৃতিটি সত্য।
    Ans:  Ⓒ বিবৃতি II সত্য

    2. f(x) = {1          যখন x<0
    {1 + sin x যখন x ≥ 0
    অপেক্ষকটি x = 0 বিন্দুতে,

    বিবৃতি-I: f(x) সন্তত
    বিবৃতি-II: f’(0) -এর অস্তিত্ব নেই।

    Ⓐ বিবৃতি । সত্য
    Ⓑ বিবৃতি I, II উভয়ই সত্য
    Ⓒ বিবৃতি II সত্য
    Ⓓ বিবৃতি I, II উভয়ই মিথ্যা

    Solution: বিবৃতি-I:    lim x→0- f(x) =  lim x→0- 1 = 1
          lim x→0+ f(x)
    =  lim x→0+ (1 + sin x)
    = 1 + sin 0 = 1 + 0 = 1
    ∴  lim x→0- f(x) =  lim x→0+ f(x) = 1
    ∴ x = 0 বিন্দুতে f(x) সন্তত → বিবৃতিটি সত্য।
    বিবৃতি-II:  L.H.D. = 0
    এবং R.H.D. = 0 + cos x = cos x
        x = 0 বিন্দুতে,
             L.H.D. = 0
    এবং R.H.D. = cos 0 = 1
        x = 0 বিন্দুতে, L.H.D. ≠ R.H.D.
    ∴ x = 0 বিন্দুতে f’(0) -এর অস্তিত্ব নেই। → বিবৃতিটি সত্য।
    Ans:  Ⓑ বিবৃতি I, II উভয়ই সত্য

    Case Based ____________

    1. f(x) = {x2 + 3x + p  যখন x ≤1
    {qx + 2 যখন x > 1
    অপেক্ষকটি x = 1 বিন্দুতে অন্তরকলনযোগ্য।

    [i] p-এর মান হবে-
    Ⓐ 5        Ⓑ 7
    Ⓒ 9        Ⓓ 3

    Solution:  অপেক্ষকটি x = 1 বিন্দুতে অন্তরকলনযোগ্য।
       ∴ LHD = RHD
    ⇒ 2x + 3 = q
      x = 1 হলে,
          2 + 3 = q
    বা, q = 5
     f(x) অপেক্ষকটি x = 1 বিন্দুতে অন্তরকলনযোগ্য, সুতরাং অপেক্ষকটি x = 1 বিন্দুতে সন্তত।
       ∴ 12 + 3.1 + p = q.1 + 2
    বা, 4 + p = 5 + 2 . . . [∵ q = 5]
    বা, p = 3
    Ans:  Ⓓ 3

    [ii] q-এর মান হবে-
    Ⓐ 3        Ⓑ 5
    Ⓒ 7        Ⓓ 9

    Ans:  Ⓑ 5

    2. f(x) = {2x + 3    যখন x ≤1
    {ax2 + bx যখন x > 1
    অপেক্ষক সর্বত্র অন্তরকলনযোগ্য

    [i] a-এর মান হবে-
    Ⓐ 3        Ⓑ -3
    Ⓒ 8        Ⓓ -8

    Solution:  ∵ অপেক্ষকটি সর্বত্র অন্তরকলনযোগ্য
       ∴ L.H.D. = R.H.D.
    ⇒ 2 = 2ax + b
      x = 1 হলে,
           2 = 2a + b
    বা, 2a + b = 2 . . .  (i)
     f(x) অপেক্ষকটি সর্বত্র অন্তরকলনযোগ্য, সুতরাং অপেক্ষকটি সর্বত্র সন্তত।
       ∴ 2 + 3 = a + b
    বা, a + b = 5 . . .  (ii)
     (i) – (ii) করে পাই,
          2a + b – a – b = 2 – 5
    বা, a = -3
      (ii) থেকে পাই,
         – 3 + b = 5
    বা, b = 8
    Ans:  Ⓑ -3

    [ii] b-এর মান হবে-
    Ⓐ 3        Ⓑ 8
    Ⓒ -8        Ⓓ -3

    Ans: Ⓑ 8

    [iii]  f’(3) =
    Ⓐ 1        Ⓑ 5
    Ⓒ 14     Ⓓ -10

    Solution: f(x) = ax2 + bx = -3x2 + 8x . . . [∵ a = -3, b = 8]
         f’(x) = – 6x + 8
    ∴ f’(3) = -6.3 + 8 = -10
    Ans:  Ⓓ -10

error: Content is protected !!
Verified by MonsterInsights