Category: GK

  • বিভিন্ন দেশের সীমারেখা / চ্যানেল / প্রণালী

    বিভিন্ন দেশের সীমারেখা / চ্যানেল / প্রণালী

    বিভিন্ন দেশের সীমারেখা

    বিভিন্ন দেশের সীমারেখা

    GK বিভিন্ন দেশের সীমারেখা / চ্যানেল / প্রণালী
    বিভিন্ন দেশের সীমারেখা / চ্যানেল / প্রণালী

    দুটি সার্বভৌম ও স্বাধীন রাষ্ট্রের মধ্যে শান্তি এবং সম্প্রীতি বজায় থাকার মূল শর্তই হলো রাষ্ট্র দুটির মধ্যে একটি স্পষ্ট ভৌগলিক সীমারেখা থাকা প্রয়োজন।  বিভিন্ন দেশের মধ্যে আন্তর্জাতিক সীমারেখা দেশের সুরক্ষার স্বার্থে সৃষ্টি করা হয়েছে।  তাই পৃথিবীর বিভিন্ন স্বাধীন রাষ্ট্রের মধ্যে বিভিন্ন নামে সীমানা নির্ধারক বিভিন্ন ভৌগলিক সীমারেখা রয়েছে। আজ আমরা এই সমস্ত গুরুত্বপূর্ণ ভৌগোলিক সীমারেখাগুলো সম্বন্ধে আজকের পোস্টে আলোচনা করা হল। আশা করি এই পোস্টটি আপনাদের বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। আমাদের এই ধরনের পোস্টগুলো পেতে আমাদের পেজটি ফলো করতে থাকুন।

    ভারতের কিছু উল্লেখযোগ্য সীমারেখা 

    1. ডানকান প্রণালী (Duncan Passage) এটি গ্রেট আন্দামানের রুটল্যান্ড দ্বীপ ও লিটল আন্দামানকে পৃথক করেছে। এটি ভারত মহাসাগরের একটি প্রণালী।
    2. সমব্রেরো চ্যানেল (Sombrero Channel) আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এর মধ্যের সীমারেখা।
    3. ৬ ডিগ্রি চ্যানেল / গ্রেট চ্যানেল (Six Degree Channel / Great Channel ):  ভারত ( আন্দামান-নিকোবর ) ও ইন্দোনেশিয়া (Rondo Island) এর মধ্যবর্তী জলপথ।
    4. ৮ ডিগ্রি চ্যানেল (Eight Degree Channel) ভারত ( মিনিকয় দ্বীপপুঞ্জ ) ও মালদ্বীপের সামুদ্রিক সীমা বিভাজনকারী জলপথ।
    5. ৯ডিগ্রি চ্যানেল (Nine Degree Channel) লাক্ষাদ্বীপ ও মিনিকয় দ্বীপপুঞ্জ এর বিভাজনকারী জলপথ।
    6. ১০ডিগ্রি চ্যানেল (Ten Degree Channel) জলপথটি আন্দামান দ্বীপপুঞ্জ  ও নিকোবর দ্বীপপুঞ্জকে  পৃথক করেছে।
    7. পক প্রণালী (Palk Strait) ভারত ( তামিলনাড়ু ) ও শ্রীলঙ্কা ( জাফনা ) এর মধ্যবর্তী জলপথ।
    8. ২৪ তম সমান্তরাল লাইন ( 24th Parallel Line) পাকিস্তানের মতে পাকিস্তান ও ভারতের কচ্ছ এলাকার সীমান্ত রেখা।( ভারত এই সীমানার স্বীকৃতি দেয়নি )
    9. ৩৫ তম সমান্তরাল লাইন ( 35th Parallel Line) ভারত এবং মায়ানমারের মধ্যের সীমারেখা।

    ভারতের কিছু উল্লেখযোগ্য সীমারেখা 

    1. পূর্বাচল ( Purbachal ) ভারত ও বাংলাদেশের মধ্যের সীমান্ত রেখা। এর বিস্তার 4096.1 কিমি।
    2. রডােলিফ লাইন ( Radoliff Line ) ভারত ও নেপালের মধ্যবর্তী সীমারেখা যা 1200 কিমি লম্বা।
    3. র‍্যাডক্লিফ লাইন (Radcliffe Line)  ভারত ও পাকিস্তান এর মধ্যে সীমানা নির্ধারণকারী রেখা।
    4. লাইন অফ কন্ট্রোল (LOC) ভারত ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মধ্যে চিহ্নিত সীমা রেখা।
    5. স্যার ক্রিক লাইন ( Sir Creek Line ) ভারত (গুজরাট) ও পাকিস্তান (সিন্ধ প্রদেশ) এর মধ্যবর্তী সীমারেখা।
    6. ম্যাকমোহন লাইন (McMohan Line)  স্যার ম্যাকমোহন কর্তৃক চিহ্নিত ভারত ও চীনের তিব্বতের মধ্যে সীমানা নিরুপণকারী রেখা।
    7. লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল (LAC) ভারতের লাদাখ ও চীনের সীমানা নির্ধারণকারী রেখা।
    8. ডুরান্ড লাইনঃ  স্যার হেনরি মার্টিমার ডুরান্ড কর্তৃক ১৮৯৬ সালে তৎকালীন অবিভক্ত ভারত ও আফগানিস্তানের মধ্যে চিহ্নিত সীমারেখা।বর্তমানে এটি পাকিস্তান ও আফগানিস্তানের সীমা।

    বিভিন্ন দেশের সীমারেখা
    সমান্তরাল লাইন (Parallel Line)  

    1. ৮ তম সমান্তরাল লাইন ( 8th Parallel Line) সােমালিয়া ও ইথিওপিয়া
    2. ১৬ তম সমান্তরাল লাইন ( 16th Parallel Line)   নামিবিয়া ও অ্যাঙ্গোলার মধ্যেকার সীমারেখা।
    3. ১৭ তম সমান্তরাল লাইন ( 17th Parallel Line) উত্তর ভিয়েতনাম ও দক্ষিণ ভিয়েতনামের মধ্যেকার সীমারেখা।
    4. ২০ তম সমান্তরাল লাইন ( 20th Parallel Line) লিবিয়া এবং সুদানের মধ্যবর্তী সীমারেখা।
    5. ২২ তম সমান্তরাল লাইন ( 22th Parallel Line ) ইজিপ্ট ও সুদানের মধ্যবর্তী সীমারেখা।
    6. ৩১ তম সমান্তরাল লাইন ( 31th Parallel ) ইরান ও ইরাক
    7. ৩৮ তম সমান্তরাল লাইন ( 38th Parallel Line) উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার মধ্যবর্তী সীমারেখা
    8. ৪৯ তম সমান্তরাল লাইন / মেডিসিন লাইন ( 49th Parallel Line / Medicine Line ) মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার মধ্যবর্তী সীমারেখা। এটা পৃথিবীর বৃহত্তম সীমারেখা।
    9. ৫২ তম সমান্তরাল লাইন ( 52th Parallel Line) আর্জেন্টিনা ও চিলি
    10. 22 তম সমান্তরাল রেখা – নিরক্ষীয় অঞ্চলের উত্তরে 22 তম অক্ষাংশটি সুদান-মিশর সীমান্তের একটি বড় অংশ নির্দেশ করে।
    11. 25 তম সমান্তরাল রেখা – মালি-মরিতানিয়া সীমান্তের মূলত উত্তর দিকের অংশটিকে এই রেখাটি ব্যবহার করে চিহ্নিত করা হয়েছে।

    এক নজরে FIFA World Cup 2022 CLICK HERE

    বিশ্বের সীমা চিহ্নিতকরণ রেখা বা লাইন 

    1. ওডের-নিস লাইন (Oder-Neisse Line) পূর্বতন পূর্ব জার্মানি ও পোলান্ডের মধ্যবর্তী সীমারেখা।
    2. হিন্ডেনবার্গ লাইন ( Hindenburg Line ) জার্মানি এবং পোল্যান্ড-এর সীমানা নির্ধারণকারী রেখা।
    3. সিগফ্রিড লাইন ( Siegfried Line )  জার্মানি ও ফ্রান্স এর মধ্যে অবস্থিত সীমানা নির্ধারণকারী রেখা।
    4. ম্যাগিনট / ম্যাজিনো লাইন ( Maginot Line ) ফ্রান্স কর্তৃক নির্মিত জার্মানি ও ফ্রান্সের মধ্যে ইলেকট্রনিক বেষ্টনী রেখা।
    5. ম্যানারহেইম লাইন ( Mannerheim Line )  রাশিয়া এবং ফিনল্যান্ডের মধ্যে সীমানা নির্ধারণকারী রেখা।
    6. কার্জন লাইন ( Curzon Line ) পােল্যান্ড ও রাশিয়ার মধ্যবর্তী সীমারেখা।
    7. ফচ লাইন ( Foch Line ) পােল্যান্ড ও লিথুয়ানিয়ার সীমানা চিহ্নিত রেখা।
    8. সনােরা লাইন ( Sonora Line )  মার্কিন যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর সীমানা চিহ্নিত রেখা।
    9. ম্যাসােন ডিক্সন লাইন ( Mason- dixon Line ) মার্কিন যুক্তরাষ্ট্রের চারটি রাজ্যের ( পেন্সিল্ভেনিয়া, মেরিল্যান্ড, ডেলওয়ার ও ওয়েস্ট ভার্জিনিয়া ) এর মধ্যে সীমানা নির্ধারণকারী লাইন।
    10. আলপাইন লাইন / লিটল ম্যাগিনোট লাইন ( Alpine Line / Little Maginot Line ) ইতালি ও ফ্রান্স এর মধ্যে অবস্থিত সীমানা।

    বিভিন্ন দেশের সীমারেখা
    বিশ্বের সীমা চিহ্নিতকরণ রেখা বা লাইন 

    1. লাইন অব ডিমারকেশন (Line of Demarcation)➟ পর্তুগাল ও স্পেনের সীমানারেখা।
    2. শাত-অল-আরব ( Shatt al-Arab) ইরাক ও ইরানের সীমানা নির্ধারণকারী জলপথ।
    3. নর্দান লিমিট লাইন ( Northern Limit Line / NLL )   পীত সাগরে উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সামুদ্রিক সীমা বিভাজনকারী জলপথ।
    4. ম্যাকনামারা লাইন ( Mcnamara Line ) উত্তর ও দক্ষিণ ভিয়েতনামের সীমারেখা ছিল।
    5. মিলিটারি ডিমারকেশন লাইন (Military Demarcation Line / MDL / Armistice Line) উত্তর কোরিয়া ও দক্ষিন কোরিয়া বিভক্তকারী রেখা।
    6. ব্লু লাইন ( Blue Line ) লেবানন ও ইজরাইলের সীমানা নির্ধারণকারী রেখা।
    7. গ্রিন লাইন ( Green Line ) ইজরাইল ও তার পার্শ্ববর্তী দেশগুলির ( ইজিপ্ট, জর্ডন, লেবানন এবং সিরিয়া ) এর মধ্যে অবস্থিত সীমারেখা।
    8. পার্পল লাইন ( Purple Line ) ইজরাইল ও সিরিয়ার মধ্যেকার যুদ্ধবিরতি রেখা।

    চ্যানেল / প্রণালী

    1. ইংলিশ চ্যানেল (English Channel) ইংলিশ চ্যানেল ( English Channel) ফ্রান্স এবং গ্রেট ব্রিটেন দ্বীপকে পৃথক করেছে এবং উত্তর সাগরকে আটলান্টিক মহাসাগরের সঙ্গে যুক্ত করেছে
    2. পক প্রণালী (Palk Strait) ভারত ও শ্রীলংকা কে পৃথক করেছে ।
      সংযুক্ত করেছে ভারত মহাসাগর ও আরব সাগরকে।
    3. মালাক্কা প্রণালি (Strait of Malacca) মালেশিয়াকে ইন্দোনেশীয়া থেকে পৃথক করেছে। মালাক্কা প্রণালি ভারত মহাসাগরের সাথে প্রশান্ত মহাসাগরকে সংযুক্ত করেছে। বঙ্গোপসাগর-জাভা সাগরকে পৃথক করেছে মালাক্কা প্রণালি।
    4. জিব্রাল্টার প্রণালি (Strait of Gibraltar) মরক্কো ও স্পেনকে পৃথক করেছে এবং  সংযুক্ত করেছে ভূমধ্য সাগর ও আটলান্টিক মহাসাগরকে। প্রণালীটি ৬০ কিলোমিটার দীর্ঘ।
    5. বেরিং প্রণালী (Bering Strait) এশিয়া ও উত্তর আমেরিকা মহাদেশ পৃথককারী জলাশয়। প্রণালীটি উত্তর প্রশান্ত মহাসাগরের বেরিং সাগরকে উত্তর মহাসাগরের সঙ্গে যুক্ত করেছে।
    6. হরমুজ প্রণালি (Strait of Hormuz)  ইরান ও আরব আমিরশাহিকে পৃথক করেছে এবং পারস্য সাগর ও ওমান সাগরকে সংযুক্ত করেছে।
    7. ফরমোজা প্রণালী / তাইওয়ান প্রণালী (Formosa Strait / Taiwan Strait ) চীন ও তাইওয়ানকে পৃথক করেছে। ১৮০ কিমি লম্বা তাইওয়ান প্রণালী সাউথ চীন সাগর ও ইষ্ট চীন সাগরকে পৃথক করেছে।

    বিভিন্ন দেশের সীমারেখা চ্যানেল / প্রণালী

    1. ডোভার প্রণালি (Strait of Dover) গ্রেট ব্রিটেন দ্বীপ ও ফ্রান্সকে পৃথক করেছে। এটি ইংলিশ চ্যানেল তথা আটলান্টিক মহাসাগরের সাথে উত্তর সাগরের সংযোগসাধন করেছে। একে কালে প্রণালীও বলা হয়।
    2. বসফরাস প্রণালী (Bosporus Strait / Bosphorus Strait) এই জলপথটি এশিয়া ও ইউরোপের সীমানা নির্দেশ করে। বসফরাস প্রণালী কৃষ্ণ সাগরকে মারমারা উপসাগরের সাথে যুক্ত করেছে।
    3. ফ্লোরিডা প্রণালী (Straits of Florida) মার্কিন যুক্তরাষ্ট্র (ফ্লোরিডা) ও কিউবাকে পৃথক করেছে।আটলান্টিক মহাসাগরকে মেক্সিকো উপসাগরের সাথে সংযুক্ত করেছে ।
    4. মোজাম্বিক প্রণালী (Mozambique Channel) ভারত মহাসাগরের একটি প্রণালী যা মোজাম্বিক ও  মাদাগাস্কারের মধ্যে অবস্থিত।
    5. তাতার প্রণালী (Strait of Tartary or Gulf of Tartary) রাশিয়ার দ্বীপ শাখালিন ও এশিয়ার (দক্ষিণ-পূর্ব রাশিয়া) মূল ভূখণ্ডকে সংযুক্ত করেছে। এটি সংযুক্ত করে জাপান সাগর এবং ওখোটস্ক সাগরকে।
    6. মেসিনা প্রণালি (Strait of Messina) পৃথক করেছে ইতালি ও সিসিলিকে।মেসিনা প্রণালী সংযুক্ত করেছে টিরেনিয়ান সাগর ও আওনিয়ান সাগরকে। 
    7. বাব-এল-মান্দেব / মান্দাব প্রণালী (Bab-el-Mandeb) এশিয়া-আফ্রিকাকে সংযুক্ত করেছে। লোহিত সাগর ও এডেন উপসাগরকে সংযোগকারী একটি প্রণালী।

    বিখ্যাত সংযুক্ত ও পৃথককারী প্রণালী

    1. লোহিত সাগর (Red Sea) ভারত মহাসাগরের একটি অংশ, যা আফ্রিকা ও এশিয়া মহাদেশকে পৃথক করেছে।
    2. সুয়েজ খাল (Suez Canal) এটি আফ্রিকা ও এশিয়াকে বিভক্ত করেছে এবং ভূমধ্যসাগরকে লোহিত সাগরের সাথে যুক্ত করেছে।
    3. পানামা খাল (Panama Canal)  উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশকে যুক্ত করে এবং আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে সংযুক্ত করেছে ।
    1. হটলাইন (Hot Line) ক্রেমলিন ও হোয়াইট হাউজ এর মধ্যে সরাসরি টেলিফোন লাইন।
    2. ওয়ালেস রেখা (Wallace Line / Wallace’s Line) এ সীমারেখাটি দুটি সম্পূর্ণ আলাদা প্রাণীভৌগোলিক (faunal boundary) অঞ্চল এশিয়া ও অস্ট্রেলিয়াকে পৃথক করেছে। ইন্দোনেশিয়ার মাঝ বরাবর একটি অদৃশ্য সীমারেখা।
    3. প্লিমসল লাইন (Plimsoll line) এটি জাহাজের গায়ে নির্দেশক দাগ যা দ্বারা নির্দেশ করে সর্ব্বোনিম্ন কতটা জলের তলায় থাকলে তা নিরাপদে ভাসতে পারবে।
    বিভিন্ন দেশের সীমারেখা madhyamik-prostutI
    মাধ্যমিকের সব বিষয়ের জন্য App Madhyamik Prostuti ডাউনলোড করতে এখানে CLICK করুন

    বিভিন্ন দেশের সীমারেখা
    গুরুত্বপূর্ণ অক্ষরেখা (উত্তর ):

    1. ১° উত্তর অক্ষরেখা (1st parallel north) নিরক্ষীয় গায়না ও গ্যাবনের মধ্যে চিহ্নিত সীমারেখা।
    2. ৮° উত্তর অক্ষরেখা (8th parallel north) সোমালিয়া ও ইথিওপিয়ার মধ্যে  চিহ্নিত সীমারেখা।
    3. ১০° উত্তর অক্ষরেখা (10th parallel north) গিনি ও সিয়েরা লিওনের    সীমারেখা।
    4. ২০° উত্তর অক্ষরেখা (20th parallel north) লিবিয়া ও সুদানের মধ্যবর্ত্তী সীমারেখা।
    5. ২২° উত্তর অক্ষরেখা (22nd parallel north) ইজিপ্ট ও সুদানের মধ্যবর্ত্তী সীমারেখা।
    6. ২৫° উত্তর অক্ষরেখা (25th parallel north) মৌরিতানিয়া ও মালির চিহ্নিত সীমারেখা।
    7. ২৬° উত্তর অক্ষরেখা (26th parallel north) পশ্চিম সাহারা ও মৌরিতানিয়ার সীমারেখা।
    8. ৩১° উত্তর অক্ষরেখা (31th parallel north) ইরান ও ইরাকের বরাবর চিহ্নিত সীমারেখা।
    9. ৩২° উত্তর অক্ষরেখা (32nd parallel north) বরাবর ইরাকের দক্ষিণে নো ফ্লই জোন (২৭শে আগষ্ট ১৯৯২ থেকে ৪ই সেপ্টেম্বর ১৯৯৬ পর্যন্ত) 
    10. ৩৬° উত্তর অক্ষরেখা (36th parallel north) বরাবর ইরাকের উত্তরে নো ফ্লই জোন (৭ই এপ্রিল ১৯৯১ থেকে ৩১এ ডিসেম্বর ১৯৯৬ পর্যন্ত)
    11. ৩৮° উত্তর অক্ষরেখা (38th parallel north) দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়া বিভক্তির সময় অক্ষরেখা বরাবর চিহ্নিত সীমারেখা
    [ays_quiz id=”1″]

    বিভিন্ন দেশের সীমারেখা 
    গুরুত্বপূর্ণ অক্ষরেখা (দক্ষিণ ):

    1. ১° দক্ষিণ অক্ষরেখা (1st parallel south) ও তাঞ্জনিয়ার সঙ্গে উগান্ডা এবং কেনিয়ার সীমারেখা
    2. ৭° দক্ষিণ অক্ষরেখা (7th parallel south) কঙ্গো ও অ্যাঙ্গোলার  সীমারেখা।
    3. ৮° দক্ষিণ অক্ষরেখা (8th parallel south) কঙ্গো ও অ্যাঙ্গোলার  সীমারেখা।
    4. ১০° দক্ষিণ অক্ষরেখা (10th parallel south) ব্রাজিল ও পেরুর  সীমারেখা।
    5. ১৩° দক্ষিণ অক্ষরেখা (13th parallel south) আ্যাঙ্গলা ও জাম্বিয়ার  সীমারেখা।
    6. ১৬° দক্ষিণ অক্ষরেখা (16th parallel south) মোজাম্বিক ও জিম্বাবোয়ের সীমারেখা।
    7. ২২° দক্ষিণ অক্ষরেখা (22nd parallel south) বরাবর নামিবিয়া ও বতসোয়ানার এবং বলিভিয়া ও আর্জেন্টিনার সীমারেখা।
    8. ৫২° দক্ষিণ অক্ষরেখা (52nd parallel south) আর্জেন্টিনা ও চিলির  সীমারেখা।
    • Statistics Of The Fifa World Cup Football

      Statistics Of The Fifa World Cup Football

      Statistics Of The Fifa World Cup

      WORLDCUP FOOTBALL ফুটবল বিশ্বকাপ

      Sports

      WORLD CUP FOOTBALL ফুটবল বিশ্বকাপ

      বিশ্ব ফুটবল নিয়ন্ত্রণকারী সংস্থা ফিফার পরিচালনায় গ্রেটেস্ট শো অন আর্থ নামে খ্যাত ফুটবল বিশ্বকাপ এবার অনুষ্ঠিত হবে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে। দ্বিতীয় বারের মতো এশিয়া মহাদেশের মাটিতে হতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ । জাপান ও দক্ষিণ কোরিয়ার পর এই প্রথম মধ্যপ্রাচ্যের কোনো দেশে অনুষ্ঠিত হচ্ছে বিশ্বকাপ।এটিই 32টি দল নিয়ে খেলা শেষ বিশ্বকাপ।এরপরে মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডায় 2026 সালে 48 দলের সমন্বয়ে ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। 1930 সালে এই প্রতিযোগিতা শুরু হয় এবং চার বছর পর পর অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা । মাঝে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে 1942 ও 1946 সালে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়নি। ফুটবলের এই মহাযজ্ঞ অনুষ্ঠিত হবে কাতারের ছয়টি শহরের আটটি স্টেডিয়ামে। শুরু হবে ২০ই নভেম্বর, ফাইনাল অনুষ্ঠিত হবে ১৮ই ডিসেম্বর।এ বারের বিশ্বকাপে এশিয়া থেকে প্রথম বার ছ’টি দেশ খেলবে।

      WORLD CUP FOOTBALL ফুটবল বিশ্বকাপ

      এক নজরে
      FIFA World Cup 2022

      বিষয়বর্ণনা
      টুর্নামেন্টের নামFIFA World Cup 2022
      ব্যবস্থাপকFIFA (Federation
      International De Football Association)
      বছর2022
      আসর 22তম
      সময়২০ই নভেম্বর থেকে
      ১৮ই ডিসেম্বর
      আয়োজক দেশকাতার
      মোট দল32 টি
      মোট খেলা64 টি
      ম্যাসকটলায়িব
      বলআল রিহলা
      কিক স্টার্ট২০ই নভেম্বর
      রাউন্ড রবিন লীগ২১ নভেম্বর থেকে ২রা ডিসেম্বর
      রাউন্ড 16৩ থেকে ৬ই ডিসেম্বর
      কোয়ার্টার ফাইনাল৯ থেকে ১০ই ডিসেম্বর
      সেমিফাইনাল১৩ থেকে ১৪ই ডিসেম্বর
      তৃতীয় স্থান
      নির্ণায়ক ম্যাচ
      ১৮ই ডিসেম্বর
      ফাইনাল খেলা১৮ই ডিসেম্বর

      গ্রুপ বিন্যাস

      গ্রুপ দল
      “Group- “A”কাতার, নেদারল্যান্ডস,
      সেনেগাল ও ইকুয়েডর
      “Group- “B”ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র,
      ইরান ও ওয়েলস
      “Group- “C”আর্জেন্টিনা, মেক্সিকো,
      পোল্যান্ড ও সৌদি আরব
      “Group- “D”ফ্রান্স, ডেনমার্ক,
      তিউনিসিয়া ও অস্ট্রেলিয়া
      “Group- “E”স্পেন, জার্মানি,
      জাপান ও কোস্টারিকা
      “Group- “F”বেলজিয়াম, ক্রোয়েশিয়া,
      মরক্কো ও কানাডা
      “Group- “G”ব্রাজিল, সুইজারল্যান্ড,
      সার্বিয়া ও ক্যামেরুন
      “Group- “H”পর্তুগাল উরুগুয়ে,
      দক্ষিণ কোরিয়া ও ঘানা
      • Record, Stat and Information of Qatar World Cup ▶️ CLICK HERE
      • ICC-Men’s T20 World Cup ▶️ CLICK HERE

      WORLDCUP FOOTBALL
      কোন কোন শহরে খেলা হবে

      কাতারের যে 5টি শহরে বিশ্বকাপের 65টি খেলা অনুষ্ঠিত হবে সেগুলি হল –

      1. আল রাইয়ান
      2. দোহা
      3. লুসাইল
      4. আল খুর
      5. আল ওয়াক্রাহ

      কোন কোন স্টেডিয়ামে খেলা হবে

      কাতারের যে 5টি শহরের 8টি মাঠে বিশ্বকাপের খেলাগুলি অনুষ্ঠিত হবে সেগুলি হল –

      1. আল খুরের
        1. আল বাইত স্টেডিয়াম (ইন্ডোর স্টেডিয়াম),
      2. দোহার
        • আল সুমামাহ স্টেডিয়াম এবং
        • স্টেডিয়াম 974
      3. আল ওয়াক্রাহর
        1. আল জানুব স্টেডিয়াম
      4. লুসাইলের
        • লুসাইল আইকনিক স্টেডিয়াম,
      5. আল রাইয়ানের
        1. খলিফা আন্তর্জাতিক স্টেডিয়াম,
        2. এডুকেশন সিটি স্টেডিয়াম এবং
        3. আহমেদ বিন আলী স্টেডিয়াম

      WORLDCUP FOOTBALL ফুটবল বিশ্বকাপ
      বিশ্বকাপের পুরস্কারসমূহ

      পুরস্কারকিসেতথ্য
      অ্যাডিডাস গোল্ডেন বুটসর্বোচ্চ সংখ্যক গোলদাতা১৯৩০ সাল থেকে এই পুরস্কার দেওয়া হয়। বর্তমানে সিলভার বুট এবং ব্রোঞ্জ বুটও দেওয়া হয়।
      অ্যাডিডাস গোল্ডেন বলসেরা খেলোয়াড়১৯৮২ সালেএই পুরস্কারের প্রচলন হয়। বর্তমানে সিল্ভার বল ও ব্রোঞ্জ বলও দেওয়া হয়।
      গোল্ডেন গ্লাভসঃসেরা গোলরক্ষক১৯৯৪ সাল থেকে এই পুরস্কার দেওয়া হয়।
      শ্রেষ্ঠ উদীয়মান খেলোয়াড়অনুর্ধ্ব ২১ বছর বয়সী সেরা খেলোয়াড়২০০৬ সাল থেকে এই পুরস্কার দেওয়া হয়।
      ফেয়ার প্লে ট্রফি ফেয়ার-প্লেযারা দ্বিতীয় রাউন্ডে উঠতে সক্ষম হয় তারাই শুধু এই পুরস্কারের জন্য বিবেচিত হয।১৯৭০ সাল থেকে এই পুরস্কার দেওয়া হয়ে থাকে।
      ম্যান অফ দ্যা ম্যাচপ্রতি ম্যাচে অসাধারণ পারফরম্যান্স করা খেলোয়াড়

      W ORLDCUP FOOTBALL ফুটবল বিশ্বকাপ
      Record

      1. কাতারে অনুষ্ঠিত এবারের বিশ্বকাপ কততম বিশ্বকাপ?
        কাতারে অনুষ্ঠিত এবারের বিশ্বকাপ 21তম বিশ্বকাপ।
      2. বিশ্বকাপে সবচেয়ে বেশিবার অংশগ্রহণকারী দলের নাম কি?
        বিশ্বকাপে সবচেয়ে বেশিবার (21 বার) অংশগ্রহণকারী দলের নাম ব্রাজিল।
      3. এখন পর্যন্ত (2022) বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে কোন দেশ?
        এখন পর্যন্ত বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ (106) খেলেছে জার্মানি
      4. সবচেয়ে বেশিবার একটানা ফাইনাল খেলেছে কোন দেশ?
        সবচেয়ে বেশিবার (3 বার) একটানা ফাইনাল খেলেছে ব্রাজিল ও জার্মানি।
      5. এখন পর্যন্ত (2022) বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ জয়ী দলের নাম কি?
        বিশ্বকাপে সবচেয়ে বেশি (76) ম্যাচ জয়ী দল জার্মানি।
      6. বিশ্বকাপে দ্রুততম গোলদাতা কে?
        তুরস্কের খেলোয়াড় হাকান শুকুর বিশ্বকাপের দ্রুততম (খেলা শুরুর 11 সেকেন্ডে গোল করেন) গোলদাতা ।
      7. কোন দেশ সবচেয়ে বেশিবার বিশ্বকাপ জয় করেছে?
        ব্রাজিল সবচেয়ে বেশিবার (5 বার) বিশ্বকাপ জয় করেছে।
      8. বিশ্বকাপে সবচেয়ে বেশিবার ফাইনালে খেলা দলটির নাম কি?
        বিশ্বকাপে সবচেয়ে বেশিবার (8 বার) ফাইনালে খেলা দলটির নাম জার্মানি।
      9. বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ হেরেছে কোন দেশ?
        মেক্সিকো বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ (25) হেরেছে।
      10. বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি গোল করেছে কোন দেশ?
        ব্রাজিল বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি (229) গোল করেছে।

      FIFA WORLDCUP FOOTBALL ফুটবল বিশ্বকাপ
      Record

      1. বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি গোল খেয়েছে কোন দেশ?
        জার্মানি সবচেয়ে বেশি (121) গোল খেয়েছে।
      2. খেলোয়াড় ও কোচ হিসেবে বিশ্বকাপ জিতেছেন কে?
        খেলোয়াড় ও কোচ হিসেবে বিশ্বকাপ জিতেছেন ব্রাজিলের মারিও জাগালো ও জার্মানির ফ্রাঞ্জ বেকেনবাওয়ার।
      3. সবচেয়ে বেশিবার খেলয়াড় হিসেবে বিশ্বকাপ জয় করেছেন কে?
        খেলোয়াড় হিসেবে সবচেয়ে বেশিবার (3 বার) বিশ্বকাপ জয় করেছেন পেলে।
      4. অধিনায়ক হিসেবে বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন কে?
        অধিনায়ক হিসেবে বিশ্বকাপে সবচেয়ে বেশি (16টি ম্যাচ) ম্যাচ খেলেছেন দিয়েগো ম্যারাডোনা ।
      5. বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা কে?
        বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ (16 টি) গোলদাতা হচ্ছেন পশ্চিম জার্মানির মিরোস্লাভ ক্লোসে।
      6. বিশ্বকাপে একটানা সবচেয়ে বেশি ম্যাচে জয়লাভ করেছে কোন দেশ?
        ব্রাজিল বিশ্বকাপে টানা ১১ ম্যাচে জয়লাভ করেছে।
      7. সবচেয়ে বেশি ম্যাচ অপরাজিত দলের নাম কি?
        সবচেয়ে বেশি ম্যাচ অপরাজিত দলের নাম ব্রাজিল।
      8. কারা সবচেয়ে বেশিবার বিশ্বকাপ খেলা খেলোয়াড় ?
        সবচেয়ে বেশিবার বিশ্বকাপ খেলেছে আন্তোনিও ক্যারবাজাল (মেক্সিকো), জিয়ানলুইজি বুফন (ইতালি) এবং লোথার ম্যাথিউস (জার্মানি)। প্রত্যেকে ৫ বার করে বিশ্বকাপে অংশগ্রহণ করেছেন।
      9. কবে থেকে বিশ্বকাপের মাসকট বা প্রতীকের প্রচলন শুরু হয়?
        ১৯৬৬ বিশ্বকাপ থেকে মাসকট বা প্রতীকের প্রচলন শুরু হয়।
      10. 2022 কাতার বিশ্বকাপের ম্যাসকটের নাম কি?
        2022 কাতার বিশ্বকাপের ম্যাসকটের নাম লায়িব।
      1. এক বিশ্বকাপে সর্বাধিক গোল স্কোরার কে?
        যে কোনও একটি বিশ্বকাপে (1958 সুইডেন বিশ্বকাপ) সর্বাধিক গোল (13টি) করার রেকর্ড রয়েছে ফ্রান্সের প্রাক্তন তারকা ফুটবলার জাস্ট ফন্টেইনের ঝুলিতে।
      2. পরপর বিশ্বকাপ জয়ী দলের নাম কি?
        পরপর 2 বার বিশ্বকাপ জয়ের নজির রয়েছে ব্রাজিল ও ইতালির ঝুলিতে

      ফাইনাল খেলার বিস্তারিত তথ্য

      সালআয়োজক
      দেশ
      চ্যাম্পিয়ান
      দেশ
      রানার-আপ
      দেশ
      চূড়ান্ত
      ফলাফল
      1930উরুগুয়েউরুগুয়েআর্জেন্টিনা4-2
      1934ইতালিইতালিচেকোস্লোভাকিয়া2-1
      1938 ফ্রান্সইতালিহাঙ্গেরি4-2
      1942দ্বিতীয় বিশ্বযুদ্ধেরজন্যখেলাস্থগিত
      1946দ্বিতীয় বিশ্বযুদ্ধেরজন্যখেলাস্থগিত
      1950ব্রাজিলউরুগুয়েব্রাজিল2-1
      1954সুইজারল্যান্ডপশ্চিম জার্মানি হাঙ্গেরি3-2
      1958 সুইডেনব্রাজিলসুইডেন5-2
      1962চিলিব্রাজিলচেকোস্লোভাকিয়া3-1
      1966ইংল্যান্ডইংল্যান্ডপশ্চিম জার্মানি4-2
      1970মেক্সিকোব্রাজিলইতালি4-1
      1974পশ্চিম জার্মানি পশ্চিম জার্মানিনেদারল্যান্ডস2-1
      1978আর্জেন্টিনাআর্জেন্টিনানেদারল্যান্ডস3-1
      1982স্পেনইতালিপশ্চিম জার্মানি3-1
      1986মেক্সিকোআর্জেন্টিনাপশ্চিম জার্মানি3-2
      1990ইতালিপশ্চিম জার্মানিআর্জেন্টিনা1-0
      1994যুক্তরাষ্ট্রব্রাজিলইতালি0(3)-0(2)
      1998ফ্রান্সফ্রান্সব্রাজিল3-0
      2002জাপান,
      দক্ষিণ কোরিয়া
      ব্রাজিলজার্মানি2-0
      2006জার্মানিইতালিফ্রান্স1(5)-1(3)
      2010দক্ষিণ আফ্রিকাস্পেননেদারল্যান্ডস1-0
      2014ব্রাজিলজার্মানিআর্জেন্টিনা1-0
      2018রাশিয়াফ্রান্সক্রোয়েশিয়া4-2
      2022কাতারআর্জেন্টিনাফ্রান্স3(4)-3(2)
      2026মার্কিন যুক্তরাষ্ট্র,
      মেক্সিকো এবং কানাডা

      চ্যাম্পিয়ান দেশসমূহ

      1. ব্রাজিল – 5 বার (1958,1962,1970,1994,2002)
      2. ইতালি – 4 বার (1934,1938,1982,2006?)
      3. পশ্চিম জার্মানি – 4 বার (1954,1974,1990,2014)
      4. আর্জেন্টিনা – 3 বার (1978,1986, 2022)
      5. উরুগুয়ে – 2 বার (1930,1950)
      6. ফ্রান্স – 2 বার(1998,2018)
      7. ইংল্যান্ড – 1 বার(1966)
      8. স্পেন – 1 বার (2010)
      prostuti_home
      দশম শ্রেণীর জীবন বিজ্ঞান অসম্পূর্ণ প্রকটতা/ Incomplete Dominance

      কোন চ্যানেলে খেলা দেখা যাবে

      ভারতে সব কটি খেলা সরাসরি দেখাবে Sports 18 এবং Gio Cinema

      বাংলাদেশের সময়

      বাংলাদেশের সময় = ভারতীয় সময় + 30 মিনিট 
      ভারতে যে খেলা 3.30 মিনিটে শুরু হবে তা বাংলাদেশে হবে  4.00 টে।

      বিশ্বকাপের সময়সুচি
      গ্রুপ লিগ

      ম্যাচতারিখসময়প্রতিযোগীফলাফল
      120.11.22রাত 9.30কাতার-ইকুয়েডর0 – 2
      221.11.22সন্ধ্যে 6.30ইংল্যান্ড-ইরান6 – 2
      321.11.22রাত 9.30সেনেগাল-নেদারল্যান্ডস0 – 2
      422.11.22রাত 12:30আমেরিকা-ওয়েলস1 – 1
      522.11.22দুপুর 3:30আর্জেন্টিনা-সৌদি আরব1 – 2
      622.11.22সন্ধ্যে 6:30ডেনমার্ক-তিউনিসিয়া0 – 0
      722.11.22রাত 9.30মেক্সিকো-পোল্যান্ড0 – 0
      823.11.22রাত 12:30ফ্রান্স-অস্ট্রেলিয়া4 – 1
      923.11.22দুপুর 3:30ক্রোয়েশিয়া-মরক্কো0 – 0
      1023.11.22সন্ধ্যে 6:30জার্মানি-জাপান1 – 2
      1123.11.22রাত 9.30স্পেন-কোস্টারিকা7 – 0
      1224.11.22রাত 12:30বেলজিয়াম-কানাডা1 – 0
      1324.11.22দুপুর 3:30সুইজারল্যান্ড-ক্যামেরুন1 – 0
      1424.11.22সন্ধ্যে 6:30   উরুগুয়ে-দ: কোরিয়া0 – 0
      1524.11.22রাত 9.30পর্তুগাল-ঘানা3 – 2
      1625.11.22রাত 12:30ব্রাজিল-সার্বিয়া2 – 0
      1725.11.22দুপুর 3:30ওয়েলস-ইরান0 – 2
      1826.11.22সন্ধ্যে 6:30কাতার-সেনেগাল1 – 3
      1925.11.22রাত 9.30নেদারল্যান্ডস-ইকুয়েডর1 – 1
      2026.11.22রাত 12:30ইংল্যান্ড-যুক্তরাষ্ট্র0 – 0
      2126.11.22দুপুর 3:30তিউনিসিয়া-অস্ট্রেলিয়া0 – 1
      2226.11.22সন্ধ্যে 6:30পোল্যান্ড-সৌদি আরব2 – 0
      2326.11.22রাত 9.30ফ্রান্স-ডেনমার্ক2 – 1
      2427.11.22রাত 12:30আর্জেন্টিনা-মেক্সিকো2 – 0

      গ্রুপ লিগ

      ম্যাচতারিখসময়প্রতিযোগীফলাফল
      2527.11.22দুপুর 3:30জাপান-কোস্টারিকা0 – 1
      2627.11.22সন্ধ্যে 6:30বেলজিয়াম-মরক্কো0 – 2
      2727.11.22রাত 9.30ক্রোয়েশিয়া-কানাডা4 – 1
      2828.11.22রাত 12:30স্পেন-জার্মানি1 – 1
      2928.11.22দুপুর 3:30ক্যামেরুন-সার্বিয়া3 – 3
      3028.11.22সন্ধ্যে 6:30দ: কোরিয়া-ঘানা2 – 3
      3128.11.22রাত 9.30ব্রাজিল-সুইজারল্যান্ড1 – 0
      3229.11.22রাত 12:30পর্তুগাল-উরুগুয়ে2 – 0
      3329.11.22রাত 8.30ইকুয়েডর-সেনেগাল1 – 2
      3429.11.22রাত 8.30নেদারল্যান্ডস-কাতার2 – 0
      3530.11.22রাত 12:30ইরান-যুক্তরাষ্ট্র0 – 1
      3630.11.22রাত 12:30ইংল্যান্ড-ওয়েলস3 – 0
      3730.11.22রাত 8.30অস্ট্রেলিয়া-ডেনমার্ক1 – 0
      3830.11.22রাত 8.30তিউনিসিয়া-ফ্রান্স1 – 0
      391.12.22রাত 12:30পোল্যান্ড-আর্জেন্টিনা0 – 2
      401.12.22রাত 12:30সৌদি আরব-মেক্সিকো1 – 2
      411.12.22রাত 8.30কানাডা-মরক্কো1 – 2
      421.12.22রাত 8.30ক্রোয়েশিয়া-বেলজিয়াম0 – 0
      432.12.22রাত 12:30কোস্টারিকা-জার্মানি2 – 4
      442.12.22রাত 12:30জাপান-স্পেন2 – 1
      452.12.22রাত 8.30ঘানা-উরুগুয়ে0 – 2
      462.12.22রাত 8.30দ: কোরিয়া-পর্তুগাল2 – 1
      473.12.22রাত 12:30ক্যামেরুন-ব্রাজিল1 – 0
      483.12.22রাত 12:30সার্বিয়া-সুইজারল্যান্ড2 – 3

      Point Table

      Gr.CountryPlayWinLossDrawPoint
      ANetherlands32017
      ASenegal32106
      AEcuador31014
      AQatar30300
      BEngland32017
      BUSA31025
      BIran31203
      BWales20111
      CArgentina32106
      CPoland31114
      CMexico31114
      CSaudi Arabia31203
      DFrance32106
      DAustralia32106
      DTunisia31114
      DDenmark30211
      EJapan32106
      ESpain31114
      EGermany31114
      ECosta Rica31203
      FMorocco32017
      FCroatia31025
      FBelgium31114
      FCanada30300
      GBrazil32106
      GSwitzerland32106
      GCameroon31114
      GSerbia30211
      HPortugal32106
      HSouth Korea31114
      HUruguay31114
      HGhana31203

      বিশ্বকাপের সময়সুচি
      ROUND-OF 16

      ম্যাচতারিখসময়প্রতিযোগীফলাফল
      493.12.22রাত 8.30নেদারল্যান্ডস
      – যুক্তরাষ্ট্র
      3 – 1
      504.12.22রাত 12:30আর্জেন্টিনা – অস্ট্রেলিয়া2 – 1
      514.12.22রাত 8.30ফ্রান্স – পোল্যান্ড3 – 1
      525.12.22রাত 12:30ইংল্যান্ড – সেনেগাল3 – 0
      535.12.22রাত 8.30জাপান – ক্রোয়েশিয়া1(1)-1(3)
      546.12.22রাত 12:30ব্রাজিল – দ: কোরিয়া4 – 1
      556.12.22রাত 8.30মরক্কো – স্পেন0(3)-0(0)
      567.12.22রাত 12:30পর্তুগাল – সুইজারল্যান্ড6 – 1

      বিশ্বকাপের সময়সুচি
      QUARTER FINALS

      ম্যাচতারিখসময়প্রতিযোগীফলাফল
      579.12.22রাত 8.30ক্রোয়েশিয়া vs ব্রাজিল1(4)-1(2)
      5810.12.22রাত 12:30নেদারল্যান্ডস vs আর্জেন্টিনা2(3)-2(4)
      5910.12.22রাত 8.30মরক্কো vs পর্তুগাল1 – 0
      6011.12.22রাত 12:30ফ্রান্স vs ইংল্যান্ড2 – 1

      ভারত ও বিভিন্ন দেশের সীমানা নির্ধারণকারী বিভিন্ন সীমারেখা, প্রনালী, অক্ষরেখা সম্বন্ধে জানতে এখানে ক্লিক করুন। 

      বিশ্বকাপের সময়সুচি
      SEMIFINALS

      ম্যাচতারিখসময়প্রতিযোগীফলাফল
      6114.12.22রাত 12:30ক্রোয়েশিয়া vs আর্জেন্টিনা0 – 3
      6215.12.22রাত 12:30মরক্কো vs ফ্রান্স0 – 2

      বিশ্বকাপের সময়সুচি
      THIRD-PLACE

      ম্যাচতারিখসময়প্রতিযোগীফলাফল
      6317.12.22রাত 8.30ক্রোয়েশিয়া vs মরক্কো2 – 1

      বিশ্বকাপের সময়সুচি
      FINAL

      ম্যাচতারিখসময়প্রতিযোগীফলাফল
      6418.12.22রাত 8.30আর্জেন্টিনা vs ফ্রান্স3(4)-3(2)

      WORLDCUP FOOTBALL ফুটবল বিশ্বকাপ

      error: Content is protected !!
      Verified by MonsterInsights