Tag: সাধারণ জ্ঞান

আমাদের এই  সাধারণ জ্ঞান ক্যাটাগরিতে জেনারেল নলেজ বা সাধারণ জ্ঞান সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করা হবে। এখানে বিভিন্ন পর্বে ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, ধর্ম,  রাজনীতি, ভারতীয সংবিধান, খেলা, সাহিত্য ইত্যাদি বিষয়ের উপর বিষয়ভিত্তিক বিভিন্ন ধরনের প্রশ্ন উত্তর দেওয়া থাকবে। আশা করি এই প্রশ্নোত্তরগুলি বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য খুবই উপযোগী হবে।বর্তমানে SSC (SCHOOL SERVICE COMMISSION), STAFF SELECTION COMISSION, RAIL, POLICE, BANK, WBCS ছাড়াও বিভিন্ন Competitive পরীক্ষার ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রশ্ন আসে। তাই আমরা আমাদের G.K. বিভাগে প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য উপযুক্ত জেনারেল নলেজ সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করব। যারা বিভিন্ন চাকরির পরীক্ষা বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা GK এর উপর আরও নতুন নতুন বিষয় পেতে আমাদের এই পেজটি নিয়মিত ফলো করতে থাকুন এবং বিভিন্ন পরীক্ষায় নিজেদেরকে একধাপ এগিয়ে রাখুন

  • ICC-Men’s T20 World Cup – টি-টোয়েন্টি বিশ্বকাপ

    ICC-Men’s T20 World Cup – টি-টোয়েন্টি বিশ্বকাপ

    ICC-Men’s T20 World Cup

    Sports

    ICC-Men’s T20 World Cup

    ICC Men’s T20 World Cup একটি আন্তর্জাতিক চাম্পিয়নশিপ প্রতিযোগিতা যা টি-টোয়েন্টি বিশ্বকাপ নামে পরিচিত। এটি কুড়ি ওভারের ক্রিকেট টুর্নামেন্ট। প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল দক্ষিণ আফ্রিকায় যাতে ১২ টি দল অংশগ্রহণ করে। প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রতিযোগিতায় ভারত জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে পাকিস্তানকে হারিয়ে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা অর্জন করে। প্রতিযোগিতাটি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা ICC কর্তৃক পরিচালিত হয়। আজকের পোস্টে T20 বিশ্বকাপের বিভিন্ন তথ্য নিয়ে আলোচনা করব।

    টি-টোয়েন্টি বিশ্বকাপ সম্পর্কিত কিছু প্রশ্নোত্তর

    1. প্রথম T20 বিশ্বকাপ (2017) কোথায় অনুষ্ঠিত হয়?
      ANS. প্রথম টি20 বিশ্বকাপ সাউথ আফ্রিকায় ২০০৭ সালে অনুষ্ঠিত হয়।
    2. শেষ T20 বিশ্বকাপ (2021) কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
      ANS. শেষ T20 বিশ্বকাপ (2021) সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিত হয়েছিল।
    3. এবারের T20 বিশ্বকাপ (2022) কোথায় অনুষ্ঠিত হচ্ছে?
      ANS. এবারের T20 বিশ্বকাপ (2022) অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হচ্ছে।
    4. পরবর্তী T20 বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে?
      ANS. পরবর্তী T20 বিশ্বকাপ মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হবে।
    5. T20 বিশ্বকাপে বর্তমানে কোন দেশ চ্যাম্পিয়ন?
      ANS. বর্তমান চ্যাম্পিয়ন দল অস্ট্রেলিয়া।
    6. টি-টোয়েন্টি বিশ্বকাপে কোন দেশ সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন হয়েছে?
      ANS. ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশিবার (২ বার) চ্যাম্পিয়ন হয়েছে (2012, 2016)।
    7. টি20 বিশ্বকাপে দলগতভাবে সর্বাধিক রান করার রেকর্ড রয়েছে কোন দলের?
      ANS. 2007 সালে টি20 বিশ্বকাপে শ্রীলংকার কেনিয়ার বিরুদ্ধে সর্বাধিক রান করার রেকর্ড রয়েছে (260 রান) ৷
    8. সবচেয়ে বেশি রান সংগ্রহকারী ক্রিকেটারের নাম কি?
      ANS. শ্রীলংকার মাহেলা জয়াবর্ধনে (১,০১৬) সবচেয়ে বেশি রান সংগ্রহকারী ক্রিকেটার।
    9. টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বাধিক উইকেট প্রাপক কে?
      ANS. বাংলাদেশর সাকিব আল হাসান (৪১) সর্বাধিক উইকেট প্রাপক।
    10. উইকেট-কিপার হিসাবে টি20 বিশ্বকাপে সর্বাধিক ক্যাচ, স্টাম্পিং ও রান আউটের রেকর্ড রয়েছে কোন ক্রিকেটারের ?
      ANS. ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ৷

    ICC-Men’s T20 World Cup 2022

    • Record, Stat and Information of Qatar World Cup ▶️ CLICK HERE
    • FIFA WORLDCUP FOOTBALL ▶️ CLICK HERE
    1. টি20 বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্যাচ নিয়েছেন কে?
      ANS. টি20 বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্যাচ নিয়েছেন এবি ডি’ভিলিয়ার্স।
    2. কোন ক্রিকেটার টি20 বিশ্বকাপে সর্বাধিক শতরান করেছেন ?
      ANS. ক্রিস গেইল টি20 বিশ্বকাপে সর্বাধিক (2টি) শতরান করেছেন ৷
    3. ভারতের হয়ে টি20 বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন কে?
      ANS. রবিচন্দ্রন অশ্বিন ভারতের হয়ে টি20 বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট (23টি) নিয়েছেন ৷
    4. টি20 বিশ্বকাপে এক ইনিংসে সর্বাধিক ছয় মারার রেকর্ড আছে কোন ক্রিকেটারের ?
      ANS. 2016 টি20 বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ ওপেনার ক্রিস গেইলের এক ইনিংসে সর্বাধিক ছয় মারার (11টি) রেকর্ড আছে ৷
    5. টি20 বিশ্বকাপে সবচেয়ে বেশি ছয় মারার রেকর্ড আছে কোন ক্রিকেটারের ?
      ANS. টি20 বিশ্বকাপে সবচেয়ে বেশি ছয় (63টি) মারার রেকর্ড আছে ক্রিস গেইল
    6. টি20 বিশ্বকাপে প্রথম বোলার হিসাবে হ্যাটট্রিক করেন কে?
      ANS. টি20 বিশ্বকাপে প্রথম বোলার হিসাবে হ্যাটট্রিক করেন ব্রেট লি (2007-এ)।
    7. টি20 বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে কম রানে অলআউট হওয়ার রেকর্ড রয়েছে কোন দলের?
      ANS. টি20 বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে কম রানে অলআউট হওয়ার রেকর্ড রয়েছে নেদারল্যান্ডসের।
    8. T-20 বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে কমবয়সী ক্রিকেটার হিসেবে টুর্নামেন্ট সেরা হওয়ার নজির গড়েন কে?
      ANS. T-20 বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে কমবয়সী ক্রিকেটার হিসেবে টুর্নামেন্ট সেরা হওয়ার নজির গড়েন স্যাম কারান।

    FIFA Worldcup সম্বন্ধে জানতে এখানে ক্লিক করুন। 

    আয়োজক দেশ
    চ্যাম্পিয়ান ও রানার্স

    সালআয়োজক দেশচ্যাম্পিয়ানরানার্স
    2007দক্ষিণ আফ্রিকাভারতপাকিস্তান
    2009ইংল্যান্ডপাকিস্তানশ্রীলঙ্কা
    2010ওয়েস্ট ইন্ডিজইংল্যান্ডঅস্ট্রেলিয়া
    2012শ্রীলঙ্কাওয়েস্ট ইন্ডিজশ্রীলঙ্কা
    2014বাংলাদেশশ্রীলঙ্কাভারত
    2016ভারতওয়েস্ট ইন্ডিজইংল্যান্ড
    2020সংযুক্ত আরব আমিরাত এবং
     ওমান
    অস্ট্রেলিয়ানিউজিল্যান্ড
    2022অস্ট্রেলিয়াইংল্যান্ডপাকিস্তান
    2024মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ??????????
    2026ভারত ও শ্রীলঙ্কা??????????
    2028অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড??????????
    2030ইংল্যান্ড ও আয়ারল্যান্ড??????????
    Utube_comptech_home
    দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান এবং জীবন বিজ্ঞানের বিভিন্ন অধ্যায়ের উপর ভিডিও টিউটোরিয়াল পেতে আমাদের You Tube চ্যানেল ফলো করুন

    এক নজরে
    ICC-Men’s T20 World Cup 2022

    ব্যবস্থাপকICC
    আয়োজক দেশঅস্ট্রেলিয়া
    তারিখ16th October to 13th November, 2022
    ফাইনাল ম্যাচ13th November, 2022
    আসরঅষ্টম 
    অংশগ্রহণকারী দলের সংখ্যা16
    খেলার সংখ্যা45
    গ্রুপ2 টি (Group-“A”, Group-“B”)
    Group-“A”নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা,  ইংল্যান্ড, আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া, আফগানিস্তান
    Group-“B”ভারত, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে,  বাংলাদেশ, পাকিস্তান, নেদারল্যান্ডস
    আয়োজনকারী
    শহর
    অ্যাডিলেড, ক্ল্যারেন্স, জিলং, পার্থ, ব্রিসবেন, মেলবোর্ন ও সিডনি।
    ম্যাচের ভেন্যুঅ্যাডিলেড ওভাল, বেলরিভ ওভাল,
    কার্ডিনিয়া পার্ক, পার্থ স্টেডিয়াম,
    ব্রিসবেন ক্রিকেট মাঠ, মেলবোর্ন ক্রিকেট মাঠ,
    সিডনি ক্রিকেট মাঠ     
    সেমিফাইনাল
    ম্যাচের ভেন্যু
    অ্যাডিলেড ওভাল, সিডনি ক্রিকেট মাঠ
    সেমিফাইনালিস্টনিউজিল্যান্ড, পাকিস্তান
    ভারত, ইংল্যান্ড
    ফাইনাল
    ম্যাচের ভেন্যু
    মেলবোর্ন ক্রিকেট মাঠ
    ফাইনালিস্টপাকিস্তান, ইংল্যান্ড
    প্রথম পর্বে
    বিদায় নিয়েছে
    সংযুক্ত আরব আমিরাত, নামিবিয়া,
    ওয়েস্ট ইন্ডিজ, স্কটল্যান্ড
    চ্যাম্পিয়ন দলইংল্যান্ড ( ইংল্যান্ড ৫ উইকেটে জয়ী হয়।)
    রানার্স আপ দলপাকিস্তান
    ফাইনাল রেসাল্টপাকিস্তান 137/8 (20 ওভার)
    ইংল্যান্ড 138/5 (19 ওভার)
    ম্যান অব দ্যা ম্যাচ (ফাইনাল)ইংল্যান্ডের স্যাম কারান
    ম্যান অব দ্যা টুর্নামেন্টইংল্যান্ডের স্যাম কারান
    সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যানভারতের বিরাট কোহলি (296 রান)
    সর্বোচ্চ শতরাননিউজিল্যান্ডের গ্লেন ফিলিপস এবং দক্ষিণ আফ্রিকার রিলি রসৌ। (প্রত্যেকে 1 টি করে)
    সর্বোচ্চ অর্ধশতরানভারতের বিরাট কোহলি (4 টি)
    সর্বোচ্চ উইকেট শিকারী বোলারশ্রীলঙ্কার ওয়ান্নিদু হাসারাঙ্গা
    (15 উইকেট)

    এক নজরে ICC-Men’s T20 World Cup
    টুর্নামেন্টের পুরস্কার মূল্য

    অবস্থানপুরস্কার মূল্য (মার্কিন ডলারে)
    চ্যাম্পিয়ন$ 1,60,0000
    রানার-আপ$ 80,0000
    সেমিফাইনালে পরাজিত$ 40,0000 করে
    সুপার 12 পর্বে বিদায়$ 70,000 করে
    প্রথম পর্বে বিদায়$ 40,000 করে
  • ভারতের বৃহত্তম ক্ষুদ্রতম উচ্চতম এর তালিকা

    ভারতের বৃহত্তম ক্ষুদ্রতম উচ্চতম এর তালিকা

    General Knowledge ।। ভারতের বৃহত্তম ক্ষুদ্রতম উচ্চতম দীর্ঘতম এর তালিকা ।। List Of The Largest Shortest Highest Longest In India

    General Knowledge ভারতের বৃহত্তম ক্ষুদ্রতম এর তালিকা:
    List Of The Largest Shortest In India

    gk-bigest-smalest
    Largest Shortest In India

    ভারতএর বৃহত্তম ক্ষুদ্রতম

    ভারত-এর বৃহত্তম বস্তু সমূহের তালিকা

    1. আয়তনে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি?
      Ans: আয়তনে ভারতের বৃহত্তম রাজ্য হল রাজস্থান (2011 সালের আদমশুমারি অনুযায়ী 342,239 বর্গ কিমি)
    2. আয়তনে ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি?
      Ans: আয়তনে ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল জন্মু ও কাশ্মীর (125,535 বর্গ কিমি)
    3. ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য কোনটি?
      Ans: ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য উত্তর প্রদেশ (2011সালের আদমশুমারির বিবরণ অনুযায়ী জনসংখ্যায 199,812,341 জন)
    4. জনসংখ্যার দিক থেকে ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি?
      Ans: জনসংখ্যার দিক থেকে ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লী (2011সালের আদমশুমারির বিবরণ অনুযায়ী জনসংখ্যায 16,787,941 জন))
    5. ভারতের বৃহত্তম জেলা কোনটি?
      Ans: গুজরাটের কচ্ছ জেলা ভারতের বৃহত্তম জেলা।
    6. ভারতের বৃহত্তম বৃহত্তম হিমবাহের নাম কী?
      Ans: সিয়াচেন ভারতের বৃহত্তম হিমবাহ।
    7. ভারতের বৃহত্তম পর্বতমালার নাম কী?
      Ans: হিমালয় পর্বতমালা ভারতের বৃহত্তম পর্বতমালা।
    8. ভারতের বৃহত্তম নদী দ্বীপ বা চরের নাম কী?
      Ans: অসমের ব্রহ্মপুত্র নদের মাজুলী দ্বীপ ভারতের বৃহত্তম নদী দ্বীপ।
    9. ভারতের বৃহত্তম বদ্বীপের নাম কী?
      Ans: সুন্দরবন (পশ্চিমবঙ্গ) ভারতের বৃহত্তম বদ্বীপ।
    10. ভারতের বৃহত্তম জলপ্রপাতের নাম কী?
      Ans: কর্ণাটকের গেরসোপ্পা ভারতের বৃহত্তম জলপ্রপাত।

    List Of The Largest Things Of India

    1. ভারতের বৃহত্তম হ্রদের নাম কী?
      Ans: কেরালার ভেম্বানাদ হ্রদ (2033 বর্গ কিমি) ভারতের বৃহত্তম হ্রদ।
    2. ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদের নাম কী?
      Ans: কাশ্মীরের উলার হ্রদ (260 বর্গ কিমি) ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ।
    3. ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদের নাম কী?
      Ans: রাজস্থানের সম্বর হ্রদ (230 বর্গ কিমি) ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ।
    4. ভারতের বৃহত্তম কৃত্রিম হ্রদের নাম কী?
      Ans: মহারাষ্ট্রের শিবসাগর হ্রদ (891 বর্গ কিমি) ভারতের বৃহত্তম কৃত্রিম হ্রদ।
    5. ভারতের বৃহত্তম অশ্বক্ষুরাকৃতি হ্রদের নাম কী?
      Ans: বিহারের কানয়ার ভারতের বৃহত্তম অশ্বক্ষুরাকৃতি হ্রদ।
    6. ভারতের বৃহত্তম উপহ্রদের নাম কী?
      Ans: উড়িষ্যার চিল্কা (1165 বর্গ কিমি) হ্রদ ভারতের বৃহত্তম উপহ্রদ।
    7. ভারতের বৃহত্তম বনভূমির নাম কী?
      Ans: অসমের কাজিরাঙ্গা ভারতের বৃহত্তম বনভূমি।
    8. ভারতের বৃহত্তম মরুভূমি নাম কী?
      Ans: রাজস্থানের থর মরুভূমি ভারতের বৃহত্তম মরুভূমি।
    9. ভারতের বৃহত্তম বন্দর নাম কী?
      Ans: মুম্বাই-এর নভসেবা বা জওহরলাল নেহেরু বন্দর ভারতের বৃহত্তম বন্দর।
    10. ভারতের বৃহত্তম চিড়িয়াখানার নাম কী?
      Ans: তামিলনাড়ুর অরিনগর আন্না জুলজিক্যাল পার্ক ভারতের বৃহত্তম চিড়িয়াখানা।

    ভারতের উচ্চতম দীর্ঘতম এর সমস্ত বিষয় সম্বন্ধে জানতে এই লিঙ্কে ক্লিক করুন।

    ভারতের বৃহত্তম ক্ষুদ্রতম

    1. ভারতের বৃহত্তম মন্দিরের নাম কী?
      Ans: মাদুরাই-এর মীনাক্ষী মন্দির (তামিলনাড়ু) ভারতের বৃহত্তম মন্দির।
    2. ভারতের বৃহত্তম গুহা মন্দিরের নাম কী?
      Ans: ইলোরার কৈলাস (মহারাষ্ট্র) ভারতের বৃহত্তম গুহা মন্দির।
    3. ভারতের বৃহত্তম মসজিদের নাম কী?
      Ans: ভারতের বৃহত্তম মসজিদ দিল্লির জামা মসজিদ
    4. ভারতের বৃহত্তম গির্জার নাম কী?
      Ans: গোয়ার সেন্ট ক্যাথিড্রাল গির্জা ভারতের বৃহত্তম গির্জা।
    5. ভারতের বৃহত্তম গুরুদ্বারের নাম কী?
      Ans: অমৃতসরের হরমন্দির সাহিব / স্বর্ণমন্দির (পাঞ্জাব) ভারতের বৃহত্তম গুরুদ্বার।
    6. ভারতের বৃহত্তম অডিটোরিয়ামের নাম কী?
      Ans: মুম্বাই-এর শ্রী সন্মুখানন্দ হল ভারতের বৃহত্তম অডিটোরিয়াম।
    7. ভারতের বৃহত্তম ঝুলন্ত সেতু কোনটি?
      Ans: পশ্চিমবঙ্গ-এর হাওড়া ব্রিজ / রবীন্দ্র সেতু ভারতের বৃহত্তম ঝুলন্ত সেতু।
    8. ভারতের বৃহত্তম জাদুঘরের নাম কী?
      Ans: কলকাতার ভারতীয় জাদুঘর (পশ্চিমবঙ্গ) ভারতের বৃহত্তম জাদুঘর।
    9. ভারতের বৃহত্তম তারামণ্ডল কোনটি?
      Ans: কলকাতার বিড়লা তারামণ্ডল (পশ্চিমবঙ্গ) ভারতের বৃহত্তম তারামণ্ডল।
    10. ভারতের বৃহত্তম উদ্ভিদ উদ্যান কোনটি?
      Ans: শিবপুরের আচার্য জগদীশচন্দ্র বোস ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন (হাওড়া,পশ্চিমবঙ্গ) ভারতের বৃহত্তম উদ্ভিদ উদ্যান।
    Fb_Prostuti
    আমাদের লেটেস্ট পোস্টের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে জয়েন করতে পারো ।

    ভারতের বৃহত্তম ক্ষুদ্রতম

    1. ভারতের বৃহত্তম গ্রন্থাগা্রের নাম কী?
      Ans: কলকাতার ন্যাশনাল লাইব্রেরি (পশ্চিমবঙ্গ) ভারতের বৃহত্তম গ্রন্থাগা্র।
    2. ভারতের বৃহত্তম জলাধার কোনটি?
      Ans: কলকাতার টালা ট্যাঙ্ক ভারতের বৃহত্তম জলাধার।
    3. ভারতের বৃহত্তম সমাধি সৌধ কোনটি?
      Ans: আগ্রার তাজমহল ভারতের বৃহত্তম সমাধি সৌধ।
    4. ভারতের বৃহত্তম রাষ্টায়ত্ত ব্যাংক কোনটি?
      Ans: স্টেট ব্যাংক অব ইন্ডিয়া (SBI) ভারতের বৃহত্তম রাষ্টায়ত্ত ব্যাংক।
    5. ভারতের বৃহত্তম গম্বুজ কোনটি?
      Ans: বিজাপুরের গোল গম্বুজ (কর্নাটক) ভারতের বৃহত্তম গম্বুজ।
    6. ভারতের বৃহত্তম স্টেডিয়াম কোনটি?
      Ans: গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়াম ভারতের বৃহত্তম স্টেডিয়াম।
    7. ভারতের বৃহত্তম পশু মেলা কোনটি?
      Ans: বিহারের শোনপুর পশু মেলা ভারতের বৃহত্তম পশু মেলা
    8. ভারতের বৃহত্তম মেলা কোনটি?
      Ans: কুম্ভ মেলা ভারতের বৃহত্তম মেলা।
    9. ভারতের বৃহত্তম সংশোধনাগারের (কারাগার) নাম কী?
      Ans: দিল্লির তিহার জেল ভারতের বৃহত্তম সংশোধনাগার।
    10. ভারতের বৃহত্তম বিমানবন্দরের নাম কী?
      Ans: মুম্বাই-এর ছত্রপ্রতি শিবাজি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ভারতের বৃহত্তম বিমানবন্দর।

    GENERAL KNOWLEDGE

    1. ভারতের বৃহত্তম রেল স্টেশনের নাম কী?
      Ans: মুম্বাই-এর ভিক্টোরিয়া টারমিনাস ভারতের বৃহত্তম রেল স্টেশন।
    2. ভারতের বৃহত্তম মুক্ত বিশ্ববিদ্যালয় কোনটি?
      Ans: ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয় ভারতের বৃহত্তম মুক্ত বিশ্ববিদ্যালয় ।
    3. ভারতের বৃহত্তম স্তূপ কোনটি?
      Ans: মধ্যপ্রদেশের সাঁচি স্তূপ ভারতের বৃহত্তম স্তূপ।
    4. ভারতের বৃহত্তম নগর কোনটি?
      Ans: ভারতের বৃহত্তম নগর মুম্বাই
    5. ভারতের বৃহত্তম সমুদ্র সেতুর নাম কী?
      Ans: মুম্বাই-এর বান্দ্রা ওরলি সী লিঙ্ক ব্রিজ / রাজিব গান্ধী সী লিঙ্ক (মহারাষ্ট্র) ৫.৬ কিমি।
    6. ভারতের বৃহত্তম নদী পরিকল্পনা কোনটি?
      Ans: ভাকরা নাঙ্গাল (পাঞ্জাবের বিপাশা ও শতদ্রু নদীর উপর নির্মিত) ভারতের বৃহত্তম নদী পরিকল্পনা।
    7. ভারতের বৃহত্তম তেল শোধনাগার কোনটি?
      Ans: গুজরাটের জামনগর ভারতের বৃহত্তম তেল শোধনাগার।
    8. ভারতের বৃহত্তম সার কারখানা কোনটি?
      Ans: বিহারের সিন্ধ্রি ভারতের বৃহত্তম সার কারখানা।
    9. ভারতের বৃহত্তম ইস্পাত কারখানার নাম কী?
      Ans: ভারতের বৃহত্তম ইস্পাত কারখানা ছত্তিসগড়ের ভিলাই
    10. ভারতের বৃহত্তম বাঁধ কোনটি?
      Ans: ভারতের বৃহত্তম বাঁধ ওড়িশার মহানদীর উপর নির্মিত হিরাকুদ বাঁধ (4.8 কিমি)।
    [ays_quiz id=”1″]

    ভারতের ক্ষুদ্রতম বস্তু সমূহের তালিকা

    ক্ষুদ্রতম

    1. আয়তনে ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি?
      Ans: আয়তনে ভারতের ক্ষুদ্রতম রাজ্য হল গোয়া (3,702বর্গ কিমি)
    2. আয়তনে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চলের নাম কী?
      Ans: ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চলের নাম লাক্ষাদ্বীপ (3702 বর্গ কিমি)
    3. জনসংখ্যার ভিত্তিতে ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি?
      Ans: জনসংখ্যার ভিত্তিতে ভারতের ক্ষুদ্রতম রাজ্য সিকিম (2011সালের আদমশুমারির বিবরণ অনুযায়ী জনসংখ্যা 610,577 জন)
    4. জনসংখ্যার ভিত্তিতে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি?
      Ans: জনসংখ্যার দিক থেকে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপ (2011সালের আদমশুমারির বিবরণ অনুযায়ী জনসংখ্যা 64,473 জন))
    5. ভারতের ক্ষুদ্রতম জেলা কোনটি?
      Ans: ভারতের ক্ষুদ্রতম জেলা মাহে (পদুচেরি)
    6. ভারতের ক্ষুদ্রতম জাতীয় সড়ক কোনটি?
      Ans: ভারতের ক্ষুদ্রতম জাতীয় সড়ক কোচির NH-47A (5.9 কিমি)
    error: Content is protected !!
    Verified by MonsterInsights