Category: History & Geography

  • ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভ BIOSPHERE RESERVE

    ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভ BIOSPHERE RESERVE

    ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভ BIOSPHERE RESERVE

    ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভ BIOSPHERE RESERVE

    ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভ
    BIOSPHERE RESERVE

    সংরক্ষিত জীবমণ্ডল বা বায়োস্ফিয়ার রিজার্ভ (Biosphere Reserve) হল এমন একটি সংরক্ষিত এলাকা যেখানে উদ্ভিদ এবং প্রাণীকে তার নিজস্ব পরিবেশে তাদের জীবনধারা অনুসারে সুরক্ষিত রেখে সেই এলাকার জীববৈচিত্র্য সংরক্ষণ করা হয়, যেখানে মানুষকেও ওই পরিবেশের অংশ ধরা হয়। যেমন – পশ্চিমবঙ্গের সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ। বর্তমানে ভারতে মোট ১৮-টি বায়োস্ফিয়ার রিজার্ভ বা সংরক্ষিত জীবমণ্ডল আছে। এই ১৮-টি বায়োস্ফিয়ার রিজার্ভের মধ্যে ১২-টি ইউনেস্কোর ম্যান এন্ড বায়োস্ফিয়ার (MAB) প্রোগ্রামের অন্তর্গত ওয়ার্ল্ড নেটওয়ার্ক অফ বায়োস্ফিয়ার রিজার্ভের অন্তর্ভুক্ত। বিশ্বে প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত হয়েছিল।

    1. PBR-এর full form কী? 
    ▶️ PBRএর full form হলো People’s Biodiversity Register
    2. WNBR-এর full form কী?
    ▶️ WNBR-এর full form হল “World Network of Biosphere Reserves”
    3. পশ্চিমঘাট পর্বতে কয়টি বায়োস্ফিয়ার রিজার্ভ আছে?
    ▶️পশ্চিমঘাট পর্বতে তিনটি(নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ, অগস্ত্যমালাই বায়োস্ফিয়ার রিজার্ভ, শিমলিপাল বায়োস্ফিয়ার রিজার্ভ) বায়োস্ফিয়ার রিজার্ভ আছে।

    4. MAB  এর সদর দপ্তর  কোথায় অবস্থিত?
    ▶️ MAB  এর সদর দপ্তর  প্যারিসে অবস্থিত।
    5. ভারতের নবীনতম জীবমণ্ডল সংরক্ষণ অঞ্চল কোনটি?
    ▶️ ভারতের নবীনতম জীবমণ্ডল সংরক্ষণ অঞ্চল হলো মধ্যপ্রদেশের পান্না জীবমণ্ডল সংরক্ষণ, যা 2020 সালে অন্তর্ভুক্ত হয়েছিল।
    6. ভারতে কয়টি জীবমন্ডল সংরক্ষণ অঞ্চল আছে?
    ▶️ ভারতে মোট 18টি জীবমণ্ডল সংরক্ষণ অঞ্চল আছে।

    7. ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি?
    ▶️ ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ।
    8. ভারতের ১৮টি বায়োস্ফিয়ার রিজার্ভের মধ্যে কয়টি ইউনেস্কোর ম্যান অ্যান্ড দ্য বায়োস্ফিয়ার (MAB) প্রোগ্রামের অধীনে আন্তর্জাতিকভাবে স্বীকৃত?
    ▶️ 12টি ইউনেস্কোর ম্যান অ্যান্ড দ্য বায়োস্ফিয়ার (MAB) প্রোগ্রামের অধীনে আন্তর্জাতিকভাবে স্বীকৃত।
    9. বিশ্বে প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ কবে প্রতিষ্ঠিত হয়েছিল?
    ▶️ বিশ্বে প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত হয়েছিল।

    ভারতের ১৮টি বায়োস্ফিয়ার রিজার্ভের বিবরণ:

    ১. সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভঃ একটি পশ্চিমবঙ্গের একমাত্র বায়োস্ফিয়ার রিজার্ভ। এটি ভারতের তৃতীয় বৃহত্তম বায়োস্ফিয়ার রিজার্ভ। সুন্দরবনের একটি গুরুত্বপূর্ণ সংরক্ষিত প্রাণী হল বাঘ যা রয়্যাল বেঙ্গল টাইগার নামে বিখ্যাত। এখানেই রয়েছে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বনভূমি । সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ আয়তনের দিক থেকে তৃতীয় বৃহত্তম রিজার্ভ।
    ২. কাঞ্চনজঙ্ঘা বায়োস্ফিয়ার রিজার্ভ এটি সিকিমে অবস্থিত। পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘাকে ঘিরে এই বায়োস্ফিয়ার রিজার্ভ বিস্তৃত। জেমু হিমবাহসহ মোট ১৮টি হিমবাহ এই বায়োস্ফিয়ার রিজার্ভের মধ্যে রয়েছে। সিকিমের অন্যতম পবিত্র মঠ, থোলুং মঠ এই বায়োস্ফিয়ার রিজার্ভে অবস্থিত। ভারতের নবীনতম বায়োস্ফিয়ার রিজার্ভ হলো কাঞ্চনজঙ্ঘা বায়োস্ফিয়ার রিজার্ভ, যা ২০১৮ সালে স্বীকৃতি লাভ করে।

    ৩. মানস বায়োস্ফিয়ার রিজার্ভঃ এখানে পাঁচটি জাতীয় উদ্যান এবং আঠারোটি বন্যপ্রাণী অভয়ারণ্য রয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য হলো কাজিরাঙ্গা জাতীয় উদ্যান। এটি আসামে হিমালয়ের পাদদেশে অবস্থিত। ভারতের নয়টি বাঘ সংরক্ষণ অভয়ারণ্যের মধ্যে একটি বাঘ সংরক্ষণ অভয়ারণ্য এখানে রয়েছে। রিজার্ভের মধ্য দিয়ে প্রবাহিত মানস নদীর নামে এই রিজার্ভের নামকরণ করা হয়েছে।
    ৪. ডিব্রু-সাইখোয়া বায়োস্ফিয়ার রিজার্ভঃ আসামে অবস্থিত দ্বিতীয় বায়োস্ফিয়ার রিজার্ভ হলো ডিব্রু-সাইখোয়া বায়োস্ফিয়ার রিজার্ভ। এটি ব্রহ্মপুত্র, ডিব্রু এবং লোহিত নদীর মিলনস্থলে অবস্থিত । এই রিজার্ভের উল্লেখযোগ্য প্রাণী হলো বুনো ঘোড়া। মিসিং, ডুয়োরিস ইত্যাদি আদিবাসী উপজাতি সম্প্রদায়ের আবাসস্থল এই ডিব্রু-সাইখোয়া বায়োস্ফিয়ার রিজার্ভ। এটি  ভারতের সবচেয়ে ছোট বায়োস্ফিয়ার রিজার্ভ।

    দিহাং-দিবাং বায়োস্ফিয়ার রিজার্ভ

    ৫. দিহাং-দিবাং বায়োস্ফিয়ার রিজার্ভঃ এই বায়োস্ফিয়ার রিজার্ভটি অরুণাচল প্রদেশে অবস্থিত। দিহাং (যা সিয়াং বা ব্রহ্মপুত্র নামেও পরিচিত) ও দিবাং নামে দুটি নদীর নামানুসারে এই রিজার্ভটির নামকরণ করা হয়েছে।
    ৬. শিমলিপাল বায়োস্ফিয়ার রিজার্ভঃ শিমলিপাল বায়োস্ফিয়ার রিজার্ভ ওড়িশার ময়ূরভঞ্জ জেলায় অবস্থিত। সিমলিপালে প্রচুর পরিমাণে লাল রেশম তুলা গাছ জন্মে যা শিমুল গাছ নামে পরিচিত। এর থেকেই এই জাতীয় উদ্যানের নামকরণ করা হয়েছে। শিমলিপাল বায়োস্ফিয়ার রিজার্ভের মধ্যে রয়েছে ময়ূরভঞ্জ এলিফ্যান্ট রিজার্ভ, সিমিলিপাল  টাইগার রিজার্ভ, হাদগড় বন্যপ্রাণী অভয়ারণ্য, কুলডিহা  বন্যপ্রাণী অভয়ারণ্য।

    ৭. পাঁচমারি বায়োস্ফিয়ার রিজার্ভঃ ২০০৯ সালে ইউনেস্কো এটিকে জীবমণ্ডল সংরক্ষণাগার হিসেবে ঘোষণা করে। এটি মধ্যপ্রদেশের সাতপুরা পর্বতমালায় অবস্থিত। এখানে পাচমাড়ি অভয়ারণ্য, বোরি অভয়ারণ্য এবং সাতপুরা জাতীয় উদ্যান রয়েছে। পাচমারি বায়োস্ফিয়ার রিজার্ভের সর্বোচ্চ শৃঙ্গ হলো ধূপগড়।
    ৮. নকরেক বায়োস্ফিয়ার রিজার্ভঃ এই বায়োস্ফিয়ার রিজার্ভটি মেঘালয়ের গারো পাহাড়ে অবস্থিত। এটি ইন্দো-বার্মা জীববৈচিত্র হটস্পটের মধ্যে অবস্থিত। ভারতে পাওয়া একমাত্র এপ প্রজাতি ওয়েস্টার্ন হুলক গিবন এখানে দেখা যায়।

    BIOSPHERE RESERVE

    দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান এবং জীবন বিজ্ঞানের বিভিন্ন অধ্যায়ের উপর ভিডিও টিউটোরিয়াল পেতে আমাদের You Tube চ্যানেল ফলো করুন

    ৯. মান্নার উপসাগর বায়োস্ফিয়ার রিজার্ভঃ এটি বিশ্বের বৃহত্তম সামুদ্রিক বায়োস্ফিয়ার রিজার্ভ এবং ভারতের প্রথম সামুদ্রিক বায়োস্পিয়ার রিজার্ভ। এটি তামিলনাড়ুতে অবস্থিত। এটি দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রথম সামুদ্রিক জীবমন্ডল সংরক্ষণাগার। মান্নার উপসাগর ভারত মহাসাগরের একটি অংশ। বন্যার উপসাগর বিভিন্ন ধরনের বিপন্ন সামুদ্রিক প্রাণী যেমন ডুগং (সামুদ্রিক গরু) ডলফিন ইত্যাদির আশ্রয়স্থল। একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান রামেশ্বরম যা রামানাথস্বামী মন্দিরের জন্য বিখ্যাত, এটি এখানকার পাম্বান দ্বীপে অবস্থিত।
    ১০. কচ্ছের রন বায়োস্ফিয়ার রিজার্ভঃ কচ্ছের রন বায়োস্ফিয়ার রিজার্ভ গুজরাটে অবস্থিত। এটি ভারতের বৃহত্তম বায়োস্ফিয়ার রিজার্ভ। এই অঞ্চলটি বিপন্ন ভারতীয় বন্য গাধার আশ্রয়স্থল। কচ্ছের রন বায়োস্ফিয়ার রিজার্ভ গুজরাটে অবস্থিত। কচ্ছ বায়োস্ফিয়ার রিজার্ভ মূলত গ্রেট রান অফ কচ্ছ (GRK) এবং লিটল রান অফ কচ্ছ (LRK) এই দুটি প্রধান বাস্তুতন্ত্রের সমন্বয়ে গঠিত। কচ্ছের রনের একটি উল্লেখযোগ্য উপজাতি হলো রাবারি উপজাতি।

    নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ

    ১১. নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভঃ তামিলনাড়ু, কেরালা এবং কর্ণাটকের কিছু অংশ জুড়ে বিস্তৃত রয়েছে নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ। এটি  ভারতের প্রথম জীবমণ্ডল সংরক্ষণাগার যা ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত হয়। এই বায়োস্ফিয়ার রিজার্ভটি দক্ষিণ ভারতের পশ্চিমঘাট এবং নীলগিরি পাহাড়শ্রেণীতে অবস্থিত। এটি ভারতের বৃহত্তম সংরক্ষিত বনাঞ্চল। এই সংরক্ষিত অঞ্চলে ওয়ানাড বন্যপ্রাণী অভয়ারণ্য, মুদুমালাই বন্যপ্রাণী অভয়ারণ্য, বান্দিপুর জাতীয় উদ্যান রয়েছে।
    ১২. নন্দাদেবী বায়োস্ফিয়ার রিজার্ভঃ নন্দাদেবী বায়োস্ফিয়ার রিজার্ভ উত্তরাখণ্ডের গাড়োয়াল হিমালয় পর্বতমালায় অবস্থিত। নন্দা দেবী পর্বত শৃঙ্গের (ভারতের দ্বিতীয় সর্বোচ্চ পর্বত) নামে এই বায়োসফিয়ার রিজার্ভের নামকরণ করা হয়েছে। এখানেই রয়েছে নন্দা দেবী জাতীয় উদ্যান এবং ভ্যালি অফ ফ্লাওয়ার্স জাতীয় উদ্যান ।

    ১৩. গ্রেট নিকোবর বায়োস্ফিয়ার রিজার্ভঃ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে গ্রেট নিকোবর বায়োস্ফিয়ার রিজার্ভ অবস্থিত। এটি নিকোবর দ্বীপপুঞ্জের বৃহত্তম দ্বীপ গ্রেট নিকোবর দ্বীপের প্রায় 85% জুড়ে অবস্থিত। ক্যাম্পবেল বে জাতীয় উদ্যান এবং  গ্যালাথিয়া জাতীয় উদ্যান এখানে রয়েছে। আদিবাসী নিকোবারিজ এবং শোম্পেন জনগণ এই অঞ্চল বসবাস করে। একটি পূর্ব ভারত মহাসাগরে অবস্থিত।
    ১৪. অগস্ত্যমালাই বায়োস্ফিয়ার রিজার্ভঃ তামিলনাড়ু ও কেরালা জুড়ে বিস্তৃত দ্বিতীয় বায়োস্ফিয়ার রিজার্ভ হলো অগস্ত্যমালাই বায়োস্ফিয়ার রিজার্ভ। এটি পশ্চিমঘাট পর্বতমালার দক্ষিণতম প্রান্তে অবস্থিত । এখানেই রয়েছে কেরালার পেরিয়ার টাইগার রিজার্ভ, তামিলনাড়ুর শ্রীভিলিপুথুর গ্রিজল্ড কাঠবিড়ালি বন্যপ্রাণী অভয়ারণ্য এবং কালাক্কাদ-মুন্দনথুরাই টাইগার রিজার্ভ ইত্যাদি। অগস্ত্যমালাই বায়োস্ফিয়ার রিজার্ভের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে পেরিয়ার নদী।

    ১৫. আচনাকমার-অমরকন্টক বায়োস্ফিয়ার রিজার্ভঃ আচনাকমার-অমরকন্টক বায়োস্ফিয়ার রিজার্ভ  মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড় রাজ্য জুড়ে বিস্তৃত। এটি আরব সাগর এবং বঙ্গোপসাগরে প্রবাহিত নদীগুলিকে পৃথক করেছে । নর্মদা, জোহিলা এবং শোন নদী এখান থেকে উৎপন্ন হয়েছে। এটি মধ্যপ্রদেশের দ্বিতীয় এবং ছত্রিশগড়ের প্রথম জীব মণ্ডল সংরক্ষণাগার।
    ১৬. কোল্ড ডেসার্ট বায়োস্ফিয়ার রিজার্ভঃ এটি হিমাচল প্রদেশের পশ্চিম হিমালয়ে অবস্থিত। এর মধ্যে দিয়ে স্পিতি নদী প্রবাহিত হয়েছে। বায়োস্ফিয়ার রিজার্ভটির মধ্যে রয়েছে পিন ভ্যালি জাতীয় উদ্যান , চন্দ্রতাল এবং সারচু বন্যপ্রাণী অভয়ারণ্য। এটি ভারতের নবীনতম জীবমণ্ডল সংরক্ষণ অঞ্চল।

    ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভ তালিকা 

    ভারতের আঠারোটি বায়োস্ফিয়ার রিজার্ভের মধ্যে ১২ টি ইউনেস্কো ম্যান অ্যান্ড দ্য বায়োস্ফিয়ার (MAB) প্রোগ্রাম তালিকার উপর ভিত্তি করে ওয়ার্ল্ড নেটওয়ার্ক অফ বায়োস্ফিয়ার রিজার্ভের একটি অংশ।

    বায়োস্ফিয়ার রিজার্ভঅবস্থানসালWNBR
    1. নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভতামিলনাড়ু, কেরালা এবং কর্ণাটক1986WNBR
    2. নন্দা দেবী বায়োস্ফিয়ার রিজার্ভউত্তরাখণ্ড1988WNBR
    3. নকরেক বায়োস্ফিয়ার রিজার্ভমেঘালয়1988WNBR
    4. মান্নার উপসাগরীয় বায়োস্ফিয়ার রিজার্ভতামিলনাড়ু1989WNBR
    5. সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভপশ্চিমবঙ্গ1989WNBR
    6. মানস বায়োস্ফিয়ার রিজার্ভআসাম1989
    7. গ্রেট নিকোবর বায়োস্ফিয়ার রিজার্ভআন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ1989WNBR
    8. সিমলিপাল বায়োস্ফিয়ার রিজার্ভওড়িশা1994WNBR
    9. ডিব্রু-সাইখোয়া বায়োস্ফিয়ার রিজার্ভআসাম1997
    বায়োস্ফিয়ার রিজার্ভঅবস্থানসালWNBR
    10. দিহাং-দিবাং বায়োস্ফিয়ার রিজার্ভঅরুণাচল প্রদেশ1998
    11. পাচমারি বায়োস্ফিয়ার রিজার্ভমধ্যপ্রদেশ1999WNBR
    12. কাঞ্চনজঙ্ঘা বায়োস্ফিয়ার রিজার্ভসিকিম2000WNBR
    13. অগস্থ্যমালা বায়োস্ফিয়ার রিজার্ভতামিলনাড়ু ও কেরল2001WNBR
    14. আচনাকমার-অমরকণ্টক বায়োস্ফিয়ার রিজার্ভমধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়2005WNBR
    15. কচ্ছের গ্রেট রান বায়োস্ফিয়ার রিজার্ভগুজরাট2008
    16. কোল্ড ডেসার্ট বায়োস্ফিয়ার রিজার্ভহিমাচল প্রদেশ2009
    17. শেষাচলম পাহাড় বায়োস্ফিয়ার রিজার্ভঅন্ধ্রপ্রদেশ2010
    18. পান্না বায়োস্ফিয়ার রিজার্ভমধ্যপ্রদেশ2011WNBR
  • পশ্চিমবঙ্গের দীর্ঘতম,বৃহত্তম,উচ্চতম Largest of West Bengal

    পশ্চিমবঙ্গের দীর্ঘতম,বৃহত্তম,উচ্চতম Largest of West Bengal

    পশ্চিমবঙ্গের দীর্ঘতম,বৃহত্তম,উচ্চতম

    পশ্চিমবঙ্গের দীর্ঘতম, বৃহত্তম, উচ্চতম

    প্রিয় ছাত্র-ছাত্রী
    পশ্চিমবঙ্গের বিভিন্ন চাকরির পরীক্ষায় পশ্চিমবঙ্গেরই দীর্ঘতম, বৃহত্তম, উচ্চতম ইত্যাদি সম্পর্কে প্রায়ই প্রশ্ন থাকে।, তাই আজকে পশ্চিমবঙ্গের বৃহত্তম, দীর্ঘতম,  উচ্চতম ইত্যাদির উপর বিভিন্ন তথ্য শেয়ার করা হল। আশা করি এগুলো তোমাদের বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিতে কাজে লাগবে।
    এর আগের পোস্টে আমরা এশিয়া মহাদেশের বিভিন্ন দেশ, রাজধানী এবং মুদ্রার নামের
    উপর কিছু প্রশ্ন এবং তালিকা এই পেজে শেয়ার করেছিলাম। চাকরির পরীক্ষায় ভাল ফল করতে এই পোস্টটিও দেখে নিতে পারো।
    এছাড়া মাধ্যমিকের ইংরাজি সহ অন্যান্য বিষয়ের উপর এই ধরনের প্রশ্নোত্তর পেতে আমাদের পেজটি নিয়মিত follow করতে থাকো।

    পশ্চিমবঙ্গের দীর্ঘতম,বৃহত্তম,উচ্চতম
    পশ্চিমবঙ্গের দীর্ঘতম,বৃহত্তম,উচ্চতম

    SET – 1

    1. পশ্চিমবঙ্গের দীর্ঘতম জাতীয় সড়কের নাম কি?
      Ans: 34 নং জাতীয় সড়ক হলো পশ্চিমবঙ্গের দীর্ঘতম জাতীয় সড়ক এই সড়ক  ডালখোলা থেকে কলকাতা পর্যন্ত 443 কিলোমিটার জুড়ে বিস্তৃত।
    2. পশ্চিমবঙ্গের দীর্ঘতম উড়ালপুলের নাম কি?
      মা উড়ালপুল কলকাতা তথা পশ্চিমবঙ্গের দীর্ঘতম উড়ালপুল।৪ লেনের উড়ালপুলটির দৈর্ঘ্য ৪.৫ কিমি। সর্বমোট উড়ালপুলটির দৈর্ঘ্য ৯.২ কিলোমিটার।
    3. পশ্চিমবঙ্গের বৃহত্তম সড়ক সেতু কোনটি?
      Ans: পশ্চিমবঙ্গের বৃহত্তম সড়ক সেতু শরৎ সেতু (কোলাঘাট ব্রিজ).।শরৎ সেতু রূপনারায়ন নদীর উপরে অবস্থিত ।
    4. পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতুর নাম কি?
      Ans: পশ্চিমবঙ্গের দীর্ঘতম (2700 মিটার) সেতুর নাম জয়ী সেতু ।এটি কোচবিহারে তিস্তা নদীর উপরে নির্মিত।
    5. পশ্চিমবঙ্গের দীর্ঘতম কেবল সেতু কোনটি?
      Ans: কলকাতায় হুগলি নদীর ওপর অবস্থিত বিদ্যাসাগর সেতু বা দ্বিতীয় হুগলি সেতু (দৈর্ঘ্য ২,৭০০ ফুট) পশ্চিমবঙ্গের দীর্ঘতম কেবল সেতু ।এটি ভারতেরও দীর্ঘতম ঝুলন্ত (কেবল-স্টেইড) সেতু।
    6. পশ্চিমবঙ্গের উচ্চতম সেতু কোনটি?
      Ans: রবীন্দ্র সেতু বা হাওড়া ব্রিজ পশ্চিমবঙ্গের উচ্চতম সেতু।
    7. পশ্চিমবঙ্গের বৃহত্তম ক্যান্টিলিভার সেতু কোনটি?
      Ans: পশ্চিমবঙ্গের বৃহত্তম ক্যান্টিলিভার সেতু রবীন্দ্র সেতু বা হাওড়া ব্রিজ
    8. পশ্চিমবঙ্গের ব্যস্ততম সেতু কোনটি?
      Ans: রবীন্দ্র সেতু বা হাওড়া ব্রিজ পশ্চিমবঙ্গের ব্যস্ততম সেতু।

    SET – 2

    1. পশ্চিমবঙ্গের বৃহত্তম বিশ্ববিদ্যালয়ের নাম কি?
      Ans: কলকাতা বিশ্ববিদ্যালয় পশ্চিমবঙ্গের বৃহত্তম বিশ্ববিদ্যালয়।
    2. পশ্চিমবঙ্গের বৃহত্তম গ্রন্থাগারের নাম কি?
      Ans: আলিপুরের জাতীয় গ্রন্থাগার পশ্চিমবঙ্গ তথা এটি ভারতের বৃহত্তম গ্রন্থাগার ।
    3. পশ্চিমবঙ্গ বৃহত্তম তারামণ্ডলের নাম কি?
      Ans: কলকাতার বিড়লা প্ল্যানেটোরিয়াম (এটি ভারত তথা এশিয়ারও বৃহত্তম তারামণ্ডল)
    4. পশ্চিমবঙ্গের উচ্চতম স্মৃতিসৌধ কোনটি?
      Ans: শহীদ মিনার পশ্চিমবঙ্গের উচ্চতম (48 মিটার বা 157 ফুট) স্মৃতিসৌধ
    5. পশ্চিমবঙ্গের বৃহত্তম চিড়িয়াখানার নাম কি?
      আলিপুরের জুলজিক্যাল গার্ডেন্স পশ্চিমবঙ্গের বৃহত্তম চিড়িয়াখানা।
    6. পশ্চিমবঙ্গের বৃহত্তম উদ্ভিদ উদ্যান কোনটি?
      Ans: শিবপুরের আচার্য জগদীশচন্দ্র বোস ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন (হাওড়া,পশ্চিমবঙ্গ) পশ্চিমবঙ্গের তথা ভারতের বৃহত্তম উদ্ভিদ উদ্যান।
    7. পশ্চিমবঙ্গের বৃহত্তম রাজপ্রাসাদ কোনটি?
      মুর্শিদাবাদের হাজার দুয়ারি পশ্চিমবঙ্গের বৃহত্তম রাজপ্রাসাদ।

    Solution Of Set Theory প্রশ্নমালা- 1-LA S N Dey Class-XI
    CLICK HERE

    পশ্চিমবঙ্গের দীর্ঘতম,বৃহত্তম,উচ্চতম

    1. পশ্চিমবঙ্গের বৃহত্তম ধর্মীয় স্মৃতিস্তম্ভের নাম কি?
      Ans: নদিয়ার মায়াপুরস্থিত বৈদিক প্ল্যানেটোরিয়াম পশ্চিমবঙ্গের বৃহত্তম ধর্মীয় স্মৃতিস্তম্ভ।
    2. পশ্চিমবঙ্গের বৃহত্তম মসজিদের নাম কি?
      Ans: মালদহের আদিনা মসজিদ পশ্চিমবঙ্গের বৃহত্তম মসজিদ।
    3. পশ্চিমবঙ্গের বৃহত্তম স্টেডিয়ামের নাম কি?
      Ans: সল্টলেকের বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন পশ্চিমবঙ্গের বৃহত্তম স্টেডিয়াম। (85000 দর্শক আসন বিশিষ্ট)
    4. পশ্চিমবঙ্গের বৃহত্তম মেলা কোনটি?
      Ans: দক্ষিণ 24 পরগনার সাগরদ্বীপের গঙ্গাসাগর মেলা পশ্চিমবঙ্গের বৃহত্তম মেলা।
    5. পশ্চিমবঙ্গের বৃহত্তম ফুলের বাজার কোথায় বসে?
      Ans: হাওড়ার মল্লিকহাট পশ্চিমবঙ্গের বৃহত্তম ফুলের বাজার। (এশিয়ার বৃহত্তম)
    Fb_Prostuti
    আমাদের লেটেস্ট পোস্টের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে জয়েন করতে পারো ।

    পশ্চিমবঙ্গের দীর্ঘতম,বৃহত্তম,উচ্চতম

    1. পশ্চিমবঙ্গের দীর্ঘতম বাঁধ কোনটি?
      Ans: গঙ্গার ওপর নির্মিত ফারাক্কা বাঁধ পশ্চিমবঙ্গের দীর্ঘতম (2,245 মিটার লম্বা) বাঁধ।
    2. পশ্চিমবঙ্গের বৃহত্তম বিমানবন্দরের নাম কি?
      Ans: দমদমের নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর (কলকাতা) পশ্চিমবঙ্গের বৃহত্তম বিমানবন্দর।
    3. পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদীর নাম কি?
      Ans: পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদীর নাম গঙ্গা (ভাগীরথী) নদী, 520 কিমি পশ্চিমবঙ্গে গঙ্গার দৈর্ঘ্য 520 কিমি প্রায় ।
    4. পশ্চিমবঙ্গের উচ্চতম স্থান কোনটি?
      Ans: পশ্চিমবঙ্গের উচ্চতম স্থান সান্দাকফু বা সান্দাকপুর (3665 মি বা 11930 ফুট)
    5. পশ্চিমবঙ্গের বৃহত্তম ম্যানগ্রোভ বনভূমির নাম কি?
      Ans: সুন্দরবন পশ্চিমবঙ্গের বৃহত্তম ম্যানগ্রোভ বনভূমি।
    6. পশ্চিমবঙ্গের দীর্ঘতম খালের নাম কি?
      Ans: পশ্চিমবঙ্গের দীর্ঘতম খাল মেদিনীপুর খাল
    7. পশ্চিমবঙ্গের বৃহত্তম চা বাগান কোনটি?
      Ans: পশ্চিমবঙ্গের বৃহত্তম চা বাগান হলো সামসিং টি এস্টেট (12560.60 হেক্টর)।
    8. পশ্চিমবঙ্গের উচ্চতম পর্বত শৃঙ্গ কী?
      Ans: পশ্চিমবঙ্গের উচ্চতম (3600 মিটার) পর্বত শৃঙ্গ সান্দাকফু
    9. পশ্চিমবঙ্গের বৃহত্তম বদ্বীপ কোনটি?
      Ans: সুন্দরবনের ব-দ্বীপ অঞ্চল পশ্চিমবঙ্গের বৃহত্তম বদ্বীপ।
    10. আয়তনে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলার নাম কি?
      Ans: দক্ষিণ ২৪ পরগনা আয়তনে পশ্চিমবঙ্গের বৃহত্তম (9960 বর্গকিমি বা 3850 বর্গমাইল) জেলা।
    11. আয়তনে পশ্চিমবঙ্গের সবচেয়ে ছোট জেলা কোনটি?
      Ans: আয়তনে পশ্চিমবঙ্গের সবচেয়ে ছোট জেলা (185 বর্গকিমি 71 বর্গমাইল) কলকাতা
    12. পশ্চিমবঙ্গের সর্বাধিক জনবহুল জেলা কোনটি?
      Ans: উত্তর 24 পরগনা পশ্চিমবঙ্গের সর্বাধিক জনবহুল জেলা।
    13. পশ্চিমবঙ্গের সর্বনিম্ন জনবহুল জেলা কোনটি?
      Ans: দার্জিলিং পশ্চিমবঙ্গের সর্বনিম্ন জনবহুল জেলা।
    14. পশ্চিমবঙ্গের বৃহত্তম শহর কোনটি?
      Ans: কলকাতা পশ্চিমবঙ্গের বৃহত্তম শহর।

    রেল স্টেশন

    1. পশ্চিমবঙ্গের বৃহত্তম রেল স্টেশন কোনটি?
      Ans: হাওড়া রেল স্টেশন পশ্চিমবঙ্গের বৃহত্তম রেল স্টেশন। এখানে 23 টি প্ল্যাটফর্ম আছে।
    2. পশ্চিমবঙ্গের দীর্ঘতম রেলওয়ে স্টেশন কোনটি?
      Ans: খড়গপুর রেল স্টেশন পশ্চিমবঙ্গের দীর্ঘতম রেলওয়ে (1072.5 মিটার) স্টেশন।
    3. পশ্চিমবঙ্গের ব্যস্ততম রেল স্টেশন কোনটি?
      Ans: শিয়ালদা রেল স্টেশন পশ্চিমবঙ্গের ব্যস্ততম রেল স্টেশন ।
    4. পশ্চিমবঙ্গের উচ্চতম রেল স্টেশনের নাম কি?
      Ans: পশ্চিমবঙ্গের উচ্চতম (2258 মিটার বা 7407 ফুট উচ্চতায় অবস্থিত) রেল স্টেশনের নাম ঘুম রেলস্টেশন (দার্জিলিং)। এটি ভারতেরও উচ্চতম রেলস্টেশন।
    5. পশ্চিমবঙ্গের বৃহত্তম রেল সেতুর নাম কি?
      Ans: ফারাক্কা রেল সেতু পশ্চিমবঙ্গের বৃহত্তম রেল সেতু।
    আবিষ্কার ও আবিষ্কারক Important List of 200 InventionsCLICK HERE
    ভারতের ইতিহাসের গুরুত্বপূর্ণ যুদ্ধCLICK HERE
    Record, Stat and Information of Qatar World CupCLICK HERE
    error: Content is protected !!
    Verified by MonsterInsights