Complete Solution of MP-26 P. Sc
মাধ্যমিক ২০২৬ ভৌত বিজ্ঞান সমাধান
2026
PHYSICAL SCIENCE
Time – 3 Hours 15 Minutes
(First Fifteen minutes for reading the question paper only)
Full Marks-90
Special credit will be given for answers which are brief and to the point. Marks will be deducted for spelling mistakes, untidiness, overwriting and bad handwriting.
বিভাগ ‘ক’
(সমস্ত প্রশ্নের উত্তর করা আবশ্যিক)
১। বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্নের নীচে চারটি করে বিকল্প উত্তর দেওয়া আছে। যেটি ঠিক সেটি লেখো: ১×১৫=১৫
১.১ নীচের কোন্ গ্যাসটি ওজোন স্তরে ওজোন ক্ষয়ে সহায়তা করে না?
(a) CFC (b) NO2
(c) CO2 (d) NO
Ans: (c) CO2
১.২ STPতে 11.2L NH3 গ্যাসের ভর হল —
[N = 14, H = 1]
(a) 17 g (b) 8.5 g
(c) 34 g (d) 1.2 g
Ans: (b) 8.5 g
[STPতে 22.4L ,
NH3 গ্যাসের ভর = 14 + 1×3 = 17 g
∴ 11.2L NH3 গ্যাসের ভর
= 17/22.4 × 11.2 = 8.5 g]
১.৩ নীচের রাসায়নিক সমীকরণ অনুযায়ী
CH4 + 2O2 → CO2 + 2H2O
5 মোল CH4 সম্পূর্ণ দহন করতে STPতে কত আয়তন O2 লাগবে?
(a) 224 L b) 448 L
(c) 44.8 L (d) 22.4 L
Ans: (a) 224 L
[ 1 মোল CH4 সম্পূর্ণ দহন করতে 2 মোল O2 লাগে
∴ 5 মোল CH4 সম্পূর্ণ দহন করতে 2×5 = 10 মোল O2 লাগবে।
STPতে,
1 মোল O2-এর আয়তন 22.4 L
∴ 10 মোল O2-এর আয়তন 22.4×10 = 224 L]
১.৪ তাপ পরিবাহিতাঙ্কের SI একক হল —
(a) ওয়াট.মিটার-1 (b) ক্যালোরি.মিটার-1
(c) ওয়াট.মিটার.কেলভিন (d) ওয়াট.মিটার-1.কেলভিন-1
Ans: (d) ওয়াট.মিটার-1.কেলভিন-1
১.৫ মানুষের সুস্থ চোখের ক্ষেত্রে দূরবিন্দুর অবস্থান হল —
(a) 25 cm দূরত্বে (b) 100 cm দূরত্বে
(c) অসীম দূরত্বে (d) 0 cm দূরত্বে
Ans: (c) অসীম দূরত্বে
১.৬ যখন কোন আলোকরশ্মি কাচের ফলকে বা স্ল্যাবে উল্লম্বভাবে আপতিত হয়, তখন চ্যুতিকোণের মান হবে —
(a) 0° (b) 90°
(c) 180° (d) 30°
Ans: (a) 0°
১.৭ কত সংখ্যক ইলেকট্রনের মোট আধান 1C?
(a) 1.6×1019 (b) 6.25×1010
(c) 6.25×1018 (d) 6.023×1023
Ans: (c) 6.25×1018
[1টি ইলেকট্রনের আধান 1.6×10-19C
∴ মোট ইলেকট্রন সংখ্যা
= 1/1.6×10-19
= 100/1.6×10-18 = 6.25×1018 টি]
১.৮ তাপমাত্রা বৃদ্ধিতে রোধ হ্রাস পায় —
(a) তামার (b) নাইক্রোমের
(c) কাচের (d) সিলিকনের
Ans: (d) সিলিকনের
[সিলিকন একটি অর্ধপরিবাহী পদার্থ। তাপমাত্রা বৃদ্ধিতে অর্ধপরিবাহীর রোধ হ্রাস পায়।]
১.৯ একটি ইলেকট্রনের ভর m হলে, একটি β-কণার ভর হল —
(a) m (b) 2 m
(c) 3 m (d) 4 m
Ans: (a) m
[β কণা হলো উচ্চ গতিসম্পন্ন ইলেকট্রন কনার স্রোত।]
Complete Solution of MP-26 P. Sc
১.১০ মৌলের পারমাণবিক সংখ্যা 19 হলে, আধুনিক পর্যায়সারণীতে মৌলটি কোন্ শ্রেণিতে অবস্থান করবে ?
(a) 1 (b) 2
(c) 18 (d) 9
Ans: (a) 1
[পারমাণবিক সংখ্যা 19 হলে, মৌলটির ইলেকট্রন বিন্যাস হবে 2, 8, 8, 1]
১.১১ অ্যামোনিয়া শুষ্ককরণের জন্য ব্যবহৃত হয় —
(a) CaCl2 (b) CaO
(c) H2SO4 (d) P2O5
Ans: (b) CaO
১.১২ নীচের কোন্ মৌলটি ডুরালুমিনে উপস্থিত থাকে না?
(a) Al (b) Zn
(c) Cu (d) Mg
Ans: (b) Zn
[ডুরালুমিন = Al(95%) + Cu(4%) + Mg(0.5%) + Mn(0.5%)]

১.১৩ কপার সালফেটের জলীয় দ্রবণে অতিরিক্ত পরিমাণ জলীয় অ্যামোনিয়া যোগ করলে উৎপন্ন দ্রবণের রঙ কি হবে?
(a) হলুদ (b) কমলা
(c) সবুজ (d) গাঢ় নীল
Ans: (d) গাঢ় নীল
১.১৪ নীচের কোনটির তড়িৎ পরিবহন ক্ষমতা সর্বাধিক?
(a) চিনির জলীয় দ্রবণের (b) বিশুদ্ধ জলের
(c) তরল হাইড্রোজেন ক্লোরাইডের
(d) অ্যাসিটিক্ অ্যাসিডের জলীয় দ্রবণের
Ans: (c) তরল হাইড্রোজেন ক্লোরাইডের
১.১৫ মিথেন অণুতে H-C-H বন্ধন কোণের মান হল —
(a) 109°28′ (b) 108°29′
(c) 100° (d) 180°
Ans: (a) 109°28′
বিভাগ ‘খ’
২। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়): ১×২১=২১
২.১ বায়োগ্যাসের মূল উপাদানটির নাম লেখো। ১
Ans: বায়োগ্যাসের মূল উপাদানটি হলো মিথেন (CH4)।
অথবা
আমাদের শ্বাসক্রিয়ার সঙ্গে জড়িত এমন একটি গ্যাসের নাম লেখো যেটির পরিমাণ বায়ুমণ্ডলে বাড়লে বিশ্বউষ্ণায়ন ঘটে। ১
Ans: আমাদের শ্বাসক্রিয়ার সঙ্গে জড়িত কার্বন-ডাই-অক্সাইডের (CO2) পরিমাণ বায়ুমণ্ডলে বাড়লে বিশ্বউষ্ণায়ন ঘটে।
২.২ প্রাকৃতিক গ্যাসের তাপনমূল্য 50KJg-1 বলতে কি বোঝায়? ১
Ans: প্রাকৃতিক গ্যাসের তাপনমূল্য 50KJg-1 বলতে বোঝায় যে 1 গ্রাম প্রাকৃতিক গ্যাসের সম্পূর্ণ দহনে 50KJ তাপ শক্তি উৎপন্ন হয়।
২.৩ নীচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো:
একই উষ্ণতা ও চাপে সমআয়তন সকল গ্যাসে সমান সংখ্যক পরমাণু থাকে। ১
Ans: বিবৃতিটি মিথ্যা
[সত্য: একই উষ্ণতা ও চাপে সমআয়তন সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে।]
২.৪ আদর্শ গ্যাস ধ্রুবকের SI এককটি লেখো। ১
Ans: আদর্শ গ্যাস ধ্রুবকের SI এককটি হলো J.K-1.mol-1 বা জুল প্রতি কেলভিন প্রতি মোল
২.৫ নীচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো:
কোনো তরলের প্রকৃত প্রসারণ ওই তরলটি যে পাত্রে রাখা হয় তার প্রসারণের উপর নির্ভর করে। ১
Ans: বিবৃতিটি মিথ্যা।
অথবা
কোন পরিবাহীর বেধ এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অপরিবর্তিত থাকলে ওই পরিবাহীর তাপীয় রোধ এবং তাপ পরিবাহিতার মধ্যে সম্পর্ক কি? ১
Ans: পরিবাহীর তাপীয় রোধ এবং তাপ পরিবাহিতার মধ্যে সম্পর্ক:
পরিবাহিতা = 1/তাপীয় রোধ
অর্থাৎ তাপীয় রোধ ও পরিবাহিতা একে অপরের অনোন্যক।
Complete Solution of MP-26 P. Sc
২.৬ কোন্ বর্ণের আলোর বিক্ষেপণ সর্বনিম্ন? ১
Ans: লাল বর্ণের আলোর বিক্ষেপণ সর্বনিম্ন।
২.৭ একটি প্রাকৃতিক বর্ণালির উদাহরণ দাও। ১
Ans: রামধনুএকটি প্রাকৃতিক বর্ণালি।
২.৮ এমন একটি যন্ত্রের নাম লেখো যেখানে তড়িৎশক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। ১
Ans: বৈদ্যুতিক মোটরে তড়িৎশক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়।
২.৯ 1C তড়িৎ আধানকে 1V বিভব প্রভেদের বিরুদ্ধে নিয়ে যেতে কত পরিমাণ কার্য করতে হবে? ১
Ans: 1C তড়িৎ আধানকে 1V বিভব প্রভেদের বিরুদ্ধে নিয়ে যেতে 1 জুল কার্য করতে হবে।
২.১০ ধনাত্মক আধানযুক্ত তেজস্ক্রিয় কণাটির নাম লেখো। ১
Ans: ধনাত্মক আধানযুক্ত তেজস্ক্রিয় কণাটির নাম আলফা কনা (α কনা)
অথবা
পারমাণবিক চুল্লিতে কোন্ ধরণের নিউক্লীয় বিক্রিয়ার সাহায্যে শক্তি উৎপাদিত হয়? ১
Ans: পারমাণবিক চুল্লিতে নিউক্লয় বিভাজন বা নিউক্লিয়ার ফিসনের সাহায্যে শক্তি উৎপাদিত হয়।
২.১১ বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করো: ১×৪=৪
| বাম স্তম্ভ | ডান স্তম্ভ |
|---|---|
| ২.১১.১ সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল ২.১১.২ রেড হেমাটাইট থেকে নিষ্কাশিত হয় ২.১১.৩ যে মৌলের অ্যানায়ন লোহার মরিচা পড়াকে ত্বরান্বিত করে ২.১১.৪ ধাতু সংকর পিতলে যে ধাতুটির শতকরা পরিমাণ অন্য ধাতুটির শতকরা পরিমাণ থেকে বেশি। | (a) Cu (b) Cl (c) F (d) Fe |
Ans:
২.১১.১ সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল (c) F
২.১১.২ রেড হেমাটাইট থেকে নিষ্কাশিত হয় (d) Fe
২.১১.৩ যে মৌলের অ্যানায়ন লোহার মরিচা
পড়াকে ত্বরান্বিত করে (b) Cl
২.১১.৪ ধাতু সংকর পিতলে যে ধাতুটির
শতকরা পরিমাণ অন্য ধাতুটির শতকরা
পরিমাণ থেকে বেশি। (a) Cu
২.১২ নীচের যৌগগুলির মধ্যে কোনটি সমযোজী যৌগ?
পটাসিয়াম ক্লোরাইড, সোডিয়াম ব্রোমাইড, কার্বন টেট্রাক্লোরাইড। ১
Ans: কার্বন টেট্রাক্লোরাইড সমযোজী যৌগ।
২.১৩ গোল্ড প্লেটিং এর জন্য ব্যবহৃত তড়িদ্বিশ্লেষ্যটির নাম লেখো। ১
Ans: গোল্ড প্লেটিং এর জন্য সামান্য পরিমাণে পটাশিয়াম হাইড্রোজেন ফসফেট[K2HPO4] এবং পটাশিয়াম কার্বনেট[K2CO3] মিশ্রিত পটাশিয়াম অরোসায়ানাইডের K[Au(CN)2] দ্রবনকে তড়িদ্বিশ্লেষ্য হিসাবে ব্যবহার করা হয়।
অথবা
কোনো তড়িবিশ্লেষ্য পদার্থের জলীয় দ্রবণ তড়িদিদ্বশ্লেষণের সময়ে ওই দ্রবণে কিসের মাধ্যমে তড়িতের পরিবহণ ঘটে? ১
Ans: কোনো তড়িবিশ্লেষ্য পদার্থের জলীয় দ্রবণ তড়িদিদ্বশ্লেষণের সময়ে ওই দ্রবণে আয়নের মাধ্যমে তড়িতের পরিবহণ ঘটে।
২.১৪ তড়িদ্বিশ্লেষণে পরিবর্তী প্রবাহ ব্যবহার করা যায় না কেন? ১
Ans: পরবর্তী প্রবাহে প্রতি মুহুর্তে তড়িৎ প্রবাহের অভিমুখ পরিবর্তিত হওয়ায় তড়িৎদ্বারের ক্যাথোড ও অ্যানোডের প্রকৃতিও দ্রুত পরিবর্তিত হতে থাকে। তাই তড়িদিদ্বশ্লেষণের সময়ে পরবর্তী প্রবাহ (ac) ব্যবহার করলে তড়িতবিশ্লেষ্যের আয়নগুলি কোনো তড়িতদ্দ্বার দ্বারাই আকৃষ্ট হয় না এবং গতিহীন অবস্থায় থাকে। ফলে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটি সংঘটিত হয় না।
২.১১.৪ ধাতু সংকর পিতলে যে ধাতুটির শতকরা পরিমাণ অন্য ধাতুটির শতকরা পরিমাণ থেকে বেশি।
Ans: (a) Cu
Complete Solution of MP-26 P. Sc
২.১৫ লেড নাইট্রেটের জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে যে কালো রঙের অধঃক্ষেপ পড়ে তার সংকেত লেখো। ১
Ans: লেড নাইট্রেটের জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে যে কালো রঙের অধঃক্ষেপ পড়ে তার সংকেত PbS
অথবা
শূন্যস্থান পূরণ করো:
2NH3 + CO2 → ______ + H2O ১
Ans: (NH2)2CO বা NH2CONH2 বা CO(NH2)2
২.১৬ দুটি গ্যাসের রাসায়নিক বিক্রিয়ায় কঠিন পদার্থ উৎপন্ন হওয়ার রাসায়নিক সমীকরণটি লেখো। ১
Ans: দুটি গ্যাসের রাসায়নিক বিক্রিয়ায় কঠিন পদার্থ উৎপন্ন হওয়ার রাসায়নিক সমীকরণ:
NH3(g) + HCl(g) → NH4Cl(s)
২.১৭ নীচের জৈব যৌগটির IUPAC নাম লেখো। ১
H H H
| | |
H - C - C - C - H
| | |
H OH H
Ans: জৈব যৌগটির IUPAC নাম প্রোপান-2-অল
অথবা
ইথানোয়িক অ্যাসিডের গঠন সংকেত লেখো। ১
Ans: ইথানোয়িক অ্যাসিডের গঠন সংকেত:
H O
| ||
H - C - C - OH → CH3COOH
|
H
২.১৮ PVC (পলিভিনাইল ক্লোরাইড) এর একটি ব্যবহার লেখো। ১
Ans: বৈদ্যুতিক তারের আ আচ্ছাদন তৈরিতে পিভিসি ব্যবহার করা হয় ।
বিভাগ ‘গ’
৩। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়): ২×৯=১৮
৩.১ স্থিতিশীল উন্নয়নের ধারণা কী? ২
Ans: স্থিতিশীল উন্নয়ন হল এমন এক দীর্ঘমেয়াদি, সামগ্রিক ও বাস্তব উন্নয়ন ব্যবস্থা, যার মাধ্যমে পরিবেশের ভারসাম্য ও প্রাকৃতিক সম্পদ বজায় রেখে বর্তমান প্রজন্মের প্রয়োজনীয়তা পূরণ করা হয়, ভবিষ্যৎ প্রজন্মের প্রয়োজনীয়তা পূরণের ক্ষমতাকে ক্ষতি না করে। অর্থাৎ স্থিতিশীল উন্নয়ন পরিবেশগত ভারসাম্য রক্ষা করে, প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করে বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের অর্থনৈতিক, সামাজিক চাহিদা পূরণে সহায়ক হয়।
৩.২ 0°C তাপমাত্রায় থাকা নির্দিষ্ট পরিমাণ কোনো একটি গ্যাসকে উত্তপ্ত করা হল। যখন ঐ গ্যাসের চাপ এবং আয়তন উভয়ই আরম্ভকালের তুলনায় দ্বিগুণ বৃদ্ধি পায়, তখন ঐ গ্যাসের তাপমাত্রা কত? ২
Solution: গ্যাসের প্রাথমিক তাপমাত্রা(T1) = 0°C = 273K
ধরি, প্রাথমিক চাপ(P1) = P
প্রাথমিক আয়তন(V1) = V
অন্তিম চাপ(P2) = 2P
প্রাথমিক আয়তন(V2) = 2V
অন্তিম তাপমাত্রা(T2) = ??
Pচার্লস ও বয়েলের সম্বন্বয় সূত্রানুযায়ী,
⇒ T2 = 1092
∴ গ্যাসের অন্তিম তাপমাত্রা
= 1092 K = (1092 – 273)°C
= 819°C
Ans: গ্যাসের অন্তিম তাপমাত্রা 819°C
অথবা
2g ভরের কোনো গ্যাস 7°C তাপমাত্রায় এবং 2 atm চাপে 820 ml আয়তন অধিকার করে। গ্যাসটির মোলার ভর নির্ণয় করো।
[R = 0.082 L .atm.mole-1 K-1] ২
Solution:এখানে,
গ্যাসের ভর(w) = 2g
তাপমাত্রা(T) = 7°C = (7 + 273)K = 280K
চাপ(P) = 2 atm
আয়তন(V) = 820 ml = 820/1000 L = 0.82 L
মোলার ভর(M) = ?
⇒ M × 2 × 0.82 = 2 × 0.082 × 280
⇒ M = 28
Ans: গ্যাসটির মোলার ভর 28 g.mole-1
৩.৩ 1.5 প্রতিসরাঙ্ক বিশিষ্ট কাচের ফলকের বা স্ল্যাবের মধ্য দিয়ে একটি আলোকরশ্মির গতিবেগ কত হবে, নির্ণয় করো। [c=3×108 m.s-1] ২
Solution: এখানে,
প্রতিসরাঙ্ক(μ) = 1.5= 15/10 = 3/2
আলোকের গতিবেগ(c) = 3×108 ms-1
আমরা জানি,
μ = c/v
∴ 3/2 = 3×108/v
বা, v/2 = 108
বা, v = 2×108
Ans: আলোকরশ্মির গতিবেগ 2×108 m.s-1
অথবা
একটি উত্তল লেন্স একটি বস্তুর 10 গুণ বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করে। যদি বস্তুটির দৈর্ঘ্য 5 cm হয় তবে প্রতিবিম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। ২
Solution: এখানে,
বিবর্ধন(m) = 10
বস্তুর দৈর্ঘ্য = 5 cm
∵ বিবর্ধন(m)= প্রতিবিম্বের দৈর্ঘ্য/বস্তুর দৈর্ঘ্য
∴ 10 = প্রতিবিম্বের দৈর্ঘ্য/5
বা, প্রতিবিম্বের দৈর্ঘ্য = 50
Ans: প্রতিবিম্বের দৈর্ঘ্য50 cm
৩.৪ 5Ω রোধ বিশিষ্ট কোন একটি তারের দৈর্ঘ্য টেনে 20% বৃদ্ধি করা হল। বৃদ্ধির পরে ঐ তারের আয়তন স্থির থাকলে এবং তারটির প্রস্থচ্ছেদ সর্বত্র সমান থাকলে, ঐ তারটির নতুন রোধ নির্ণয় করো। ২
Solution: প্রাথমিক রোধ(R1) = 5Ω
প্রাথমিক দৈর্ঘ্য(l1) = l একক
ধরি, অন্তিম রোধ(R2) = R Ω
তারটির রোধাঙ্ক ρ হলে,
Ans: তারটির নতুন রোধ 7.2 Ω
৩.৫ তরল হাইড্রোজেন ক্লোরাইড তড়িৎ পরিবহনে সক্ষম নয় কিন্তু গলিত সোডিয়াম ক্লোরাইড তড়িৎ পরিবহনে সক্ষম ব্যাখ্যা করো। ২
Ans: তরল হাইড্রোজেন ক্লোরাইড সমযোজী যৌগ। এতে কোনো মুক্ত আয়ন বা ইলেকট্রন থাকে না। তাই তরল হাইড্রোজেন ক্লোরাইড তড়িৎ পরিবহনে সক্ষম নয়।
কিন্তু গলিত সোডিয়াম ক্লোরাইড আয়নীয় যৌগ। গলিত সোডিয়াম ক্লোরাইডে এর উপাদান NaCl, সোডিয়াম(Na+) আয়ন এবং ক্লোরাইড (Cl–) আয়নে ভেঙে যায়। এই মুক্ত আয়নগুলোই তড়িৎ পরিবহনে সাহায্য করে। তাই গলিত সোডিয়াম ক্লোরাইড তড়িৎ পরিবহনে সক্ষম ।
অথবা
একটি উপযুক্ত আয়নীয় যৌগের উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও যে এর আয়নগুলি অষ্টক নীতি মান্য করে না। ২
Ans: লিথিয়াম হাইড্রাইড (LiH) হল এমন একটি আয়নীয় যৌগ যা অষ্টক নীতি মান্য করে না। লিথিয়াম এর পারমাণবিক ক্রমাঙ্ক 3 এবং হাইড্রোজেনের পারমাণবিক ক্রমাঙ্ক 1 লিথিয়াম হাইড্রাইড যৌগ গঠনের সময় লিথিয়াম তার সর্ববহিস্ত কক্ষের একটি ইলেকট্রন ত্যাগ করে Li+ আয়নে পরিণত হয়। অপরদিকে হাইড্রোজেন, লিথিয়াম কর্তৃক বর্জিত সেই ইলেকট্রন গ্রহণ করে H– অ্যানায়নে পরিণত হয়।
Li+ এবং H– – এই দুই আয়ন নিজেদের মধ্যে আয়নীয় বন্ধন দ্বারা যুক্ত হয়ে গঠন করে লিথিয়াম হাইড্রাইড যৌগ। এখানে, লিথিয়াম বা হাইড্রোজেন – কোনো মৌলেরই অষ্টক পূর্তি ঘটেনা অর্থাৎ এই আয়নীয় যোগের আয়নগুলি অষ্টক নীতি মান্য করে না।
মাধ্যমিক ২০২৬ ভৌত বিজ্ঞান সমাধান
৩.৬ একটি কঠিন এবং একটি তরল সমযোজী যৌগের উদাহরণ দাও। ২
Ans: ▶️ একটি কঠিন সমযোজী যৌগ ন্যাপথালিন
▶️ একটি তরল সমযোজী যৌগে জল ইথানল।
৩.৭ কিপ্ যন্ত্রের সাহায্যে প্রস্তুত করা যায় এমন একটি গ্যাসের নাম লেখো। গ্যাসটির প্রস্তুতির বিক্রিয়ার শমিত রাসায়নিক সমীকরণটি লেখো। ২
Ans: ▶️ কিপ্ যন্ত্রের সাহায্যে হাইড্রোজেন সালফাইড প্রস্তুত করা যায়।
▶️ শমিত রাসায়নিক সমীকরণ
FeS + H2SO4 = FeSO4 + H2S
৩.৮ মুক্ত বায়ুতে তামার পাত্র সবুজ বর্ণ ধারণ করে কেন? ২
Ans: মুক্ত বায়ুতে তামার পাত্র রেখে দিলে তামা বাতাসের জলীয়বাষ্পের উপস্থিতিতে অক্সিজেন সালফার ডাই-অক্সাইড এবং কার্বন ডাই-অক্সাইডের সাথে বিক্রিয়া করে সবুজ রঙের ক্ষারীয় কপার কার্বনেট [CuCO3.Cu(OH)2] ও ক্ষারীয় কপার সলফেটের [CuSO4.3Cu(OH)2] একটি আস্তরণ তৈরি করে। ফলে তামার পাত্র সবুজ বর্ণ ধারণ করে।
বিক্রিয়ার শমিত রাসায়নিক সমীকরণটি হল:
2Cu + H2O + O2 + CO2 = [CuCO3.Cu(OH)2]
8Cu + 6H2O + 5O2 + 2SO2 = 2[CuSO4.3Cu(OH)2]
অথবা
তামার এবং পিতলের পাত্রে দীর্ঘ সময় দই ও টক স্বাদের ফল রাখা হয় না কেন তার দুটি কারণ লেখো। ২
Ans: তামার এবং পিতলের পাত্রে দীর্ঘ সময় দই ও টক স্বাদের ফল রাখা হয় না। এর মূল কারণ দুটি হলো:
(i) বিষাক্ত যৌগ গঠন: দইয়ের ল্যাকটিক অ্যাসিড এবং টক ফলে থাকা বিভিন্ন ধরনের অ্যাসিড তামার ও পিতলের সাথে বিক্রিয়া করে কপার কার্বনেট বা অন্যান্য বিষাক্ত লবণ তৈরি করে, যা খাদ্যকে বিষাক্ত করে তোলে।
(ii) খাদ্যে বিষক্রিয়া ও স্বাদ পরিবর্তন: এই রাসায়নিক বিক্রিয়ার ফলে খাবারের পুষ্টিগুণ নষ্ট হয় এবং সেটি খেলে পেটের সমস্যাসহ বিভিন্ন ধরনের শারীরিক উপসর্গ দেখা দিতে পারে।
৩.৯ CH3COOH — একটি জৈবযৌগ কিন্তু NaHCO3 — জৈব যৌগ নয় কেন উভয় ক্ষেত্রে একটি করে কারণ লেখো ২
Ans: CH3COOH একটি জৈবযৌগ কারন CH3COOH- এর মধ্যে ক্যাটিনেশন ধর্ম দেখা যায় এবং এটি সমগনীয় শ্রেনীর মধ্যে পড়ে।
কিন্তু NaHCO3 একটি আয়নীয় যৌগ এবং এর মধ্যে ক্যাটিনেশন ধর্ম দেখা যায় না এবং এটি কোনো সমবায়বতা ধর্ম দেখয় না। তাই NaHCO3 জৈব যৌগ নয়।
অথবা
ইথিলিন-এর গঠন সংকেতের সাহায্যে দেখাও যে এটি একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। ২
Ans: অসম্পৃক্ত যৌগে দ্বিবন্ধ/ত্রিবন্ধ থাকে। ইথিলিন-এর গঠন সংকেত হল
H H
| |
C = C
| |
H H
সুতরাং দেখা যাচ্ছে ইথিলিনের গঠন সংকেতের মধ্যে দুটি কার্বন পরমানু পরস্পরের সঙ্গে সমযোজী দ্বিবন্ধন দ্বারা যুক্ত থাকে।এছাড়া ক্লোরোফর্ম বা কার্বন টেট্রাক্লোরাইডে দ্রবীভূত ব্রোমিনের লাল দ্রবণে ইথিলিন পাঠালে বর্ণহীন, তৈলাক্ত ইথিলিন ডাইব্রোমাইড উৎপন্ন হয়।
Br2/CCl4
H2C = CH2 --------→ H2C - CH2
| |
Br Br
তাই এটি একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন।

2026 ICC Men’s T20 World Cup
২০২৬ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপ
বিভাগ ‘ঘ’
৪। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়): ৩×১২ = ৩৬
৪.১ চার্লসের সূত্রটি লেখো এবং ব্যাখ্যা করো। চার্লসের সূত্র থেকে সেলসিয়াস স্কেলে পরম শূন্যের মান নির্ণয় করো। ১+২
Ans: চার্লসের সূত্র: স্থির চাপে প্রতি 1°C উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য নির্দিষ্ট ভরের কোনো গাসের আয়তন, উক্ত গ্যাসের 0°C উষ্ণতায় যে আয়তন হয়, তার 1/273 অংশ যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পায়।
চার্লসের সূত্রের ব্যাখ্যা: ধরি, স্থির চাপে নির্দিষ্ট ভরের একটি গ্যাসের 0°C, 1°C এবং t°C উষ্ণতায় আয়তন যথাক্রমে V0, V1 এবং Vt;
চার্লসের সূত্রানুসারে,
1°C উষ্ণতা বৃদ্ধিতে গ্যাসের আয়তন বৃদ্ধি = V0×1/273 এবং
t°C উষ্ণতা বৃদ্ধিতে গ্যাসের আয়তন বৃদ্ধি = V0×t/273
∴ 1°C উষ্ণতায় গ্যাসের আয়তন
V1 = V0 + V0×1/273 = V0(1 + 1/273)
একইভাবে, t°C উষ্ণতায় গ্যাসের আয়তন
Vt = V0 + V0×t/273 = V0(1 + t/273)
আবার, -t°C উষ্ণতা হ্রাসের জন্য গ্যাসের আয়তন হ্রাস = V0×t/273
-t°C উষ্ণতায় গ্যাসের আয়তন,
V-t = V0 – V0×t/273 = V0(1 – t/273)
▶️ পরম শূন্যের মান নির্ণয়:
পরমশূন্য উষ্ণতা: স্থির চাপে যে নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়, তাকে পরমশূন্য উষ্ণতা বলে।
স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন O°C ও t°C উষ্ণতায় যথাক্রমে V0 ও Vt হলে,
চার্লস সূত্রানুসারে,
Vt = V0(1 + t/273)
স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের ক্ষেত্রে,
t = – 273°C হলে,
ওই উষ্ণতায় গ্যাসটির আয়তন হবে
Vt = V0(1 – 273/273) = V0(1 – 1) = 0
সুতরাং স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের ক্ষেত্রে – 273°C উষ্ণতায় গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়।
সেলসিয়াস স্কেলে পরম শূন্যের মান – 273°C
৪.২ 216g HgO কে উত্তপ্ত করে যে পরিমাণ অক্সিজেন পাওয়া যায়, সেই পরিমাণ অক্সিজেন পেতে কী পরিমাণ KCIO3 কে উত্তপ্ত করতে হবে?
[ Hg = 200 , K = 39, Cl = 35.5 , 0 = 16 ] ৩
Solution:
2HgO = 2Hg + O2
2(200+16) 2×16
= 432 = 32
432 g HgO থেকে O2 পাওয়া যায় 32 g
1 g HgO থেকে O2 পাওয়া যায় 32/432g
216g HgO থেকে O2 পাওয়া যায় 32×216/432 = 16 g
2KCIO3 = 2KCI + 3O2
2(39+35.5+3×16) 6×16
= 2×122.5
6×16 g O2-এর জন্য প্রয়োজন 2×122.5 g KCIO3
1 g O2-এর জন্য প্রয়োজন 2×122.5/6×16 g KCIO3
16g O2-এর জন্য প্রয়োজন 2×122.5×16/6×16 g KCIO3
= 122.5/3 = 40.83g KCIO3
Ans: 40.83g KCIO3 কে উত্তপ্ত করতে হবে।
অথবা
কোনো ধাতব কার্বনেটের 200 g উত্তপ্ত করলে 112 g ধাতব অক্সাইড এবং একটি গ্যাসীয় যৌগ উৎপন্ন হয়। গ্যাসীয় যৌগটির বাষ্প ঘনত্ব 22। বিক্রিয়াটিতে কত মোল গ্যাসীয় যৌগটি উৎপন্ন হয়? ৩
Solution: ধরি, A ধাতব কার্বনেটকে উত্তপ্ত করলে ধাতব অক্সাইড B এবং গ্যাসীয় যৌগ C উৎপন্ন হয়।
∴ A = B + C
এখানে A = 200 g এবং B = 112 g
ভরের সংরক্ষণ সূত্রানুসারে,
C = A – B = (200 – 112) g = 88 g
∴ 88 g গ্যাসীয় যৌগ উৎপন্ন হয়।
গ্যাসীয় যৌগটির বাষ্প ঘনত্ব 22
∴ আনবিক ভর = 2×22 = 44 g
44 g গ্যাসীয় যৌগ C = 1 মোল C
∴ 88 g গ্যাসীয় যৌগ C = 1×88/44 = 2 মোল C
Ans: বিক্রিয়াটিতে 2 মোল গ্যাসীয় যৌগ উৎপন্ন হয়।
৪.৩ লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 12×10-6/°C- ব্যাখ্যা করো। তাপ প্রয়োগে তরলের আয়তন প্রসারণের একটি উদাহরণ দাও। ২+১
Ans: লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 12×10-6/°C বলতে বোঝায় যে, প্রতি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য লোহার দৈর্ঘ্য প্রাথমিক দৈর্ঘ্যের 12×10-6 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়।
▶️ তাপ প্রয়োগে তরলের আয়তন প্রসারণের একটি উদাহরণ হলো –
তাপ প্রয়োগে থার্মোমিটারে পারদে স্তম্ভের উচ্চতা বৃদ্ধি। অথবা
তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক এবং তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও। তাদের মধ্যে সম্পর্কটি লেখো। ২+১
Ans: তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক: কোনো তরলের উষ্ণতা একক পরিমান বৃদ্ধি করলে তরলটির প্রতি একক আয়তনে যে পরিমান প্রকৃত প্রসারণ ঘটে তাঁকে ঐ তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক বলে। প্রকৃত প্রসারণ গুনাঙ্ক γr দ্বারা প্রকাশ করা হয়।
তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক: কোনো তরলের উষ্ণতা একক পরিমান বৃদ্ধি করলে তরলটির প্রতি একক আয়তনে যে পরিমান আপাত প্রসারণ ঘটে তাঁকে ঐ তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক বলে। আপাত প্রসারণ গুণাঙ্ক (γa) দ্বারা প্রকাশ করা হয়।
▶️ তরলের প্রকৃত প্রসারণ গুনাঙ্ক (γr) এবং তরলের আপাত প্রসারণ গুনাঙ্ক (γa) – এর মধ্যে সম্পর্কঃ
γr = γa + γg যেখানে γg হল পাত্রের উপাদানের আয়তন প্রসারণ গুনাঙ্ক।
৪.৪ উত্তল দর্পণের ক্ষেত্রে বক্রতা ব্যাসার্ধ (r) এবং ফোকাস দৈর্ঘ্য (f) এর মধ্যে সম্পর্কটি প্রতিষ্ঠা করো। অবতল দর্পণের একটি ব্যবহার লেখো। ২+১
Ans: চিত্রে MPN হল একটি উত্তল দর্পণের প্রধান ছেদ, C বক্রতা কেন্দ্র, F ফোকাস এবং P মেরু। একটি আলোকরশ্মি RS প্রধান অক্ষের সমান্তরালে এসে দর্পণের ওপর S বিন্দুতে আপতিত হয়ে প্রতিফলনের পর ফোকাস F থেকে নির্গত হচ্ছে বলে মনে হয় এবং ST পথে চলে যায়। CSA দর্পণের ওপর S বিন্দুতে লম্ব।
প্রতিফলনের সূত্রানুযায়ী,
∠RSA = ∠TSA = θ (ধরি)
∠FSC = ∠TSA (বিপ্রতীপ কোণ);
RS এবং PC রেখা পরস্পরের সমান্তরাল।
∴ ∠SCF = ∠RSA (অনুরূপ কোণ)
∴ ∠FSC = ∠SCF
বা, CF = FSI
দর্পণের উন্মেষ তার বক্রতা ব্যাসার্ধের তুলনায় অনেক ছোটো এবং আপতিত রশ্মিগুলি উপাক্ষীয় হলে S বিন্দু P বিন্দুর খুব কাছে হয়। সেক্ষেত্রে,
FS = FP
∴ CF = FP
⇒ FP = 1/2 CP
⇒ f = 1/2 r
∴ r =2f যেখানে r দর্পণের বক্রতা ব্যাসার্ধ এবং f ফোকাস দৈর্ঘ্য।
∴ উত্তল দর্পণের বক্রতা ব্যাসার্ধ, ফোকাস দৈর্ঘ্যের দ্বিগুণ হয়।
▶️ মোটর গাড়ির হেডলাইটে অবতল দর্পণের ব্যবহার করা হয়।
অথবা
একই আপতন কোণের জন্য তিনটি ভিন্ন মাধ্যম A, B এবং C এর প্রতিসরণ কোণ যথাক্রমে 30°, 45° এবং 60° কোন্ মাধ্যমটিতে আলোর গতিবেগ সর্বনিম্ন এবং কেন? ৩
Ans: A মাধ্যমে আলোর গতিবেগ সর্বনিম্ন।
একই আপতন কোণের জন্য A, B এবং C এর প্রতিসরণ কোণ যথাক্রমে 30°, 45° এবং 60°;
A মাধ্যমের প্রতিসরণ কোণ সবচেয়ে কম।
স্নেলের সূত্রানুযায়ী যে মাধ্যমের প্রতিসরণ কোণ যত কম হবে সেই মাধ্যমের প্রতিসরাঙ্ক তত বেশি হবে।
আর যার প্রতিসরাঙ্ক যত বেশি হবে সেই মাধ্যমে আলোর গতিবেগও তত কম হবে।
যেহেতু A মাধ্যমের প্রতিসরণ কোণ সবচেয়ে কম তাই A মাধ্যমের গতিবেগ সর্বনিম্ন হবে।
৪.৫ হ্রস্ব দৃষ্টি বা মায়োপিয়া ঘটার দুটি কারণ লেখো। এর প্রতিকারে কোন্ ধরণের লেন্স ব্যবহার করা হয়? ২+১
Ans: হ্রস্ব দৃষ্টি বা মায়োপিয়া ঘটার দুটি কারণ:
(i) অক্ষিগোলকের আকার স্বাভাবিকের চেয়ে বড় হলে,
(ii) কর্নিয়া তলের বক্রতা বেড়ে গেলে,
(iii) চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্য হ্রাস পেলে।
▶️ হ্রস্ব দৃষ্টি বা মায়োপিয়া প্রতিকারের জন্য উপযুক্ত ফোকাস দৈর্ঘ্যের অবতল লেন্স ব্যবহার করা
৪.৬ দুটি পরিবাহীকে শ্রেণি সমবায়ে যুক্ত করলে তুল্য রোধ হয় 25 Ω, এবং সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্য রোধ হয় 6 Ω। প্রতিটি পরিবাহীর রোধ নির্ণয় করো। ৩
Solution: ধরি, পরিবাহী দুটির রোধ x Ω এবং y Ω দুটি পরিবাহীকে শ্রেণি সমবায়ে যুক্ত করলে তুল্য রোধ হয় 25 Ω
∴ x + y = 25
বা, y = 25 – x . . . (i)
আবার দুটি পরিবাহীকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্য রোধ হয় 6 Ω
⇒ 150 = 25x – x2
⇒ x2 – 25x + 150 = 0
বা, x2 – 15x – 10x + 150 = 0
⇒ x(x – 15) + 10(x – 15) = 0
⇒(x – 15)(x – 10) = 0
x – 15 = 0 হলে x = 15
∴ y = 25 – 15 = 10
x – 10 = 0 হলে x = 10
∴ y = 25 – 10 = 15
Ans: পরিবাহী দুটির রোধ 15 Ω এবং 10 Ω
অথবা
প্রতি B.O.T একক তড়িৎ শক্তির খরচ 5 টাকা। 10টি 50 W বাল্ব প্রতিদিন 10 ঘন্টা করে ব্যবহার করলে, 30 দিনের এক মাসে তড়িৎশক্তি ব্যবহারের মোট খরচ কত হবে, তা নির্ণয় করো। ৩
Solution: 10টি 50 W বাল্ব প্রতিদিন 10 ঘন্টা করে ব্যবহার করলে দৈনিক তড়িৎ শক্তি ব্যায়িত হয় = 10×50×10 = 5000 ওয়াট-ঘন্টা
30 দিনের 1 মাসে তড়িৎ শক্তি ব্যায়িত হয়
= 5000×30 ওয়াট-ঘন্টা
= 5000×30/1000 কিলোওয়াট-ঘন্টা
⇒ 150 B.O.T.
প্রতি B.O.T একক তড়িৎ শক্তির খরচ 5 টাকা।
∴ মোট খরচ 150×5 = 750 টাকা।
Ans: এক মাসে তড়িৎশক্তি ব্যবহারের জন্য মোট খরচ হবে 750 টাকা।
৪.৭ সমপ্রবাহ অপেক্ষা পরিবর্তী প্রবাহ ব্যবহারের যে কোনো দুটি সুবিধা উল্লেখ করো। জলবিদ্যুৎ উৎপাদন তাপবিদ্যুৎ উৎপাদন অপেক্ষা বেশি পরিবেশ বান্ধব কেন? ২+১
Ans: সমপ্রবাহ(DC) অপেক্ষা পরিবর্তী প্রবাহ(AC) ব্যবহারের দুটি সুবিধা হলো:
(i) উৎপাদন খরচ: সমপ্রবাহ অপেক্ষা পরিবর্তী প্রবাহের উৎপাদন খরচ কম।
(ii) রুপান্তর: পরিবর্তী প্রবাহ কে খুব সহজেই সমপ্রবাহ করা যায়।
(iii) নিয়ন্ত্রণ: পরিবর্তী প্রবাহ ভোল্টেজকে ট্রান্সফরমারের সাহায্যে প্রয়োজনমতো বাড়ানো বা কমানো যায়।
▶️ জলবিদ্যুৎ উৎপাদনে কোন জীবাশ্ম জ্বালানির প্রয়োজন হয় না কিন্তু তাপবিদ্যুৎ উৎপাদন করতে গেলে জীবাশ্ম জ্বালানি পোড়াতে হয় যার ফলে প্রচুর পরিমাণ ক্ষতিকারক গ্যাস নির্গত হয় যা পরিবেশের ক্ষতি করে এবং বিশ্ব-উষ্ণায়ন ঘটায়। এছাড়া জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনের জন্য জল ব্যবহার করা হয় যা পুনর্নবীকরণযোগ্য। অপরদিকে তাপবিদ্যুৎ কেন্দ্রে তাপবিদ্যুৎ উৎপাদন করার জন্য যে কয়লা, প্রাকৃতিক গ্যাস ইত্যাদি জীবাশ্ম জ্বালানি ব্যবহার করা হয় তার পরিমাণ সীমিত এবং পুনর্নবীকরণ যোগ্য নয়। তাই জলবিদ্যুৎ উৎপাদন তাপবিদ্যুৎ উৎপাদন অপেক্ষা বেশি পরিবেশ বান্ধবহয়।
৪.৮ নিউক্লীয় বিভাজন ব্যাখ্যা করো। নিউক্লীয় বিভাজন নিউক্লীয় সংযোজনের জন্য অপরিহার্য কেন? ২+১
Ans: নিউক্লীয় বিভাজন: যে প্রক্রিয়ায় একটি তেজস্ক্রিয় পরমাণুর ভারী নিউক্লিয়াসকে ধীরগতির নিউট্রন দিয়ে আঘাত করে প্রায় সমান ভরের দুটি নিউক্লয়াসে ভেঙে ফেলা হয় এবং তার সঙ্গে কিছু সংখ্যক নিউট্রন এবং প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হয়, তাকে নিউক্লীয় বিভাজন বলে। সমীকরণ:
92U235 + 0n1 →92U236(অস্থায়ী) → 56Ba141 + 36Kr92 +3 0n1 + 200 MeV
এক্ষেত্রে 92U235 নিউক্লিয়াস ধীরগতির নিউট্রন দিয়ে আঘাত করলে একটি অস্থায়ী আইসোটোপ 92U23৬-এর নিউক্লীয়াসে পরিণত হয়। এই অস্থায়ী নিউক্লিয়াসটি সঙ্গে সঙ্গে বেরিয়াম (56Ba141) এবং ক্রিপটন (36Kr92)-এর নিউক্লিয়াসে ভেঙে যায়। এর ফলে তিনটি নিউট্রন এবং প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হয়। নিউক্লিয় বিভাজনের ফলে উৎপন্ন পদার্থগুলির মোট ভর মূল পদার্থগুলির ভরের থেকে কিছু কম হয়। আইনস্টাইনের ভর ও শক্তির তুল্যতা সূত্র অনুযায়ী এই ভর ঘাটতি বিপুল পরিমাণ শক্তিতে রূপান্তরিত হয়। 92U235-এর নিউক্লিয়াসের বিভাজনে এই শক্তির পরিমাণ হয় 200 MeV
▶️ সমধর্মী আধান (ধনাত্মক)-বিশিষ্ট দুটি নিউক্লিয়াসকে সংযোজিত করার সময় যে প্রচন্ড বিকর্ষণ বল ক্রিয়া করে তাকে প্রতিহত করার জন্য প্রচুর পরিমাণ শক্তির প্রয়োজন হয়। নিউক্লিয় সংযোজন বিক্রিয়া ঘটাতে অতি উচ্চ তাপমাত্রার (10 লক্ষ ডিগ্রি সেলসিয়াস বা তারও বেশি) প্রয়োজন হয়। তাই একটি নিউক্লিয় সংযোজন বিক্রিয়া শুরুর প্রয়োজনীয় উচ্চতাপ সরবরাহ করার জন্য একটি নিউক্লিয় বিভাজন বিক্রিয়া ঘটাবার প্রয়োজন হয়।
৪.৯ মৌলের তড়িৎঋণাত্মকতা বলতে কী বোঝায়? দীর্ঘ পর্যায় সারণিতে গ্রুপ 1 মৌলগুলির তড়িৎঋণাত্মকতা গ্রুপের ওপর থেকে নীচের দিকে কী ধরণে পরিবর্তিত হয়? ২+১
Ans: তড়িৎ-ঋণাত্মকতা: অন্য কোনো মৌলের পরমাণুর সঙ্গে সমযোজী বন্ধনে আবদ্ধ অবস্থায়, বন্ধন সৃষ্টিকারী ইলেক্ট্রন জোড়কে কোনো মৌলের পরমাণুর নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতা বা প্রবণতাকে মৌলটির তড়িৎ-ঋণাত্মকতা বলা হয়।
▶️ দীর্ঘ পর্যায় সারণিতে গ্রুপ 1-এর (ক্ষার ধাতু) মৌলগুলির তড়িৎঋণাত্মকতা ওপর থেকে নীচের দিকে ক্রমশ হ্রাস পায়।
অথবা
মোজলের পরীক্ষার গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি কী? পর্যায় সারণির ক্ষেত্রে এই সিদ্ধান্তের গুরুত্ব কী? ২+১
Ans: হেনরি মোজলের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি হল একটি মৌলের পরমাণু ক্রমাঙ্ক অর্থাৎ তার নিউক্লিয়াসে থাকা প্রোটনের সংখ্যা, তার পারমাণবিক ভরের চেয়েও বেশি মৌলিক ও গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। মৌলের রাসায়নিক ধর্মগুলো তার পরমাণু ক্রমাঙ্কের উপর নির্ভর করে, পারমাণবিক ভরের উপর নয়।
▶️ পর্যায় সারণির ক্ষেত্রে এই সিদ্ধান্তের গুরুত্বঃ
মৌলগুলিকে পর্যায়-সারণিতে পারমাণবিক ভরের পরিবর্তে পরমাণু ক্রমাঙ্ক অনুযায়ী সাজিয়ে মেন্ডেলিভের পর্যায়-সারণির আধুনিক সংস্করণ ও দীর্ঘ পর্যায়-সারণি প্রকাশিত হয়।
পর্যায় সারণির কাঠামোকে যুক্তিসঙ্গত এবং ত্রুটিহীন করে তোলে।
এছাড়া আবিষ্কৃত না হওয়া মৌলগুলির জন্য শূন্য স্থানগুলিকে আরও নিখুঁতভাবে ভবিষ্যদ্বাণী করতে সাহায্য করে।
৪.১০ তড়িৎ বিশ্লেষণের সাহায্যে অ্যালুমিনিয়ামের নিষ্কাশনের জন্য যে গলিত মিশ্রণের তড়িৎ বিশ্লেষণ করা হয় তাতে বিশুদ্ধ অ্যালুমিনা ছাড়া আর কী কী পদার্থ থাকে? এই তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোড হিসাবে কী কী ব্যবহৃত হয়? ২+১
Ans: তড়িৎ বিশ্লেষণের সাহায্যে অ্যালুমিনিয়াম নিষ্কাশনের সময় বিশুদ্ধ অ্যালুমিনা (Al2O3, 20%) ছাড়াও গলিত মিশ্রণে প্রধানত গলিত ক্রায়োলাইট (Na3AlF6, 60℅) এবং ফ্লুওরস্পার (CaF2, 20%) থাকে।
▶️ ট্যাংকের মধ্যে থাকা পুরু গ্রাফাইট বা গ্যাস কার্বনের আস্তরনকে ক্যাথোড হিসাবে ব্যবহার করা হয়।
▶️ গ্রাফাইট দন্ডকে অ্যানোড হিসাবে ব্যবহার করা হয়।
৪.১১ অ্যামোনিয়াকে বায়ুর অক্সিজেন দ্বারা জারণ ঘটিয়ে কীভাবে নাইট্রিক অক্সাইড উৎপাদন করা হয় তা অনুঘটকের নাম ও বিক্রিয়ার শর্ত উল্লেখসহ লেখো। বিক্রিয়াটি শমিত রাসায়নিক সমীকরণসহ লেখো। ২+১
Ans: শুষ্ক ও বিশুদ্ধ অ্যামোনিয়া প্রথমে উত্তপ্ত বায়ুর সাথে 1 : 8 আয়তনিক অনুপাতে মিশ্রিত করা হয়। এই মিশ্রণকে ধূলিকণামুক্ত করে 750° – 900°C উষ্ণতায় 5 – 7 বায়ুমন্ডলীয় চাপে উত্তপ্ত প্লাটিনাম-রোডিয়াম (Pt-Rh) ধাতুনির্মিত তারজালি অনুঘটকের মধ্য দিয়ে অতি দ্রুত চালনা করলে নাইট্রিক অক্সাইড উৎপন্ন হয়।
▶️ অনুঘটক: প্লাটিনাম-রোডিয়াম (Pt-Rh) ধাতুনির্মিত তারজালি
▶️ বিক্রিয়ার শর্ত:
উষ্ণতা: 750° – 900°C
চাপ: 5 – 7 বায়ুমন্ডলীয় চাপ
আয়তন: অ্যামোনিয়া : বায়ু = 1 : 8
▶️ শমিত রাসায়নিক সমীকরণ:
Pt-Rh/750° - 900°C
4NH3 + 502 - - - - - - - - - → 4NO + 6H2O + 90.3 kJ
5 - 7 বায়ুমন্ডলীয় চাপ
৪.১২ অ্যাসিটিলিনের সঙ্গে হাইড্রোজেনের যুত বিক্রিয়ার শমিত রাসায়নিক সমীকরণ লেখো এবং বিক্রিয়ার যে কোনো দুটি শর্ত উল্লেখ করো। ৩
Ans: নিকেল অনুঘটকের উপস্থিতিতে 160°C উষ্ণতায় বা প্ল্যাটিনাম(Pt)/প্যালাডিয়াম(Pd) অনুঘটকের উপস্থিতিতে সাধারণ উষ্ণতায় 1 অণু অ্যাসিটিলিন 2 অণু হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে প্রথমে ইথিন এবং তারপর ইথেন উৎপন্ন করে।
H2
HC ≡ CH - - - → H2C = CH2
Ni/160°C
H2
- - - → H3C-CH3
Ni/160°C
বিক্রিয়ার শর্ত:
(i) অনুঘটকের উপস্থিতি: নিকেল
(ii) উষ্ণতা: 160°C
অথবা
অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে সোডিয়াম বাইকার্বনেটের বিক্রিয়ার শমিত রাসায়নিক সমীকরন লেখো। প্যাকেজিংএ ব্যবহারের জন্য পাট ও পলিথিনের মধ্যে কোনটি পরিবেশ বান্ধব এবং কেন? ২+১
Ans: অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে সোডিয়াম বাইকার্বনেটের বিক্রিয়ার শমিত রাসায়নিক সমীকরন: CH3COOH + NaHCO3 = CH3COONa +CO2 + H2O
▶️ প্যাকেজিংএ ব্যবহারের জন্য পাট ও পলিথিনের মধ্যে পাট পরিবেশ বান্ধব। কারণ পাট হল প্রাকৃতিক জৈব ভঙ্গুর বা বায়োডিগ্রেডেবল পদার্থ যা পরিবেশে উপস্থিত বিভিন্ন অণুজীব দ্বারা বিয়োজিত হয় ও পরিবেশে সহজে মিশে যায়।
কিন্তু পলিথিন পরিবেশে দীর্ঘদিন অবিয়োজিত অবস্থায় থেকে যায়। এ ছাড়া পলিথিন পোড়ালে পাটের তুলনায় বেশি বায়ু দূষণ ঘটায়। তাই প্যাকেজিং -এ ব্যবহারের জন্য পাট বেশি পরিবেশবান্ধব।
- Complete Solution of MP-26 P. Sc
- SEMESTER-2 CIRCLE বৃত্ত Complete solution of Circle
- Complete Solution of MP-26 English
- 2026 ICC Men’s T20 World Cup ২০২৬ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপ
- একটি প্রদত্ত সরলরেখা থেকে প্রদত্ত বিন্দুর লম্বদূরত্ব নির্ণয় SEMESTER-2
- দুটি সরলরেখার অন্তর্গত কোণ নির্ণয় SEMESTER-2
- Straight Line SEMESTER-2 সরলরেখা
- Sequence and Series Arithmetic Progression SEMESTER-2 সমান্তর প্রগতি
- Sequence and Series SEMESTER-2 অনুক্রমSequence and Series SEMESTER-2 অনুক্রমSequence and Series SEMESTER-2 অনুক্রম
- গাণিতিক আরোহ তত্ত্ব Mathematical Induction Semester2

Complete Solution of MP-25 P. Sc.
Complete Solution of MP-25 P. Sc.
মাধ্যমিক ২০২৫ ভৌত বিজ্ঞান সমাধান

2025
PHYSICAL SCIENCE
*For Regular and External Candidates)
Time – Three Hours Fifteen Minutes
(First FIFTEEN minutes for reading the question paper only)
Full Marks – 90 – For Regular Candidates
100 – For External Candidates
Special credit will be given for answers which are brief and to the point.
Marks will be deducted for spelling mistakes, untidliness and bad handwriting
কেবলমাত্র বহিরাগত পরীক্ষার্থীদের ‘ঙ’ বিভাগের প্রশ্নগুলির উত্তর দিতে হবে।
প্রান্তিক সংখ্যাগুলি প্রশ্নের পূর্ণমান নির্দেশ করছে।
বিভাগ- ক
১। বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্নের নীচে চারটি করে বিকল্প উত্তর দেওয়া আছে। যেটি ঠিক সেটি লেখো: ১×১৫=১৫
১.১ নীচের কোন রশ্মিটির গ্যাসকে আয়নিত করার ক্ষমত্যা সর্বাধিক? (a) α – রাশ্মি (b) γ – রাশ্মি (c) β – রশ্মি (d) আলোকরশ্মি
Ans: (a) α – রাশ্মি
১.২ ফিউজ তারের বৈশিষ্ট্য হল – (a) উচ্চরোধ, নিম্নগলনাঙ্ক (b) নিম্নরোধ, উচ্চপালানাঙ্ক (c) নিম্নরোধ, নিম্নগলনাঙ্ক (d) উচ্চরোধ, উচ্চগলনাঙ্ক
Ans: (a) উচ্চরোধ, নিম্নগলনাঙ্ক
১.৩ আধুনিক দীর্ঘ পর্যায় সারণিতে কয়টি শ্রেণি রয়েছে? (a) 7 (b) 17 (c) 15 (d) 18
Ans: (d) 18
১.৪ নীচের কোন্ যৌগটির সম্পূর্ণ অণু হিসাবে পৃথক অস্তিত্ব নেই – (a) H2S (b) CHCI3 (c) NO2 (d) NaCl
Ans: (d) NaCl
১.৫ নীচের কোন অ্যাসিডটি মৃদু তড়িৎবিশ্লেষ্য? (a) CH3COOH (b) H2SO4 (c) HNO3 (4) HCI
Ans: (a) CH3COOH
১.৬ লঘু সালফিউরিক অ্যাসিড মিশ্রিত পটাসিয়াম ডাইক্রোমেট দ্রবণে H2S চালনা করলে কী রঙ উৎপন্ন হয়? (a) কমলা (b) বেগুনি (c) সবুজ (d) গাঢ় নীল
Ans: (c) সবুজ
১.৭ নীচের কোন্ আকরিকটি অ্যালুমিনিয়ামের আকরিক? (a) হেমাটাইট (b) বক্সাইট (c) ম্যালাকাইট (d) চ্যালকোসাইট
Ans: (b) বক্সাইট
১.৮ ত্রিবন্ধনীযুক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বনটিকে সনাক্ত করো – (a)CH4 (b) C2H6 (c) C2H4 (d) C2H2
Ans: (d) C2H2
১.৯ গ্রীনহাউস গ্যাসটি শনাক্ত করো: (a) অক্সিজেন (b) হাইড্রোজেন (c) জলীয় বাম্প (d) নাইট্রোজেন
Ans: (c) জলীয় বাম্প
2023 সালের মাধ্যমিকের সকল বিষয়ের pdf download করার link নীচে দেওয়া হল –
বাংলা (Bengali) 2023 সালের মাধ্যমিক প্রশ্নপত্রের pdf download করতে এখানে ক্লিক করো।
ইংরেজি (English) 2023 সালের মাধ্যমিক প্রশ্নপত্রের pdf download করতে এখানে ক্লিক করো।
গণিত (Mathematics) 2023 সালের মাধ্যমিক প্রশ্নপত্রের pdf download করতে এখানে ক্লিক করো।
ইতিহাস (History) 2021 সালের মাধ্যমিক প্রশ্নপত্রের pdf download করতে এখানে ক্লিক করো।
ভূগোল (Geography) 2023 সালের মাধ্যমিক প্রশ্নপত্রের pdf download করতে এখানে ক্লিক করো।
জীবনবিজ্ঞান (Life Science) 2023 সালের মাধ্যমিক প্রশ্নপত্রের pdf download করতে এখানে ক্লিক করো।
ভৌতবিজ্ঞান (Physical Science) 2023 সালের মাধ্যমিক প্রশ্নপত্রের pdf download করতে এখানে ক্লিক করো।
১.১০ S.T.P. তে 22 গ্রাম CO2 -এর আয়তন হল [C=12, O =16] : (a) 22.4 লিটার (b) 11.2 লিটার (c) 2.24 লিটার (d) 1.12 লিটার
Ans: (b) 11.2 লিটার
[CO2 -এর আনবিক ভর = 12 + 2×16 = 44
S.T.P. তে ,
44 গ্রাম CO2 -এর আয়তন 22.4 লিটার
1 গ্রাম CO2 -এর আয়তন 22.4/44 লিটার
22 গ্রাম CO2 -এর আয়তন 22.4/44×22 = 11.2 লিটার ]
১.১১ 10 গ্রাম ক্যালসিয়াম কার্বোনেটকে তীব্র উত্তপ্ত করালে, কত গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যাবে? ধরে নাও সকল ক্যালসিয়াম কার্বনেট সম্পূর্ণ বিয়োজিত হয়েছে। [Ca=40, C=12, O = 16]। (a) 4.4 গ্রাম (b) 5.6 গ্রাম (c) 10 গ্রাম (d) 100 গ্রাম
Ans: (b) 5.6 গ্রাম
[CaCO3 = CaO + CO2
CaCO3 -এর আনবিক ভর
= 40+12+3×16 = 52+48 = 100
CaO -এর আনবিক ভর
= 40+16 = 56
100 গ্রাম CaCO3 থেকে পাওয়া যায় 56 গ্রাম CaO
1 গ্রাম CaCO3 থেকে পাওয়া যায় 56/100 গ্রাম CaO
10 গ্রাম CaCO3 থেকে পাওয়া যায় 56/100×10 = 5.6 গ্রাম CaO]
১.১২ তাপ পরিবাহিতাঙ্ক নির্ভর করে –
(a) পরিবাহীর দুই প্রান্তের তাপমাত্রার পার্থক্যের উপর
(b) পরিবাহীর উপাদানের প্রকৃতির উপর
(c) পরিবাহীর দৈর্ঘ্যের উপর
(d) পরিবাহীর প্রস্থছেদের ক্ষেত্রফলের উপর
Ans: (b) পরিবাহীর উপাদানের প্রকৃতির উপর
১,১৩ আলোর প্রতিসরণের সময় নীচের কোন রাশিটি অপরিবর্তিত থাকে?
(a) গতিবেগ (b) বিস্তার (c) কম্পাঙ্ক (d) তরঙ্গদৈর্ঘ্য
Ans: (c) কম্পাঙ্ক
১.১৪ কোন প্রকার দর্পণে অসদ, ছোট এবং সমশীর্ষ প্রতিবিম্ব গঠিত হয়? (a) সমতল দর্পণ (b) অবতল দর্পণ (c) উত্তল দর্পণ (d) অধিবৃত্তাকার দর্পণ
Ans: (c) উত্তল দর্পণ
১.১৫ নীচের কোন এককটি তড়িৎশক্তির একক? (a) ওয়াট (b) ওহম (c) কিলোওয়াট ঘণ্টা (d) ভোল্ট
Ans: (c) কিলোওয়াট ঘণ্টা
বিভাগ- খ
২। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লাক্ষণীয়):
২.১ তেজস্ক্রিয়তার S.1. এককটি লেখো।
Ans: তেজস্ক্রিয়তার S.1. একক হল বেকারেল।
অথবা
23592U থেকে একটি β – কণা নির্গত হলে, পারমাণবিক সংখ্যার কী পরিবর্তন ঘটবে?
Ans: 23592U থেকে একটি β – কণা নির্গত হলে, পারমাণবিক সংখ্যা 1 বেড়ে যাবে অর্থাৎ পারমাণবিক সংখ্যা হবে (92+1) বা 93
২.২ বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করো:
বামস্তন্ত ডানস্তম্ভ
২.২.১ জার্মান সিলভারে উপস্থিত ধাতু (a) Li
২.২.২ ইউরেনিয়ামোত্তর মৌল (b) Zn
২.২.৩ ক্যালামাইন থেকে নিষ্কাশিত ধাতু (c) Pu
২.২.৪ পর্যায়সারণির দ্বিতীয় পর্যায়ে (d) Ni
অবস্থিত ক্ষারীয় ধাতু
Ans:
বামস্তন্ত ডানস্তম্ভ
২.২.১ জার্মান সিলভারে উপস্থিত ধাতু (d) Ni
২.২.২ ইউরেনিয়ামোত্তর মৌল (c) Pu
২.২.৩ ক্যালামাইন থেকে নিষ্কাশিত ধাতু (b) Zn
২.২.৪ পর্যায়সারণির দ্বিতীয় পর্যায়ে (a) Li
অবস্থিত ক্ষারীয় ধাতু
২.৩ নীচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখোঃ
তড়িৎ বিশ্লেষণ সর্বদা জারণ-বিজারণের মাধ্যমে ঘটে।
Ans: সত্য
২.৪ অ্যাসিড মিশ্রিত জল তড়িৎ বিশ্লেষণের ফলে ক্যাথোডে কোন গ্যাস উৎপন্ন হয্ত
Ans: অ্যাসিড মিশ্রিত জল তড়িৎ বিশ্লেষণের ফলে ক্যাথোডে হাইড্রোজেন (H2) গ্যাস উৎপন্ন হয়?
অথবা
নীচের কোনটি তড়িৎ বিশ্লেষ্য –
চিনির জলীয় দ্রবণ, ইথানল এবং অ্যাসিটিক অ্যাসিড
Ans: অ্যাসিটিক অ্যাসিড তড়িৎ বিশ্লেষ্য।
২.৫ কি ঘটবে যদি লোহার চামচকে অ্যাসিড মিশ্রিত কপার সালফেট দ্রবণে ডোবানো হয়?
Ans: লোহার চামচকে অ্যাসিড মিশ্রিত কপার সালফেট দ্রবণে ডোবালে লোহার উপর কপারের আস্তরণ পড়বে এবং নীল বর্ণের কপার সালফেট দ্রবন সবুজ বর্ণে পরিণত হবে।
Fe + CuSO4 = FeSO4 + Cu
২.৬ হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতির জন্য কোন ধাতুটি অনুঘটক হিসাবে ব্যবহার করা হয়?
Ans: হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতির জন্য লোহা অনুঘটক হিসাবে ব্যবহার করা হয়।
অথবা
শূন্যস্থান পূরণ করোঃ CaC2 + N2 → …… + C
Ans: CaC2 + N2 → CaNCN + C
২.৭ থার্মিট পদ্ধতিতে কোন ধাতু নিষ্কাশিত হয়?
Ans: থার্মিট পদ্ধতিতে লোহা নিষ্কাশিত হয়।
২.৮ নীচের জৈব যৌগটির IUPAC নাম লেখো।
CH3 - CH - CH3
|
Br
Ans: জৈব যৌগটির IUPAC নাম 2-ব্রোমো প্রপেন।
অথবা
অবস্থানগত আইসোমেরিজম বা সমাবয়বতার উদাহরণ দাও।
Ans: জৈব যৌগের কার্যকরী মূলকের অবস্থানের পার্থক্যের জন্য যে সমনায়বতার তাকে অবস্থানগত আইসোমেরিজম বা সমাবয়বতা বলে। যেমন একই আণবিক সংকেত বিশিষ্ট (C3H8O) দুটি জৈব যৌগ হলো নর্মাল প্রোপাইল অ্যালকোহল এবং আইসো প্রোপাইল অ্যালকোহল ।
নর্মাল প্রোপাইল অ্যালকোহল আইসো প্রোপাইল অ্যালকোহল
CH3 - CH2 - CH2 - OH CH3 - CH - CH3
|
OH
২.৯ রান্নার পাত্রে আঠাবিহীন প্রলেপ বা ননস্টিক প্রলেপ দেওয়ার জন্য ব্যবহৃত পলিমারের মনোমারটির নাম লেখো।
Ans: রান্নার পাত্রে আঠাবিহীন প্রলেপ বা ননস্টিক প্রলেপ দেওয়ার জন্য ব্যবহৃত পলিমারের মনোমারটির নাম টেট্রাফ্লুরো ইথিলিন (F2C = CF2)
২.১০ বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড়-বৃষ্টি ঘটা সম্ভব?
Ans: বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ারে ঝড়-বৃষ্টি ঘটা সম্ভব।
অথবা
ওজনস্তরের গাঢ়ত্ব কোন এককে প্রকাশ করা হয়?
Ans: ওজনস্তরের গাঢ়ত্ব প্রকাশ করা হয় ডবসন এককে ।
২.১১ রেফ্রিজারেটর থেকে নির্গত প্রিনহাউস গ্যাসটির নাম লেখো।
Ans: রেফ্রিজারেটর থেকে নির্গত প্রিনহাউস গ্যাসটি হল ক্লোরোফ্লুরো কার্বন (CFC)
২.১২ নীচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখোঃ
চার্লসের সূত্রানুযায়ী, (-)273°C তাপমাত্রায় যে কোনো গ্যাসের আয়তন অসীম হয়।
Ans: মিথ্যা
২.১৩ S.T.P তে 16 গ্রাম অক্সিজেন গ্যাসে উপস্থিত অণুর সংখ্যা কত?
Ans: S.T.P তে 16 গ্রাম অক্সিজেন গ্যাসে উপস্থিত অণুর সংখ্যা 3.011×1022 টি
[O2 -এর আনবিক ভর = 16×2 = 32
S.T.P তে,
32 গ্রাম O2 এ অণু আছে 6.022×1022 টি
1 গ্রাম O2 এ অণু আছে 6.022×1022/32 টি
16 গ্রাম O2 এ অণু আছে 6.022×1022/32×16 টি
= 3.011×1022 টি
২.১৪ নীচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখোঃ
লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 1.2×10-5/℃ হলে, লোহার আয়তন প্রসারণ গুণাঙ্ক 3.6×10-5/℃ হবে।
Ans: সত্য
[আমরা জানি ,
আয়তন প্রসারণ গুণাঙ্ক = 3×দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক
এখানে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 1.2×10-5/℃
∴ লোহার আয়তন প্রসারণ গুণাঙ্ক = 3×1.2×10-5/℃
= 3.6×10-5/℃]
অথবা
Wm-1K-1 এটি কোন ভৌতরাশির একক?
Ans: Wm-1K-1 পরিবাহিতাঙ্কের একক।
২,১৫ বিবর্ধক কাচ বুপে কোন ধরণের লেন্স ব্যবহৃত হয়?
Ans: বিবর্ধক কাচ বুপে উত্তল লেন্স ব্যবহৃত হয়।
২.১৬ আলোকরশ্মির প্রতিসরণের সময় আপতন কোণের কোন্ মানের জন্য স্নেলের সূত্রটি প্রযোজা নয়?
Ans: আপতন কোণ 0o হলে স্নেলের সূত্রটি প্রযোজা নয়।
২.১৭ বর্তমানে তড়িৎ-বর্তনীতে ফিউজ তারের পরিবর্তে কী ব্যবহার করা হয়?
Ans: বর্তমানে তড়িৎ-বর্তনীতে ফিউজ তারের পরিবর্তে সার্কিট ব্রেকার বা MCB ব্যবহার করা হয়।
২.১৮ 220V- 100W বাল্বের রোধ কত?
Ans: 220V – 100W বাল্বের রোধ 484 ওহম।
[এখানে V = 220V; P = 100W
আমরা জানি
P = IV
বা, P = V/R. V – – – – – [V = IR]
বা, P = V 2/R
∴ V = 2202/ 100 = 484 ]
বিভাগ – গ
৩। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়):
৩.১ এমন দুটি সংকর ধাতুর নাম লেখো, যেখানে কপার উপস্থিত। প্রত্যেকটি সংকর ধাতুর একটি করে ব্যবহার রেখো। ১+১
Ans:
ব্রোঞ্জ ও পিতল হল কপারের দুটি সংকর ধাতু।
ব্যবহার:
▪️ ব্রোঞ্জ মুদ্রা, স্প্রিং, অস্ত্র তৈরিতে ব্যবহৃত হয়।
▪️ পিতল রান্নার পাত্র, তালা, দরজার হাতল তৈরিতে ব্যবহৃত হয়।
অথবা
খনিজ এবং আকরিকের মধ্যে পার্থক্য বুঝিয়ে লেখো। ২
Ans: প্রকৃতিতে কোনো ধাতু যৌগ আকারে অবস্থান করলে ওই যৌগকে মৌলটির খনিজ বলে। আবার যেসব খনিজ পদার্থ থেকে প্রয়োজনীয় ধাতুকে সুলভে এবং সহজে নিষ্কাশন করা যায় তাকে ওই ধাতুর আকরিক বলে। যেমন রেড হেমাটাইট (Fe2O3) ও আয়রন পাইরাইটস (FeS2) লোহার দুটি খনিজ পদার্থ। রেড হেমাটাইট থেকে সহজেই ও স্বল্প খরচে লোহা নিষ্কাশন করা যায়। তাই রেড হেমাটাইট লোহার আকরিক। কিন্তু আয়রন পাইরাইটস থেকে সহজে এবং সুলভে ভালো মানের লোহা পাওয়া যায় না। তাই এটি লোহার আকরিক নয়।
৩.২ কিভাবে নীচের পরিবর্তনটি সম্পন্ন করা যায়। ২
H H H H
| | | |
C = C → H - C - C - H
| | | |
H H H H
Ans: 250°C তাপমাত্রায় উত্তপ্ত নিকেল চূর্নের উপর দিয়ে ইথিলিন এবং হাইড্রোজেনের মিশ্রণ চালনা করলে ইথেন উৎপন্ন হয়। এখানে Ni অনুঘটকের কাজ করে।
H2C = CH2 + H2 → (NI/250°C) H3C – CH3
অথবা
দুটি জৈবভঙ্গুর (বায়োডিগ্রেডেবল) পলিমারের নাম লেখো। ২
Ans: দুটি জৈবভঙ্গুর (বায়োডিগ্রেডেবল) পলিমার হল প্রোটিন এবং স্টার্চ।
৩.৩ ওজনস্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয় কেন ব্যাখ্যা করো।
Ans: বায়ুমণ্ডলের স্ট্যাটা স্ট্রাটোস্ফিয়ারের নিচের অংশে থাকা ওজোনস্তর সূর্য থেকে আসা অতিবেগুনি রশ্মি শোষণ করে পৃথিবীতে ঢুকতে বাধা দেয় এবং অতিবেগুনি রশ্মির ক্ষতিকারক প্রভাব থেকে পৃথিবীকে রক্ষা করে। তাই ওজনস্তরকে প্রাকৃতিক সৌর পর্দা বলে।
অথবা
বিশ্বউষ্ণায়ণ এবং গ্রিনহাউস এফেক্ট কিভাবে সম্পর্কযুক্ত। ২
Ans: কার্বন ডাই-অক্সাইড, ক্লোরোফ্লুরো কার্বন,, ওজোন, জলীয় বাষ্প প্রভৃতি গ্রিনহাউস গ্যাসগুলির দ্বারা বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধিই হল বিশ্ব উষ্ণায়নের প্রধান কারণ । সূর্য থেকে আসা ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্যবিশিষ্ট তাপীয় বিকিরণ পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে গিয়ে ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে। আবার ভূপৃষ্ঠ থেকে নির্গত দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্যবিশিষ্ট ইনফ্রারেড রশ্মি মহাশূন্যে ফেরার সময় বায়ুমণ্ডলে উপস্থিত গ্রিনহাউস গ্যাসগুলির দ্বারা শোষিত ও বাধাপ্রাপ্ত হয়ে তার কিছু অংশ পুনরায় পৃথিবীপৃষ্ঠে ফিরে এসে বায়ুমন্ডলকে উত্তপ্ত করে । এর ফলে পৃথিবীর স্বাভাবিক উষ্ণতা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায় ও বিশ্ব উষ্ণায়ন ঘটে ।
৩.৪ 76 সেমি পারদস্তম্ভচাপে এবং 27°C তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন 200c.c.। যদি গ্যাসটির চাপ 38 সেমি পারদস্তম্ভ এবং তাপমাত্রা 127°C-এ পরিবর্তিত হয়, তবে গ্যাসটির আয়তন নির্ধারণ করো। ২
Ans:
প্রাথমিক চাপ (P1) = 76 সেমি পারদস্তম্ভ
প্রাথমিক তাপমাত্রা (T1) = 27°C = (27+273)K = 300K
থমিক আয়তন (V1) = 200 c.c.
অন্তিম চাপ(P2) = 38 সেমি পারদস্তম্ভ
অন্তিম তাপমাত্রা (T2) = 127°C = (127+273)K = 400K
ধরি অন্তিম আয়তন (V2) = V c.c.
∴ চার্লস ও বয়েলের সমন্বয় সূত্র থেকে পাই,,
P1V1/T1 = P2V2/T2
বা, 76×200/300= 38×V/400
বা, 400/3 = V/4
∴ 3V=1600
বা V = 1600/3 = 533.33
উত্তর: গ্যাসটির আয়তন 533.33 c.c
অথবা
227°C তাপমাত্রায় এবং 83.14 সেমি পারদস্তম্ভ চাপে 14 গ্রাম নাইট্রোজেন গ্যাসের আয়তন নির্ণয় করো, [R = 8.314 জুল মোল-1K-1] ২
Ans:
এখানে T = 227°C = (227+273)K = 500K;
P = 83.14 সেমি পারদস্তম্ভের চাপ
= 83.14×13.6×9.8 N/m2
= 8.314×136×98 N/m2
R = 8.314 জুল মোল-1K-1
মোল সংখ্যা(n) = 14/28 = 1/2
আমরা জানি,
PV = nRT
বা, 8.314×136×98×V = 1/2×8.314×500
বা, 136×98×V = 250
⇒ V = 250/136×98 = 0.01875
∴ V = 0.01875 m3
= 0.01875×106 cc = 18.75×103 cc
উত্তর: গ্যাসের আয়তন 18.75×103 cc
৩.৫ অবতল লেন্স দ্বারা প্রতিবিম্ব গঠন প্রক্রিয়াটি উপযুক্ত রেখাচিত্র অঙ্কন করে ব্যাখ্যা করো। ২
Ans:
.
PQ লক্ষ্যবস্তু MN অবতল লেন্সের প্রধান অক্ষের ওপর লম্বভাবে অবস্থিত । Q বিন্দু থেকে আগত প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মি লেন্সে প্রতিসরণের পর ফোকাস F থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়। Q বিন্দু থেকে অপর একটি তীর্যক রশ্মি আলোককেন্দ্র (O) দিয়ে সোজা চলে যায়। এই দুই প্রতিসৃত রশ্মিকে পিছনের দিকে বাড়ালে q বিন্দুতে মিলিত হয়। সুতরাং Q-এর প্রতিবিম্ব হল q। q বিন্দু থেকে প্রধান অক্ষের ওপর qp লম্ব টানা হল। সুতরাং pq হল PQ-এর প্রতিবিম্ব। এক্ষেত্রে বস্তুটি লেন্সের যে দিকে থাকে প্রতিবিম্বটি সেই দিকেই গঠিত হয় এবং প্রতিবিম্বটি অসৎ, সমশীর্ষ এবং বস্তু অপেক্ষা আকারে ছোটো হয়।
অথবা
আকাশকে নীল দেখায় কেন একটি চিত্রসহ ব্যাখ্যা করো। ২
Ans: আলোর বিক্ষেপণের জন্য আকাশকে নীল দেখায়। বায়ুমণ্ডলে ভাসমান ধূলিকণা এবং বিভিন্ন গ্যাসের অণু দ্বারা সূর্যালোকের বিক্ষেপণ ঘটে। বিক্ষিপ্ত আলোর তীব্রতা, আপতিত আলোর তরঙ্গদৈর্ঘ্যের চতুর্থ ঘাতের ব্যস্তানুপাতিক হয়। লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য তুলনামূলকভাবে বেশি, তাই লাল আলোর বিক্ষেপণ অনেকটাই কম। বেগুনি বা নীল বর্ণের আলোর তরঙ্গদৈর্ঘ্য অপেক্ষাকৃত কম, তাই এদের ক্ষেত্রে বিক্ষেপণের মাত্রা বেশি হয়। সূর্যের সাদা আলো ভাসমান ধূলিকণা ও বিভিন্ন গ্যাস অণুর দ্বারা বিক্ষিপ্ত হওয়ার পর তার মধ্যে উপস্থিত বেগুনি ও নীল বর্ণের আলোর তীব্রতা সবচেয়ে বেশি হয়। আমাদের চোখ বেগুনি আলো অপেক্ষা নীল আলোর প্রতি বেশি সংবেদনশীল, তাই বায়ুমণ্ডলে সূর্যের বিক্ষিপ্ত আলো আমাদের চোখে এসে পৌঁছোলে নীল আলোর অধিক বিক্ষেপণের জন্য আমরা আকাশকে নীল দেখি।
৩.৬ 4 ওহম রোধবিশিষ্ট একটি পাতলা তারকে বৃত্তে পরিবর্তিত করা হলে, বৃত্তটির যে কোনো ব্যাস বরাবর রোধ নির্ণয় করো।
Ans:
বৃত্তটির যে কোনো ব্যাস বরাবর তারটি সমান দুভাগে ভাগ হবে।
∴ প্রতিটি ভাগের রোধ হবে 4/2 = 2 ওহম।
প্রতিটি ভাগ পরস্পর সমান্তরাল সমবায়ে যুক্ত হবে।
∴ ব্যাস বরাবর রোধ R ওহম হলে,
1/R = 1/2 + 1/2 = 1 হবে।
∴ R = 1 হবে।
উত্তর: ব্যাস বরাবর রোধ 1 ওহম।
৩.৭ ক্যালসিয়াম অক্সাইডের ইলেকট্রন ডট গঠনটি এঁকে দেখাও, [Ca এবং O-এর পারমাণবিক সংখ্যা যথাক্রমে 20 এবং 8 হয়।]
Ans; ক্যালসিয়াম পরমানুর (2,8,8,2) যোজ্যতা কক্ষের 2টি ইলেকট্রন অক্সিজেন পরমানুর (2,6) যোজ্যতা কক্ষে স্থানান্তরিত হওয়ার ফলে আয়নীয় যৌগ CaO উৎপন্ন হয়। CaO এর ইলেকট্রন ডট গঠনটি হল:
অথবা
সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক গ্লুকোজ গলনাঙ্ক থেকে অনেকটা বেশি কেন ব্যাখ্যা করো। ২
Ans: সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক গ্লুকোজের গলনাঙ্কের চেয়ে বেশি। , সোডিয়াম ক্লোরাইড আয়নীয় যৌগ। তাই এর ধনাত্মক ও ঋণাত্মক আয়নগুলি তীব্র তড়িৎ কুলম্বীয় বলের প্রভাবে একে অপরের কাছাকাছি অবস্থান করে। এর জন্য সোডিয়াম ক্লোরাইড সাধারণ উষ্ণতায় কঠিন প্রকৃতির হয়। অর্থাৎ গলনাঙ্ক বেশি হয়। কিন্তু গ্লুকোজ সমযোজী যৌগ। গ্লুকোজ অণুদের মধ্যে দুর্বল ভ্যানডার ওয়ালস বল ক্রিয়া করে। এর জন্য গ্লুকোজের গলনাঙ্ক কম হয়।
৩.৮ নিচের যৌগগুলির মধ্যে তড়িৎযোজী আর সমযোজী যৌগ সনাক্ত করো –
LiH, NH3, KCI, C₂H6
Ans: তড়িৎযোজী যৌগ – LiH, KCI
সমযোজী যৌগ – NH3 , C₂H6
৩.৯ উত্তপ্ত সোডিয়ামের ওপর দিয়ে শুদ্ধ অ্যামোনিয়া গ্যাস চালনা করলে কি ঘটবে, শমিত রাসায়নিক সমীকরণ সহ লেখো। ২
Ans: 360°C উষ্ণতায় উত্তপ্ত সোডিয়ামের (Na) ওপর দিয়ে শুদ্ধ অ্যামোনিয়া (NH3) গ্যাস চালনা করলে মোমের মতো সাদা কঠিন সোডিয়াম অ্যামাইড (NaNH2) বা সোডাৃাইড এবং হাইড্রোজেন গ্যাস (H2) উৎপন্ন হয়।
এই বিক্রিয়ার রাসায়নিক সমীকরণ হল:
2Na + 2NH3 = 2NaNH2 + H2
বিভাগ – ঘ
৪। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়):
৪.১ আধুনিক পর্যায় সুত্রটি লেখো। শ্রেণি 1 থেকে 2 এবং শ্রেণি 13 থেকে 17 পর্যায় বরাবর মৌলগুলির পারমাণবিক ব্যাসার্ধের প্রবণতা আলোচনা করো। ১+২
Ans: আধুনিক পর্যায় সূত্র হলো, “মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্ম তাদের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সঙ্গে পর্যায় ক্রমে আবর্তিত হয়”।
▶️ পর্যায় বরাবর পর্যায়-সারণির বামদিকে থেকে যদি ডানদিকে যাওয়া যায় তবে মৌলগুলির পারমাণবিক ব্যাসার্ধ কমে যায়। সুতরাং পর্যায় বরাবর 1 নং শ্রেণির মৌলগুলির থেকে 2 নং শ্রেণির মৌলগুলির পারমাণবিক ব্যাসার্ধ কম হবে।
যেমন দ্বিতীয় পর্যায়ের ক্ষেত্রে: Li > Be
অনুরূপে 13 নং শ্রেণির মৌলগুলির থেকে 17 নং শ্রেণির মৌলগুলিরও পর্যায় বরাবর পারমাণবিক ব্যাসার্ধ ক্রমশঃ কমতে থাকবে।
যেমন দ্বিতীয় পর্যায়ের ক্ষেত্রে: B > C > N > O > F
অথবা
আধুনিক পর্যায় সারণীতে হাইড্রোজেনের অবস্থান ব্যাখ্যা করো। পর্যায় সারণির কোন্ শ্রেণিতে কঠিন, তরল এবং গ্যাসীয় মৌল অবস্থান করে? ২+১
Ans: পর্যায় সারণিতে হাইড্রোজেনের অবস্থান বিতর্কমুলক। অনেকের মতে একে পর্যায় সারণির IA শ্রেণিতে আবার কারও মতে এটি VIIA শ্রেণিতে বসতে পারে।
IA শ্রেণির ক্ষার ধাতুর মতো হাইড্রোজেনর যোজ্যতা 1 এবং ক্ষার ধাতুর ন্যায় হাইড্রোজেনও হ্যালোজেনের সাথে যুক্ত হয়ে হ্যালাইড গঠন করে। তাই হাইড্রোজেনকে IA শ্রেণিতে রাখা হয়।
আবার VIIA শ্রেণির হ্যালোজেনসমূহের ন্যায় হাইড্রোজেনও একটি অধাতু এবং হ্যালোজেনসমূহের ন্যায় হাইড্রোজেনও দ্বিপরমাণুক। তাই হাইড্রোজেনকে VIIA শ্রেণিতেও রাখা যেতে পারে।
▶️ আধুনিক পর্যায় সারণির 17 নম্বর শ্রেণিতে কঠিন, তরল, এবং গ্যাসীয় মৌল অবস্থান করে।
৪.২ পিতলের চামচে নিকেলের তড়িৎ লেপনের জন্য ক্যাথোড, অ্যানোড এবং তড়িদবিশ্লেষ্য হিসাবে কী কী পদার্থ ব্যবহৃত হয়? ৩
Ans: পিতলের চামচে নিকেলের তড়িৎ লেপনের জন্য,
ক্যাথোড হিসেবে পিতলের চামচ,
অ্যানোড হিসেবে বিশুদ্ধ নিকেলের পাত, এবং
তড়িৎ বিশ্লেষ্য হিসেবে বোরিক অ্যাসিড মিশ্রিত অ্যামোনিয়াম সালফেট [(NH4)2SO4] এবং নিকেল সালফেটের (NiSO4) জলীয় দ্রবণ ব্যবহার করা হয়।
৪.৩ লেড নাইট্রেটের জলীয় দ্রবণে হাইড্রোজেন সালফাইড পাঠালে, কি ঘটবে শমিত রাসায়নিক সমীকরণসহ লেখো। ৩
Ans: লেড নাইট্রেটের জলীয় দ্রবণে হাইড্রোজেন সালফাইড পাঠালে, লেড নাইট্রেটের সাথে হাইড্রোজেন সালফাইডের বিক্রিয়ায় কালো রঙের লেড সালফাইড উৎপন্ন হয়। ফলে দ্রবণের বর্ন কালো হয়ে যায়।
শমিত রাসায়নিক সমীকরণ:
Pb(NO3)2 + H2S → PbS + 2HNO3
৪.৪ 1, 2 ডাইব্রোমোইথেন এবং 1, 1, 2, 2 টেট্রারোমো ইথেনের গঠন। সংকেত লেখো। ইথাইল অ্যালকোহলের সঙ্গে গাঢ় সালফিউরিক অ্যাসিড মিশিয়ে উত্তপ্ত করলে, যে জৈবযৌগটি উৎপন্ন হয়, তার নাম লেখো। ২+১
Ans:
1,2 ডাইব্রোমোইথেনের গঠন সংকেত
H Br
| |
H - C - C - H
| |
Br H
1,1,2,2 টেট্রারোমো ইথেনের গঠন সংকেত
Br Br
| |
H - C - C - H
| |
Br Br
▶️ ইথাইল অ্যালকোহলের সঙ্গে (C2H5OH) গাঢ় সালফিউরিক অ্যাসিডের (H2SO4) মিশিয়ে উত্তপ্ত করলে ইথিলিন (C2H4) উৎপন্ন হয়।
অথবা
সি এন জি (CNG)-এর একটি ব্যবহার লেখো। মিথানল এবং ইথানলের একটি করে ক্ষতিকর প্রভাব আলোচনা করো। ১+২
Ans: গাড়িতে পেট্রোল, ডিজেল ইত্যাদি জীবাশ্ম জ্বালানীর বিকল্প হিসেবে সি এন জি ব্যবহার করা হয়।
▶️ মিথানলের ক্ষতিকর প্রভাব: মিথানল অপটিক নার্ভকে ক্ষতিগ্রস্ত করে অন্ধত্ব রোগ সৃষ্টি করে।
▶️ ইথানলের ক্ষতিকর প্রভাব: ইথানল চামড়া ও চোখে জ্বালাপড়া সৃষ্টি করে।
৪.৫. অ্যাভোগ্যাড্রো সূত্রটি লেখো। শুদ্ধবায়ুর চেয়ে আর্দ্রবায়ু হালকা হয় – সাধারণ গাণিতিক হিসাব করে দেখাও। ১+২
Ans: অ্যাভোগ্যাড্রো সূত্র: একই চাপ ও উষ্ণতায়, সম-আয়তন সব গ্যাসের মধ্যে সমসংখ্যক অণু বর্তমান থাকে।
▶️ শুষ্ক বায়ুতে উপাদান হিসেবে নাইট্রোজেন (N₂) থাকে প্রায় 78% এবং অক্সিজেন (O₂) থাকে প্রায় 21%। বাকি 1% অন্যান্য গ্যাস থাকে।
শুষ্ক বায়ুতে নাইট্রোজেন ও অক্সিজেন প্রায় 4 : 1 অনুপাতে থাকে।
∴ শুষ্ক বায়ুর গড় মোলার ভর হয়
= 4×28+1×32/4+1
= 112+32/5 = 144/5 = 28.8 গ্রাম।
আবার, আর্দ্র বায়ুর মূল উপাদান জলীয় বাষ্প যার মোলার ভর 18 গ্রাম। সুতরাং শুষ্ক বায়ুর সঙ্গে জলীয় বাষ্প মিশে যখন আর্দ্র বায়ু হয় তখন তার গড় মোলার ভর 28.8 গ্রাম থেকে কম হয়। তাই শুষ্কবায়ুর চেয়ে আর্দ্রবায়ু হালকা হয়।
৪.৬ একটি আবদ্ধ পাত্রে 1 গ্রাম ম্যাগনেসিয়াম, 0.5 গ্রাম অক্সিজেনের উপস্থিতিতে পোড়ানো হলে, কোন্ বিক্রিয়কটি উদ্বৃত্ত থাকবে। উদ্বৃত্ত বিক্রিয়কটির পরিমাণ নির্ণয় করো। [Mg=24, O=16]
Ans:
2Mg + O2 = 2MgO
2×24 2×16
= 48 = 32
বিক্রিয়ায় ম্যাগনেসিয়াম ও অক্সিজেনের অনুপাত
= 48 : 32 = 3 : 2
ব্যবহৃত বিক্রিয়কের অনুপাত
= 1 : 0.5 = 2 : 1 = 4 : 2
∴ ম্যাগনেসিয়াম উদ্বৃত্ত থাকবে।
32 গ্রাম অক্সিজেন পোড়ায় 48 গ্রাম ম্যাগনেসিয়ামকে
1 গ্রাম অক্সিজেন পোড়ায় 48/32 গ্রাম ম্যাগনেসিয়ামকে
0.5 গ্রাম অক্সিজেন পোড়ায় 48/32×0.5 গ্রাম ম্যাগনেসিয়ামকে
= 3/4 = 0.75 গ্রাম ম্যাগনেসিয়ামকে
উত্তর: উদ্বৃত্ত বিক্রিয়কটির পরিমাণ =(1 -0.75) = 0.25 গ্রাম ম্যাগনেসিয়াম
অথবা
কত গ্রাম CaCO3 -এর সঙ্গে অতিরিক্ত লঘু HCI বিক্রিয়া করে 66 গ্রাম CO2 উৎপন্ন করবে। [Ca=40, C=12, O=16]
Ans:
CaCO3 + 2HCl = CaCl2 + CO2 + H2O
40+12+3×16 12+2×16
=52+48 =12+32
=100 =44
44 গ্রাম CO2 এর জন্য CaCO3 প্রয়োজন 100 গ্রাম
1 গ্রাম CO2 এর জন্য CaCO3 প্রয়োজন 100/44 গ্রাম
66 গ্রাম CO2 এর জন্য CaCO3 প্রয়োজন 100/44×66 = 150 গ্রাম
উত্তর: 150 গ্রাম CaCO3 প্রয়োজন।
৪.৭ একটি রেল লাইনের পরপর দুই পাতের মধ্যে নির্দিষ্ট ব্যবধানে ফাঁক রাখা হয় কেন। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক (α), ক্ষেত্রপ্রসারণ গুণাঙ্ক (β) এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক (γ) -এর মধ্যে সম্পর্কটি লেখো। ২+১
Ans: দিনের বিভিন্ন সময়ে বা বিভিন্ন ঋতুতে তাপমাত্রার বিভিন্নতার জন্য রেল লাইনের দৈর্ঘ্য বৃদ্ধি বা হ্রাস পায়। কিন্তু দুটি লাইনের মধ্যে ফাঁক থাকার জন্য লাইনগুলি বাড়ার জায়গা পায়। লাইনগুলি মুখে মুখে জোড়া থাকলে উত্তাপে আর বাড়ার জায়গা না পেয়ে মাটি ছেড়ে উপরে উঠে পড়ত। ফলে দুর্ঘটনা ঘটত। তাই রেল লাইনের পরপর দুই পাতের মধ্যে নির্দিষ্ট ব্যবধানে ফাঁক রাখা হয়।
▶️ α, β এবং γ এর মধ্যে সম্পর্ক হলঃ
α = β/2 = γ/3
অথবা
10°C তাপমাত্রায় একটি লোহার রডের দৈর্ঘ্য 20 সেমি হলে, 110°C তাপমাত্রায় রডটির দৈর্ঘ্য কত হবে নির্ণয় করো। (লোহার আয়তন প্রসারণ গুণাঙ্ক =36×10-6/℃]
Ans: এখানে প্রাথমিক দৈর্ঘ্য (l1) = 20 সেমি;
প্রাথমিক তাপমাত্রা (t1) = 10°C
অন্তিম দৈর্ঘ্য (l1) =?
অন্তিম তাপমাত্রা (t2) = 110°C
লোহার আয়তন প্রসারণ গুণাঙ্ক (γ) = 36×10-6/℃
সুতরাং লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক (α)
= 36×10-6/℃/3
= 12×10-6/℃
আমরা জানি,
α = l2 – l1/l1(t2 – t1)
বা, l2 = l1 + α.l1(t2 – t1)
বা, l2 = 20 + 20×12×10-6×(110 – 10)
∴ l2 = 20 + 240×10-6×100
বা, l2 = 20 + 24×10-3
বা, l2 = 20 + 0.024 = 20.024
উত্তর : 110°C তাপমাত্রায় রডটির দৈর্ঘ্য 20.024 সেমি।
৪.৮ প্রমাণ করো, আয়তাকার কাচের ফলকে আপতিত আলোক রশ্মি এবং ফলক থেকে নির্গত আলোক রশ্মি পরস্পরের সমান্তরাল হবে। ৩
Ans:
ABCD একটি আয়তাকার কাচের ফলক যার AB ও CD হল দুটি সমান্তরাল পৃষ্ঠ। একটি রশ্মি PQ বায়ু মাধ্যম থেকে কাচের ফলকের AB পৃষ্ঠের Q বিন্দুতে প্রতিসরণের পর কাচের ফলকের মধ্য দিয়ে QR পথে যায়। এই রশ্মিটি CD পৃষ্ঠের R বিন্দুতে পুনরায় আবার প্রতিসৃত হয়ে RS পথে বায়ুতে বেরিয়ে যায়। ধরা যাক Q বিন্দুতে আপতন কোণ এবং প্রতিসরণ কোণ যথাক্রমে I1 এবং r1। বায়ু সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক μ হলে,
প্রতিসরণের দ্বিতীয় সূত্রানুসারে,
μ = sini1/sinr1 – – – – (i)
এখন R বিন্দুতে আলোক রশ্মি কাচ থেকে বায়ুতে প্রতিসৃত হয়।
আবার AB ও CD সমান্তরাল বলে Q ও Rবিন্দুতে অঙ্কিত অভিলম্ব দুটি পরস্পরের সমান্তরাল হয়।
∴R বিন্দুতে আপতন কোণ = Q বিন্দুতে প্রতিসরণ কোণ = r1 – – (একান্তর কোণ)।
R বিন্দুতে প্রতিসরণ কোণ i2 হলে,
∴ 1/μ = sinr1/sini2 – – – – (ii)
(i)×(ii) করে পাই,
μ× 1/μ = sini1/sinr1×sinr1/sini2
⇒ 1= sini1/sini2
⇒sini1 = sini2
∴ i1 = i2
অর্থাৎ আপতিত ও নির্গত রশ্মিদুটি পরস্পর সমান্তরাল হয়।
অতএব, আয়তাকার কাচের ফলকে আপতিত আলোক রশ্মি এবং ফলক থেকে নির্গত আলোক রশ্মি পরস্পরের সমান্তরাল। (প্রমানিত)
অথবা
একটি প্রিজমের প্রতিসরাঙ্ক μ এবং প্রতিসারক কোণ A। প্রিজমের একটি প্রতিসারক তলে আলোকরশ্মি লম্বভাবে আপতিত হল। আলোকরশ্মির চ্যুতিকোণ D হলে, μ, A এবং D-এর মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো। ৩
Ans:
XYZ একটি প্রিজমের প্রধান ছেদ যার ∠X প্রিজমের প্রতিসারক কোণ, XY এবং XZ দুটি প্রতিসারক তেল এবং YZ হল প্রিজমের ভূমি।
এখানে প্রিজমের প্রতিসরাঙ্ক = μ;
প্রতিসারক কোণ ∠X = A
আলোকরশ্মির চ্যুতিকোণ = D
ধরি আলোকরশ্মি PQ বায়ুর মধ্য দিয়ে গিয়ে কাচের প্রিজমের XY প্রতিসারক তলের Q বিন্দুতে লম্বভাবে আপতিত হল। সুতরাং আপতিত আলোকরশ্মি দিক পরিবর্তন না করে XZ-তে R বিন্দুতে আপতিত হবে। R বিন্দু থেকে প্রতিসরণের পর RS পথে নির্গত হবে।
MN হল R বিন্দুতে XZ-এর উপর অভিলম্ব।
∠PQX = 90°;
∠A = A
∴ ∠QRX = 90° – A
∴ আপতন কোণ = ∠QRN = 90° – (90° – A) = A
∠MRT = A;
চ্যুতিকোণ ∠TRS = D
∴ প্রতিসরন কোণ = ∠MRS
= ∠MRT + ∠TRS = A + D
∴ μ = sin(A+D)/sinA
৪.৯ দীর্ঘদৃষ্টি বা হাইপারমেট্রোপিয়া কি? এর প্রতিকারে কোন ধরণের লেন্স ব্যবহার করবে? ২+১
Ans: যদি চোখ দুরের বস্তুকে স্পষ্ট দেখতে পায় কিন্তু কাছের বস্তুকে স্পষ্ট দেখতে না পায় তাহলে চোখের দৃষ্টিজনিত ত্রুটিকে দীর্ঘদৃষ্টি বা হাইপারমেট্রোপিয়া বলে।
▶️ দীর্ঘদৃষ্টি বা হাইপারমেট্রোপিয়া প্রতিকারে উপযুক্ত ফোকাস দৈর্ঘ্যের উত্তল লেন্স ব্যবহার করতে হবে।
৪.১০ তিনটি 20 ওহম রোধকে শ্রেণি সমবায়ে যুক্ত করে, সমবায়টি 30 ওহম রোধের সঙ্গে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হল, অন্তিম সমবায়ের তুল্যরোধ নির্ণয় করো।
Ans:
তিনটি 20 ওহম রোধকে শ্রেণি সমবায়ে যুক্ত করলে তুল্যরোধ হবে = (20 + 20 + 20) = 60 ওহম
সমবায়টি 30 ওহম রোধের সঙ্গে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হলে,
অন্তিম সমবায়ের তুল্যরোধ R ওহম হলে,
1/R = 1/60 + 1/30
বা, 1/R = 1+2/60 = 1/20
বা, R = 20
উত্তর : অন্তিম সমবায়ের তুল্যরোধ 20 ওহম
অথবা
একই মানের তিনটি রোধকে শ্রেণি সমবায়ে যুক্ত করে ওদের দু-প্রান্তে একটি তড়িৎচালক বলের উৎস যোগ করা হলে 10 W ক্ষমতা ব্যয়িত হয়। রোধ তিনটিকে সমান্তরাল সমবায়ে যুক্ত করে একই তড়িৎচালক বল প্রয়োগ করলে কত Watt ক্ষমতা ব্যয়িত হবে। ৩
Ans: ধরি তিনটি রোধ x ওহম।
তিনটি রোধকে শ্রেণি সমবায়ে যুক্ত করলে তুল্যরোধ হবে = 3x ওহম।
এখানে ক্ষমতা (P) = 10 W
আমরা জানি ,
P = V2/r
বা, 10 = V2/3x
বা, V2 = 30x
রোধ তিনটিকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্যরোধ (R) হলে,
1/R = 1/x + 1/x + 1/x
বা, 1/R = 3/x
বা, R = x/3
∵ P = V2/r
∴ P = 30x/x/3
বা, P = 90
উত্তর : 90 Watt ক্ষমতা ব্যয়িত হবে।
৪.১১ লেন্জের সূত্রটি লেখো। লেন্জের সূত্রটি শক্তির সংরক্ষণ সূত্র মেনে চলে – যুক্তি দাও। ১+২
Ans: লেঞ্জের সূত্র: তড়িৎচুম্বকীয় আবেশের ক্ষেত্রে আবিষ্ট তড়িৎচালক বলের অভিমুখ এমন হয় যেন এই আবিষ্ট তড়িৎচালক বল বর্তনীতে তড়িৎপ্রবাহ সৃষ্টির কারণকে বাধা দিতে পারে।
▶️ লেঞ্জের সূত্র অনুযায়ী, যখন চৌম্বক ক্ষেত্র পরিবর্তিত হয়, তখন এটি একটি আবিষ্ট তড়িৎচালক বল উৎপন্ন করে। এই আবিষ্ট তড়িৎচালক বলের ফলে যে বর্তনী সৃষ্টি হয়, তা চৌম্বক ক্ষেত্রের পরিবর্তনের বিরুদ্ধে কাজ করে এবং এটি শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করতে বাধা দেয়, এইভাবে লেঞ্জের সূত্র শক্তি সংরক্ষণের সূত্র মেনে চলে।
১২ ভর বিচ্যুতি বলতে কি বোঝ? হিলিয়াম নিউক্লিয়াসের (42He) ভর বিচ্যুতি কত হবে যদি প্রোটন, নিউট্রন এবং হিলিয়াম নিউক্লিয়াসের ভর যথাক্রমে 1.00728, 1.00867 এবং 4.0015 amu হয়? ১+২
Ans:
কোনা নিউক্লিয়াস মধ্যস্থ প্রোটন ও নিউট্রনগুলির মোট ভর এবং নিউক্লিয়াসের প্রকৃত ভরের পার্থক্যকে নিউক্লিয়াসটির ভর বিচ্যুতি বলে।
▶️ হিলিয়ামের নিউক্লিয়াসে 2টি প্রোটন ও (4-2)=2টি নিউট্রন থাকে।
হিলিয়াম নিউক্লিয়াসের 2টি প্রোটন ও 2টি নিউট্রনের মোট ভর
= (2×1.00728 + 2×1.00867) amu
= (2.01456 + 2.01734) amu = 4.03190 amu
হিলিয়াম নিউক্লিয়াসের প্রকৃত ভর = 4.0015 amu
হিলিয়াম নিউক্লিয়াসের (He) ভর বিচ্যুতি
= হিলিয়াম নিউক্লিয়াসের প্রোটন ও নিউট্রনের মোট ভর – হিলিয়াম নিউক্লিয়াসের প্রকৃত ভর
= (4.03190 – 4.0015) amu = 0.0304 amu
উত্তর : হিলিয়াম নিউক্লিয়াসের (He) ভর বিচ্যুতি 0.0304 amu

