Category: X-Mathematics

  • বৃত্ত সম্পর্কিত উপপাদ্যঃ কষে দেখি – 3.2 দশম শ্রেণি

    বৃত্ত সম্পর্কিত উপপাদ্যঃ কষে দেখি – 3.2 দশম শ্রেণি

    বৃত্ত সম্পর্কিত উপপাদ্যঃ কষে দেখি – 3.2 দশম শ্রেণি

    বৃত্ত সম্পর্কিত উপপাদ্যঃ কষে দেখি – 3.2 দশম শ্রেণি

    ▶️ বৃত্তের সমান দৈর্ঘ্যের জ্যা বৃত্তে সমান দৈর্ঘ্যের চাপ ছিন্ন করে।
    ▶️ বৃত্তের সমান দৈর্ঘ্যের জ্যা বৃত্তের কেন্দ্রে সমান সন্মুখ কোণ উৎপন্ন করে।
    🔅 কোনো বৃত্তের যে সকল জ্যা বৃত্তের কেন্দ্রে সমান সন্মুখ কোণ উৎপন্ন করে তাদের দৈর্ঘ্য সমান হয়।
    ▶️ তিনটি অসমরেখ বিন্দু দিয়ে কেবলমাত্র একটি বৃত্তই আকাঁ সম্ভব।
    ▶️ তিনটি বিন্দু সমরেখ হলে বিন্দু তিনটি দিয়ে কোনো বৃত্তই আকাঁ সম্ভব নয়।

    ✴️ বৃত্তস্থ চতুর্ভুজ: কোনো চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলি বৃত্তের উপর অবস্থিত হলে সেই চতুর্ভুজকে বৃত্তস্থ চতুর্ভুজ বলে।
    ▶️ সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের শীর্ষবিন্দুগুলি সমবৃত্তস্থ হয়।
    ▶️ বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের উপর অঙ্কিত লম্ব জ্যাকে সমদ্বিখণ্ডিত করে।
    ✴️ কোনো বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী প্রতিটি জ্যায়ের দৈর্ঘ্য সমান হয়।
    ▶️ ব্যাস বৃত্তের বৃহত্তম জ্যা।
    ▶️ পরিধি বৃত্তের বৃহত্তম চাপ।

    1. O কেন্দ্রীয় একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি এবং AB একটি জ্যা-এর দৈর্ঘ্য ৪ সেমি.। O বিন্দু থেকে AB জ্যা-এর দূরত্ব হিসাব করে লিখি।

    A B C O

    O কেন্দ্রীয় বৃত্তের,
    OB = 5 সেমি
    AB = 8 সেমি
    ∴ BC = ½ × AB
    = ½ × 8 সেমি
    = 4 সেমি
    OCB সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে,
    OC2 + BC2 = OB2
    OC2 = OB2 – BC2
    = 52 – 42
    ⇒ 25 – 16
    ⇒ 9
    ∴ OC = √9
    = 3
    Ans: O বিন্দু থেকে AB জ্যা-এর দূরত্ব 3 সেমি

    2. O কেন্দ্রীয় একটি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 26 সেমি। O বিন্দু থেকে PQ জ্যা-এর দূরত্ব 5 সেমি । PQ জ্যা-এর দৈর্ঘ্য হিসাব করে লিখি।

    A B P Q S O

    O কেন্দ্রীয় বৃত্তের,
    AB = 26 সেমি
    ∴ OQ = ½ × AB
    = 26/2 সেমি
    = 13 সেমি
    OS = 5 সেমি
    OSQ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে,
    OS2 + SQ2 = OQ2
    SQ2 = OQ2 – OS2
    ⇒ (13)2 – 52
    = 169 – 25
    = 144
    ∴ SQ = √144
    = 12
    ∴ PQ = 2 × SQ
    = 2 × 12
    = 24 সেমি
    Ans: PQ জ্যা-এর দৈর্ঘ্য 24 সেমি

    Madhyamik Previous Year (2017 – 2024) MATHEMATICS Question with complete solution|
    বিগত বছরের (2017 – 2024) মাধ্যমিক গণিত প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান দেখতে নীচের BUTTON-এ CLICK করো|

    3. O কেন্দ্রীয় একটি বৃত্তের PQ জ্যা-এর দৈর্ঘ্য 4 সেমি এবং O বিন্দু থেকে PQ-এর দূরত্ব 2.1 সেমি.। বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি।

    P Q S O

    O কেন্দ্রীয় বৃত্তের,
    PQ = 4 সেমি
    OS = 2.1 সেমি
    ∴ SQ = ½ × PQ
    = ½ × 4 = 2 সেমি।
    OSQ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে,
    OQ2 = OS2 + SQ2
    ⇒ (2.1)2 + 22
    = 4.41 + 4
    = 8.41
    ∴ OQ = √8.41
    =2.9
    ∴ বৃত্তটির ব্যাস = 2 × OQ
    = 2 × 2.9
    = 5.8 সেমি
    Ans: বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 5.8 সেমি

    Country, Capital and Currency of South America CLICK HERE

    4. O কেন্দ্রীয় বৃত্তে 6 সেমি. ও ৪ সেমি দৈর্ঘ্যের দুটি জ্যা। যদি ছোটো দৈর্ঘ্যের জ্যাটির বৃত্তের কেন্দ্র থেকে দূরত্ব 4 সেমি হয়, তাহলে অপর জ্যাটির কেন্দ্র থেকে দূরত্ব কত তা হিসাব করে লিখি।

    P Q C D A B O

    সমাধানঃ
    O কেন্দ্রীয় বৃত্তের,
    CD = 6 সেমি
    AB = 8 সেমি এবং
    OQ = 4 সেমি
    ∴ QD = ½ × CD
    = ½ × 6 = 3 সেমি।
    ∴ PB = ½ × AB
    = ½ × 8 = 4 সেমি।
    OQD সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে,
    OD2 = OQ2 + QD2
    = 42 + 32
    ⇒ 16 + 9
    = 25
    ∴ OD = 5
    OPB সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে,
    OP2 + PB2 = OB2
    বা, OP2 + 42 = 252 – – – [∵ OB=OD]
    ⇒ OP2 = 25 – 16
    বা, OP2 = 9 =(3)2
    ∴ OP = 3
    Ans: অপর জ্যাটির কেন্দ্র থেকে দূরত্ব 3 সেমি।

    5. যদি কোনো বৃত্তের একটি জ্যা-এর দৈর্ঘ্য 48 সেমি এবং কেন্দ্র থেকে ওই জ্যা-এর দূরত্ব 7 সেমি, হয়, তবে ওই বৃত্তের কেন্দ্র থেকে যে জ্যা-এর দূরত্ব 20 সেমি সেই জ্যা-এর দৈর্ঘ্য কত হবে তা হিসাব করে লিখি।

    P Q C D A B O

    O কেন্দ্রীয় বৃত্তের,
    AB = 48 সেমি
    OP ⟂ AB অঙ্কন করা হল।
    ∴ PB = ½ × AB
    = ½ × 48 = 24 সেমি।
    প্রশ্নানুসারে, OP = 7 সেমি
    OAP সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে,
    OB2 = PB2 + OP2
    = 242 + 72
    ⇒ 576 + 49
    = 625 = (25)2
    ∴ OB = 25 
    ∴ বৃত্তটির ব্যাসার্ধ = 25 সেমি।
    আবার, O কেন্দ্র থেকে CD জ্যা এর দূরত্ব 20 সেমি।
    ∴ OQ = 20 সেমি।
    OQD সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে,
    OQ2 + QD2 = OD2
    বা, 202 + QD2 = 252 – – – [∵ OB=OD]
    বা, 400 + QD2 = 625
    ⇒ QD2 = 625 – 400
    বা, QD2 = 225 =(15)2
    ∴ OD = 15
    ∴ CD = 2 × 15 সেমি
    = 30 সেমি
    Ans: নির্নেয় জ্যা –এর দৈর্ঘ্য 30 সেমি।

    6.পাশের O কেন্দ্রীয় বৃত্তের ছবিতে OP ⊥ AB, AB = 6 সেমি. এবং PC = 2 সেমি হলে, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসাব করে লিখি।

    P C A B O

    চিত্রে AB = 6 সেমি
    OP⟂AB
    ∴ P, AB –এর মধ্যবিন্দু।
    BP = ½ × AB
    =½ × 6 = 3 সেমি
    প্রশ্নানুসারে, PC = 2 সেমি
    ধরি, বৃত্তটির ব্যাসার্ধ = r সেমি।
    OB = OC = r – – – [ একই বৃত্তের ব্যাসার্ধ ]
    ∴ OP = OC – PC
    = (r – 2 ) সেমি
    OPB সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে,
    PB2 + OP2 = OB2
    ∴ 32 + (r – 2)2 = r2
    বা, 9 + r2 – 4r + 4 = r2
    বা, – 4r = – 13
    ⇒ 4r = 13
    বা, r = 13/4
    বা, r = 3.75
    Ans: বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 3.75 সেমি

    7. একটি সরলরেখা দুটি এককেন্দ্রীয় বৃত্তের একটিকে A ও B বিন্দুতে এবং অপরটিকে C ও D বিন্দুতে ছেদ করেছে। যুক্তি দিয়ে প্রমাণ করি যে AC = DB

    P C D A B O

    স্বীকারঃ AB সরলরেখা O কেন্দ্রীয় দুটি বৃত্তকে A ও B এবং C ও D বিন্দুতে ছেদ করেছে।
    প্রামাণ্য বিষয়ঃ AC = DB
    অঙ্কনঃ O বিন্দু থেকে AB এর উপর OP লম্ব অঙ্কন করা হল।
    প্রমাণঃ P বিন্দু AB –এর মধ্যবিন্দু – – – [∵ OP ⊥ AB]
    এবং P বিন্দু CD –এর মধ্যবিন্দু। – – – [∵ OP ⊥ CD]
    ∴ AP = BP এবং CP = DP
    ∴ AC = AP – CP
    = BP – DP
    = DB
    ∴ AC = DB (প্রমাণিত)

    Complete Solution of MP-2023 P.Sc CLICK HERE

    8. প্রমাণ করি, কোনো বৃত্তের দুটি পরস্পরছেদি জ্যা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করতে পারে না, যদি না উভয়েই বৃত্তের ব্যাস হয়।

    P C D A B O

    স্বীকারঃ O কেন্দ্রীয় বৃত্তের ব্যাস নয় এরূপ একটি জ্যা AB এর মধ্যবিন্দু P এবং P বিন্দুগামী অপর একটি জ্যা CD যা বৃত্তের ব্যাস নয়।
    প্রামাণ্য বিষয়ঃ প্রমাণ করতে হবে AB ও CD জ্যা দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করবে না, যদি না উভয়েই বৃত্তের ব্যাস হয়। অর্থাৎ P, CD –এর মধ্যবিন্দু নয় প্রমাণ করলেই উপপাদ্যটি প্রমাণ হবে।
    অঙ্কনঃ O, P যুক্ত করা হল।
    প্রমাণঃ P, AB এর মধ্যবিন্দু।
    ∴ OP⟂ AB
    যেহেতু, AB ও CD উভয়েই P বিন্দুগামী
    ∴ AB ও CD উভয়েই OP এর উপর P বিন্দুতে লম্ব হতে পারে না।
    ∴ CD, OP –এর উপর লম্ব নয়।
    আবার, যেহেতু কোনো জ্যা –এর মধ্যবিন্দু ও বৃত্তের কেন্দ্র সংযোজক রেখাংশ জ্যা এর উপর লম্ব।
    ∴ P, CD এর মধ্যবিন্দু নয়। 
    কোনো বৃত্তের দুটি পরস্পরছেদি জ্যা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করতে পারে না, যদি না উভয়েই বৃত্তের ব্যাস হয়। [ প্রমাণিত]

    দশম শ্রেণীর গণিত প্রকাশ বইয়ের সম্পূর্ণ সমাধান দেখতে নিচের BUTTON-এ ক্লিক করো।

    9. X ও Y কেন্দ্রবিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে A ও B বিন্দুতে ছেদ করেছে। XY এর মধ্যবিন্দু S-এর সঙ্গে A বিন্দু যুক্ত করলাম এবং A বিন্দু দিয়ে SA-এর উপর লম্ব অঙ্কন করলাম যা বৃত্ত দুটিকে P ও Q বিন্দুতে ছেদ করল। প্রমাণ করি যে PA = AQ.

    G S B A P M N QX Y

    স্বীকারঃ X ও Y কেন্দ্রবিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে A ও B বিন্দুতে ছেদ করেছে। A বিন্দু দিয়ে SA –এর উপর লম্ব PAQ অঙ্কন করা হল। PAQ বৃত্তদ্বয়কে যথাক্রমে P ও Q বিন্দুতে ছেদ করেছে।
    প্রামাণ্য বিষয়ঃ PA = AQ
    অঙ্কনঃ XM ⟂ PA এবং YN ⟂ AQ অঙ্কন করা হল।
    XN যুক্ত করা হল যা AS কে G বিন্দুতে ছেদ করে।
    প্রমাণঃ XM, SA এবং YN প্রত্যেকেই PQ –এর উপর লম্ব।
    ∴ XM || SA || YN
    △XYN –এর XY –এর মধ্যবিন্দু S এবং SG || YN
    ∴ G, XN –এর মধ্যবিন্দু
    আবার, △NMX –এর G, XN –এর মধ্যবিন্দু।
    ∴ A বিন্দু MN এর মধ্যবিন্দু
    ∴ MA = NA
    আবার,
    M, AP –এর মধ্যবিন্দু – – – [∵ XM ⟂ AP]
    ∴ MA = ½ PA
    অনুরূপে, NA = ½ AQ
    ∵ MA = NA – – – [পূর্বে প্রমাণিত]
    ∴ ½ PA = ½ AQ
    ∴ PA = AQ [ প্রমাণিত]

    10. O কেন্দ্রীয় বৃত্তের 10 সেমি. ও 24 সেমি দৈর্ঘ্যের দুটি সমাস্তরাল জ্যা AB এবং CD কেন্দ্রের বিপরীত পার্শ্বে অবস্থিত। যদি AB ও CD-জ্যা দুটির মধ্যে দূরত্ব 17 সেমি হয়, তবে হিসাব করে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য লিখি।

    C D O E F B A

    চিত্রে, AB =10 সেমি.; CD = 24 সেমি.; EF = 17 সেমি.
    ধরি, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য r সেমি. এবং বৃত্তের কেন্দ্র থেকে AB জ্যা-এর দূরত্ব x সেমি.।
    ∴ OE = x সেমি.
    OF = (17 – x) সেমি. বৃত্তের কেন্দ্র O থেকে AB ও CD এর উপর লম্ব যথাক্রমে OE ও OF;
    ∵ বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের উপর অঙ্কিত লম্ব জ্যাকে সমদ্বিখণ্ডিত করে।
    ∴ AE = ½ × AB
    = ½ × 10 = 5
    এবং CF = ½ × CD
    = ½ × 24 = 12
    ΔOEA এর ক্ষেত্রে,
    OA2 = AE2 + OE2
    = 52 + x2 – – – (i)
    ΔOFC এর ক্ষেত্রে,
    OC2 = CF2 + OF2
    = 122 + (17-x)2
    OA = OC – – – [একই বৃত্তের ব্যাসার্ধ]
    OA2 = OC2
    ∴ 52 + x2 = 122 + (17-x)2
    বা, 25 + x2 = 144 + 289 – 34x + x2
    বা, 34x = 433 – 25
    ⇒ 34x = 408
    বা, x = 12
    (i) নং থেকে পাই,
    OA2 = AE2 + OE2
    বা, OA2 = 52 + 122
    ⇒ OA2 = 25 + 144
    বা, OA2 = 169
    ∴ OA = 13
    Ans: বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 13 সেমি।

    11. দুটি বৃত্তের কেন্দ্র P এবং Q: বৃত্ত দুটি A এবং B বিন্দুতে ছেদ করে। A বিন্দু দিয়ে PQ সরলরেখাংশের সমান্তরাল সরলরেখা বৃত্ত দুটিকে C ও D বিন্দুতে ছেদ করে। প্রমাণ করি যে, CD =2PQ

    B A C X Y D P Q

    স্বীকারঃ P ও Q কেন্দ্রবিশিষ্ট বৃত্ত দুটি পরস্পরকে A ও B বিন্দুতে ছেদ করেছে। A বিন্দু দিয়ে PQ সরলরেখাংশের সমান্তরাল সরলরেখা বৃত্ত দুটিকে C ও D বিন্দুতে ছেদ করে।
    প্রামাণ্য বিষয়ঃ CD = 2PQ
    অঙ্কনঃ P ও Q বিন্দু থেকে যথাক্রমে CD এর উপর যথাক্রমে PX ও QY লম্ব অঙ্কন করা হল।
    প্রমাণঃ ∵ PQ ∥ CD
    ∴ PQ ∥ XY
    আবার, PX ⊥ CD এবং QY ⊥ CD
    PX || QY
    PQYX চতুর্ভুজের,
    PQ Il XY, PX Il QY
    ∴ PQYX চতুর্ভুজটি একটি সামান্তরিক।
    XY = PQ
    বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস নয় এরূপ কোনো জ্যা এর উপর লম্ব জ্যাটিকে সমদ্বিখন্ডিত করে।
    ∴ AX = ½ × AC
    বা, AC = 2AX
    AY = ½ × AD
    বা, AD = 2AY
    ∴ CD = AC + AD
    = 2AX + 2AY
    ⇒ 2(AX + AY)
    = 2XY
    = 2PQ
    CD=2PQ [প্রমাণিত]

    MY OWN TRUE FAMILY Important Questions and Answer CLICK HERE

    12. একটি বৃত্তের AB ও AC জ্যা দুটি সমান। প্রমাণ করি যে, ∠BAC-এর সমদ্বিখণ্ডক কেন্দ্রগামী।

    A B C O P

    স্বীকারঃ O কেন্দ্রীয় বৃত্তের AB ও AC জ্যা দুটি সমান।
    প্রামাণ্য বিষয়ঃ ∠BAC এর সমদ্বিখন্ডক O বিন্দুগামী।
    অঙ্কনঃ B ও C যুক্ত করা হল। ∠BAC এর সমদ্বিখন্ডক BC কে P বিন্দুতে ছেদ করেছে।
    প্রমাণঃ ΔABP এবং ΔACP এর মধ্যে
    AB = AC – – – [প্রদত্ত]
    ∠BAP = ∠CAP – – – [∵ AP, ∠BAC এর সমদ্বিখন্ডক]
    AP সাধারণ বাহু
    S-A-S সর্বসমতানুসারে
    ΔABP = ΔACP
    ∠BPA = ∠CPA – – – [সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ]
    BP= CP – – – [সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু]
    ∠BPA +∠CPA = 180°
    ∴ ∠BPA = ∠CPA = 90°
    P, BC বাহুর মধ্যবিন্দু এবং AP ⊥ BC
    আবার O কেন্দ্রীয় বৃত্তের BC জ্যা এবং P, BC এর মধ্যবিন্দুএবং AP ⊥ BC
    ∴ AP, O বিন্দুর উপর দিয়ে অবস্থিত।
    ∠BAC এর সমদ্বিখন্ডক O বিন্দুগামী। [প্রমাণিত]

    13. একটি বৃত্তের দুটি পরস্পরচ্ছেদী জ্যা-এর অন্তর্ভূত কোণের সমদ্বিখণ্ডক যদি কেন্দ্রগামী হয়, তাহলে প্রমাণ করি যে, জ্যা দুটি সমান।

    P Q D C O R B A

    স্বীকারঃ O কেন্দ্রীয় বৃত্তের AB ও CD জ্যা দুটি পরস্পরকে R বিন্দুতে ছেদ করেছে। OR, ∠ARC এর সমদ্বিখণ্ডক।
    প্রামাণ্য বিষয়ঃ AB=CD
    অঙ্কনঃ O বিন্দু থেকে AB ও CD এর উপর যথাক্রমে OP ও OQ লম্ব অঙ্কন করলাম। O,A এবং O,C যুক্ত করা হল।
    প্রমাণঃ ΔOPR এবং ΔOQR এর মধ্যে
    ∠ORP = ∠ORQ – – – [OR, ∠ARC এর সমদ্বিখণ্ডক]
    ∠OPR = ∠OQR – – – [উভয়েই সমকোণ]
    OR সাধারণ বাহু
    ∴ ΔOPM = ΔOQM – – – [A-A-S সর্বসমতানুসারে]
    ∴ OP = OQ – – – [সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু]
    ΔOPA এবং ΔOQC এর মধ্যে
    OP = OQ
    ∠OPA = ∠OQC – – – [উভয়েই সমকোণ]
    OC = OA – – – [একই বৃত্তের ব্যাসার্ধ্য]
    ∴ ΔOPA = ΔOQC – – – [S-A-S সর্বসমতানুসারে]
    ∴ AP = CQ
    বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস নয় এরূপ কোনো জ্যা এর উপর লম্ব জ্যাটিকে সমদ্বিখন্ডিত করে।
    AP = ½ × AB এবং CQ = ½ × CD
    ∵ AP = CQ
    ½ × AB = ½ × CD
    AB = CD [প্রমাণিত]

    14. প্রমাণ করি, একটি বৃত্তে দুটি জ্যা-এর মধ্যে যে জ্যাটি কেন্দ্রের নিকটবর্তী সেটির দৈর্ঘ্য অপর জ্যা-টির দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর।

    Q D C O P B A

    স্বীকারঃ  O কেন্দ্রীয় বৃত্তের AB ও CD দুটি জ্যা-এর মধ্যে AB জ্যা কেন্দ্রের নিকটবর্তী।
    প্রামাণ্য বিষয়ঃ  AB জ্যা -এর দৈর্ঘ্য, CD জ্যা অপেক্ষা বৃহত্তর
    অর্থাৎ, AB > CD
    অঙ্কনঃ O, A এবং O, C বিন্দুদ্বয় যুক্ত করা হল। O থেকে AB ও CD দুটি জ্যা-এর উপর যথাক্রমে OP এবং OQ লম্ব অঙ্কন করা হল।
    প্রমাণঃ ∵ OP ⟂ AB
    ∴ AP = ½ × AB
    আবার, OQ ⟂ CD
    ∴ CQ = ½ CD এবং
    APO সমকোণী ত্রিভুজে,
    AP2 + OP2 = OA2
    CQO সমকোণী ত্রিভুজে,
    CQ2 + OQ2 = OC2
    আবার, OA = OC – – – [∵ একই বৃত্তের ব্যাসার্ধ ]
    ∴ AP2 + OP2 = CQ2 + OQ2
    বা, AP2 – CQ2 = OQ2 – OP2 – – – (i)
    OP < OQ – – – [ প্রশ্নানুসারে ]
    ∴ OQ > OP
    ∴ OQ2 > OP2
    বা, OQ2 – OP2 > 0
    (i) নং থেকে পাই,
    AP2 – CQ2 > 0
    বা, AP2 > CQ2
    বা, AP > CQ
    বা, ½ × AB > ½ × CD
    ∴ AB >  CD [ প্রমাণিত ]
    একটি বৃত্তে দুটি জ্যা-এর মধ্যে যে জ্যাটি কেন্দ্রের নিকটবর্তী সেটির দৈর্ঘ্য অপর জ্যা-টির দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর। (Proved)

    জি. পি. বিড়লা স্কলারশিপ || How to apply GP Birla Scholarship Details

    15. একটি বৃত্তের ভিতর যে-কোনো বিন্দু দিয়ে ক্ষুদ্রতম জ্যা কোনটি হবে তা প্রমাণ করে লিখি।

    Q D C O P B A

    স্বীকারঃ O কেন্দ্রীয় বৃত্তের মধ্যস্থ P যেকোনো একটি বিন্দু দিয়ে অঙ্কিত দুটি জ্যা AB ও CD এবং P, AB জ্যা-এর মধ্যবিন্দু ।
    অঙ্কনঃ CD এর ওপর OQ লম্ব অঙ্কন করা হলো ।
    প্রমানঃ সমকোণী ত্রিভুজ ΔOPQ এর OP অতিভুজ।
    OP > OQ
    বৃত্তের কেন্দ্র থেকে দূরবর্তী জ্যা ক্ষুদ্রতম হয়।
    ∴ AB < CD
    কোনও বিন্দু দিয়ে অঙ্কিত জ্যাটি ক্ষুদ্রতম হবে, যখন ঐ বিন্দু জ্যাটির মধ্যবিন্দু হবে (প্রমাণিত )

    16. অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন (V.S.A.) (A) (M.CQ.) :

    (i) O কেন্দ্রীয় বৃত্তের AB ও CD জ্যা দুটির দৈর্ঘ্য সমান। ∠AOB= 60° হলে, ∠COD-এর মান
    (a) 40° (b) 30° (c) 60° (d) 90°

    Ans: (c) 60°
    [∵ বৃত্তের সমান দৈর্ঘ্যের জ্যা বৃত্তের কেন্দ্রে সমান সন্মুখ কোণ উৎপন্ন করে।]

    (ii) একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 13 সেমি এবং বৃত্তের একটি জ্যা-এর দৈর্ঘ্য 10 সেমি.। বৃত্তের কেন্দ্র থেকে জ্যা-এর দূরত্ব
    (a) 12.5 সেমি. (b) 12 সেমি. (c) 69 সেমি. (d) 24 সেমি.

    O P B A

    Ans: (b) 12 সেমি.
    [[প্রদত্ত
    OB = 13 সেমি.
    AB =10 সেমি.
    OP ⊥ AB অঙ্কন করা হল।
    বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের উপর অঙ্কিত লম্ব জ্যাকে সমদ্বিখণ্ডিত করে।
    ∴ PB = ½ × AB
    = ½ × 10 = 5
    BPO সমকোণী ত্রিভুজ থেকে পাই,
    OP2 + PB2 = OB2
    ⇒ OP2 = OB2 – PB2
    ⇒ OP2 = 132 – 52
    বা, OP2 = 169 – 25 = 144
    ∴ OP = 6]

    (iii) O কেন্দ্রীয় বৃত্তের AB ও CD দুটি সমান দৈর্ঘ্যের জ্যা। O বিন্দু থেকে AB জ্যা-এর দূরত্ব 4 সেমি. হলে, CD জ্যা-এর দূরত্ব
    (a) 2 সেমি. (b) 4 সেমি. (c) 6 সেমি. (d) 8 সেমি.

    Ans: (b) 4 সেমি.
    [বৃত্তের সমান দৈর্ঘ্যের জ্যা বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী।]

    (iv) AB ও CD দুটি সমান্তরাল জ্যা-এর প্রত্যেকটির দৈর্ঘ্য 16 সেমি.। বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেমি হলে, জ্যা দুটির মধ্যে দূরত্ব
    (a) 12 সেমি. (b) 16 সেমি. (c) 20 সেমি. (d) 5. সেমি.

    Q P O D C B A

    Ans: (a) 12 সেমি.
    [প্রদত্ত
    AB = CD =16 সেমি.
    OB = 10 সেমি.
    OP ⊥ AB অঙ্কন করা হল।
    বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের উপর অঙ্কিত লম্ব জ্যাকে সমদ্বিখণ্ডিত করে।
    ∴ PB = ½ × AB
    = ½ × 12 = 6
    BPO সমকোণী ত্রিভুজ থেকে পাই,
    OP2 + PB2 = OB2
    বা, OP2 = OB2 – PB2
    ⇒ OP2 = 102 – 82
    বা, OP2 = 100 – 64 = 36
    ∴ OP = 6
    আবার, বৃত্তের সমান দৈর্ঘ্যের জ্যা বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী।
    ∴ OP = OQ = 6
    PQ = OP + OQ
    = 6 + 6 = 12]

    (v) দুটি সমকেন্দ্রীয় বৃত্তের কেন্দ্র O: একটি সরলরেখা একটি বৃত্তকে A ও B বিন্দুতে এবং অপর বৃত্তকে C ও D বিন্দুতে ছেদ করে। AC = 5 সেমি হলে BD-এর দৈর্ঘ্য
    (a) 2.5 সেমি. (b) 5 সেমি. (c) 10 সেমি. (d) কোনটিই নয়।

    P O D C B A

    Ans: (b) 5 সেমি.
    [∵ OP ⊥ AB
    বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের উপর অঙ্কিত লম্ব জ্যাকে সমদ্বিখণ্ডিত করে।
    ∴ PC = PD এবং PA = PB
    এখানে, AC = 5 সেমি
    ∴ BD = PB – PD
    = PA – PC
    = AC = 5
    BD-এর দৈর্ঘ্য 5 সেমি]

    (B) সত্য / মিথ্যা লিখি :

    (i) তিনটি সমরেখ বিন্দু দিয়ে যায় এরকম একটি বৃত্ত অঙ্কন করা যায়।

    Ans: মিথ্যা

    (ii) ABCDA ও ABCEA বৃত্ত দুটি একই বৃত্ত।

    Ans: সত্য
    [বৃত্ত দুটির তিনটি বিন্দু (A, B, C) একই , তাই বৃত্ত দুটি একই বৃত্ত।

    (ii) O কেন্দ্রীয় বৃত্তের AB এবং AC জ্যা দুটি OA ব্যাসার্ধের বিপরীত পার্শ্বে অবস্থিত হলে, ∠OAB = ∠OAC

    Ans: মিথ্যা
    [সমান সমান জ্যা বৃত্তের কেন্দ্রে সমান কোন উৎপন্ন করে]

    (C) শূন্যস্থান পুরণ করি :

    (i) O কেন্দ্রীয় বৃত্তে PQ ও RS জ্যা দুটির দৈর্ঘ্যের অনুপাত 1:1 হলে, ∠POQ : ∠ROS = _______________ ।

    Ans: 1 :1
    [বৃত্তের সমান দৈর্ঘ্যের জ্যা বৃত্তের কেন্দ্রে সমান সন্মুখ কোণ উৎপন্ন করে।]

    (i) বৃত্তের কোনো জ্যা-এর লম্বসমদ্বিখণ্ডক ওই বৃত্তের _______________ ।

    Ans: কেন্দ্রগামী
    [বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের উপর অঙ্কিত লম্ব জ্যাকে সমদ্বিখণ্ডিত করে।]

    17. সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন (S.A.)

    (i) 10 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের দুটি সমান বৃত্ত পরস্পরকে ছেদ করে এবং তাদের সাধারণ জ্যা-এর দৈর্ঘ্য 12 সেমি। বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব নির্ণয় করি।

    B C D A O

    সমাধানঃ
    A ও B কেন্দ্রীয় দুটি বৃত্ত পরস্পরকে C ও D বিন্দুতে ছেদ করেছে।
    এখানে CD = 12 সেমি.
    AC = BC = 10 সেমি.
    AB ⊥ CD এবং
    OC = ½ × CD
    =½ ×12 = 6
    AOC সমকোণী ত্রিভুজ থেকে পাই,
    AO2 + OC2 = AC2
    বা, AO2 = AC2 – OC2
    ⇒ AO2 = 102 – 62
    বা, AO2 = 100 – 36 = 64
    ∴ AO = 8
    ∵ বৃত্তদুটির ব্যসার্ধ সমান
    ∴ AP = PB
    ∴ AB= 2 × ৪ সেমি. = 16 সেমি.
    Ans: বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 16 সেমি

    (ii) 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি বৃত্তে AB এবং AC দুটি সমান দৈর্ঘ্যের জ্যা। বৃত্তের কেন্দ্র ABC ত্রিভুজের বাইরে অবস্থিত। AB = AC = 6 সেমি. হলে, BC জ্যা-এর দৈর্ঘ্য নির্ণয় করি।

    B C P A O

    সমাধানঃ
    প্রদত্ত AB = AC = 6সেমি.
    ∵ AB = AC
    OA, ∠BAC এর সমদ্বিখন্ডক
    এখানে OA = 5 সেমি.
    ধরি, OP = xসেমি.
    ∴ AP = OA-OP
    =(5-x)সেমি.
    ΔABP থেকে পাই,
    BP2 + AP2= AB2
    বা, BP2 = AB2 – AP2
    বা, BP2 = 62 – (5-x)2 – – – (i)
    আবার,  ΔBPO থেকে পাই,
    BP2 + OP2 = OB2
    বা, BP2 = OB2 – OP2
    বা, BP2 = 52 – x2 – – – (ii)
    (i) ও (ii) থেকে পাই,
    62 – (5-x)2 = 52 – x2
    বা, 36 – (25-10x + x2 ) = 25 – x2
    ⇒ 36-25+10x – x2 = 25 – x2
    বা, 11+10x = 25
    বা, 10x = 25-11
    ∴ x = 1.4
    (i) নং সমীকরণে x = 1.4 বসিয়ে পাই,
    BP2 = 52 – (1.4)2
    বা, BP2 = 25 – 1.96
    বা, BP2 = 23.04
    ∴ BP = 4.8
    ∴ BC = 2 x BP
    = 2 x 4.8 = 9.6
    Ans: BC জ্যা-এর দৈর্ঘ্য 9.6 সেমি.

    Utube_comptech_home
    দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান এবং জীবন বিজ্ঞানের বিভিন্ন অধ্যায়ের উপর ভিডিও টিউটোরিয়াল পেতে আমাদের You Tube চ্যানেল ফলো করুন

    (iii) O কেন্দ্রীয় বৃত্তে AB ও CD জ্যা দুটির দৈর্ঘ্য সমান। ∠AOB  = 60° এবং CD = 6. সেমি. হলে, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত তা নির্ণয় করি।

    C D O A B

    সমাধানঃ
    প্রদত্ত CD=6সেমি.
    ∴ AB=6সেমি. – – – [∵AB=CD]
    ΔAOB এর
    AO=BO – – – [একই বৃত্তের ব্যাসার্ধ]
    ∴ ∠OAB=∠OBA
    ΔAOB থেকে পাই,
    ∠OAB + ∠OBA+ ∠AOB=180°
    বা, ∠OAB + ∠OAB+ 60° = 180°
    ⇒ 2∠OAB = 120°
    বা, ∠OAB = 60°
    ∴ ΔAOB একটি সমবাহু ত্রিভুজ
    ∴AO=BO=AB= 6 সেমি.
    Ans: বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 6 সেমি.

    (iv) O কেন্দ্রীয় বৃত্তের ভিতর P যে-কোনো একটি বিন্দু। বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি এবং OP = 3 সেমি. হলে, P বিন্দুগামী যে জ্যাটির দৈর্ঘ্য ন্যূনতম তা নির্ণয় করি।

    O P A B

    সমাধানঃধরি,
    P বিন্দুগামী যে জ্যাটির দৈর্ঘ্য নূন্যতম তা হলো AB
    P, AB এর মধ্যবিন্দু এবং OP ⊥ AB
    এখানে  OA=5সেমি.
    APO সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে,
    OP2 AP2 = OA2
    বা, AP2 = OA2-OP2
    ⇒ AP2 = 52– 32
    বা, AP2 =25- 9=16
    ∴ AP = 4
    .∵ P, AB বাহুর মধ্যবিন্দু
    ∴ AB = 2 x AP
    =2 x 4 সেমি. = 8 সেমি.
    Ans: নির্ণেয় জ্যাটির দৈর্ঘ্য ৪ সেমি.

    (v) P ও Q কেন্দ্রবিশিষ্ট দুটি বৃত্ত A ও B বিন্দুতে ছেদ করে। A বিন্দু দিয়ে PQ-এর সমান্তরাল সরলরেখা বৃত্তদুটিকে যথাক্রমে C ও D বিন্দুতে ছেদ করে। PQ =5 সেমি. হলে, CD-এর দৈর্ঘ্য কত তা নির্ণয় করি।

    B A C X Y D P Q

    সমাধানঃ
    P ও Q বিন্দু থেকে CD এর উপর যথাক্রমে PX এবং QY লম্ব অঙ্কন করা হল।
    ∴ AX= ½AC এবং AY=½AD
    PQYX চতুর্ভুজের PQIIXY এবং PX||QY – – – [ ∵ উভয়েই CD এর উপর লম্ব]
    PQYX একটি সামান্তরিক
    ∴ PQ =XY= 5 সেমি
    ∴ CD=AC+AD
    ⇒ CD= 2AX+ 2AY
    ⇒ CD= 2(AX+ AY)
    বা, CD= 2(5+ 5)
    ∴ CD= 10
    Ans: CD -এর দৈর্ঘ্য 10 সেমি.

    MP-2024

    ▶️ কোনো বৃত্তের দুটি জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী হলে তারা অবশ্যই সমান্তরাল হবে। (সত্য / মিথ্যা)
    Ans:
    মিথ্যা

    MP-2022

    ▶️ ‘O’ কেন্দ্রীয় একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 13 সেমি. এবং AB একটি জ্যা এর দৈর্ঘ্য 10 সেমি., ‘O’ বিন্দু থেকে AB জ্যা এর দূরত্ব কত?

    ▶️ O কেন্দ্রীয় একটি বৃত্তের AB ও CD দুটি জা-কে বর্ধিত করলে তারা পরস্পরকে P বিন্দুতে ছেদ করে, প্রমাণ করো যে, ∠AOC – ∠BOD = 2∠BPC

    ▶️ প্রমাণ করো ব্যাস নয় এরূপ কোনো জ্যা-এর উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে, ঐ লম্ব জ্যা-টিকে সমদ্বিখণ্ডিত করে।

    MP-2020

    ▶️ O কেন্দ্রীয় বৃত্তের AB ও CD জ্যা দুটির দৈর্ঘ্য সমান, ∠AOB = 60o হলে, ∠COD-এর মান হবে –
    (a) 30o (b) 60o (c) 120o (d) 180
    Ans: (b) 60o
    [∵ বৃত্তের সমান দৈর্ঘ্যের জ্যা বৃত্তের কেন্দ্রে সমান সন্মুখ কোণ উৎপন্ন করে।]

    MP-2018

    ▶️ O কেন্দ্রীয় বৃত্তে AB ও CD জ্যা দুটি কেন্দ্র থেকে সমদূরবর্তী। ∠AOB = 60o এবং CD = 6 সেমি হলে, বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত?

    ▶️ একটি সরলরেখা দুটি এককেন্দ্রীয় বৃত্তের একটিকে A ও B বিন্দুতে এবং অপরটিকে C ও D বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করো AC = BD.

  • অনুপাত ও সমানুপাত – কষে দেখি 5.1 – দশম শ্রেণী Ratio and Proportion – Class X

    অনুপাত ও সমানুপাত – কষে দেখি 5.1 – দশম শ্রেণী Ratio and Proportion – Class X

    অনুপাত ও সমানুপাত – কষে দেখি 5.1 – দশম শ্রেণী ||Ratio and Proportion – Exercise 5.1 – Class X

    অনুপাত ও সমানুপাত – কষে দেখি 5.1 – দশম শ্রেণী ||Ratio and Proportion – Exercise 5.1 – Class X

    অনুপাত ও সমানুপাত কষে দেখি 5.1
    অনুপাত ও সমানুপাত কষে দেখি 5.2
    অনুপাত ও সমানুপাত কষে দেখি 5.3

    ⛔ দুটি সমজাতীয় রাশির একটি অপরটি অপেক্ষা কতগুণ বা কত অংশ, যার দ্বারা  সংক্ষেপে সরল আকারে প্রকাশ করা হয় তাকে অনুপাত বলে।
      যেমন ঃ-    a : b

    ⛔ পূর্বপদ ও উত্তরপদ ঃ a : b অনুপাতের  a-কে পূর্বপদ এবং b-কে উত্তরপদ  বলে।

    ⛔ সাম্যানুপাত ঃ a : b অনুপাতের যদি a = b হয় তবে অনুপাতটিকে সাম্যানুপাত বলে।
      যেমন ঃ-  3 : 3

    ⛔ বৈষম্যানুপাত ঃ a : b অনুপাতের যদি a ≠ b হয় তবে অনুপাতটিকে বৈষম্যানুপাত বলে।
      যেমন ঃ-  3 : 5

    ⛔ গুরু অনুপাত ঃ a : b অনুপাতের যদি a > b হয় তবে অনুপাতটিকে গুরু অনুপাত বলে।
      যেমন ঃ-  5 : 3

    ⛔ লঘু অনুপাত বলে ঃ a : b অনুপাতের যদি a < b হয় তবে অনুপাতটিকে লঘু অনুপাত বলে।
      যেমন ঃ-  5 : 7


    ⛔ a : b এর ব্যস্ত অনুপাত b : a

    ⛔ দ্বিগুনানুপাত বা দ্বৈত অনুপাত ঃ  a : b এর দ্বিগুনানুপাত বা দ্বৈত অনুপাত a2 : b2

    🔅 ত্রিগুনানুপাত বা ত্রিমিশ্র অনুপাত ঃ  a : b এর ত্রিগুনানুপাত বা ত্রিমিশ্র অনুপাত a3 : b3

    ⛔ দ্বিবিভাজিত  বা অর্ধমিশ্র অনুপাত ঃ  a : b এর দ্বিবিভাজিত  বা অর্ধমিশ্র অনুপাত √a : √b 

    অনুপাত ও সমানুপাত – কষে দেখি 5.1 – দশম শ্রেণী ||Ratio and Proportion – Exercise 5.1 – Class X

    1. নীচের রাশিগুলি অনুপাতে প্রকাশ করি ও অনুপাতগুলি সাম্যানুপাত , লঘু অনুপাত না গুরু অনুপাত বুঝে লিখ ।
    (i) 4 মাস এবং 1 বছর 6 মাস

    সমাধানঃ
    4 মাস এবং 1 বছর 6 মাসের অনুপাত
    = 4 মাস : 1 বছর 6 মাস
    = 4 মাস : (12 + 6) মাস
    ⇒ 4 মাস : 18 মাস
    = 4 : 18
    = 2 : 9
    Ans: নির্ণেয় অনুপাত = 2 : 9
    অনুপাতটি লঘু অনুপাত।

    (ii) 75 পয়সা এবং 1 টাকা 25 পয়সা

    সমাধানঃ
    75 পয়সা এবং 1 টাকা 25 পয়সার অনুপাত
    = 75 পয়সা : 1 টাকা 25 পয়সা
    = 75 পয়সা : (100 + 25) পয়সা
    ⇒ 75 পয়সা : 125 পয়সা
    = 75 : 125= 3 : 5
    Ans: নির্ণেয় অনুপাত = 3 : 5
    অনুপাতটি লঘু অনুপাত।

    (iii) 60 সেমি. এবং 0.6 মিটার

    সমাধানঃ
    60 সেমি. এবং 0.6 মিটারের অনুপাত
    = 60 সেমি. : 0.6 মিটার
    = 60 সেমি. : 0.6 × 100 সেমি.
    ⇒ 60 সেমি. : 60 সেমি.
    = 60 : 60
    ⇒ 1 : 1
    Ans: নির্ণেয় অনুপাত = 1 : 1
    অনুপাতটি সাম্যানুপাত।

    (iv) 1.2 কিগ্রা. এবং 60 গ্রাম

    সমাধানঃ
    1.2 কিগ্রা. এবং 60 গ্রামের অনুপাত
    = 1.2 কিগ্রা. : 60 গ্রাম
    = 1.2 × 1000 গ্রাম : 60 গ্রাম
    ⇒ 1200 গ্রাম : 60 গ্রাম
    = 1200 : 60
    = 20 : 1
    Ans: নির্ণেয় অনুপাত = 20 : 1
    অনুপাতটি গুরু অনুপাত।

    অনুপাত ও সমানুপাত – কষে দেখি 5.1 – দশম শ্রেণী

    Madhyamik Previous Year (2017 – 2024) MATHEMATICS Question with complete solution|
    বিগত বছরের (2017 – 2024) মাধ্যমিক গণিত প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান দেখতে নীচের BUTTON-এ CLICK করো|

    2. (i) p কিগ্রা. ও q গ্রামের অনুপাতটি লিখি ।

    সমাধানঃ
    p কিগ্রা. ও q গ্রামের অনুপাত
    = p কিগ্রা. : q গ্রাম
    = p × 1000 গ্রাম : q গ্রাম
      ⇒ 1000p গ্রাম : q গ্রাম
      = 1000p : q
    Ans:  p কিগ্রা. ও q গ্রামের অনুপাত = 1000p : q

    (ii) x দিন ও z মাসের মধ্যে অনুপাত নির্ণয় কখন সম্ভব হবে লিখি।

    উত্তর: x দিন ও z মাসের মধ্যে অনুপাত নির্ণয় সম্ভব হবে যখন রাশি দুটোর একক একই একক হবে। অর্থাৎ মাসকে দিনে পরিণত করতে হবে বা দিনকে মাসে পরিণত করতে হবে।

    (iii) একটি অনুপাত ও তার ব্যস্ত অনুপাতের মিশ্র অনুপাত কী ধরনের অনুপাত হবে লিখি ।

    উত্তর:একটি অনুপাত ও তার ব্যস্ত অনুপাতের মিশ্র অনুপাত একটি সাম্যানুপাত।

    (iv) a / b : c, b / c : a, c / a : b- এর মিশ্র অনুপাত নির্ণয় করি ।

    সমাধানঃ
    a / b : c, b / c : a, c / a : b- এর মিশ্র অনুপাত
    =a / b × b / c × c / a : c × a × b
    = 1 : abc
    Ans:  নির্ণেয় মিশ্র অনুপাত = 1 : abc

    (v) x2 : yz এবং কোন অনুপাতের মিশ্র অনুপাত xy : z2 হবে হিসাব করে লিখি।

    সমাধানঃ
    ধরি, x2 : yz এবং a : b – এর মিশ্র অনুপাত হবে xy : z2
    ∴ x2 × a : yz × b= xy : z2
    বা, ax2 : byz = xy : z2
    বা, ax : by =  y : z
    ⇒, a : b =  y × y : x × z
    বা, a : b =  y2 : xz
    Ans: নির্ণেয় অনুপাত = y2 : xz

    অনুপাত ও সমানুপাত – কষে দেখি 5.1 – দশম শ্রেণী

    (vi) x2: yz / x , y2: zx / y , z2: yx / z অনুপাতগুলির ব্যস্ত অনুপাতগুলির যৌগিক অনুপাত নির্ণয় করি ।

    সমাধানঃ
    x2 : yz / x, y2 : zx / y ও z2 : yx / z এর ব্যস্ত অনুপাতগুলি হল যথাক্রমে yz / x : x2, zx / y : y2yx / z :  z2
    ∴ ব্যস্ত অনুপাতগুলির যৌগিক অনুপাত
    = (yz / x × zx / y × yx / z) : (x2 × y2 × z2)
    = xyz : x2y2z2
    ⇒ 1 : xyz
    Ans:  ব্যস্ত অনুপাতগুলির যৌগিক অনুপাত = 1 : xyz

    দশম শ্রেণির রাশিবিজ্ঞানঃ গড় – কষে দেখিঃ 26.1 CLICK HERE

    3 . নিম্নলিখিতগুলির মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত নির্ণয় করি:
    (i) 4 : 5, 5 : 7 এবং 9 : 11

    সমাধানঃ
    4 : 5, 5 : 7 এবং 9 : 11 এর মিশ্র অনুপাত
    = (4 × 5 × 9) : (5 × 7 × 11)
    = 36 : 77
    Ans:  4 : 5, 5 : 7 এবং 9 : 11 এর মিশ্র অনুপাত = 36 : 77

    (ii) (x + y) : (x – y) , (x2 + y2) : (x + y)2 এবং (x2 – y2)2 : (x4 – y4)

    সমাধানঃ
    (x + y) : (x – y) , (x2 + y2) : (x + y)2 এবং (x2 – y2)2 : (x4 – y4) এর মিশ্র অনুপাত
    =  {(x + y)(x2 + y2)(x2 – y2)2} : {(x – y)(x + y)2(x4 – y4)}
    =  (x + y)(x2 + y2)(x2 – y2)2 : (x – y)(x + y)2(x2 + y2)(x2 – y2)
    ⇒ (x2 – y2)2 : (x – y)(x + y)(x2 – y2)
    =  (x2 – y2) : (x – y)(x + y)
    ⇒ (x + y)(x – y) : (x – y)(x + y)
    = 1 : 1
    Ans:  নির্ণেয় মিশ্র অনুপাত = 1 : 1

    অনুপাত ও সমানুপাত – কষে দেখি 5.1 – দশম শ্রেণী

    4 . (i) A : B = 6 : 7 এবং B : C = 8 : 7 হলে, A : C নির্ণয় করি ।

    সমাধানঃ
    এখানে, A : B = 6 : 7
    বা,  A / B = 6 / 7
    এবং B : C = 8 : 7
    বা, B / C = 8 / 7
    ∴  A / B × B / C = 6 / 7 × 8 / 7
    বা,  A / C48 / 49
    বা,  A : C=  48 : 49
    Ans:  A : C =  48 : 49

    (ii) A : B = 2 : 3, B : C = 4 : 5 এবং C : D = 6 : 7 হলে, A : D নির্ণয় করি।

    সমাধানঃ
    এখানে, A : B = 2 : 3
    বা, A / B = 2 / 3
      B : C = 4 : 5
    বা, B / C = 4 / 5
    এবং C : D = 6 : 7
    বা, C / D = 6 / 7
    ∴   A / B × B / C × C / D
    2 / 3 × 4 / 5 × 6 : 7
    বা, A / D16 / 35
    ∴ A : D =  16 : 35
    Ans:  A : D = 16 : 35

    (iii ) যদি A : B = 3 : 4 এবং B : C = 2 : 3 হয় , তাহলে A : B : C নির্ণয় করি ।

    সমাধানঃ
    A : B = 3 : 4
    B : C = 2 : 3 = 2×2 : 3×2 = 4 : 6
    ∴  A : B : C = 3 : 4 : 6
     Ans:  A : B : C = 3 : 4 : 6

    (iv) x : y = 2 : 3 এবং y : z = 4 : 7 হলে , x : y : z নির্ণয় করি ।

    সমাধানঃ
    x : y = 2 : 3 = (2×4) : (3×4) = 8 : 12
    y : z = 4 : 7 = (4×3) : (7×3) = 12 : 21
    ∴ x : y : z = 8 : 12 : 21
    Ans:  x : y : z = 8 : 12 : 21

    5. (i) x : y = 3 : 4 হলে, (3y – x) : (2x + y) কত হবে নির্ণয় করি ।

    সমাধানঃ
    প্রদত্ত x : y = 3 : 4
    ধরি, x = 3k
    ∴ y = 4k
    এখন, (3y – x) : (2x + y)
    = (3.4k – 3k) : (2.3k + 4k)
    = (12k – 3k) : (6k + 4k)
    ⇒ 9k : 10k= 9 : 10
    Ans:  (3y – x) : (2x + y) = 9 : 10

    (ii) a : b = 8 : 7 হলে , দেখাই যে (7a – 3b) : (11a – 9b) = 7 : 5

    সমাধানঃ
    প্রদত্ত a : b = 8 : 7
    ধরি, a = 8k এবং b = 7k
    L.H.S. = (7a – 3b) : (11a – 9b)
    = (7.8k – 3.7b) : (11.8k – 9.7k)
    = (56k – 21b) : (88k – 63k)
    ⇒ 35k : 25k
    = 7 : 5= R.H.S. (প্রমাণিত)

    (iii) p : q = 5 : 7 এবং p – q = -4 হলে, 3p + 4q এর মান নির্ণয় করি

    সমাধানঃ
    প্রদত্ত p : q = 5 : 7
    ধরি, p = 5x এবং q = 7x
    আবার,
    p – q = -4
    বা, 5x – 7x = -4
    বা, -2x = -4
    ⇒ 2x = 4
    বা, x = 2
    ∴ p = 5x
    = 5.2
    = 10
    এবং q = 7x
    = 7.2
    = 14
    ∴ 3p + 4q
    = 3.10 + 4.14
    = 30 + 56
    ⇒ 86
    Ans: 3p + 4q এর মান 86

    MY OWN TRUE FAMILY Important Questions and Answer CLICK HERE

    6. (i) (5x − 3y) : (2x + 4y) = 11 : 12 হলে, x : y নির্ণয় করি ।

    সমাধানঃ
    (5x − 3y) : (2x + 4y) = 11 : 12
    বা, (5x − 3y) / (2x + 4y) = 11 : 12
    বা, 12.(5x − 3y) = 11.(2x + 4y)
    বা, 60x – 36y = 22x + 44y
    বা, 60x – 22x = 44y + 36y
    ⇒, 38x = 80y
    বা, 19x = 40y
    বা, x / y = 40 / 19
    ∴  x : y = 40 : 19
    Ans:  x : y = 40 : 19

    ( ii ) (3a + 7b) : (5a – 3b) = 5 : 3 হলে, a : b নির্ণয় করি ।

    সমাধানঃ
    (3a + 7b) : (5a – 3b) = 5 : 3
    বা, (3a + 7b) : (5a – 3b) = 5 : 3
    বা, 3.(3a + 7b) = 5.(5a – 3b)
    বা, 9a + 21b = 25a – 15b
    বা, 9a – 25a = – 15b – 21b
    ⇒, -16a = -36b
    বা, ab = −36−16
    বা, a / b = 9 / 4
    ∴ a : b = 9 : 4
    Ans:  a : b = 9 : 4

    Utube_comptech_home
    দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান এবং জীবন বিজ্ঞানের বিভিন্ন অধ্যায়ের উপর ভিডিও টিউটোরিয়াল পেতে আমাদের You Tube চ্যানেল ফলো করুন

    7. (i) (7x – 5y) : (3x + 4y) = 7 : 11 হলে, দেখাই যে (3x – 2y) : (3x + 4y) = 137 :473

    সমাধানঃ:
    এখানে,
    (7x – 5y) : (3x + 4y) = 7 : 11
    বা, (7x – 5y) / (3x + 4y) = 7 : 11
    বা, 11.(7x – 5y) = 7.(3x + 4y)
    বা, 77x – 55y = 21x + 28y
    বা, 77x – 21x = 28y + 55y
    ⇒ 56x = 83y
    বা, x / y = 83 / 56
    ∴ x : y = 83 : 56
    ধরি, x = 83k এবং
    y = 56k
    L.H.S. = (3x – 2y) : (3x + 4y)
    = (3.83k – 2.56k) : (3.83k + 4.56k)
    = (249k – 112k) : (249k + 224k)
    ⇒ 137k : 473k
    = 137 : 473= RHS (Proved)

    (ii) (10x + 3y) : (5x + 2y) = 9 : 5 হলে, দেখাই যে (2x + y) : (x + 2y) = 11 : 13

    সমাধানঃ
    এখানে,
    (10x + 3y) : (5x + 2y) = 9 : 5
    বা, (10x + 3y) : (5x + 2y) = 9 : 5
    বা, 5.(10x + 3y) = 9.(5x + 2y)
    বা, 50x + 15y = 45x + 18y
    বা, 50x – 45x = 18y – 15y
    ⇒, 5x = 3y
    বা, x / y = 3 / 5
    ∴ x : y = 3 : 5
    ধরি, x = 3k এবং y = 5k
    L.H.S. = (2x + y) : (x + 2y)
    = (2.3k + 5k) : (3k + 2.5k)
    = (6k + 5k) : (3k + 10k)
    ⇒ 11k : 13k
    = 11 : 13 = R.H.S. (Proved)

    বিভিন্ন দেশের সীমারেখা madhyamik-prostutI
    মাধ্যমিকের সব বিষয়ের জন্য App Madhyamik Prostuti ডাউনলোড করতে এখানে CLICK করুন

    8. (i) 2 : 5 অনুপাতের উভয়পদের সঙ্গে কত যোগ করলে অনুপাতটি 6 : 11 হবে নির্ণয় করি ।

    সমাধানঃ
    ধরি, 2 : 5 অনুপাতের উভয়পদের সঙ্গে x যোগ করলে অনুপাতটি 6 : 11 হবে।∴
    ∴ (2 + x) : (5 + x) = 6 : 11
    বা, (2 + x) : (5 + x) = 6 : 11
    বা, 11.(2 + x) = 6.(5 + x)
    বা, 22 + 11x = 30 + 6x
    ⇒ 11x – 6x = 30 – 22
    বা, 5x = 8
    ∴ x = 8/5
    Ans: 8/5 যোগ করতে হবে।

    (ii) a : b বৈষম্যানুপাতের উভয়পদ থেকে কত বিয়োগ করলে বৈষম্যানুপাতটি m : n হবে নির্ণয় করি ।

    সমাধানঃ
    ধরি, a : b বৈষম্যানুপাতের উভয়পদ থেকে x বিয়োগ করলে বৈষম্যানুপাতটি m : n হবে।
    ∴ (a – x) : (b – x) = m : n
    বা, (a – x) : (b – x) = m : n
    বা, n.(a – x) = m.(b – x)
    বা, an – nx = bm – mx
    বা, mx – nx = bm – an
    ⇒ x(m – n) = bm – an
    বা, x = (bm − an)/(m − n)

    Ans:  (bm − an)/(m − n) বিয়োগ করতে হবে।

    দশম শ্রেণীর গণিত প্রকাশ বইয়ের সম্পূর্ণ সমাধান দেখতে নিচের BUTTON-এ ক্লিক করো।

    (iii) কোন সংখ্যা 4 : 7 অনুপাতের পূর্বপদের সঙ্গে যোগ এবং উত্তরপদ থেকে বিয়োগ করলে উৎপন্ন অনুপাতটির মান 2 : 3 ও 5 : 4 -এর যৌগিক অনুপাত হবে ।

    সমাধানঃ
    ধরি, 4 : 7 অনুপাতের পূর্বপদের সঙ্গে x যোগ এবং উত্তরপদ থেকে x বিয়োগ করতে  হবে।
    2 : 3 ও 5 : 4 -এর যৌগিক অনুপাত
    = (2 × 5) : (3 × 4)
    = 5 : 6
    প্রশ্নানুসারে,
    (4 + x) / (7 – x) = 5 : 6
    বা, 6.(4 + x) = 5.(7 – x)
    বা, 24 + 6x = 35 – 5x
    বা, 6x + 5x = 35 – 24
    বা,11x = 11
    ∴ x = 1
    Ans: 4 : 7 অনুপাতের পূর্বপদের সঙ্গে যোগ এবং উত্তরপদ থেকে বিয়োগ করতে  হবে।

    Madhyamik Question

    MP-2024

    ▶️ যদি (3x – 2y) : (3x + 2y) = 4 : 5 হয়, তবে (x + y) : (x – y) এর মান কত?

    MP-2022

    ▶️ A : B = 2 : 3, B : C = 5 : 8, C : D = 6 : 7, হলে, A : D = কতো ?
    (a) 2 : 7 (b) 7 : 2 (c) 5 : 8 (d) 5 : 14
    Ans: (d) 5 : 14

    \(\quad[\frac{A}{B}×\frac{B}{C}×\frac{C}{D}=\frac{2}{3}×\frac{5}{8}×\frac{6}{7}\\⇒\frac{A}{D}=\frac{5}{14}\\∴ A:D=5:14]\)

    MP-2020

    ▶️ 2a = 3b = 4c হলে, a : b : c = 2 : 3 : 4 হবে। (সত্য মিথ্যা)

    MP-2019

    ▶️ (3x – 2y) : (x + 3y) = 5 : 6 হলে, (2x + 5y) : (3x + 4y) নির্ণয় করো।

    ▶️ (ii) ab : c2, bc : a2 এবং ca : b2 -এর যৌগিক অনুপাত 1:1। (সত্য বা মিথ্যা)
    Ans:
    সত্য
    [ab : c2, bc : a2 এবং ca : b2 -এর যৌগিক অনুপাত
    = ab×bc×ca : a2×b2×c2
    = a2b2c2 : a2b2c2
    ⇒1 ; 1]

    ▶️ \(\large{\mathbf{ \frac{a}{2}=\frac{b}{3}=\frac{c}{4}=\frac{2a−3b+4c}{p}}}\)
error: Content is protected !!
Verified by MonsterInsights