Tag: দ্বিঘাত সমীকরন কষে দেখি-1.5

  • দ্বিঘাত সমীকরন কষে দেখি-1.5 Complete Solution of Quadratic Equation

    দ্বিঘাত সমীকরন কষে দেখি-1.5 Complete Solution of Quadratic Equation

    দ্বিঘাত সমীকরন কষে দেখি-1.5

    🔅🔅দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ ঃ-
          ax2 + bx + c = 0   (যেখানে a, b, c বাস্তব সংখ্যা এবং  a ≠ 0)

    ✴️ শ্রীধর আচার্যের সূত্র ঃ
    ax2 + bx + c = 0 হলে

    \(\Large{🔅\quad\quad x = \frac{-b\pm\sqrt{b^{2} – 4ac}}{2a}}\)

    b2 – 4ac কে নিরূপক বলে।
    ⛔(i) যদি b2 – 4ac < 0 হয়, তবে বীজদ্বয় অবাস্তব বা কাল্পনিক এবং অসমান হবে। 
    ⛔⛔(ii) যদি b2 – 4ac = 0 হয়, তবে বীজদ্বয় বাস্তব, মূলদ এবং সমান হবে।
    ⛔⛔⛔(iii) যদি b2 – 4ac > 0 কিন্তু ধনাত্মক পূর্ণবর্গ সংখ্যা হয়, তবে বীজদ্বয় বাস্তব, মূলদ এবং অসমান হবে।
    ⛔⛔⛔⛔(iv) যদি b2 – 4ac > 0 কিন্তু ধনাত্মক পূর্ণবর্গ সংখ্যা না হয়, তবে বীজদ্বয় বাস্তব, অমূলদ এবং অসমান হবে।
    ⭕ দ্বিঘাত সমীকরণের দুটি বীজ p ও q হলে দ্বিঘাত সমীকরণটি হবে ঃ 
      x2 – (বীজদ্বয়ের সমষ্টি)x + বীজদ্বয়ের গুনফল = 0
      ⇒ x2 – (p + q)x + pq = 0
    ⭕ ax2 + bx + c = 0    (a ≠ 0) দ্বিঘাত সমীকরণের দুটি বীজ p ও q হলে,

    🔅বীজদ্বয়ের সমষ্টি\(\Large{\quad\quad p+ q =-\frac{b}{a}\\}\) 🔅বীজদ্বয়ের গুনফল\(\Large{\\\quad\quad pq =-\frac{c}{a}}\)

    দ্বিঘাত সমীকরন কষে দেখি-1.5

    Q. NO. 1

    1.নীচের দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতি লিখি—

    (i) 2x2 + 7x + 3 = 0  

    সমাধানঃ
    2x2 + 7x + 3 = 0
    এখানে, a = 2; b = 7; c  = 3;
    সমীকরণের নিরূপক
    ⇒ b2 – 4ac
    = (-7)2 – 4.2.3
    = 49 – 24 = 25 > 0
    Ans: সমীকরণটির বীজদ্বয় বাস্তব ও অসমান।

    (ii) 3x2 – 2√6x + 2 = 0

    সমাধানঃ
    3x2 – 2√6x + 2 = 0
    এখানে, a = 3; b = -2√6; c = 2;
    সমীকরণের নিরূপক
    ⇒ b2 – 4ac
    = (-2√6)2 + 4.3.2
    = 24 – 24 = 0
    সমীকরণটির বীজদ্বয় বাস্তব ও সমান

    (iii) 2x2 -7x + 9 = 0

    সমাধানঃ
    2x2 – 7x + 9 = 0
    এখানে, a = 2; b = – 7; c  = 9;
    সমীকরণের নিরূপক
    ⇒ b2 – 4ac
    = (-7)2 + 4.2.9
    = 49 – 72  =  -23 <0
    সমীকরণটির বীজদ্বয় অবাস্তব ও কাল্পনিক

    (iv) 2/5 x22/3 x + 1 = 0

    সমাধানঃ
    2/5x22/3 x + 1 = 0
    এখানে, a = 2/5 ; b = – 2/3 ; c  = 1;
    প্রদত্ত সমীকরণটির নিরূপক
    ⇒ b2 – 4ac
    = ( – 2/3 )2 – 4 .2/5.1
    = 4/98/5
    20-72/45
    = – 52/45  < 0
    সমীকরণটির বীজদ্বয় অবাস্তব ও কাল্পনিক।

    Madhyamik Previous Year (2017 – 2024) MATHEMATICS Question with complete solution|
    বিগত বছরের (2017 – 2024) মাধ্যমিক গণিত প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান দেখতে নীচের BUTTON-এ CLICK করো|

    দ্বিঘাত সমীকরন কষে দেখি-1.5

    Q. NO. 2

    2. k-এর কোন মান/ মানগুলির জন্য নীচের প্রতিটি দ্বিঘাত সমীকরণের বাস্তব ও সমান বীজ থাকবে হিসাব করে লিখি—

    (i) 49x2 + kx + 1 = 0

    সমাধানঃ
    49x2 + kx + 1 = 0
    এখানে, a = 49 ; b = k ; c = 1;
    সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হলে নিরূপক b2 – 4ac = 0 হয়।
    ∴ b2 – 4ac
    ⇒ (k)2 – 4.49.1 = 0
    বা, k2 =  196
    বা, k = ±√196 = ±14
    Ans: k = ±14

    (ii) 3x2 -5x + 2k = 0

    সমাধানঃ 
    3x2 – 5x + 2k = 0
    এখানে, a = 3 ; b = – 5 ; c  = 2 ;
    সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হলে নিরূপক b2 – 4ac = 0 হয়।  
    ∴ b2 – 4ac = 0
    ⇒ b2 – 4ac = 0
    বা, (-5)2 – 4.3.2k = 0
    বা‌, 25  – 24k =  0
    বা  – 24k = – 25
    বা, k = 25/24
    Ans: k-এর মান 25/24

    (iii) 9x2 -24x + k = 0

    সমাধানঃ
    9x2 – 24x + k = 0
    এখানে, a = -9 ; b = -24 ; c  = k ;
    সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হলে নিরূপক b2 – 4ac = 0 হয়।  
    ∴ b2 – 4ac = 0 
    ⇒ b2 – 4ac = 0
    বা, (- 24)2 – 4.9.k = 0
    বা, 36k = 576
    ∴ k = 16
    Ans: k-এর মান 16

    (iv) 2x2 + 3x + k = 0

    সমাধানঃ
    2x2 + 3x + k = 0
    এখানে, a = 2 ; b = 3 ; c  = k ;
    সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হলে নিরূপক b2 – 4ac = 0 হয়।  ∴
    ∴ b2 – 4ac = 0
    বা, (3)2 – 4.2.k = 0
    বা, 8k = 9
    ∴ k = 9/8
    Ans: k – এর মান 9/8

    (v) x2 – 2(5+2k)x + 3(7+10k) = 0

    সমাধানঃ
    x²- 2(5+2k)x +3 (7+10k)=0
    এখানে,
    a = 1;
    b =  -2(5+2k);
    c  =3 (7+10k);
    সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হলে নিরূপক b² – 4ac = 0 হয়।
    ∴ b² – 4ac = 0
    বা, {-2(5+2k)}2 – 4.1.3(7+10k) = 0
    বা, 4{(5+2k)2 – 1.3(7+10k)} = 0
    ⇒ (5+2k)2 – 3 (7+10k) = 0
    বা, 25 + 20k + 4k² – 21 – 30k = 0
    বা, 4k² – 10k + 4 = 0
    ⇒ 2(2k² – 5k + 2) = 0
    ⇒ 2k² – 5k + 2 = 0
    বা, 2k² – 4k – k + 2 = 0
    বা, 2k(k-2) – 1(k-2)= 0
    ⇒ (k -2)(2k-1)=0
    হয় (k -2) =0   নতুবা (2k-1)=0
    বা, k = 2 বা,   k = ½
    Ans: k = 2 ও ½

    (vi) (3k+1)x2 + (2k+1)x + k = 0

    সমাধানঃ
    (3k+1)x2 + 2(k+1)x + k = 0
    এখানে,
    a = (3k+1);
    b =  2(k+1);
    c  = k;
    সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হলে নিরুপক : b2 – 4ac = 0 হয়।
    ∴ b2 – 4ac = 0
    বা, {2(k+1)}2 – 4. (3k+1).k = 0
    বা, 4{(k+1)2 – (3k+1).k} = 0
    বা, (k+1)2 – (3k+1).k = 0
    ⇒ k²+ 2k + 1 – 3k² – k = 0
    বা, -2k² + k + 1 = 0
    বা, -(2k² -k – 1) = 0
    ⇒ 2k² – k – 1 = 0
    বা, 2k² – 2k + k – 1 = 0
    বা, 2k(k -1 ) + 1(k – 1) = 0
    ⇒ (2k + 1)(k – 1) = 0
    হয় (2k + 1)= 0  নতুবা (k – 1) = 0
    বা, 2k = – 1 বা, k = 1
    বা, k = – 1/2 
    Ans: k = 2 ও – 1/2

    দশম শ্রেণীর গণিত প্রকাশ বইয়ের সম্পূর্ণ সমাধান দেখতে নিচের BUTTON-এ ক্লিক করো।

    Q. NO. 3

    3. নীচে প্রদত্ত বীজদ্বয় দ্বারা দ্বিঘাত সমীকরণ গঠন করি—-

    (i) প্রদত্ত বীজদ্বয় দ্বারা দ্বিঘাত সমীকরণ গঠন করি—-
    4, 2

    সমাধানঃ
    সমীকরণের প্রদত্ত বীজদ্বয় 4 ও 2 ; 
    ∴ সমীকরণটি হলঃ
    x2 – (বীজদ্বয়ের সমষ্টি) x + বীজদ্বয়ের গুণফল = 0
    বা, x2 – (4 + 2) x + 4 . 2 = 0 
    বা, x2 – 6 x + 8 = 0 (Ans.)

    (ii) প্রদত্ত বীজদ্বয় দ্বারা দ্বিঘাত সমীকরণ গঠন করি—-
    -4, -3

    সমাধানঃ
    সমীকরণের প্রদত্ত বীজদ্বয় – 4 ও – 3 ; 
    ∴ সমীকরণটি হলঃ
    x2 – (বীজদ্বয়ের সমষ্টি) x + বীজদ্বয়ের গুণফল = 0
    বা, x2 – (-4 – 3) x + (-4 x- 3) = 0 
    বা, x2 + 7x + 12 = 0 (Ans.)

    (iii) প্রদত্ত বীজদ্বয় দ্বারা দ্বিঘাত সমীকরণ গঠন করি—-
    -4, 3

    সমাধানঃ
    সমীকরণের প্রদত্ত বীজদ্বয় – 4 ও  3 ; 
    ∴ সমীকরণটি হলঃ
    x2 – (বীজদ্বয়ের সমষ্টি) x + বীজদ্বয়ের গুণফল = 0
    বা, x2 – (-4 + 3) x + (-4 x 3) = 0 
    বা, x2 + x – 12 = 0 (Ans.)

    (iv) প্রদত্ত বীজদ্বয় দ্বারা দ্বিঘাত সমীকরণ গঠন করি—-
    5, -3

    সমাধানঃ সমীকরণের প্রদত্ত বীজদ্বয় 5 ও  – 3 ; 
    ∴ সমীকরণটি হলঃ
    x2 – (বীজদ্বয়ের সমষ্টি) x + বীজদ্বয়ের গুণফল = 0
    বা, x2 – (5 – 3) x + (5 x- 3) = 0 
    বা, x2 – 2x – 15 = 0 (Ans.)

    দ্বিঘাত সমীকরন কষে দেখি-1.5

    Q. NO. 4 & 5

    4. m এর মান কত হলে 4x2 + 4(3m-1)x + m + 7 = 0 দ্বিঘাত সমীকরণের বীজ দুটি পরস্পর অন্যোন্যক হবে? 

    সমাধানঃ
    4x2 + 4(3m – 1)x + (m + 7) = 0 দ্বিঘাত সমীকরণের 
    বীজ দুটি পরস্পর অনোন্যক হলে
    (m + 7)/4 = 1 হবে
    বা, (m -+7) = 4 হবে।
    বা, m = – 3
    Ans:  m-এর মান হবে -3

    5. (b – c)x2 + (c – a)x + (a-b) = 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান হলে, প্রমাণ করি যে, 2b = a + c

    সমাধানঃ  
    (b – c)x2 + (c – a)x + (a – b) = 0
    দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের মান সমান হলে নিরুপক শূন্য হবে।  অর্থাৎ b2 – 4ac = 0 হবে।
    এখানে, a = (b – c);
    b = (c – a);
    c = (a – b)
    ∴  (c – a)² – 4(b – c)(a – b) = 0
    বা, c² – 2ac + a² – 4ab + 4ac + 4b² – 4bc = 0
    বা, a² + 4b²+ c² – 4ab – 4bc + 2ac = 0
    ⇒ (a)2 + (-2b)2+ (c)2 + 2.a.(-2b) + 2.(-2b).c + 2.a.c = 0
    বা,  (a -2b + c)2 = 0
    বা, (a – 2b + c) = 0
    ⇒ a + c = 2b
    ∴  2b = a + c (প্রমাণিত)

    Q. NO. 6 & 7

    6. (a2 + b2)x2– 2(ac + bd)x + 1 = 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান হলে, প্রমাণ করি যে, a/b = c/d 

    সমাধানঃ
    (a2 + b2)x – 2(ac + bd)x + (c2 + d2) = 0 সমীকরণের বীজদ্বয় সমান.
    ∴ সমীকরণের  নিরূপক অর্থাৎ b2-4ac = 0
    এখানে,
    a = (a2 + b2);
    b = -2(ac + bd);
    c = (c2 + d2) ;
    ∴ {- 2(ac + bd)}2 -4.(a2 + b2) (c2 + d2) = 0
    বা,  4(ac+bd)2 – 4.(a2 + b2) (c2 + d2) = 0
    বা, 4{(ac+bd)2 – (a2 + b2) (c2 + d2)} = 0 
    বা, (ac+bd)2 – (a2 + b2) (c2 + d2) = 0
    ⇒ a2c2 + 2abcd + b2d2 – a2c2 – a2d2 – b2c2 – b2d2 = 0
    বা,  2abcd  – a2d2 – b2c2 = 0
    বা, -(a2d2 – 2abcd + b2c2) = 0
    ⇒ (ad – bc)2 = 0
    বা, ad – bc = 0
    বা, ad = bc
    a/b = c/d (Proved)

    7. প্রমাণ করি যে,  2(a2 + b2)x2  + 2(a + b)x + 1 = 0 দ্বিঘাত সমীকরণের কোন বাস্তব বীজ থাকবে না যদি a ≠ b হয়।

    সমাধানঃ
    এখানে,
    a = 2(a2 + b2);
    b = 2(a+b);
    c = 1; 
    ∴ 2(a2 + b2)x2 + 2(a + b)x + 1 = 0
    সমীকরণের নিরূপক
    = b2 – 4ac
    = {2(a + b)}2 – 4.{2(a2 + b2)}.1
    = 4{(a + b)2 – (2a2 +2b2)}
    = 4(a2 + 2ab + b2– 2a2 – 2b2)
    ⇒ 4(- a2 + 2ab – b2)
    = – 4(a2 – 2ab + b2)
    = – 4(a – b)2 
    ∵ (a – b)2 ≥ 0
    ∴ 4(a – b)2 ≥ 4.0
    ∴ – 4(a – b)² ≤ 0
    a ≠ b হলে,
    – 4(a – b)2 = 0 হয় অর্থাৎ নিরূপক শূন্য হয়।
    নিরূপক শূন্য হলে বীজদ্বয়ের কোন বাস্তব বীজ থাকে না।
    ∴  a ≠ b হলে সমীকরণটির কোন বাস্তব বীজ থাকবে না। (প্রমাণিত)

    Q. NO. 8 & 9

    8. 5x2 + 2x – 3 = 0 দ্বিঘাত সমীকরণের দুটি বীজ α ও β হলে,
    (i) α2
    + β2 এর মান নির্ণয় করি।

    (i) সমাধানঃ
    5x2 + 2x – 3 = 0 সমীকরণের দুটি বীজ α ও β; 
    ∴  বীজদ্বয়ের সমষ্টি –
    α +.β = – 2/5   এবং
    বীজদ্বয়ের গুণফল –
    α×β = – 3/5
    প্রদত্ত রাশিঃ
    = α2 + β2
    =  (α+β)2 – 2.α.β
    ⇒ (- 2/5)2 – 2. (-3/5)
    = 4/25 + 6/5
    = (4 +30)/25
    34/25 (Ans)

    8. 5x2 + 2x – 3 = 0 দ্বিঘাত সমীকরণের দুটি বীজ α ও β হলে,
    (ii) α3 + β3 এর মান নির্ণয় করি।

    (ii) সমাধানঃ
    5x2 + 2x – 3 = 0 সমীকরণের দুটি বীজ α ও β; 
    ∴  বীজদ্বয়ের সমষ্টি –
    α +.β = – 2/5   এবং
    বীজদ্বয়ের গুণফল –
    α×β = – 3/5
    প্রদত্ত রাশিঃ
    = α3 + β3
    = (α+β)3 – 3.α.β (α+β)
    ⇒ (- 2/5)3 – 3.(- 3/5).(- 2/5 )
    = – 8/12518/25
    = (- 8 – 90)/125
    ⇒ –98/125 (Ans)

    8. 5x2 + 2x – 3 = 0 দ্বিঘাত সমীকরণের দুটি বীজ α ও β হলে,
    (iii) 1/α + 1/β
    এর মান নির্ণয় করি।

    (iii) সমাধানঃ
    5x2 + 2x – 3 = 0 সমীকরণের দুটি বীজ α ও β; 
    ∴  বীজদ্বয়ের সমষ্টি –
    α +.β = – 2/5   এবং
    বীজদ্বয়ের গুণফল –
    α×β = – 3/5
    প্রদত্ত রাশিঃ
    1/α + 1/β
    (α +.β)/αβ
    = 2/5/
    = 2/3 (Ans)

    8. 5x2 + 2x – 3 = 0 দ্বিঘাত সমীকরণের দুটি বীজ α ও β হলে,
    (iv) α2/β + β2/α এর মান নির্ণয় করি।

    সমাধানঃ
    5x2 + 2x – 3 = 0 সমীকরণের দুটি বীজ α ও β; 
    ∴  বীজদ্বয়ের সমষ্টি –
    α +β = – 2/5   এবং
    বীজদ্বয়ের গুণফল –
    α×β = – 3/5
    প্রদত্ত রাশিঃ

    \(\Large{=\frac{α^2}{β}+\frac{β^2}{α}\\=\frac{α^3+β^3}{αβ}\\=\frac{(α +β)^3-3α β(α +β)}{αβ}\\=\frac{\frac{-8}{125}-\frac{18}{25}}{\frac{-3}{5}}\\=\frac{\frac{-8-90}{125}}{\frac{-3}{5}}\\=\frac{\frac{-98}{125}}{\frac{-3}{5}}\\=\frac{-98\times 5}{-3\times 125}\\=\frac{98}{75}\quad Ans}\)

    দ্বিঘাত সমীকরন কষে দেখি-1.5

    9. ax2 + bx + c = 0 দ্বিঘাত সমীকরণটির একটি বীজ অপরটির দ্বিগুণ হলে, দেখাই যে, 2b2 = 9ac

    সমাধানঃ
    ধরি ax2 + bx + c = 0 সমীকরণের বীজ দুটি যথাক্রমে   α ও 2α বীজদ্বয়ের সমষ্টি –
    α + 2 α  = – b/a 
    বা, 3α = – b/a
    বা, α = – b/3a
    বীজদ্বয়ের গুণফল-

    \(\Large{\quad α\times 2α. =\frac{c}{a}\\⇒2α^2=\frac{c}{a}\\⇒2\left(\frac{-b}{3a}\right)^2=\frac{c}{a}\\⇒\frac{2b^2}{9a^2}=\frac{c}{a}\\⇒\frac{2b^2}{9a}=c\\⇒2b^2=9ac\quad (Proved)}\)
    পরিবৃত্ত অঙ্কন পদ্ধতি

    Q. NO. 10 & 11

    10. যে সমীকরণের বীজগুলি x2 + px + 1 = 0 সমীকরণের বীজগুলির অন্যোন্যক , সেই সমীকরণটি গঠন করি।

    সমাধানঃ
    x2 + px + 1 = 0 সমীকরণের বীজদ্বয়  α ও β হলে,
    বীজদ্বয়ের সমষ্টি = α + β = – p এবং
    বীজদ্বয়ের গুণফল = αβ = 1
    ∴ নির্ণেয় সমীকরনের বীজদ্বয় 1/α1/β
    নির্ণেয় সমীকরনের
    বীজদ্বয়ের সমষ্টি
    = 1/α + 1/β
    = (α +.β)/αβ
    -p/1
    = -p এবং
    বীজদ্বয়ের গুণফল
    = 1/α . 1/β
    = 1/αβ = 1
    Ans: নির্ণেয় সমীকরণটি হবে –
    x2 – (- p)x + 1 = 0
    বা, x2 + px + 1 = 0

    11. x2 + x + 1 = 0 সমীকরণটির বীজগুলির বর্গ যে সমীকরণের বীজ, সেই সমীকরণটি নির্ণয় করি।

    সমাধানঃ
    x2 + x + 1 = 0 সমীকরণের বীজদ্বয় α. ও β হলে,
    বীজদ্বয়ের সমষ্টি = α + β = -1, এবং
    বীজদ্বয়ের গুণফল = αβ = 1
    ∴ নির্ণেয় সমীকরনের বীজদ্বয় α2 ও β2
    নির্ণেয় সমীকরনের,
    বীজদ্বয়ের সমষ্টি = α2 + β2
    = (α +.β)2 – 2α.β
    ⇒ (-1)2 – 2.1
    = 1- 2 = -1 এবং
    বীজদ্বয়ের গুণফল = α22
    =  (α.β)2 = (1)2 = 1
    Ans: নির্ণেয় সমীকরণটি হবে –
    x2 – (-1)x + 1 = 0
    বা, x2 + x + 1 = 0

    দ্বিঘাত সমীকরন কষে দেখি-1.5
    12. অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন (V.S.A.)

    (A) বহুবিকল্পীয় প্রশ্ন (M.C.Q.)

    (i) x2– 6x + 2 = 0 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি
    (a) 2 (b) – 2 (c) 6 (d) – 6

    Ans: (c) 6
    সমাধানঃ
    α + β = –b/a
    = – (-6)/1 = 6

    (ii) x2 – 3x + k = 10 সমীকরণের বীজদ্বয়ের গুণফল – 2 হলে, k-এর মান
    (a) – 2 (b) – 8 (c) 8 (d) 12

    Ans: (c) 8
    সমাধানঃ  
    x2 – 3x + k = 10
    বা, x2 – 3x + k-10 = 0
    c/a = k-10 
    প্রশ্নানুযায়ী 
    k-10 = – 2
    বা, k= -2+10 = 8

    (iii) ax2 + bx + c = 0 (a ≠ 0) সমীকরণের বীজদ্বয় বাস্তব এবং অসমান হলে, b2 – 4ac হবে
    (a) > 0 (b) = 0 (c) < 0 (d) কোনােটিই নয়

    Ans: (a) > 0

    (iv) ax2 + bx + c = 0 (a ≠ 0) সমীকরণের বীজদ্বয় সমান হলে
    (a) c = – b/2a  (b) c = b/2a (c) c = – b2/4a (d) c = b2/4a

    Ans:  (d) c = b2/4a
    সমাধানঃ
    বীজদ্বয় সমান হলে নিরুপক শূন্য হবে অর্থাৎ 
    b2 – 4ac = 0 হবে।
    বা, – 4ac = – b2
    ⇒ 4ac = b2 
    বা, c = b2/4a

    (v) 3x2 + 8x + 2 = 0 সমীকরণের বীজয় α এবং β হলে 1/α + 1/β এর মান
    (a) – 3/8  (b) 2/3  (c) – 4 (d) 4

    Ans: (c) 4
    সমাধানঃ
    α + β = – b/a
    = – (8)/3 = –8/3 এবং
    αβ = c/a
    = 2/3 
    1/α + 1/β = (β+ α)/αβ
    = 8/3/ 2/3
    = -4

    দ্বিঘাত সমীকরন কষে দেখি-1.5
    (B) নীচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি :

    (i) x2 + x + 1 = 0 সমীকরণের বীজদ্বয় বাস্তব।

    Ans: উক্তিটি মিথ্যা।
    সমাধানঃ
    নিরুপক = b2 – 4ac
    = (-1)2 – 4.1.1
    ⇒ 1 – 4
    = -3 < 0

    (ii) x2 – x + 2 = 0 সমীকরণের বীজদ্বয় বাস্তব নয়।

    Ans: উক্তিটি সত্য ।
    সমাধানঃ
    নিরুপক = b2 – 4ac
    = (1)2 – 4.1.2
    ⇒ 1 – 8
    = -7 < 0

    দ্বিঘাত সমীকরন কষে দেখি-1.5
    (C) শূন্যস্থান পূরণ করি:

    (i)7x2 – 12x + 18 = 0 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি এবং গুণফলের অনুপাত ________

    Ans: 2 : 3
    সমাধানঃ
    বীজদ্বয়ের সমষ্টি = – (-12)/7 = 12/7
    বীজদ্বয়ের গুণফল = 18/7 ;
    ∴ বীজদ্বয়ের সমষ্টি এবং গুণফলের অনুপাত
    = 12/7 : 18/7
    ⇒ 12 : 18
    = 2 : 3

    (ii) ax2 + bx + c = 0 (a ≠ 0) সমীকরণের বীজদ্বয় পরস্পর অন্যোন্যক হলে, c = ________

    Ans: a
    সমাধানঃ
    বীজদ্বয়ের গুণফল : c/a = 1
    বা, c = a

    (iii) ax2 + bx + c = 0 (a ≠ 0) সমীকরণের বীজদ্বয় পরস্পর অন্যোন্যক এবং বিপরীত (ঋণাত্মক) হলে a + c = ________

    Ans: 0
    সমাধানঃ
    বীজদ্বয়ের গুণফল : c/a = – 1
    বা, c = -a
    বা, a + c = 0

    দ্বিঘাত সমীকরন কষে দেখি-1.5
    13.সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন (S.A.)

    (i) একটি দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি 14 এবং গুণফল 24 হলে, দ্বিঘাত সমীকরণটি লিখি।

    সমাধানঃ
    বীজদ্বয়ের সমষ্টি 14 এবং
    বীজদ্বয়ের গুণফল 24
    ∴  দ্বিঘাত সমীকরণটি হলঃ 
    x2 – ( বীজদ্বয়ের সমষ্টি).x+ বীজদ্বয়ের গুণফল = 0
    বা, x2 – 14x + 24 = 0
    Ans: দ্বিঘাত সমীকরণটি হলঃ  x2 – 14x + 24 = 0

    (ii) kx2 + 2x + 3k = 0 (k ≠ 0) সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি এবং গুণফল সমান হলে, k-এর মান লিখি।

    সমাধানঃ
    kx2+ 2x + 3k = 0 সমীকরণের
    বীজদ্বয়ের সমষ্টি = –2/k এবং
    বীজদ্বয়ের গুণফল = 3k/k = 3
    ∵ বীজদ্বয়ের সমষ্টি ও গুনফল সমান।
    ∴ –2/k = 3
    বা, k = – 2/3
    Ans: k-এর মান – 2/3

    (iii) x2 – 22x + 105 = 0 সমীকরণের বীজদ্বয়  α এবং β হলে, ( α – β )এর মান লিখি।

    সমাধানঃ
    x2 – 22x + 105 = 0 সমীকরণের বীজদ্বয় α এবং β ;
    α + β = -(-22) = 22 এবং
    α.β = 105
    ∴ ( α – β )2 = ( α + β )2 – 4α β
    বা, ( α – β )2 = (22)2 – 4 x 105 
    বা, ( α – β )2= 484 – 420 = 64
    ⇒ α – β  = ±√64
    বা, α – β  = ±8
     Ans: α – β = এর মান ± 8.

    (iv) x2 – x = k(2x – 1) সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি শূন্য হলে, k-এর মান লিখি।

    সমাধানঃ
    x2 – x = k(2x – 1)
    বা, x2 – x – 2kx  + k = 0
    বা, x2 – (1 + 2k)x  + k = 0
    প্রশ্নানুযায়ী,
    1 + 2k = 0
    বা, 2k = -1
    বা, k = – 1/2
    Ans: k-এর মান – 1/2

    (v) x2 + bx + 12 = 0 এবং x2 + bx + q = 0 সমীকরণদ্বয়ের একটি বীজ 2 হলে, q-এর মান লিখি।

    সমাধানঃ
    x2 + bx + 12 = 0 এর একটি বীজ 2,
    ∴ (2)2 + b.2 + 12 = 0
    বা, 4 +2b +12 = 0
    বা, 2b +16 = 0
    ⇒ 2b = -16
    বা, b = -8
    আবার, x2 + bx + q = 0 সমীকরণেরও একটি বীজ 2
    ∴ (2)2 + b.2 + q = 0
    বা, 4 +2.(-8) +q = 0 . . . . . .[∵ b = -8]
    বা, 4 – 16 +q = 0
    ⇒ – 12 +q = 0
    বা, q = 12
    Ans: q-এর মান 12

    Madhyamik Question

    MP-2024

    ▶️ x2 – 22x + 105 = 0 সমীকরণের বীজদ্বয় α, β হলে 1/α + 1/β এর মান নির্ণয় করো।

    ▶️ যদি ax2 + abcx + bc= 0 (a≠0) দ্বিঘাত সমীকরণের একটি বীজ অপর বীজের অনোন্যক হয় তাহলে-
    (a) abc = 1 (b) b = ac (c) bc = 1 (d) a = bc
    Ans:
    (d) a = bc
    [ধরি, বীজদ্বয় α ও 1/α
    ∴  α × 1/α = bc/a
    বা, 1 = bc/a
    বা, a = bc]

    MP-2022

    ▶️ 7x2 – 66x + 27 = 0 সমীকরণটির বীজদ্বয়ের যোগফল ও গুণফলের অনুপাত কতো?

    ▶️ সমীকরণের বীজদ্বয় -4, 3 হলে দ্বিঘাত সমীকরণটি নির্ণয় করো।

    MP-2020

    ▶️ 5x2 – 2x + 3 = 0 দ্বিঘাত সমীকরণের বীজদুটি α ও β হলে 1/α + 1/β-এর মান নির্ণয় করো।

    ▶️ ax2 + 2bx + c = 0 (a≠ 0) দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হলে, b2 = ________ হবে



    ▶️ x2 – 7x + 3 = 0 সমীকরণের বীজদ্বয়ের গুণফল
    (a) 7 (b) -7 (c) 3 (d) -3

    Ans: (c) 3

    MP-2019

    ▶️ x2 + x + 1 = 0 সমীকরণটির বীজগুলির বর্গ যে সমীকরণের বীজ, সেই সমীকরণটি নির্ণয় করো।

    MP-2018

    ▶️ কোনো দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় 2, -3 হলে সমীকরণটি লেখ।

    MP-2017

    ▶️ সমাধান না করে ‘p’ এর যে সকল মানের জন্য x2 + (p-3)x + p =0 সমীকরণের বাস্তব ও সমান বীজ আছে তা নির্ণয় করো।

    ▶️ ax2 + bx + c = 0 (a ≠ 0) দ্বিঘাত সমীকরণের b2 = 4ac হলে ধীজদ্বয় বাস্তব ও __________ হবে। (শূন্যস্থান পূরণ)

    Ans: সমান

error: Content is protected !!
Verified by MonsterInsights