Category: Sports

  • Greatest Show on Earth অলিম্পিক প্রতিযোগিতার বিভিন্ন তথ্য

    Greatest Show on Earth অলিম্পিক প্রতিযোগিতার বিভিন্ন তথ্য

    Greatest Show on Earth
    অলিম্পিক প্রতিযোগিতার বিভিন্ন তথ্য

    Paris Olympic 2024প্যারিস অলিম্পিক ২০২৪

    Greatest Show on Earth
    Greatest Show on Earth অলিম্পিক প্রতিযোগিতার বিভিন্ন তথ্য

    Greatest Show on Earth নামে খ্যাত বিশ্বের সর্ববৃহৎ ক্রীড়া প্রতিযোগিতা অলিম্পিক প্রতিযোগিতা। শুরু হতে চলেছে ফ্রান্সের রাজধানী প্যারিসে। আজকের এই পোস্টে এই অলিম্পিক প্রতিযোগিতার সম্বন্ধে কিছু তথ্য জেনে নেওয়া যাক।

    প্যারিস ২০২৪ অলিম্পিক প্রতিযোগিতা শুরু হবে ২৬শে জুলাই এবং শেষ হবে ১১ই আগষ্ট।
    এটি হতে চলেছে অলিম্পিকের ৩৩ তম আসর আর অলিম্পিকের প্রথম আসর বসেছিল ১৮৯৬ সালে গ্রিসের এথেন্স শহরে।
    এর আগে ২০২০ সালে জাপানের টোকিওতে অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়েছিল ।পরবর্তী অলিম্পিক গেমস ২০২৮ সালে যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসে অনুষ্ঠিত হবে।

    লন্ডনেের পর প্যারিস হল একমাত্র শহর যেখানে তিনবার গ্রীষ্মকালীন (1900, 1948, 2024) অলিম্পিক গেমস আয়োজিত হচ্ছে।
    প্যারিস অলিম্পিকের মাসকটের নাম অলিম্পিক ফ্রাইজ(Olympics Phryge) যা দেখতে একটি ছোট্ট টুপির মত আর এর বুকে রয়েছে প্যারিস অলিম্পিকের লোগো।
    প্যারিসের গ্রীষ্মকালীন অলিম্পিকে মোট ৩২ টি খেলায় ৩২৯টি ইভেন্ট অনুষ্ঠিত হবে।
    এই ৩২টি খেলা হলো ভলিবল, ফুটবল, হ্যান্ডবল, বাস্কেটবল, হকি, রাগবি, টেনিস, টেবিল টেনিস, ব্যাডমিন্টন, শ্যুটিং, গল্ফ, ভারোত্তোলন, কুস্তি, জুডো, মুষ্টিযুদ্ধ, জিমন্যাস্টিকস, অ্যাথলেটিক্স, জলক্রীড়া,  ট্রায়াথলন, পেন্টাথলন, তায়কোন্দো, অসিক্রীয়া, ক্যানোয়িং, তিরন্দাজী, সেইলিং, রোয়িং, অশ্বারোহণ, সাইক্লিং, স্কেট বোর্ডিং, স্পোর্ট ক্লাইম্বিং, ব্রেকিং, সার্ফিং।
    এবারের অলিম্পিক গেমসে ব্রেকিং নামক একটি নতুন খেলা প্রথমবার আত্মপ্রকাশ করতে চলেছে।
    ফ্রান্সের প্যারিসসহ 16 টি শহর এবং ফ্রেঞ্চ পলিনেশিয়ার তাহিতিতে অলিম্পিকের ৩২৯টি ইভেন্ট অনুষ্ঠিত হবে।

    আমাদের YOUTUBE CHANNEL দেখার জন্য এখানে ক্লিক করো। 

    অলিম্পিকের প্রতীক ‘অলিম্পিক রিং’ নামে পরিচিত যা লাল, নীল, হলুদ, সবুজ ও কালো এই পাঁচটি ইন্টারলকিং রিং দ্বারা গঠিত। এই রঙিন রিংগুলি বিভিন্ন মহাদেশের প্রতীক হিসেবে ব্যবহার করা হয়। হলুদ রিং এশিয়া, লাল রিং আমেরিকা, নীল রিং ইউরোপ, সবজ রিং ওশেনিয়া এবং কালো রিং আফ্রিকা মহাদেশের প্রতীক হিসেবে বিবেচিত হয়।
    বিশ্বযুদ্ধের কারনে 1916, 1940, 1944-এ গ্রীষ্মকালীন অলিম্পিক অনুষ্ঠিত হয় নি। আধুনিক অলিম্পিকের জনক বলা হয় ব্যারন পিয়েরে ডি কুবার্টিন।

    Greatest Show on Earth
    অলিম্পিকে ভারত

    ভারত প্রথম অলিম্পিকে অংশগ্রহণ করে 1900 সালে। 1920 সালের গ্রীষ্মকালীন অলিম্পিকে ভারত প্রথম দল পাঠায়।
    2024 এর প্যারিস অলিম্পিকের পূর্বে ভারত মোট 35টি পদক লাভ করে যার মধ্যে আছে 10 টি সোনা, 9 টি রুপো ও 16 টি ব্রোঞ্জ। 35টির মধ্যে 12 টি এসেছে দলগত বিভাগে বাকি 23টি এসেছে ব্যক্তিগত বিভাগে। আজ পর্যন্ত ভারতীয় হকি দল অলিম্পিকে সবচেয়ে বেশি 12 টি পদক লাভ করে যার মধ্যে আছে 8 টি সোনা, 1 টি রুপো ও 3 টি ব্রোঞ্জ।
    অলিম্পিকে প্রথম পদকজয়ী অ্যাথলিট হলেন নরম্যান প্রিচার্ড(1900)। আজ পর্যন্ত মাত্র দুজন ভারতীয় অলিম্পিকে স্বর্ন পদক লাভ করেন। তারা হলেন শ্যুটিং-এ অভিনব বিন্দ্রা (2008 বেজিং অলিম্পিক) এবং অ্যাথলেটিকসে নীরজ চোপড়া (2020 টোকিও অলিম্পিক)। ব্যক্তিগত বিভাগে একমাত্র পি. ভি. সিন্ধু দুটি অলিম্পিকে (2016 রিও দি জেনেরিও অলিম্পিক এবং 2020 টোকিও অলিম্পিক) যথাক্রমে রুপো ও ব্রোঞ্জ পদক জয় করেন। অলিম্পিক পদক জয়ী প্রথম ভারতীয় মহিলা হলেন কর্নম মলে্লশ্বরী। ইনি 2020 সিডনি অলিম্পিকে ভারোত্তোলনে ব্রোঞ্জ পদক জেতেন।সবচেয়ে বেশিবার অলিম্পিকে অংশগ্রহণ করেছেন কানাডিয়ান অশ্বারোহী ইয়ান মিলার। তিনি 1972 থেকে 2012 পর্যন্ত মোট 10 টি অলিম্পিকে অংশগ্রহণ করেন।
    ভারতের হয়ে সবচেয়ে বেশি 4টি করে পদক জিতেছেন উধম সিং (1952, 1956, 1960, 1964) এবং লেসলি ক্লডিয়াস (1948, 1952, 1956, 1960)

    2020 Tokyo Olympics

    PositionCountryGoldSilverBronzeTotal
    01United
    States
    394133113
    02China38321987
    03Japan27141758
    48India1247

    অলিম্পিকের কিছু গুরুত্বপূর্ণ তথ্য

    সর্বকনিষ্ঠ অলিম্পিক স্বর্নপদক জয়ী হলেন মার্কিন যুক্তরাষ্ট্রের মার্জোরি গেস্ট্রিং (স্প্রিংবোর্ড ইভেন্ট)।
    সবচেয়ে বেশি পদক জিতেছেন আমেরিকান সাঁতারু মাইকেল ফেলপস। তিনি 23 টি স্বর্নপদকসহ মোট 28 টি অলিম্পিক পদক জিতেছেন। 
    একটি অলিম্পিকে সবচেয়ে বেশি স্বর্নপদক জিতেছেন আমেরিকান সাঁতারু মাইকেল ফেলপস।2008 বেজিং অলিম্পিকে তিনি 8 টি স্বর্নপদক লাভ করেন।

    2024 Paris Olympics

    PositionCountryGoldSilverBronzeTotal
    01United
    States
    404441125
    02China40272491
    03Japan20121345
    71India0156

    মনু ভাকের প্রথম ভারতীয় যিনি একই অলিম্পিকে দুটি পদক জিতেছেন।

    পদক বিজয়ী ভারতীয়

    1. নীরজ চোপড়া পুরুষদের জ্যাভ্লিন থ্রোতে রৌপ্য পদক জয় করেন।
    2. মনু ভাকের মহিলাদের 10 মিটার এয়ার পিস্তল ইভেন্টে ব্রোঞ্জ পদক জয় করেন।
    3. মনু ভাকের এবং সরবজিত সিং মিক্সড 10 মিটার এয়ার পিস্তল ইভেন্টে ব্রোঞ্জ পদক জয় করেন।
    4. ভারতীয় হকি দল ব্রোঞ্জ পদক জয় করে।
    5. স্বপ্নিল কুসলে 50 মিটার রাইফেল ইভেন্টে ব্রোঞ্জ পদক জয় করেন।
    6. আমান সেহরাওয়াত 57 কেজি ফ্রিস্টাইল কুস্তি বিভাগে ব্রোঞ্জ পদক জয় করেন।

    2024 Paris Paralympic

    PositionCountryGoldSilverBronzeTotal
    01China947650220
    02Great Britain494431124
    03United
    States
    364227105
    71India07091329

    পদক বিজয়ী ভারতীয়

    ✴️ স্বর্ন
    🔅 1. অবনী লাকরা (10 মিটার এয়ার রাইফেল) 🔅 2. কুমার নিতেশ (ব্যাডমিন্টন) 🔅 3. সুমিত অ্যান্টিল (জ্যাভলিন) 🔅 4. হরবিন্দর সিং (তিরন্দাজি) 🔅 5. ধরমবীর নাইন (ক্লাব থ্রো) 🔅 6. প্রবীন কুমার (হাইজাম্প) 🔅 7. নভদীপ সিং (জ্যাভলিন)

    ✴️ রৌপ্য
    🔷 1. মনিশ নারওয়াল (10 মিটার এয়ার রাইফেল) 🔷 2. নিশাদ কুমার (হাইজাম্প) 🔷 3. যোগেশ কাঠুনিয়া (ডিসকাস থ্রো) 🔷 4. থুলাসিমাথি মুরুগেসান (ব্যাডমিন্টন) 🔷 5. সুহাস ইয়াথিরাজ (ব্যাডমিন্টন) 🔷 6. অজিত সিং যাদব (জ্যাভলিন) 🔷 7. শারদ কুমার (হাইজাম্প) 🔷 8. প্রনব শর্মা (ক্লাব থ্রো) 🔷 9. শচীন খিলাড়ি (শটপুট)

    ✴️ ব্রোঞ্জ
    ▶️ 1. মনু আগরওয়াল (10 মিটার এয়ার রাইফেল) ▶️ 2. সুন্দর সিং গুরজার (জ্যাভলিন) ▶️ 3. মারিয়াপ্পান থাঙ্গাভেলু (হাইজাম্প) ▶️ 4. প্রীতি পাল (100 মিটার) ▶️ 5. প্রীতি পাল (200 মিটার) ▶️ 6. রুবিনা ফ্রান্সিস (10 মিটার এয়ার রাইফেল) ▶️ 7. শীতল দেবী, রাকেশ কুমার (কম্পাউন্ড তিরন্দাজী) ▶️ 8. মনিষা রামদাস (ব্যাডমিন্টন) ▶️ 9. নিথ্যা সিভান (ব্যাডমিন্টন) ▶️ 10. দিপ্তী জিভানজি (400 মিটার) ▶️ 11. কপিল পারমার (জুডো) ▶️ 12. হোকাতো হোথোজি সেমা (শটপুট) ▶️ 13. শিমরান শর্মা (200 মিটার)

  • Record, Stat and Information of Qatar World Cup

    Record, Stat and Information of Qatar World Cup

    Record, Stat and Information of Qatar FIFA World Cup

    Record, Stat and Information of Qatar World Cup

    Sports

    1930 সালে পথ চলা শুরু। তারপরের দীর্ঘ 92 বছরের যাত্রাপথে অনেক নতুনের জন্ম দিয়েছে প্রতিটি বিশ্বকাপ। প্রতি আসরেই সংযোজন হয়েছে নতুন কিছুর, নতুন প্রতিভার, নতুন তারকার। ব্যতিক্রম নয় এবারের কাতার বিশ্বকাপও। আরব বিশ্বে আয়োজিত প্রথম বিশ্বকাপে দেখা মিলবে এমন অনেক কিছুর, যা আগের কোনো আসরে দেখা যায়নি। চেনা মোড়কের বিশ্বকাপে নতুন সেসব দিক নিয়ে জানুন এবার।

    Fifa world Cup Reecord, Stat and Information of Qatar FIFA World Cup

    CHAMPION::
    ARGENTINA

    Winner Argentina
    Runner-Up France
    Third place Croatia
    Fourth place Morocco

    Qatar World Cup Awards

    Serial NoAwards TypeNameCountry
    1Golden BallLionel MessiArgentina
    2Silver BallKylian MbappeFrance
    3Bronze BallLuka ModricCroatia
    4Golden Boot Kylian MbappeFrance
    5Silver Boot Lionel MessiArgentina
    6Bronze Boot Olivier GiroudFrance
    7Golden GloveEmiliano MartínezArgentina
    10FIFA Young Player AwardEnzo FernandezArgentina
    11FIFA Fair Play TrophyEnglandEngland
    12Player of the MatchLionel MessiArgentina
    13Goal of the TournamentRicharlison’s bicycle-kick goal against SerbiaBrazil
    14Most Entertaining Team
    15All-Star Team

    মেসিময় Qatar World Cup

    ডবল গোল্ডেন বল
    মেসি প্রথম প্লেয়ার যিনি বিশ্বকাপের দু-দুটি আসরে (2014 ব্রাজিল বিশ্বকাপ এবং 2022 কাতার বিশ্বকাপ) গোল্ডেন বল জিতে নতুন রেকর্ড সৃষ্টি করলেন।

    সব পর্বে গোল
    বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে একটি বিশ্বকাপের সব পর্বে (গ্রুপ লিগ, প্রি-কোয়ার্টার ফাইনাল, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনাল) গোল করে ফুটবল বিশ্বকাপের ইতিহাসে নতুন নজির সৃষ্টি করলেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি।

    সবচেয়ে বেশি বিশ্বকাপ ম্যাচ
    সবচেয়ে বেশি বিশ্বকাপ ম্যাচ খেলার নজীর সৃষ্টি করলেন মেসি। তিনি পাঁচটি বিশ্বকাপ (2006, 2010,  2014, 2018, 2022) মিলিয়ে মোট 26 টি ম্যাচ খেলেছেন।

    বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ জয়
    বিশ্বকাপের মঞ্চে ১৭টি ম্যাচ জিতেছিলেন জার্মানির মিরাস্লোভ ক্লোসে। ফাইনাল ম্যাচে জয় পেয়ে বিশ্বকাপ ট্রফি জিতে সেই কীর্তিও ছুঁয়ে ফেললেন লিয়োনেল মেসি। বিশ্বকাপে যুগ্ম ভাবে সবচেয়ে বেশি ম্যাচ (17 টি) জয়ের রেকর্ড রইল জার্মানি তারকা মিরোস্লাভ ক্লোসে  ও ফুটবলের রাজপুত্র লিয়োনেল মেসির নামে।

    মেসিময় Qatar World Cup

    বিশ্বকাপের মাঠে সবচেয়ে বেশি সময়
    2217 মিনিট ধরে বিশ্বকাপে খেলেছিলেন ইতালির পাওলো মালদিনি। ফাইনাল ম্যাচের প্রথমার্ধেই সেই রেকর্ড ভেঙে দিলেন মেসি । বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে খেলা ফুটবলার হলেন তিনি।

    সর্বোচ্চ ম্যান অব দ্য ম্যাচ
    সর্বোচ্চ ম্যান অব দ্য ম্যাচ জয়ী এখনো পর্যন্ত ফিফা বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যান অব দ্যা ম্যাচ সম্মানে ভূষিত হয়েছেন লিওনেল মেসি। তিনি মোট 11 বার ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন। কাতারেই এবার পাঁচ বার ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন। যা এক আসরের রেকর্ডও বটে

    পাঁচটি বিশ্বকাপে Assist
    মেসি হলেন প্রথম খেলোয়াড় যিনি পাঁচটি বিশ্বকাপের প্রতিটিতে দলের অন্য খেলোয়াড়কে  কমপক্ষে একটি করে গোল করতে সাহায্য করেছেন (Assist)।

    সবচেয়ে বেশিবার দলকে নেতৃত্বদান
    ক্যাপ্টেন হিসেবে বিশ্বকাপ ফুটবলে সবচেয়ে বেশি (11) বার দলকে নেতৃত্ব দিয়েছেন।

    বিশ্বকাপে দলের গোলে সর্বাধিক অবদান
    নিজে গোল করা এবং অপরকে দিয়ে গোল করানো – দুই মিলিয়ে বিশ্বকাপে এতদিন এগিয়ে ছিলেন পেলে। 22টি গোল আর অ্যাসিস্ট ছিল ফুটবল সম্রাটের নামের পাশে। বিশ্বকাপ ফাইনালে দু’টি গোল করে পেলেকেও ছুঁয়ে ফেললেন মেসি। এখন থেকে বিশ্বকাপে দলের গোলে সর্বাধিক অবদানে ফুটবল সম্রাট পেলের পাশেই  একই ভাবে নাম থাকবে ফুটবলের রাজপুত্র লিওনেল মেসির।

    সর্বকনিষ্ঠ ও সবচেয়ে বয়স্ক
    বিশ্বকাপে সবচেয়ে কম বয়সি ফুটবলার হিসাবে একই ম্যাচে গোল আর অ্যাসিস্ট করার রেকর্ড ছিল মেসির। 2006 সালে 18 বছর 357 দিন বয়সে এই রেকর্ড করেছিলেন তিনি। সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসাবেও সেই একই রেকর্ড গড়ে বিশ্বকাপের মঞ্চকে বিদায় জানালেন আর্জেন্টিনার মহাতারকা।

    অন্যান্য রেকর্ডQatar World Cup

    ম্যান অফ দ্যা ম্যাচ – এগিয়ে লিওনেল মেসি
    আর্জেন্টিনার লিওনেল মেসি সবচেয়ে বেশি চারটে ম্যাচে (গ্রুপ পর্যায়ে মেক্সিকোর বিপক্ষে, রাউন্ড অফ সিক্সটিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে, কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে এবং সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে) সেরা খেলোয়াড় নির্বাচিত হন।

    সোনার বুটের দৌড়ে মেসি ও এমবাপে  
    সোনার বুটের দৌড়ে আর্জেন্টাইন তারকা মেসির সঙ্গে ফরাসি তারকা কিলিয়ান এমবাপের লড়াই চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। দুটি টিমই বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেছে। মেসি ও এমবাপে দুজনেরই ইতিমধ্যে পাঁচটি পরে গোল করা হয়ে গেছে। তবে গোল করতে সবচেয়ে বেশি সাহায্য (3 টি) করেছেন মেসি আর তার ঠিক পেছনে রয়েছেন কিলিয়ান এমবাপে দুটি গোল করতে সাহায্য করে। 

    মরক্কো বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়া প্রথম আফ্রিকান দেশ
    প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে উঠে আফ্রিকার দল মরক্কো ইউরোপের ফুটবলের পরাশক্তি পর্তুগালের মতো শক্তিশালী দলকে হারিয়ে ইতিহাস গড়েছে । দোহার আল থুমামা স্টেডিয়ামে খেলার 42তম মিনিটে দুর্দান্ত এক হেডে পর্তুগালের জালে বল জড়িয়ে দেন মরক্কোর ইউসুফ এন-নেসিরি এবং সেই সঙ্গে ইতিহাস গড়ে প্রথম আফ্রিকান দল হিসাবে বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নেয়।

    আর্জেন্টাইন মেসি
    এখনো পর্যন্ত আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল করার নজির সৃষ্টি করলেন লিওনেল মেসি। তিনি কাতার বিশ্বকাপের সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে একটি গোল করে গ্যাব্রিয়েল বাতিস্তুতার বিশ্বকাপে করা 11 টি গোলের রেকর্ড ভেঙ্গে 12 টি গোল করে নতুন নজির সৃষ্টি করলেন।

    FIFA World Cup Record, Stat and Information of Qatar

    সবচেয়ে বেশি গোলের ব্যবধানে জয়ী
    গ্রুপ পর্যায়ে স্পেন এবং কোস্টারিকার মধ্যে খেলায় স্পেন কোস্টারিকাকে 7 – 0 গোলে পরাজিত করে

    এবারের বিশ্বকাপের বয় গোলদাতা
    7.12.2022 তারিখের প্রিকোয়ার্টার  ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে পর্তুগালের পেপে একটি গোল করেন এবং তিনি 39 বছর 283 দিন বয়সে বিশ্বকাপে গোল করে এবারের বিশ্বকাপের বয়োজ্যেষ্ঠ গোলদাতা হন

    সর্বকনিষ্ঠ গোলদাতা 
    18 বছর 109 দিন বয়সে স্পেনের জাভি কোস্টারিকার বিপক্ষে গোল করে এবারের বিশ্বকাপের সর্বকনিষ্ঠ গোলদাতা হন।

    সবচেয়ে বেশি গোল একটি ম্যাচে সবচেয়ে বেশি গোল
    গ্রুপ পর্বে অনুষ্ঠিত ইংল্যান্ড ইরানের  মধ্যে অনুষ্ঠিত ম্যাচে দুটি দল মিলে মোট আটটি গোল করে। এই ম্যাচে ইংল্যান্ড ইরানকে 6 – 2 গোলে পরাজিত করে। 

    একটি ম্যাচে একটি দলের সবচেয়ে বেশি গোল
    গ্রুপ পর্বে অনুষ্ঠিত স্পেন ও কোস্টারিকার মধ্যে অনুষ্ঠিত ম্যাচে স্পেন 7 গোল করে। এই ম্যাচে স্পেন কোস্টারিকাকে 7 – 0 ব্যবধানে পরাজিত করে।

    কাতার বিশ্বকাপ
    Stat and Information of Qatar FIFA World Cup

    কাতার বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক
    সুইজারল্যান্ডের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে রোনাল্ডোর জায়গায় এই প্রথম শুরুর একাদশে সুযোগ পেয়েই দুর্দান্ত এক হ্যাটট্রিকে তাক লাগিয়ে দিয়েছেন পর্তুগালের তরুণ তুর্কি 21 বছর বয়সি বেনফিকা ফরোয়ার্ড গনসালো রামোস। গত বিশ্বকাপেও প্রথম হ্যাটট্রিক এসেছিল এক পর্তুগিজের পা থেকে। স্পেনের বিপক্ষে চার বছর আগে গ্রুপ পর্বে হ্যাটট্রিক করেছিলেন রামোস যার বদলে নেমেছেন সেই রোনালডো।

    ক্রিস্টিয়ানো রোনালদোর পঞ্চম বিশ্বকাপ  
    পর্তুগালের অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদোর মোট 5টি বিশ্বকাপে খেলার সুযোগ হয়েছে। এই 5টি বিশ্বকাপের প্রতিটি বিশ্বকাপেই গোল করে তিনি এক অনন্য নজির স্থাপন করেছেন। মোট 22টি ম্যাচ খেলে 8টি গোল করেছেন এই স্ট্রাইকার।এবারের বিশ্বকাপে রোনাল্ডো অভিযান শুরুর ম্যাচে ঘানার বিপক্ষে ৩-২ ব্যবধানের জয়ে একটি গোল করে গড়েন প্রথম খেলোয়াড় হিসেবে পাঁচটি বিশ্বকাপে গোল করার রেকর্ড।

    একটি দলের সবচেয়ে বেশি গোল
    এবারের বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল করেছে ইংল্যান্ড। মোট 13 টি গোল করেছে ডারা। গ্রুপ লিগে ইরানের বিপক্ষে 4টি, ওয়েলসের বিপক্ষে 3টি, রাউন্ড অফ সিক্সটিনে সেনেগালের বিপক্ষে 3টি এবং কোয়ার্টার-ফাইনালে ফ্রান্সের বিপক্ষে 1টি করে মোট 12 টি গোল করেছে ইংল্যান্ড

    prostuti_home
    দশম শ্রেণীর জীবন বিজ্ঞান অসম্পূর্ণ প্রকটতা/ Incomplete Dominance

    Record, Stat and Information of Qatar FIFA World Cup

    সবচেয়ে বেশি গোল খেয়েছে
    এবারের বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল খেয়েছে কোস্টারিকা দল। কোস্টারিকা মোট 11টি গোল খেয়েছে

    বিশ্বকাপের দ্রুততম গোল
    এবারের বিশ্বকাপে কানাডার আলফোনসো ডেভিস দ্রুততম গোল করেন । তিনি খেলার শুরুর দ্বিতীয় মিনিটেই ক্রোয়েশিয়ার বিপক্ষে গোল করেন।

    বিশ্বকাপের প্রথম গোলদাতা
    কাতার ২০২২ বিশ্বকাপের প্রথম গোলদাতা হিসেবে রেকর্ডবুকে নাম ওঠালেন ইকুয়েডরের এনার ভালেনসিয়া। আয়োজক দেশ কাতারের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে খেলা শুরুর ১৭তম মিনিটে পেনাল্টি থেকে ১-০ ব্যবধানে এগিয়ে যায় ইকুয়েডর। এই প্রথম বিশ্বকাপের কোনো আসরের প্রথম গোল এসেছে পেনাল্টি কিক থেকে।

    বিশ্বকাপের প্রথম ম্যাচ 
    কাতার বিশ্বকাপের আসরে প্রথম ম্যাচে অনুষ্ঠিত হয় আল খুরের আল বাইত স্টেডিয়ামে কাতার এবং ইকুয়েডরের মধ্যে। এই ম্যাচে ইকুয়েডর কাতারকে 1 – 0 গোলে পরাজিত করে।

    Record, Stat and Information of Qatar FIFA World Cup

    কাতার বিশ্বকাপে ইতালি
    কাতার বিশ্বকাপে ইতালি নেই।এবছরের  ইউরো চ্যাম্পিয়নরা ইউরোপের বাছাইপর্ব অতিক্রম করতে পারেনি। তবে ইতালির ফুটবল দল না থাকলেও বিশ্বকাপ শুরুর ম্যাচেই অর্থাৎ কাতার–ইকুয়েডর ম্যাচে প্রধান রেফারির দায়িত্ব পালন করবেন ইতালির দানিয়েল অরসাতো। তিনিই ইতালির প্রতিনিধিত্ব করছেন।

    প্রথম মহিলা রেফারি
    এবারই প্রথম ছেলেদের বিশ্বকাপে মহিলা রেফারি ম্যাচ পরিচালনা করবেন। 65টি ম্যাচের জন্য ঘোষিত ৩৬ জন প্রধান রেফারির মধ্যে মহিলা রেফারি আছেন তিনজন। এরা হলেন জাপানের ইয়োশিমি ইয়ামাশিতা, রুয়ান্ডার সালিমা মুকানসাঙ্গা এবং ফ্রান্সের স্টিফানি ফ্রাপার্ট । এছারাও ব্রাজিলের নিউজা বেক, মেক্সিকোর কারেন ডিয়াজ মেদিনা এবং যুক্তরাষ্ট্রের ক্যাথরিন নেসবিত অ্যাসিস্ট্যান্ট রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন।

    প্রথম প্রযুক্তিসম্পন্ন বল
    কাতার বিশ্বকাপে ব্যবহার করা হবে অ্যাডিডাসের তৈরি বল ‘আল রিহলা’। বলের নিখুঁত গতিবিধি পর্যবেক্ষণের জন্য এর ভেতরে ৫০০ হার্জ আইএমইউ সেন্সর প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যা ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারিকে (ভিএআর) নিখুঁত সিদ্ধান্ত নিতে সাহায্য করবে ।

    কাতার বিশ্বকাপের ম্যাসকট
    এবারের বিশ্বকাপের ম্যাসকটের নাম ‘লা ইব’। আরবী ভাষায় ‘লা ইব’ কথার অর্থ হল বিশেষ দক্ষতাসম্পন্ন একজন খেলোয়াড়।

    শীতকালীন প্রথম বিশ্বকাপ
    আগে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপের সব আসরই বসেছিল জুন-জুলাইয়ে। যেহেতু কাতারে জুন-জুলাই মাসে উষ্ণতা অত্যধিক বেশি থাকে তাই এবার নজীরবিহীনভাবে মূলত শীতকালে অর্থাৎ নভেম্বর-ডিসেম্বর মাসে তম বিশ্বকাপের আসর অনুষ্ঠিত হচ্ছে।  

    মধ্যপ্রাচ্যে প্রথম বিশ্বকাপ
    বিশ্বকাপের 92 বছরের ইতিহাসে এই প্রথম মধ্যপ্রাচ্যের একটি দেশে ফিফা বিশ্বকাপ আয়োজিত হচ্ছে। শুধু তাই নয়, আরব বিশ্বেও এটি প্রথম বিশ্বকাপ যা কাতারে অনুষ্ঠিত হয়েছে। 

    32 দলের শেষ বিশ্বকাপ
    কাতার বিশ্বকাপ হল 32 টি দল নিয়ে খেলা শেষ বিশ্বকাপ। 2026 সালে অনুষ্ঠিত মার্কিন যুক্তরাষ্ট্র কানাডা ও মেস্কিকোতে  অনুষ্ঠিত পরবর্তী 23 তম বিশ্বকাপের আসর হতে চলেছে 48 দল নিয়ে। 

    error: Content is protected !!
    Verified by MonsterInsights