Category: Privata Scholarship

  • জি. পি. বিড়লা স্কলারশিপ || How to apply GP Birla Scholarship

    জি. পি. বিড়লা স্কলারশিপ || How to apply GP Birla Scholarship

    কিছুদিন পূর্বেই উচ্চমাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলের ছাত্রছাত্রীদের স্কুলছুটের প্রধান কারণ হয়ে দাঁড়ায় ছাত্রছাত্রীদের পরিবারের আর্থিক অবস্থা। অনেক শিক্ষার্থীই শুধুমাত্র আর্থিক সংগতির অভাবে উচ্চশিক্ষা লাভ করতে পারেন না। আর তাই সমাজের পিছিয়ে পড়া শ্রেণীর দরিদ্র ও মেধাবী ছাত্রছাত্রীদের আর্থিকভাবে স্বাবলম্বী করার উদ্দেশ্যে জি. পি. বিড়লা এডুকেশনাল ফাউন্ডেশন (G. P. Birla Educational Foundation) এর তরফে জি. পি. বিড়লা স্কলারশিপ (GP Birla Scholarship) প্রদান করা হয়ে থাকে। আজ আমরা আলোচনা করবো এই স্কলারশিপে আবেদনের ক্ষেত্রে আবশ্যিক যোগ্যতা কি কি, আবেদন পদ্ধতি ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়গুলি।

    এক নজরে জি. পি. বিড়লা স্কলারশিপের গুরুত্বপূর্ণ তথ্যঃ

    স্কলারশিপের নামG.P. Birla Scholarship
    স্কলারশিপ প্রদানকারীGP Birla Educational Foundation
    শিক্ষাবর্ষ2023
    আবেদনের পদ্ধতি অফলাইন / অনলাইন
    কারা আবেদন করতে পারবেস্নাতক স্তরের শিক্ষার্থী
    বৃত্তির পরিমাণকোর্স অনুযায়ী ₹ 50,000 পর্যন্ত
    স্কলারশিপের সংখ্যা100
    আবেদন শুরুআবেদন শুরু হয়ে গেছে
    আবেদনের শেষ তারিখ31st July, 2023
    অফিশিয়াল ওয়েবসাইটhttps://www.gpbirlaedufoundation

    জি. পি. বিড়লা স্কলারশিপ

    এই স্কলারশিপে আবেদনের ক্ষেত্রে আবশ্যিক যোগ্যতা কি কি:

    1. এই স্কলারশিপে আবেদনের ক্ষেত্রে ছাত্রছাত্রীদের অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
    2. আবেদনকারিকে উচ্চমাধ্যমিকে (WBCHSE) 80 % নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে
    আবেদনকারি ISC/CBSE বোর্ডের হলে তাকে 85 % নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে।
    3. কলা (Arts), বিজ্ঞান (Science), ডাক্তারি (Medicine), ইঞ্জিনিয়ারিং (Engineering), আর্কিটেকচার (Architecture), আইন (Law), বাণিজ্য (Commerce), অথবা যেকোনো প্রফেশনাল কোর্সে স্নাতক স্তরে ভর্তি হয়েছেন তারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।
    3. যে সকল ছাত্রছাত্রীর বাৎসরিক পারিবারিক আয় 3,00,000 এর চেয়ে কম তারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন

    আর্থিক অনুদানের পরিমাণ

    এই স্কলারশিপে আবেদনকারী শিক্ষার্থীরা তাদের কোর্সের ফি এবং হোস্টেল ফি বাবদ প্রতি বছরে 50,000 টাকা পর্যন্ত অনুদান পাবেন জি. পি. বিড়লা এডুকেশনাল ফাউন্ডেশনের তরফে।
    এছাড়াও কলেজের প্রথম বর্ষে শিক্ষার্থীদের 7,000 টাকা দেওয়া হবে বই কেনার জন্য। সর্বোচ্চ ৪ বছর পর্যন্ত এই অনুদান পেতে পারেন শিক্ষার্থীরা।

    জি. পি. বিড়লা স্কলারশিপ
    GP Birla Scholarship

    আবেদন পদ্ধতি

    এই স্কলারশিপের জন্য অনলাইন এবং অফলাইন দু’টি পদ্ধতিতেই আবেদন করা যাবে।

    অনলাইনে আবেদনের প্রক্রিয়া

    1. প্রথমেই আপনাকে জি. পি. বিড়লা স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট https://www.gpbirlaedufoundation.com/ এ যেতে হবে।
    2. এরপর application অপশনটিতে ক্লিক করুন।
    3. এরপর আপনার সামনে যে ওয়েব পেজটি আসবে তাতে অনলাইন অ্যাপ্লিকেশনের অংশে Please click here to apply অপশনে ক্লিক করুন।
    4. তারপর আপনার সামনে অনলাইনে আবেদনের জন্য প্রয়োজনীয় ফর্মটি আসবে। ফর্মটিতে আপনার নাম, ঠিকানা, বয়স, বৈধ ইমেল অ্যাড্রেস, শিক্ষাগত যোগ্যতা, পিতামাতার বিভিন্ন তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে।
    5. এরপর প্রয়োজনীয় নথিগুলো নির্ভুলভাবে আপলোড করুন।

    Online -এ আবেদন করতে এখানে CLICK করো।

    অফলাইনে আবেদনের পদ্ধতি:-

    1. প্রথমেই আপনাকে জি. পি. বিড়লা স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট https://www.gpbirlaedufoundation.com/ এ যেতে হবে।
    2. এরপর application অপশনটিতে ক্লিক করুন।
    3. এরপর আপনার সামনে যে ওয়েব পেজটি আসবে তাতে অফলাইন অ্যাপ্লিকেশনের অংশে Download অপশনে ক্লিক করুন।
    5. ফর্মটি ডাউনলোড করার পর সঠিকভাবে পূরণ করুন।
    6. এরপর ফর্মটির সাথে প্রয়োজনীয় নথি যুক্ত করে পোস্টের মাধ্যমে সঠিক ঠিকানায় পাঠাতে হবে।

    Offline -এর জন্য Form download করতে এখানে CLICK করো।

    জি. পি. বিড়লা স্কলারশিপ
    আবেদনপত্র পাঠানোর ঠিকানা

    GP Birla Educational Foundation
    78, Syed Amir Ali Avenue
    Kolkata – 700019 (Landmark. Calcutta Ice Skating Rink)

    GK: গুরুত্বপূর্ণ 200টি আবিষ্কার ও আবিষ্কারকের নাম দেখতে এখানে CLICK করো।

    আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় নথি

    1. আবেদনকারীর রঙিন ফটো
    2. আবেদনকারীর পরিবারের বাৎসরিক আয়ের সার্টিফিকেট
    3. উচ্চমাধ্যমিকের মার্কশিট
    4. নতুন কোর্সে ভর্তির রশিদ

    জি. পি. বিড়লা স্কলারশিপ

    নির্বাচন পদ্ধতি

    ছাত্রছাত্রীদের আবেদনপত্রগুলি জি. পি. বিড়লা ট্রাস্টের মেম্বারদের তরফে বিচার করে দেখা হবে এবং নির্বাচিত ছাত্রছাত্রীদের ইন্টারিউয়ের জন্য ডাকা হবে। যেসকল ছাত্রছাত্রীরা ইন্টারভিউয়ে উত্তীর্ণ হবেন তারা এই স্কলারশিপের অনুদান পাবেন।

    Medhasree Scholarship মেধাশ্রী স্কলারশিপ CLICK HERE

    জি. পি. বিড়লা স্কলারশিপ
    আবেদনের শেষ তারিখ

    এই স্কলারশিপে আবেদনের শেষ তারিখ 31st July, 2023

    এইরকম স্কলারশিপ সংক্রান্ত আরও নানান গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের পেজটি ফলো করতে থাকুন।

    Disclaimer

    এখানে দেওয়া সমস্ত তথ্য শুধুমাত্র শিক্ষার্থীদের সুবিধার উদ্দেশ্যে । যদিও আমরা শিক্ষার্থীদের সুবিধার জন্য সমস্ত বৃত্তি যথাসম্ভব নির্ভুল ভাবে তালিকাভুক্ত করার চেষ্টা করি, তথাপি prostuti2022 এখানে প্রকাশিত সমস্ত তথ্যের যথার্থতার গ্যারান্টি দেয় না। তাই আবেদন করার পূর্বে  অফিসিয়াল তথ্যের জন্য অনুগ্রহ করে অফিসিয়াল ওয়েবসাইট দেখুন।

  • COLGATE SCHOLARSHIP কলগেট স্কলারশিপ -How to apply

    COLGATE SCHOLARSHIP কলগেট স্কলারশিপ -How to apply

    COLGATE SCHOLARSHIP

    COLGATE SCHOLARSHIP

    কলগেট ইন্ডিয়া ‘-এর কিপ ইন্ডিয়া স্মাইলিং ফাউন্ডেশন স্কলারশিপ (Colgate Keep India Smiling Foundational Scholarship Programme.) প্রোগ্রামের মাধ্যমে মেধাবী কিন্তু আর্থিক ভাবে দুর্বল ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়।আজকের পোস্টে এই স্কলারশিপে কীভাবে আবেদন করবেন, আবেদনের জন্য কী কী যোগ্যতা লাগবে, পারিবারিক আয় কত হতে হবে , প্রয়োজনীয় Documents কী কী লাগবে ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করব।

    এটি একটি বেসরকারি স্কলারশিপ তাই ছাত্রছাত্রীরা যদি কোনো সরকারি স্কলারশিপের জন্য আবেদন করে থেকে তাহলেও এই স্কলারশিপে আবেদন করতে পারবে।

    COLGATE SCHOLARSHIP কলগেট স্কলারশিপ স্কিম কি ?

    CO LGATE SCHOLARSHIP ‘Colgate India’-এর কিপ ইন্ডিয়া স্মাইলিং ফাউন্ডেশন স্কলারশিপ (Colgate Keep India Smiling Foundational Scholarship Programme) প্রোগ্রামের মাধ্যমে মেধাবী কিন্তু আর্থিক ভাবে দুর্বল ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়।

    কারা এই স্কলারশিপে আবেদন করতে পারবেন? 

    একাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীরা  (এই বছর 2022 সালে দশম শ্রেণী পাশ করেছে), সাধারণ স্নাতক ছাত্র (3 বছরের কলেজ অধ্যয়নরত BA, B.Sc, B.Com), ইঞ্জিনিয়ারিং অধ্যয়নরত ছাত্র-ছাত্রীরা (Both Diploma & Btech) এবং বিডিএস (BDS) ছাত্র-ছাত্রীরা এই স্কলারশিপে আবেদন করতে পারবেন।

    আবেদনের মাধ্যম

    অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের জন্য LINK নীচে দেওয়া আছে।

    স্কলারশিপের জন্য প্রয়োজনীয় যোগ্যতা –

    Keep India Smiling Foundational Scholarship & Mentorship Programme for Class 11 2022-23 এর যোগ্যতা 

    i) 2022 সালে Class X পাশ করতে হবে।
    ii) Class X এর পরীক্ষায় অবশ্যই 75% নম্বর পেতে হবে।
    iii) আবেদনকারীকে ভারতবর্ষের কোন একটি স্বীকৃত বিদ্যালয়ে একাদশ শ্রেণিতে ভর্তি হতে হবে।
    iv) আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় 5 লক্ষ টাকা অথবা তারও কম হতে হবে।

    COL GATE SCHOLARSHIP Scholarship এর পরিমান:

    নির্বাচিত প্রার্থীরা প্রতি বছরে 20000 টাকা করে একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে মোট 2 বার এই বৃত্তি  পাবে।

    যে যে Documents Upload করতে হবে

    i)  সচিত্র পরিচয়পত্র (আধার কার্ড / ড্রাইভিং লাইসেন্স / ভোটার কার্ড / প্যান কার্ড )
    ii) মাধ্যমিক পরীক্ষার মার্কসিট
    iii) পরিবারের বার্ষিক আয়ের প্রমাণপত্র (Income certificate / BPL certificate / Food security certificate / Any other certificate of income issued by competent government authority)
    iv) চলতি বছরে শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির প্রমাণপত্র
    v) আবেদনকারীর পাসপোর্ট সাইজ ফটো
    vi) স্কুল  কলেজে ভর্তির রশিদ বা ফি-এর রশিদ
    vii) ঠিকানার প্রমাণ (আবাসিক আবাসিক শংসাপত্র/সরকারি রেশন কার্ড)
    viii) প্রতিবন্ধী সার্টিফিকেট (যদি প্রয়োজন হয়)

    Keep India Smiling Foundational Scholarship & Mentorship Programme for 3 Year Graduation 2022-23 এর যোগ্যতা 

    i) 2022 সালে Class XII পাশ করতে হবে।
    ii) Class XII এর পরীক্ষায় অবশ্যই 60% নম্বর পেতে হবে।
    iii) ভারতের কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানে তিন বছরের Graduate Course এ ভর্তি হতে হবে।
    iv) আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় 5 লক্ষ টাকা অথবা তারও কম হতে হবে।

    COLGATE SCHOLARSHIP Scholarship এর পরিমান:

    নির্বাচিত প্রার্থীরা প্রতি বছরে 30000 টাকা করে তিন বছরের জন্য মোট 3 বার এই বৃত্তি  পাবে।

    বিভিন্ন স্কলারশিপ এবং পড়াশোনা , General Knowledge সংক্রান্ত বিভিন্ন বিষয়ের আপডেটের জন্য আমাদের ওয়েবসাইটটি ফলো করতে থাকুন।

    যে যে Documents Upload করতে হবে

    i)  সচিত্র পরিচয়পত্র (আধার কার্ড / ড্রাইভিং লাইসেন্স / ভোটার কার্ড / প্যান কার্ড )
    ii) উচ্চমাধ্যমিক পরীক্ষার মার্কসিট ।
    iii) পরিবারের বার্ষিক আয়ের প্রমাণপত্র (Income certificate / BPL certificate / Food security certificate / Any other certificate of income issued by competent government authority)
    iv) চলতি বছরে শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির প্রমাণপত্র
    v) আবেদনকারীর পাসপোর্ট সাইজ ফটো
    vi) কলেজে ভর্তির রশিদ বা ফি-এর রশিদ
    vii) ঠিকানার প্রমাণ (আবাসিক আবাসিক শংসাপত্র/সরকারি রেশন কার্ড)
    viii) প্রতিবন্ধী সার্টিফিকেট (যদি প্রয়োজন হয়)

    kanyashree
    KANYASHREE: বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

    Keep India Smiling Foundational Scholarship & Mentorship Programme for Professional Categories 2022-23 এর যোগ্যতা 

    i) 2022 সালে Class XII পাশ করতে হবে।
    ii) Class XII এর পরীক্ষায় অবশ্যই 60% নম্বর পেতে হবে।
    iii) ভারতের কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানে Professional Categories (B.E. / B.Tech / BDS / MBBS / Others) তে ভর্তি হতে হবে।
    iv) আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় 5 লক্ষ টাকা অথবা তারও কম হতে হবে।

    COLGATE SCHOLARSHIP Scholarship এর পরিমান:

    নির্বাচিত প্রার্থীরা প্রতি বছরে 30000 টাকা করে চার বছরের জন্য মোট 4 বার এই বৃত্তি  পাবে।

    COLGATE SCHOLARSHIP এ যে যে Documents Upload করতে হবে –

    i)  সচিত্র পরিচয়পত্র (আধার কার্ড / ড্রাইভিং লাইসেন্স / ভোটার কার্ড / প্যান কার্ড )
    ii) উচ্চমাধ্যমিক পরীক্ষার মার্কসিট ।
    iii) পরিবারের বার্ষিক আয়ের প্রমাণপত্র (Income certificate / BPL certificate / Food security certificate / Any other certificate of income issued by competent government authority)
    iv) চলতি বছরে শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির প্রমাণপত্র
    v) আবেদনকারীর পাসপোর্ট সাইজ ফটো
    vi) কলেজে ভর্তির রশিদ বা ফি-এর রশিদ
    vii) ঠিকানার প্রমাণ (আবাসিক আবাসিক শংসাপত্র/সরকারি রেশন কার্ড)
    viii) প্রতিবন্ধী সার্টিফিকেট (যদি প্রয়োজন হয়)

    COLGATE SCHOLARSHIP Last date of Application

    আবেদনের শেষ তারিখ ৩১ শে ডিসেম্বর , ২০২২

    আবেদনের জন্য এখানে CLICK করুন।

    COLGATE SCHOLARSHIP এ কত জন এই স্কলারশিপ পাবেন ?

    মোট 501 জনকে এই স্কলারশিপের জন্য নির্বাচিত করা হবে।

    নির্বাচন পদ্ধতি

    মেধার ওপর ভিত্তি করে Merit List তৈরি করা হবে। তারপর Colgate Keep India Smiling Foundation এর পক্ষ থেকে নির্বাচিত আবেদনকারীদের Interactive Voice Response System (IVRS) এর মাধ্যমে কিছু প্রশ্ন করা হবে আবেদনকারীকে।  এই প্রক্রিয়ায় সমস্ত প্রশ্নের সঠিক ও যথাযথ উত্তর দিতে পারলে আপনি নির্বাচিত হয়ে যেতে পারেন কলগেট স্কলারশিপের জন্য।

    Private Scholarship

    1. ALO মেধা বৃত্তি /ALO Merit Scholarship ঃ বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
    2. প্রিয়মবদা বিড়লা স্কলারশিপ /PriyamVada Birla Scholarship ঃ বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
    3. জিন্দাল স্কলারশিপ / Sitaram Jindal Scholarsh ip Foundation ঃ বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
    4. কলগেট স্কলারশিপ /Colgate Smile India Sch olarship ঃ বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
    5. জি পি বিড়লা স্কলারশিপ /G. P Birla Foundation Scholarship ঃ বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
    6. অনন্ত মেধা বৃত্তি /Anant Foundation Scholarship ঃ বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
    7. রায়-মার্টিন স্কলারশিপ /Ray and Martin Scholarship ঃ বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
    8. টাটা ক্যাপিটাল পান্খ স্কলারশিপ ঃ বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
error: Content is protected !!
Verified by MonsterInsights