কিছুদিন পূর্বেই উচ্চমাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলের ছাত্রছাত্রীদের স্কুলছুটের প্রধান কারণ হয়ে দাঁড়ায় ছাত্রছাত্রীদের পরিবারের আর্থিক অবস্থা। অনেক শিক্ষার্থীই শুধুমাত্র আর্থিক সংগতির অভাবে উচ্চশিক্ষা লাভ করতে পারেন না। আর তাই সমাজের পিছিয়ে পড়া শ্রেণীর দরিদ্র ও মেধাবী ছাত্রছাত্রীদের আর্থিকভাবে স্বাবলম্বী করার উদ্দেশ্যে জি. পি. বিড়লা এডুকেশনাল ফাউন্ডেশন (G. P. Birla Educational Foundation) এর তরফে জি. পি. বিড়লা স্কলারশিপ (GP Birla Scholarship) প্রদান করা হয়ে থাকে। আজ আমরা আলোচনা করবো এই স্কলারশিপে আবেদনের ক্ষেত্রে আবশ্যিক যোগ্যতা কি কি, আবেদন পদ্ধতি ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়গুলি।
এক নজরে জি. পি. বিড়লা স্কলারশিপের গুরুত্বপূর্ণ তথ্যঃ
| স্কলারশিপের নাম | G.P. Birla Scholarship |
| স্কলারশিপ প্রদানকারী | GP Birla Educational Foundation |
| শিক্ষাবর্ষ | 2023 |
| আবেদনের পদ্ধতি | অফলাইন / অনলাইন |
| কারা আবেদন করতে পারবে | স্নাতক স্তরের শিক্ষার্থী |
| বৃত্তির পরিমাণ | কোর্স অনুযায়ী ₹ 50,000 পর্যন্ত |
| স্কলারশিপের সংখ্যা | 100 |
| আবেদন শুরু | আবেদন শুরু হয়ে গেছে |
| আবেদনের শেষ তারিখ | 31st July, 2023 |
| অফিশিয়াল ওয়েবসাইট | https://www.gpbirlaedufoundation |
জি. পি. বিড়লা স্কলারশিপ
এই স্কলারশিপে আবেদনের ক্ষেত্রে আবশ্যিক যোগ্যতা কি কি:
1. এই স্কলারশিপে আবেদনের ক্ষেত্রে ছাত্রছাত্রীদের অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
2. আবেদনকারিকে উচ্চমাধ্যমিকে (WBCHSE) 80 % নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে
আবেদনকারি ISC/CBSE বোর্ডের হলে তাকে 85 % নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে।
3. কলা (Arts), বিজ্ঞান (Science), ডাক্তারি (Medicine), ইঞ্জিনিয়ারিং (Engineering), আর্কিটেকচার (Architecture), আইন (Law), বাণিজ্য (Commerce), অথবা যেকোনো প্রফেশনাল কোর্সে স্নাতক স্তরে ভর্তি হয়েছেন তারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।
3. যে সকল ছাত্রছাত্রীর বাৎসরিক পারিবারিক আয় 3,00,000 এর চেয়ে কম তারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন
আর্থিক অনুদানের পরিমাণ
এই স্কলারশিপে আবেদনকারী শিক্ষার্থীরা তাদের কোর্সের ফি এবং হোস্টেল ফি বাবদ প্রতি বছরে 50,000 টাকা পর্যন্ত অনুদান পাবেন জি. পি. বিড়লা এডুকেশনাল ফাউন্ডেশনের তরফে।
এছাড়াও কলেজের প্রথম বর্ষে শিক্ষার্থীদের 7,000 টাকা দেওয়া হবে বই কেনার জন্য। সর্বোচ্চ ৪ বছর পর্যন্ত এই অনুদান পেতে পারেন শিক্ষার্থীরা।
জি. পি. বিড়লা স্কলারশিপ
GP Birla Scholarship
আবেদন পদ্ধতি
এই স্কলারশিপের জন্য অনলাইন এবং অফলাইন দু’টি পদ্ধতিতেই আবেদন করা যাবে।
অনলাইনে আবেদনের প্রক্রিয়া
1. প্রথমেই আপনাকে জি. পি. বিড়লা স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট https://www.gpbirlaedufoundation.com/ এ যেতে হবে।
2. এরপর application অপশনটিতে ক্লিক করুন।
3. এরপর আপনার সামনে যে ওয়েব পেজটি আসবে তাতে অনলাইন অ্যাপ্লিকেশনের অংশে Please click here to apply অপশনে ক্লিক করুন।
4. তারপর আপনার সামনে অনলাইনে আবেদনের জন্য প্রয়োজনীয় ফর্মটি আসবে। ফর্মটিতে আপনার নাম, ঠিকানা, বয়স, বৈধ ইমেল অ্যাড্রেস, শিক্ষাগত যোগ্যতা, পিতামাতার বিভিন্ন তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে।
5. এরপর প্রয়োজনীয় নথিগুলো নির্ভুলভাবে আপলোড করুন।
Online -এ আবেদন করতে এখানে CLICK করো।
অফলাইনে আবেদনের পদ্ধতি:-
1. প্রথমেই আপনাকে জি. পি. বিড়লা স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট https://www.gpbirlaedufoundation.com/ এ যেতে হবে।
2. এরপর application অপশনটিতে ক্লিক করুন।
3. এরপর আপনার সামনে যে ওয়েব পেজটি আসবে তাতে অফলাইন অ্যাপ্লিকেশনের অংশে Download অপশনে ক্লিক করুন।
5. ফর্মটি ডাউনলোড করার পর সঠিকভাবে পূরণ করুন।
6. এরপর ফর্মটির সাথে প্রয়োজনীয় নথি যুক্ত করে পোস্টের মাধ্যমে সঠিক ঠিকানায় পাঠাতে হবে।
Offline -এর জন্য Form download করতে এখানে CLICK করো।
জি. পি. বিড়লা স্কলারশিপ
আবেদনপত্র পাঠানোর ঠিকানা
GP Birla Educational Foundation
78, Syed Amir Ali Avenue
Kolkata – 700019 (Landmark. Calcutta Ice Skating Rink)
GK: গুরুত্বপূর্ণ 200টি আবিষ্কার ও আবিষ্কারকের নাম দেখতে এখানে CLICK করো।
আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় নথি
1. আবেদনকারীর রঙিন ফটো
2. আবেদনকারীর পরিবারের বাৎসরিক আয়ের সার্টিফিকেট
3. উচ্চমাধ্যমিকের মার্কশিট
4. নতুন কোর্সে ভর্তির রশিদ
জি. পি. বিড়লা স্কলারশিপ
নির্বাচন পদ্ধতি
ছাত্রছাত্রীদের আবেদনপত্রগুলি জি. পি. বিড়লা ট্রাস্টের মেম্বারদের তরফে বিচার করে দেখা হবে এবং নির্বাচিত ছাত্রছাত্রীদের ইন্টারিউয়ের জন্য ডাকা হবে। যেসকল ছাত্রছাত্রীরা ইন্টারভিউয়ে উত্তীর্ণ হবেন তারা এই স্কলারশিপের অনুদান পাবেন।
Medhasree Scholarship মেধাশ্রী স্কলারশিপ CLICK HERE
জি. পি. বিড়লা স্কলারশিপ
আবেদনের শেষ তারিখ
এই স্কলারশিপে আবেদনের শেষ তারিখ 31st July, 2023
এইরকম স্কলারশিপ সংক্রান্ত আরও নানান গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের পেজটি ফলো করতে থাকুন।
Disclaimer
এখানে দেওয়া সমস্ত তথ্য শুধুমাত্র শিক্ষার্থীদের সুবিধার উদ্দেশ্যে । যদিও আমরা শিক্ষার্থীদের সুবিধার জন্য সমস্ত বৃত্তি যথাসম্ভব নির্ভুল ভাবে তালিকাভুক্ত করার চেষ্টা করি, তথাপি prostuti2022 এখানে প্রকাশিত সমস্ত তথ্যের যথার্থতার গ্যারান্টি দেয় না। তাই আবেদন করার পূর্বে অফিসিয়াল তথ্যের জন্য অনুগ্রহ করে অফিসিয়াল ওয়েবসাইট দেখুন।
- JBNSTS- Junior & Senior Scholarship – How to apply, Syllabus etc.
- জি. পি. বিড়লা স্কলারশিপ || How to apply GP Birla Scholarship
- Vidyasagar Science Olympiad How To Apply বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড
- Medhasree Scholarship মেধাশ্রী – How to apply, Check Date, Eligibility
- COLGATE SCHOLARSHIP কলগেট স্কলারশিপ -How to apply
- Sitaram Jindal সীতারাম জিন্দাল Scholarship- How to apply
- PRIYAMVADA BIRLA SCHOLARSHIP-How to apply
- ALO SCHOLARSHIP আলো স্কলারশিপ How to apply
- NABANNA নবান্ন Scholarship – How to apply
- Oasis Scholarship ওয়েসিস How to apply
- SWAMI-VIVEKANANDA SCHOLARSHIP (SVMCM)- How to apply
- Aikyashree ঐক্যশ্রী SCHOLARSHIP How to apply Aikyashree
- KANYASHREE PRAKALPA কন্যাশ্রী How to apply Kanyashree
- SIKSHASHREE শিক্ষাশ্রী SCHEME-How to apply In SIKSHASHREE















