Category: SCHOLARSHIP

  • NABANNA নবান্ন Scholarship – How to apply

    NABANNA নবান্ন Scholarship – How to apply

    NABANNA নবান্ন Scholarship 2022

    AIKYASHREE ।। KANYASHREE ।। SWAMI VIVEKANANDA MERIT CUM MEANS SCHOLARSHIP ।। SHIKSHASHREE ।। OASIS

    নবান্ন Scholarship ২০২২ বা উত্তরকন্যা স্কলারশিপ ২০২২ ||
    Nabanna Scholarship 2022 or Uttarkanya Scholarship 2022

    পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল প্রতি বছর উচ্চ-মাধ্যমিক, স্নাতক বা স্নাতকোত্তর স্তরে পড়াশোনা করার জন্য ছাত্রছাত্রীদের নবান্ন Scholarship 2022 প্রদান করে। দক্ষিনবঙ্গের ছাত্রছাত্রীদের কাছে এই স্কলারশিপ নবান্ন স্কলারশিপ এবং উত্তরবঙ্গের ছাত্রছাত্রীদের কাছে উত্তরকন্যা স্কলারশিপ নামে পরিচিত। আজকের পোস্টে এই স্কলারশিপের আবেদনের যোগ্যতা, স্কলারশিপের পরিমান, আবেদনের শেষ তারিখ, আবেদন পদ্ধতি, প্রয়োজনীয় কাগজপত্র, আবেদনর pdf form ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হলো। 

    নবান্ন SCHOLARSHIP কী?

    পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল প্রতি বছর উচ্চ-মাধ্যমিক বা তার পরবর্তী স্তরে পশ্চিমবঙ্গের মেধাবী কিন্তু অর্থনীতিক কারণে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের একটি স্কলারশিপ দ্বারা আর্থিক সাহায্য প্রদান করে যা দক্ষিনবঙ্গের ছাত্রছাত্রীদের ক্ষেত্রে নবান্ন স্কলারশিপ এবং উত্তরবঙ্গের ছাত্রছাত্রীদের কাছে উত্তরকন্যা স্কলারশিপ নামে পরিচিত। এটি তিনটি স্তরে বিভক্ত –

    • উচ্চ-মাধ্যমিক স্তর (H.S. Level)
    • স্নাতক স্তর (U.G. Level)
    • স্নাতকোত্তর স্তর (P.G. Level)

    এক নজরে নবান্ন স্কলারশিপ বা উত্তরকন্যা স্কলারশিপ

    স্কলারশিপনবান্ন স্কলারশিপ বা উত্তরকন্যা স্কলারশিপ
    কর্তৃপক্ষপশ্চিমবঙ্গ সরকার
    উপভোক্তাউচ্চ-মাধ্যমিক, স্নাতক বা স্নাতকোত্তর স্তরের ছাত্রছাত্রী
    উদ্দেশ্যআর্থিক ভাবে দুর্বল ছাত্রছাত্রীদের আর্থিক সহায়তা দেওয়া
    স্কলারশিপের পরিমান    প্রতি বছর ১০,০০০ টাকা
    আবেদন শুরুবছরের যে কোন সময় আবেদন করা যায়
    আবেদনের শেষ তারিখকোনো শেষ তারিখ নেই

    এছাড়া অন্যান্য সরকারী এবং বেসরকারী স্কলারশিপ সম্বন্ধে জানতে গেলে আমাদের এই পেজ prostuti2022 ফলো করতে থাকো।

    নবান্ন SCHOLARSHIP বা উত্তরকন্যা স্কলারশিপে কারা আবেদন করতে পারবে

    উচ্চ-মাধ্যমিক বা স্নাতক বা স্নাতকোত্তর স্তরের শিক্ষার্থী।

    নবান্ন স্কলারশিপ বা উত্তরকন্যা স্কলারশিপে আবেদনের যোগ্যতাঃ

    i) শিক্ষার্থীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
    ii) শেষ পরীক্ষায় রাজ্যের স্বীকৃতপ্রাপ্ত কোনো Board, Council বা University থেকে শিক্ষার্থীকে স্নাতক হতে হবে।
    iii) পশ্চিমবঙ্গের কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীকে উচ্চ-মাধ্যমিক বা স্নাতক বা স্নাতকোত্তর স্তরে ভর্তি হতে হবে।
    iv) মাধ্যমিকে 50% – 60% (উচ্চ-মাধ্যমিকের জন্য),
    উচ্চ-মাধ্যমিকে 50% – 60% (স্নাতকের জন্য),
    স্নাতকে 50% – 53% (স্নাতকোত্তর স্তরের জন্য) নম্বর পেতে হবে।
    v) পারিবারিক সর্বোচ্চ আয় বার্ষিক এক লাখ কুড়ি হাজার (120000) টাকার বেশি যেন না হয়।
    vi) আবেদনকারী শেষ বছরে রাজ্য বা কেন্দ্র সরকারের অন্য কোনো স্কলারশিপ পেলে এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে না।

    Government Scholarship

    আমাদের লেটেস্ট পোস্টের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে জয়েন করতে পারো ।

    1. মেধাশ্রীঃ বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
    2. নবান্ন স্কলারশিপ ও উত্তরকন্যা স্কলারশিপঃ বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
    3. ওয়েসিস ঃ বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
    4. স্বামী বিবেকানন্দ মেরিটকাম মেন্স স্কলারশিপ বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
    5. ঐক্যশ্রী ঃ বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
    6. কন্যাশ্রী ঃ বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। 
    7. শিক্ষাশ্রী ঃ বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। 

    উত্তরকন্যা বা NABANNA নবান্ন Scholarship 2022 প্রয়োজনীয় কাগজপত্রঃ

    নবান্ন স্কলারশিপ 2022 / উত্তরকন্যা স্কলারশিপ 2022 এ আবেদনের সময় A4 সাইজের পেপারে আবেদন পত্রের সঙ্গে নিম্নলিখিত documents গুলো অবশ্যই জমা দিতে হবে –
    i) বর্তমান কোর্সে ভর্তির রসিদ।
    ii) শেষ পরীক্ষার মার্কশিটের জেরক্স।
    iii) এন্ট্রাস পরীক্ষার Rank Card এবং সিলেকশন কমিটির Allotment letter (JEE or Equivalent Examination)iv)  এলাকার MP / MLA -এর রেকোমেন্ডেশন লেটার যেখানে শিক্ষার্থীর পারিবারিক আয় লেখা থাকবে।
    v) ব্যাঙ্কের পাশ বইয়ের বিস্তারিত তথ্যসহ (Bank Name, Branch Name, Branch Code, IFSC Code, Account Number ) প্রথম পাতার জেরক্স ।
    vi) DM / SDO / BDO / Joint B.D.O. এর নীচে র‍্যাঙ্ক নয় এমন Group-A সরকারী অফিসার / পৌরসভার ক্ষেত্রে Executive Officer / কর্পোরেশনের ক্ষেত্রে ডেপুটি কমিশনার দ্বারা প্রদত্ত পারিবারিক ইনকাম সার্টিফিকেট।
    vii) ছাত্রছাত্রীর স্ব-ঘোষণাপত্র (বর্তমানে ভর্তি হওয়া কোর্সের বিবরণ, সরকারী বা প্রাইভেট কোনো স্কলারশিপ পেয়েছে কিনা উল্লেখ থাকবে এবং শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের স্বাক্ষর থাকবে)।
    viii) যোগাযোগের জন্য মোবাইল নম্বর। 

    স্কলারশিপের পরিমানঃ

    প্রতি বছর ১০,০০০ টাকা। তবে তা কোর্সের উপর নির্ভরশীল।

    নবান্ন স্কলারশিপ 2022 / উত্তরকন্যা স্কলারশিপ 2022 এ আবেদনের তারিখঃ

    আবেদনের নির্দিষ্ট কোনো শেষ তারিখ নেই। যেকোনো সময় আবেদন করা যায় ।

    *** জেরক্স কপিগুলি Group-A সরকারী অফিসার দ্বারা অ্যাটেস্টেড থাকতে হবে। ***

    Nabanna Scholarship এ আবেদন করার পদ্ধতি –

    Nabanna Scholarship বা Uttarkanya Scholarship এর আবেদন পদ্ধতি

    Uttarkanya Scholarship বা Nabanna Scholarship -এ আবেদন প্রক্রিয়া সম্পূর্ণরূপে Offline এ হয়ে থাকে। এর জন্য প্রথমে Application Form ডাউনলোড করতে হবে অথবা নিজে হাতে লিখেও আবেদন করা যায়।আবেদন পত্র টি সঠিক ভাবে পূরণ করে নিম্নলিখিত ঠিকানায় পোস্টে পাঠিয়ে দিন অথবা নিজে গিয়ে জমা দিয়ে আসুন।

    নবান্ন স্কলারশিপ বা উত্তরকন্যা স্কলারশিপে আবেদন পত্র পাঠানোর ঠিকানাঃ

    নবান্ন স্কলারশিপ

    Department of CMRF Scholarship,
    The Assistant Secretary,
    Chief Minister’s Office,
    ‘Nabanna’
    325 , Sarat Chatterjee Road
    Howrah – 711 102

    উত্তরকন্যা স্কলারশিপ

    Department of CMRF Scholarship,
    Office of the Chief Minister’s Mini Secretariat,
    ‘UTTARKANYA’,
    New Satellite Township,
    Fulbari , Near NJP Station ,
    Jalpaiguri

    কেবলমাত্র অভিভাবকের মাধ্যমে বা নিজে গিয়ে সরাসরি অফিসে গিয়ে আবেদনপত্র জমা দিয়ে আসতে হবে।

    নবান্ন স্কলারশিপ বা উত্তরকন্যা স্কলারশিপে LINK :

    :

    Official Website : CLICK HERE

    NABANNA নবান্ন Scholarship 2022 ফর্ম ডাউনলোড (pdf) করতে ক্লিক করুন

    নবান্ন স্কলারশিপ ফর্ম ডাউনলোড (pdf) করতে ক্লিক করুনDOWNLOAD

    নবান্ন স্কলারশিপ বা উত্তরকন্যা স্কলারশিপ এর পূননবীকরন পদ্ধতি

    Nabanna বা Uttarkanya Scholarship টি আলাদা করে পূননবীকরন করার দরকার পরে না। যে কোর্সের জন্য আবেদনকারী একবার আবেদন করবে সেই কোর্স যত দিন চলবে তত দিন অবধি আবেদনকারী এই Scholarship এর টাকা পেয়ে যাবে।

    FAQ

    1. নবান্ন স্কলারশিপ বা উত্তরকন্যা স্কলারশিপ এ অ্যাপ্লিকেশন করার শেষ তারিখ কি
    ANS:- নবান্ন স্কলারশিপ বা উত্তরকন্যা স্কলারশিপ এর কোন শেষ তারিখ নেই । বছরের যে কোনো সময় এই স্কলারশিপ এর জন্য আবেদন করা যায়।
    2. নবান্ন স্কলারশিপ বা উত্তরকন্যা স্কলারশিপ এ Online এ কবে থেকে আবেদন শুরু হবে ?
    ANS:- নবান্ন স্কলারশিপ বা উত্তরকন্যা স্কলারশিপ এ শুধু মাএ Offline আবেদন করতে হয়। বছরের যে কোনো সময় এই স্কলারশিপ এর জন্য আবেদন করা যায়।
    3. বিকাশ ভবন স্কলারশিপ ও নবান্ন স্কলারশিপ উভয় স্কলারশিপে কী একসঙ্গে আবেদন করা যায়? 
    ANS:- বিকাশ ভবন স্কলারশিপ ও নবান্ন স্কলারশিপ দুটোই সরকারি স্কলারশিপ। তাই যে কোন একটি স্কলারশিপ পেলে অপরটি পাওয়া যাবে না।

  • Oasis Scholarship ওয়েসিস How to apply

    Oasis Scholarship ওয়েসিস How to apply

    OASIS SCHOLARSHIP 2022

    AIKYASHREE ।। KANYASHREE ।।
    SHIKSHASHREE ।।
    SWAMI VIVEKANANDA MERIT CUM MEANS SCHOLARSHIP ।।NABANNA SCHOLARSHIP ।।

    প্রিয় ছাত্র ছাত্রী, 
    আমাদের ওয়েবসাইট prostuti2022.in -এ স্বাগত। আজকের পোস্টে আমরা পশ্চিমবঙ্গ সরকারের আরও একটি গুরুত্বপূর্ণ স্কলারশিপ Oasis Scholarship ওয়েসিস স্কলারশিপ সম্বন্ধে বিস্তারিত আলোচনা করবো। এই পোস্ট থেকে ওয়েসিস স্কলারশিপ কি, কারা এই প্রকল্পে আবেদন করতে পারবে, প্রকল্পের জন্য কি কি যোগ্যতা লাগবে, কি কি ডকুমেন্টস জমা দিতে হবে, কত টাকা বৃত্তি পাওয়া , ওয়েসিস স্কলারশিপের status কিভাবে check করতে হবে তা জানা যাবে।

    ওয়েসিস স্কলারশিপ কী?

    পশ্চিমবঙ্গের তপশিলি জাতি (SC), তপশিলি উপজাতি (ST) এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির (OBC) অন্তর্ভুক্ত শিক্ষার্থীদের একদম প্রাথমিক স্তর থেকে পোস্ট গ্রাজুয়েশন স্তর পর্যন্ত পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য অন্যতম একটি উল্লেখযোগ্য স্কলারশিপ হল Oasis Scholarship 2022 ওয়েসিস স্কলারশিপ ।

    OASIS SCHOLARSHIP 2022 / ওয়েসিস স্কলারশিপ ২০২২ ঃ

    কারা ওয়েসিস স্কলারশিপে আবেদন করতে পারবে

    তপশিলি জাতি (SC), তপশিলি উপজাতি (ST) এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির (OBC) শ্রেণির অন্তর্ভুক্ত শিক্ষার্থীরা এই আবেদন করতে পারবে।

    আবেদনের মাধ্যম ঃ

    ওয়েসিস স্কলারশিপ অনলাইনে আবেদন করতে হবে।

    যোগ্যতা ঃ

    (i) আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
    (ii) আবেদনকারী শিক্ষার্থীকে অবশ্যই SC, ST এবং OBC সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হতে হবে।
    (iii) রাজ্য বা কেন্দ্র সরকারের যে কোন স্বীকৃত শিক্ষাবোর্ড দ্বারা পরিচালিত বিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় থাকতে হবে।
    (iv) শিক্ষার্থীর পূর্ববর্তী পরীক্ষায় ৫০% নম্বর থাকতে হবে।
    (v) শিক্ষার্থীর পরিবারের বাৎসরিক আয় দুই লক্ষ টাকা বা তার কম হতে হবে।

    Oasis Scholarship 2022 প্রয়োজনীয় নথি ঃ

    (i) আবেদনকারীর পাসপোর্ট সাইজের ছবি।
    (ii) আবেদনকারীর বিগত পরীক্ষার মার্কশিট।
    (iii) আবেদনকারীর জাতিগত শংসাপত্র (SC, ST, OBC)।
    (iv) ব্যাঙ্কের পাসবই এর প্রথম পাতার কপি।
    (v) আধার কার্ডের কপি।
    (vi) আবেদনকারীর পিতা মাতার ভোটার কার্ড।
    (vii) ইনকাম সার্টিফিকেট।

    Utube_comptech_home
    দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান এবং জীবন বিজ্ঞানের বিভিন্ন অধ্যায়ের উপর ভিডিও টিউটোরিয়াল পেতে আমাদের You Tube চ্যানেল ফলো করুন

    বৃত্তি ঃ

    Pre-matric scholarship (SC students)
    A. Day Scholars10 মাসের জন্য প্রতি মাসে Rs. 150 + বার্ষিক Rs.750 অনুদান
    B. Hostellers10 মাসের জন্য প্রতি মাসে Rs. 750 + বার্ষিক Rs.1000 অনুদান
    Pre-matric scholarship (ST students)
    A. Day Scholars10 মাসের জন্য প্রতি মাসে Rs. 150 + বার্ষিক Rs.750 অনুদান
    B. Hostellers10 মাসের জন্য প্রতি মাসে Rs. 750 + বার্ষিক Rs.1000 অনুদান
    Post-matric scholarship (SC/ST students)
    A. Day Scholarsপ্রতি মাসে Rs. 550
    B. Hostellersপ্রতি মাসে Rs. 550
    Medical / Engineering/ BSc (Agri)/ MPhil/ PhD/ LLM students
    A. Day Scholarsপ্রতি মাসে Rs. 550
    B. Hostellersপ্রতি মাসে Rs. 550
    B.Pharm/ LLB/ B.Nursing/ PG/ Hotel Management courses etc.
    A. Day Scholarsপ্রতি মাসে Rs. 530
    B. Hostellersপ্রতি মাসে Rs. 820
    scholarship-alo
    ALO মেধা বৃত্তি /ALO Merit Scholarship ঃ বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
    For general courses up to graduate level
    A. Day Scholarsপ্রতি মাসে Rs. 300
    B. Hostellersপ্রতি মাসে Rs. 750

    Government Scholarship

    1. মেধাশ্রীঃ বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
    2. নবান্ন স্কলারশিপ ও উত্তরকন্যা স্কলারশিপঃ বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
    3. ওয়েসিস ঃ বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
    4. স্বামী বিবেকানন্দ মেরিটকাম মেন্স স্কলারশিপ বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
    5. ঐক্যশ্রী ঃ বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
    6. কন্যাশ্রী ঃ বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। 
    7. শিক্ষাশ্রী ঃ বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। 
    For students of class 11th and 12th in 10+2 system intermediate courses/ Polytechnic / ITI courses
    A. Day Scholarsপ্রতি মাসে Rs. 230
    B. Hostellersপ্রতি মাসে Rs. 750
    Post-matric scholarship for OBC students
    A. Day Scholarsপ্রতি মাসে Rs. 350
    B. Hostellersপ্রতি মাসে Rs. 750
    For medical/ engineering/ BSc (Agri)/ MPhil/ PhD/ LLM students
    A. Day Scholarsপ্রতি মাসে Rs. 350
    B. Hostellersপ্রতি মাসে Rs. 750
    For B. Pharm/ LLB/ B. Nursing/ PG/ Hotel Management courses etc.
    A. Day Scholarsপ্রতি মাসে Rs. 335
    B. Hostellersপ্রতি মাসে Rs. 510
    For general courses up to graduate level
    A. Day Scholarsপ্রতি মাসে Rs. 210
    B. Hostellersপ্রতি মাসে Rs. 400
    For students of class 11th and 12th in 10+2 system intermediate courses/ Polytechnic/ ITI courses
    A. Day Scholarsপ্রতি মাসে Rs. 160
    B. Hostellersপ্রতি মাসে Rs. 260

    Oasis Scholarship 2022 LINK:

    Oasis Official Website : CLICK HERE

    ওয়েসিস স্কলারশিপে কিভাবে আবেদন করবেন

    1. অফিসিয়াল ওয়েবসাইটটি খুলুন অথবা
    এখানে ক্লিক করুন।
    2. যে পেজটি খুলবে সেখানে ‘Students Registration’ এ ক্লিক করুন।
    3. স্ক্রিনে একটি popup উইন্ডো খুলবে।
    4. আপনার District এর চেক বক্সে ক্লিক করে submit বাটন ক্লিক করুন।
    5. কী কী করবেন, কী কী করবেন না তা ভালো করে দেখে নিয়ে I Agree তে ক্লিক করুন।
    6. সেখানে আপনার ‘Caste Certificate No’ তে নম্বর লিখুন, ‘Issuing Date’ এ ডেট লিখুন , ‘Select Type’ থেকে Typeসিলেক্ট করুন এবং সবশেষে ক্যাপচা দিয়ে Submit করুন।

    ওয়েসিস স্কলারশিপে কিভাবে স্ট্যাটাস চেক করবেন

    1. অফিসিয়াল ওয়েবসাইটটি খুলুন অথবা
    এখানে ক্লিক করুন।
    2. যে পেজটি খুলবে সেখানে Track an application এ ক্লিক করুন।
    3. স্ক্রিনে একটি popup উইন্ডো খুলবে।
    4. আপনার District এর চেক বক্সে ক্লিক করে submit বাটন ক্লিক করুন।
    5. সেখানে আপনার ‘Application Serial No. /User Id’ তে সিরিয়াল নম্বর/ ইউজার আই ডি দিন, ‘Applied District’ থেকে District সিলেক্ট করুন, ‘Session’ থেকে Session সিলেক্ট করুন এবং সবশেষে ক্যাপচা দিয়ে Check Status এ ক্লিক করুন।
    আপনি আপনার আবেদনের Status দেখতে পারবেন।

error: Content is protected !!
Verified by MonsterInsights