Tag: ত্রিকোণমিতিক অনুপাতের প্রয়োগ: উচ্চতা ও দূরত্ব

  • কষে দেখি 25 দশম শ্রেণী |  ত্রিকোণমিতিক অনুপাতের প্রয়োগ: উচ্চতা ও দূরত্ব

    কষে দেখি 25 দশম শ্রেণী | ত্রিকোণমিতিক অনুপাতের প্রয়োগ: উচ্চতা ও দূরত্ব

    কষে দেখি 25 দশম শ্রেণী | ত্রিকোণমিতিক অনুপাতের প্রয়োগ: উচ্চতা ও দূরত্ব

    APPLICATION OF TRIGONOMETRIC RATIOS: HEIGHTS & DISTANCES || ত্রিকোণমিতিক অনুপাতের প্রয়োগ: উচ্চতা ও দূরত্ব || KOSHE DEKHI 25 || কষে দেখি 25 ||CLASS 10 || দশম শ্রেণী || GANIT PRAKASH || গণিত প্রকাশ || WBBSE

    ▶️ প্রয়োজনীয় বৈশিষ্ট্য, সূত্র ও ধর্মাবলী

    👉  দৃষ্টিরেখা ঃ   কোনো ব্যক্তি যখন কোনো বস্তুকে দেখে, তখন তার চোখ ও বস্তুর মধ্যে কল্পিত সংযোজক রেখাটিকে দৃষ্টিরেখা বলে।

    ✴️  অনুভূমিক রেখা ঃ  ভূমিতলে অবস্থিত কিংবা ভূমিতলের সমান্তরালে অবস্থিত যেকোনো রেখাকে অনুভূমিক রেখা বলে। 

    👉  উলম্ব রেখা ঃ   অনুভূমিক রেখার উপর কোন বিন্দুতে লম্বভাবে অবস্থিত রেখাটিকে উলম্ব রেখা বলে।

    ✴️  উন্নতি কোণ ঃ  কোন ব্যক্তি যখন কোন বস্তুকে নিচ থেকে উপর দিকে দেখে, তখন দৃষ্টিরেখাটি অনুভূমিক রেখার সঙ্গে যে কোণ উৎপন্ন করে তাকে উন্নতি কোণ বলে।

    👉  অবনতি কোণ ঃ  কোন ব্যক্তি যখন কোন বস্তুকে উপর থেকে নিচের দিকে দেখে, তখন দৃষ্টিরেখাটি উপরে অনুভূমিক রেখার সঙ্গে যে কোন উৎপন্ন করে তাকে অবনতি কোণ বলে।

    ✴️ পর্যবেক্ষকের উচ্চতা দেওয়া না থাকলে পর্যবেক্ষককে একটি বিন্দু হিসেবে ধরে নিতে হবে।

    👉 বাড়ি, স্তম্ভ, গাছ, টাওয়ার ইত্যাদি ভূমিতলে উপর লম্বভাবে আছে ধরে নিতে হবে।

    1. একটি নারকেল গাছের গোড়া থেকে অনুভূমিক তলে 20 মিটার দূরের একটি বিন্দুর সাপেক্ষে গাছটির অগ্রভাগের উন্নতি কোণ যদি 60o হয়, তাহালে গাছটির উচ্চতা নির্ণয় করি।

    60 o 20 মিটার C B A Solution:

    চিত্রে BC নারকেল গাছ।
    এখানে AB = 20 মিটার
    উন্নতি কোণ ∠BAC = 60o
    AВС সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে,
    tan60o = BC/AB
    ⇒ √3 = BC/20
    ∴ BC = 20√3
    Ans: গাছটির উচ্চতা 20√3 মিটার।

    2. সূর্যের উন্নতি কোণ যখন 30o তখন একটি স্তম্ভর ছায়ার দৈর্ঘ্য 9 মিটার হয়। স্তম্ভটির উচ্চতা হিসাব করে লিখি।

    30 o 9 মিটার C B A Solution:

    চিত্রে BC স্তম্ভ এবং ছায়ার দৈর্ঘ্য AB = 9 মিটার।
    সূর্যের উন্নতি কোণ ∠BAC = 30o
    AВС সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে,
    tan30o = BC/AB
    1/√3 = BC/9
    ⇒ √3BC = 9
    বা, √3BC = 3×√3×√3
    ∴ BC = 3√3
    Ans: স্তম্ভটির উচ্চতা 3√3 মিটার।

    3. 150 মি. লম্বা সুতো দিয়ে একটি মাঠ থেকে ঘুড়ি ওড়ানো হয়েছে। ঘুড়িটি যদি অনুভূমিক রেখার সঙ্গে 60o কোণ করে উড়তে থাকে, তাহালে ঘুড়িটি মাঠ থেকে কত উঁচুতে রয়েছে হিসাব করে লিখি।

    60 o 150 মিটার C B A Solution:

    চিত্রে সুতো AC = 150 মি.
    চিত্রে C বিন্দুতে ঘুড়িটির অবস্থান এবং বিন্দুতে খুঁটি পোতা হয়েছে।
    ∠BAC = 60o
    AВС সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে,
    sin60o = BC/AC
    √3/2 = BC/150
    ∴ BC = 75×√3 = 75√3
    Ans: ঘুড়িটি মাঠ থেকে 75√3 মিটার উঁচুতে রয়েছে।।

    4. একটি নদীর একটি পাড়ের একটি তালগাছের সোজাসুজি অপর পাড়ে একটি খুঁটি পুঁতলাম। এবার নদীরপাড় ধরে ওই খুঁটি থেকে 7√3 মিটার সরে গিয়ে দেখছি নদীর পাড়ের পরিপ্রেক্ষিতে গাছটির পাদদেশ 60o কোণে রয়েছে। নদীটি কত মিটার চওড়া নির্ণয় করি।

    60 o 7√3 মিটার C B A Solution:

    চিত্রে C বিন্দুতে গাছের অবস্থান এবং B বিন্দুতে খুঁটি পোতা হয়েছে।
    এখাণে AB = 7√3 মিটার
    ∠BAC = 60o
    BC = নদী
    AВС সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে,
    tan60o = BC/AB
    ⇒ √3 = BC/7√3
    ∴ BC = 7√3×√3 = 21
    Ans: নদীটি 21 মিটার চওড়া।

    5. ঝড়ে একটি টেলিগ্রাফপোস্ট মাটি থেকে কিছু উপরে মচকে যাওয়ায় তার অগ্রভাগ গোড়া থেকে ৪√3 মিটার দূরে মাটি স্পর্শ করেছে এবং অনুভূমিক রেখার সঙ্গে 30o কোণ উৎপন্ন করেছে। পোস্টটি মাটি থেকে কত উপরে মচকে ছিল এবং পোস্টটির উচ্চতা কত ছিল হিসাব করে লিখি।

    30 o A D B C Solution:

    চিত্রে AB টেলিগ্রাফ পোষ্ট D বিন্দুতে মচকেছে।
    এখানে BC = 8√3 মিটার।
    পোষ্টটির অগ্রভাগ ভূমির সঙ্গে C বিন্দুতে স্পর্শ করেছে।।
    প্রশ্নানুযায়ী, ∠DCB = 30o
    DВС সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে,
    tan30o = BD/BC
    1/√3 = BD/8√3
    ∴ BD = 8
    আবার DВС সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে
    sin30o = BD/DC
    1/2 = 8/DC
    ⇒ DC = 16
    ∴  AB = BD +DA
    = BD + DC
    = 8 + 16 = 24
    Ans: পোস্টটি মাটি থেকে 8 মিটারউপরে মচকে ছিল
    এবং পোস্টটির উচ্চতা ছিল 24 মিটার।

    6. আমাদের পাড়ায় রাস্তার দু-পাশে পরস্পর বিপরীত দিকে দুটি বাড়ি আছে। প্রথম বাড়ির দেয়ালের গোড়া থেকে 6 মিটার দূরে একটি মই-এর গোড়া রেখে যদি মইটিকে দেয়ালে ঠেকানো যায়, তবে তা অনুভূমিক রেখার সঙ্গে 30o কোণ উৎপন্ন করে। কিন্তু মইটিকে যদি একই জায়গায় রেখে দ্বিতীয় বাড়ির দেয়ালে লাগানো যায়, তাহলে অনুভূমিক রেখার সঙ্গে 60o কোণ উৎপন্ন করে।
    (i) মইটির দৈর্ঘ্য নির্ণয় করি।
    (ii) দ্বিতীয় বাড়ির দেয়ালের গোড়া থেকে মইটির গোড়া কত দূরে রয়েছে হিসাব করে লিখি।
    (iii) রাস্তাটি কত চওড়া নির্ণয় করি।
    (iv) দ্বিতীয় বাড়ির কত উঁচুতে মইটির অগ্রভাগ স্পর্শ করবে নির্ণয় করি।

    30 o 60 o 6 মিটার A B C D E Solution:

    চিত্রে AB ও CD যথাক্রমে প্রথম বাড়ি এবং দ্বিতীয় বাড়ি।
    EB ও ED হল মই।
    এখানে AE = 6 মিটার
    ∠AEB = 30o ; ∠CED = 60o
    এবং CD = 24 মিটার।
    BAE সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে,
    AE/BE = cos30o
    6/BE = √3/2
    ⇒ √3BE = 6×2
    বা, √3BE = 2×√3×√3×2
    ∴ BE = 4√3
    ∴ DE = 4√3 মিটার

    DCE সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে,
    CE/DE = cos60o
    CE/4√3 = 1/2
    ⇒ CE = 2√3
    ∴  AC = AE + EC
    = 6 + 2√3
    = 2(3 + √3)
    আবার DCE সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে,
    DC/CE = tan60o
    DC/2√3 = √3
    ⇒ DC = 6

    Ans:
    (i) মইটির দৈর্ঘ্য 4√3 মিটার।
    (ii) দ্বিতীয় বাড়ির দেয়ালের গোড়া থেকে মইটির গোড়া 2√3 মিটার দূরে রয়েছে।
    (iii) রাস্তাটি 2(3 + √3) মিটার চওড়া।
    (iv) দ্বিতীয় বাড়ির 6 মিটার উঁচুতে মইটির অগ্রভাগ স্পর্শ করবে।

    7. যদি একটি চিমনির গোড়ার সঙ্গে সমতলে অবস্থিত একটি বিন্দর সাপেক্ষে চিমনির চূড়ার উন্নতি কোণ 60o হয় এবং সেই বিন্দু ও চিমনির গোড়ার সঙ্গে একই সরলরেখায় অবস্থিত ওই বিন্দু থেকে আরও 24 মিটার দূরের অপর একটি বিন্দুর সাপেক্ষে চিমনির চূড়ার উন্নতি কোণ 30o হয়, তাহলে চিমনির উচ্চতা হিসাব করে লিখি।
    [√3-এর আসন্ন মান 1.732 ধরে তিন দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করি]

    A B D C x y 24 Solution:

    ধরি, চিমনির উচ্চতা (AB)= x মিটার।
    প্রশ্নানুসারে,
    ∠ BCA = 60o ; ∠ BDA = 30o
    এবং CD = 24 মিটার ।
    আরও ধরা যাক BC = y মিটার।
    এখন ͢ΔABC থেকে পাওয়া যায়,
    tan60o= AB/BC
    ⇒ √3= x/y
    y/x = 1/√3
    আবার ΔABD থেকে পাওয়া যায়
    AB/BD = tan30o
    AB/(BC+CD) = 1/√3
    x/(24+y) = 1/√3
    বা, (24+y)/x = √3
    24/x + y/x = √3
    24/x + 1/√3 = √3
    বা, 24/x = √3 – 1/√3
    24/x = 3-1/√3
    24/x = 2/√3
    বা, x = 12√3
    ⇒ x = 12×1.732
    ⇒> x = 20.784
    Ans: চিমনির উচ্চতা = 20.784 মিটার (প্রায়)।

    8. সূর্যের উন্নতি কোণ 45o থেকে বৃদ্ধি পেয়ে 60o হলে, একটি খুঁটির ছায়ায় দৈর্ঘ্য 3 মিটার কমে যায়। খুঁটিটির উচ্চতা নির্ণয় করি।
    [√3= 1.732 ধরে তিন দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করি]

    A B D 45° 60° C x y3 Solution:

    ধরি,  পোষ্টের উচ্চতা (AB) = x  মিটার।
    প্রশ্নানুসারে,
    ∠ BCA = 60o ;    ∠ BDA = 45o
    এবং CD = 3 মিটার ।
    আরও ধরা যাক BC = y মিটার।
    এখন ͢ΔABD থেকে পাওয়া যায়,
    tan45oAB/BD
    ⇒ 1 =  AB/(BC+CD)
    ⇒ 1 =  x/(y+3)
    বা, y + 3 =  x
    ⇒ y = x – 3
    আবার ͢ΔABC থেকে পাওয়া যায়,
    tan60oAB/BC
    ⇒ √3 =  x/y
    ⇒ √3=  x/(x-3)
    বা, √3(x – 3) = x
    ⇒ √3x – 3√3 = x
    ⇒ √3x – x = 3√3
    বা, x(√3 – 1) = 3√3
    ⇒ x = 3√3/(√3 – 1)
    ⇒ x = 3√3(√3 + 1)/(√3 – 1)(√3 +1)
    বা, x = 9+3√3/(3 – 1)
    ⇒ x = 9+3×1.732/2
    ⇒ x = 9+5.196/2
    বা, x = 14.196/2
    ⇒ x = 7.098
    Ans: পোষ্টের উচ্চতা = 7.098 মিটার।

    9. 9√3 মিটার উঁচু তিনতলা বাড়ির ছাদ থেকে দেখলে 30 মিটার দূরে অবস্থিত একটি কারখানার চিমনির উন্নতি কোণ 30o হয়। চিমনির উচ্চতা হিসাব করে লিখি।

    30 o 30 মিটার 9√3 মি E A B D C Solution:

    চিত্রে তিনতলা বাড়ি AB = 9√3 মিটার
    CD হল কারখানার চিমনি
    এখানে,
    চিমনির উন্নতি কোণ ∠EBD = 30o
    AC = BE = 30 মিটার
    আবার EC = AB = 9√3 মিটার
    ΔABD থেকে পাওয়া যায়,
      tan30o = DE/BE
    1/√3 = DE/30
    ⇒ √3DE = 30
    বা, √3DE = 10×√3×√3x
    ⇒ DE = 10√3
    ∴ CD = CE + ED
    = 9√3 + 10√3
    = 19√3
    Ans: চিমনির উচ্চতা 19√3 মিটার।

    10. একটি লাইট হাউস থেকে তার সঙ্গে একই সরলরেখায় অবস্থিত দুটি জাহাজের মাস্তুলের গোড়ার অবনতি কোণ যদি যথাক্রমে 60o ও 30o হয় এবং কাছের জাহাজের মাস্তুল যদি লাইট হাউস থেকে 150 মিটার দূরত্বে থাকে, তাহলে দূরের জাহাজের মাস্তুল লাইটি হাউস থেকে কত দূরত্বে রয়েছে এবং লাইট হাউসটির উচ্চতা হিসাব করে লিখি।

    A B C D x y 150 60° 30° 60° 30° Solution:

    ধরি, লাইটহাউসের উচ্চতা(AB) = x মিটার
    প্রথম জাহাজ থেকে দ্বিতীয় জাহাজের দূরত্ব(CD) = y মিটার
    এখন  ΔABC থেকে পাওয়া যায়,
    tan60o = AB/BC
    ⇒ √3 = x/150
    ⇒ x = 150√3
    ∴ লাইটহাউসের উচ্চতা = 150√3 মিটার
    আবার ΔABD থেকে পাওয়া যায়,
      tan30o = AB/BD
    1/√3= AB/(BC+CD)
    1/√3= x/(150+y)
    বা, 150 + y = √3x
    ⇒ 150 + y = √3.150√3 – – – – [∵ x = 150√3]
    ⇒ 150 + y = 450
    বা, y = 450 -150
    ⇒ y = 300
    ∴  CD = y = 300
    BD = BC + CD
    = (150 + 300) মিটার
            = 450 মিটার
    Ans: দূরের জাহাজের মাস্তুল লাইটহাউস থেকে 450 মিটার দূরে অবস্থিত।
    এবং লাইটহাউসের উচ্চতা 100√3 মিটার।

    11. একটি পাঁচতলা বাড়ির ছাদের কোনো বিন্দু থেকে দেখলে মনুমেন্টের চূড়ার উন্নতি কোণ ও গোড়ার অবনতি কোণ যথাক্রমে 60° ও 30°; বাড়িটির উচ্চতা 16 মিটার হলে, মনুমেন্টের উচ্চতা এবং বাড়িটি মনুমেন্ট থেকে কত দূরে অবস্থিত হিসাব করে লিখি।
    Solution:

    60 o 30 o 30 o E C B D A

    চিত্রে পাঁচতলা বাড়ির উচ্চতা CD = 16 মিটার
    এবং AB মনুমেন্টে।
    এখানে CD = 15 মিটার
    মনুমেন্টের চূড়ার উন্নতি কোণ ∠EDB = 60o
    এবং গোড়ার অবনতি কোণ ∠EDA = ∠DAC = 30o
    সমকোণী ত্রিভুজ DCA-এর ক্ষেত্রে,
    CD/AC = tan30o
    বা, 16/AC = 1/√3
    বা, AC = 16√3
    ∴ DE = 16√3
    আবার সমকোণী ত্রিভুজ DEB-এর ক্ষেত্রে,
    EB/DE = tan60o
    বা, EB/16√3 = √3
    বা, EB = 16√3×√3 = 49
    ∴ AB = AE + EB
    = CD + EB
    = 16 + 48 = 64
    Ans: মনুমেন্টের উচ্চতা 64 মিটার
    এবং বাড়িটি মনুমেন্ট থেকে 16√3 মিটার দূরে অবস্থিত।

    12. 250 মিটার লম্বা সুতো দিয়ে একটি ঘুড়ি ওড়াচ্ছি। সুতোটি যখন অনুভূমিক রেখার সঙ্গে 60o কোণ করে থাকে এবং সুতোটি যখন অনুভূমিক রেখার সঙ্গে 45o কোণ করে তখন প্রতিক্ষেত্রে ঘুড়িটি আমার থেকে কত উপরে থাকবে হিসাব করে লিখি। এদের মধ্যে কোন ক্ষেত্রে ঘুড়িটি বেশি উঁচুতে থাকবে নির্ণয় করি।

    60 o 45 o D E A B C B Solution:

    এখানে সুতোর দৈর্ঘ্য AC = ED = 250 মিটার
    ∠CAB = 60o; ∠DEB = 45o
    ∴ DBE সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে,
    BD/ED = sin45o
    বা, BD/250 = 1/2
    বা √2BD = 250
    ⇒ √2×√2BD = 250×√2
    বা 2BD = 250×√2
    ∴ BD = 125√2
    আবার CAB সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে,
    BC/AC = sin60o
    বা, BC/250 = √3/2
    বা 2BC = 250×√3
    ∴ BC = 125√3
    ∵ √3 > √2
    ∴ 125√3 > 125√2
    Ans: 🔅 সুতোটি যখন অনুভূমিক রেখার সঙ্গে 60o কোণ করে থাকে তখন ঘুড়িটি 125√3 মিটার উপরে থাকবে।
    🔅🔅 সুতোটি যখন অনুভূমিক রেখার সঙ্গে 45o কোণ করে থাকে তখন ঘুড়িটি 125√3 মিটার উপরে থাকবে।
    🔅🔅🔅 এদের মধ্যে কোন ক্ষেত্রে ঘুড়িটি যখন অনুভূমিক রেখার সঙ্গে 60o কোণ করে থাকে তখনবেশি উঁচুতে থাকবে।

    13. উড়ো জাহাজের একজন যাত্রী কোনো এক সময় তাঁর এক পাশে হাওড়া স্টেশনটি এবং ঠিক বিপরীত পাশে শহিদ মিনারটি যথাক্রমে 60o ও 30o অবনতি কোণে দেখতে পান। ওই সময়ে উড়োজাহাজটি যদি 545√3 মিটার উঁচুতে থাকে, তাহলে হাওড়া স্টেশন ও শহিদ মিনারের দূরত্ব নির্ণয় করি।

    30 o 60 o 30 o 60 o 545√3 m A B M H P Q Solution:

    এখানে উড়োজাহাজটির উচ্চতা AB = 545√3
    H এবং M যথাক্রমে হাওড়া স্টেশন এবং শহিদ মিনার
    প্রশ্নানুযায়ী ∠PBQ = ∠BMA = 30o;
    এবং ∠QBH = ∠BHA = 60o
    ∴ BHA সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে,
    BA/AB = tan45o
    বা, DA/AB = 1
    বা DA = AB
    আবার CAB সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে,
    CA/AB = tan50o
    বা, CD+DA/AB= 1.192
    বা, 3.6+DA/AD = 1.192 – – – – [∵ AB = AD]
    ⇒ 1.192DA = 3.3 + DA
    বা, 1.192A – DA = 3.3
    বা 0.192DA = 3.3
    ∴ DA = 17.187(প্রায়)
    Ans: বাড়িটির উচ্চতা 17.19 মিটার।

    14. একটি তিনতলা বাড়ির ছাদে 3.3 মিটার দৈর্ঘ্যের একটি পতাকা আছে। রাস্তার কোনো এক স্থান থেকে দেখলে পতাকা দণ্ডটির চূড়া ও পাদদেশের উন্নতি কোণ যথাক্রমে 50o ও 45o হয়। তিনতলা বাড়িটির উচ্চতা হিসাব করে লিখি। [ধরি, tan 50o = 1.192]

    Solution: D 3.3 C B A

    চিত্রে,
    পতাকা দণ্ড DC= 3.3 মিটার এবং
    বাড়ি AD
    ∠ABD = 45o
    ∠ABC = 50o
    ∴ DAB সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে,
    DA/AB = tan45o
    বা, DA/AB = 1
    বা DA = AB
    আবার CAB সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে,
    CA/AB = tan50o
    বা, CD+DA/AB= 1.192
    বা, 3.6+DA/AD = 1.192 – – – – [∵ AB = AD]
    ⇒ 1.192DA = 3.3 + DA
    বা, 1.192A – DA = 3.3
    বা 0.192DA = 3.3
    ∴ DA = 17.187(প্রায়)
    Ans: বাড়িটির উচ্চতা 17.19 মিটার।

    15. দুটি স্তম্ভের উচ্চতা যথাক্রমে 180 মিটার ও 60 মিটার। দ্বিতীয় স্তম্ভটির গোড়া থেকে প্রথমটির চূড়ার উন্নতি কোণ 60o হলে, প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টির চূড়ার উন্নতি কোণ হিসাব করে লিখি।

    Solution: 180মি 60 মি 60 o A D B C

    চিত্রে,
    স্তম্ভ AB = 180 মিটার এবং
    স্তম্ভ CD = 60 মিটার।
    এখানে, ∠PBQ = 60o
    ABC সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে,
    AB/BC =  tan60o
    বা, AB/BC = √3
    বা, 180/BC = √3
    ⇒ √3BC = 180
    বা, BC = 180/√3
    বা, BC = 60√3
    আবার DCB সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে,
    tan∠CBD = DC/BC
    বা, tan∠CBD = 60/60√3
    বা, tan∠CBD = 1/√3
    ⇒ tan∠CBD = tan30o
    ∴ ∠CBD = 30o
    Ans: প্রথমটির গোড়া থেকে দ্বিতীযটির চূড়ার উন্নতি কোণ 30o

    prostuti_home
    দশম শ্রেণীর জীবন বিজ্ঞান অসম্পূর্ণ প্রকটতা/ Incomplete Dominance

    16. সূর্যের উন্নতি কোণ 45o হলে, কোনো সমতলে অবস্থিত একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য যা হয়, উন্নতি কোণ 30o হলে, ছায়ার দৈর্ঘ্য তার চেয়ে 60 মিটার বেশি হয়। স্তম্ভটির উচ্চতা নির্ণয় করি।

    A B C D x 60 45° 30° Solution:

    ধরি, স্তম্ভটির উচ্চতা(AB) = x মিটার।
    চিত্রানুযায়ী,
    ∠ACB =45° এবং ∠ADB =30°

    ΔABC থেকে পাওয়া যায়,

    \(\Large{\quad \frac{AB}{BC} = tan45^o\\⇒ \frac{AB}{BC} = 1}\)

    ⇒ AB = BC
    ⇒ BC = AB = x
    আবার ΔABD থেকে পাওয়া যায়,

    \(\Large{\quad \frac{AB}{BD} = tan30^o\\⇒ \frac{x}{BC + CD} = \frac{1}{\sqrt{3}}\\⇒ \frac{x}{x + 60} = \frac{1}{\sqrt{3}}\\⇒ x + 60 = x√3\\⇒ x√3 –x=60\\⇒ x(√3 -1)=60\\⇒ x = \frac{60}{\sqrt{3} – 1} \\⇒x=\frac{60(\sqrt{3} + 1)}{2}\\⇒ x = 30(√3 +1) \\⇒x = 30(1.732 + 1) – – -. -. -[ √3 = 1.732 ] \\⇒x = 30× 2.732 = 81.96 }\)

    Ans: স্তম্ভটির উচ্চতা = 81.96 মিটার (প্রায়)

    17. একটি চিমনির সঙ্গে একই সমতলে অবস্থিত অনুভূমিক সরলরেখায় কোনো এক বিন্দু থেকে চিমনির দিকে 50 মিটার এগিয়ে যাওয়ায় তার চূড়ার উন্নতি কোণ 30o থেকে 60o হলো। চিমনির উচ্চতা হিসাব করে লিখি।

    60 o 30 o A B D C x y 50 Solution:

    চিত্রে চিমনি AB
    এখানে ∠ADC = 30o; ∠ACB = 60o
    এবং DC = 50 মিটার
    ধরি, AB = x মিটার এবং BC = y মিটার
    AВС সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে,
    tan60o = AB/BC
    ⇒ √3 = x/y
    ∴ x = √3y
    আবার ABD সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে,
    tan30o = AB/BD
    1/√3 = AB/{BC+CD)
    1/√3 = x/{y+50)
    ∴ √3x = y + 50
    ⇒ √3×√3y = y + 50
    ⇒ 3y – y = 50
    ∴ y = 25
    ∴ x = √3y
    = √3×25 = 25√3
    Ans: চিমনির উচ্চতা 25√3 মিটার।

    18. 126 ডেসিমি উঁচু একটি উল্লম্ব খুঁটি মাটি থেকে কিছু উপরে দুমড়ে গিয়ে উপরের অংশ কাত হয়ে পড়ায় তার অগ্রভাগ মাটি স্পর্শ করে ভূমির সঙ্গে 30o কোণ উৎপন্ন করেছে। খুঁটিটি কত উপরে দুমড়ে গিয়েছিল এবং তার অগ্রভাগ গোড়া থেকে কত দূরে মাটি স্পর্শ করেছিল হিসাব করে লিখি।

    30 o A D B C Solution:

    চিত্রে উল্লম্ব খুঁটি AB = 126 ডেসিমি।
    খুঁটিটির অগ্রভাগ ভূমির সঙ্গে C বিন্দুতে স্পর্শ করেছে।
    ধরি খুঁটিটি x ডেসিমি উচ্চতায় D বিন্দুতে দুমড়েছে।
    ∴ DC = AD
    = AB – BD
    = (126 – x) ডেসিমি
    প্রশ্নানুযায়ী, ∠DCB = 30o
    sin30o = BD/DC
    1/2 = x/(126 – x)
    ⇒ 2x = 126 – x
    বা, 3x = 126
    ∴  x = 42
    আবার DВС সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে,
    tan30o = BD/BC
    1/√3 = 42/DC
    ∴ DC = 42√3
    Ans: খুঁটিটি 42 ডেসিমি উপরে দুমড়ে গিয়েছিল।
    তার অগ্রভাগ গোড়া থেকে 42√3 ডেসিমি দূরে মাটি স্পর্শ করেছিল।

    19. মাঠের মাঝখানে দাঁড়িয়ে মোহিত একটি উড়ন্ত পাখিকে প্রথমে উত্তরদিকে 30o উন্নতি কোণে এবং 2 মিনিট পরে দক্ষিণদিকে 60o উন্নতি কোণে দেখতে পেল। পাখিটি যদি একই সরলরেখা বরাবর 50√3 মিটার উঁচুতে উড়ে থাকে, তবে তার গতিবেগ কিলোমিটার প্রতি ঘন্টায় নির্ণয় করি।

    30 o 60 o 30 o 60 o X Y D C B A Solution:

    চিত্রে মোহিত A বিন্দুতে দাড়িয়ে প্রথমে উত্তরদিকে C বিন্দুতে এবং 2 মিনিট পরে দক্ষিণদিকে D বিন্দুতে দেখতে পেল।
    এখানে, ∠XAC = ∠ACD = 30o;
    ∠YAB = ∠ABD = 60o
    এবং AD = 50√3 মিটার
    ADC সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে,
    AD/DC = tan30o
    বা, 50√3/DC = 1/√3
    বা, DC = 50√3×√3
    ∴ DC = 150
    আবার ABD সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে,
    AD/BD = tan60o
    বা, 50√3/BD = √3
    ∴ BD = 50
    ∴ BC = CD + BD
    = 150 + 50 = 200
    পাখিটি 2 মিনিটে ওড়ে 200 মিটার
    পাখিটি 1 মিনিটে ওড়ে 200/2 মিটার
    ∴ পাখিটি 60 মিনিটে ওড়ে 100×60 মিটার
    = 6000 মিটার = 6 কিমি
    Ans: পাখিটির গতিবেগ ঘণ্টায় 6 কিমি।

    20. 5√3 মিটার উঁচু একটি রেলওয়ে ওভারব্রিজে দাঁড়িয়ে অমিতাদিদি প্রথমে একটি ট্রেনের ইঞ্জিনকে ব্রিজের এপারে 30o অবনতি কোণে দেখলেন। কিন্তু 2 সেকেন্ড পরই ওই ইঞ্জিনকে ব্রিজের ওপারে 45o অবনতি কোণে দেখলেন। ট্রেনটির গতিবেগ মিটার প্রতি সেকেন্ডে হিসাব করে লিখি।

    30 45 5√3 m A B P Q R S Solution:

    ধরি, ব্যক্তিটি RS রেলওয়ে ওভারব্রিজের উপর B বিন্দুতে দাঁড়িয়ে প্রথমে P বিন্দুতে ইঞ্জিনকে 30o অবনতি কোণে এবং 2 সে. পরে Q বিন্দুতে ইঞ্জিনকে 45o অবনতি কোণে দেখলেন।
    চিত্রে,
    AB = 5√3 মিটার
    ∠BPA = 30o
    ∠BQA = 45o
    সমকোণী ত্রিভুজ BAP থেকে পাওয়া যায়,
    AB/AP = tan30o
    বা, 5√3/AP = 1/√3
    বা, AP = 5√3×√3
    ∴ AP = 15
    আবার ͢সমকোণী ত্রিভুজ BAQ থেকে পাওয়া যায়,
    AB/AQ = tan45o
    বা, 5√3/AQ = 1
    বা, AQ = 5√3
    ⇒ AQ = 5×1.732
    ⇒ AQ = 8.660
    ∴ PQ = AP + AQ
    = 15 + 8.660
    = 23.660
    ট্রেনটি 2 সেকেন্ডে যায় 23.660 মিটার
    ∴ ট্রেনটি 1 সেকেন্ডে যায় 23.660/2 মিটার = 11.830 মিটার
    Ans: ট্রেনটির গতিবেগ সেকেন্ডে 11.830 মিটার

    21. একটি নদীর পাড়ের সঙ্গে লম্বভাবে একটি সেতু আছে। সেতুটির একটি পাড়ের প্রান্ত থেকে নদীর পাড় ধরে কিছু দূর গেলে সেতুর অপর প্রান্তটি 45o কোণে দেখা যায় এবং পাড় ধরে আরও 400 মিটার দূরে সরে গেলে সেই প্রান্তটি 30o কোণে দেখা যায়। সেতুটির দৈর্ঘ্য নির্ণয় করি।

    45 o 30 o 400 D A B C

    এখানে সেতু AB
    প্রশ্নানুযায়ী,
    ∠ADB = 45o; ∠ACB = 30o
    এবং CD = 400 মিটার
    সমকোণী ত্রিভুজ ABD-এর ক্ষেত্রে,
    AB/BD = tan45o
    বা, AB/BD = 1
    বা, AB = BD – – – (i)
    আবার সমকোণী ত্রিভুজ ABC-এর ক্ষেত্রে,
    AB/BC = tan30o
    বা, AB/BC = 1/√3
    বা, AB = BC/√3 – – – (ii)
    (i) ও (ii) থেকে পাই,
    BD = BC/√3
    ⇒ √3BD = BC
    ⇒ √3BD = BD + CD
    বা, √3BD – BD = 400
    বা, BD(√3 – 1) = 400
    ⇒ BD(√3 – 1)(√3 + 1) = 400(√3 + 1)
    বা, BD(3 – 1) = 400(1.732 + 1)
    বা, 2×BD = 400 ×2.732
    ⇒ BD = 200 ×2.732
    বা, BD = 546.400
    Ans: সেতুটির দৈর্ঘ্য 546.400 মিটার।

    22. একটি পার্কের একপ্রান্তে অবস্থিত 15 মিটার উঁচু একটি বাড়ির ছাদ থেকে পার্কের অপর পারে অবস্থিত একটি ইটভাটার চিমনির পাদদেশ ও অগ্রভাগ যথাক্রমে 30o অবনতি কোণ ও 60o উন্নতি কোণে দেখা যায়। ইটভাটার চিমনির উচ্চতা এবং ইটভাটা ও বাড়ির মধ্যে দূরত্ব নির্ণয় করি।

    60 o 30 o 30 o E C B D A

    চিত্রে AC পার্কের একপ্রান্ত C-তে CD একটি বাড়ি।
    এখানে CD = 15 মিটার
    এখানে অবনতি কোণ ∠EDA = ∠DAC = 30o
    এবং উন্নতি কোণ ∠BDE = 60o
    সমকোণী ত্রিভুজ DCA-এর ক্ষেত্রে,
    CD/AC = tan30o
    বা, 15/AC = 1/√3
    বা, AC = 15√3
    ∴ DE = 15√3
    আবার সমকোণী ত্রিভুজ DEB-এর ক্ষেত্রে,
    EB/DE = tan60o
    বা, EB/15√3 = √3
    বা, EB = 15√3×√3 = 45
    ∴ AB = AE + EB
    = CD + EB
    = 15 + 45 = 60
    Ans: ইটভাটার চিমনির উচ্চতা 60 মিটার
    এবং ইটভাটা ও বাড়ির মধ্যে দূরত্ব 15√3 মিটার।

    23. একটি উড়োজাহাজ থেকে রাস্তায় পরপর দুটি কিলোমিটার ফলকের অবনতি কোণ যথাক্রমে 60o ও 30o হলে, উড়োজাহাজটির উচ্চতা নির্ণয় করি, (i) যখন ফলক দুটি উড়োজাহাজের বিপরীত পাশে অবস্থিত, (ii) যখন ফলক দুটি উড়োজাহাজের একই পাশে অবস্থিত।

    ধরি P ও Q পরপর দুটি কিলোমিটার ফলক।
    B হল উড়োজাহাজটির অবস্থান।
    AB ভূমি থেকে উড়োজাহাজের উচ্চতা।
    (i) যখন ফলক দুটি উড়োজাহাজের বিপরীত পাশে অবস্থিত

    30 o o 60 X Y 30 o o 60 A B P Q Solution:


    এখানে ∠XBP = ∠BPA = 30o
    ∠YBQ = ∠BQA = 60o
    সমকোণী ত্রিভুজ BAP-এর ক্ষেত্রে,
    AB/AP = tan30o
    বা, AB/AP = 1/√3
    বা, AP = √3AB – – – (i)
    আবার সমকোণী ত্রিভুজ BAQ-এর ক্ষেত্রে,
    AB/AQ = tan60o
    বা, AB/AQ = √3
    বা, AQ = AB/√3 – – – (ii)
    (i) + (ii) করে পাই
    AP + AQ = √3AB + AB/√3
    ⇒ PQ = AB(√3 + 1/√3)
    ⇒ 1 = AB×3+1/√3 – – – [∵ PQ = 1 km]
    বা, 4AB = √3
    ⇒ AB = √3/4
    ∴ AB = √3/4 কিমি
    AB = √3/4×1000 = 250√3 মিটার
    Ans: উড়োজাহাজটির উচ্চতা 250√3 মিটার

    (ii) যখন ফলক দুটি উড়োজাহাজের একই পাশে অবস্থিত।

    Q X B P A 30 o o 60 30 o 60 o Solution:

    এখানে ∠XBP = ∠BPA = 30o
    ∠XBQ = ∠BQA = 60o
    সমকোণী ত্রিভুজ BAP-এর ক্ষেত্রে,
    AB/AP = tan30o
    বা, AB/AP = 1/√3
    বা, AP = √3AB – – – (i)
    আবার সমকোণী ত্রিভুজ BAQ-এর ক্ষেত্রে,
    AB/AQ = tan60o
    বা, AB/AQ = √3
    বা, AQ = AB/√3 – – – (ii)
    (i) – (ii) করে পাই
    AP – AQ = √3AB – AB/√3
    ⇒ PQ = AB(√3 – 1/√3)
    ⇒ 1 = AB×3-1/√3 – – – [∵ PQ = 1 km]
    বা, 2AB = √3
    ⇒ AB = √3/2
    ∴ AB = √3/2 কিমি
    AB = √3/2×1000 = 500√3 মিটার
    Ans: উড়োজাহাজটির উচ্চতা 500√3 মিটার

    দশম শ্রেণীর গণিত প্রকাশ বইয়ের সম্পূর্ণ সমাধান দেখতে এখানে ক্লিক করো।

    24. অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন (V.S.A.)

    (A) বহুবিকল্পীয় প্রশ্ন (M.C.Q.):

    (i) মাঠের উপর একটি বিন্দু থেকে মোবাইল টাওয়ারের চূড়ার উন্নতি কোণ 60o এবং টাওয়ারের গোড়া থেকে ওই বিন্দুর দূরত্ব 10 মিটার। টাওয়ারের উচ্চতা
    (a) 10 মিটার (b) 10√3 মিটার (c) 10/√3 মিটার (d) 100 মিটার
    Ans: (b) 10√3 মিটার

    [এখানে AB মোবাইল টাওয়ারের চূড়ার(B) উন্নতি কোণ 60o এবং AC = 10 মিটার

    10 C 60 o A B Solution:

    АВС সমকোণী ত্রিভুজের ,
    tan60o = AB/AC
    ⇒ √3 = AB/10
    বা, AB = 10√3]

    θ 5 মিটার 5√3 মিটার (ii)

    θ-এর মান (a) 30o (b) 45o (c) 60o (d) 75o
    Ans:
    (a) 30o

    [ tanθ = 5/5√3
    ⇒ tanθ = 1/√3
    ⇒ tanθ = tan30o
    ∴  θ = 30o]

    (ii) তিনতলা বাড়ির ছাদ থেকে মাটিতে পড়ে থাকা একটি বাক্সকে যত কোণে দেখলে বাড়ির উচ্চতা ও বাড়ি থেকে বাক্সটির দূরত্ব সমান হয় তা হলো,
    (a) 15o (b) 30o (c) 45o (d) 60o

    Ans: (c) 45o

    [ধরি, A হল তিনতলা বাড়ির ছাদ এবং С হল বাক্সটির অবস্থান।
    এখানে AB = BC

    θ C A B Solution:

    তিনতলা বাড়ির ছাদ থেকে মাটিতে পড়ে থাকা বাক্সকে θ কোণে দেখলে,
    tanθ = AB/BC
    ⇒ tanθ = BC/BC – – – [∵ AB = BC]
    ⇒ tanθ = 1 = tan45o
    ∴  θ = 45o]

    (iv) একটি টাওয়ারের উচ্চতা 100√3 মিটার। টাওয়ারের পাদবিন্দু থেকে 100 মিটার দূরে একটি বিন্দু থেকে টাওয়ারের চূড়ার উন্নতি কোণ
    (a) 30o (b) 45o (c) 60o (d) কোনোটিই নয়
    Ans: (c) 60o

    [চিত্রে, টাওয়ার (AB) = 100√3 মিটার
    এবং AC = 100 মিটার

    100 100√3 C θ A B Solution:

    টাওয়ারের চূড়ার উন্নতি কোণ θ হলে,
    tanθ = AB/AC
    ⇒ tanθ = 100√3/100
    ⇒ tanθ = √3 = tan60o
    ∴  θ = 60o]

    (v) একটি পোস্টের ভূমিতলে ছায়ার দৈর্ঘ্য পোস্টের উচ্চতার √3 গুণ হলে, সূর্যের উন্নতি কোণ
    (a) 30o (b) 45o (c) 60o (d) কোনোটিই নয় 
    Ans:
    (a) 30o

    [চিত্রে পোস্ট AB
    প্রশ্নানুযায়ী, BC = √3AB
    ধরি, সূর্যের উন্নতি কোণ θ

    C θ A B Solution:

    АВС সমকোণী ত্রিভুজের,
    tanθ = AB/BC
    ⇒ tanθ = AB/√3AB – – – – [∵ BC = √3AB]
    ⇒ tanθ = 1/√3 = tan30o
    ∴  θ = 30o]

    (B) নীচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি:

    (i) △АВС এর ∠B = 90o, AB = BC হলে, ∠C = 60o

    C A B Solution:

    Ans: মিথ্যা
    [△АВС এর ∠B = 90o
    , AB = BC
    ABC সমকোণী ত্রিভুজের,
    tan∠C = AB/BC
    ⇒ tan∠C = AB/AB – – – – [∵ AB = BC]
    ⇒ tan∠C = 1 = tan45o
    ∴ ∠C = 45o]

    (ii) PQ একটি বাড়ির উচ্চতা, QR ভূমি। P বিন্দু থেকে R বিন্দুর অবনতি কোণ ∠SPR; সুতরাং, ∠SPR = ∠PRQ.

    R S P Q Solution:

    Ans: সত্য
    [এখানে PS ∥ RQ এবং PR ভেদক।
    ∴ ∠SPR = ∠PRQ]

    (C) শূন্যস্থান পূরণ করি:

    (i) সূর্যের উন্নতি কোণ 30o থেকে বৃদ্ধি পেয়ে 60o হলে, একটি পোস্টের ছায়ার দৈর্ঘ্য _________ পায়। (হ্রাস/বৃদ্ধি)
    Ans: হ্রাস
    [সূর্যের উন্নতি কোণ যত বৃদ্ধি পাবে, কোন বস্তুর ছায়ার দৈর্ঘ্য ততো হ্রাস পায়।]

    (ii) সূর্যের উন্নতি কোণ 45o হলে, একটি পোস্টের দৈর্ঘ্য ও তার ছায়ার দৈর্ঘা _________ হবে।
    Ans:
    সমান

    (iii) যখন সূর্যের উন্নতি কোণ 45o-এর _________ তখন একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য স্তম্ভের উচ্চতা থেকে কম ।
    Ans:
    বেশি
    [সূর্যের উন্নতি কোণ 45o হলে, কোন বস্তুর দৈর্ঘ্য ও তার ছায়ার দৈর্ঘ্য সমান হয়।]

    25. সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন (S.A.):

    (i) একটি ঘুড়ির উন্নতি কোণ 60o এবং সুতোর দৈর্ঘ্য 20√3 মিটার হলে, ঘুড়িটি মাটি থেকে কত উচ্চতায় আছে হিসাব করি।

    চিত্রে C হল ঘুড়ির অবস্থান।
    এখানে সুতোর দৈর্ঘ্য(BC) = 20√3 মিটার,
    এবং ∠ABC = 60o
    ABC সমকোণী ত্রিভুজের,
    sin60o = AC/BC
    √3/2 = AC/20√3
    ⇒ AC = √3/2 × 20√3 = sin60o
    ∴ AC = 30
    Ans: ঘুড়িটি মাটি থেকে 30 মিটার উচ্চতায় আছে ।

    20√3 60 ° C A B Solution:

    (ii) একটি সমকোণী ত্রিভুজাকারক্ষেত্র ABC-এর অতিভুজ AC-এর দৈর্ঘ্য 100 মিটার এবং AB = 503 মিটার হলে, ∠C এর মান নির্ণয় করি।

    100 50√3 A B C Solution:

    ABC সমকোণী ত্রিভুজের,
    অতিভুজ AC = 100 মিটার; AB = 50√3 মিটার
    ∴ ∠B = 90o
    ABC সমকোণী ত্রিভুজের,
    sin∠C = AB/AC
    ⇒ sin∠C = 50√3/100
    ⇒ sin∠C = √3/2 = sin60o
    ∴ ∠C = 60o
    Ans: ∠C এর মান 60o

    (iii) ঝড়ে একটি গাছ মচকে গিয়ে তার অগ্রভাগ এমনভাবে ভূমি স্পর্শ করেছে যে গাছটির অগ্রভাগ থেকে গোড়ার দুরত্ব এবং বর্তমান উচ্চতা সমান। গাছটির অগ্রভাগ ভূমির সাথে কত কোণ করেছে হিসাব করি।

    A D B C Solution:

    চিত্রে AB গাছটি D বিন্দুতে মচকেছে।
    গাছটির অগ্রভাগ ভূমির সঙ্গে C বিন্দুতে স্পর্শ করেছে।
    প্রশ্নানুযায়ী,
    CB = BD গাছটির অগ্রভাগ ভূমির সাথে θ কোণ উৎপন্ন করলে,
    tanθ = BD/CB
    ⇒ tanθ = BD/BD – – – – [∵ CB = BD]
    ⇒ tanθ = 1 = tan45o
    ∴  θ = 45o
    Ans: গাছটির অগ্রভাগ ভূমির সাথে 45o কোণ করেছে।

    (iv) ABC সমকোণী ত্রিভুজ ∠B = 90o, ABর উপর D এমন একটি বিন্দু যে AB : BC : BD = 3 : 1 : 1, ∠ACD-এর মান নির্ণয় করি।

    A D B C Solution:

    চিত্রে, AB : BC : BD = √3 : 1 : 1
    ধরি, AB = √3k ; BC = k  এবং  BD = k
    ΔABC থেকে পাওয়া যায়,

    \(\Large{\quad tan∠ACB = \frac{AB}{BC}=\frac{\sqrt{3}k}{k}\\⇒tan∠ACB =\sqrt{3}=\tan60^o\\\therefore ∠ACB =60^o}\)

    আবার ΔDCB থেকে পাওয়া যায়

    \(\Large{\quad tan∠DCB = \frac{BD}{BC}=\frac{k}{k}\\⇒tan∠DCB =1=\tan45^o\\\therefore ∠DCB =45^o }\)

    ∴ ∠ACD = ∠ACB – ∠BCD
     = 60o – 45o = 15o
    Ans: ∠ACD -এর মান 15o

    (v) একটি স্তম্ভের ছায়ার দৈর্য্য এবং স্তম্ভের উচ্চতার অনুপাত √3 : । হলে, সূর্যের উন্নতি কোণ নির্ণয় করি।

    A B C √3k k Solution:

    প্রশ্নানুযায়ী.
    BC : AC = √3 : 1
    ধরি, স্তম্ভের উচ্চতা = AC = k
    ∴ স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য = BC = √3k
     ͢ΔABC থেকে পাওয়া যায়,

    \(\Large{\quad tan∠ABC = \frac{AC}{BC}=\frac{k}{\sqrt{3}k}\\⇒ tan∠ABC =\frac{1}{\sqrt{3}}=tan30^o\\\therefore ∠ABC =30^o}\)

    Ans: সূর্যের উন্নতি কোণ 30o

    Madhyamik Question

    MP-2024

    ▶️ কোন স্তম্ভের একই পার্শ্বে এবং পাদবিন্দুগামী একই অনুভূমিক সরলরেখায় অবস্থিত দুটি বিন্দু থেকে স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ যথাক্রমে θ এবং ϕ। স্তম্ভের উচ্চতা h হলে বিন্দু দুটির দূরত্ব নির্ণয় করো।

    ▶️ 120 মিটার চওড়া রাস্তার দুপাশে ঠিক বিপরীতে A ও B বিন্দুতে দুটি সমান উচ্চতার স্তম্ভ আছে। স্তম্ভ দুটির পাদবিন্দুর সংযোগ রেখার উপর C বিন্দু থেকে A ও B বিন্দুতে স্তম্ভ দুটির শীর্ষের উন্নতি কোণ যথাক্রমে 60o ও 30o হলে AC মান নির্ণয করো।

    MP-2023

    ▶️ একটি অসম্পূর্ণ স্তম্ভের পাদদেশ থেকে 50 মি দূরের কোন বিন্দু থেকে তার অগ্রভাগের উন্নতি কোণ 30° স্তম্ভটি আর কত উচ্চতা বৃদ্ধি করলে ঐ বিন্দু থেকে তার শীর্ষের উন্নতি কোণ 45° হবে।

    ▶️ একটি বাড়ির ছাদ থেকে একটি বাতি স্তম্ভের চূড়া ও পাদবিন্দুর অবনতি কোণ যথাক্রমে 30° ও 60°, বাড়ি ও বাতি স্তম্ভের উচ্চতার অনুপাত নির্ণয় কর।

    MP-2020

    ▶️ দুটি স্তম্ভের উচ্চতা যথাক্রমে 180 মিটার ও 60 মিটার। দ্বিতীয় স্তম্ভটির গোড়া থেকে প্রথম চূড়ার উন্নতি কোণ 60o হলে, প্রথমটির গোড়া থেকে দ্বিতীযটির চূড়ার উন্নতি কোণ নির্ণয় কর।

    ▶️ একটি হ্রদের h মিটার উপর একটি বিন্দু থেকে কোনো মেঘের উন্নতি কোণ α এবং হ্রদের উপর ওর প্রতিবিম্বের অবনতি কোণ β। প্রমাণ করো, যে বিন্দু থেকে মেঘ দেখা যাচ্ছে সেখান থেকে মেঘের দূরত্ব

    \(\Large{\quad\quad \frac{2h\sec \alpha}{\tan \beta-\tan \alpha}}\)

    MP-2019

    ▶️ একটি তিনতলা বাড়ির ছাদে 3.6 মিটার দৈর্ঘ্যের একটি পতাকা দণ্ড আছে। রাস্তার কোনো একস্থান থেকে দেখলে পতাকা দন্ডটির চূড়া ও পাদদেশের উন্নতি কোণ যথাক্রমে 50o ও 45o হয়। বাড়িটির উচ্চতা কত?(ধরে নাও tan 50o = 1.2)

    ▶️ 600 মিটার চওড়া কোনো নদীর একটি ঘাট থেকে দুটি নৌকা দুটি ভিন্ন অভিমুখে নদীর ওপারে যাওয়ার জন্য রওনা দিল। যদি প্রথম নৌকাটি নদীর এপারের সঙ্গে 30o কোণ এবং দ্বিতীয় নৌকাটি প্রথম নৌকার গতিপথের সঙ্গে 90o কোণ করে চলে ওপারে পৌঁছায় তাহলে ওপারে পৌঁছানোর পরে নৌকা দুটির মধ্যে দূরত্ব কত হবে?

    MP-2018

    ▶️ একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য এবং স্তম্ভের উচ্চতার অনুপাত √3 : 1 হলে, সূর্যের উন্নতি কোণ নির্ণয় করো।

    ▶️ সূর্যের উন্নতি কোণ 45o থেকে বৃদ্ধি পেয়ে 60o হলে, একটি খুঁটির ছায়ার দৈর্ঘ্য 3 মিটার কমে যায় । খুঁটিটির উচ্চতা নির্ণয় করো।

    ▶️ 5√3 মিটার উঁচু একটি রেলওয়ে ওভারব্রিজে দাঁড়িয়ে এক ব্যক্তি প্রথমে একটি ট্রেনের ইঞ্জিনকে ব্রিজের এপারে 30o অবনতি কোণে দেখলেন । কিন্তু 2 সেকেন্ড পরে ওই ইঞ্জিনকে ব্রিজের ওপারে 45o অবনতি কোণে দেখলেন । ট্রেনটির গতিবেগ কত ?

    MP-2017

    ▶️ দুটি স্তম্ভের দূরত্ব 150 মি.। একটির উচ্চতা অন্যটির তিনগুণ। স্তম্ভদ্বয়ের পাদদেশ সংযোগকারী রেখাংশের মধ্যবিন্দু থেকে তাদের শীর্ষের উন্নতি কোণদ্বয় পরস্পর পূরক। ছোট স্তম্ভটির উচ্চতা নির্ণয় কর।

    ▶️ একটি লাইটহাউস থেকে তার সঙ্গে একই সরলরেখায় অবস্থিত দুটি জাহাজের অবনতি কোণ যদি 60o ও 30o হয় এবং কাছের জাহাজটি যদি লাইটহাউস থেকে 150 মিটার দূরে থাকে, তবে লাইটহাউস থেকে দূরের জাহাজটির দূরত্ব কত ?

error: Content is protected !!
Verified by MonsterInsights