Category: Miscellaneous

  • Important Awards in India ভারতের গুরুত্বপূর্ণ  পুরস্কার

    Important Awards in India ভারতের গুরুত্বপূর্ণ পুরস্কার

    Important Awards in India ভারতের গুরুত্বপূর্ণ  পুরস্কার

    প্রিয় পাঠক আজকের পোস্টে আমরা ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ বেসামরিক ও সামরিক পুরস্কারসমূহ নিয়ে আলোচনা করব।এছাড়াও খেলাধুলা থেকে শুরু করে সিনেমা, সাহিত্য, সাংবাদিকতা ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য যে যে পুরস্কারগুলি প্রদান করা হয় সেগুলো নিয়েও আলোচনা করা হবে।
    বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষায় এই বিভাগ থেকে প্রশ্ন আসে। তাই আশা করি এই পোষ্টটি তোমাদের কাজে লাগবে। এই ধরনের আরও পোস্ট পেতে ওয়েবসাইটটি ফলো করতে থাকো।

    Highest Civilian & Gallantry Awards in India
    ভারতের গুরুত্বপূর্ণ সর্বোচ্চ বেসামরিক ও সামরিক পুরস্কার

    সাহিত্য, বিজ্ঞান, সমাজসেবা, শিল্পকলা, খেলাধূলা ইত্যাদি ক্ষেত্রে  ব্যতিক্রমী অবদানের জন্য ভারতের এই সর্ব্বোচ্চ বেসামরিক পুরষ্কার প্রদান করা হয়।

    ভারতরত্ন: ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ভারতরত্ন 1954 সাল থেকে প্রদান করা হয়। শুধু ভারতীয় নাগরিক নয়, বিদেশি ব্যক্তিদেরও (পাকিস্তানের খান আব্দুল গফর খান, দক্ষিণ আফ্রিকার নেলসন ম্যান্ডেলা) এই সম্মানে ভূষিত করা হয়েছে। 1954 সালে প্রথম সর্বপল্লী রাধাকৃষ্ণণ, চন্দ্রশেখর ভেঙ্কট রমন ও চক্রবতী রাজা গোপালাচারীকে এই সম্মানে ভূষিত করা হয়।

    পদ্মবিভূষণ: পদ্মবিভূষণ হল ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ।
    পদ্মভূষণ: ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মভূষণ।
    পদ্মশ্রী: পদ্মশ্রী ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পুরষ্কার। উপরোক্ত চারটি পুরস্কারই 1954 সাল থেকে দেওয়া শুরু হয়।

    2025-এর পদ্ম পুরস্কার

    দেশের অন্যতম শীর্ষ অসামরিক সম্মান হল পদ্ম পুরস্কার। এবছর 7 জন পদ্মবিভূষণ, 19 জন পদ্মভূষণ এবং 113 জন পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন।এ বছরের মার্চ-এপ্রিলে রাষ্ট্রপতি ভবনে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে রাষ্ট্রপতি এই পুরস্কার প্রদান করবেন।

    এ বছরের পদ্মবিভূষণ পুরস্কারপ্রাপ্তরা হলেন অবসরপ্রাপ্ত বিচারপতি শ্রী জগদীশ সিং খেহার, শ্রী দুভুর নাগেশ্বর রেড্ডি, শ্রীমতী কুমুদিনী রজনীকান্ত লখিয়া,শ্রী লক্ষ্মীনারায়ণ সুব্রামানিয়াম।বাকি 3 জন মরণোত্তর পদ্মবিভূষণ পুরস্কারপ্রাপক হলেন লেখক শ্রী এম টি বাসুদেবন নায়ার (মরণোত্তর), শ্রীমতী শারদা সিনহা এবং শ্রী ওসামু সুজুকি(জাপান)।

    এবছরের 113 জন পদ্মশ্রী প্রাপকের মধ্যে বাংলা থেকে 9 জন পদ্মশ্রী পাচ্ছেন। এরা হলেন গায়ক অরিজিৎ সিং, ঢাকবাদক গোকুল চন্দ্র দাস,নৃত্য শিল্পী ও অভিনেত্রী মমতাশঙ্কর, শিল্পপতি পবন গোয়েঙ্কা, শিল্পপতি সজ্জন ভজাঙ্কা, সাহিত্যিক-শিক্ষাকর্মী নগেন্দ্রনাথ রায়, কার্তিক মহারাজ, সমাজকর্মী বিনায়ক লোহানি, সরোদবাদক তেজেন্দ্রনারায়ণ মজুমদার

    সর্বোচ্চ সামরিক পুরস্কার বীরত্ব পুরস্কার(Gallantry Award)

    এই পুরষ্কারগুলি ভারতের সশস্ত্র বাহিনীর সদস্যদের বীরত্ব, সাহসী পদক্ষেপ বা আত্মত্যাগের জন্য ভারত সরকার দ্বারা প্রদান করা হয়।

    যুদ্ধের সময় সেনাবাহিনীর সদস্যদের বীরত্বের জন্য পরমবীরচক্র, মহাবীরচক্র এবং বীরচক্র প্রদান করা হয়।

    শান্তির সময় সেনাবাহিনীর সদস্যদের বীরত্বের জন্য অশোক চক্র, কীর্তি চক্র এবং শৌর্য চক্র    প্রদান করা হয়।

    যুদ্ধের সময়ের বীরত্ব পুরস্কার:

    যুদ্ধকালীন সময়ে সশস্ত্র বাহিনীর বীরত্ব ও সাহসিকতার স্বীকৃতিস্বরূপ এই বীরত্ব পুরষ্কারগুলি প্রজাতন্ত্র দিবসে ঘোষণা করা হয়।
    পরমবীর চক্র: ভারতের সর্বোচ্চ সামরিক  পুরস্কার পরমবীর চক্র। পরমবীর চক্রের প্রথম প্রাপক ছিলেন ভারতীয় সেনাবাহিনীর কুমায়ুন রেজিমেন্টের মেজর সোমনাথ শর্মা।
    মহাবীরচক্র: মহাবীরচক্র হল ভারতের দ্বিতীয় সর্বোচ্চ সামরিক পুরস্কার ।
    বীরচক্র: ভারতের তৃতীয় সর্বোচ্চ সামরিক পুরস্কার বীরচক্র।

    শান্তির সময়ের বীরত্ব পুরস্কার:

    শান্তির সময়ের বীরত্ব পুরস্কার: এই বীরত্ব পুরষ্কারগুলি স্বাধীনতা দিবসে ঘোষণা করা হয়।
    অশোক চক্র: শান্তির সময় দেওয়া ভারতের সর্বোচ্চ সামরিক পদক অশোক চক্র।
    কীর্তি চক্র: কীর্তি চক্র হল ভারতের দ্বিতীয় সর্বোচ্চ সামরিক পুরস্কার।শৌর্যচক্র: ভারতের তৃতীয় সর্বোচ্চ সামরিক পুরস্কার শৌর্যচক্র

    জাতীয় ক্রীড়া পুরস্কার:

    ক্রীড়া ক্ষেত্রে কোচ, ক্রীড়াবিদ এবং অন্যান্য ব্যক্তি বা সংস্থার অসামান্য কৃতিত্ব এবং অবদানকে সম্মান জানাতে ভারত সরকার বিভিন্ন পুরষ্কার প্রদান করে। যেমন রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার বা মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার, ধ্যানচাঁদ পুরস্কার, দ্রোণাচার্য পুরস্কার, অর্জুন পুরস্কার ইত্যাদি ।

    মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার: ভারতের সর্বোচ্চ অ্যাথলেটিক সম্মান মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার। আগে এটি রাজীব গান্ধী খেলরত্ন পুরষ্কার নামে পরিচিত ছিল। আর্ন্তজাতিক ক্ষেত্রে অসামান্য সাফল্যের স্বীকৃতি হিসেবে এই পুরষ্কার প্রদান করা হয়।

    ধ্যানচাঁদ পুরস্কার: ভারতের ক্রীড়া ক্ষেত্রে  আজীবন কৃতিত্বের জন্য ধ্যানচাঁদ পুরস্কারে সন্মানিত করা হয়।
    অর্জুন পুরষ্কার: অর্জুন পুরস্কার ভারতের দ্বিতীয় সর্বোচ্চ ক্রীড়া সম্মান । খেলাধুলায় অসামান্য কৃতিত্বের জন্য এই পুরষ্কার প্রদান করা হয়।
    দ্রোণাচার্য পুরস্কার: দ্রোণাচার্য পুরস্কার বিশিষ্ট কোচদের দেওয়া হয় যারা সফলভাবে খেলোয়াড় বা দলকে প্রশিক্ষণ দিয়েছেন এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় অসামান্য ফলাফল অর্জন করতে সক্ষম করেছেন।


    রাষ্ট্রীয় ক্রীড়া প্রচার পুরস্কার: রাষ্ট্রীয় ক্রীড়া প্রচার পুরস্কারে বিভিন্ন কর্পোরেট সংস্থা (বেসরকারি এবং সরকারী খাত), ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ড, এনজিও এবং ক্রীড়া সংস্থাগুলিকে পুরস্কৃত করা হয় যারা খেলাধুলার প্রচার এবং বিকাশে সক্রিয়ভাবে অবদান রেখেছে ৷
    মাওলানা আবুল কালাম আজাদ ট্রফি: ক্রীড়া ক্ষেত্রে দেশের সেরা পারফরম্যান্সকারী বিশ্ববিদ্যালয়কে মাওলানা আবুল কালাম আজাদ ট্রফি প্রদান করা হয়।
    তেনজিং নোরগে জাতীয় অ্যাডভেঞ্চার পুরস্কার: অ্যাডভেঞ্চার ক্ষেত্রে যুক্ত ব্যক্তিদের কৃতিত্বের স্বীকৃতি স্বরুপ তেনজিং নোরগে জাতীয় অ্যাডভেঞ্চার পুরস্কার  দেওয়া হয়।

    সাহিত্য পুরস্কার

    সাহিত্যে উল্লেখযোগ্য অবদানের জন্য কবি, লেখক, এবং সাহিত্যিকদের বিভিন্ন সম্মানে সন্মানিত করা হয়। একটি সেট। ভারতে সাহিত্য পুরস্কারগুলি হল জ্ঞানপীঠ পুরস্কার, সাহিত্য আকাদেমি ফেলোশিপ, সাহিত্য আকাদেমি পুরস্কার ইত্যাদি।

    জ্ঞানপীঠ পুরস্কার: এটি ভারতের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার। এটি প্রথম শুরু হয়েছিল 1961 সালে। ভারতীয় সংবিধানে স্বীকৃত 22টি তফসিলি ভাষায় এবং 2013 সাল থেকে ইংরেজি ভাষায় সেরা সৃজনশীল সাহিত্য রচনার জন্য এই  পুরষ্কার দেওয়া হয়। বাংলা ভাষায় সাহিত্যকর্মের জন্যে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় প্রথম জ্ঞানপীঠ পুরষ্কার পান। জ্ঞানপীঠ পুরষ্কার বিজয়ী প্রথম নারী হলেন আশাপূর্ণা দেবী।
    সাহিত্য একাডেমি ফেলোশিপ:  সাহিত্য পুরস্কারের দ্বিতীয় সবচেয়ে মর্যাদাপূর্ণ সম্মান।
    সাহিত্য আকাদেমি পুরস্কার: সাহিত্যে তৃতীয় সর্বোচ্চ পুরস্কার।
    রবীন্দ্র পুরস্কার: রবীন্দ্র পুরস্কার বা রবীন্দ্র স্মৃতি পুরস্কার পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার। ১৯৫০ সালে পশ্চিমবঙ্গ সরকার এই পুরস্কার প্রবর্তন করে। জাগরী উপন্যাসের জন্য সতীনাথ ভাদুড়ী এবং বাঙ্গালীর ইতিহাস: আদি পর্বের জন্য  নীহাররঞ্জন রায়  ১৯৫০ সালে প্রথম রবীন্দ্র পুরস্কারে সন্মানিত হন।
    ব্যাস সম্মান: কে কে বিড়লা ফাউন্ডেশন দ্বারা 1991 সাল থেকে ব্যাস সম্মান প্রদান করা হয়। হিন্দি ভাষায় সাহিত্যকর্মের জন্য এই পুরষ্কারে ভূষিত করা হয়।
    সরস্বতী সম্মান: 1991 সাল থেকে কে কে বিড়লা ইন্ডাস্ট্রি সরস্বতী সম্মান প্রদান করে। ভারতীয় সংবিধানের VIII শ্রেণীতে উল্লিখিত ভারতের 22টি সরকারী ভাষার যেকোনো ভাষায় সৃজনশীল লেখার জন্য এই পুরষ্কার প্রদান করা হয়।

    শান্তি পুরস্কার

    আন্তর্জাতিক গান্ধী শান্তি পুরস্কার: মহাত্মা গান্ধীর নামানুসারে ভারত সরকার প্রতি বছর এই পুরস্কার প্রদান করে। ভারত সরকার মোহনদাস করমচাঁদ গান্ধীর 125 তম জন্মবার্ষিকী উপলক্ষে 1995 সালে আন্তর্জাতিক গান্ধী শান্তি পুরস্কার চালু করেছিল। এটি অহিংসা এবং অন্যান্য গান্ধীবাদী পদ্ধতির মাধ্যমে সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক পরিবর্তনের জন্য নিঃস্বার্থভাবে কাজ করেছেন এমন ব্যক্তি, সমিতি, প্রতিষ্ঠান বা সংস্থাকে এই পুরস্কার দেওয়া হয়।
    ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার: ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সম্মানে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল ট্রাস্ট 1986 সাল থেকে প্রতি বছর শান্তি, নিরস্ত্রীকরণ এবং উন্নয়নের জন্য ইন্দিরা গান্ধী পুরস্কার প্রদান করে।পুরস্কারটি আন্তর্জাতিক শান্তি, নিরস্ত্রীকরণ এবং উন্নয়নে ব্যতিক্রমী অবদানের জন্য ব্যক্তি বা সংস্থাকে স্বীকৃতি দেয়।

    ফিল্ম অ্যাওয়ার্ড

    দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড: ভারতীয় চলচ্চিত্রের জনক, দাদাসাহেব ফালকের স্মরণে ভারত সরকার 1969 সালে দাদাসাহেব ফালকে পুরস্কার প্রবর্তন করে।এটি দেশের সর্ব্বোচ্চ চলচ্চিত্র সম্মান। ভারতীয় চলচ্চিত্রে আজীবন অবদানের জন্য ভারতের রাষ্ট্রপতি কর্তৃক পুরস্কার প্রদান করা হয়।


    জাতীয় ফিল্ম অ্যাওয়ার্ড: ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রথম প্রদান করা হয় ১৯৫৪ সালে। পরে ১৯৭৪ সাল থেকে সারা ভারতের বিভিন্ন ভাষার সেরা চলচ্চিত্র, শিল্পী, কলাকুশলীদের সম্মান জানানোর জন্য এই পুরস্কার প্রদান শুরু করা হয়।


    ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড: ভারতের হিন্দি চলচ্চিত্রের অন্যতম প্রাচীন এবং বিখ্যাত চলচ্চিত্র পুরস্কার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। 1954 সালে টাইমস গ্রুপের ফিল্মফেয়ার ম্যাগাজিন হিন্দি ভাষার চলচ্চিত্র শিল্পের জন্য এই পুরস্কারগুলি চালু করে।

    মহিলা নারী শক্তি পুরস্কার:

    মহিলা নারী শক্তি পুরস্কার: নারী ও শিশু উন্নয়ন মন্ত্রক প্রতি বছর নারীর ক্ষমতায়ন , বিশেষ করে দুর্বল এবং প্রান্তিক নারীদের সেবার জন্য ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নারী শক্তি পুরস্কার প্রদান করে। 8 ই মার্চ আন্তর্জাতিক নারী দিবসে নারী শক্তি পুরস্কার প্রদান করা হয়।

    শিশুদের জন্য পুরস্কার:

    শিশু প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার: প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার ভারত সরকারের মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রক প্রতি বছর 26-এ ডিসেম্বর  বীর বাল দিবসে পুরস্কার প্রাপকের নাম প্রকাশ করে। এটি ভারতের শিশুদের জন্য সর্বোচ্চ বেসামরিক পুরস্কার। পুরস্কার প্রাপকের বয়ঃসীমা 5 থেকে 18 বছর।

    জাতীয় বাল শ্রী সম্মান: জাতীয় বাল শ্রী সম্মান প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কারের পর শিশুদের জন্য দ্বিতীয় সর্বোচ্চ সন্মান। ভারত সরকারের মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের দ্বারা 9-16 বছর বয়সী সৃজনশীল শিশুদের এই সন্মান প্রদান করা হয়।

    মেডিকেল

    ডঃ বি সি রায় পুরস্কার: মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া দ্বারা প্রতিষ্ঠিত চিকিৎসা ক্ষেত্রের সর্বোচ্চ পুরস্কার ডঃ বি সি রায় পুরস্কার। এটি ১লা জুলাই জাতীয় ডাক্তার দিবসে প্রদান করা হয়।

    রাজীব গান্ধী জাতীয় সদ্ভাবনা পুরস্কার: ভারতের জাতীয় কংগ্রেস 1992 সাল থেকে এই পুরস্কার প্রদান করে আসছে। প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর স্মরণে এই পুরষ্কার প্রদান করা হয়। শান্তি, সাম্প্রদায়িক সম্প্রীতি ও সন্ত্রাসবাদ বিরোধিতার জন্য কাজ করা ব্যক্তি বা সংন্থাকে এই পুরস্কার প্রদান করা হয়।

    ভারতেন্দু পুরস্কার: ভারতেন্দু হরিশচন্দ্র পুরস্কার ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রক সাংবাদিকতা ও গণযোগাযোগ, প্রকাশনা, প্রচার, বিজ্ঞাপন ইত্যাদি ক্ষেত্রে হিন্দিতে মৌলিক ও সৃজনশীল লেখাকে উৎসাহিত করার জন্য ভারতেন্দু হরিশ্চন্দ্র পুরস্কার প্রদান করে। 1983 সাল থেকে ভারতেন্দু হরিশ্চন্দ্র পুরস্কার প্রদান করা হয়।

    সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার:

    ভারতে পারফর্মিং আর্টসের ক্ষেত্রে সর্বোচ্চ পুরস্কার হল সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার। এটি 1952 সালে ভারত সরকার দ্বারা প্রতিষ্ঠিত হয়। সেই ব্যক্তিদের দেওয়া হয় যারা সঙ্গীত, নৃত্য, নাটক এবং পুতুলশিল্পের ক্ষেত্রে যারা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তাদের এই পুরষ্কারে পুরস্কৃত করা হয়।]

  • Nobel Prize ভারতীয় উপমহাদেশের নোবেল পুরস্কারজয়ী

    Nobel Prize ভারতীয় উপমহাদেশের নোবেল পুরস্কারজয়ী

    Nobel Prize ভারতীয় উপমহাদেশের নোবেল পুরস্কারজয়ী

    Nobel Prize ভারতীয় উপমহাদেশের নোবেল পুরস্কারজয়ী

    পৃথিবীর সবচেয়ে মর্যাদাপূর্ণ ও সম্মানজনক পুরস্কার হল নোবেল পুরস্কার । ছয়টি ভিন্ন ভিন্ন ক্ষেত্রে আলাদাভাবে এই পুরস্কার দেওয়া হয়। পুরস্কারটি সাহিত্য, পদার্থবিদ্যা, রসায়ন, চিকিৎসা বিজ্ঞান, শান্তি এবং অর্থনীতি এই ছয়টি ক্ষেত্রে প্রদান করা হয়।  তবে ষষ্ঠ পুরস্কার হিসাবে অর্থনীতিকে যুক্ত করা হয় 1968 সালে। নোবেল পুরস্কার 1901 সালে প্রবর্তিত হলেও অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রদান শুরু হয় 1969 সালে। শান্তিতে নোবেল পুরষ্কার বাদে বাকি পা্ঁচটি ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয় সুইডেনের স্টকহোম থেকে। শুধুমাত্র শান্তিতে নোবেল পুরষ্কার প্রদান করা হয় নরওয়ের অসলো থেকে।

    বিখ্যাত সুইডিশ বিজ্ঞানী, ব্যবসায়ী এবং সমাজসেবী আলফ্রেড বার্নহার্ড নোবেলের 1895 সালে করে যাওয়া একটি উইল অনুসারে এই পুরস্কার চালু করা হয় এবং তার নামে নোবেল পুরস্কারের নামকরণ করা হয়।

    নোবেল পুরস্কারপ্রাপক মনোনয়নকারী সংস্থাঃ

    ১. সুইডেনের রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা এবং অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রাপকদের নাম নির্বাচন করে।
    ২. সুইডেনের সুইডিশ একাডেমি সাহিত্যে নোবেল পুরস্কার প্রাপকের নাম নির্বাচন করে।
    ৩. সুইডেনের কেরোলিনস্কা ইনস্টিটিউটের নোবেল অ্যাসেম্বলি চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার প্রাপকের নাম নির্বাচন করে।
    ৪. শান্তিতে নোবেল পুরস্কার ঘোষণা করে নরওয়ের নরওয়েজিয়ান নোবেল কমিটি।

    একনজরে 2025 সালের নোবেল পুরস্কার প্রাপক

    বিষয়নামদেশক্ষেত্র
    চিকিৎসা বিজ্ঞানমেরি ই. ব্রাঙ্কো
    ফ্রেড র‍্যামসডেল
    শিমন সাকাগুচি
    মার্কিন যুক্তরাষ্ট্র
    মার্কিন যুক্তরাষ্ট্র
    জাপান
    পদার্থবিদ্যাজন ক্লার্ক
    মিশেল এইচ. ডেভোরেট
    জন এম. মার্টিনিস
    মার্কিন যুক্তরাষ্ট্র
    মার্কিন যুক্তরাষ্ট্র
    মার্কিন যুক্তরাষ্ট্র
    রসায়নবিদ্যাসুসুমু কিতাগাওয়া
    রিচার্ড রবসন
    ওমর এম. ইয়াগি
    জাপান
    যুক্তরাজ্য
    মার্কিন যুক্তরাষ্ট্র
    সাহিত্যলাজলো ক্রাসনাহরকাইহাঙ্গেরি
    শান্তিমারিয়া কোরিনা মাচাদোভেনেজুয়েলা
    অর্থনীতিজেয়েল মকিয়ার,
    ফিলিপ আগিওন,
    পিটার হাউইট
    মার্কিন যুক্তরাষ্ট্র
    ফ্রান্স
    মার্কিন যুক্তরাষ্ট্র

    একনজরে 2024 সালের নোবেল পুরস্কার প্রাপক

    বিষয়নামদেশক্ষেত্র
    চিকিৎসা বিজ্ঞানভিক্টর অ্যামব্রোস
    গ্যারি রুভকুন
    U.S.A.
    U.S.A.
    মাইক্রোআরএনএ আবিষ্কার
    পদার্থবিদ্যাজন হপফিল্ড
    জিওফ্রে হিন্টন
    U.S.A.
    Kanada
    কৃত্রিম নিউরাল নেটওয়ার্ক
    রসায়নবিদ্যাডেভিড বেকার
    ডেমিস হাসাবিস
    জন এম. জাম্পার
    (U.S.A.)
    (U.K.)
    (U.S.A.)
    প্রোটিন গঠন
    সাহিত্যহান কাংদক্ষিণ কোরিয়ার
    শান্তিনিহন হিডানকিও।জাপান
    অর্থনীতিড্যারন অ্যাসেমোগ্লু, সাইমন জনসন, জেমস এ রবিনসনতুর্কি-আমেরিকান
    ব্রিটিশ মার্কিন
    ব্রিটিশ মার্কিন

    নোবেল পুরস্কার সংক্রান্ত কিছু তথ্যঃ

    ✴️ বিখ্যাত রসায়ন বিজ্ঞানী আলফ্রেড বার্নহার্ড নোবেল 21শে অক্টোবর, 1833 সালে সুইডেনের স্টকহোমে জন্মগ্রহণ করেন।
    ✴️ আলফ্রেড বার্নহার্ড নোবেলের উল্লেখযোগ্য আবিস্কার হল ডিনামাইট, নাইট্রোগ্লিসারিন, জেলগ্লাইট ইত্যাদি।
    ▶️ ছয়টি ভিন্ন ভিন্ন ক্ষেত্রে আলাদাভাবে এই পুরস্কার দেওয়া হয়।

    ✴️ প্রথম নোবেল পুরস্কার দেওয়া হয় 1901 সালে।
    ✴️ 1941 থেকে 1943 সালে ২য় বিশ্ব যুদ্ধের জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়নি।
    ▶️ দুইবার করে নোবেল পুরস্কার পেয়েছেন 1. মেরি কুরি (পদার্থবিদ্যা, রসায়ন) 2. লাইনাস পলিং (রসায়ন, শান্তি) 3. কার্ল ব্যারি শার্পলেস (রসায়ন, রসায়ন) 4. ফ্রেডরিক স্যাঙ্গার (রসায়ন, রসায়ন) 5. জন বারডিন (পদার্থবিদ্যা, পদার্থবিদ্যা)

    Nobel Prize ভারতীয় উপমহাদেশের নোবেল পুরস্কারজয়ী

    যে ছয়টি ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয়ঃ

    ১. সাহিত্য ২. পদার্থবিদ্যা
    ৩. রসায়নবিদ্যা ৪. চিকিৎসা বিজ্ঞান
    ৫. শান্তি ৬. অর্থনীতি

    একনজরে প্রথম নোবেল পুরস্কার প্রাপক

    বিষয়নামদেশসময়ক্ষেত্র
    চিকিৎসা বিজ্ঞানএমিল অ্যাডলফ ভন বেহরিংজার্মানি1901ডিপথেরিয়া রোগের চিকিৎসা
    পদার্থবিদ্যাউইলহেম কনরাড রন্টজেনজার্মানি1901এক্স-রে
    রসায়নবিদ্যাজ্যাকবাস হেনরিকাস ভ্যান’ট হফনেদারল্যান্ড1901রাসায়নিক গতিবিদ্যা এবং অসমোটিক চাপে
    সাহিত্যসুলি প্রুধোমেফ্রান্স1901
    শান্তিহেনরি ডুনান্ট ফ্রেডেরিক প্যাসিসুইজারল্যন্ড
    ফ্রান্স
    1901
    অর্থনীতিরাগনার ফ্রিশ
    য়্যান টিনবারগেন
    নরওয়ে
    নেদারল্যান্ডস
    1969

    ✴️ এশিয়া মহাদেশ থেকে প্রথম কে নোবেল পুরস্কার পান?
    Ans: এশিয়া মহাদেশ থেকে 1913 সালে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম সাহিত্যে নোবেল পুরস্কারে ভূষিত হন।
    ✴️ বিজ্ঞানে এশিয়া মহাদেশে প্রথম কে নোবেল পুরস্কার পান?
    Ans: 1930 সালে চন্দ্রশেখর ভেঙ্কট রামন বিজ্ঞানে এশিয়া মহাদেশে প্রথম নোবেল পুরস্কার পান।
    ▶️ চিকিৎসা বিজ্ঞানে প্রথম এশিয় নোবেল জয়ী কে?
    Ans: প্রথম এশিয় হিসাবে চিকিৎসা বিজ্ঞানে প্রথম নোবেলজয়ী হলেন হরগোবিন্দ খোরানা।

    ✴️ এশিয়ার কোন মহিলা প্রথম নোবেল পুরষ্কার লাভ করেন?
    Ans: মাদার টেরেজা প্রথম নারী যিনি নোবেল পুরষ্কার লাভ করেন।
    ✴️ অর্থনীতিতে প্রথম এশিয়ার কে নোবেল পুরষ্কার লাভ করেন?
    Ans: অমর্ত্য সেন প্রথম এশিয়ান যিনি অর্থনীতিতে নোবেল পুরষ্কার লাভ করেন।
    ▶️ সবচেয়ে কম বয়সে কে নোবেল পুরস্কার লাভ করেন?
    Ans: সবচেয়ে কম বয়সে পাকিস্তানের মালালা ইউসুফজাঈ (১৭ বছর বয়স) শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন।

    ভারত ও ভারতীয় উপমহাদেশের নোবেল জয়ী

    ভারতীয় নোবেল বিজয়ীদের তালিকা

    ক্ষেত্রপ্রাপকসময়
    সাহিত্যরবিন্দ্রনাথ ঠাকুর1913
    পদার্থবিদ্যাচন্দ্রশেখর ভেঙ্কট রামন1930
    শান্তিমাদার টেরিজা1979
    অর্থনীতিঅমর্ত্য সেন1998
    অর্থনীতিকৈলাশ সত্যার্থী2014

    ভারতীয় বংশোদ্ভূত নোবেল বিজয়ীদের তালিকা

    ক্ষেত্রপ্রাপকসময়নাগরিক
    চিকিৎসা বিজ্ঞানহরগোবিন্দ খোরানা1968U.S.A.
    পদার্থবিদ্যাসুব্রহ্মণ্যন চন্দ্রশেখর1983U.S.A.
    রসায়নবিদ্যাবেঙ্কটরামন রামকৃষ্ণন2009U.S.A.
    অর্থনীতিঅভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়2019U.S.A.

    ✴️ প্রথম কোন মহিলা নোবেল পুরস্কার পান? 
    Ans: মেরি কুরি এবং একমাত্র মহিলা যিনি দুটি নোবেল পুরস্কার পেয়েছিলেন।
    ✴️নোবেল শান্তি পুরস্কার প্রতি বছর কোন দেশে প্রদান করা হয়? Ans: নরওয়ের অসলো থেকে নোবেল শান্তি পুরস্কার প্রদান করা হয়।
    ▶️ কোন নোবেল পুরস্কারটি Sveriges Riksbank (সুইডিশ ন্যাশনাল ব্যাংক) এর সুপারিশে প্রদান করা হয়?
    Ans: অর্থনীতিতে নোবেল পুরস্কারটি Sveriges Riksbank (সুইডিশ ন্যাশনাল ব্যাংক) এর সুপারিশে প্রদান করা হয়

    ✴️ কোন নোবেল পুরষ্কারটিকে ভেরিজ রিক্সবাঙ্ক পুরস্কার বলে অভিহিত করা হয়?
    Ans: অর্থনীতিতে নোবেল পুরষ্কারটিকে ভেরিজ রিক্সবাঙ্ক পুরস্কার বলে অভিহিত করা হয়।
    ✴️ প্রতিটি নোবেল পুরস্কার সর্বোচ্চ কতজন বিজয়ী ভাগ করে নিতে পারেন?
    Ans: প্রতিটি নোবেল পুরস্কার সর্বোচ্চ তিনজন বিজয়ী ভাগ করে নিতে পারেন।
    ▶️ দুটি ভিন্ন ভিন্ন ক্ষেত্রে কারা নোবেল পুরস্কার পেয়েছেন ?
    Ans: দুটি ভিন্ন ভিন্ন ক্ষেত্রে এখনো পর্যন্ত দুইজন নোবেল পুরস্কার পেয়েছেন। প্রথম জন মেরি কুরি যিনি পদার্থবিদ্যা ও রসায়নে এবং লিনাস পলিং যিনি রসায়ন ও শান্তিতে নোবেল পুরষ্কার পেয়েছেন।

    ভারতের সাথে কোনও না কোনও যোগসূত্র আছে এমন ভারতীয় নোবেল বিজয়ীদের তালিকা

    ক্ষেত্রপ্রাপকসময়নাগরিক
    চিকিৎসা বিজ্ঞানরোনাল্ড রস1968U.k.
    (জন্ম – আলমোরা)
    সাহিত্যরুডইয়ার্ড কিপলিং1902U.K.
    (জন্ম – বোম্বাই)
    শান্তিদলাই লামা1989ভারত (জন্ম – চীন)
    সাহিত্যভি. এস. নাইপল2001U.K. (ভারতীয় বংশোদ্ভূত)

    ভারতীয় উপমহাদেশের নোবেল বিজয়ীদের তালিকা

    ক্ষেত্রপ্রাপকসময়নাগরিক
    পদার্থবিদ্যাআব্দুস সালাম1979পাকিস্তান
    শান্তি ড. মুহাম্মদ ইউনূস2006বাংলাদেশ
    শান্তিমালালা ইউসুফজাই2014পাকিস্তান

    ✴️ অর্থনীতিতে প্রথম নোবেল পুরস্কার দেওয়া হয় কত সালে?
    Ans: অর্থনীতিতে প্রথম নোবেল পুরস্কার দেওয়া হয় ১৯৬৯ সালে।
    ✴️ পিতা ও পুত্র একত্রে নোবেল পুরষ্কার পেয়েছেন কারা?
    Ans: স্যার উইলিয়াম হেনরি ব্র্যাগ এবং তার ছেলে উইলিয়ন লরেন্স ব্র্যাগ 1995 সালে একসাথে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার ভাগ করে নেন।
    ▶️ কোন দিনটি নোবেল পুরস্কার দিবস হিসাবে পালন করা হয়?
    Ans: ১০ই ডিসেম্বর নোবেল পুরস্কার দিবস হিসাবে পালন করা হয়

    ✴️ সবচেয়ে বেশি বয়সে কে নোবেল পুরস্কার পান?
    Ans: লিওনিড হারউইকজ সবচেয়ে বেশি বয়সে কে নোবেল পুরস্কার পান।
    ✴️আলফ্রেড নোবেল কত সালে মৃত্যু বরণ করেন?
    Ans: আলফ্রেড নোবেল ১০ই ডিসেম্বর ১৮৯৬ সালে  মৃত্যু বরণ করেন।
    ▶️ নোবেল পুরস্কার প্রাপকদের কী কী প্রদান করা হয়?
    Ans: নোবেল পুরস্কার প্রাপকদের একটি স্বর্ণপদক, উদ্ধৃতি সহ একটি ডিপ্লোমা এবং নোবেল ফাউন্ডেশন কর্তৃক কিছু পরিমাণ অর্থ [11 মিলিয়ন সুইডিশ ক্রাউন ($1.1 মিলিয়ন)] প্রদান করা হয় যার পরিমাণ নোবেল ফাউন্ডেশনের আয়ের উপর নির্ভর করে।

error: Content is protected !!
Verified by MonsterInsights