Tag: বর্ধিষ্ণু ও ক্ষয়িষ্ণু অপেক্ষক SEMESTER-3

  • SOLUTION OF INCREASING AND DECREASING FUNCTION SNDEY SEMESTER-3

    SOLUTION OF INCREASING AND DECREASING FUNCTION SNDEY SEMESTER-3

    SOLUTION OF INCREASING AND DECREASING FUNCTION SNDEY SEMESTER-3

    SOLUTION OF INCREASING AND DECREASING FUNCTION SNDEY SEMESTER-3

    INCREASING AND DECREASING FUNCTION

    বর্ধিষ্ণু ও ক্ষয়িষ্ণু অপেক্ষক
    SEMESTER-3

    বহুবিকল্পভিত্তিক প্রশ্নাবলি (MCQ)                                                  প্রতিটি প্রশ্নের মান 1
    Conventional Type

    1. a ≤ x ≤ b এবং a < x1 < x2 < b বিস্তারে f(x) অপেক্ষকটি সংজ্ঞাত হলে, a ≤ x ≤ b বিস্তারে f(x) অপেক্ষকটি একদিষ্ট অবরোহী হবে যখন-
    Ⓐ f(x2) > f(x1) যখন x2 > x1
    Ⓑ f(x2) < f(x1) যখন x2 > x1
    Ⓒ f(x2) > f(x1) যখন x2 < x
    Ⓓ f(x2) < f(x1) যখন x2 < x1

    Ans:  f(x2) < f(x1) যখন x2 > x1

    2. f: [0, 2] → R অপেক্ষকটি f(x) = x3 – 3x দ্বারা সংজ্ঞাত হলে, নিম্নোক্ত কোন্ পরিসরে অপেক্ষকটি ক্রমবর্ধমান?
    Ⓐ (1, 2)               Ⓑ (0, 1)
    Ⓒ (0, 2)              Ⓓ (1/2, 3/2)

    Solution: f(x) = x3 – 3x
    ∴ f’(x) = 3x2 – 3
               = 3(x2 – 1)
               = 3(x + 1)(x – 1)
    অপেক্ষকটি ক্রমবর্ধমান হবে
            যদি f’(x) ≥ 0 হয়
    বা, 3(x + 1)(x – 1) > 0 হয়
    বা, (x + 1)(x – 1) > 0 হয় 
    ⇒ x ∈ (-∞, -1) ∪ (1, ∞)
    কিন্তু f: [0, 2] R
    ∴ অপেক্ষকটি (1, 2) পরিসরে ক্রমবর্ধমান
    Ans: Ⓐ (1, 2)

    3. যদি f(x) = μx – sin x, x > 0, একটি সমক্রমী ক্রমবর্ধমান অপেক্ষক হয় তবে-
    Ⓐ μ > – 1           Ⓑ μ < 1
    Ⓒ μ > 1               Ⓓ μ < – 1

    Solution: f(x) = μx – sin x, x > 0, অপেক্ষকটি সমক্রমী ক্রমবর্ধমান হবে
     যদি f’(x) ≥ 0 হয়
    বা, μ – cos x ≥ 0 হয়
    বা, μ ≥ cos x হয়।
     আবার cos x ≤ 1
    ∴ μ  ≥ 1
    Ans: Ⓒ μ > 1

    4. সঠিক বিকল্পটি নির্বাচন করো।
    Ⓐ f(x) = 2x – 3/4x + 5   (x > 0) অপেক্ষকটি একদিষ্ট অবরোহী
    Ⓑ ϕ(x) = sin x (0 ≤ x ≤ π/2) অপেক্ষকটি একদিষ্ট আরোহী
    Ⓒ f(x) = loge x (x > 0) অপেক্ষকটি একদিষ্ট অবরোহী
    Ⓓ f(x) = tan x (0 < x < π/2) অপেক্ষকটি একদিষ্ট অবরোহী

    Solution:  f(x) = 2x – 3/4x + 5
    ∴ f’(x) = 2(4x + 5) – 4(2x – 3)/(4x + 5)2
        = 8x + 10 – 8x + 12/(4x + 5)2
        = 22/(4x + 5)2
    ∵ x > 0
    22/(4x + 5)2 > 0
    ⇒ f’(x) > 0
    ∴ f(x) অপেক্ষকটি একদিষ্ট আরোহী বিবৃতিটি ভুল
    ϕ(x) = sin x
    ∴ ϕ’(x) = cos x
        0 ≤ x ≤ π/2 বিস্তারে cos x ≥ 0
    ∴ ϕ(x) অপেক্ষকটি একদিষ্ট আরোহী বিবৃতিটি সঠিক
    Ans: Ⓑ ϕ(x) = sin x (0 ≤ x ≤ π/2) অপেক্ষকটি একদিষ্ট আরোহী

    5. সঠিক বিকল্পটি নির্বাচন করো।
     Ⓐ x + 2/x + 1  (x > 0) অপেক্ষকটি একদিষ্ট আরোহী
     Ⓑ sin x  (π/2 ≤ x ≤ π) অপেক্ষকটি একদিষ্ট আরোহীl
     Ⓒ f(x) = 1/x + 1 + 1/x + 2 + 1/x + 3  (x > 0) অপেক্ষকটি একদিষ্ট অবরোহী
      Ⓓ f(x) = ex অপেক্ষকটি একদিষ্ট অবরোহী

    Solution:  f(x) = x + 2/x + 1
    = x + 1 + 1/x + 1 = 1 + 1/x + 1
    ∴ f’(x) = – 1/(x + 1) 2
    (x + 1) 2 ≥ 0
    ∴ f’(x) = – 1/(x + 1) 2 0
    x + 2/x + 1  (x > 0) অপেক্ষকটি একদিষ্ট অবরোহী
    অতএব বিবৃতিটি ভুল
    Ⓑ sin x
    ∴ f’(x) = cos x
    π/2 ≤ x ≤ π বিস্তারে cos x সর্বদা ঋণাত্মক বা শূন্য হয়।
    ∴ f’(x) ≤ 0
    ∴ sin x  (π/2 ≤ x ≤ π) অপেক্ষকটি একদিষ্ট অবরোহী
    অতএব বিবৃতিটি ভুলl
    f(x) = 1/x + 1 + 1/x + 2 + 1/x + 3
    ∴ f’(x) = – 1/(x + 1) 21/(x + 2) 21/(x + 3) 2
    ∴ f’(x) < 0
    f(x) = 1/x + 1 + 1/x + 2 + 1/x + 3  (x > 0) অপেক্ষকটি একদিষ্ট অবরোহী
    অতএব বিবৃতিটি সঠিক।
    Ans: Ⓒ f(x) = 1/x + 1 + 1/x + 2 + 1/x + 3  (x > 0) অপেক্ষকটি একদিষ্ট অবরোহী

    6. মনে করো, f(x) = 2x – 1/3x + 4 একটি অপেক্ষক, তবে নীচের বিকল্পগুলির মধ্যে কোনটি সঠিক?
    Ⓐ অপেক্ষকটি (1/2, ∞) অন্তরালে ক্ষয়িষ্ণু
    Ⓑ অপেক্ষকটি (- ∞, 1/2) অন্তরালে ক্ষয়িষ্ণু
    Ⓒ অপেক্ষকটি R-এর সর্বত্র বর্ধিষ্ণু
    Ⓓ অপেক্ষকটি R-এর সর্বত্র ক্ষয়িষ্ণু

    \(Solution:\ f(x) = \frac{2x – 1}{3x + 4}\\ ∴ f’(x) = \frac{2(3x + 4) – (2x – 1).3}{(3x + 4)^2}\\= \frac{6x + 8 – 6x + 3}{(3x + 4)^2}\\= \frac{11}{(3x + 4)^2}> 0\)

    ∴ অপেক্ষকটি x-এর যেকোনো মানের জন্য বর্ধিষ্ণু।
    Ans: Ⓒ অপেক্ষকটি R-এর সর্বত্র বর্ধিষ্ণু

    7. মনে করো, f(x) = x(4x2 – 3) একটি অপেক্ষক, তবে নীচের বিকল্পগুলির মধ্যে কোনটি সঠিক?
    Ⓐ অপেক্ষকটি [1/2, ∞) অন্তরালে ক্রমহ্রাসমান
    Ⓑ অপেক্ষকটি (- ∞, 1/2] অন্তরালে ক্রমবর্ধমান
    Ⓒ অপেক্ষকটি [1/2, ∞) অন্তরালে ক্রমবর্ধমান
    Ⓓ অপেক্ষকটি (-1/2, 1/2) অন্তরালে ক্রমবর্ধান

    Solution: f(x) = x(4x2 – 3)
    = 4x3 – 3x
    ∴ f’(x) = 12x2 – 3
    = 12(x21/4)
    ⇒ 12[(x)2 – (1/2)2]
    = 12(x + 1/2)(x – 1/2)

    f’(x)-এর চিহ্ন (+)     (-)      (+) |      | -1/2     1/2 -∞ -∞

    ∴ x < – 1/2 এবং x > 1/2 হলে অপেক্ষকটি ক্রমবর্ধমান।
    ∴ x ∈  [1/2, ∞) অন্তরালে অপেক্ষকটি ক্রমবর্ধমান।
    Ans: Ⓒ অপেক্ষকটি [1/2, ∞) অন্তরালে ক্রমবর্ধমান

    ৪. যে অন্তরালে f(x) = 2x2 – log|x|  ( x ≠ 0) অপেক্ষকটি ক্রমবর্ধমান, তা হল-
    Ⓐ 0 < x < 1/2
    Ⓑ x < – 1/2
    Ⓒ – 1/2 < x অথবা x > 1/2
    Ⓓ এদের কোনোটিই নয়

    Solution: f(x) = 2x2 – log|x|

    \(∴ f’(x) = 4x – \frac{1}{x}\\=\frac{4x^2 – 1}{x}\\= \frac{4}{x}\left(x^2-\frac{1}{4}\right)\\= \frac{4}{x}\left(x+\frac{1}{2}\right)\left(x-\frac{1}{2}\right)\) f’(x) = 0 হলে,\(\quad \frac{4}{x}\left(x^2-\frac{1}{4}\right)=0\\⇒\frac{4}{x}\left[(x^2-\left( \frac{1}{2}\right)^2 \right]=0\\⇒ \frac{1}{x}\left(x+\frac{1}{2}\right)\left(x-\frac{1}{2}\right)=0\)
    f’(x)-এর চিহ্ন (+)  (-)     (-)   (+) |     |     | -1/2     0     1/2 -∞ -∞

     ∴ [-1/2 , 0) এবং  [1/2 , ∞) বিস্তারে f’(x) ≥ 0
    ∴ [- 1/2, 0) এবং  [1/2 , ∞) বিস্তারে অপেক্ষকটি ক্রমবর্ধমান
    Ans: Ⓓ এদের কোনোটিই নয়

    9. f(x) = 3/x + x/3 অপেক্ষক
    Ⓐ (- ∞, – 3] ∪ [3, ∞) বিস্তারে বর্ধিষ্ণু
    Ⓑ (- 3, 0) ∩ (0,3) বিস্তারে ক্ষয়িষ্ণু
    Ⓒ [-3, 3] বিস্তারে ক্ষয়িষ্ণু
    Ⓓ (- 3, 0) ∪ (0,3) বিস্তারে বর্ধিষ্ণু

    Solution: f(x) = 3/x + x/3
    ∴ f’(x) = – 3/x2 + 1/3
                  =   1/3  – 3/x2
    f’(x) = 0 হলে, 
            1/3  – 3/x2 = 0
    বা, 3/x2 = 1/3
    বা, x2 = 9
    ∴ x = ±3

    f’(x)-এর চিহ্ন (+)  (-)     (-)   (+) |     |     | -3     0      3 -∞ -∞

    (-∞, -3] U [3, ∞) বিস্তারে f’(x) ≥ 0
    ∴ (-∞, -3] U [3, ∞) বিস্তারে অপেক্ষকটি বর্ধিষ্ণু
    Ans:Ⓐ (- ∞, – 3] ∪ [3, ∞) বিস্তারে বর্ধিষ্ণু

    10. f(x) = 2x3 – 15x2 + 36x + 1 অপেক্ষক-
    Ⓐ (- ∞, 2] ∪ [3, ∞) বিস্তারে বর্ধিষ্ণু
    Ⓑ (2, 3) বিস্তারে বর্ধিষ্ণু
    Ⓒ (- ∞, 2) ∪ (3, ∞) বিস্তারে ক্ষয়িষ্ণু 
    Ⓓ (2, ∞) বিস্তারে ক্ষয়িষ্ণু

    Solution: f(x) = 2x3 – 15x2 + 36x + 1                                            
    ∴ f’(x) = 6x2 – 30x + 36
    = 6(x2 – 5x + 6)
    = 6(x2 – 3x – 2x + 6)
    == 6[x(x – 3) – 2(x – 3)]
    = 6(x – 3)(x – 2)
    f’(x) = 0 হলে,
        6(x – 3)(x – 2) = 0
    ⇒ (x – 3)(x – 2) = 0

    f’(x)-এর চিহ্ন (+)     (-)      (+) |      | 2      3 -∞ -∞

    (-∞, 2] U [3, ∞) বিস্তারে f’(x) ≥ 0
    ∴ (-∞, 2] U [3, ∞) বিস্তারে অপেক্ষকটি বর্ধিষ্ণু
    Ans: Ⓐ (- ∞, 2] [3, ∞) বিস্তারে বর্ধিষ্ণু 

    11. f(x) = x3 – 12x2 + 36x + 17 অপেক্ষক-
    Ⓐ (-∞, 2] ∩ [6, ∞) বিস্তারে বর্ধিষ্ণু
    Ⓑ (2, 7] বিস্তারে ক্ষয়িষ্ণু
    Ⓒ (2, ∞) বিস্তারে বর্ধিষ্ণু
    Ⓓ (-∞, 2] U [6, ∞) বিস্তারে বর্ধিষ্ণু

    Solution: f(x) = x3 – 12x2 + 36x + 17                                             
    ∴ f’(x) = 3x2 – 24x + 36
    = 3(x2 – 8x + 12)
    = 3(x2 – 6x – 2x + 12)
    ⇒ 3[x(x – 6) – 2(x – 6)]
    = 3(x – 6)(x – 2)
    f’(x) = 0 হলে,
          3(x – 6)(x – 2) = 0
    ⇒ (x – 6)(x – 2) = 0

    f’(x)-এর চিহ্ন (+)     (-)      (+) |      | 2      6 -∞ -∞

       (-∞, 2] U [6, ∞) বিস্তারে f’(x) ≥ 0
    ∴ (-∞, 2] U [6, ∞) বিস্তারে অপেক্ষকটি বর্ধিষ্ণু
    Ans:
     Ⓓ (-∞, 2] U [6, ∞) বিস্তারে বর্ধিষ্ণু

    12. f(x) = x3 – 6x2 + 9x + 15 অপেক্ষক-
    Ⓐ (1, 4] বিস্তারে ক্ষয়িষ্ণু
    Ⓑ [1, 3] বিস্তারে ক্ষয়িষ্ণু
    Ⓒ (1, 3) বিস্তারে বর্ধিষ্ণু
    Ⓓ (-∞, ∞) বিস্তারে বর্ধিষ্ণু

    Solution: f(x) = x3 – 6x2 + 9x + 15                                         
    ∴ f’(x) = 3x2 – 12x + 9
    = 3(x2 – 4x + 3)
    = 3(x2 – 3x – x + 3)
    = 3[x(x – 3) – 1(x – 3)]
    ⇒ 3(x – 3)(x – 1)
    f’(x) = 0 হলে,
          3(x – 3)(x – 1) = 0
    ⇒ (x – 3)(x – 1) = 0

    f’(x)-এর চিহ্ন (+)     (-)      (+) |      | 1      3 -∞ -∞

        [1, 3]  বিস্তারে f’(x) ≤ 0
    ∴ [1, 3] বিস্তারে অপেক্ষকটি ক্ষয়িষ্ণু
    Ans: Ⓑ [1, 3] বিস্তারে ক্ষয়িষ্ণু

    13. f(x) = 4x3 + 6x2 – 24x + 1 অপেক্ষক-
    Ⓐ [-2, 1] বিস্তারে ক্রমহ্রাসমান
    Ⓑ (-2, 1) বিস্তারে ক্রমবর্ধমান
    Ⓒ (2, 1) বিস্তারে ক্রমহ্রাসমান
    Ⓓ (2, 1) বিস্তারে ক্রমবর্ধমান

    Solution: f(x) = 4x3 + 6x2 – 24x + 1                                    
    ∴ f’(x) = 12x2 + 12x – 24 = 12(x2 + x – 2)
    = 12(x2 + 2x – x – 2)
    = 12[x(x + 2) – 1(x + 3)]
    = 12(x + 2)(x – 1)
    f’(x) = 0 হলে,
         12(x + 2)(x – 1) = 0
    ⇒ (x + 2)(x – 1) = 0

    f’(x)-এর চিহ্ন (+)     (-)      (+) |      | -2      1 -∞ -∞

    [-2, 1]  বিস্তারে f’(x) ≤ 0
    ∴ [-2, 1] বিস্তারে অপেক্ষকটি ক্রমহ্রাসমান
    Ans: Ⓐ [-2, 1] বিস্তারে ক্রমহ্রাসমান

    14. f(x) = (x – 1)3 (x – 2)2 অপেক্ষক
    Ⓐ (- ∞, 8/5] ∪ (2, ∞) বিস্তারে বর্ধিষ্ণু
    Ⓑ [8/5, 2) বিস্তারে বর্ধিষ্ণু
    Ⓒ (- ∞, 1) ∪ (8/5, ∞) বিস্তারে বর্ধিষ্ণু
    Ⓓ (1, 2) বিস্তারে ক্ষয়িষ্ণু

    Solution: f(x) = (x – 1)3 (x – 2)2
    ∴ f’(x) = 3(x – 1)2(x – 2)2 + (x – 1)3.2(x – 2)
    = (x – 1)2(x – 2)[3(x – 2) + 2(x – 1)]
    = (x – 1)2(x – 2)(5x – 8)
    ⇒ 5(x – 1)2(x – 2)(x – 8/5)
    f’(x) = 0 হলে,
          5(x – 1)2(x – 2)(x – 8/5) = 0
    ⇒ (x – 1)2(x – 2)(x – 8/5) = 0

    f’(x)-এর চিহ্ন (+)  (+)     (-)   (+) |     |     | 1     8/5     2 -∞ -∞

    (- ∞, 8/5] এবং (2, ∞) বিস্তারে f’(x) ≥ 0
    ∴ (- ∞, 8/5] ∪ (2, ∞) বিস্তারে অপেক্ষকটি বর্ধিষ্ণু
    Ans: Ⓐ (- ∞, 8/5] ∪ (2, ∞) বিস্তারে বর্ধিষ্ণু

    15. f(x) = 2x3 – 3x2 – 36x + 7 অপেক্ষকটি
    Ⓐ (-∞, -2) অন্তরালে যথার্থ বর্ধিষ্ণু এবং (-2, ∞) অন্তরালে যথার্থ ক্ষয়িষ্ণু
    Ⓑ (-∞, 3) অন্তরালে যথার্থ ক্ষয়িষ্ণু এবং (3,∞) অন্তরালে যথার্থ বর্ধিষ্ণু
    Ⓒ (-∞, -2) U (3, ∞)-তে যথার্থ ক্ষয়িষ্ণু
    Ⓓ (-2, 3) -এ যথার্থ ক্ষয়িষ্ণু

    Solution:: f(x) = 2x3 – 3x2 – 36x + 7                                    
    ∴ f’(x) = 6x2 – 6x2 – 36
    = 6(x2 – x – 6)
    = 6(x2 – 3x + 2x – 6)
    ⇒ 6[x(x – 3) + 2(x – 3)]
    = 6(x – 3)(x + 2)
    f’(x) = 0 হলে,
         6(x – 3)(x + 2) = 0
    ⇒ (x – 3)(x + 2) = 0

    f’(x)-এর চিহ্ন (+)     (-)      (+) |      | -2      3 -∞ -∞

    (- 2, 3) -এ f’ (x) > 0
    ∴ (- 2, 3) -এ  অপেক্ষকটি যথার্থ বর্ধিষ্ণু
    Ans: Ⓓ (-2, 3) -এ যথার্থ ক্ষয়িষ্ণু

    16. যদি x > 0 হয়, তবে নীচের বিকল্পগুলির মধ্যে কোনটি সঠিক?
    Ⓐ x < log(x2 + 1)
    Ⓑ log(1 + x) ≤ x
    Ⓒ x < sin x
    Ⓓ x2 > (1 + x) [log(1 + x)]2

    Solution: Ⓐ ধরি, f(x) = x – log(x2 + 1)
    f(0) = 0 – log(02 + 1) = 0
    ∴ f’(x) = 1 – 1/x2 + 1.2x
    = x2 + 1 – 2x/x2 + 1
    = (x – 1)2/x2 + 1 > 0, ∀x > 0
    অপেক্ষকটি ক্রমবর্ধমান
        x > 0
    ∴ f(x) > f(0)
    ⇒ x – log(x2 + 1) > 0
    ⇒ x > log(x2 + 1) বিবৃতিটি ভুল

    ধরি, g(x) = x – log(1 + x)
    g(0) = 0 – log(1 + 0) = 0
    ∴ g’(x) = 1 – 1/1 + x
    = 1 + x – 1/1 + x
    = x/1 + x > 0, ∀x > 0
    অপেক্ষকটি ক্রমবর্ধমান
        x > 0
    ∴ g(x) > g(0)
    ⇒ x – log(1 + x) > 0
    ⇒ log(1 + x) < x বিবৃতিটি ভুল

    ধরি, h(x) = x – sin x
    h(0) = 0 – sin 0 = 0 – 0 = 0
    ∴ h’(x) = 1 – cos x
         = 2sin2 x/2 > 0, ∀x > 0
    অপেক্ষকটি ক্রমবর্ধমান
        x > 0
    ∴ h(x) > h(0)
    ⇒ x – sin x > 0
    ⇒ x > sin x বিবৃতিটি ভুল

    x2 > (1 + x) [log(1 + x)]2
    ⇒  x > √(1 + x).log(1 + x)
    ধরি, φ(x) = x/√(1 + x) – log(1 + x)
    φ(0) = 0/√(1 + 0) – log(1 + 0) = 0 – 0 = 0
    ∴ φ’(x) = 1.√(1 + x) – x.1/2√(1 + x)/(1 + x) 1/(1 + x)
    = 2(1 + x) – x/2(1 + x)√(1 + x) 1/(1 + x)
    == 2 + x/2(1 + x)√(1 + x) 1/(1 + x)
    = 2 + x – 2√(1 + x)/2(1 + x)√(1 + x) > 0, ∀x > 0
    অপেক্ষকটি ক্রমবর্ধমান
       x > 0
    ∴ φ (x) > φ (0)
    x/√(1 + x) – log(1 + x) > 0
    x/√(1 + x) > log(1 + x)
    বা, x > √(1 + x).log(1 + x)
    ⇒ x2 > (1 + x) [log(1 + x)]2বিবৃতিটি সঠিক
    Ans: Ⓓ x2 > (1 + x) [log(1 + x)]2

    17. যদি \( 1+xlog(x+\sqrt{x^2+1}\sqrt{1+x^2}\) হয়, তবে-

    Ⓐ x > 0       Ⓑ x < 0
    Ⓒ x ≥ 0       Ⓓ x ≤ 0

    Solution: ধরি,\( \ f(x)=1+xlog(x+\sqrt{x^2+1})-\sqrt{1+x^2}\)

    ∴ f(0) = 1 + 0 – 1 = 0

    \(∴ f’(x) = 0 + 1. log(x + \sqrt{x^2+1})+x.\frac{1+\frac{2x}{2\sqrt{x^2+1}}}{x+\sqrt{x^2+1}}-\frac{2x}{2\sqrt{x^2+1}}\\=log(x + \sqrt{x^2+1})+x.\frac{1+\frac{x}{\sqrt{x^2+1}}}{x+\sqrt{x^2+1}}-\frac{x}{\sqrt{x^2+1}}\\=log(x + \sqrt{x^2+1})+x.\frac{\frac{\sqrt{x^2+1}+x}{\sqrt{x^2+1}}}{x+\sqrt{x^2+1}}-\frac{x}{\sqrt{x^2+1}}\\=log(x + \sqrt{x^2+1})+\frac{x}{\sqrt{x^2+1}}-\frac{x}{\sqrt{x^2+1}}\\=log(x + \sqrt{x^2+1}) 0\, ∀_x 0\)

    ∵ x > 0      ∴ f’(x) > 0
    ∴ x > 0 এর জন্য
    f(x) >f(0)   

    \(⇒ 1+xlog(x + \sqrt{x^2+1})-\sqrt{x^2+1}0\\⇒ 1+xlog(x + \sqrt{x^2+1})\sqrt{x^2+1}\\Ans:\ Ⓐ\ x 0\)

    18. x > 0 হলে, নীচের কোনটি সঠিক?
    Ⓐ x > log(1 + x) ≥ x/1 + x
    Ⓑ x – x2/2 < log(1 + x) < x – x2/2(x + 1)

    \(Ⓒ\ log(x + \sqrt{1 + x^2} x\\Ⓓ\ log(x + \sqrt{1 + x^2} tan^{-1} x\)

    Solution:  ধরি, f(x) = x – log(1 + x)
    ∴ f’(x) = 1 – 1/1 + x =  x/1 + x
    ∵ x > 0
    ∴ f’(x) > 0
      f(0) = 0 – log1 = 0
    তাই x > 0 এর জন্য f(x) > f(0)
    বা, x – log(1 + x) > 0
    বা, x > log(1 + x)
    আবার ধরি, g(x) = log(1 + x) – x/(1 + x)

    \(∴g’(x) = \frac{1}{1+x} – \frac{1(1+x)-x.(0+1)}{(1+x)^2}\\=\frac{1}{1+x} – \frac{1}{(1+x)^2}\\=\frac{x}{(1+x)^2}\)

    ∵ x > 0      ∴ g’(x) > 0
    g(0) = log(1 + 0) – 0/(1 + 0) = 0
    তাই x > 0 এর জন্য,
         g(x) > 0
    বা, log(1 + x) – x/(1 + x) > 0
    বা, log(1 + x) > x/(1 + x)
    কিন্তু log(1 + x) ≥ x/(1 + x)→ মিথ্যা

    f(x) = x – x2/2 – log(1 + x)
    ∴ f(0) = 0 – 0 – log1 = 0 > 0
    ∴ f’(x) = 1 – 2x/21/1 + x
       = 1 + x – x – x2 – 1/1 + x
        = –x2/1 + x

    আবার ধরি, g(x) = log(1 + x) – x + x2/2(x + 1)
    ∴ g(0) = log(1 + 0) – 0 + 0/2(0 + 1)
        = log1 = 0

    \(∴ g’(x) =\frac{1}{1+x}–1+\frac{1}{2}.\frac{2x.(x + 1)-x^2 (1 + 0)}{(x + 1)^2}\\=\frac{1}{1+x}–1+\frac{1}{2}.\frac{2x^2+2x-x^2}{(x + 1)^2}\\=\frac{1}{1+x}–1+\frac{x^2+2x}{2(x + 1)^2}\\=\frac{2(x + 1)-2(x + 1)^2+ x^2+ 2x}{(x + 1)^2}\\=\frac{2x+2-2x^2-4x-2+x^2+2x}{2(x + 1)^2}\\=-\frac{x^2}{(x + 1)^2}\)

    ∵ x > 0
    ∴ f’(x) < 0
    x > 0 এর জন্য,
          f(x) < 0
    বা, log(1 + x) – x + x2/2(x + 1)< 0
    বা, log(1 + x) < x – x2/2(x + 1)
    Ans:  x – x2/2 < log(1 + x) < x – x2/2(x + 1)

    19. যদি x-এর মান বাস্তব হয়, তবে a প্যারামিটারের যেসব মানের জন্য y = ax3 + 3x2 + (2a + 1)x + 1000 যথার্থ ক্ষয়িষ্ণু সেই মানগুলি হবে- 
    Ⓐ a ≤ – 3/2       Ⓑ a < – 3/2
    Ⓒ a > 3/2           Ⓓ a ≥ 3/2

    Solution: y = ax3 + 3x2 + (2a + 1)x + 1000
    ∴ y’ = 3ax2 + 6x + 2a + 1
    অপেক্ষকটি যথার্থ ক্ষয়িষ্ণু হবে যদি,
          y’ < 0
    বা, 3ax2 + 6x + 2a + 1 < 0 হয়।
    অর্থাৎ 3a < 0
           বা, a < 0 . . .  (i)
    এবং নিরূপক < 0
    বা, (6)2 – 4.3a.(2a + 1) < 0
    বা, 36 – 24a2 – 12a < 0
    ⇒ 3 – 2a2 – a < 0
    বা, 2a2 + a – 3 > 0
    বা, 2a2 + 3a – 2a – 3 > 0
    ⇒ a(2a + 3) – 1(2a – 3) > 0
    বা, (2a + 3)(a – 1) > 0
    বা, (a + 3/2)(a – 1) > 0
     ∴ a < – 3/2 এবং a > 1 . . .  (ii)
    (i) ও (ii) থেকে বলা যায় অপেক্ষকটি যথার্থ ক্ষয়িষ্ণু হবে যদি a < – 3/2 হয়।
    Ans: Ⓑ a < – 3/2

    20. 2sin θ + cos θ/3sin θ + 4cos θ অপেক্ষক ক্রমবর্ধমান হবে, θ -এর যে মানের জন্য তা হল-
    Ⓐ θ ∈ Z        Ⓑ θ ∈ W
    Ⓒ θ ∈ R        Ⓓ θ ∈ N

    Solution: ধরি, f(θ) = 2sin θ + cos θ/3sin θ + 4cos θ 
    ∴ f’(θ) = (2cos θ – sin θ)(3sin θ + 4cos θ) – (3cos θ – 4sin θ)(2sin θ + cos θ)/(3sin θ + 4cos θ)2
    = 6sin θcos θ + 8cos2 θ – 3sin2 θ – 4sin θcos θ – 6sin θcos θ – 3cos2 θ + 8sin2 θ + 4sin θcos θ /(3sin θ + 4cos θ)2
    = 5cos2 θ + 5sin2 θ/(3sin θ + 4cos θ)2
    =5(cos2 θ + sin2 θ)/(3sin θ + 4cos θ)2
    = 5/(3sin θ + 4cos θ)2 > 0
    θ এর যেকোনো মানের জন্য f’(θ) সর্বদা ধনাত্মক হবে।
    ∴ θ ∈ R
    Ans:  Ⓒ θ ∈ R

    SEMESTER-3
    সূচিপত্র

    👉 UNIT-1   সম্বন্ধ ও অপেক্ষক   

    👉 UNIT-2       বীজগণিত

    👉 UNIT-3       কলনবিদ্যা

    👉 UNIT-4       সম্ভাবনা

    👉       Semester III -এর প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান

    Analytical/Skill Based Type
    Fill in the Blanks

    1. f(x) = x + 1/x (x ≠ 0) অপেক্ষক সব _________ তে ক্ষয়িষ্ণু।
    Ⓐ x ∈ [- 1, 0) ∪ (0, 1]
    Ⓑ x ∈ (- 1, 0) ∪ (0, 1)
    Ⓒ x ∈ [- 1, 0] ∪ [0, 1]
    Ⓓ x ∈ (- 1, 1)

    Solution: f(x) = x + 1/x
    ∴ f’(x) = 1 – 1/x2
    = x2 – 1/x2
    = (x + 1)(x – 1)/x2
    f(x) ক্ষয়িষ্ণু হবে যদি
           (x + 1)(x – 1)/x2 ≤ 0 হয়
    বা, (x + 1)(x – 1) ≤ 0 হয়
    ∴ x ∈ [-1, 1] – {0}
    Ans: Ⓐ x ∈ [- 1, 0) ∪ (0, 1]

    2. f(x) = x3 – 6x2 + 12x – 18 অপেক্ষক বর্ধিষ্ণু হবে যখন x ∈ _________।
    Ⓐ R        Ⓑ R+
    Ⓒ R       Ⓓ N

    Solution: f(x) = x3 – 6x2 + 12x – 18
    ∴ f’(x) = 3x2 – 12x + 12
    = 3(x2 – 4x + 4)
    = 3(x – 2)2
    f(x) বর্ধিষ্ণু হবে যদি 3(x – 2)2  ≥ 0 হয়।
     x-এর যেকোনো বাস্তব মানের জন্য 3(x – 2)2  ≥ 0
    অর্থাৎ f’(x) ≥ 0 হবে।
    ∴ অপেক্ষকটি বর্ধিষ্ণু হবে যখন x ∈ R
    Ans: Ⓐ R

    3. f(x) = (x – 1)ex + 1 > 0 হবে যখন x ∈ _________ I
    Ⓐ R          Ⓑ R+
    Ⓒ R        Ⓓ N

    Solution: f(x) = (x – 1)ex + 1
    ∴ f(0) = (0 – 1)e0 + 1 = – e0 + 1 = -1 + 1 = 0
    ∴ f’(x) = 1. ex + (x – 1)ex
         = (1 + x – 1)ex
          = xex > 0 যখন x > 0
    এখন x > 0 হলে,
          f((x) > f(0)
    ⇒ (x – 1)ex + 1 > 0
    Ans: Ⓑ R+

    4. 5 + 24x + 3x2 – x3 অপেক্ষক ক্রমবর্ধমান _________ বিস্তারে।
     Ⓐ – 2 < x < 4          Ⓑ – 2 < x ≤ 4
    Ⓒ – 2 ≤ x < 4          Ⓓ – 2 ≤ x ≤ 4

    Solution: f(x) = 5 + 24x + 3x2 – x3
    ∴ f’(x) = 24 + 6x – 3x2
    = -3(x2 – 2x – 8)
    = -3(x2 – 4x + 2x – 8)
    == -3[x(x – 4) + 2(x – 4)]
    = -3(x – 4)(x – 2)
    অপেক্ষকটি ক্রমবর্ধমান হবে যদি,
          f’(x) > 0 হয়
    বা,  -3(x – 4)(x – 2) > 0 হয়
    বা, (x – 4)(x – 2) < 0 হয়।
    ∴ x ∈ (-2, 4)
    Ans:  Ⓓ – 2 ≤ x ≤ 4

    5. f(x) = x – |x – a| অপেক্ষক বর্ধিয়ু, যেখানে a যে-কোনো বাস্তব সংখ্যা তবে x ∈ _________
    Ⓐ R               Ⓑ N
    Ⓒ W             Ⓓ Z

    Solution:
    f(x) = x - |x - a|
         = {x - [-(x - a)] যখন x < a
           {x - (x - a) যখন x ≥ a
         = {x + x - a যখন x < a
           {x - x + a যখন x ≥ a
         = {2x - a যখন x < a
           {a যখন x ≥ a
    ∴ f’(x) = {2 যখন x < a
              {0 যখন x ≥ a      

    f(x) বর্ধিষ্ণু হবে যদি f’(x) > 0 হয়।
    ∴ f’(x) > 0 ∀x ∈ R
    Ans: Ⓐ R

    Column Matching

    1. বামদিকের স্তম্ভটির সঙ্গে ডানদিকের স্তম্ভটি মেলাও।

                           স্তম্ভ A                 স্তম্ভ B
    [i] x2 – 6x + 7 ক্ষয়িষ্ণু হবে[a] (-∞, -1] ∪ [2, ∞) বিস্তারে
    [ii] 2x3 – 3x2 – 12x + 4 বর্ধিষ্ণু হবে[b] [1, 3] বিস্তারে
    [iii] 4 – 9x + 6x2 – x3 ক্ষয়িষ্ণু হবে[c] (-∞, 3]
    [iv] sin x – cos x (0 < x < 2π) বর্ধিষ্ণু হবে[d] (0, /4] ∪ [/4, 2π)

    Solution: [i] f(x) = x2 – 6x + 7
    ∴ f’(x) = 2x – 6
             f(x) ক্ষয়িষ্ণু হবে যদি
         f’(x) ≤ 0 হয়
    ⇒ 2x – 6 ≤ 0 হয়
    ⇒ x ≤ 3 হয়।
    ∴ x2 – 6x + 7 ক্ষয়িষ্ণু হবে (-∞, 3] বিস্তারে। → [c]

    [ii] g(x) = 2x3 – 3x2 – 12x + 4
    ∴ g’(x) = 6x2 – 6x – 12
    = 6[x2 – x – 2]
    =  6[x2 – 2x + x – 2]
    =6[x(x – 2) + 1(x – 2)]
    = 6(x – 2)(x + 1)
     g(x) বর্ধিষ্ণু হবে যদি
        g’(x) ≥ 0 হয়
    ⇒ 6(x – 2)(x + 1) ≥ 0 হয়
    ⇒ (x – 2)(x + 1) ≥ 0 হয়।
    ∴ x ≤ -1 এবং x ≥ 2
    বা, x ∈ (-∞, -1] ∪ [2, ∞) হলে (x – 2)(x + 1) ≥ 0
    ∴ 2x3 – 3x2 – 12x + 4 বর্ধিষ্ণু হবে (-∞, -1] ∪ [2, ∞) বিস্তারে। → [a]

    [iii] h(x) = 4 – 9x + 6x2 – x3
    ∴ h’(x) = -9 + 12x – 3x2
    = -3[x2 – 4x + 3]
    = -3[x2 – 3x – x + 3]
    =-3[x(x – 3) – 1(x – 3)]
    = -3(x – 3)(x – 1)
      h(x) বর্ধিষ্ণু হবে যদি
         h’(x) ≥ 0 হয়
    ⇒ -3(x – 3)(x – 1) ≥ 0 হয়
    ⇒ (x – 3)(x – 1) ≤ 0 হয়।
    ∴ x ∈ [1, 3] হলে -3(x – 3)(x – 1) ≥ 0
    ∴ 2x3 – 3x2 – 12x + 4 বর্ধিষ্ণু হবে (-∞, -1] ∪ [2, ∞) বিস্তারে। → [b]

    [iv] p(x) = sin x – cos x
    ∴ p’(x) = cos x + sin x
    = √2[1/√2cos x + 1/√2sin x]
    = √2[sin π/4.cos x + cos π/4.sin x]
    =√2[sin (x + π/4)
    p(x) বর্ধিষ্ণু হবে
         যদি p’(x) ≥ 0 হয়
    ⇒ √2sin (x + π/4) ≥ 0 হয়।
    sin (x + π/4) ≥ 0 হবে
         যখন 0 ≤ x + π/4 ≤ π হয়
    ⇒ –π/4 ≤ x ≤ /4 হয়
    ∴ x ∈ (0, /4]. . . [∵ 0 < x < 2π]
    আবার sin (x + π/4) ≥ 0 হবে
         যখন 2π ≤ x + π/4 ≤ 3π হয়
    ⇒ /4 ≤ x ≤ 11π/4 হয়
    ∴ x ∈ [/4, 2π) . . . [0 < x < 2π]
    ∴ (0, /4 ] ∪ [/4, 2π) বিস্তারে sin x – cos x [∵ 0 < x < 2π] বর্ধিষ্ণু হবে। → [d]
    Ans: Ⓓ [i]-[c], [ii]-[a], [iii]-[b], [iv]-[d]

    2. স্তম্ভ A-এর সঙ্গে স্তম্ভ B মেলাও।

                  স্তম্ভ A                           স্তম্ভ B
    [i] f(x) = cos 2x[a] (0, π/4) অন্তরালে বর্ধিষ্ণু
    [ii] ϕ(x) = x2 – x + 1[b] x = /4 বিন্দুতে বর্ধিষ্ণু
    [iii] g(x) = |x|[c] (-1, 1) -এ বর্ধিষ্ণু বা ক্ষয়িষ্ণু কোনোটিই নয়
    [iv] h(x) = sin x[d] (0, ∞) অন্তরালে ক্রমবর্ধমান

    Ⓐ [i]-[b], [ii]-[c], [iii]-[d], [iv]-[a]
    Ⓑ [i]-[d], [ii]-[c], [iii]-[b], [iv]-[a]
    Ⓒ [i]-[b], [ii]-[c], [iii]-[a], [iv]-[d]
    Ⓓ[i]-[b], [ii]-[a], [iii]-[d], [iv]-[c]

    Solution: [i] f(x) = cos 2x
    ∴ f’(x) = – 2sin 2x
    ∴ f’(/4) = – 2sin 2./4
    = – 2sin /2
    = -2.(-1) = 2 > 0
    f(x) অপেক্ষকটি /4 বিন্দুতে বর্ধিষ্ণু → [b]
    [ii] ϕ(x) = x2 – x + 1
    ∴ ϕ’(x) = 2x – 1
    ϕ’(x) < 0 হলে,
           2x – 1 < 0
    বা, x < 1/2
    ∴ -1 < x < 1/2 হলে ϕ’(x) < 0 হয় অর্থাৎ অপেক্ষকটি ক্ষয়িষ্ণু হয়।
    আবার ϕ’(x) > 0 হলে,
          2x – 1 > 0
    বা, x > 1/2
    1/2 < x < 1 হলে ϕ’(x) > 0 হয় অর্থাৎ অপেক্ষকটি বর্ধিষ্ণু হয়।
    ∴  (-1, 1) -এ বর্ধিষ্ণু বা ক্ষয়িষ্ণু কোনোটিই নয়।  → [c]

    [iii] g(x) = |x| = x  যখন x  ∈ (0, ∞)
    ∴ g’(x) = 1
    ⇒ g’(x) > 0
    g(x) অপেক্ষকটি  (0, ∞) অন্তরালে ক্রমবর্ধমান → [d]
    [iv] h(x) = sin x
    ∴ h’(x) = cos x ∴
    (0, π/4) অন্তরালে,
          cos x > 0
    ⇒ h(x) অপেক্ষকটি (0, π/4) অন্তরালে বর্ধিষ্ণু → [a]
    Ans: Ⓐ [i]-[b], [ii]-[c], [iii]-[d], [iv]-[a]

    INCREASING AND DECREASING FUNCTION

    Rearrangement of Sentences/Events

    1. 0 < x < π/2 হলে, sin x < x < tan x প্রমাণ করার ধাপগুলি হল-
    [i] g(x) > g(0) ⇒ tan x – x > 0 ⇒ tan x > x ∀x0 < x < π/2
    [ii] f(x) > f(0) ⇒ x – sin x > 0 ⇒ x > sin x ∀x0 < x < π/2
    [iii] f'(x) = 1 – cos x এবং g'(x) = sec2 x – 1
    [iv] sin x < x < tan x
    [v] f(x) = x – sin x এবং g(x) = tan x – x
    [vi] f'(x), g’(x) > 0 ∀x0 < x < π/2

    ধাপগুলির সঠিক ক্রম-
      Ⓐ [v]-[iii]-[vi]-[ii]-[i]-[iv]
      Ⓑ [v]-[vi]-[iii]-[ii]-[i]-[iv]
      Ⓒ [v]-[iii]-[ii]-[vi]-[i]-[iv]
      Ⓓ [v]-[vi]-[ii]-[iii]-[i]-[iv]

    Solution: [v] প্রথমে ফাংশন দুটি ধরতে হবে।
          ধরি, f(x) = x – sin x এবং g(x) = tan x – x
    [iii] এরপর ফাংশন দুটির অন্তরকল নির্ণয় করতে হবে।
          f'(x) = 1 – cos x এবং g'(x) = sec2 x – 1
    [vi] চিহ্ন যাচাই করতে হবে।
          0 < x < π/2 বিস্তারে,
        0 < cos x < 1
    ∴ 1 – cos x > 0
    ⇒ f'(x) > 0
    এবং sec2 x > 1
    ∴ sec2 x – 1 > 0
    ⇒ g'(x) > 0
    ∴  f(x) এবং g(x) ক্রমবর্ধমান
    [ii] x > sin x প্রমান করতে হবে।
        f(x) ক্রমবর্ধমান
    ∴ f(x) > f(0)
    ⇒ x – sin x > 0
    ⇒ x > sin x
    [i] tan x > x প্রমান করতে হবে।
        g(x) ক্রমবর্ধমান
    ∴ g(x) > g(0)
    ⇒ tan x – x > 0
    ⇒ tan x > x
    [iv] sin x < x < tan xপ্রমান করতে হবে।
    ∵ x > sin x এবং tan x > x
    ∴ sin x < x < tan x
    Ans:  Ⓐ [v]-[iii]-[vi]-[ii]-[i]-[iv]

    Assertion-Reasoning

    প্রতিটি প্রশ্নে বিবৃতি I (Assertion বা উক্তি) এবং বিবৃতি II (Reason বা উক্তির কারণ) দেওয়া আছে। প্রতিটি প্রশ্নের বিবৃতি দুটি নীচের কোন বিকল্পটিকে (Ⓐ Ⓑ Ⓒ Ⓓ) সঠিকভাবে ব্যাখ্যা করে?
     Ⓐ বিবৃতি। সঠিক, বিবৃতি I। সঠিক এবং বিবৃতি II, বিবৃতি।-এর সঠিক কারণ।
     Ⓑ বিবৃতি। সঠিক, বিবৃতি II সঠিক এবং বিবৃতি II, বিবৃতি I-এর সঠিক কারণ নয়।
     Ⓒ বিবৃতি। সঠিক এবং বিবৃতি ।। সঠিক নয়।
     Ⓓ বিবৃতি। সঠিক নয় এবং বিবৃতি II সঠিক।

    1. বিবৃতি-I(A): f(x) = (x + 2)e-x অপেক্ষকটি [-1, ∞) বিস্তারে ক্ষয়িষ্ণু।
        বিবৃতি-II(R): একটি অপেক্ষক f(x), S সেটে ক্ষয়িষ্ণু হবে, যদি এবং কেবলমাত্র যদি সব x ∈ S এর জন্য f'(x) ≥ 0 হয়।

    Solution: বিবৃতি-I(A): f(x) = (x + 2)e-x
    ∴ f’(x) = 1. e-x + (x + 2) e-x(-1)
       = e-x(1 – x – 1)
       = -(1 + x)e-x
    [-1, ∞) বিস্তারে অর্থাৎ x ≥ 1 এর জন্য -(1 + x) ≥ 0 এবং e-x > 0 হবে
    ∴ -(1 + x)e-x ≤ 0 হবে  
    ∴ f’(x)  ≤ 0
    অতএব f(x) = (x + 2)e-x অপেক্ষকটি [-1, ∞) বিস্তারে ক্ষয়িষ্ণু। বিবৃতিটি সঠিক
    বিবৃতি-II(R): একটি অপেক্ষক f(x), S সেটে ক্ষয়িষ্ণু হবে, যদি এবং কেবলমাত্র যদি সব x ∈ S এর জন্য f'(x) ≤ 0 হয়।
    ∴ বিবৃতিটি সঠিক নয়।
    Ans: Ⓒ বিবৃতি । সঠিক এবং বিবৃতি II সঠিক নয়।

    2. বিবৃতি-I(A): x = 4 বিন্দুতে 4x2 – 6x – 11 অপেক্ষকটি যথার্থ বর্ধিষ্ণু
        বিবৃতি-II(R): যদি f(x) অপেক্ষক x = a বিন্দুতে অন্তরকলনযোগ্য হয়, তবে x = a বিন্দুতে অপেক্ষকটি যথার্থ বর্ধিষ্ণু হবে যখন f'(a) > 0

    Solution: বিবৃতি-I(A): f(x) = 4x2 – 6x – 11
    ∴ f’(x) = 8x – 6
    ∴ f’(4) = 8.4 – 6 = 26
    ∴ f’(4) > 0
    অতএব x = 4 বিন্দুতে 4x2 – 6x – 11 অপেক্ষক বর্ধিষ্ণুবিবৃতিটি সঠিক
    বিবৃতি-II(R): যদি f(x) অপেক্ষক x = a বিন্দুতে অন্তরকলনযোগ্য হয়, তবে x = a বিন্দুতে অপেক্ষকটি যথার্থ বর্ধিষ্ণু হবে যখন f'(a) > 0 বিবৃতিটি সঠিক
    Ans: Ⓐ বিবৃতি I সঠিক, বিবৃতি II সঠিক এবং বিবৃতি II, বিবৃতি ।-এর সঠিক কারণ।

    True and False

    1. যদি 0 < x < π/2  হয়, তবে- 
       বিবৃতি-I: sin x একটি বর্ধিষ্ণু অপেক্ষক
       বিবৃতি-II: cos x একটি বর্ধিষ্ণু অপেক্ষক
       বিবৃতি-III: tan x একটি বর্ধিষ্ণু অপেক্ষক
    Ⓐ বিবৃতি I, II সত্য
    Ⓑ বিবৃতি II, III সত্য
    Ⓒ বিবৃতি I, III সত্য
    Ⓓ বিবৃতি । সত্য

    Solution: বিবৃতি-I: f(x) = sin x
    ∴ f’(x) = cos x
       0 < x < π/2  বিস্তারে cos x ধনাত্মক
    ∴ sin x একটি বর্ধিষ্ণু অপেক্ষক বিবৃতিটি সত্য
    বিবৃতি-II: g(x) = cos x
    ∴ g’(x) = – sin x
       0 < x < π/2  বিস্তারে sin x ধনাত্মক
    ∴ g’(x) = – sin x < 0
    ∴ cos x একটি ক্ষয়িষ্ণু অপেক্ষক বিবৃতিটি মিথ্যা
    বিবৃতি-III: h(x) = tan x
    ∴ h’(x) = sec2 x
       0 < x <π/2   বিস্তারে sec2 x ধনাত্মক
    ∴ tan x একটি বর্ধিষ্ণু অপেক্ষক বিবৃতিটি সত্য
    Ans: Ⓒ বিবৃতি I, III সত্য

    2. বিবৃতি-I:  (-∞, ∞) বিস্তারে f(x) = x3 অপেক্ষক ক্ষয়িষ্ণু।
         বিবৃতি-II: (-∞, ০) বিস্তারে f(x) = x4 অপেক্ষক বর্ধিষ্ণু। তবে-
    Ⓐ বিবৃতি । সত্য
    Ⓑ বিবৃতি II সত্য
    Ⓒ বিবৃতি I, II সত্য
    Ⓓ বিবৃতি I, II মিথ্যা

    Solution: বিবৃতি-I:  f(x) = x3
    ∴ f’(x) = 3x2
    x এর যেকোনো বাস্তব মানের জন্য f’(x) সর্বদা ধনাত্মক হবে।
    ∴ অপেক্ষকটি (-∞, ∞) বিস্তারে বর্ধিষ্ণু।
    (-∞, ∞) বিস্তারে f(x) = x3 অপেক্ষক বর্ধিষ্ণু। বিবৃতিটি মিথ্যা
    বিবৃতি-II: :  f(x) = x4
    ∴ f’(x) = 4x3 
    (-∞, ০) বিস্তারে x এর যেকোনো বাস্তব মানের জন্য f’(x) সর্বদা ঋণাত্মক হবে।
    ∴ অপেক্ষকটি (-∞, 0) বিস্তারে ক্ষয়িষ্ণু।
    (-∞, ০) বিস্তারে f(x) = x4 অপেক্ষক ক্ষয়িষ্ণু। বিবৃতিটি মিথ্যা
    Ans:  Ⓓ বিবৃতি I, II মিথ্যা

    3. বিবৃতি-I: x = – 2 বিন্দুতে x2/x2 + 16 অপেক্ষক বর্ধিষ্ণু
        বিবৃতি-II: x = 4 বিন্দুতে 4x2 – 6x – 11 অপেক্ষকটি ক্ষয়িষ্ণু
    Ⓐ বিবৃতি । সত্য          Ⓑ বিবৃতি II সত্য
    Ⓒ বিবৃতি I, II সত্য          Ⓓ বিবৃতি I, II মিথ্যা

    Solution: বিবৃতি-I: f(x) = x2/x2 + 16
    ∴ f’(x) = 2x(x2 + 16) – x2.2x/x2 + 16
    = 2x3 + 32x – 2x3/(x2 + 16)2
        = 32x/(x2 + 16)2
    ∴ f’(-2) = 32.(-2)/(4 + 16)2
          = – 64/400 < 0
    ∵ f’(-2) < 0
    অতএব x = – 2 বিন্দুতে x2/x2 + 16 অপেক্ষক ক্ষয়িষ্ণু বিবৃতিটি মিথ্যা
    বিবৃতি-II: g(x) = 4x2 – 6x – 11
    ∴ g’(x) = 8x – 6
    ∴ g’(4) = 8.4 – 6 = 26 
    ∴ g’(4) > 0
    অতএব x = 4 বিন্দুতে 4x2 – 6x – 11 অপেক্ষক বর্ধিষ্ণুবিবৃতিটি মিথ্যা
    Ans:Ⓓ বিবৃতি I, II মিথ্যা

    Diagram/Chart Based

    1. y = f(x) O c b a Y Y’ x’ x

    f(x) অপেক্ষকটি বিকল্পগুলির মধ্যে কোন্ বিস্তারে বর্ধিষ্ণু?
    Ⓐ [0, c]        Ⓑ [a, b]
    Ⓒ [a, c]        Ⓓ [0, a]

    Solution: লেখচিত্রটি x = a থেকে x = b এর মধ্যে ক্রমাগত ওপরের দিকে উঠছে এবং x = b বিন্দুতে সর্বোচ্চ চূড়ায় পৌঁছাচ্ছে।
    ∴ [a, b] বিস্তারে অপেক্ষকটি বর্ধিষ্ণু।
    Ans: Ⓑ [a, b]

    2. O 6 3 -3 -5 Y Y’ x’ x

     ওপরের চিত্র অনুযায়ী নীচের কোন্ বিকল্পটি সঠিক?
      Ⓐ f অপেক্ষকটি (0, 6) অন্তরালে ক্রমবর্ধমান
      Ⓑ f অপেক্ষকটি (-5, 0) অন্তরালে ক্রমহ্রাসমান
      Ⓒ f অপেক্ষকটি (-3, 3) অন্তরালে ক্রমহ্রাসমান
      Ⓓ এদের কোনোটিই নয়

    Solution:  x = -5 থেকে x = -3 পর্যন্ত গ্রাফটি ওপরের দিকে উঠছে (ক্রমবর্ধমান)।
    x = -3 থেকে x = 3 পর্যন্ত গ্রাফটি ক্রমাগত নিচের দিকে নামছে (ক্রমহ্রাসমান)
    আবার x = 3 থেকে x = 6 পর্যন্ত গ্রাফটি পুনরায় ওপরের দিকে উঠছে (ক্রমবর্ধমান)।
    ∴ অপেক্ষকটি (-3, 3) অন্তরালে ক্রমহ্রাসমান।
    Ans: Ⓒ f অপেক্ষকটি (-3, 3) অন্তরালে ক্রমহ্রাসমান

error: Content is protected !!
Verified by MonsterInsights