Madhyamik -25 Mathematics Solution

মাধ্যমিক পরীক্ষার গণিত প্রশ্নপত্র-এর সম্পূর্ণ সমাধান

Madhyamik -25 Mathematics Solution

মাধ্যমিক ২৫ গণিত সমাধান

Madhyamik -25 Mathematics Solution

2025
MATHEMATICS
Time – 3 Hours 15 Minutes

First 15 minutes for reading the question paper only)
Full Marks – 90 – For Regular Candidates
                   100 – For External Candidates
Special credit will be given for answers which are brief and to the point
Marks will be deducted for spelling mistakes, untidiness and had handwriting

[ 1, 2, 3, 4 প্রশ্নগুলির উত্তর প্রশ্নসংখ্যা লিখে অবশ্যই ক্রমানুযায়ী উত্তরপত্রের প্রথম দিকে লিখতে হবে। এর জনা প্রয়োজনবোধে গননা ও চিত্র অঙ্কন উত্তরপত্রের ডানদিকে মার্জিন টেনে করতে হবে। কোনো প্রকার সারণি বা গণকযন্ত্র ব্যবহার করা যাবে না। গগনার প্রয়োজনে π-এর  আসন্ন মান 22/7 ধরে নিতে হবে। গ্রাফ পেপার প্রশ্নপত্রের সাথেই দেওয়া হবে। পাটিগণিতের অঙ্ক বীজগাণিতিক পদ্ধতিতে করা যেতে পারে।]

[দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য ।। নং প্রশ্নের বিকল্প দেওয়া আছে 7 নং পৃষ্ঠায়]
[16 নং অতিরিক্ত প্রশ্ন কেবলমাত্র বহিরাগত পরীক্ষার্থীদের জন্য 8 নং পৃষ্ঠায় দেওয়া আছে]

বাংলা (Bengali) 2024 সালের মাধ্যমিক প্রশ্নপত্রের pdf download করতে এখানে ক্লিক করো।
ইংরেজি (English) 2024 সালের মাধ্যমিক প্রশ্নপত্রের pdf download করতে এখানে ক্লিক করো।
গণিত (Mathematics) 2024 সালের মাধ্যমিক প্রশ্নপত্রের pdf download করতে এখানে ক্লিক করো।


ইতিহাস (History) 2024 সালের মাধ্যমিক প্রশ্নপত্রের pdf download করতে এখানে ক্লিক করো।
ভূগোল (Geography) 2024 সালের মাধ্যমিক প্রশ্নপত্রের pdf download করতে এখানে ক্লিক করো।
জীবনবিজ্ঞান (Life Science) 2024 সালের মাধ্যমিক প্রশ্নপত্রের pdf download করতে এখানে ক্লিক করো।
ভৌতবিজ্ঞান (Physical Science) 2024 সালের মাধ্যমিক প্রশ্নপত্রের pdf download করতে এখানে ক্লিক করো।

মাধ্যমিক পরীক্ষার গণিত প্রশ্নপত্র-এর সম্পূর্ণ সমাধান
Complete Solution of MP Math

1. নিম্নলিখিত প্রশ্নগুলির প্রতিটি ক্ষেত্রে সঠিক উত্তরটি নির্বাচন করো:    1×6=6

(i) উর্দ্ধক্রমে সাজানো 27, 31, 46, 52, x, y+2, 71, 79, 85, 90 রাশি তথ্যের মধ্যমা 64 হলে x + y – এর মান –
(a) 125. (b) 126  (c)  127  (d) 128

Ans: (b) 126
[মোট পদ সংখ্যা টি
∴ মধ্যমা 5-তম এবং 6-তম পদের গড়
= x + y + 2/2
x + y + 2/2 = 64
⇒ x + y + 2 = 128
⇒ x + y = 126]

(ii) একটি লম্ব বৃত্তাকার চোঙ ও একটি অর্ধ-গোলকের ব্যাসার্ধ সমান এবং এদের আয়তনও সমান। চোঙটির উচ্চতা অপেক্ষা অর্ধ-গোলকটির উচ্চতা শতকরা কত বেশী?
(a) 25%  (b) 50%  (c) 100%  (d) 200%

Ans: (b) 50%
[লম্ব বৃত্তাকার চোঙ ও একটি অর্ধ-গোলকের ব্যাসার্ধ = r
ধরি চোঙটির উচ্চতা h
অর্ধ-গোলকটির উচ্চতা = ব্যাসার্ধ = r
∴ πr2h = 2/3πr3
⇒ r = 3/2h
∴ অর্ধ-গোলকটির উচ্চতা বেশী
= r – h
= 3/2h – h =
= h/2 = h/2× 100%
= h× 50%]

(iii) একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য secθ, 1 এবং tanθ, (θ ≠ 90°) হলে, ত্রিভুজটির বৃহত্তম কোনের মান –
(a) 30°  (b) 45°  (c) 60°  (d) 90°

Ans: (d) 90°
[∵ sec2θ = 1 + tan2θ
∴ ত্রিভুজটির সমকোণী ত্রিভুজ]

(iv) O কেন্দ্রীয় বৃত্তে AB একটি ব্যাস। AC জ্যা কেন্দ্রে 60° কোণ উৎপন্ন করলে ∠OCB -এর মান হবে –
(a) 20°  (b) 30°  (c) 40°  (d) 50°

A B O C 60°

Ans: (b) 30°
[∠COA = 60°
∴ ∠OCA =∠OAC – – – – [∵ OA = OC]
= 180° – 60°/2 = 60°
∠OCB
= ∠ACB – ∠ACO
= 90° – 60° = 30°]

(v) a : 2 = b : 5 হলে a, b – এর কত % এর সমান হবে –
(a)  20  (b) 30  (c)  40  (d) 50

Ans: (c)  40 
[a : 2 = b : 5
⇒ a = 2b/5
⇒ a= 2b/5 × 100% = b×40%]

(vi) বার্ষিক X% সরল সুদের হারে Y টাকার Z মাসের সুদ হবে-
(a)   XYZ/1200  (b)   XYZ/100   (c)   XYZ/200   (d)   XYZ/120

Ans: (a)   XYZ/1200
[I = prt/100
⇒ I = YXZ/12×100 = XYZ/1200]

2. শূন্যস্থান পূরণ করো (যে কোনো পাঁচটি):   1×5=5

(i) (p + q) সংখ্যক সংখ্যার গড় x, এর মধ্যে p সংখ্যক সংখ্যার গড় y হলে, অবশিষ্ট q সংখ্যক সংখ্যার গড় হবে  ___________। 
Ans: px + qx – p y/q
[(p + q) সংখ্যক সংখ্যার সমষ্টি =(p + q)× x
p সংখ্যক সংখ্যার সমষ্টি = p ×y
q সংখ্যক সংখ্যার সমষ্টি = (p + q)x – p y
q সংখ্যক সংখ্যার গড় = px + qx – p y/q]

(ii) r একক  দৈর্ঘ্যের  ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক থেকে সর্ববৃহৎ যে নিরেট শঙ্কু কেটে নেওয়া যাবে তার আয়তন  ___________। 
Ans: 1/3πr3

(iii) যদি sin2θ + 2xcos²θ = 1 হয়, তবে x-এর মান হবে  ___________। 
Ans: 1/2
[sin2θ + 2xcos²θ = 1
⇒ 2xcos²θ = 1 – sin2θ
⇒ 2xcos²θ = cos²θ
∴ 2x = 1
∴ x = 1/2]

(iv) একই তলে অবস্থিত দুটি বৃত্তের 3 টি সাধারণ স্পর্শক হলে বৃত্ত দুটি পরস্পরকে   ___________ করবে।
Ans: বহিঃস্পর্শ

(v) যদি x(4 – √3) = y(4 + √3) = 1 হয়, তাহলে x2 + y2 -এর মান হবে   ___________। 
Ans: 38/169
[x(4 – √3) = y(4 + √3) = 1
∴ x = 1/4 – √3
⇒ x = 4 + √3/(4 – √3)(4 + √3)
⇒ x= 4 + √3/16 – 3 = 4 + √3/13
আবার y = 1/4 + √3
⇒ y = 4 – √3/(4 + √3)(4 – √3)
⇒ x= 4 – √3/16 – 3 = 4 – √3/13
∴ x2 + y2
= (4 + √3/13)2 + (4 – √3/13)2
= 1/169[(4 + √3)2 + (4 – √3)2 ]
1/169[2{(4)2 + (√3)2 }]
= 1/169[2(16 + 3) ]
= 38/169]

(vi) একটি বাবসায় পিন্টু আমনের 11/2 গুণ টাকা দিয়েছিল এবং ডেভিড, আমনের 21/2 গুণ টাকা দিয়েছিল। আমন, পিন্টু ও ডেভিডের মূলধনের অনুপাত হবে    ___________। 
Ans: 2 : 3 : 5
[ধরি আমন দেয় x টাকা
∴ পিন্টু দেয় = x.11/2 = 3x/2 টাকা
ডেভিড দেয় = x.21/2 = 5x/2 টাকা
∴ আমন, পিন্টু ও ডেভিডের মূলধনের অনুপাত
= x : 3x/2 : 5x/2
= 1 : 3/2 : 5/2 = 2 : 3 : 5]

3. সত্য বা মিথ্যা লেখো (যে কোনো পাঁচটি):  1×5=5

(i) সংখ্যাগুরু মান = 2×মধ্যমা – 3×যৌগিক গড়।
Ans: মিথ্যা

(ii) শঙ্কুর আয়তন x, ভূমির ক্ষেত্রফল y এবং উচ্চতা z হলে x/yz এর মান 3 হবে।
Ans: মিথ্যা
[ধরি শঙ্কুর ব্যাসার্ধ r
এবং উচ্চতা z
∴ x = 1/3πr2z
y = πr2
x/yz
= 1/3πr2z/πr2.z = 1/3]

(iii) 0° < θ < 90° হলে sinθ < sin2θ হবে।
Ans: মিথ্যা
[ 0° < θ < 90°
⇒ sin0° < sinθ < sin90°
⇒ 0 < sinθ < 1
∴ sinθ < 1
⇒ sinθ .sinθ < 1.sinθ – – – – – [sinθ > 0]
⇒ sin2θ < sinθ

(iv) ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ। ∠ADB = x° এবং ∠ABD = y° হলে, ∠BCD এর মান হবে (x + y)°
Ans: সত্য

A D B C

[∠ADB = x° এবং ∠ABD = y°
∴ ∠DAB = 180° – x° – y°
আবার ∠DCB + ∠DAB = 180°
বা ∠DCB = 180° – ∠DAB
বা ∠DCB = 180° – 180° + x° + y°
∴ ∠DCB = x° + y°]

(v) 6x2 + x + k = 0 সমীকরণের বীজদ্বয়ের বর্গের সমষ্টি 25/36 হলে, k-এর মান হবে 12
Ans: মিথ্যা
[6x2 + x + k = 0 সমীকরণের বীজদ্বয় α ও β হলে,
α + β = –1/6
αβ = k/6
∴  α2 + β2 = (α + β)2 – 2αβ
বা α2 + β2 = (-1/6 )2 – 2.k/6
বা α2 + β2 = 1/36 -.k/3
প্রশ্নানুযায়ী,
1/36 -.k/3 = 25/36
⇒ 1 – 12k = 25
⇒ – 12k = 24
∴ k= -2]

(vi) একটি যৌথ ব্যবসায় দুই বন্ধুর মধ্যে একজন xyz টাকা y মাসের জন্য এবং অপরজন y2z টাকা x মাসের জন্য নিয়োজিত করে। চুক্তির শেষে তাদের লভ্যাংশের অনুপাত হবে x : y
Ans: মিথ্যা
[ প্রথম ও দ্বিতীয় বন্ধুর মূলধনের অনুপাত
= xyz.y : y2z.x = xy2z : xy2z = 1 : 1
∴ তাদের লভ্যাংশের অনুপাত হবে 1 : 1]

4. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (যে কোনো দশটি):     2×10= 20

(i) প্রথম (2n + 1) সংখ্যক স্বাভাবিক সংখ্যার মধ্যমা হলো (n + 103)/3, n -এর মান নির্ণয় করো।
Solution:

2n + 1 একটি অযুগ্ম সংখ্যা
∴ প্রথম (2n + 1) সংখ্যক স্বাভাবিক সংখ্যার মধ্যমা হলো
= 2n + 1 +1/2 =n + 1
প্রশ্নানুযায়ী
n + 1= (n + 103)/3
বা 3n + 3= n + 103
বা 2n =  100
বা n =  50
Ans: n -এর মান 50

(ii) দুটি লম্ব বৃত্তাকার নিরেট চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3 এবং উচ্চতার অনুপাত 5:3 হলে, তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কতো?
Solution:

ধরি, লম্ব বৃত্তাকার চোঙ দুটির ব্যাসার্ধ যথাক্রমে r1 ও r2 একক এবং উচ্চতা h1 ও h2 একক।
∴ r1 : r2 = 2 : 3 এবং
h1 : h2 = 5 : 3
তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 

$$\large{=2πr_{1}h_{1}:2πr_{2}h_{2}\\=\frac{2πr_{1}h_{1}}{2πr_{2}h_{2}}\\=\left(\frac{r_1}{r_2}\right)×\left(\frac{h_1}{h_2}\right)\\=\left(\frac{2}{3}\right)×\left(\frac{5}{3}\right)\\=\frac{10}{9}\\=10:9}$$

(iii) একটি আয়তঘনের ধারগুলির সংখ্যা x. তলগুলির সংখ্যা y হলে, ‘a’ এর সর্বনিম্ন মান কতো হলে (x + y + a) একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে।
Solution:

আয়তঘনের ধারগুলির সংখ্যা x= 12  এবং তলগুলির সংখ্যা y =6
∴ x + y =12+6=18
18 এর সঙ্গে 7 যোগ করলে 25 বা (5)2 হয় যা একটি পূর্ণ বর্গ সংখ্যা।
Ans: ‘a’ এর সর্বনিম্ন মান 7

(iv) cos4θ – sin4θ = 2/3 হলে, 1 – 2sin2θ এর মান নির্ণয় করো। 
Solution:

cos4θ – sin4θ = 2/3
বা (cos2θ)2 – (sin2θ)2 = 2/3
বা (cos2θ + sin2θ)(cos2θ – sin2θ) = 2/3
⇒ 1.(cos2θ – sin2θ) = 2/3
⇒ 1 – sin2θ – sin2θ = 2/3
বা 1 -2sin2θ = 2/3
Ans: 1 – 2sin2θ এর মান 2/3

(v) sin(θ + 30°) = cos15° হলে, cos 2θ এর মান কতো।
Solution:

sin(θ + 30°) = cos15°
বা sin(θ + 30°) = sin(90° – 15°) = sin75°
বা θ + 30° = 75°
∴ θ = 75° – 30° = 45 °
cos 2θ = cos 2.45 ° = cos90° = 0
Ans: cos 2θ এর মান 0

(vi) ABCD আয়তক্ষেত্রের অভ্যন্তরে O বিন্দু এমনভাবে অবস্থিত যে OB = 6 সেমি, OD = 8 সেমি এবং OA = 5 সেমি। OC এর দৈর্ঘ্য নির্নয় করো।
Solution:
এখানে OB = 6 সেমি., OD = 8 সেমি. এবং OA = 5 সেমি.
ABCD আয়তাকার চিত্রের অভ্যন্তরে O একটি বিন্দু।
∴ AO2 + OC2 = BO2 + OD2
∴ 52 + OC2 = 62 + 82
বা, OC2 = 36 + 64 – 25
বা, OC2 = 100 – 25 = 75
∴ OC = √75 = 5√3
Ans: OC-এর দৈর্ঘ্য 5√3 সেমি.

(vii) O-কেন্দ্রীয় বৃত্তের একটি বহিঃস্থ বিন্দু P থেকে PS ও PT দুটি স্পর্শক টানা হল। QS বৃত্তের একটি জ্যা যেটি PT এর সমান্তরাল। ∠SPT = 80° হলে ∠QST এর মান কতো?
Ans:

Q O S P T

∠QST = ∠PTS – – – – [∵ PS ∥ PT এবং ST ভেদক]
আবার SP = TP
∴ ∠PTS = ∠PST
△ PTS এর ক্ষেত্রে,
∠PTS + ∠PST + ∠SPT = 180°
বা ∠PTS + ∠PTS + 80° = 180° – – – – [∵ ∠SPT = 80°]
বা 2∠PTS = 100°
∴ ∠PTS = 50°
∴ ∠QST = 50°
Ans: ∠QST এর মান 50°

(viii) দুটি সদৃশ ত্রিভুজের পরিসীমা যথাক্রমে 27 সেমি ও 16 সেমি, প্রথম ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য 9 সেমি হলে, দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য কতো হবে নির্ণয় করো।
Solution:
দুটি সদৃশ ত্রিভুজের পরিসীমার অনুপাত 27ঃ16
∴ তাদের অনুরূপ বাহুর দৈর্ঘ্য-এর অনুপাতও সমান হবে।
ধরি দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য x সেমি
∴ 9 : x = 27: 16
বা 1 : x = 3: 16
বা x = 16/3 = 51/3
Ans: দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য 51/3 সেমি

(ix) x ∝ √y এবং y = a2 যদি x = 2a হয় তাহলে x2/ y এর মান নির্ণয় করো।
Solution:

x ∝ √y
বা x =k√y – – – – – [k একটি অশূন্য ধ্রুবক]
y = a2 হয় যখন x = 2a
∴ 2a = k√a2
বা 2a = ka
বা k = 2
∴ x =2√y
বা x2 =4y
বা x2/ y =4
Ans: x2/ y এর মান 4

(x) x/2 = y/3 = z/4 হলে (3x + 4y + 8z)/(x + 3y) এর মান কতো?
Solution:

ধরি x/2 = y/3 = z/4 = k
∴ x = 2k;
y = 3k;
x = 4k
(3x + 4y + 8z)/(x + 3y)
= (3.2k + 4.3k + 8,4k)/(2k + 3.3k)
= (6k + 12k + 32k)/(2k + 9k)
50k/11k
50/11
Ans: (3x + 4y + 8z)/(x + 3y) এর মান 50/11

(xi) কোনো ব্যবসায় A ও B এর মূলধনের অনুপাত 3 : 2, লাভের 5% দান করার পর B এর লাভ 798 টাকা হলে, মোট লাভ কতো?
Solution:

ধরি মোট লাভ x টাকা
লাভের 5% দান করার পর লভ্যাংশ থাকে
= x – x.5/100
= x – x/20 = 19x/20 টাকা
A ও B এর মূলধনের অনুপাত 3 : 2 হলে,
B এর লাভ = 19x/20 . 2/5 = 19x/50
প্রশ্নানুযায়ী,
19x/50  =  798
বা x = 798 . 50/19
বা x = 42.50 = 2100
Ans: মোট লাভ 2100 টাকা

(xii) বার্ষিক সরল সুদের হার 5.5% থেকে কমে 4.5%, হলে এক ব্যক্তির প্রাপা বার্ষিক সুদ 250 টাকা কম হয়। মূলধন কতো?
Solution:
বার্ষিক সরল সুদের হার 5.5% থেকে কমে 4.5%, হলে,
1 টাকা সুদ কমে 100 টাকায়
250 টাকা সুদ কমে 100×250 বা 25000 টাকায়
Ans: মূলধন 25000 টাকা

5. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও: 5

(i) কোনো যৌথ ব্যবসায়ে সমর ও মহিমের প্রত্যেকের মূলধন 20,000 টাকা। 6 মাস পরে সমর আরও 5,000 টাকা দিল কিন্তু মহিম 5,000 টাকা তুলে নিল। যদি বৎসরান্তে 32,000 টাকা লাভ হয়ে থাকে, তবে তাদের প্রত্যেকের লভ্যাংশ নির্ণয় করো

Solution:
1 মাস হিসাবে সমর ও মহিমের  মূলধনের অনুপাত
= [20000×6 + (20000 + 5000)×6] : [20000×6 + (20000 – 5000)×6]
= [120000 + 25000×6] : [120000 + 15000×6]
⇒ [120000 + 150000] : [120000 + 90000]
⇒ 270000  : 210000
= 27 : 21 = 9 : 7
∴ বৎসরান্তে 32,000 টাকা লাভ হলে,
সমরের লভ্যাংশ = 32,000×9/9+7
= 32,000×9/16
= 2000×9 = 18000 টাকা
মহিমের লভ্যাংশ = 32,000×7/16
= 2000×7 = 14000 টাকা
Ans: সমরের লভ্যাংশ 18000 টাকা
মহিমের লভ্যাংশ 14000 টাকা

(ii) 21,866 টাকাকে এমন দুটি অংশে ভাগ করো, যাতে প্রথম অংশের 3 বছরের সমূল চক্রবৃদ্ধি, দ্বিতীয় অংশের 5 বছরের সমূল চক্রবৃদ্ধির সমান হয়, যেখানে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার 5%।

Solution:
ধরি প্রথম অংশ x টাকা
∴ দ্বিতীয় অংশ (21,866 – x) টাকা
প্রথম অংশ x টাকার 3 বছরের সমূল চক্রবৃদ্ধি

\(\Large{=x×\left ( 1+\frac{5}{100} \right )^{3}\\=x×\left ( 1+\frac{1}{20} \right )^{3}\\=x×\left ( \frac{20+1}{20} \right )^{3}\\=x×\left ( \frac{21}{20} \right )^{3}}\)

 দ্বিতীয় অংশ (21,866 – x) টাকার 5 বছরের সমূল চক্রবৃদ্ধি

\(\Large{=(21,866 – x)×\left ( 1+\frac{5}{100} \right )^{5}\\=(21,866 – x)×\left ( 1+\frac{1}{20} \right )^{5}\\=(21,866 – x)×\left ( \frac{20+1}{20} \right )^{5}\\=(21,866 – x)×\left ( \frac{21}{20} \right )^{5}}\)

প্রশ্নানুযায়ী,

\(\Large{ x×\left ( \frac{21}{20} \right )^{3}=(21,866 – x)×\left ( \frac{21}{20} \right )^{5}\\⇒ x=(21,866 – x)×\left ( \frac{21}{20} \right )^{2}\\⇒x=(21,866 – x)× \frac{441}{400} }\)

⇒ 400x = (21,866 – x)×441
⇒ 400x + 441x = 21,866×441
বা, 841x = 21,866×441
বা x = 26×441 =11466
∴ 21,866 – 11466 = 10400
Ans: অংশ দুটি হল  11466 টাকা ও 10400 টাকা ।

6. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও:  3

(i) 16 কে এরূপ দুই অংশে বিভক্ত করো যেন বৃহত্তর অংশের বর্গের দ্বিগুণ ক্ষুদ্রতর অংশের বর্গের চেয়ে 164 বেশী
Solution:

ধরি বৃহত্তর অংশ x
∴ অপর অংশ (16 – x)
প্রশ্নানুযায়ী,
2x2 – (16 – x)2 = 164
বা 2x2 – 256 + 32x – x2 – 164 = 0
বা x2  + 32x – 420 = 0
⇒ x2  + 42x – 10x – 420 = 0
⇒ x(x  + 42) – 10(x + 42) = 0
বা (x  + 42)(x – 10) = 0
হয় x  + 42 = 0 নতুবা x – 10 = 0
x  + 42 = 0 হলে, x  = – 42
∴ 16 – x = 16 + 42 = 58 > 16 যা সম্ভব নয়।
  x – 10 = 0 হলে x = 10
∴ 16 – x = 16 – 10 = 6
Ans: অংশ দুটি হল 10 ও 6

(ii) সমাধান করো :

$$\frac{x+3}{x-3}+\frac{x-3}{x+3}=2\frac{1}{2}\quad (x ≠ 3, -3)$$সমাধানঃ $$\frac{x+3}{x-3}+\frac{x-3}{x+3}=2\frac{1}{2}\\⇒a+\frac{1}{a}=2\frac{1}{2} – – – – \left[\frac{x+3}{x-3}=a\right]\\⇒\frac{a^{2}+1}{a}=\frac{5}{2}$$

বা, 2a2 + 2 = 5a
বা, 2a2 – 5a + 2 = 0
⇒ 2a2 – 4a – a + 2 = 0
⇒ 2a(a – 2) -1( a – 2) = 0
বা, (a – 2)(2 a – 1) = 0
হয় a – 2 = 0 নতুবা 2 a – 1 – 0
বা a – 2 বা, a = 1/2
বা, x + 3/x – 3 = 2 বা x + 3/x – 3 = 1/2
⇒ 2x – 6 = x + 3 বা 2x + 6 = x – 3
বা, x = 9 বা x = – 9
নির্ণেয় সমাধান x= 9 বা -9

7. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও:    3

(i) যদি (x31/y3) ∝ (x3 + 1/y3) হয়, তবে দেখাও যে, x ∝ 1/y

Solution:
(x31/y3) ∝ (x3 + 1/y3)
বা (x31/y3) = k(x3 + 1/y3) – – – – – [k একটি অশূন্য ভেদ ধ্রুবক]
বা x3 – kx3 = k/y3 + 1/y3
⇒ x3(1 – k) = 1/y3 (k + 1)
বা x3 = (k + 1)/(1 – k) 1/y3
বা x3 = (k + 1)/(1 – k) 1/y3 – – –
– – [k একটি ধ্রুবক
(k + 1)/(1 – k) ও একটি ধ্রুবক
ধরি, (k + 1)/(1 – k) = m3
∴ x3 = m3. 1/y3
বা, x31/y3
বা, x ∝ 1/y [প্রমানিত]

(ii) যদি\(\Large{\quad x=\frac{4\sqrt{15}}{\sqrt{5}+\sqrt{3}}}\)হয়, তবে \(\Large{\frac{x+\sqrt{20}}{x-\sqrt{20}}+\frac{x+\sqrt{12}}{x-\sqrt{12}}}\) এর মান নির্ণয় করো
\(\Large{Solution: \\\quad x=\frac{4\sqrt{15}}{\sqrt{5}+\sqrt{3}}\\⇒x=\frac{2\sqrt{4.5.3}}{\sqrt{5}+\sqrt{3}}\\⇒x=\frac{2\sqrt{3}\sqrt{20}}{\sqrt{5}+\sqrt{3}}\\⇒\frac{x}{\sqrt{20}}=\frac{2\sqrt{3}}{\sqrt{5}+\sqrt{3}}\\⇒\frac{x+\sqrt{20}}{x-\sqrt{20}}=\frac{2\sqrt{3}+\sqrt{5}+\sqrt{3}}{2\sqrt{3}-\sqrt{5}-\sqrt{3}}\\⇒\frac{x+\sqrt{20}}{x-\sqrt{20}}=\frac{3\sqrt{3}+\sqrt{5}}{\sqrt{3}-\sqrt{5}}}\)আবার
\(\Large{\quad x=\frac{2\sqrt{4.5.3}}{\sqrt{5}+\sqrt{3}}\\⇒x=\frac{2\sqrt{5}\sqrt{12}}{\sqrt{5}+\sqrt{3}}\\⇒\frac{x}{\sqrt{12}}=\frac{2\sqrt{5}}{\sqrt{5}+\sqrt{3}}\\⇒\frac{x+\sqrt{12}}{x-\sqrt{12}}=\frac{2\sqrt{5}+\sqrt{5}+\sqrt{3}}{2\sqrt{5}-\sqrt{5}-\sqrt{3}}\\⇒\frac{x+\sqrt{12}}{x-\sqrt{12}}=\frac{3\sqrt{5}+\sqrt{3}}{\sqrt{5}-\sqrt{3}}}\)
\(\Large{\therefore \frac{x+\sqrt{20}}{x-\sqrt{20}}+\frac{x+\sqrt{12}}{x-\sqrt{12}}\\⇒\frac{3\sqrt{3}+\sqrt{5}}{\sqrt{3}-\sqrt{5}}+\frac{3\sqrt{5}+\sqrt{3}}{\sqrt{5}-\sqrt{3}}\\⇒\frac{3\sqrt{3}+\sqrt{5}}{\sqrt{3}-\sqrt{5}}-\frac{3\sqrt{5}+\sqrt{3}}{\sqrt{3}-\sqrt{5}}\\⇒\frac{3\sqrt{3}+\sqrt{5}-3\sqrt{5}-\sqrt{3}}{\sqrt{3}-\sqrt{5}}\\⇒\frac{2\sqrt{3}-2\sqrt{5}}{\sqrt{3}-\sqrt{5}}\\⇒\frac{2(\sqrt{3}-\sqrt{5})}{\sqrt{3}-\sqrt{5}}\\⇒2 } \)

8. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও:

(i) যদি (b + c – a)x = (c + a – b)y = (a + b – c)z = 2 হয়, তবে প্রমাণ করো যে (1/x + 1/y)(1/y + 1/z)(1/z + 1/x ) = abc
Solution:
(b + c – a)x = (c + a – b)y = (a + b – c)z = 2
∴ (b + c – a)x = 2
b + c – a/2 = 1/x
 (c + a – b)y = 2
c + a – b/2 = 1/y
(a + b – c)z = 2
 ⇒ a + b – c/2= 1/z
L.H.S.
(1/x + 1/y)(1/y + 1/z)(1/z + 1/x )
= (b + c – a/2 + c + a – b/2)(c + a – b/2 + a + b – c/2)(a + b – c/2 + b + c – a/2)
= (b + c – a+c+a-b/2)(c + a – b+a+b-c/2)(a + b – c+b+c-a/2)
2c/2 × 2a/2 × 2b/2
⇒ abc = R.H.S. (Proved)

(ii) \(\Large{\quad\frac{x}{y}=\frac{a+2}{a-2}}\)হলে, তবে \(\Large{\frac{x^2-y^2}{x^2+y^2}}\) এর মান নির্ণয় করো
\(\Large{Solution: \\\quad \quad\frac{x}{y}=\frac{a+2}{a-2}\\⇒\left(\frac{x}{y}\right)^2=\left(\frac{a+2}{a-2}\right)^2\\⇒\frac{x^2}{y^2}=\frac{(a+2)^2}{(a-2)^2}\\⇒\frac{x^2-y^2}{x^2+y^2}=\frac{(a+2)^2-(a-2)^2}{(a+2)^2+(a-2)^2}\\⇒\frac{x^2-y^2}{x^2+y^2}=\frac{4ab}{2(a^2+2^2}\\⇒\frac{x^2-y^2}{x^2+y^2}=\frac{2ab}{a^2+4}\quad Ans }\)

9. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও:     5

(i) বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক – প্রমাণ করো।

Solution: A B C D O

স্বীকার: O কেন্দ্রীয় বৃত্তে ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ।
প্রামাণ্য বিষয়: (i) ∠ABC + ∠ADC = 2 সমকোণ
(ii) ∠BAD + ∠BCD = 2 সমকোণ
অঙ্কন: A, O এবং C, O যোগ করা হল।
প্রমাণ: ABC বৃত্তচাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ ∠AOC এবং বৃত্তস্থ কোণ ∠ADC
∴ ∠AOC = 2∠ADC
∴ ∠ADC = 1/2∠AOC – – – – (i)
আবার ADC বৃত্তচাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ প্রবৃদ্ধ ∠AOC এবং বৃত্তস্থ কোণ ∠ABC
∴প্রবৃদ্ধ ∠AOC = 2∠ABC
∴ ∠ABC = 1/2 প্রবৃদ্ধ∠AOC – – – – (ii)
(i) + (ii) করে পাই,
∠ADC + ∠ABC = 1/2∠AOC + 1/2 প্রবৃদ্ধ∠AOC
= 1/2(∠AOC + প্রবৃদ্ধ∠AOC)
= 1/2×4 সমকোণ
= 2 সমকোণ
অনুরূপে B. O এবং D, O যোগ করে প্রমাণ করা যায়  ∠BAD + ∠BCD = 2 সমকোণ
∴ ∠ABC + ∠ADC = 2 সমকোণ [প্রমাণিত]
∠BAD + ∠BCD = 2 সমকোণ[প্রমাণিত]

(ii) পিথাগোরাসের উপপাদ্য বিবৃত করো এবং প্রমাণ করো।
Ans:

A B C D

পিথাগোরাসের উপপাদ্য: যে-কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান।
স্বীকার: ABC একটি সমকোণী ত্রিভুজ যার ∠A সমকোণ।
প্রামাণ্য বিষয় : BC2 = AB2 + AC2
অঙ্কন: সমকৌণিক বিন্দু A থেকে অতিভুজ BC-এর উপর AD লম্ব অঙ্কন করা হল যা BC বাহুকে D বিন্দুতে ছেদ করে।
প্রমাণ: সমকোণী ত্রিভুজ ABC-এর অতিভুজ BC-এর উপর AD লম্ব।
△ABD ও △CBA সদৃশ।
AB/BC = BD/AB
বা, AB2 = BC.BD – – – – (i)
আবার, △CAD ও △CBA সদৃশ।
AC/BC = DC/AC
বা, AC2 = BC.DC – – – – (ii)
(i) ও (ii) যোগ করে পাই,
AB2 + AC2 = BC.BD + BC.DC
⇒ AB2 + AC2 = BC(BD + DC)
⇒ AB2 + AC2 = BC.BC = BC2 
∴ AB2 + AC2 = BC2  [প্রমাণিত]

10. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও: 3

(i) O কেন্দ্রীয় বৃত্তের AB ব্যাস, বৃত্তের উপরিস্থিত কোনো বিন্দু P থেকে PN, AB এর উপর একটা লম্ব টানা হল। জ্যামিতিক যুক্তি দিয়ে প্রমাণ করো যে PB2 = AB.BN
Ans:

A B O P N

প্রমাণ: O কেন্দ্রীয় বৃত্তের ∠APB অর্ধবৃত্তস্থ কোন। 
∴ ∠APB = 90°
△APB এবং △PBN এর মধ্যে,
∠APB = ∠PNB – – – [প্রতিটি 1 সমকোণ]
∠ABP = ∠NBP – – – [একই কোণ]
অবশিষ্ট ∠BAP =অবশিষ্ট ∠BPN
∴ △APB ও △PBN সদৃশকোনী ত্রিভুজ।
সদৃশকোনী ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমানুপাতি হয়।
AB/PB = PB/BN
⇒ PB2 = AB.BN   (Proved)

(ii) ABC ত্রিভুজের পরিকেন্দ্র ‘O’ এবং OD⊥BC হলে প্রমাণ করো ∠BOD = ∠BAC.
Ans:

P A B O C D

অঙ্কন: OB ও OC যুক্ত করা হল।
প্রমাণ: △BOD এবং △COD এর মধ্যে,
OB = OC – – – [একই বৃত্তের ব্যাসার্দ্ধ]
∠ODB = ∠ODC – – – [∵ OD ⊥ BC]
OD সাধারণ বাহু।
∴ △BOD ≅ △COD
∠BOD = ∠COD – – – [∴ অনুরূপ কোণ]
∴ ∠BOD = 1/2 ∠BOC
আবার O কেন্দ্রীয় বৃত্তের BPC বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ ∠BOC এবং বৃত্তস্থ কোণ ∠BAC
∴ ∠BOC = 2∠BAC
∠BOD = 1/2 ∠BOC – – – [পূর্বে প্রমাণিত]
বা, ∠BOD = 1/2×2∠BAC
বা, ∠BOD = ∠BAC  [প্রমাণিত]

11. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও: 5

(i) জ্যামিতিক পদ্ধতিতে 2√3 এর মান নির্ণয় করো।
Ans:

(ii) 6 সেমি, 8 সেমি ও 10 সেমি বাহুবিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করো। ওই ত্রিভুজটির  অন্তর্বৃত্ত  অঙ্কন করো।
Ans:
ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন পদ্ধতি

12 যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও:      3×2=6

(i) যদি \(\Large{sinx=msiny}\) এবং ,\(\Large{tanx=ntany}\) তবে দেখাও যে \(\Large{cos^2x=\frac{m^2-1}{n^2-1}}\)

Ans:
sinx = msiny
বা, sin2x = m2sin2y
বা, sin2y = sin2x/m2
আবার
tanx = ntany
বা, tan2x = n2tan2y

\(⇒tan^2x=\frac{n^2sin^2y}{cos^2y}\\⇒tan^2x=\frac{n^2sin^2y}{1-sin^2y}\\⇒tan^2x=\frac{n^2\frac{sin^2x}{m^2}}{1-\frac{sin^2x}{m^2}}\\⇒\frac{sin^2x}{cos^2x}=\frac{n^2sin^2x}{m^2}×\frac{m^2}{m^2-sin^2x}\\⇒\frac{1}{cos^2x}=\frac{n^2}{m^2-sin^2x}\\⇒n^2cos^2x = m^2-sin^2x \\⇒n^2cos^2x = m^2- 1 + cos^2x\\⇒n^2cos^2x-cos^2x = m^2-1\\⇒cos^2x(n^2-1) = m^2- 1\\⇒cos^2x=\frac{m^2-1}{n^2-1}\quad (Proved)\)

(ii) tanθ = 5/7 হলে 5sinθ + 7cosθ/7sinθ + 5cosθ এর মান নির্ণয় করো।
Ans:

tanθ = 5/7
বা, sinθ/cosθ = 5/7
বা, sinθ/5 = cosθ/7 = k  (ধরি)
∴ sinθ = 5k ;
cosθ = 7k
প্রদত্ত রাশি
= 5sinθ + 7cosθ/7sinθ + 5cosθ
= 5×5k + 7×7k/7×5k + 5×7k
25k + 49k/35k + 35k
= 74k/70k
= 37/35 = 1 2/35
উত্তরঃ নির্ণেয় মান 1 2/35

(iii) একটি বৃত্তের অসমান দৈর্ঘ্যের দুটি চাপের অনুপাত 5 : 2। চাপ দুটি কেন্দ্রে যে কোন ধারণ করে আছে তার দ্বিতীয় কোণটির মান 30° হলে প্রথম কোণটির বৃত্তীয় মান কতো?
Ans:
দ্বিতীয় কোণটির মান(θ1) = 30° = 30×π/180 = π/6
ধরি প্রথম কোণটির মান = θ2
আমরা জানি, s = rθ
∴ S1 = rθ1 – – – – (i)
এবং S2 = rθ2 – – – – (ii)
(i) ÷ (ii) করে পাই,
S1/S2 = 1/ 2
বা, 5/2 = θ1/ θ2
বা, 2×θ1 = 5×θ2
⇒ 2×θ1 = 5×π/6
∴ θ1 = /12
উত্তর: প্রথম কোণটির বৃত্তীয় মান /12

13. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও:     5

(i) মাঠের মাঝখানে দাঁড়িয়ে হাবু একটি উড়ন্ত পাখিকে প্রথমে উত্তরদিকে 30° উন্নতি কোণে এবং 2 মিনিট পর দক্ষিণ দিকে 60° উন্নতি কোণে দেখতে পেল। পাখিটি যদি বরাবর 50√3 মিটার উঁচুতে একই সরলরেখায় উড়ে থাকে তবে তার গতিবেগ কতো।
Ans:

30 ° 60 °30 ° 60 ° X Y 50√3m A D C B

ধরি মাঠের মাঝখানে A বিন্দুতে দাঁড়িয়ে হাবু পাখিটি উত্তর দিকে B বিন্দু থেকে দক্ষিণ দিকে C বিন্দুতে উড়ে যেতে দেখল।
চিত্রানুযায়ী,
AB = 50√3 মিটার
∠YAB = 30o এবং ∠XAC = 60o
∴ ∠ABD = 30o এবং ∠ACD = 60o
ADB সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে,
AD/DB= tan30o
বা, 50√3/DB = 1/√3
বা, DB = 50×3 = 150
∴ DB = 150
আবার ADC সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে,
AD/DC = tan60o
বা, 50√3/DC = √3
বা, DC×√3 = 50√3
∴ DC = 50
∴ BC = BD + DC
= 150 + 50 = 200
পাখিটি 2 মিনিটে যায় 200 মিটার
পাখিটি 1 মিনিটে যায় 200/2 মিটার
পাখিটি 60 মিনিটে যায় 100×60 = 6000 মিটার
6000 মিটার = 6 কিলোমিটার
উত্তরঃ পাখিটির গতিবেগ ঘণ্টায় 6 কিমি।

(ii) দুটি স্তম্ভের দূরত্ব 150 মিটার, একটির উচ্চতা অন্যটির তিনগুণ। স্তম্ভেদ্বয়ের পাদদেশ সংযোগকারী রেখাংশের মধ্যবিন্দু থেকে তাদের শীর্ষের উন্নতি কোণদ্বয় পরস্পর পূরক। ছোট স্তম্ভেটির উচ্চতা কতো?
Ans:

B A C D E ϴ 90-ϴ

ধরি, ছোট স্তম্ভ CD = x মিটার এবং
বড় স্তম্ভ AB = 3x মিটার।
AB ও CD স্তম্ভদ্বয়ের পাদদেশ সংযোজক রেখাংশ AC -এর মধ্যবিন্দু E থেকে স্তম্ভ দুটির শীর্ষের উন্নতি কোণ যথাক্রমে θ এবং (90o – θ)
এখানে AC = 150 মিটার
∴ AE = CE = 150/2 = 75 মিটার
∠AEB = θ
∠CED = 90o – θ
ΔBAE -এর ক্ষেত্রে,
AB/AE = tanθ
3x/75 = tanθ
⇒ 3x = 75×tanθ – – – (i)
আবার ΔDCE -এর ক্ষেত্রে,
CD/CE = tan(90o – θ)
x/75 = cotθ
⇒ x = 75×cotθ – – – (ii)
(i)×(ii) করে পাই
3x.x = 75×tanθ×75×cotθ
⇒ 3x2 = 75×75×tanθ.cotθ
⇒ x2 = 75×25×1 – – – (∵ tanθ.cotθ = 1)
⇒ x2 = 3×25×25
∴ x = 25√3
Ans: ছোট স্তম্ভটির উচ্চতা 25√3 মিটার।

14. যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও:    4×2=8

(i) একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল 154√2 বর্গসেমি এবং ভূমির ব্যাসার্ধ 7 সেমি হলে উহার শীর্ষকোণ নির্ণয় করো।
Ans:

r l h α A B O

প্রদত্ত, শঙ্কুর ব্যাসার্দ্ধ 7 সেমি
ধরি শঙ্কুর তীর্যক উচ্চতা l সেমি এবং অর্ধশীর্ষকোণ α
প্রশ্নানুসারে,
πrl = 154√2বা, π×7×l = 154√2
বা, 22/7×7×l = 154√2
বা, l = 7√2
আবার,
sinα = r/l
বা, sinα = 7/7√2
⇒ sinα = 1/√2
⇒ sinα = sin45°
∴ α = 45°
বা, 2α = 90°
উত্তর: শঙ্কুর শীর্ষকোণ 90°

(ii) একটি লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ। যদি উচ্চতা ব্যাসার্ধের 6 গুণ হতো তবে চোঙটির আয়তন 539 ঘন ডেসিমি বেশী হতো, চোঙটির উচ্চতা নির্ণয় করো।
Solution:
ধরি, লম্ব বৃত্তাকার চোঙটির ব্যাসার্ধ = r ডেসিমি
∴ চোঙটির উচ্চতা = 2r ডেসিমি
∴ চোঙটির আয়তন = πr2h
= π×r2×2r ঘন ডেসিমি
= 2πr3 ঘন ডেসিমি
উচ্চতা 6 গুন হলে আয়তন হবে = π×r2×6r ঘন ডেসিমি
= 6π×r3 ঘন ডেসিমি
প্রশ্নানুসারে,
6π×r3 – 2π×r3 = 539
বা, 4×22/7×r3 = 539
বা, r3 = 539×7/22×1/4
বা, r3 = 49×7/2×1/4
বা, r3 = (7/2)3
বা, r = 7/2
Ans: চোঙটির উচ্চতা = 2×7/2 = 7 ডেসিমি

(iii) 12 সেমি ব্যাসবিশিষ্ট একটি নিরেট সীসার গোলক গলিয়ে তিনটি ছোট ছোট নিরেট সীসার গোলক তৈরি করা হল। যদি ছোট গোলকগুলির ব্যাসের অনুপাত 3 : 4: 5 হয়, তবে ছোট গোলকগুলির প্রত্যেকটির ব্যাসার্ধ নির্ণয় করো।
Ans:
ছোট গোলকগুলির ব্যাসের অনুপাত 3 : 4 : 5
ধরি, ছোট গোলকগুলির ব্যাস যথাক্রমে 3x সেমি, 4x সেমি এবং 5x সেমি।
বড় গোলকটির ব্যাসার্দ্ধ (r) = 12/2 = 6 সেমি।
প্রশ্নানুসারে,
4/3πr3 = 4/3πr13 + 4/3πr23 + 4/3πr33
বা, 4/3πr3 = 4/3π(r13 + r23 + r33)
বা, r3 = r13 + r23 + r33
⇒ 63 = (3x/2)3 + (4x/2)3 + (5x/2)3
⇒ 216 = 27x3/8 + 64x3/8 + 125x3/8
বা, 216 = 216x3/8
বা, 1 = x3/8
⇒ x3 = 8
∴ x = 2
উত্তর: গোলকগুলির ব্যাসার্দ্ধ 3×2/2 = 3 সেমি, 4×2/2 = 4 সেমি এবং 5×2/2 = 5 সেমি।

15. যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও: 4×2=8

(i) একটি কর্মসূচীতে উপস্থিত 100 জনের বয়স নীচের ছকে দেওয়া হল। ঐ 100 জন লোকের গড় বয়স নির্ণয় করো (যে কোনো পদ্ধতি অবলম্বন করে) বয়স (বছরে)

শ্রেণী-সীমা10-2020-3030-4040-50 50-6060-70
পরিসংখ্যা81220221820

Ans:
ধরি, কল্পিত গড়(a) = 45
∴ di = xi – 45
এবং ui = xi – 45/10
∴ পরিসংখ্যা বিভাজন ছকটি হল:

শ্রেণি-সীমাপরিসংখ্যা (fi)শ্রেণী
মধ্যক(xi)
di = xi – 155ui = xi – 155/20uifi
10 – 20815-30-3-24
20 – 301225-20-2-24
30 – 402035-10-1-20
40 – 502245000
50 -60185510118
60 – 70206520240
মোটΣfi=100Σuifi=-10


এখানে Σfi=100
Σxifi=-10
h = 10
∴ গড়=

\(\Large{=a+\frac{f_{i}u{i}}{f_{i}}×h\\=45+\frac{-10}{100}×10}\)

= 45 – 1
= 44
Ans: নির্ণেয় গড় 44

(ii) নীচের তথ্যের মধ্যমা 32 হলে x ও y এর মান নির্ণয় করো যখন x + y = 100.

শ্রেণী-সীমা0-1010-2020-3030-4040-50 50-60
পরিসংখ্যা10x2530y10

Ans:
প্রদত্ত পরিসংখ্যা বিভাজন ছকটি হল:

শ্রেণি-সীমাপরিসংখ্যাক্রমযৌগিক পরিসংখ্যা
0-101010
10-20x10+x
20-302510+x+25=35+x
30-403035+x+30=65+x
40-50y65+x+y
50-601065+x+y+10=75+x+y
মোট

এখানে,  N = 100
N/2 = 100/2 = 50
প্রশ্নানুযায়ী
75 + x + y = 100
বা, x + y = 25 – – – – (i)
∵ মধ্যমা 32
∴ মধ্যমা শ্রেনিটি হল 30-40।
∴ মধ্যমা =

\(\Large{\quad l + \left(\quad\frac{\frac{N}{2} – C}{f_{m}}\right).h}\)

এখানে l = 30; N = 100;
C = 35 + x; fm = 30;
h = 30 – 40 = 10

\(\Large{ = 30 + \left(\frac{50 – (35+x)}{30}\right).10\\ = 30 + \frac{6}{13}.10\\ = 30 + \frac{15-x}{3}}\)

প্রশ্নানুযায়ী,
30 + 15-x/3 = 32
বা, 15-x/3 = 32 – 30 = 2
বা, 15 – x = 6
বা, x = 9
(i) নং সমীকরণে x = 9 বসিয়ে পাই,
9 + y = 25
∴ y = 16
Ans: x -এর মান 9
y-এর মান 16

(iii) প্রদত্ত তথ্যের ক্রমযৌগিক পরিসংখ্যা (ক্ষুদ্রতর সূচক) তৈরী করে ছক কাগজে ওজাইভ অঙ্কন কর।

শ্রেণী-সীমা0-1010-2020-3030-4040-50 50-6060-70
পরিসংখ্যা1615201561

Ans:

শ্রেণিক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা
10 এর কম1
20 এর কম1+6=7
30 এর কম7+15=22
40 এর কম22+20=42
50 এর কম42+15=57
60 এর কম57+6=63
70 এর কম63+1=64

x অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের 1টি বাহু = 1 একক এবং y অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের 1টি বাহু = 1 একক ধরে (10, 1), (20, 7), (30, 22), (40, 42), (50,57), (60, 63), (70,64) বিন্দুগুলি স্থাপন করে যুক্ত করলাম এবং ক্ষুদ্রতর সূচক ওজাইভ অঙ্কন করলাম।


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Verified by MonsterInsights