Koshe Dekhi 18-3 Class 10 সদৃশতা
Madhyamik Previous Year (2017 – 2024) MATHEMATICS Question with complete solution|
বিগত বছরের (2017 – 2024) মাধ্যমিক গণিত প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান দেখতে নীচের BUTTON-এ CLICK করো|
1. নীচের কোন ত্রিভুজ জোড়া সদৃশ হিসাব করে লিখি।
সমাধান:
ΔΑBC এবং ΔPQR এর ক্ষেত্রে,
AB/QR = 2/4 = 1/2
BC/PQ = 2.5/5 = 1/2
CA/RP = 3/6 = 1/2
∴ AB/QR = BC/PQ = CA/RP
∴ ΔΑBC এবং ΔPQR সদৃশকোণী ত্রিভুজ।
Ans: ΔΑBC এবং ΔPQR সদৃশ।
Koshe Dekhi 18-3 Class 10 সদৃশতা
2. নীচের ত্রিভুজ জোড়া দেখি ও ∠A-এর মান হিসাব করে লিখি।
সমাধান:
এখানে
XY/CB = 4.2/8.4 = 1/2
YZ/AB = 7/14 = 1/2
ZX/AC = 5.2/10.4 = 1/2
∴ XY/CB = YZ/AB = ZX/AC
∴ ΔXYZ এবং ΔABC সদৃশকোণী ত্রিভুজ।
ΔXYZ এবং ΔABC এর অনুরূপ কোণগুলি সমান হবে।
∴ ∠A = ∠Z = 65o
Ans: ∠A-এর মান 65o
Koshe Dekhi 18-3 Class 10 সদৃশতা
3. আমাদের মাঠে 6 সেমি. দৈর্ঘ্যের একটি কাঠির 4 সেমি. দৈর্ঘ্যের ছায়া মাটিতে পড়েছে। ওই একই সময়ে যদি একটি উঁচু টাওয়ারের ছায়ার দৈর্ঘ্য 28 মিটার হয়, তবে টাওয়ারের উচ্চতা কত হবে হিসাব করে লিখি।
সমাধান:
AB টাওয়ার এবং DE কাঠি, BC ভূমির উপর লম্বভাবে অবস্থিত।
এখানে, DE = 6 মিটার, DC= 4 মিটার,
BC =28 মিটার
∠ABC = ∠EDC = 90o
ΔΑBC এবং ΔDEC এর ক্ষেত্রে,
∠ABC = ∠EDC = 90o
∠ACB = ∠ECD – – – [সাধারণ কোণ]
∠CAB = অনুরূপ কোণ ∠CED [∵ AB || ED এবং AC ভেদক]
ΔΑBC এবং ΔDEC সদৃশকোণী ত্রিভুজ।
সদৃশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমানুপাতিক হয়।
∴ BA/DE = BC/DC
⇒ BA/6 = 28/4 = 1/2
⇒ BA = 6×7 = 42
Ans: টাওয়ারের উচ্চতা 42 মিটার।
4. প্রমাণ করি যে, কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক।
সমাধান:
স্বীকার: ΔΑBC এর AB এবং AC বাহুর মধ্যবিন্দু যথাক্রমে D ও E;
প্রামান্য বিষয়: DE || BC
এবং DE = 1/2 BC
প্রমাণ: ∆ABC এর AB বাহুর মধ্যবিন্দু D;
∴ AD = 1/2AB
⇒ AD/AB = 1/2
আবার, ∆ABC এর AC বাহুর মধ্যবিন্দু E;
∴ AE = 1/2AC
⇒ AE/AC = 1/2
∴ AD/AB = AE/AC = 1/2
∆ABC এর,
AD/AB = AE/AC
∴ থ্যালেসের বিপরীত উপপাদ্য থেকে পাই,
DE || BC (প্রমাণিত)
∆ADE ও ∆ABC এর,
∠ADE = অনুরূপ কোণ ∠ABC – – – [∵ DE || BC এবং AB ভেদক]
∠AED = অনুরূপ কোণ ∠ACE – – – [∵ DE || BC এবং AC ভেদক]
এবং ∠A দুটি ত্রিভুজেরই সাধারণ কোণ
∴ ∆ADE এবং ∆ABC সদৃশকোণী
সদৃশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমানুপাতিক হয়।
∴ AD/AB = AE/AC = DE/BC
⇒ DE/BC = AD/AB = 1/2
∴ DE = 1/2BC (প্রমাণিত)
5. তিনটি সমবিন্দু সরলরেখাকে দুটি সমান্তরাল সরলরেখা যথাক্রমে A, B, C ও X, Y, Z বিন্দুতে ছেদ করেছে, প্রমাণ করি যে, AB : BC = XY : YZ
সমাধান:
স্বীকার: O বিন্দুগামী তিনটি সমবিন্দু সরলরেখা হল OP, OQ এবং OR; OP, OQ এবং OR তিনটি সমবিন্দু সরলরেখাকে দুটি সমান্তরাল সরলরেখা যথাক্রমে A, B, C ও X, Y, Z বিন্দুতে ছেদ করেছে।
প্রামান্য বিষয়: : AB : BC = XY : YZ
প্রমাণ: ΔΟΑΒ এবং ΔΟXY এর,
∠OAB = অনুরূপ কোণ ∠OXY – – – [∵ AC || XZ এবং OX ভেদক]
∠OBA = অনুরূপ কোণ ∠OYX – – – [∵ AC || XZ এবং OY ভেদক]
∠AOB = ∠XOY – – – [একই কোণ]
∴ ΔΟΑΒ এবং ΔΟXY সদৃশকোণী
সদৃশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমানুপাতিক হয়।
∴ OA/OX = OB/OY = AB/XY
⇒ OB/OY = AB/XY – – – (i)
অনুরুপে প্রমাণ করা যায়, ∆ΟBC এবং ΔΟΥΖ সদৃশকোণী।
সদৃশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমানুপাতিক হয়।
∴ OB/OY = OC/OZ = BC/YZ
⇒ OB/OY = BC/YZ – – – (ii)
(i) ও (ii) থেকে পাই,
∴ AB/XY = BC/YZ
বা, AB/BC = XY/YZ
∴ AB : BC = XY :YZ (প্রমাণিত)
Koshe Dekhi 18-3 Class 10 সদৃশতা
6. PQRS একটি ট্রাপিজিয়াম অঙ্কন করেছি যার PQ || SR; PR ও QS কর্ণ দুটি O বিন্দুতে পরস্পরকে ছেদ করলে, প্রমাণ করি যে, OP : OR = OQ : OS;
যদি SR = 2PQ হয়, তাহলে প্রমাণ করি যে, O বিন্দু কর্ণ দুটির প্রত্যেকটির সমত্রিখন্ডক বিন্দুর একটি বিন্দু হবে।।
সমাধান:
স্বীকার: PQRS একটি ট্রাপিজিয়াম, যার PQ || SR; PR ও QS কর্ণদুটি ০ বিন্দুতে পরস্পরকে ছেদ করেছে।
প্রামান্য বিষয়: OP : OR = OQ : OS
আবার যদি SR = 2PQ হয়, তাহলে প্রমাণ করতে হবে যে, O বিন্দু কর্ণ দুটির প্রত্যেকটির সমত্রিখন্ডক বিন্দুর একটি বিন্দু হবে।
অর্থাৎ OP : OR = OQ : OS =1 : 2
প্রমাণ: △OPQ এবং △ORS এর,
∠OPQ = একান্তর কোণ ∠ORS – – – [∵ PQ||SR এবং PR ভেদক]
∠OQP = একান্তর কোণ ∠OSR – – – [∵ PQ||SR এবং SQ ভেদক]
এবং ∠POQ = বিপ্রতীপ ∠ROS
∴ △OPQ এবং △ORS সদৃশকোণী
সদৃশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমানুপাতিক হয়।
∴ OP/OR = OQ/OS = PQ/SR – – – (i)
বা, OP/OR = OQ/OS
∴ OP : OR = OQ : OS (প্রমাণিত)
SR = 2PQ হলে,
PQ/SR = 1/2 হয়
(i) নং থেকে পাই,
OP/OR = OQ/OS = PQ/SR
∴ OP/OR = OQ/OS = 1/2
∴ OP : OR = OQ : OS =1 : 2 (প্রমাণিত)
দশম শ্রেণীর গণিত প্রকাশ বইয়ের সম্পূর্ণ সমাধান দেখতে নিচের BUTTON-এ ক্লিক করো।
7. PQRS একটি সামান্তরিক। S বিন্দুগামী একটি সরলরেখা PQ এবং বর্ধিত RQ-কে যথাক্রমে X ও Y বিন্দুতে ছেদ করলে, প্রমাণ করি যে, PS : PX = QY : QX = RY : RS.
সমাধান:
স্বীকার: PQRS একটি সামান্তরিক, S বিন্দুগামী একটি সরলরেখা PQ ও বর্ধিত RQ কে X ও Y বিন্দুতে ছেদ করেছে।
প্রামান্য বিষয়: PS : PX = QY : QX = RY : RS.
প্রমাণ: △XSP এবং △XYQ এর,
∠XSP = একান্তর কোণ ∠XYQ – – – [∵ SP||QY এবং SY ভেদক]
∠SXP = বিপ্রতীপ কোণ ∠YXQ
এবং ∠SPX = একান্তর কোণ ∠YQX – – – [∵ SP||QY এবং PQ ভেদক]
∴ △XSP এবং △XYQ সদৃশকোণী।
সদৃশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমানুপাতিক হয়।
∴ XS/XY = SP/YQ = XP/XQ
বা, SP/YQ = XP/XQ
বা, SP/XP = YQ/XQ – – – (i)
আবার, △YQX এবং △YRS এর,
∠YXQ = অনুরূপ কোণ ∠YSR – – – [∵ PQ||SR এবং YS ভেদক]
∠YQX = অনুরূপ কোণ ∠YRS – – – [∵ PQ||SR এবং YR ভেদক]
∠XYQ = ∠SYR – – – [দুটি ত্রিভুজেরই সাধারণ কোণ]
∴ △YQX এবং △YRS সদৃশকোণী।
সদৃশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমানুপাতিক হয়।
∴ YQ/YR = YX/YS = XQ/SR
বা, YQ/YR = XQ/SR
⇒ YR/YQ = SR/XQ
বা, YR/SR = YQ/XQ – – – (ii)
(i) ও (ii) থেকে পাই,
SP/XP = YQ/XQ = YR/SR
⇒ SP : XP = YQ : XQ = YR : SR
∴ PS : PX = QY : QX = RY : RS (প্রমাণিত)
Koshe Dekhi 18-3 Class 10 সদৃশতা

8. দুটি সুক্ষ্মকোণী ত্রিভুজ ∆ABC ও ∆PQR সদৃশকোণী। তাদের পরিকেন্দ্র যথাক্রমে X ও Y; BC ও QR অনুরূপ বাহু হলে, প্রমাণ করি যে, BX : QY = BC : QR.
সমাধান:
স্বীকার: দুটি সূক্ষ্মকোণী ত্রিভুজ △ABC ও △PQR সদৃশকোণী।
∠A = ∠P, ∠B = ∠Q এবং ∠C = ∠R. X ও Y যথাক্রমে ∆ABC এবং △PQR এর পরিকেন্দ্র। BC ও QR অনুরূপ বাহু।
প্রামান্য বিষয়: BX : QY = BC : QR.
প্রমাণ: BC বৃত্তচাপের উপর ∠BXC কেন্দ্রস্থ কোন এবং ∠BAC পরিধিস্থ কোণ।
∴ ∠BXC = 2∠BAC
∴ ∠BAC = 1/2∠BXC
আবার, QR বৃত্তচাপের উপর ∠QYR কেন্দ্রস্থ কোন এবং ∠QPR পরিধিস্থ কোণ
∴ ∠QYR =2∠QPR
∴ ∠QPR = 1/2∠QYR
∠BAC= ∠QPR – – – (স্বীকার)
⇒ 1/2∠BXC = 1/2∠QYR
⇒ ∠BXC = ∠QYR
এখন, BX = XC – – – [একই বৃত্তের ব্যাসার্ধ]
∴ ∠XBC = ∠XCB
△BXC থেকে পাই,
∠XBC + ∠XCB + ∠BXC = 180o
বা, 2∠XBC + ∠BXC = 180o
বা, ∠BXC= 180o – 2∠XBC
আবার, YQ = YR – – – [একই বৃত্তের ব্যাসার্ধ]
∠YQR = ∠YRQ
এখন △QYR থেকে পাই,
∠YQR + ∠YRQ + ∠QYR = 180o
বা, 2∠YQR + ∠QYR = 180o
বা, ∠QYR = 180o – 2∠YQR
∵ ∠BXC = ∠QYR
∴ 180o – 2∠XBC = 180o – 2∠YQR
⇒ – 2∠XBC = – 2∠YQR
⇒ ∠XBC = ∠YQR
△BXC এবং △QYR এর,
∠XBC = ∠YQR,
∠XCB = ∠YRQ
এবং ∠BXC = ∠QYR.
∴ △BXC এবং △QYR সদৃশকোণী
সদৃশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমানুপাতিক হয়।
△ BX : QY = BC : QR = XC : YR
∴ BX : QY = BC : QR (প্রমাণিত)
9. কোনো বৃত্তের PQ ও RS দুটি জ্যা বৃত্তের অভ্যন্তরে X বিন্দুতে পরস্পরকে ছেদ করেছে। P, S ও R, Q যুক্ত করে, প্রমাণ করি যে, ∆PXS ও ∆RSQ সদৃশকোণী। এর থেকে প্রমাণ করি যে, PX.XQ = RX.XS
অথবা
একটি বৃত্তে দুটি জ্যা পরস্পরকে অন্তঃস্থভাবে ছেদ করলে একটির অংশদ্বয়ের আয়তক্ষেত্র অপরটির অংশদ্বয়ের আয়তক্ষেত্রের সমান হবে।
সমাধান:
স্বীকার: PQ ও RS দুটি জ্যা বৃত্তের অভ্যন্তরে X বিন্দুতে পরস্পরকে ছেদ করেছে। P, S ও R, Q যুক্ত করা হল।
প্রামান্য বিষয়: △PXS এবং △RXQ সদৃশকোণী
এবং PX.XQ = RX.XS
প্রমাণ: ∠SPQ = ∠SRQ – – -[∵ একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান হয়।]
∴ ∠SPX = ∠QRX
△SPX এবং △QRX ত্রিভুজের ক্ষেত্রে,
∠XPS = ∠XRQ – – – [পূর্বে প্রমানিত]
∠PSX = ∠RQX – – – [ একই বৃত্তাংশস্থ কোণ]
এবং ∠SXP = ∠RXQ – – – [বিপ্রতীপ কোণ]
∴ △PXS এবং △RXQ সদৃশকোণী – – – (প্রমাণিত)
দ্বিতীয় অংশ:
যেহেতু সদৃশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমানুপাতিক হয়।
∴ PX/RX = XS/XQ = PS/RQ
⇒ PX/RX = XS/XQ
⇒ PX.XQ = RX.XS – – – (প্রমাণিত)
10. একটি সরলরেখার উপর P এবং Q দুটি বিন্দু। P এবং Q বিন্দুতে সরলরেখাটির উপর যথাক্রমে PR এবং QS লম্ব। PS এবং QR পরস্পরকে O বিন্দুতে ছেদ করে। OT, PQ-এর উপর লম্ব। প্রমাণ করি যে, 1/OT = 1/PR + 1/QS
সমাধান:
স্বীকার: XY সরলরেখার উপর P ও Q যেকোনো দুটি বিন্দু I P ও Q বিন্দুতে সরলরেখাটির উপর PR ও QS লম্ব। PR ও QS পরস্পরকে O বিন্দুতে ছেদ করে, OT, PQ-এর উপর লম্ব।
প্রমাণ্য বিষয়: 1/OT = 1/PR + 1/QS
প্রমাণ: △RPQ এবং △OTQ এর মধ্যে,
∠RPQ = ∠OTQ – – – [প্রত্যেকে 1 সমকোণ]
∠RQP = ∠OQT – – – [একই কোণ]
∠PRQ = অনুরূপ কোণ ∠TOQ – – – [ ∵ PR || TO এবং RQ ভেদক]
∴ △RPQ এবং △OTQ সদৃশকোণী ত্রিভুজ।
সদৃশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমানুপাতিক হয়।
∴ OT/PR = TQ/PQ = OQ/RQ
⇒ OT/PR = TQ/PQ – – – (i)
আবার, △SPQ এবং △OPT এর মধ্যে
∠SQP = ∠OTP – – – [প্রত্যেকে 1 সমকোণ]
∠SPQ = ∠OPT – – – [একই কোণ]
∠PSQ = অনুরূপ কোণ ∠POT [∵ OT || SQ এবং PS ভেদক]
∴ △SPQ এবং △OPT সদৃশকোণী ত্রিভুজ।
সদৃশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমানুপাতিক হয়।
∴ ∴ OP/SP = PT/PQ = OT/SQ
⇒ OT/SQ = PT/PQ – – – (ii)
(i) ও (ii) যোগ করে পাই,
11. একটি বৃত্তে অন্তলিখিত ∆ABC; বৃত্তের ব্যাস AD এবং AE, BC বাহুর উপর লম্ব যা BC বাহুকে E বিন্দুতে ছেদ করে। প্রমাণ করি যে, ∆AEB এবং ∆ACD সদৃশকোণী। এর থেকে প্রমাণ করি যে, AB.AC = AE.AD.
Solution:
স্বীকার: ∆ABC ত্রিভুজটি বৃত্তে অন্তর্লিখিত, যার ব্যাস AD; AE, BC বাহুর উপর লম্ব যা BC বাহুকে E বিন্দুতে ছেদ করেছে।
প্রামাণ্য বিষয়: ∆AEB এবং ∆ACD সদৃশকোণী
এবং AB.AC = AE.AD.
প্রমাণ: ΔΑEB এবং △ACD-এর ক্ষেত্রে,
∠AEB = ∠ACD – – – [প্র্যতেকে সমকোণ]
∠ABE = ∠ADC – – – [একই বৃত্তাংশস্থ কোণ]
∠BAE = ∠DAC – – – [অবশিষ্ট কোণ]
∴ ΔAEB এবং ΔACD সদৃশকোণী (প্রমাণিত)
আবার সদৃশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমানুপাতিক হয়।
∴ AB/AD = AE/AC = BE/DC
⇒ AB/AD = AE/AC
⇒ AB.AC = AD.AE (প্রমাণিত)
Madhyamik Question
MP-2024
▶️ দুটি সদৃশ ত্রিভুজের অনুরুপ বাহুগুলি _______________ (শূন্যস্থান পুরণ)
Ans: সমানুপাতী
▶️ PQR সমকোণী ত্রিভুজের ∠P = 90o এবং PS, অতিভুজ QR-এর ওপর লম্ব। প্রমাণ করো যে 1/PS2 – 1/PQ2 = 1/PR2
MP-2017
▶️ একটি সদৃশ ত্রিভুজের পরিসীমা যথাক্রমে 20 সেমি ও 16 সেমি, প্রথম ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য 9 সেমি হলে, দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য কত?
- Boyle’s Law গ্যাসের আচরণ বয়েলের সূত্র
- দশম শ্রেণির ভৌত বিজ্ঞানের সকল সূত্রাবলী
- কষে দেখি 26.4 দশম শ্রেণী রাশিবিজ্ঞান সংখ্যাগুরুমান
- কষে দেখি 26.3 দশম শ্রেণী রাশিবিজ্ঞান: ওজাইভ
- কষে দেখি 26.2 দশম শ্রেণী রাশিবিজ্ঞান মধ্যমা
- Koshe Dekhi 24 Class 10|পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত
- কষে দেখি 25 দশম শ্রেণী | ত্রিকোণমিতিক অনুপাতের প্রয়োগ: উচ্চতা ও দূরত্ব
- Solution of Koshe dekhi 22
- Solution of Koshe dekhi 21
- KOSHE DEKHI 17 সম্পাদ্য বৃত্তের স্পর্শক অঙ্কন
- ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন কষে দেখি 11.2
- Koshe Dekhi 18-4 Class 10 সদৃশতা
- Koshe Dekhi 18-3 Class 10 সদৃশতা
- Koshe Dekhi 18.2 Class X Similarity সদৃশতা
- Koshe Dekhi 23.3 Class 10 | ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলি কষে দেখি- ২৩.৩
- ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলি কষে দেখি- 23.2 Class-X
- সম্পাদ্যঃ ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন কষে দেখি 11.1
- ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা কষে দেখি 19
- Similarity Class X Koshe Dekhi 18.1 সদৃশতা
- লম্ব বৃত্তাকার শঙ্কু কষে দেখি 16 দশম শ্রেণি Right Circular Cone

Koshe Dekhi 18.2 Class X Similarity সদৃশতা
Koshe Dekhi 18.2 Class X Similarity সদৃশতা
সদৃশতা Koshe Dekhi 18.2 Class X Similarity
Madhyamik Previous Year (2017 – 2024) MATHEMATICS Question with complete solution|
বিগত বছরের (2017 – 2024) মাধ্যমিক গণিত প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান দেখতে নীচের BUTTON-এ CLICK করো|
1. (i)△ABC-এর BC বাহুর সমান্তরাল সরলরেখা AB ও AC বাহুকে যথাক্রমে P ও Q বিন্দুতে ছেদ করেছে।
PB = AQ, AP = 9 একক, QC = 4 একক হলে, PB-এর দৈর্ঘ্য হিসাব করে লিখি।
Solution:
এখানে PB = AQ
AP = 9 একক, QC = 4 একক
∵ PQ ∥ BC
∴ থ্যালাসের উপপাদ্য থেকে পাই,
AP/PB = AQ/QC
∴ 9/PB = PB/4
⇒ PB2 = 36
⇒ PB = 6
Ans: PB-এর দৈর্ঘ্য 6 একক
1. (ii)△ABC-এর BC বাহুর সমান্তরাল সরলরেখা AB ও AC বাহুকে যথাক্রমে P ও Q বিন্দুতে ছেদ করেছে।
PB-এর দৈর্ঘ্য AP-এর দৈর্ঘ্যের দ্বিগুণ এবং QC-এর দৈর্ঘ্য AQ-এর দৈর্ঘ্যের চেয়ে 3 একক বেশি হলে, AC-এর দৈর্ঘ্য কত হবে, হিসাব করে লিখি।
Solution:
এখানে PB = 2AP
ধরি, AQ = x একক,
∴ QC = (x + 3) একক
∵ PQ ∥ BC
∴ থ্যালাসের উপপাদ্য থেকে পাই,
AP/PB = AQ/QC
∴ AP/2AP = x/x + 3
⇒ 1/2 = x/x + 3
⇒ 2x = x + 3
∴ x = 3
∴ QC = (3 + 3) একক
= 6 একক
∴ AC = AQ + QC
= (3 + 6) = 9 একক
Ans: AC-এর দৈর্ঘ্য 9 একক
1. (iii)△ABC-এর BC বাহুর সমান্তরাল সরলরেখা AB ও AC বাহুকে যথাক্রমে P ও Q বিন্দুতে ছেদ করেছে।
যদি AP = QC, AB-এর দৈর্ঘ্য 12 একক এবং AQ-এর দৈর্ঘ্য 2 একক হয়, তবে CQ-এর দৈর্ঘ্য কত হবে, হিসাব করে লিখি।
Solution:
ধরি, AP = QC = x একক , AB = 12 একক
এবং AQ = 2 একক
∴ PB = (12 – x) একক
∵ PQ ∥ BC
∴ থ্যালাসের উপপাদ্য থেকে পাই,
AP/PB = AQ/QC
∴ x/(12-x) = 2/x
⇒ x2 = 2(12 – x)
⇒ x2 + 2x -24 = 0
বা, x2 + 6x – 4x -24 = 0
⇒ x(x + 6) – 4(x + 6) = 0
⇒ (x + 6)(x – 4) = 0
হয় (x + 6) = 0 নতুবা (x – 4) = 0
∴ x = -6 x = 4
বাহুর দৈর্ঘ্য ঋণাত্মক হয় না।
x ≠ -6
∴ x = 4
Ans: CQ-এর দৈর্ঘ্য 4 একক
Koshe Dekhi 18.2 Class X
2. (i) △PQR-এর PQ ও PR বাহুর উপর যথাক্রমে X, Y দুটি বিন্দু নিলাম।
PX = 2 একক, XQ = 3.5 একক, YR = 7 একক এবং PY = 4.25 একক হলে, XY ও QR পরস্পর সমান্তরাল হবে কিনা যুক্তি দিয়ে লিখি।
Solution:
এখানে PX = 2 একক, XQ = 3.5 একক,
YR = 7 একক, PY = 4.25 একক
XY ও QR পরস্পর সমান্তরাল হবে যদি
PX/XQ = PY/YR হয়।
∴ PX/XQ = 2/3.5 = 20/35 = 4/7
PY/YR = 4.25/7 = 425/700 = 17/28
∴ PX/XQ ≠ PY/YR
থ্যালেসের বিপরীত উপপাদ্য অনুযায়ী,
∴ XY ∦ QR
Ans: XY ও QR সমান্তরাল হবে না।
2 (ii)△PQR-এর PQ ও PR বাহুর উপর যথাক্রমে X, Y দুটি বিন্দু নিলাম।
PQ = 8 একক, YR = 12 একক, PY = 4 একক এবং PY-এর দৈর্ঘ্য XQ-এর দৈর্ঘ্যের চেয়ে 2 একক কম হলে, XY ও QR সমান্তরাল হবে কিনা যুক্তি দিয়ে লিখি।
Solution:
এখানে PQ = 8 একক, YR = 12 একক,
PY = 4 একক
PY-এর দৈর্ঘ্য XQ-এর দৈর্ঘ্যের চেয়ে 2 একক কম।
∴ XQ = PY + 2 একক
= (4 + 2) একক = 6 একক
∴ PX = PQ – XQ
= (8 – 6) একক = 2 একক
XY ও QR পরস্পর সমান্তরাল হবে যদি
PX/XQ = PY/YR হয়।
∴ PX/XQ = 2/6 = 1/3
PY/YR = 4/12= 1/3
∴ PX/XQ = PY/YR
থ্যালেসের বিপরীত উপপাদ্য অনুযায়ী,
∴ XY ∥ QR
Ans: XY ও QR সমান্তরাল হবে ।
3. প্রমাণ করি যে, কোনো ত্রিভুজের একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত দ্বিতীয় বাহুর সমান্তরাল সরলরেখা তৃতীয় বাহুকে সমদ্বিখন্ডিত করে। [ থ্যালাসের উপপাদ্যের সাহায্যে প্রমাণ করি]
Solution:
স্বীকার: △ABC –এর AB বাহুর মধ্যবিন্দু P দিয়ে অঙ্কিত BC বাহুর সমান্তরাল সরলরেখা AC-কে Q বিন্দুতে ছেদ করেছে।
প্রামাণ্য বিষয়: Q, AC –এর মধ্যবিন্দু। অর্থাৎ, AQ = QC।
প্রমান: △ABC –এর PQ || BC
∴ থ্যালেসের উপপাদ্য থেকে পাই,
AP/PB = AQ/QC
⇒ AP/AP = AQ/QC – – – [∵ X, AB বাহুর মধ্যবিন্দু, ∴ AP = PB]
⇒ 1 = AQ/QC
∴ AQ = QC
∴ Q, AC বাহুর মধ্যবিন্দু। (প্রমাণিত)
দশম শ্রেণীর গণিত প্রকাশ বইয়ের সম্পূর্ণ সমাধান দেখতে নিচের BUTTON-এ ক্লিক করো।
4. △ABC-এর AD মধ্যমার উপর P একটি বিন্দু। বর্ধিত BP ও CP যথাক্রমে AC ও AB-কে Q ও R বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করি যে, RQ ∥ BC.
Solution:
স্বীকার: △ABC-এর AD মধ্যমার উপর P একটি বিন্দু। বর্ধিত BP ও CP যথাক্রমে AC ও AB-কে Q ও R বিন্দুতে ছেদ করেছে।
প্রামাণ্য বিষয়: RQ ∥ BC
অঙ্কন: AD- কে X পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হল যেন PD = DX হয়। B, X; C, X যুক্ত করা হল।
প্রমান: PBXC চতুর্ভুজের,
PD = DX – – – [ অঙ্কনানুসারে]
এবং BD = DC – – – [∵ AD মধ্যমা]
∴ PBXC চতুর্ভুজটি একটি সামান্তরিক – – – [ ∵ সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখন্ডিত করে]
∴ PC || BX অর্থাৎ RP || BX
থ্যালেসের উপপাদ্য অনুযায়ী,
AR/RB = AP/PX – – – (i)
আবার ∵ PBXC একটি সামান্তরিক
∴ BP || XC অর্থাৎ PQ || XC
∴ থ্যালেসের উপপাদ্য অনুযায়ী,
AP/PX = AQ/QC – – – (Ii)
∴ (i) ও (ii) থেকে পাই,
AR/RB = AQ/QC
∴ থ্যালেসের বিপরীত উপপাদ্য অনুযায়ী,
RQ || BC [প্রমাণিত]
5. △ABC-এর BE ও CF মধ্যমা দুটি পরস্পরকে G বিন্দুতে ছেদ করেছে এবং FE সরলরেখাংশ AG সরলরেখাংশকে O বিন্দুতে ছেদ করলে, প্রমাণ করি যে, AO = 3OG
Solution:
স্বীকার: △ABC-এর BE ও CF মধ্যমা দুটি পরস্পরকে G বিন্দুতে ছেদ করেছে এবং FE সরলরেখাংশ AG সরলরেখাংশকে O বিন্দুতে ছেদ করেছে
প্রামাণ্য বিষয়: AO = 3OG
অঙ্কন: AG কে বর্ধিত করা হল যা BC কে D বিন্দুতে ছেদ করে।
প্রমান: △ABC-এর, AB বাহুর মধ্যবিন্দু F – – – (∵ CF মধ্যমা)
এবং AC বাহুর মধ্যবিন্দু E – – -(∵ BE মধ্যমা)
∴ FE || BC
△ABD-এর FO || BD – – – – [∵ FE || BC]
∴ থ্যালেসের উপপাদ্য থেকে পাই,
AF/FB = AO/OD – – – (i)
⇒ AF/AF = AO/OD – – – [∵ F, AB বাহুর মধ্যবিন্দু, ∴ AF = FB]
⇒1 = AO/OD
⇒ AO = OD
∴O, AD বাহুর মধ্যবিন্দু।
আবার
AO + OD = AD
⇒ AO + AO = 3/2 AG – – – [AG = 2/3AD]
⇒ 2AO = 3/2 (AO + OG)
বা, 4AO = 3(AO + OG)
⇒ 4AO = 3AO + 3OG
⇒ AO = 3OG (প্রমাণিত)
6. প্রমাণ করি যে, ট্রাপিজিয়মের তির্যক বাহুগুলির মধ্যবিন্দু দুটির সংযোজক সরলরেখাংশ সমান্তরাল বাহুগুলির সমান্তরাল।
Solution:
স্বীকার: ABCD ট্রাপিজিয়মের AD || BC এবং তির্যক বাহু AB ও CD-এর মধ্যবিন্দু যথাক্রমে P ও Q
প্রামাণ্য বিষয়: PQ || AD এবং
PQ || BC
অঙ্কন: BA ও CD কে বর্ধিত করা হল যারা পরস্পরকে R বিন্দুতে ছেদ করে।
প্রমান: △RBC এর AD || BC – – – – (স্বীকার)
∴ থ্যালেসের উপপাদ্য থেকে পাই,
RA/AB = RD/DC – – – (i)
আবার AB ও CD-এর মধ্যবিন্দু যথাক্রমে P ও Q
∴ AB = 2AP এবং DC = 2DQ
(i) থেকে পাই,
RA/AB = RD/DC
⇒ RA/2AP = RD/2DQ
⇒ RA/AP = RD/DQ
∴ △RAP এর RA/AP = RD/DQ
∴থ্যালেসের বিপরীত উপপাদ্য থেকে পাই,
PQ || AD (Proved)
আবার PQ || AD এবং AD || BC
∴ PQ || BC (Proved)
7. △ABC-এর BC বাহুর উপর D যে-কোনো একটি বিন্দু। P, Q যথাক্রমে △ABD ও △ADC-এর ভরকেন্দ্র। প্রমাণ করি যে, PQ ∥ BC.
Solution:
স্বীকার: △ABC-এর BC বাহুর উপর D যে-কোনো একটি বিন্দু। P, Q যথাক্রমে △ABD ও △ADC-এর ভরকেন্দ্র।
প্রামাণ্য বিষয়: PQ ∥ BC
অঙ্কন: ABD ও ADC ত্রিভুজের মধ্যমা যথাক্রমে AR এবং AS অঙ্কন করা হলো।
প্রমান: AR, ত্রিভুজ ABD-এর মধ্যমা এবং P, AR-এর উপর অবস্থিত।
∴ AP/PR = 3/1 – – – – (i)
আবার, AS, ত্রিভুজ ADC-এর মধ্যমা এবং Q, AS-এর উপর অবস্থিত।
∴ AQ/QS = 3/1 – – – – (ii)
(i) ও (ii) থেকে পাই,
AP/PR = AQ/QS
∴ ARS ত্রিভুজের AP/PR = AQ/QS
∴ থ্যালেসের বিপরীত উপপাদ্য অনুসারে,
PQ ∥ RS
∴ PQ ∥ BC (প্রমাণিত)
8. একই ভূমি QR-এর উপর এবং একই পার্শ্বে দুটি ত্রিভুজ △PQR ও △SQR অঙ্কন করেছি যাদের ক্ষেত্রফল সমান। F ও G যথাক্রমে ত্রিভুজদুটির ভরকেন্দ্র হলে প্রমাণ করি যে, FG ∥ QR.
Solution:
স্বীকার: সমান ক্ষেত্রফলবিশিষ্ট দুটি ত্রিভুজ △PQR এবং △SQR একই ভূমি QR-এর উপর এবং QR-এর একই পার্শ্বে অবস্থিত।F ও G যথাক্রমে △PQR এবং △SQR ত্রিভুজ দুটির ভরকেন্দ্র।
অঙ্কন: P, S যুক্ত করা হল। P, F ও S, G যুক্ত করে বর্ধিত করা হল যারা পরস্পরকে QR-এর উপর E বিন্দুতে ছেদ করে।
প্রামাণ্য বিষয়: FG ∥ QR
প্রমান: ∵ ত্রিভুজ △PQR এবং △SQR একই ভূমি QR-এর উপর এবং QR-এর একই পার্শ্বে অবস্থিত এবং তাদের ক্ষেত্রফল সমান।
∴ QR ∥ PS
PT ত্রিভুজ PQR-এর মধ্যমা এবং F, PT-এর উপর অবস্থিত।
∴ PF/FT = 3/1 – – – – (i)
আবার, ST ত্রিভুজ SQR-এর মধ্যমা এবং G, ST-এর উপর অবস্থিত।
∴ SG/GT = 3/1 – – – – (ii)
(i) ও (ii) থেকে পাই,
PF/FT = SG/GT
∴ PST ত্রিভুজের PF/FT = SG/GT
∴ থ্যালেসের বিপরীত উপপাদ্য অনুসারে,
FG ∥ QR (প্রমাণিত)
9. প্রমাণ করি যে, কোনো সমদ্বিবাহু ট্রাপিজিয়মের সমান্তরাল বাহুদুটির যে-কোনো একটির সংলগ্ন কোণ দুটি সমান।
Solution:
স্বীকার: ABCD সমদ্বিবাহু ট্রাপিজিয়মের AD ∥ BC এবং AB = DC
প্রামাণ্য বিষয়: ∠BAD = ∠ADC
অঙ্কন: BA ও CD-কে বর্ধিত করা হল যারা পরস্পরকে E বিন্দুতে ছেদ করে।
প্রমান: △EBC ত্রিভুজের AD ∥ BC
∴ থ্যালেসের উপপাদ্য থেকে পাই,
EA/AB = ED/DC
আবার AB = DC
∴ EA/AB = ED/AB
⇒ EA = ED
∴ EAD সমদ্বিবাহু ত্রিভুজ।
∴ ∠EAD = ∠EDA
∵ ∠BAD = 180o – ∠EAD
= 180o – ∠EDA – – – – [∵ ∠EAD = ∠EDA]
= ∠ADC
∴ ∠BAD = ∠ADC (প্রমাণিত)
10. △ABC এবং △DBC একই ভূমি BC-এর উপর এবং BC-এর একই পার্শ্বে অবস্থিত। BC বাহুর উপর E যেকোনো একটি বিন্দু। E বিন্দু দিয়ে AB এবং BD-এর সমান্তরাল সরলরেখা AC এবং DC বাহুকে যথাক্রমে F ও G বিন্দুতে ছেদ করে। প্রমাণ করি যে, AD ∥ FG.
Solution:
স্বীকার: △ABC এবং △DBC একই ভূমি BC-এর উপর এবং BC-এর একই পার্শ্বে অবস্থিত। BC বাহুর উপর অবস্থিত যেকোনো একটি বিন্দু E দিয়ে AB এবং BD-এর সমান্তরাল সরলরেখা AC এবং DC বাহুকে যথাক্রমে F ও G বিন্দুতে ছেদ করেছে।
প্রামাণ্য বিষয়: AD ∥ FG
অঙ্কন: AD ও FG যুক্ত করা হল।
প্রমান: △ABC ত্রিভুজের AB ∥ FE
∴ থ্যালেসের উপপাদ্য থেকে পাই,
CE/EB = CF/FA – – – – (i)
আবার △CBD ত্রিভুজের EG ∥ BD
∴ থ্যালেসের উপপাদ্য থেকে পাই,
CE/EB = CG/GD – – – – (ii)
(i) ও (ii) থেকে পাই,
CF/FA = CG/GD
∴ △CAD ত্রিভুজের,
CF/FA = CG/GD
∴ থ্যালাসের বিপরীত উপপাদ্য থেকে পাই,
FG ∥ AD
∴ AD ∥ FG (প্রমাণিত)

Koshe Dekhi 18.2 Class X
11. অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন (V.S.A.)
(A) বহুবিকল্পীয় প্রশ্ন (M.C.Q)
(i) △ABC-এর BC বাহুর সমান্তরাল সরলরেখা AB এবং AC বাহুকে যথাক্রমে X এবং Y বিন্দুতে ছেদ করে। AX = 2.4 সেমি, AY = 3.2 সেমি এবং YC = 4.8 সেমি, হলে AB-এর দৈর্ঘ্য
(a) 3.6 সেমি(b) 6 সেমি(c) 6.4 সেমি(d) 7.2 সেমি
Ans: (b) 6 সেমি
[△ABC-এর BC ∥ XY
∴ থ্যালেসের উপপাদ্য থেকে পাই,
∴ XB = 3.6
∴ AB = AX + XB
= (2.4 + 3.6) সেমি
= 6 সেমি]
(ii) △ABC ত্রিভুজের AB এবং AC বাহুর উপর D ও E বিন্দু এমনভাবে অবস্থিত যে DE ∥ BC এবং AD : DB = 3 : 1; যদি EA = 3.3 সেমি হয়, তাহলে AC-এর দৈর্ঘ্য
(a) 1.1 সেমি (b) 4 সেমি (c) 4.4 সেমি (d) 5.5 সেমি
Ans: (c) 4.4 সেমি
[△ABC-এর DE ∥ BC
∴ থ্যালেসের উপপাদ্য থেকে পাই,
∴ EC = 1.1
∴ AC = AE + EC
= (3.3 + 1.1) সেমি
= 4.4 সেমি]
(iii) পাশের চিত্রে DE ∥ BC হলে x-এর মান
(a) 4 (b) 1 (c) 3 (d) 2
Ans: (d) 2
[△ABC-এর DE ∥ BC
∴ থ্যালেসের উপপাদ্য থেকে পাই,
⇒ (x + 3)(3x + 4) = x(3x + 19)
⇒ 3x2 + 4x + 9x + 12 = 3x2 + 19x
ব্যা 13x + 12 = 19x
⇒ 13x – 19x = -12
⇒ -6x = -12
∴ x = 2]
(iv) ABCD ট্রাপিজিয়মের AB ∥ DC এবং AD ও BC বাহুর উপর P ও Q বিন্দু দুটি এমনভাবে অবস্থিত যে PQ ∥ DC; যদি PD = 18 সেমি, BQ = 35 সেমি, QC = 15 সেমি হয়, তাহলে AD-এর দৈর্ঘ্য
(a) 60 সেমি (b) 30 সেমি (c) 12 সেমি (d) 15 সেমি
Ans: (a) 60 সেমি.
ABCD ট্রাপিজিয়মের AB ∥ DC এবং PQ ∥ DC;
AD = AP + PD
= (42 + 18) সেমি. = 60 সেমি.]
(v) পাশের চিত্রে, DP = 5 সেমি, DE = 15 সেমি, DQ = 6 সেমি এবং QF = 18 সেমি হলে
(a) PQ = EF (b) PQ ∥ EF (c) PQ ≠ EF (d) PQ ∦ EF
Ans: (d) PQ ∦ EF
[PE = DE – DP
= (15 – 5) সেমি = 10 সেমি
(B) নীচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি :
(i) দুটি সদৃশ ত্রিভুজ সর্বদা সর্বসম।
Ans: মিথ্যা
(ii) পাশের চিত্রে DE ∥ BC হলে, AB/BD = AC/CE হবে
Ans: সত্য
[△ABC-এর DE ∥ BC
∴ থ্যালেসের উপপাদ্য থেকে পাই,
(C) শূন্যস্থান পূরণ করি :
(i) একটি ত্রিভুজের যে-কোনো বাহুর সমান্তরাল সরলরেখা অপর দুটি বাহুকে বা তাদের বর্ধিতাংশকে __________ বিভক্ত করে।
Ans: সমানুপাতে
(ii) দুটি ত্রিভুজের ভূমি একই সরলরেখায় অবস্থিত এবং ত্রিভুজ দুটির অপর শীর্ষবিন্দুটি সাধারণ হলে ত্রিভুজ দুটির ক্ষেত্রফলের অনুপাত ভূমির দৈর্ঘ্যের অনুপাতের __________।
Ans: সমান
(iii) একটি ট্রাপিজিয়মের সমান্তরাল বাহুদ্বয়ের সমান্তরাল সরলরেখা অপর বাহুদ্বয়কে __________ বিভক্ত করে।
Ans: সমানুপাতে
12. সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন (S.A.)
∴ থ্যালেসের বিপরীত উপপাদ্য থেকে পাই,
DE ∥ BC
∵ DE ∥ BC এবং AB ভেদক
∴∠ADE = ∠ABC – – – (অনুরূপ কোন)
আবার ∠ADE = ∠ACB
∴ ∠ABC = ∠ACB
△ABC-এর ∠ABC = ∠ACB
∴ AB = AC
Ans: বাহুভেদে ABC ত্রিভুজটি সমদ্বিবাহু ত্রিভুজ।
Koshe Dekhi 18.2 Class X
(ii) পাশের চিত্রে DE ∥ BC এবং AD : BD = 3 : 5 হলে, △ADE-এর ক্ষেত্রফল : △CDE-এর ক্ষেত্রফল কত তা লিখি।
Solution:
△ABC-এর DE ∥ BC
∴ থ্যালেসের উপপাদ্য থেকে পাই,
ধরি, D থেকে AB বাহুর লম্ব দূরত্ব h
∴△ADE-এর ক্ষেত্রফল : △CDE-এর ক্ষেত্রফল
= 1/2×AE×h : 1/2×EC×h
= AE : EC = 3 : 5 (Ans)
(iii) পাশের চিত্রে LM ∥ AB এবং AL = (x – 3) একক, AC = 2x একক, BM = (x – 2) একক এবং BC = (2x + 3) একক হলে, x-এর মান নির্ণয় করি।
Solution:
△CAB-এর LM ∥ AB
∴ থ্যালেসের উপপাদ্য থেকে পাই,
⇒ 2x(x – 2) = (x – 3)(2x + 3)
⇒ 2x2 – 4x = 2x2 +3x – 6x – 9
বা, – 4x + 6x – 3x = -9
⇒ -x = -9
⇒x = 9
Ans: x-এর মান 9
Koshe Dekhi 18.2 Class X
(iv) পাশের চিত্রে, ABC ত্রিভুজে DE ∥ PQ ∥ BC এবং AD = 3 সেমি, DP = x সেমি, PB = 4 সেমি, AE = 4 সেমি, EQ = 5 সেমি, QC = y সেমি হলে, x ও y-এর মান নির্ণয় করি।
Solution:
চিত্রে, ABC ত্রিভুজে DE ∥ PQ ∥ BC এবং
AD = 3 সেমি, DP = x সেমি,
PB = 4 সেমি, AE = 4 সেমি,
EQ = 5 সেমি, QC = y সেমি
△APQ-এর DE ∥ PQ
∴ থ্যালেসের উপপাদ্য থেকে পাই,
আবার,△ABC-এর PQ ∥ BC
∴ থ্যালেসের উপপাদ্য থেকে পাই,
Ans: x-এর মান 15/4 এবং
y-এর মান 16/3
(v) পাশের চিত্রে, DE ∥ BC, BE ∥ XC এবং AD/DB = 2/1 হলে, AX/XB -এর মান নির্ণয় করি।
Solution:
△ABC-এর DE ∥ BC
∴ থ্যালেসের উপপাদ্য থেকে পাই,
আবার, △AXC এর BE ∥ XC
∴ থ্যালেসের উপপাদ্য থেকে পাই,
Madhyamik Question
MP-2022
▶️ △ABC -এর DE || BC, যেখানে D ও E যথাক্রমে AB ও AC বাহুর ওপর অবস্থিত। যদি AD = 5 সেমি., DB = 6 সেমি. এবং AE = 7.5 সেমি, হয়, তবে AC এর দৈর্ঘ্য নির্ণয় করো।
MP-2018
▶️ △ABC-এর BC বাহুর সমান্তরাল সরলরেখা AB ও AC কে যথাক্রমে P ও Q বিন্দুতে ছেদ করে। যদি AP = 4 সেমি, QC = 9 সেমি এবং PB = AQ হয় তাহলে PB-এর দৈর্ঘ্য নির্ণয় করো।
Solution:
△ABC-এর BC বাহুর সমান্তরাল সরলরেখা AB ও AC কে যথাক্রমে P ও Q বিন্দুতে ছেদ করে
এখানে
AP = 4 সেমি,
QC = 9 সেমি এবং
PB = AQ
ধরি, PB = x সেমি
⇒ x2 = 36
⇒ x = 6
Ans: PB-এর দৈর্ঘ্য 6 সেমি
- JBNSTS- Junior & Senior Scholarship – How to apply, Syllabus etc.
- জি. পি. বিড়লা স্কলারশিপ || How to apply GP Birla Scholarship
- Vidyasagar Science Olympiad How To Apply বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড
- Medhasree Scholarship মেধাশ্রী – How to apply, Check Date, Eligibility
- COLGATE SCHOLARSHIP কলগেট স্কলারশিপ -How to apply
- Sitaram Jindal সীতারাম জিন্দাল Scholarship- How to apply
- PRIYAMVADA BIRLA SCHOLARSHIP-How to apply
- ALO SCHOLARSHIP আলো স্কলারশিপ How to apply
- NABANNA নবান্ন Scholarship – How to apply
- Oasis Scholarship ওয়েসিস How to apply
- SWAMI-VIVEKANANDA SCHOLARSHIP (SVMCM)- How to apply
- Aikyashree ঐক্যশ্রী SCHOLARSHIP How to apply Aikyashree
- KANYASHREE PRAKALPA কন্যাশ্রী How to apply Kanyashree
- SIKSHASHREE শিক্ষাশ্রী SCHEME-How to apply In SIKSHASHREE



































