SOLUTION OF COMPOSITION OF FUNCTIONS SNDEY অপেক্ষকের (বা চিত্রণের) সংযোজন

বহুবিকল্পভিত্তিক প্রশ্নাবলি (MCQ) প্রতিটি প্রশ্নের মান 1
Conventional Type
1. মনে করো, f: R → R অপেক্ষক f(x) = 3x – 2 দ্বারা সংজ্ঞাত (যেখানে R হল সব বাস্তব সংখ্যার সেট); তাহলে (f০f)(x) হবে —
Ⓐ 7x – 8 Ⓑ 9x – 7
Ⓒ 9x – 8 Ⓓ 8x – 9
Solution: f: R → R অপেক্ষক f(x) = 3x – 2
∴(f০f)(x) = f{f(x)}= f(3x – 2)
= 3(3x – 2) – 2 = 9x – 6 – 2 = 9x – 8
Ans: Ⓒ 9x – 8
2. সব বাস্তব সংখ্যার সেট R -এর ওপর f এবং g অপেক্ষক দুটি f(x) = cos x ও g(x) = x2 দ্বারা সংজ্ঞাত; তাহলে (f০g)(x) হবে —
Ⓐ cos2 x Ⓑ cos x2
Ⓒ sin2 x Ⓓ sin x2
Solution: f(x) = cos x ও g(x) = x2
∴ (f০g)(x) = f{g(x)}= f(x2) = cos x2
Ans: Ⓑ cos x2
3. যদি f: R → R এবং g: R → R অপেক্ষক দুটি যথাক্রমে f(x) = 3x + 2 এবং g(x) = 2x – 3 দ্বারা সংজ্ঞাত হয় (যেখানে R হল সব বাস্তব সংখ্যার সেট), তবে নীচের কোনটি (g০f)(x) -এর মান বলো?
Ⓐ 6x – 7 Ⓑ 6x + 1
Ⓒ 3x + 5 Ⓓ 6x + 4
Solution: f: R → R এবং g: R → R অপেক্ষক দুটি যথাক্রমে f(x) = 3x + 2 এবং g(x) = 2x – 3
∴ (g০f)(x) = g{f(x)} = g(3x + 2)
= 2(3x + 2) – 3 = 6x + 4 – 3 = 6x + 1
Ans: Ⓑ 6x + 1
4. মনে করো, সব বাস্তব সংখ্যার সেট R এবং f: R → R ও g: R → R অপেক্ষক দুটি যথাক্রমে f(x) = 5 – x2এবং g(x) = 3x – 4 দ্বারা সংজ্ঞাত, তাহলে, নীচের কোনটি (f০g)(-1) -এর মান হবে?
Ⓐ 8 Ⓑ -44 Ⓒ 54 Ⓓ 16
Solution: f: R → R ও g: R → R অপেক্ষক দুটি যথাক্রমে f(x) = 5 – x2 এবং g(x) = 3x – 4
∴ g(-1) = 3.(-1) – 4= -3 – 4 = -7
∴ (f০g)(-1) = f(g(-1)) = f(-7)
= 5 – (-7)2 = 5 – 49 = -44
Ans: Ⓑ -44
5. যদি g(x) = x2 + x – 2 এবং (g০f)(x) = 2(2x2 – 5x + 2) হয়, তবে f(x) =
Ⓐ 2x – 3 Ⓑ 2x + 3
Ⓒ 2x2 + 3x + 1
Ⓓ 2x2 – 3x – 1
Solution: g(x) = x2 + x – 2 . . . (i)
(g০f)(x) = 2(2x2 – 5x + 2)
⇒ g[f(x)] = 4x2 – 10x + 4
⇒ g[f(x)] = (2x)2 – 2.2x.3 + 32 + 2x – 5
⇒g[f(x)] = (2x – 3)2 + (2x – 3) -2 . . . (ii)
(ii) ও (ii) নং তুলনা করে পাই,
f(x) = (2x – 3)
Ans: Ⓐ 2x – 3
6. যদি f(x) = sin2 x এবং g(f(x)) = |sin x| হয়, তবে g(x) =
Solution: f(x) = sin2 x এবং
g(f(x)) = |sin x|
⇒ g(sin2 x) = |sin x|
ধরি, sin2 x = y
∴ g(y) = |±√y| = √y
∴ g(x) = √x
Ans: Ⓑ √x
7. মনে করো, সব x ∈ Q এর জন্য f: Q → Q অপেক্ষকটি f(x) = 2x + 5 দ্বারা সংজ্ঞাত। যদি ( g০f) = IQ হয়, তবে g: Q → Q অপেক্ষকটি হবে —
Ⓐ 1/2(x+5) Ⓑ1/2(x-5)
Ⓒ 2(x + 5) Ⓓ 2(x – 5)
Solution: f(x) = 2x + 5
∵ (g০f) = IQ
∴ (g০f)(x) = x
⇒ g[f(x)] = x
⇒ g[2x + 5] = x . . . (i)
ধরি, 2x + 5 = y
বা, x = y – 5/2
(i) থেকে পাই,
g(y) = y – 5/2
∴ g(x) = x – 5/2
Ans: Ⓑ 1/2(x-5)
8. মনে করো, f: R → R অপেক্ষক f(x) = 4x – 3 দ্বারা সংজ্ঞাত। যদি (g০f)(x) = 8x – 1 হয়, তবে g: R → R অপেক্ষকটি হবে —
Ⓐ 2x – 5 Ⓑ 2x + 5
Ⓒ 2x + 7 Ⓓ – 2x + 5
Solution: f(x) = 4x – 3
(g০f)(x) = 8x -1
⇒ g[f(x)] = 8x -1
⇒ g[4x – 3] = 8x -1 . . . (i)
ধরি, 4x – 3 = y
বা, x = y + 3/4
(i) থেকে পাই,
g(y) = 8. y + 3/4 – 1
= 2y + 6- 1
= 2y + 5
∴ g(x) = 2x + 5
Ans: Ⓑ 2x + 5
9. মনে করো, f: R → R অপেক্ষকটি f(x) = x + 1 দ্বারা সংজ্ঞাত।
(g০f)(x) = x2 + 3x + 3 হয়, তবে g: R → R অপেক্ষকটি হবে —
Ⓐ x2 – x – 1
Ⓑ x2 – x + 1
Ⓒ x2 + x – 1
Ⓓ x2 + x + 1
Solution: f(x) = x + 1
∴ (g০f)(x) = x2 + 3x + 3
⇒ g[f(x)] = x2 + 3x + 3
⇒ g(x + 1) = x2 + 3x + 3 . . . (i)
ধরি, x + 1 = y
বা, x = y – 1
(i) নং থেকে পাই,
g(y) = (y – 1)2 + 3(y – 1) + 3
= y2 – 2y + 1 + 3y – 3 + 3
= y2 + y + 3
∴ g(x) = x2 + x + 3
Ans: Ⓓ x2 + x + 1
10. f: R → R এবং g: R → R দুটি অপেক্ষক এমন যে (g০f)(x) = sin2 x এবং (f০g)(x) = sin(x2) ; f(x) এবং g(x) যথাক্রমে হবে —
Ⓐ x2, sin x Ⓑ sin x, x2
Ⓒ sin x2, x Ⓓ x, sin x2
Solution: (g০f)(x) = sin2 x ⇒ g[f(x)] = sin2 x . . . (i)
(f০g)(x) = sin(x2) ⇒ f[g(x)] = sin(x2) . . . (ii)
(i) ও (ii) থেকে পাই,
f(x) = sinx এবং g(x) = x2
Ans: Ⓑsin x, x2
11. যদি ƒ বৃহত্তম পূর্ণসংখ্যা অপেক্ষক, যা f(x) = [x] দ্বারা সংজ্ঞাত এবং g মডিউলাস অপেক্ষক, যা g(x) = |x| দ্বারা সংজ্ঞাত হয়, তবে g০f(-5/4) =
Ⓐ 1 Ⓑ 2
Ⓒ 0 Ⓓ 3
Solution: f(x) = [x] = [-5/4] = [-1.25] = -2
∴ g০f(-5/4) = g[f(-5/4)] = g(-2) = |-2| = 2
Ans: Ⓑ 2
SEMESTER-3
সূচিপত্র
👉 UNIT-1 সম্বন্ধ ও অপেক্ষক
- 1. সম্বন্ধ
- 2. অপেক্ষক
- 3. বিপরীত ত্রিকোণমিতিক অপেক্ষকসমূহ
👉 UNIT-2 বীজগণিত
- 1. ম্যাট্রিক্সের প্রকারভেদ ও ম্যাট্রিক্স বীজগণিত
- 2. নির্ণায়ক
- 3. একটি ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ও বিপরীত ম্যাট্রিক্স এবং সরল সহসমীকরণের সমাধান
👉 UNIT-3 কলনবিদ্যা
- 1. সন্ততা এবং অন্তরকলনযোগ্যতা
- 2. অবকলন বা অন্তরকলন
- 3. দ্বিতীয় ক্রমের অন্তরকলজ
- 4. অন্তরকলজের ব্যাখ্যা
- 5. স্পর্শক ও অভিলম্ব
- 6. বর্ধিষ্ণু ও ক্ষয়িষ্ণু অপেক্ষক 7
- . চরম ও অবম মান
👉 UNIT-4 সম্ভাবনা
- 1. সম্ভাবনা
- 2. সমসম্ভব চলক ও তার বিভাজন
- 3. দ্বিপদ বিভাজন
👉 Semester III -এর প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান
Analytical/Skill Based Type
Fill in the Blanks ______________
1. মনে করো . f: R → R এবং g: R → R} চিত্রণ দুটি যথাক্রমে f(x) = 2x + 1 ও g(x) = x2 – 2 দ্বারা সংজ্ঞাত। তবে (g০f)(x) = ______________ এবং ( f০g)(x) = ______________।
Ⓐ 4x2 + 4x – 1 , 2x2 + 3
Ⓑ 4x2 + 4x + 1 , 2x + 3
Ⓒ 4x2 + 4x + 1 , 2x2 – 3
Ⓓ 4x2 + 4x – 1 , 2x2 – 3
Solution: (g০f)(x) = g[f(x)] = g(2x + 1)
= (2x + 1)² – 2 = 4x² + 4x + 1 – 2
= 4x² + 4x – 1
(f০g)(x) = f[g(x)] = f(x² – 2)
= 2(x² – 2) + 1 = 2x² – 3
Ans: Ⓓ 4x2 + 4x – 1, 2x2 – 3
2. মনে করো, সব x ∈ R এর জন্য f: R → R অপেক্ষক f(x) = ax + b দ্বারা সংজ্ঞাত; যদি (f০f) = IR হয়, তবে a = ______________ ও b = ______________
Ⓐ 1, -1 Ⓑ -1, 0
Ⓒ 1, সকল বাস্তব সংখ্যা
Ⓓ -1, সকল বাস্তব সংখ্যা
Solution: ∵(f০f) = IR
⇒ f[f(x)] = x
⇒ f(ax + b) = x
⇒a(ax + b) + b = x
⇒ a2x + ab + b = x
এটি একটি অভেদ।
∴ a2 = 1 ⇒ a = ±1 এবং ab + b = 0
a = 1 হলে, 1.b + b = 0 বা, 2b = 0 বা, b = 0
আবার a = -1 হলে,
-1.b + b = 0
বা, b.0 = 0
∴ b যেকোনো বাস্তব সংখ্যা।
Ans: Ⓓ -1, সকল বাস্তব সংখ্যা
3. f(x) = {x, যখন x ∈ Q
{1 – x, যখন x ∉ Q হলে,
(fof)(x) = ______________
Ⓐ 1 – x Ⓑ x
Ⓒ 1 Ⓓ এদের কোনোটিই নয়
Solution: x ∈ Q হলে,
(fof)(x) = f[f(x)]
= f(x) = x
x ∉ Q হলে,
(fof)(x) = f[f(x)]
= f(1 – x)
= 1 – (1 – x) = x
∴ (fof)(x) = x
Ans: Ⓑ x
Click here to visit our Facebook
Column Matching
1. মনে করো, A = {1, 2, 3, 4} এবং f: A → A ও g: A → A চিত্রণ দুটি নিম্নরূপে সংজ্ঞাত:
f(1) = 3, f(2) = 4, f(3) = 2, f(4) = 1 এবং
g(1) = 2, g(2) = 4, g(3) = 1, g(4) = 3;
A স্তম্ভের সঙ্গে B স্তম্ভ মেলাও।
| স্তম্ভ A | স্তম্ভ B |
|---|---|
| [i] (g০f)(4) = | [a] 2 |
| [ii] (f০g)(1) = | [b] 4 |
| [iii] (g০f)(3) = | [c] 3 |
| [iv] (f০g)(2) = | [d] |
Ⓐ [i] — [a], [ii] — [b],[iii] — [c], [iv] — [d]
Ⓑ [i] — [d], [ii] — [b], [iii] — [c], [iv] — [a]
Ⓒ [i] — [d], [i] — [c], [ii] — [b], [iv] — [a]
Ⓓ [i] — [d], [ii] — [b], [iii] — [b], [iv] — [b]
Solution: [i] (g০f)(4) = g[f(4)] = g(1) = 2 → [a]
[ii] (f০g)(1) = f[g(1)] = f(2) = 4 → [b]
[iii] (g০f)(3) = g[f(3)] = g(2) = 4 → [c]
[iv] (f০g)(2) = f[g(2)] = f(4) = 1 → [d]
Ans: Ⓐ [i] — [a], [ii] — [b], [iii] — [c], [iv] — [d]
2. মনে করো, f: R→R এবং g: R→R অপেক্ষক দুটি f(x) = 3x – 2 এবং g(x) = 3|x| – x2 দ্বারা সংজ্ঞাত।
A স্তম্ভের সঙ্গে B স্তম্ভ মেলাও।
| স্তম্ভ A | স্তম্ভ B |
|---|---|
| [i] (g০f)(-1) = | [a] 4 |
| [ii] (f০g)(-2) = | [b] -10 |
| [iii] (g০f)(3) = | [c] -28 |
| [iv] (f০g)(4) = | [d] -14 |
Ⓐ [i] — [b], [ii] — [a], [iii] — [d], [iv] — [c]
Ⓑ [i] — [b], [i] — [c], [iii] — [a], [iv] — [d]
Ⓒ [i] — [b], [ii] — [a], [iii] — [c], [iv] — [d]
Ⓓ [i] — [b], [ii] — [a], [iii] — [c], [iv] — [a]
Solution: f(x) = 3x – 2 এবং g(x) = 3|x| – x2
[i] (g০f)(-1) = g[f(-1)] = g[3(-1) – 2]
= g(-5) = 3|-5| – (-5)2
= 3.5 – 25 = 15 – 25 = -10 → [b]
[ii] (f০g)(-2) = f[g(-2) = f[3|-2| – (-2)2]
= f[3.2 – 4] = f(2)
= 3.2 – 2 = 6 – 2 = 4 → [a]
[iii] (g০f)(3) = g[f(3)] = g[3(3) – 2]
= g(7) = 3|7| – (7)2 = 3.7 – 49
= 21 – 49 = -28 → [c]
[ii] (f০g)(4) = f[g(4) = f[3|4| – (4)2]
= f[3.4 – 16] = f(-4) = 3.(-4) – 2
= -12 – 2 = -14 → [d]
Ans: Ⓒ [i] — [b], [ii] — [a], [iii] — [c], [iv] — [d]
Relationship between Statements __________
প্রতিটি প্রশ্নে বিবৃতি A ও বিবৃতি B দেওয়া আছে। নীচের কোন বিকল্পটি বিবৃতি A এবং বিবৃতি B এর মধ্যে সঠিক সম্পর্ক নির্দেশ করে।
Ⓐ বিবৃতি A ও বিবৃতি B পরস্পরবিরোধী
Ⓑ বিবৃতি B হল বিবৃতি A এর কারন
Ⓒ বিবৃতি A হল সত্য কিন্তু বিবৃতি B মিথ্যা
Ⓓ বিবৃতি A এবং বিবৃতি B পরস্পর নির্ভরশীল নয়।
1. বিবৃতি-A: f(x) = 2x + 1, g(x) = x2 হলে (g০f)(x) ≠ (f০g)(x)
বিবৃতি-B: যে-কোনো দুটি অপেক্ষক ƒ ও g-এর ক্ষেত্রে সর্বদা f০g = g০f
Solution: বিবৃতি A:(g০f)(x) = g[f(x)] = g(2x + 1)
= (2x + 1)2 = 4x2 + 4x + 1
(f০g)(x) = f[g(x)] = f(x2) = 2x2 + 1
∴ (g০f)(x) ≠ (f০g)(x) → বিবৃতি A সত্য।
বিবৃতি B: বিবৃতি B মিথ্যা।
Ans: Ⓒ বিবৃতি A হল সত্য কিন্তু বিবৃতি B মিথ্যা
2. বিবৃতি-A: f: A → B এবং g: B → A যেখানে f০g = IB, তাহলে f একটি উপরিচিত্রণ ও g একটি এক-এক চিত্রণ।
বিবৃতি-B: f, g, h তিনটি অপেক্ষক হলে h০(g০f) ≠ (h০g)০f
Solution: বিবৃতি-A: ∵ f০g = IB ⇒ f একটি উপরিচিত্রণ এবং f০g = IB ⇒ g একটি এক-এক চিত্রণ। → বিবৃতি A সত্য।
বিবৃতি-B: তিনটি অপেক্ষক f, g, h-এর ক্ষেত্রে অপেক্ষকসমূহের সংযোজন সংযোগ নিয়ম মেনে চলে।
অর্থাৎ h০(g০f) = (h০g)০f
∴ h০(g০f) ≠ (h০g)০f বিবৃতিটি মিথ্যা।
Ans: Ⓒ বিবৃতি A হল সত্য কিন্তু বিবৃতি B মিথ্যা
Assertion-Reasoning __________
প্রতিটি প্রশ্নে বিবৃতি I (Assertion বা উক্তি) এবং বিবৃতি II (Reason বা উক্তির কারণ) দেওয়া আছে। প্রতিটি প্রশ্নের বিবৃতি দুটি নীচের কোন বিকল্পটিকে (Ⓐ Ⓑ Ⓒ Ⓓ) সঠিকভাবে ব্যাখ্যা করে?
Ⓐ বিবৃতি । সঠিক, বিবৃতি II সঠিক এবং বিবৃতি II, বিবৃতি ।-এর সঠিক কারণ।
Ⓑ বিবৃতি । সঠিক, বিবৃতি II সঠিক এবং বিবৃতি II, বিবৃতি ।-এর সঠিক কারণ নয়।
Ⓒ বিবৃতি । সঠিক এবং বিবৃতি II সঠিক নয়।
Ⓓ বিবৃতি । সঠিক নয় এবং বিবৃতি II সঠিক।
1. বিবৃতি-I(A): (g০f) -এর অস্তিত্ব থাকবে যখন f অপেক্ষকের পাল্লা, g অপেক্ষকের ক্ষেত্রের একটি উপসেট হয়।
বিবৃতি-II(R): f: A → B g: B → C দুটি অপেক্ষক হলে h: (gof): C → A ∀x ∈ A
Solution: বিবৃতি I: বিবৃতি I সত্য।
বিবৃতি II: f: A → B g: B → C দুটি অপেক্ষক হলে h: (gof): A → C ∀x ∈ A হয়। → বিবৃতি II মিথ্যা।
Ans: Ⓒ বিবৃতি I সঠিক এবং বিবৃতি II সঠিক নয়।
2. বিবৃতি-I(A): f: A → B g: B → C দুটি অপেক্ষক হলে fog = gof)
বিবৃতি-II(R): দুটি বাইজেকটিভ অপেক্ষকের সংযোজনের দ্বারা প্রাপ্ত অপেক্ষক সর্বদা বাইজেকটিভ।
Solution: বিবৃতি I: বিবৃতি I মিথ্যা।
বিবৃতি II: দুটি বাইজেকটিভ অপেক্ষকের সংযোজনের দ্বারা প্রাপ্ত অপেক্ষক সর্বদা বাইজেকটিভ হয়। → সত্য।
Ans: Ⓓ বিবৃতি I সঠিক নয় এবং বিবৃতি II সঠিক।
True and False __________
1. বিবৃতি-I: মনে করো, f: R → R এবং g: R → R অপেক্ষক দুটি যথাক্রমে f(x) = sin x ও g(x) = x2 দ্বারা সংজ্ঞাত। তবে, (g০f) ≠ (f০g)
বিবৃতি-II: মনে করো, f: R → R এবং g: R → R চিত্রণ দুটি যথাক্রমে f(x) = x + 1 ও g(x) = x – 1 দ্বারা সংজ্ঞাত। তবে, (g০f) = (f০g) = IR
Ⓐ বিবৃতি I সত্য এবং বিবৃতি II মিথ্যা
Ⓑ বিবৃতি I মিথ্যা এবং বিবৃতি II সত্য
Ⓒ বিবৃতি I এবং বিবৃতি II উভয়ই সত্য
Ⓓ বিবৃতি I এবং বিবৃতি II উভয়ই মিথ্যা
Solution: বিবৃতি I:f(x) = sin x এবং g(x) = x2
(g০f) = g[f(x)] = g(sin x) = sin2 x
(f০g) = f[g(x)] = f(x2) = sin x2
∵ sin2 x ≠ sin x2
∴ (g০f) ≠ (f০g) → বিবৃতি I সত্য
বিবৃতি-II: f(x) = x + 1 ও g(x) = x – 1
(g০f) = g[f(x)] = g(x + 1) = x + 1 – 1 = x = IR
(f০g) = f[g(x)] = f(x – 1) = x – 1 + 1 = x = IR
∴ (g০f) = (f০g) = IR → বিবৃতি II সত্য
Ans: Ⓒ বিবৃতি I এবং বিবৃতি II উভয়ই সত্য
2. মনে করো, f: R → R এবং g: R → R অপেক্ষক দুটি যথাক্রমে f(x) = x2 ও g(x) = x + 3 দ্বারা সংজ্ঞাত। তবে —
বিবৃতি-I: (f০g)(2) = 25
বিবৃতি-II: (g০f)(3) = 12
Ⓐ বিবৃতি I সত্য এবং বিবৃতি II মিথ্যা
Ⓑ বিবৃতি I মিথ্যা এবং বিবৃতি II সত্য
Ⓒ বিবৃতি I এবং বিবৃতি II উভয়ই সত্য
Ⓓ বিবৃতি I এবং বিবৃতি II উভয়ই মিথ্যা
Solution: f(x) = x2 ও g(x) = x + 3
বিবৃতি-I: (f০g)(2) = f[g(2)] = f(2 + 3)
= f(5) = 52 = 25 → বিবৃতি I সত্য
বিবৃতি-II: (g০f)(3) = g[f(3)] = g(32)
= g(9) = 9 + 3 = 12 → বিবৃতি II সত্য
Ans: Ⓒ বিবৃতি I এবং বিবৃতি II উভয়ই সত্য
3. দুটি অপেক্ষক f এবং g নিম্নরূপে সংজ্ঞাত: f = {(1, 2), (2, 3), (3, 4), (4, 1)} এবং g = {(2, – 1), (4, 2), (1, – 2), (3, 4)}
বিবৃতি-I: (g০f) সংজ্ঞাত কিন্তু (f০g) সংজ্ঞাত নয়।
বিবৃতি-II: (f০g)= {(- 1, 1), (4, 2), (2, 3), (- 2, 4)}
Ⓐ বিবৃতি I সত্য Ⓑ বিবৃতি II সত্য
Ⓒ বিবৃতি I, II সত্য Ⓓ বিবৃতি I, II মিথ্যা
Solution: f-এর ক্ষেত্র = {1, 2, 3, 4} এবং f-এর পাল্লা = {2, 3, 4, 1}
g-এর ক্ষেত্র = {2, 4, 1, 3} এবং g-এর পাল্লা = {-1, 2, -2, 4}
বিবৃতি-I: f-এর পাল্লা = {2, 3, 4, 1} = g-এর ক্ষেত্র
∴ (g০f) সংজ্ঞাত
আবার g-এর পাল্লা = {-1, 2, -2, 4} ≠ f-এর ক্ষেত্র
∴ (f০g) সংজ্ঞাত নয়। → বিবৃতি I সত্য
Ans: Ⓐ বিবৃতি I সত্য
4. f: R – {7/5} → R – {3/5} অপেক্ষক f(x) = 3x + 4/5x – 7 দ্বারা এবং g: R – {3/5} → R – {7/5} অপেক্ষক g(x) = 7x + 4/5x – 3 দ্বারা সংজ্ঞাত হয়। তবে —
বিবৃতি-I: (f০g)(x) = x
বিবৃতি-II: (g০f)(x)= ধ্রুবক
Ⓐ বিবৃতি I সত্য Ⓑ বিবৃতি II সত্য
Ⓒ বিবৃতি I, II সত্য Ⓓ বিবৃতি I, II মিথ্যা
Solution: বিবৃতি I:
Ans: Ⓐ বিবৃতি I সত্য
Case Based __________
1. মনে করো, f: R → R এবং g: R → R অপেক্ষক দুটি যথাক্রমে f(x) = x2 + 3x + 1 ও g(x) = 2x – 3 দ্বারা সংজ্ঞাত।
[i] (f০f)(x) =
Ⓐ x4 + 6x3 + 14x2 – 15x + 5
Ⓑ x4 – 6x3 + 14x2 – 15x + 5
Ⓒ x4 + 6x3 + 14x2 + 15x + 5
Ⓓ এদের কোনোটিই নয়
Solution: f(x) = x2 + 3x + 1 এবং g(x) = 2x – 3
∴ (f০f)(x) = f[f(x)]
= f(x2 + 3x + 1)
=(x2 + 3x + 1)2 + 3(x2 + 3x + 1) + 1
= x4 + 9x2 + 1 + 6x3 + 6x + 2x2 + 3x2 + 9x + 3 + 1
= x4 + 6x3 + 14x2 + 15x + 9x + 5
Ans: Ⓒ x4 + 6x3 + 14x2 + 15x + 5
[ii] (g০g)(x) =
Ⓐ 4x + 9 Ⓑ 4x – 9
Ⓒ 4x2 – 9
Ⓓ এদের কোনোটিই নয়
Solution: f(x) = x2 + 3x + 1 এবং g(x) = 2x – 3
∴ (g০g)(x) = g[g(x)]
= g(2x – 3)
= 2(2x – 3) -3
=4x – 9
Ans: Ⓑ 4x – 9
[iii] (g০f)(x) =
Ⓐ 2x2 + 7x – 1
Ⓑ 2x2 – 6x – 1
Ⓒ 4x2 – 6x + 1
Ⓓ 2x2 + 6x – 1
Solution: f(x) = x2 + 3x + 1 এবং g(x) = 2x – 3
∴ (g০f)(x) = g[f(x)]
= g(x2 + 3x + 1)
= 2(x2 + 3x + 1) – 3
=2x2 + 6x + 2 -3
= 2x2 + 6x – 1
Ans: Ⓓ 2x2 + 6x – 1
[iv] (f০g)(x) =
Ⓐ 4x2 – 6x + 1
Ⓑ 24x2 + 6x – 1
Ⓒ 4x2 – 6x – 1
Ⓓ 4x2 + 6x – 1
Solution: f(x) = x2 + 3x + 1 এবং g(x) = 2x – 3
∴ (f০g)(x) = f[g(x)]
= f(2x – 3)
= (2x – 3)2 + 3(2x – 3) + 1
=4x2 – 12x + 9 + 6x – 9 – 1
= 4x2 + 6x + 1
Ans: Ⓐ 4x2 – 6x + 1
2. মনে করো, f: R → R এবং g: R → R অপেক্ষক দুটি যথাক্রম f(x) = 3x + 5 ও g(x) = x2 – 3x + 2 দ্বারা সংজ্ঞাত।
[i] (g০f)(x2 – 1) =
Ⓐ 3x2 – 9x4 Ⓑ 3x4 – 9x2
Ⓒ 9x4 + 3x2 Ⓓ 9x2 + 3x4
Solution: f(x) = 3x + 5 এবং g(x) = x2 – 3x + 2
∴ (g০f)(x2 – 1)
= g[f(x2 – 1)
= g[3(x2 – 1) + 5]
=g(3x2 + 2)
= (3x2 + 2)2 – 3(3x2 + 2) + 2
=9x4 + 12x2 + 4 – 9x2 – 6 + 2
= 9x4 + 3x2
Ans: Ⓒ 9x4 + 3x2
[ii] (f০g)(x + 2) =
Ⓐ 3x2 + 3x – 5
Ⓑ 3x2 – 3x + 5
Ⓒ 3(x2 + x + 5)
Ⓓ 3x2 + 3x + 5
Solution: f(x) = 3x + 5 এবং g(x) = x2 – 3x + 2
∴ (f০g)(x + 2)
= f[g(x + 2)]
=f[(x + 2)2 – 3(x + 2) + 2]
= f(x2 + 4x + 4 -3x – 6 + 2)
=f(x2 + x)
= 3(x2 + x) + 5
= 3x2 + 3x + 5
Ans: Ⓓ 3x2 + 3x + 5
3. মনে করো, দুটি অপেক্ষক ƒ ও g নিম্নরূপে সংজ্ঞাত:
f = {(1, 2), (3, – 2), (- 1, 1)} এবং g = {(2, 3), (- 2, 1), (1, 3)}
[i] (g০f) =
Ⓐ {(1, 3), (3, 1), (- 1, 3)}
Ⓑ {(3, 1), (3, – 1)}
Ⓒ {(1, 3), (2, – 2), (- 1, 3)}
Ⓓ এদের কোনোটিই নয়
Solution: f(1) = 2; f(3) = -2; f(-1) = 1;
এবং g(2) = 3; g(-2) = 1; g(1) = 3;
∴ (g০f) = g[f(x)] = g[f(1)] = g(2) = 3;
(g০f) = g[f(x)] = g[f(3)] = g(-2) = 1;
(g০f) = g[f(x)] = g[f(-1)] = g(1) = 3;
∴ ক্রমিত জোড় সমুহ হল (1, 3), (3, 1), (- 1, 3)
Ans: Ⓐ {(1, 3), (3, 1), (- 1, 3)}
[ii] (f০g)=
Ⓐ {(1, 2), (1, 3), (- 2, 2)}
Ⓑ {(2, – 2), (- 2, 2), (1, – 2)}
Ⓒ {(1, 3), (3, 1), (- 1, 3)}
Ⓓ এদের কোনোটিই নয়
Solution: f(1) = 2; f(3) = -2; f(-1) = 1;
এবং g(2) = 3; g(-2) = 1; g(1) = 3;
∴ (f০g) = f[g(x)] = f[g(2)] = f(3) = -2;
(f০g) = f[g(x)] = f[g(-2)] = f(1) = 2;
(f০g) = f[g(x)] = f[g(1)] = f(3) = -2;
∴ ক্রমিত জোড় সমুহ হল (2, -2), (-2, 2), (1, -2)
Ans: Ⓑ {(2, -2), (-2, 2), (1, -2)}
4. মনে করো, f: R → R, g: R → R এবং h: R → R অপেক্ষক তিনটি যথাক্রমে f(x) = cos x, g(x) = 2x + 1 এবং h(x) = x3 – x – 6 দ্বারা সংজ্ঞাত।
[i] h০(g০f)(x) =
Ⓐ 8cos3 x + 12cos2 x – 6
Ⓑ 8cos3 x + 12cos2 x + 4cos x + 6
Ⓒ 8cos3 x + 12cos2 x + 4cos x – 6
Ⓓ এদের কোনোটিই নয়
Solution: h০(g০f)(x)
=h[g{f(x)}]
=h[g(cos x)]
=h(2cos x + 1)
= (2cos x + 1)3 – (2cos x + 1) – 6
=8cos3 x + 12cos2 x + 6cos x + 1 – 2cos x – 1 – 6
= 8cos3 x + 12cos2 x + 4cos x – 6
Ans: Ⓒ 8cos3 x + 12cos2 x + 4cos x – 6
[ii] [h০(g০f)](π/3) =
Ⓐ 1 Ⓑ -1
Ⓒ 2 Ⓓ 0
Solution: ∵ h০(g০f)(x) = 8cos3 x + 12cos2 x + 4cos x – 6
∴ 8cos3 x + 12cos2 x + 4cos x – 6
= 8(cos π/3)3 x + 12(cos π/3)2 + 4cos π/3 – 6
= 8.(1/2)3 + 12.( 1/2)2 + 4.( 1/2) – 6
= 1 + 3 + 2 – 6 = 0
Ans: Ⓓ 0
- SOLUTION OF COMPOSITION OF FUNCTIONS SNDEY অপেক্ষকের (বা চিত্রণের) সংযোজন
- SOLUTION OF RELATIONS AND FUNCTIONS SNDEY অপেক্ষক
- SOLUTION OF RELATIONS AND FUNCTIONS SNDEY সম্বন্ধ
- CLASS 12 2026 SEMESTER III MATHEMATICS QUESTION PAPER WITH SOLUTION wbchse // গণিত প্রশ্নপত্র সেমেস্টার 3 সমাধান।
- SEMESTER-2 CIRCLE বৃত্ত Complete solution of Circle
- একটি প্রদত্ত সরলরেখা থেকে প্রদত্ত বিন্দুর লম্বদূরত্ব নির্ণয় SEMESTER-2
- দুটি সরলরেখার অন্তর্গত কোণ নির্ণয় SEMESTER-2
- Straight Line SEMESTER-2 সরলরেখা
- Sequence and Series Arithmetic Progression SEMESTER-2 সমান্তর প্রগতি
- Sequence and Series SEMESTER-2 অনুক্রমSequence and Series SEMESTER-2 অনুক্রমSequence and Series SEMESTER-2 অনুক্রম


Leave a Reply