Category: X-P. Sc

  • Complete Solution of MP-2024 P.Sc মাধ্যমিক ভৌত বিজ্ঞান প্রশ্ন 2024 সমাধান

    Complete Solution of MP-2024 P.Sc মাধ্যমিক ভৌত বিজ্ঞান প্রশ্ন 2024 সমাধান

    Complete Solution of MP-2024 P.Sc
    মাধ্যমিক ভৌত বিজ্ঞান প্রশ্ন 2024 সমাধান

    Complete Solution of MP-2024 P.Sc
    মাধ্যমিক ভৌত বিজ্ঞান প্রশ্ন 2024 সমাধান

    2024
    PHYSICAL SCIENCE
    (For Regular & External Candidates)
    Time: Three Hours Fifteen Minutes

    (First fifteen minutes for reading the question paper)
    Full Marks 90 – For Regular Candidates
    100 – For External Candidates

    Special credit will be given for answers which are brief and to the point.
    Marks will be deducted for spelling mistakes, untidiness & bad handwriting
    কেবলমাত্র বহিরাগত পরীক্ষার্থীদের ‘ঙ’ বিভাগের প্রশ্নগুলির উত্তর দিতে হবে।
    প্রান্তিক সংখ্যাগুলি প্রতিটি প্রশ্নের পূর্ণমান নির্দেশ করছে।

    Complete Solution of MP-2024 P.Sc

    বিভাগ – ‘ক’
    (সমস্ত প্রশ্নের উত্তর করা আবশ্যিক)

    ১। বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্নের নীচে চারটি করে বিকল্প উত্তর দেওয়া আছে। যেটি ঠিক সেটি লেখো: ১×১৫=১৫

    ১.১ বায়োগ্যাসের মূল উপাদান হল –
    (a) CH4 (b) CFC
    (c) CO2 (d) CO
    Ans: (a) CH4

    ১.২ বাস্তব গ্যাস একটি আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে –
    (a) উচ্চচাপে এবং উচ্চ তাপমাত্রায়
    (b) উচ্চচাপে এবং নিম্ন তাপমাত্রায়
    (c) নিম্নচাপে এবং উচ্চ তাপমাত্রায়
    (d) নিম্নচাপে এবং নিম্ন তাপমাত্রায়।
    Ans: (c) নিম্নচাপে এবং উচ্চ তাপমাত্রায়

    ১.৩ STP তে 44.8 লিটার CO2 এর মোল সংখ্যা –
    (a) 3 (b) 1
    (c) 2 (d) 1.5
    Ans: (c) 2

    ১.৪ আদর্শ গ্যাসের ক্ষেত্রে আয়তন গুণাঙ্ক ও চাপ গুণাঙ্কের অনুপাতের মান হয় –
    (a) 1/2 (b) 0
    (c) 1/273 (d) 1
    Ans: (d) 1

    বাংলা (Bengali) 2019 সালের মাধ্যমিক প্রশ্নপত্রের pdf download করতে এখানে ক্লিক করো।
    ইংরেজি (English) 2019 সালের মাধ্যমিক প্রশ্নপত্রের pdf download করতে এখানে ক্লিক করো।
    গণিত (Mathematics) 2019 সালের মাধ্যমিক প্রশ্নপত্রের pdf download করতে এখানে ক্লিক করো।
    ইতিহাস (History) 2019 সালের মাধ্যমিক প্রশ্নপত্রের pdf download করতে এখানে ক্লিক করো।
    ভূগোল (Geography) 2019 সালের মাধ্যমিক প্রশ্নপত্রের pdf download করতে এখানে ক্লিক করো।
    জীবনবিজ্ঞান (Life Science) 2019 সালের মাধ্যমিক প্রশ্নপত্রের pdf download করতে এখানে ক্লিক করো।
    ভৌতবিজ্ঞান (Physical Science) 2019 সালের মাধ্যমিক প্রশ্নপত্রের pdf download করতে এখানে ক্লিক করো।

    Complete Solution of MP-2024 P.Sc

    ১.৫ প্রতিসরাঙ্ক ও আলোর তরঙ্গদৈর্ঘ্যের সম্পর্ক প্রকাশকারী সমীকরণটি হল –
    (a) μ = A + B/λ (b) = A + Βλ2
    (c) μ = Αλ + Β (d) μ = A + B/λ2
    Ans: (d) μ = A + B/λ2

    ১.৬ বিবর্ধিত অসদবিম্ব গঠিত হয়-
    (a) উত্তল দর্পণ দ্বারা
    (b) উত্তল লেন্স দ্বারা
    (c) সমতল দর্পণ দ্বারা
    (d) অবতল লেন্স দ্বারা
    Ans: (b) উত্তল লেন্স দ্বারা

    ১.৭ একটি তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে। এই অবস্থায় তারটি টেনে এর দৈর্ঘ্য বৃদ্ধি করলে তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা –
    (a) বৃদ্ধি পাবে
    (b) হ্রাস পাবে
    (c) প্রথমে বৃদ্ধি পাবে ও পরে হ্রাস পাবে
    (d) তারের দৈর্ঘ্য বৃদ্ধির ওপর নির্ভর করবে না।
    Ans: (b) হ্রাস পাবে

    .৮ 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহমাত্রা কোনো পরিবাহীর মধ্য দিয়ে 30 সেকেন্ড সময়ে প্রবাহিত হলে মোট প্রবাহিত আধান হবে-
    (a) 6 কুলম্ব (b) 150 কুলম্ব
    (c) 300 কুলম্ব (d) 30 কুলম্ব
    Ans: (b) 150 কুলম্ব
    [এখানে I = 5 অ্যাম্পিয়ার
    t = 30 সেকেন্ড
    ∵ Q = It
    =30×5 কুলম্ব
    =150 কুলম্ব]

    Complete Solution of MP-2024 P.Sc

    ১.৯ 86A222 ——→ 84B216 বিক্রিয়াটিতে নিঃসৃত α ও β কণার সংখ্যা হবে যথাক্রমে –
    (a) 6α, 3β (b) 3α, 4β
    (c) 4α, 3β (d) 3α, 6β
    Ans: (b) 3α, 4β

    ১.১০ মৌলগুলিকে তড়িৎ ধনাত্মকতার উর্ধ্বক্রম অনুসারে সাজালে কোনটি সঠিক হবে তা নির্বাচন করো –
    (a) C<N<O<F (b) C>N>O>F
    (c) O<N<C<F (d) F>C>O>N
    Ans: (b) C>N>O>F

    ১.১১ NaCl যৌগে Na ও CI পরমাণুর ইলেকট্রন বিন্যাস হল –
    (a) Na – 2, 8, 8 : CI – 2, 8
    (b) Na – 2, 8, 7 : Cl – 2, 8, 1
    (c) Na – 2, 8, 1 : Cl – 2, 8, 7
    (d) Na – 2, 8 : Cl – 2, 8, 8
    Ans: (d) Na – 2, 8 : Cl – 2, 8, 8

    ১.১২ তড়িৎ বিশ্লেষ্যের মধ্য দিয়ে তড়িৎ পরিবহণ সংক্রান্ত নীচের কোন বক্তব্যটি সঠিক নয় তা স্থির করো –
    (a) রাসায়নিক পরিবর্তন হয়
    (b) দ্রবীভূত বা গলিত অবস্থায় তড়িৎ পরিবহণ করে
    (c) উয়তা বৃদ্ধিতে সাধারণতঃ রোধ বাড়ে
    (d) আয়ন দ্বারা তড়িৎ পরিবাহিত হয়।
    Ans: (c) উয়তা বৃদ্ধিতে সাধারণতঃ রোধ বাড়ে

    Complete Solution of MP-2024 P.Sc

    ১.১৩ যে গ্যাসটি নেসলার বিকারক ব্যবহার করে শনাক্ত করা যায় তা হল –
    (a) NO2 (b) H2S
    (c) HCI (d) NH3
    Ans: (d) NH3

    ১.১৪ তাপীয় বিজারণ পদ্ধতিতে নিষ্কাশিত ধাতুটি হল –
    (a) Ag (b) Mg
    (c) Fe (d) Au
    Ans: (c) Fe

    ১.১৫ কোন রাসায়নিক বিক্রিয়াটিতে ক্লোরোফর্ম উৎপন্ন হয় তা শনাক্ত করো –
    (a) CH4 + Cl2 (b) CH3CI + CL2
    (c) CH2Cl2 + Cl2 (d) CHCI3 + Cl2 0C07F8
    Ans: (c) CH2Cl2 + Cl2

    Complete Solution of MP-2024 P.Sc

    বিভাগ- ‘খ’

    ২। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়):

    ২.১ ক্লোরিন পরমাণু (CI) ওজোন অণুর (O₃) বিনষ্টি ঘটায়- একটি বিক্রিয়ার সাহায্যে দেখাও। ১
    Ans: 
    CFCl3 + UV রশ্মি CFCl2 + Cl(সক্রিয়), Cl(সক্রিয়) + O3 ClO + O2, ClO + O3 Cl + 2O2
    উৎপন্ন Cl-পরমাণু পুনরায় O3 কে O2 এ পরিণত করবে। ,

    ২.২ বায়ুমণ্ডলের কোন স্তরে সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা যায়? ১
    Ans: 
    বায়ুমণ্ডলের মেসোস্ফিয়ার স্তরে সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা যায়।

    অথবা
    আন্তর্জাতিক স্পেস স্টেশনের কক্ষপথটি বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত? ১
    Ans: 
    আন্তর্জাতিক স্পেস স্টেশনের কক্ষপথটি বায়ুমণ্ডলের এক্সোস্ফিয়ার স্তরে অবস্থিত।

    Complete Solution of MP-2024 P.Sc

    ২.৩ P বনাম 1/V লেখচিত্রের প্রকৃতি কি? ১
    Ans: 
    P বনাম 1/V লেখচিত্রটি হবে একটি মূলবিন্দুগামী সরলরেখা।

    ২.৪ পরম উষ্ণতার সঙ্গে গ্যাসের ঘনত্বের সম্পর্কটি লেখো। ১
    Ans:  তাপমাত্রা বৃদ্ধি পেলে গ্যাসের ঘনত্ব হ্রাস পায় । সুতরাং পরম উষ্ণতার সঙ্গে গ্যাসের ঘনত্ব ব্যাস্তানুপাতিক।
    [আমরা জানি, d = m/V – – [যেখানে, m = গ্যাসের ভর এবং V = আয়তন]
    আবার m = n.M – – – [যেখানে, n = মোলসংখ্যা;  M = মোলার ভর]
    ∴ d = n.M/V
    ⇒ n = dV/M
    ∵ PV = nRT
    ⇒ nRT = PV
    dV/M×RT = PV
    d/M×RT = P
    ⇒ d = PM/RT

    Complete Solution of MP-2024 P.Sc

    ২.৫ অ্যালুমিনিয়ামের দৈর্ঘ্য-প্রসারণ গুণাঙ্ক 24×10-6 oC-1 হলে, SI এককে এর মান কত হবে? ১
    Ans: 
    SI এককে অ্যালুমিনিয়ামের দৈর্ঘ্য-প্রসারণ গুণাঙ্কের মান হবে 24×10-6 K-1

    অথবা
    কোন সূত্র থেকে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান পাওয়া যায়? ১
    Ans: 
    চার্লসের সূত্র থেকে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান পাওয়া যায়।

    ২.৬ আপতন কোণ বাড়ালে মাধ্যমের প্রতিসরাঙ্ক বাড়বে না কমবে? ১
    Ans: 
    আপতন কোণ বাড়ালে মাধ্যমের প্রতিসরাঙ্ক অপরিবর্তিত থাকবে।
    [প্রতিসরাঙ্ক মাধ্যমদ্বয়ের প্রকৃতি ও আলোর বর্নের উপর নির্ভর করে, আপতন কোণের উপর নির্ভর করে না।]

    Complete Solution of MP-2024 P.Sc

    ২.৭ উত্তল লেন্স থেকে f ও 2f দূরত্বের মধ্যে বস্তু রাখলে এর প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? ১
    Ans: 
    বস্তু লেন্সের যেদিকে থাকবে তার বিপরীতে বস্তুর প্রতিবিম্ব 2f-এর বাইরে গঠিত হবে।

    ২.৮ একটি বর্তনীতে 6Ω ও 3Ω রোধের সমান্তরাল সমবায়ের সঙ্গে 1Ω রোধকে শ্রেণি সমবায়ে যুক্ত করলে বর্তনীর তুল্য রোধ কত হবে? ১
    Ans: 
    বর্তনীর তুল্য রোধ হবে 3Ω
    [6Ω ও 3Ω রোধ সমান্তরাল সমবায় যুক্ত করলে তুল্য রোধ হবে
    = 6×3/6+3
    = 18/9 = 2Ω
    আবার উক্ত সমবায়ের সঙ্গে 1Ω রোধকে শ্রেণি সমবায়ে যুক্ত করলে বর্তনীর তুল্য রোধ হবে
    = (2 + 1)Ω = 3Ω] 

    Complete Solution of MP-2024 P.Sc

    ২.৯ বার্লো চক্রের ঘূর্ণনের অভিমুখ কোন্ সূত্র দ্বারা নির্ণীত হয়? ১
    Ans:
    বার্লো চক্রের ঘূর্ণনের অভিমুখ ফ্লেমিং-এর বামহস্ত নিয়ম দ্বারা নির্ণীত হয়।

    ২.১০ নিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়ার একটি ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করো। ১
    Ans: 
    নিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়ার একটি ব্যবহারিক প্রয়োগ হল –
    নিউক্লিয় চুল্লীর সাহায্যে নিউক্লিয় শক্তিকে তড়িৎশক্তিতে রূপান্তরিত করা হয়।

    অথবা নিউক্লিয় সংযোজনের আগে নিউক্লিয় বিভাজন ঘটানো হয় কেন? ১
    Ans: 
    নিউক্লিয় সংযোজনে প্রচুর শক্তির প্রয়োজন হয়। নিউক্লীয় সংযোজন ঘটাতে প্রায় 107 কিংবা 108 ডিগ্রী সেলসিয়াস উষ্ণতার প্রয়োজন হয় । সাধারণ কোনো উপায়ে এত উচ্চ উষ্ণতা সৃষ্টি করা সম্ভব নয়। একমাত্র নিউক্লীয় বিভাজন দ্বারাই এত উচ্চ উষ্ণতা সৃষ্টি করা সম্ভব। তাই নিউক্লিয় সংযোজনের আগে নিউক্লীয় বিভাজন ঘটানো হয়।

    Complete Solution of MP-2024 P.Sc

    ২.১১ বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করো ১×৪=৪

    বামস্তম্ভডানস্তম্ভ
    (১) নোবল্ গ্যাস
    (২) ইনভার
    (৩) সর্বনিম্ন তড়িৎ ঋণাত্মক মৌল
    (৪) ZnO + C → Zn + CO
    (a) Cs
    (b) Rn
    (c) কার্বন দ্বারা বিজারণ
    (d) একটি সংকর ধাতু,
    Ans:
    বামস্তম্ভডানস্তম্ভ
    (১) নোবল্ গ্যাস
    (২) ইনভার
    (৩) সর্বনিম্ন তড়িৎ ঋণাত্মক মৌল
    (৪) ZnO + C → Zn + CO
    (b) Rn
    (d) একটি সংকর ধাতু,
    (a) Cs
    (c) কার্বন দ্বারা বিজারণ

    Complete Solution of MP-2024 P.Sc

    ২.১২ জল ও বেঞ্জিন এর মধ্যে কোনটিতে KCI দ্রবীভূত হয়। ১
    Ans: 
    KCI জলে দ্রবীভূত হয়।

    ২.১৩ জলের তড়িৎ বিশ্লেষণের সময় কোন্ তড়িৎদ্বারে জারণ ঘটে ? ১
    Ans:
    জলের তড়িৎ বিশ্লেষণের সময় অ্যানোডে জারণ ঘটে।

    অথবা
    তড়িৎ বিশ্লেষণের সময় AC আর DC-এর মধ্যে কোনটি ব্যবহৃত হয়? ১
    Ans: তড়িৎ বিশ্লেষণের সময় DC ব্যবহৃত হয়।

    ২.১৪ HCI গ্যাসের জলীয় দ্রবণ তড়িৎ পরিবহণ করে কেন? ১
    Ans: 
    HCI গ্যাস জলীয় দ্রবণে আয়নিত হয়ে হাইড্রোজেন আয়ন ও ক্লোরাইড আয়ন উৎপন্ন করে।তাই HCI গ্যাসের জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে।
    HCl + H2O → H3O+ + Cl

    ২.১৫ অ্যামোনিয়া থেকে উৎপন্ন একটি জৈব সারের নাম ও সংকেত লেখো। ১
    Ans: 
    অ্যামোনিয়া থেকে উৎপন্ন একটি জৈব সার হল ইউরিয়া।
    সংকেত – (NH2)2CO
    অথবা
    সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে যে কালো রঙের অধঃক্ষেপ পড়ে তার সংকেত লেখো। ১
    Ans:
    সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে যে কালো রঙের অধঃক্ষেপ পড়ে তার সংকেত Ag2S

    Complete Solution of MP-2024 P.Sc

    ২.১৬ মেলামাইন প্রস্তুতির জন্য কোন যৌগ ব্যবহৃত হয়? ১
    Ans:
    মেলামাইন প্রস্তুতির জন্য ইউরিয়া ব্যবহৃত হয়।

    ২.১৭ C2H6O সংকেত দ্বারা যে দুটি ভিন্ন কার্যকরীমূলক যুক্ত জৈবযৌগ চিহ্নিত করা যায় তাদের নাম লেখো। ১
    Ans:
    C2H6O সংকেত দ্বারা যে দুটি ভিন্ন কার্যকরীমূলক যুক্ত জৈবযৌগ চিহ্নিত করা যায় সেগুলি হল
    (i)  ইথানল (CH3-CH2-OH) এবং
    (ii) ডাই মিথাইল ইথার(CH3-O-CH3)

    ২.১৮ LPG এর মূল উপাদানের গঠনমূলক সংকেত লেখো। ১
    Ans:
    LPG এর মূল উপাদানের বিউটেনের গঠনমূলক সংকেত –

    H H H    H     H      H H    H     H      H C     C      C      C |      |       |        | |      |       |        |

    অথবা
    1,1,2,2 টেট্রাব্রোমো ইথেন এর গঠনমূলক সংকেত লেখো। ১
    Ans:
      টেট্রাব্রোমো ইথেন এর গঠনমূলক সংকেত –

    H H |          | Br       Br Br       Br |          | C         C

    Complete Solution of MP-2024 P.Sc

    বিভাগ ‘গ’

    ৩। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়):

    ৩.১ Fire ice এর সংকেত লেখো। এর মিথেন হাইড্রেট থেকে কিভাবে মিথেন গ্যাস পাওয়া যায়? ১+১
    Ans:
    Fire ice এর সংকেত – 4CH4 . 23 H2O
    ► Fire ice বা মিথেন হাইড্রেটকে উত্তপ্ত করলে বা এর উপর চাপ কমালে এটি বিভাজিত হয়ে মিথেন ও জল উৎপন্ন হয় এবং মিথেন গ্যাস পাওয়া যায়।

    ৩.২ -3°C তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ একটি গ্যাসের আয়তন 750 cc। গ্যাসটিকে স্থির চাপে উত্তপ্ত করা হল যতক্ষণ না পর্যন্ত এর আয়তন 1 লিটার হয়। এর চূড়ান্ত উষ্ণতা কত? ২
    Ans: 
    গ্যাসের প্রাথমিক উষ্ণতা(T1) = -3oC = (-3 + 273)K = 270K
    প্রাথমিক আয়তন (V1) =750 cc
    অন্তিম আয়তন (V2) = 1 লিটার = 1000 cc
    ধরি,অন্তিম উষ্ণতা(T2) = TK
    ∵ চাপ স্থির
    ∴ চার্লসের সূত্রানুযায়ী,
    V1/T1 = V2/T2
    750/270 = 1000/T
    750×T = 1000×270
    3×T = 4×270
    T = 4×90
    T = 360
    চূড়ান্ত উষ্ণতা = 360K
    = (360 – 273)oC
    = 87oC
    Ans: গ্যাসটির চূড়ান্ত উষ্ণতা 87oC

    Complete Solution of MP-2024 P.Sc

    অথবা
    4 অ্যাটমস্ফিয়ার চাপে ও 27°C উষ্ণতায় 8 গ্রাম H₂ গ্যাসের (H= 1) আয়তন কত হবে? [R = 0.082 লিটার অ্যাটমস্ফিয়ার মোল-1K-1]. ২
    Ans:
    চাপ(P) = 4 atm
    উষ্ণতা(T) = 27oC = (27 + 273)K = 300K
    মোল সংখ্যা(n) = 8/2 = 4
    ধরি, আয়তন = V লিটার
    R = 0.082 লিটার অ্যাটমস্ফিয়ার মোল-1K-1
    PV = nRT সমীকরণ থেকে পাই,
    4×V = 4×0.082×300
    ⇒ V = 0.082×300
    ⇒ V = 24.6
    Ans: গ্যাসের (H= 1) আয়তন হবে 24.6 লিটার

    Solution of MP-24 English

    ৩.৩ একটি সমবাহু প্রিজমের পৃষ্ঠে একটি আলোক রশ্মি কত কোণে আপতিত হলে রশ্মিটির ন্যূনতম চ্যুতিকোণ 20o হবে? ২
    Ans: 

    ন্যূনতম চ্যুতিকোণণের ক্ষেত্রে,
    এখানে রশ্মিটির ন্যূনতম চ্যুতিকোণ 20o
    এবং A = 60o
    ধরি, আপতণ কোণ θ
    δ = i1 + i2 – A – – [i1 – i2 হলে চ্যুতিকোণ ন্যূনতম হয়।
    ∴ 20o = θ + θ – 60o
    ⇒ 2θ = 20o +60o
    ⇒ 2θ = 80o
    ∴ θ = 40o
    Ans: আলোক রশ্মি 40o কোণে আপতিত হলে রশ্মিটির ন্যূনতম চ্যুতিকোণ 20o হবে।

    Complete Solution of MP-2024 P.Sc

    অথবা
    2 mm বেধের একটি কাচের ফলক অতিক্রম করতে একটি আলোকরশ্মির কত সময় লাগবে তা গণনা করো। কাচের প্রতিসরাঙ্ক = 1.5 ২
    Ans: 
    কাচের প্রতিসরাঙ্ক(μg) = 1.5.
    μg = C/Vg – – – [যেখানে C = শূন্য স্থানে আলোর বেগ,Vg = কাচ মাধ্যমে আলোর বেগ]
    ⇒ Vg = C/μg
    ⇒ Vg = 3×108/1.5 – – – [C = 3×108 মিটার/সেকেন্ড]
    = 2×108
    ∴ কাচ মাধ্যমে আলোর বেগ 2×108 মিটার/সেকেন্ড
    2 mm = 2 ×10-3 মিটার
    কাচের ফলক অতিক্রম করতে সময় লাগবে
    = অতিক্রান্ত দূরত্ব/গতিবেগ
    2 ×10-3/2×108 সেকেন্ড
    = 1×10-11 সেকেন্ড
    Ans: কাচ ফলক অতিক্রম করতে একটি আলোকরশ্মির 1×10-11 সেকেন্ড সময় লাগবে।

    Complete Solution of MP-2024 P.Sc

    ৩.8একটি বৈদ্যুতিক কোশের অভ্যন্তরীণ রোধ ও EMF এর মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো। ২
    Ans: 
     বৈদ্যুতিক কোশের অভ্যন্তরীণ রোধ ও EMF এর মধ্যে সম্পর্ক:
    ধরি, বৈদ্যুতিক কোশের অভ্যন্তরীণ রোধ r এবং EMF বা তড়িৎচালক বল E;
    তড়িৎ কোশটিকে R রোধবিশিষ্ট রোধকের সঙ্গে যুক্ত করে একটি তড়িৎ বর্তনী  তৈরি করা হল।
    বর্তনীতে তড়িৎ প্রবাহমাত্রা I হলে,
    I = বর্তনীর তড়িৎচালক বল/ বর্তনীর মোট রোধ
    = E/R+r
    ∴ E = I(R + r)
    = IR + Ir
    IR = কোশটির প্রান্তীয় বিভবপ্রভেদ = V হলে,
    E = V + Ir

    Complete Solution of MP-2024 P.Sc

    ৩.৫ অষ্টক সূত্রের সংজ্ঞা দাও। অষ্টক সূত্রের ব্যতিক্রম দেখা যায় এরকম দুটি যৌগের উদাহরণ দাও। ১+১
    Ans:  অষ্টক সূত্র:
    মৌলগুলিকে যদি ক্রমবর্ধমান পারমাণবিক ভর হিসেবে সাজানো হয় তাহলে প্রত্যেক অষ্টম মৌলে ভৌত ও পারমাণবিক ধর্মের পুনরাবৃত্তি ঘটবে ।
    ► অষ্টক সূত্রের ব্যতিক্রম দেখা যায় এরকম দুটি যৌগ হল –
    ① লিথিয়াম হাইড্রাইড(LiH),
    ② লিথিয়াম ক্লোরাইড(LiCl)

    অথবা
    আয়নীয় যৌগ ও সমযোজী যৌগের দুটি গুরুত্বপূর্ণ পার্থক্য লেখো। ২
    Ans: 

    আয়নীয় যৌগসমযোজী যৌগ
    সংজ্ঞানিকটতম নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস লাভের চেষ্টায় যখন কোনো একটি মৌলের পরমাণু তার সর্ববহিস্থ কক্ষপথের ইলেকট্রন অন্য একটি মৌলের পরমাণুর সর্ববহিস্থ কক্ষপথের সঙ্গে আদানপ্রদান করে এবং সুস্থিত বিপরীত আয়ন সৃষ্টি করে নিজেদের মধ্যে। স্থির তড়িৎ আকর্ষণের দ্বারা যুক্ত হয়ে যৌগ গঠন করে। তাকে আয়নীয় যৌগ বলে।নিকটতম নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস লাভের চেষ্টায় দুটি পরমাণু যখন তাদের যোজ্যতা কক্ষের এক বা একাধিক ইলেকট্রন সম্পূর্ণরূপে আদান প্রদান না করে, উভয়েই এক বা একাধিক ইলেকট্রন প্রদান করে ইলেকট্রন জোড় গঠন করে এবং উভয়েই তা সমভাবে ব্যবহারের মাধ্যমে যুক্ত হয়ে যৌগ গঠন করে তাকে সমযোজী যৌগ বলে।
    দ্রাব্যতা
    অজৈব দ্রাবকে দ্রাব্য, জৈব দ্রাবকে অদ্রাব্য।জৈব দ্রাবকে দ্রাব্য, অজৈব দ্রাবকে অম্লাব্য।
    প্রকৃতিগলিত বা জলীয় দ্রবণে তড়িৎ পরিবহণ করে অর্থাৎ আয়নীয় যৌগ তড়িদবিশ্লেষ্য পদার্থ হয়।গলিত বা জলীয় দ্রবণে তড়িৎ পরিবহণ করে না অর্থাৎ সমযোজী যৌগ তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ হয়।
    বন্ধনবন্ধনের নির্দিষ্ট অভিমুখ থাকে না।বন্ধনের নির্দিষ্ট অভিমুখ থাকে।

    Complete Solution of MP-2024 P.Sc

    ৩.৬ আয়নীয় যৌগের ক্ষেত্রে আণবিক ওজন এর পরিবর্তে সংকেত ওজন ব্যবহার করা যথাযথ কেন ? ২
    Ans: 
    আয়নীয় যৌগগুলির ক্ষেত্রে বহুসংখ্যক বিপরীতধর্মী আয়ন পরস্পর স্থির তড়িতাকর্ষণ বল দ্বারা যুক্ত হয়ে আয়নীয় যৌগের বৃহৎ কেলাস গঠন করে। এক্ষেত্রে কোন আয়নটি কোন আয়নের সাথে আকর্ষণ বল দ্বারা যুক্ত তা চিহ্নিত করা অসম্ভব। তাই এক্ষেত্রে পৃথক অণুর অস্থিত্ব পাওয়া যায় না। তাই এক্ষেত্রে আণবিক ওজনের পরিবর্তে সংকেত ওজন ব্যবহার করা অধিকতর যুক্তিযুক্ত।

    ৩.৭ অ্যামোনিয়া গ্যাস শুষ্ক করার জন্য গাঢ় H2SO4 ব্যবহার করা হয় না কেন ? ২
    Ans: 
    অ্যামোনিয়া ক্ষারকীয় গ্যাস এবং গাঢ় H2SO4 আম্লিক জলশোষক পদার্থ। উভয়ের মধ্যে বিক্রিয়ায় অ্যামোনিয়াম সালফেট লবণ উৎপন্ন হয়। তাই ঘন সালফিউরিক অ্যাসিড অ্যামোনিয়া গ্যাস শুষ্ককরণে ব্যবহার করা হয় না।
    2NH3 + H2SO4 (NH4)2SO4

    Complete Solution of MP-2024 P.Sc

    ৩.৮ সোডিয়াম ক্লোরাইডের তড়িৎবিশ্লেষণের মাধ্যমে সোডিয়াম ধাতু নিষ্কাশন করার সময়ে অনার্দ্র ক্যালসিয়াম ক্লোরাইড যোগ করা হয় কেন? ২
    Ans: 
    সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ করে সোডিয়াম নিষ্কাশন করা হয়। সোডিয়াম ক্লোরাইডের(NaCl) গলণাঙ্ক খুব বেশি(1084K)। NaCl-এর সাথে সঙ্গে  অনার্দ্র ক্যালসিয়াম ক্লোরাইড(CaCl2) যোগ করলে মিশ্রনের গলণাঙ্ক(875K) হ্রাস পায়। তাই সোডিয়াম ধাতু নিষ্কাশন করার সময়ে অনার্দ্র ক্যালসিয়াম ক্লোরাইড যোগ করা হয়।  

    অথবা
    লোহার মরিচা পড়া প্রতিরোধের দুটি উপায় উল্লেখ করো। ২
    Ans: লোহার মরিচা পড়া প্রতিরোধের উপায়গুলি হল-
    (i) লোহার দ্রব্যের ওপর আলকাতরা, রং, বার্ণিস প্রভৃতির আস্তরণ দিয়ে মরিচা পড়া রোধ করা যায়।
    (ii) লোহার ওপর জিংকের লেপন (galvanising) ও টিনের প্রলেপ (tin planting) দিয়ে মরিচা পড়া রোধ করা যায়।
    (iii)  লোহাকে সংকর ধাতুতে রূপান্তর করে লোহার মরিচা পড়া রোধ করা যায়। যেমন-স্টেইনলেস স্টিল (Fe 73%, Cr: 18%, NI : ৪%, সামান্য কার্বন)।

    Complete Solution of MP-2024 P.Sc

    ৩.৯ ডিনেচার্ড স্পিরিট কী? ২
    Ans: 
    ডিনেচার্ড স্পিরিটকে মেথিলেটেড স্পিরিট বলা হয়। শিল্পে ব্যবহৃত রেক্টিফায়েড স্পিরিটকে পানের অযোগ্য করার জন্য এর সঙ্গে প্রায় 10% বিষাক্ত মিথানল এবং সঙ্গে সামান্য উৎকট স্বাদযুক্ত পদার্থ যেমন- ন্যাপথা, পিরিডিন প্রভৃতি ও বর্নকারক পদার্থ মেশানো হয়। এই বিষাক্ত মিশ্রণকে ডিনেচার্ড স্পিরিট বলা হয়। এটি কাঠের আসবাবপত্র পালিশের কাজে, রং প্রস্তুতিতে, বিভিন্ন জৈব পদার্থের দ্রাবক হিসাবে ব্যবহৃত হয়।

    অথবা
    ইথাইল অ্যালকোহল ও অ্যাসেটিক অ্যাসিডের একটি করে ব্যবহার লেখো। ১+১
    Ans: 
    ইথাইল অ্যালকোহলের ব্যবহার: পানীয় প্রস্তুতি, বিভিন্ন রং এবং ঔষধ-এর দ্রাবকরূপে, পাওয়ার অ্যালকোহল প্রস্তুতিতে ব্যবহৃত হয়।
    ►► অ্যাসেটিক অ্যাসিডের ব্যবহার: অ্যাসিটোন, ইথাইল অ্যাসিটেট ইত্যাদি প্রস্তুতিতে এবং মাছ, মাংস ইত্যাদি সংরক্ষণে ব্যবহৃত হয়।

    Complete Solution of MP-2024 P.Sc

    Madhyamik English Complete Solution

    বিভাগ – ‘ঘ’

    ৪। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়):

     ৪.১ একটি ঘটনা উল্লেখ করো যা থেকে বলা যায় যে গ্যাস অণুগুলি সর্বদা গতিশীল। গ্যাসের গতিতত্ত্বের ত্রুটিপূর্ণ স্বীকার্য দুটি উল্লেখ করো। ১+২
    Ans: 
     ঘরের এক প্রান্তে সুগন্ধির বোতল খুললে কিছুক্ষণ পরে সর্বত্রই ঐ সুগন্ধির গন্ধ পাওয়া যায় অর্থাৎ গ্যাসীয় অনুগুলি ঘরের এক প্রান্ত থেকে সারা ঘরে ছড়িয়ে পড়ে এবং আমরা সুগন্ধির গন্ধ অনুভব করি।  এই ঘটনা থেকে বোঝা যায় যে গ্যাস অণুগুলি সর্বদা গতিশীল।
    ► গ্যাসের গতিতত্ত্বের দুটি ত্রুটিপূর্ণ স্বীকার্য হল – :
    গ্যাসীয় অণুগুলি গোলাকার এবং কঠিন। অণুগুলির মধ্যে পারস্পরিক ব্যবধান অনেক বেশি বলে এদের মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ থাকে না।
    অণুগুলিকে বিন্দু ভর হিসেবে ধরা যায়। সমগ্র গ্যাসের আয়তনের তুলনায় অণুগুলির মোট আয়তন নগণ্য হয়।

    ৪.২ 21 গ্রাম লোহিত তপ্ত আয়রণের ওপর দিয়ে স্টিম চালনা করলে কী পরিমাণ H2 পাওয়া যাবে? STP তে ওই H2-এর আয়তন কত হবে? [Fe = 56]২+১
    Solution:

      3Fe + 4H2O Fe3O4 + 4H2
    3×56 4(2×1)
    =168 = 8
    168 গ্রাম আয়রন থেকে H2 পাওয়া যায় 8 গ্রাম
    1 গ্রাম আয়রন থেকে H₂ পাওয়া যায় 8/168 গ্রাম
    21 গ্রাম আয়রন থেকে H₂ পাওয়া যায় 8/168×21 = 1 গ্রাম
    STP তে,
    2 গ্রাম H₂-এর আয়তন 22.4 লিটার
    ∴ 1 গ্রাম H₂-এর আয়তন 22.4/2 = 11.2 লিটার
    Ans:  1 গ্রাম H2 পাওয়া যাবে।
    STP তে ওই H2-এর আয়তন কত 11.2 লিটার।

    Complete Solution of MP-2024 P.Sc

    অথবা
    O2 এর উপস্থিতিতে SO2 এর জারণের ফলে SO3 প্রস্তুত করা হল। 40 গ্রাম SO3 উৎপন্ন করতে কত গ্রাম SO2 এর প্রয়োজন? [S = 32, O = 16]. ৩
    Solution:
    2SO2 + O2 = 2SO3
    2(32+16×2) 2(32+16×3)
    = 2(32+32) = 2(32+48)
    = 2×64 =2×80
    2×80 গ্রাম SO3 উৎপন্ন করতে SO2 এর প্রয়োজন 2×64 গ্রাম
    1 গ্রাম SO3 উৎপন্ন করতে SO2 এর প্রয়োজন 2×64/2×80 গ্রাম
    40 গ্রাম SO3 উৎপন্ন করতে SO2 এর প্রয়োজন 2×64/2×80×40 = 32 গ্রাম
    Ans: 32 গ্রাম SO2 এর প্রয়োজন।

    ৪.৩ তাপ পরিবাহিতাঙ্কের সংজ্ঞা দাও। SI পদ্ধতিতে তাপীয় রোধের একক কী ? ২+১
    Ans: 
     কোনো পদার্থের তৈরি একটি একক ঘনকের দুই বিপরীত তলের মধ্যে একক উষ্ণতার পার্থক্যের জন্য ওই তলদ্বয়ের মধ্য দিয়ে লম্বাভিমুখে একক সময়ে যে তাপ পরিবাহিত হয়, তাকেই এই পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক বলে।
    ► SI পদ্ধতিতে তাপীয় রোধের একক কেলভিন প্রতি ওয়াট (KW-1

    অথবা
    গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও। চার্লসের সূত্র থেকে এর মান নির্ণয় করো। ১+২
    Ans: 
     স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের উষ্ণতা  0oC থেকে 1oC বৃদ্ধি করলে গ্যাসের প্রতি একক আয়তনে যে আয়তন প্রসারণ হয়, তাকে ওই গ্যাসের আয়তনপ্রসারণ গুণাঙ্ক বলে।
    ► চার্লসের সূত্রটি হল – স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের উষ্ণতা 1o সেলসিয়াস বৃদ্ধি বা হ্রাস করলে 0o সেলসিয়াস উষ্ণতায় ওই গ্যাসের যা আয়তন ছিল তার 1/273 অংশ যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস ঘটবে।
    ধরা যাক,স্থির চাপে ও নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের 0oC উষ্ণতায় আয়তন V0 তাহলে চার্লসের সূত্রানুযায়ী, 1o সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য গ্যাসটির আয়তন বৃদ্ধি বা হ্রাস পাবে V0×1/273 ∴1o সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য গ্যাসটির একক আয়তন আয়তন বৃদ্ধি বা হ্রাস পাবে V0×1/273×1/V0 = 1/273

    Complete Solution of MP-2024 P.Sc

    ৪.৪ আপেক্ষিক প্রতিসরাঙ্ক ও পরম প্রতিসরাঙ্কের মধ্যে সম্পর্কটি লেখো। কোনো মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? ১+২
    Ans: 
     আপেক্ষিক প্রতিসরাঙ্ক ও পরম প্রতিসরাঙ্কের মধ্যে সম্পর্কটি হল –
    aμb = μa/μb [যেখানে aμb= a মাধ্যমের সাপেক্ষে b মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক;
    μa = a মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক;
    μb =  b মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক]
    ► কোনো মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক নিম্নলিখিত বিষয়গুলির উপর নির্ভর করে –
    ① সংশ্লিষ্ট মাধ্যম দুটির প্রকৃতির উপর
    ② আপাতত আলোর বর্ণ বা তরঙ্গদৈর্ঘ্যের উপর।

    অথবা
    দেখাও যে একটি একবর্ণী আলোকরশ্মি সমবাহু প্রিজমের মধ্য দিয়ে প্রতিসম ভাবে নির্গত হলে আলোকরশ্মির চ্যুতিকোণ হবে ন্যূনতম।
    Ans: আলোকরশ্মি প্রিজমের মধ্য দিয়ে নির্গত হলে আলোকরশ্মির চ্যুতিকোণ
    δ = i1 + i2 – A
    যেখানে, i1 = প্রথম তলে আপতন কোণ,
    i2 = দ্বিতীয় তল থেকে নির্গমন কোণ বা প্রতিসরণ কোণ
    A = প্রতিসারক কোণ
    ন্যূনতম চ্যুতির ক্ষেত্রে i1 = i2 হবে।
    ∴ δmin = i1 + i1 – A
    = 2i1 – A
    = 2i1 – 60o – – – – [সমবাহু প্রিজমের ক্ষেত্রে A = 60o]

    ৪.৫ আলোর বিচ্ছুরণের সংজ্ঞা দাও। প্রিজমের সাহায্যে কিভাবে একবর্ণী ও যৌগিক আলো শনাক্ত করবে? ১+২
    Ans: 
     প্রিজম বা প্রিজমের মত কোন স্বচ্ছ প্রতিসারক মাধ্যমের মধ্যে দিয়ে যৌগিক বর্ণের আলো গেলে প্রতিসরণের ফলে বিভিন্ন মৌলিক বর্ণের আলোয় বিশ্লিষ্ট হওয়ার ঘটনাকে বলা হয় আলোর বিচ্ছুরণ।
    ► প্রিজমে একবর্ণী আলো ফেললে তার কোনো বিচ্ছুরণ হবে না।  কিন্তু যৌগিক আলো ফেললে তার বিচ্ছুরণ হবে  অর্থাৎ যৌগিক আলো বিভিন্ন মৌলিক বর্ণের আলোয় বিশ্লিষ্ট হয়ে যাবে ।

    Complete Solution of MP-2024 P.Sc

    ৪.৬ দুটি পরিবাহীর শ্রেণি সমবায়ে ও সমান্তরাল সমবায়ে তুল্যরোধ যথাক্রমে 9Ω ও 2Ω। পরিবাহী দুটির রোধ নির্ণয় করো। ৩
    Solution:

    ধরি, পরিবাহী দুটির রোধ aΩ এবং bΩ
    প্রশ্নানুযায়ী,
    a + b = 9
    বা, b = 9 – a – – -(i)
    আবার
    1/a + 1/b = 1/2
    বা, 1/a + 1/9-a = 1/2 – – – [∵ b = 9 – a]
    বা, 9 – a + a/a(9-a) = 1/2
    বা, 9/a(9-a) = 1/2
    বা, 18 = 9a – a2
    বা, a2 – 9a + 18 = 0
    বা, a2 – 6a – 3a + 18 = 0
    বা, a(a – 6) – 3(a – 6) = 0
    বা, (a – 6)(a – 3) = 0
    হয় a – 6 =0  নতুবা a – 3 = 0
    বা, a = 6 বা, a = 3
    (i) নং থেকে পাই,
    b = 9 – 6 b = 9 -3
    = 3 = 6
    Ans: পরিবাহী দুটির রোধ 6Ω ও 3Ω

    অথবা
    নিম্নলিখিত বর্তনীর A ও B বিন্দুর মধ্যে তুল্যরোধ নির্ণয় করো। ৩

    2 Ω 1 Ω B A

    Solution:
    এখানে রোধ তিনটি সমান্তরাল সমবায়ে আছে।
    ধরি, A ও B বিন্দুর মধ্যে তুল্যরোধ R

    \(\Large{∴\frac{1}{R}=\frac{1}{R_1}+\frac{1}{R_2}+\frac{1}{R_3}\\⇒\frac{1}{R}=\frac{1}{1}+\frac{1}{2}+\frac{1}{3}\\⇒\frac{1}{R}=\frac{6+3+2}{6}\\⇒\frac{1}{R}=\frac{11}{6}\\⇒R=\frac{6}{11}}\)

    Ans: A ও B বিন্দুর মধ্যে তুল্যরোধ 6/11 Ω

    ৪.৭ ডায়নামো ও বৈদ্যুতিক মোটরের মধ্যে পার্থক্য লেখো। আর্থিং কি? ২+১
    Ans: 
     ডায়নামো ও বৈদ্যুতিক মোটরের মধ্যে পার্থক্য হল –
    (i) ডায়নামো যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করে। কিন্তু মোটর বৈদ্যুতিক শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে।
    (ii) ডায়নামো ফ্লেমিং-এর ডান হস্ত নিয়ম অনুসারে কাজ করে কিন্তু মোটর ফ্লেমিং-এর বাম হস্ত নিয়ম অনুসারে কাজ করে।
    (iii) ডায়নামো তড়িৎ  তৈরি করে কিন্তু মোটর তড়িৎ ব্যবহার করে।
    ► শর্ট সার্কিটজনিত বিপদ থেকে গৃহ বর্তনী এবং ওই বর্তনীতে যুক্ত বৈদ্যুতিক যন্ত্রগুলিকে রক্ষা করতে আর্থিং করা হয়। এই প্রণালীতে একটি মোটা তামার তারের একপ্রান্ত মিটারের সঙ্গে যুক্ত করে অন্য প্রান্তটি মাটির নীচে রাখা তামার একটি প্লেটের সঙ্গে যুক্ত করা হয়। শর্ট সার্কিট বা অন্য কোনো কারণে বর্তনীতে তড়িৎপ্রবাহ বেশি হলে সেই তড়িৎ আর্থ তারের মাধ্যমে মাটিতে চলে আসে এবং বেশি পরিমানে তড়িৎপ্রবাহের ফলে বর্তনীর ফিউজ তারটি গলে যায় এবং তড়িৎপ্রবাহ বন্ধ হয়ে যায়। এর ফলে বৈদ্যুতিক যন্ত্রপাতি পুড়ে যাওয়া থেকে রক্ষা পায় এবং বিপদের ভয় থাকে না।

    Complete Solution of MP-2024 P.Sc

    ৪.৮ α ও γ রশ্মির আধান, ভেদন ক্ষমতা ও আয়নিত করার ক্ষমতার তুলনা করো। ৩
    Ans: 
     
    আধানঃ α 2 একক ধনাত্মক অধানযুক্ত কনা কিন্তু  γ রশ্মি নিস্তরিৎ।
    ভেদন ক্ষমতাঃ α রশ্মির ভেদন ক্ষমতা γ রশ্মির তুলনায় খুবই কম।
    আয়নিত করার ক্ষমতাঃ α রশ্মির আয়নিত করার ক্ষমতা γ রশ্মির তুলনায় 10000 গুন বেশি।

    ৪.৯ কোনো মৌলের পরমাণুর আয়োনাইজেশন শক্তি বলতে কী বোঝায়? Na, Rb, Li ও Cs কে আয়োনাইজেশন শক্তির ঊর্ধ্বক্রমে সাজাও। ৩
    Ans: 
     আয়নাইজেশন শক্তিঃ সর্বনিম্ন শক্তিস্তরে অবস্থিত কোনো মৌলের একটি বিচ্ছিন্ন, গ্যাসীয় পরমাণু থেকে তার যোজ্যতা কক্ষে সবচেয়ে দূর্বলভাবে আবদ্ধ  ইলেকট্রনকে সম্পূর্ণরূপে অপসারিত করে পরমাণুটিকে গ্যাসীয় অবস্থায় এক একক ধনাত্মক আধানবিশিষ্ট ক্যাটায়নে পরিনত পরিনত করার জন্য প্রয়োজনীয় ন্যূনতম শক্তিকে ওই মৌলের আয়নাইজেশন শক্তি বলে।
    ► Na, Rb, Li ও Cs কে আয়োনাইজেশন শক্তির ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই –
    Cs < Rb < Na < Li

    অথবা
     ‘A’, ‘B’ ও ‘C’ মৌলের পরমাণু ক্রমাঙ্ক যথাক্রমে (n – 2), n, (n + 1)। ‘B’ মৌলটি নিষ্ক্রিয় গ্যাস। ‘A’ ও ‘C’ পর্যায়সারণীর কোন্ শ্রেণিতে অবস্থিত? এদের মধ্যে কার বিজারণ ক্ষমতা বেশী? ‘A’, ও ‘C’ যুক্ত হয়ে যে যৌগ গঠন করে তার সংকেত লেখো। ১+১+১
    Ans:   ‘B’ মৌলটি নিষ্ক্রিয় গ্যাস।
    ∴ ‘B’ মৌলটি 18 নং শ্রেণিতে অবস্থিত।
    ‘A’ মৌলের পরমাণু ক্রমাঙ্ক (n – 2)
    ‘A’ মৌলটি 16 নং শ্রেণিতে অবস্থিত।
    ‘C’ মৌলের পরমাণু ক্রমাঙ্ক n + 1
    ‘C’ মৌলটি 1 নং শ্রেণিতে অবস্থিত।
    এদের মধ্যে ‘C’ বিজারণ ক্ষমতা বেশী।
    ‘A’, ও ‘C’ যুক্ত হয়ে যে যৌগ গঠন করে তার সংকেত C2A

    Complete Solution of MP-2024 P.Sc

    ৪.১০ তড়িৎ লেপনের উদ্দেশ্য কী? কোনো বস্তুর উপর সোনার প্রলেপ দিতে তড়িৎবিশ্লেষ্য হিসাবে কী ব্যবহার করা হয়? ২+১
    Ans: 
     তড়িৎ লেপনের উদ্দেশ্য:
    (i) ধাতব বস্তুকে জলবায়ু, বিভিন্ন রাসায়নিক পদার্থ প্রভৃতির ক্রিয়া থেকে রক্ষা করার জন্য তড়িৎ লেপন করা হয়।
    (ii) জিনিসপত্রের সৌন্দর্য বৃদ্ধির জন্য তড়িৎলেপন করা হয়।
    (iii) বিভিন্ন বস্তুর দৃঢ়তা বৃদ্ধি করার জন্য তড়িৎলেপন করা হয়।
    ► কোনো বস্তুর উপর সোনার প্রলেপ দিতে তড়িৎবিশ্লেষ্য হিসাবে সামান্য পরিমাণে পটাশিয়াম হাইড্রোজেন ফসফেট [K2HPO4] এবং পটাশিয়াম কার্বনেট [K2CO3] মিশ্রিত পটাশিয়াম অরোসায়ানাইড, K[Au(CN)2]-এর দ্রবণ ব্যবহার করা হয়।

    ৪.১১ ইউরিয়ার শিল্পোৎপাদনে ব্যবহৃত রাসায়নিক পদার্থগুলির নাম ও বিক্রিয়ার সমিত রাসায়নিক সমীকরণ লেখো। ২+১
    Ans: 
     ইউরিয়ার শিল্পোৎপাদনে ব্যবহৃত রাসায়নিক পদার্থগুলি হল তরল NH3 ও CO2 উচ্চ বায়ুমণ্ডলীয় চাপে (150), 200°C তাপমাত্রায় বিক্রিয়াটি দুটি ধাপে ঘটে।
    বিক্রিয়ার সমিত সমীকরণ –
    প্রথম ধাপঃ 2NH4 + CO2 → H2NCOONH4 (অ্যামোনিয়াম কার্বোনেট)
    দ্বিতীয় ধাপঃ H2NCOONH4 → H2NCONH2 + H2O

    Complete Solution of MP-2024 P.Sc

    ৪.১২ শিল্পক্ষেত্রে ইথিলিন প্রস্তুতির বিক্রিয়াটি লেখো। ইথিলিনের দুটি ব্যবহার উল্লেখ করো। ১+২
    Ans: 
     ইথাইল অ্যালকোহল বাষ্পকে 300o-355oC উষ্ণতায় উত্তপ্ত অ্যালুমিনা অনুঘটকের উপর দিয়ে চালনা করে শিল্পক্ষেত্রে ইথিলিন প্রস্তুত করা হয়।
    C2H5OH −− 300o-355oCঅ্যালুমিনা অনুঘটক −→ C2H4+H2O

    অথবা
    মিথেনের হাইড্রোজেন পরমাণুগুলি কিভাবে ধাপে ধাপে ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হয়ে কার্বন টেট্রাক্লোরাইড উৎপন্ন করে? ৩
    Ans: 
     বিক্ষিপ্ত সূর্যালোকে বা অতিবেগুনি রশ্মির উপস্থিতিতে মিথেনের চারটি হাইড্রোজেন পরমাণু একের পর এক ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হয়ে কার্বন টেট্রাক্লোরাইড উৎপন্ন করে।
    CH4 + Cl2 −− UVবিক্ষিপ্ত সূর্যালোক −→ CH3Cl (মিথাইল ক্লোরাইড) + HCl
    CH3Cl + Cl2 −− UVবিক্ষিপ্ত সূর্যালোক −→ CH2Cl2(মিথিলিন ক্লোরাইড) + HCl
    CH2Cl2 + Cl2 −− UVবিক্ষিপ্ত সূর্যালোক −→ CHCl3(ক্লোরোফর্ম) + HCl
    CHCl3 + Cl2 −− UVবিক্ষিপ্ত সূর্যালোক −→ CCl4(কার্বন টেট্রাক্লোরাইড) + HCl

  • Complete Solution of MP-2023 P.Sc

    Complete Solution of MP-2023 P.Sc

    Complete Solution of MP-2023 P.Sc

    মাধ্যমিক ভৌত বিজ্ঞান ২০২৩ সম্পূর্ণ সমাধান

    2023 সালের মাধ্যমিক পরীক্ষার ভৌত বিজ্ঞান প্রশ্নপত্র-এর সম্পূর্ণ সমাধান

    2023
    PHYSICAL SCIENCE
    (For Regular & External Candidates)
    Time: Three Hours Fifteen Minutes
    (First fifteen minutes for reading the question paper)
    Full Marks 90 – For Regular Candidates
    100 – For External Candidates
    Special credit will be given for answers which are brief and to the point.
    Marks will be deducted for spelling mistakes, untidiness & bad handwriting
    কেবলমাত্র বহিরাগত পরীক্ষার্থীদের ‘ঙ’ বিভাগের প্রশ্নগুলির উত্তর দিতে হবে। প্রান্তিক সংখ্যাগুলি প্রতিটি প্রশ্নের পূর্ণমান নির্দেশ করছে।

    Complete Solution of MP-2023 P.Sc

    ‘ক’ বিভাগ

    1. বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্নের নীচে চারটি করে বিকল্প উত্তর দেওয়া আছে। যেটি ঠিক সেটি লেখো: 1×15=15

    • 1.1 নিচের কোন গ্যাসটি ওজোন স্তরে ওজোন ক্ষয়ে সহায়তা করে?
      (a) CO2 (b) Ar
      (c) CFC (d) He
      Ans: (c) CFC
    • 1.2 4g H2 গ্যাসের জন্য STP তে PV এর মান কত? (H= 1)
      (a) RT (b) 2 RT
      (c) 4 RT (d) 0.5 RT
      Ans: (b) 2 RT
      [PV= W/M RT
      বা, PV=4/2 RT
      বা, PV=2 RT]
    • 1.3 12 g C কে সম্পূর্ণরূপে পুড়িয়ে CO2 তৈরি করতে কত গ্রাম O2 লাগবে?(C= 12, O = 16)
      (a) 32 g (b) 12 g
      (c) 16 g (d) 44 g
      Ans: (a) 32 g
      [ C + O2 = CO2
      (12)  (16×2
      =32)]
    • 1.4 তরলের কত প্রকার তাপীয় প্রসারণ গুণাঙ্ক আছে?
      (a) 0 (b) 1
      (c) 2 (d) 32
      Ans: (c) 2
    • 1.5 প্রিজমের মধ্যে দিয়ে সাদা আলোর প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সর্বনিম্ন সেটি হল
      (a) হলুদ (b) কমলা
      (c) লাল (d) বেগুনি
      Ans: (c) লাল
    • 1.6 কোনও অবতল দর্পণে প্রতিফলিত রশ্মি অভিলম্বের সঙ্গে 45° কোণ উৎপন্ন করলে আপতন কোণের মান হবে
      (a) 90° (b) 22.5°
      (c) 135° (d) 45°
      Ans: (d) 45°
    • 1.7 পরিবাহিতাঙ্কের একক কোনটি?
      (a) mho.metre-1 (b) ohm.metre -1
      (c) mho.metre (d) ohm.metre
      Ans: (a) mho.metre-1
    • 1.8 40 ohm রোধবিশিষ্ট একটি পরিবাহীর মধ্যে দিয়ে 0.2 ampere তড়িৎ প্রবাহিত হলে, পরিবাহীটির দুই প্রান্তের মধ্যে বিভব প্রভেদ কত?
      (a) 0.5 volt (b) 2 volt
      (c) 6 volt (d) 8 volt
      Ans: (d) 8 volt
      [ V = IR
      বা, V = 40 × 0.2 = 8 volt]
    • 1.9 α- β- ও γ রশ্মির ভেদন ক্ষমতার সঠিক ক্রম হল
      (a) γ>α>β (b) γ>β>α
      (c) α>β>γ (d) β>γ>α
      Ans: (b) γ>β>α
    • 1.10 দীর্ঘ পর্যায় সারণির চতুর্থ পর্যায়ে কতগুলি মৌলিক পদার্থ আছে?
      (a) 8 (b) 32
      (c) 16 (d) 18
      Ans: (d) 18
    • 1.11 CaO গঠনে কয়টি ইলেকট্রন Ca পরমাণু থেকে O পরমাণুতে স্থানান্তরিত হয়? (অক্সিজেন ও ক্যালশিয়ামের পারমাণবিক সংখ্যা যথাক্রমে ৪ ও 20 )
      (a) 0 (b) 1
      (c) 2 (d) 3
      Ans: (c) 2
    • 1.12 তড়িদবিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম নিষ্কাশনে যে গলিত মিশ্রণ ব্যবহার করা হয় তাতে ক্রায়োলাইট ও ফ্লুওরস্পারের সঙ্গে নীচের কোনটি থাকে?
      (a) অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড
      (b) অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড
      (c) অ্যালুমিনিয়াম সালফেট
      (d) বিশুদ্ধ অ্যালুমিনা
      Ans: (d) বিশুদ্ধ অ্যালুমিনা
    • 1.13 N2 গ্যাসের পরীক্ষাগার প্রস্তুতির জন্য নীচের কোন যৌগদুটির মিশ্র জলীয় দ্রবন ব্যবহার করা হয়?
      (a) NaNO2 ও NH4CI
      (b) NaNO3 ও NH4CI
      (c) NaCl ও NH4NO3
      (d) NaNO3 ও NH4NO3
      Ans: (a) NaNO2 ও NH4CI
    • 1.14. নীচের কোনটি জিঙ্কের আকরিক জিঙ্ক ব্লেন্ডের সংকেত?
      (a) ZnO (b) ZnS
      (c) ZnCO3 (d) ZnSO4
      Ans: (b) ZnS
    • 1.15 নীচের কোনটি একটি অ্যালকোহল?
      (a) CH3OCH3 (b) CH3CHO
      (c) CH3COOH (d) CH3CH2OH
      Ans: (d) CH3CH2OH

    Complete Solution of MP-2023 P.Sc

    ‘খ’ বিভাগ

    2. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়):

    2.1 বায়ুমণ্ডলে উপস্থিত একটি গ্যাসের নাম করো যেটি গ্রিনহাউস গ্যাস নয়।Ans: বায়ুমণ্ডলে উপস্থিত অক্সিজেন গ্যাস গ্রিনহাউস গ্যাস নয়।

    2.2 কয়লার একটি নমুনার তাপন-মূল্য 30,000 kJkg-1 বলতে কী বোঝায় ?
    Ans: কয়লার একটি নমুনার তাপন-মূল্য 30,000 kJkg-1 বলতে বোঝায়, 1 kg কয়লার সম্পূর্ণ দহনে 30,000 কিলোজুল তাপ শক্তি পাওয়া যায়।

    অথবা স্থিতিশীল বৃদ্ধি ও উন্নয়নের জন্য বায়ুশক্তি ব্যবহার করা যায় কেন?
    Ans: স্থিতিশীল বৃদ্ধি ও উন্নয়নের জন্য বায়ুশক্তি ব্যবহার করা যায় কারণ –
    (i) বায়ু শক্তি হল পুনর্নবীকরণযোগ্য শক্তি।
    (ii) বায়ুশক্তি পরিবেশ বান্ধব শক্তি যা ব্যবহারে পরিবেশ দূষিত হয় না।

    2.3 কোনও চাপে নির্দিষ্ট ভরের কোনও গ্যাসের 0°C উষ্ণতায় আয়তন Vo; চাপ অপরিবর্তিত রেখে গ্যাসটির উষ্ণতা 1°C বৃদ্ধি করলে চার্লসের সূত্র অনুযায়ী গ্যাসটির আয়তন বৃদ্ধির পরিমাণ কত হবে?
    Ans: গ্যাসটির আয়তন বৃদ্ধি হবে Vo/273.

    2.4 STP তে 1 L H2 গ্যাসে ও 4 L CO2 গ্যাসে উপস্থিত অণুর সংখ্যার অনুপাত কত হবে?
    Ans: 1 L H2 গ্যাসে ও 4 L CO2 গ্যাসে উপস্থিত অণুর সংখ্যার অনুপাত 1 : 4
    [22.4 L H2 গ্যাসে অণুর সংখ্যা 6.022×1023
    1 L H2 গ্যাসে অণুর সংখ্যা 6.022×1023/22.4 = 0.268×1023
    22.4 L CO2 গ্যাসে অণুর সংখ্যা 6.022×1023
    1 L CO2 গ্যাসে অণুর সংখ্যা 0.268×1023
    4 L CO2 গ্যাসে অণুর সংখ্যা 0.268×1023×4
    ∴1 L H2 গ্যাসে ও 4 L CO2 গ্যাসে উপস্থিত অণুর সংখ্যার অনুপাত = 0.268×1023×4 : 0.268×1023 = 1 : 4
    ]

    2.5 নীচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো:
    কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান সেলসিয়াস স্কেল ও কেলভিন স্কেলে একই হয়।
    Ans: সত্য

    অথবা হিরে, লোহা ও রুপোকে তাপ পরিবাহিতাঙ্কের নিম্নক্রমে সাজাও।
    Ans: হিরে, লোহা ও রুপোকে তাপ পরিবাহিতাঙ্কের নিম্নক্রমে সাজিয়ে পাই –
    হিরে > রুপো > লোহা

    Complete Solution of MP-2023 P.Sc

    2.6 উত্তল দর্পণের একটি ব্যবহার লেখো।
    Ans: উত্তল দর্পণ গাড়ির রিয়ার ভিউ মিরর হিসেবে ব্যবহার করা হয।

    2.7 অবতল দর্পণের প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল কোনও রশ্মি অবতল দর্পণের দ্বারা প্রতিফলনের পর কোন পথে যায়?
    Ans: অবতল দর্পণের প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল কোনও রশ্মি অবতল দর্পণের দ্বারা প্রতিফলনের পর দর্পণের মুখ্য ফোকাসের মধ্য দিয়ে যায়।

    2.8 একই দৈর্ঘ্য ও প্রস্থচ্ছেদ বিশিষ্ট লোহা ও তামার তারের প্রান্তে একই বিভব প্রভে প্রয়োগ করলে তার দুটির মধ্যে দিয়ে কি সমপরিমাণ তড়িৎ প্রবাহিত হয়।
    Ans: তার দুটির মধ্যে দিয়ে কি সমপরিমাণ তড়িৎ প্রবাহিত হয় না।

    2.9 একটি ধাতব পরিবাহীর ক্ষেত্রে ওহম সূত্র অনুযায়ী IV লেখচিত্র অঙ্কন করো।

    Ans: V > ^P ওহম সূত্র অনুযায়ী IV লেখচিত্র

    2.10 পারমাণবিক শক্তির একটি শাস্তিপূর্ণ ব্যবহার উল্লেখ করো।
    Ans: পারমাণবিক শক্তির একটি শাস্তিপূর্ণ ব্যবহার হল পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন।

    অথবা শূন্যস্থান পূরণ করো:
    γ-রশ্মি হল ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্যের _____ তরঙ্গ।
    Ans: γ-রশ্মি হল ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্যের তড়িৎচুম্বকীয় তরঙ্গ।

    2.11 বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভের সামঞ্জস্য বিধান করো : 1×4

    বামস্তম্ভডানস্তম্ভ
    2.11.1 একটি ক্ষারীয় মৃত্তিকা ধাতু(a) Fe
    2.11.2 ধাতু সংকর ইনভার এ যে ধাতুটি শতকরা
    সর্বোচ্চ পরিমাণে থাকে
    (b) Zn
    2.11.3 একটি ক্ষার ধাতু(c) Ca
    2.11.4 আয়রনের মরিচা রোধে যে ধাতুটির প্রলেপ
    দেওয়া হয়
    (d) K

    Ans:

    বামস্তম্ভডানস্তম্ভ
    2.11.1 একটি ক্ষারীয় মৃত্তিকা ধাতু(c) Ca
    2.11.2 ধাতু সংকর ইনভার এ যে ধাতুটি শতকরা
    সর্বোচ্চ পরিমাণে থাকে
    (a) Fe
    2.11.3 একটি ক্ষার ধাতু(d) K
    2.11.4 আয়রনের মরিচা রোধে যে ধাতুটির প্রলেপ
    দেওয়া হয়
    (b) Zn

    Complete Solution of MP-2023 P.Sc

    • 2.12 নীচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো:
      মূলত একটি সুস্থিত জালক আকার উৎপন্ন হওয়ার জন্যই আয়নীয় যৌগ গঠন হওয়া সম্ভবপর হয়।
      Ans: সত্য
    • 2.13 তড়িবিশ্লেষণ পদ্ধতিতে অশুদ্ধ কপার ধাতুর পরিশোধনে কোন তড়িদ্বারের ভর বৃদ্ধি পায়?
      Ans: ক্যাথোড তড়িদ্বারের ভর বৃদ্ধি পায়।
    • অথবা রুপোর ওপর গোল্ডের তড়িৎলেপনে তড়িবিশ্লেষ্য রূপে কী ব্যবহৃত হয়?
      Ans: পটাশিয়াম অরোসায়ানাইড (K[Au(CN)2]
    • 2.14 শূন্যস্থান পূরণ করো:
      তড়িদ্‌বিশ্লেষণের সময় তড়িবিশ্লেষ্যের মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন করে _______।
      Ans: তড়িদ্‌বিশ্লেষণের সময় তড়িবিশ্লেষ্যের মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন করে আয়ন (ক্যাটায়ন ও অ্যানায়ন)
    • 2.15. N2 এর আপেক্ষিক রাসায়নিক নিষ্ক্রিয়তার একটি কারণ উল্লেখ করো।
      Ans: N2 এর আপেক্ষিক রাসায়নিক নিষ্ক্রিয়তার একটি কারণ নাইট্রোজেনের সর্ববহিঃস্থ উপকক্ষ অর্ধেক ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে।
    • অথবা ইউরিয়ার উৎপাদনে ব্যবহৃত দুটি পদার্থের মধ্যে একটি কার্বন ডাইঅক্সাইড, অপরটি কী?
      Ans: অপরটি অ্যামোনিয়া(NH3)
    • 2.16 বজ্রপাতের ফলে বায়ুমণ্ডলের নাইট্রোজেন ও অক্সিজেনের বিক্রিয়ায় কোন যৌগ উৎপন্ন হয়?
      Ans: বজ্রপাতের ফলে বায়ুমণ্ডলের নাইট্রোজেন ও অক্সিজেনের বিক্রিয়ায় নাইট্রিক অক্সাইড (NO) উৎপন্ন হয়।
    • 2.17 CH3CH-CH2 এর IUPAC নাম লেখো।
      Ans: CH3CH-CH2 এর IUPAC নাম প্রোপিন অথবা প্রোপ-1-ইন।
    • অথবা মিথেনে কার্বনের চারটি যোজ্যতা কীভাবে বিন্যস্ত থাকে?
      Ans: মিথেনে কার্বনের চারটি যোজ্যতা সুষম চতুস্তলকের চারটি শীর্ষবিন্দুর দিকে প্রসারিত থাকে।
    • 2.18 ডিনেচার্ড স্পিরিটের একটি ব্যবহার লেখো।
      Ans: ডিনেচার্ড স্পিরিট কাঠের আসবাবপত্র পালিশের কাজে ব্যবহৃত হয়।

    Complete Solution of MP-2023 P.Sc

    ‘গ’ বিভাগ

    3. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি পক্ষণীয়):

    3.1 ভবিষ্যতে পরিবেশের ওপর বিশ্ব উষ্ণায়নের দুটি সম্ভাব্য প্রভাবের উল্লেখ করো।
    Ans: ভবিষ্যতে পরিবেশের ওপর বিশ্ব উষ্ণায়নের দুটি সম্ভাব্য প্রভাব হল –
    (i) হিমবাহের গলন: পৃথিবীর উষ্ণতা বাড়ার কারণে হিমবাহের গলনের ফলে সমুদ্রের জলস্তর বৃদ্ধি পাবে। এর ফলে সমুদ্র তীরবর্তী অঞ্চল গুলি জলমগ্ন হবে।
    (ii) আবহাওয়া ও জলবায়ুর পরিবর্তন: উষ্ণতা বৃদ্ধির কারণে নানা অঞ্চলের আবহাওয়া ও জলবায়ুর পরিবর্তন হবে যার ক্ষতিকর প্রভাব কৃষিক্ষেত্রে এবং জীবজগতের উপর পড়বে। প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয় এর সংখ্যা বাড়বে।

    3.2 17°C উষ্ণতায় ও 750 mmHg চাপে নির্দিষ্ট ভরের একটি গ্যাস 580 cm3 আয়তন অধিকার করে। ওই চাপে 47°C উষ্ণতায় গ্যাসটি কত আয়তন অধিকার করবে?
    Ans: প্রাথমিক উষ্ণতা (T1)
    = 17°C
    = (17+273) K = 290K
    প্রাথমিক চাপ (P1) = 750 mmHg
    প্রাথমিক আয়তন (V1) = 580 cm3
    অন্তিম উষ্ণতা (T2)  = 47°C
    = (47+273) K =320K
    অন্তিম আয়তন (V2) = V (ধরি)
    ∵ চাপ স্থির
    ∴ চার্লসের সূত্রানুযায়ী,
    V1/T1= V2/T2
    বা, 580/290 = V/320
    বা, V×290=580×320
    বা, V=2×320
    বা, V=640
    Ans: গ্যাসটি 640 cm3 আয়তন অধিকার করবে

    অথবা সমভরের দুটি গ্যাস STP তে যথাক্রমে 4480 ml এবং 5600 ml আয়তন অধিকার করে। গ্যাসদুটির মোলার ভরের অনুপাত নির্ণয় করো।
    আমরা জানি, একই উষ্ণতা এবং চাপে যে কোন গ্যাসের আয়তন তার মোল সংখ্যার সঙ্গে সমানুপাতিক হয়।
    সুতরাং কোন গ্যাসের আয়তন V এবং মোল সংখ্যা n হলে
    V ∝ n
    বা, V = kn – – – (k = ধ্রুবক)
    আবার n = W/M – – – [W = গ্যাসের ভর; M = মোলার ভর]
    ∴ V = k×W/M
    এখানে, V1 = 4480 ml,
    V2 = 5600 ml
    ধরি, W1 = W2 = W – – – (∵ গ্যাস দুটির ভর সমান)
    ∴ V1 : V2 = 4480 : 5600
    বা, k×W1/M1 : k×W2/M2 = 4480 : 5600
    বা, W/M1 : W/M2 = 4 : 5
    বা, 1/M1 : 1/M2 = 4 : 5
    বা, M1 : M2 = 5 : 4
    Ans: গ্যাসদুটির মোলার ভরের অনুপাত 5 : 4

    Complete Solution of MP-2023 P.Sc

    3.3 আলোর প্রতিসরণের স্নেলের সুত্রটি লেখো।
    Ans: স্নেলের সূত্র: দুটি নির্দিষ্ট মাধ্যম এবং একটি নির্দিষ্ট বর্ণের আলোর ক্ষেত্রে আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা ধ্রুবক হয় ।

    অথবা কোনও পাতলা উত্তল লেন্সের আলোককেন্দ্র ও ফোকাসের মধ্যে কোনও বিস্তৃত বস্তু রাখলে বস্তুটির যে প্রতিবিম্ব গঠিত হয় তার দুটি বৈশিষ্ট্য লেখো।
    Ans: আলোককেন্দ্র ও ফোকাসের মধ্যে কোনও বিস্তৃত বস্তু রাখলে বস্তুটির যে প্রতিবিম্ব গঠিত হয় তার দুটি বৈশিষ্ট্য হল –
    (i) প্রতিবিম্বটি অসদ হয়।
    (ii) প্রতিবিম্বটি বস্তুর থেকে আকারে বড় হয় অর্থাৎ বিবর্ধিত হয়।
    (iii) প্রতিবিম্বটি সমশীর্ষ হয়।

    3.4 বৈদ্যুতিক হিটারের তার ও ফিউজ তারের প্রতিটির একটি করে বৈশিষ্ট্য লেখো।
    Ans: *বৈদ্যুতিক হিটারের তার উচ্চ গলনাংক ও উচ্চ আপেক্ষিক রোধ বিশিষ্ট হয়।
    **ফিউজ তার উচ্চ রোধ ও নিম্ন গলনাঙ্ক বিশিষ্ট হয়।

    Complete Solution of MP-2023 P.Sc

    3.5 CH4 এর লুইস ডট ডায়াগ্রাম এঁকে দেখাও যে CH4 সমযোজী বন্ধন দ্বারা গঠিত। (H ও C এর পারমাণবিক সংখ্যা যথাক্রমে 1 ও 6)

    Ans: CH -এর লুইস ডট ডায়াগ্রাম 4 —-> C C H H H H H H H H

    3.6 সোডিয়াম ক্লোরাইডের একটি ধর্মের সাহায্যে দেখাও যে সোডিয়াম ক্লোরাইড আয়ন দিয়ে গঠিত।
    Ans: সোডিয়াম ক্লোরাইড জলে দ্রবীভূত অবস্থায় সোডিয়াম ক্যাটায়ন (Na+) এবং ক্লোরাইড অ্যানায়ন (Cl) উৎপন্ন করে। তাই সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে। যেহেতু সোডিয়াম ক্লোরাইড এর জলীয় দ্রবণে আয়ন উৎপন্ন করে তাই এই ধর্মের সাহায্যে বলা যায় যে সোডিয়াম ক্লোরাইড আয়ন দিয়ে গঠিত।

    অথবা কীভাবে সোডিয়াম ক্লোরাইডে আয়নীয় বন্ধন গঠিত হয় দেখাও। (Na ও CI এর পারমাণবিক সংখ্যা যথাক্রমে 11 ও 17)

    3.7 Pb (NO3)2 এর জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে কী ঘটে সমিত রাসায়নিক সমীকরণ সহ লেখো।
    Ans: লেড নাইট্রেট এর বর্ণহীন জলীয় দ্রবণের মধ্যে দিয়ে H2S গ্যাস চালনা করলে কালো বর্ণের লেড সালফাইড অধঃক্ষিপ্ত হয় এবং HNO3 উৎপন্ন করে। 
    Pb(NO3)2 (aq) + H2S↑ ⇌ PbS↓ (কালো) + 2HNO3

    Complete Solution of MP-2023 P.Sc

    3.8 তড়িদবিশ্লেষণ পদ্ধতিতে ধাতু নিষ্কাশনে নীচের বিক্রিয়াটি কোন্ তড়িদ্বারে ঘটে ?
    Mn+ + ne = M (M = ধাতু)

    বিক্রিয়াটি জারণ না বিজারণ বিক্রিয়া? যুক্তিসহ উত্তর দাও।
    Ans: * তড়িদবিশ্লেষণ পদ্ধতিতে ধাতু নিষ্কাশনে বিক্রিয়াটি ক্যাথোড তড়িদ্বারে ঘটে।
    ** বিক্রিয়াটি  বিজারণ বিক্রিয়া।
    *** যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো অণু, পরমাণু বা আয়ন এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে তাকে বিজারণ বলে । বিজারণের অর্থ ইলেকট্রন গ্রহণ । উপরের বিক্রিয়াটিতে Mn+ ক্যাটায়নটি n সংখ্যক ইলেকট্রন গ্রহণ করে M ধাতুতে পরিণত হয়।অতএব উপরের বিক্রিয়াটি বিজারন বিক্রিয়া।

    অথবা অ্যালুমিনিয়ামের একটি ব্যবহার উল্লেখ করো। আম্লিক খাদ্য অ্যালুমিনিয়ামের পাতে রাখা উচিত নয় কেন?
    Ans: * জানালার ফ্রেম, বিমান ও মোটর গাড়ির যন্ত্রাংশ নির্মাণে অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়।
    ** আম্লিক খাদ্যে জৈব অ্যাসিড (অ্যাসিটিক অ্যাসিড বা ভিনিগার) থাকে। এই জৈব অ্যাসিডের সঙ্গে অ্যালুমিনিয়ামের বিক্রিয়ায় যে লবণ উৎপন্ন হয় তা খাদ্যের সঙ্গে আমাদের শরীরে প্রবেশ করে শরীরের ক্ষতি সাধন করে। তাই আম্লিক খাদ্য অ্যালুমিনিয়ামের পাত্রে রাখা উচিত নয়।
    2Al + 6CH3COOH = 2(CH3COO)3Al + 3H2
    অ্যালুমিনিয়াম অ্যাসিটেট লবণ

    3.9 ইথিলিন এর পলিমেরাইজেশন বিক্রিয়া দ্বারা কীভাবে পলিইথিলিন উৎপাদন করা হয়?
    Ans: ইথিলিনকে উচ্চচাপে (1500-2000 বায়ুমণ্ডলীয় চাপ) অক্সিজেন বা পারক্সাইড অনুঘটকের উপস্থিতিতে 200°C উষ্ণতায় উত্তপ্ত করলে অথবা জিগলার-ন্যাটা [TiCl4 + AI(C2H5)3] অনুঘটকের উপস্থিতিতে 3-10 বায়ুমণ্ডলীয় চাপে ও 70-100°Cc উষ্ণতায় উত্তপ্ত করলে বহু সংখ্যক ইথিলিন অণু পরস্পর যুক্ত হয়ে উচ্চ আণবিক ওজনসম্পন্ন কঠিন পদার্থ  পলিথিন উৎপন্ন করে।
    অক্সিজেন এবং/বা পারক্সাইড
    n[CH2 = CH2] – —————–> (-CH2-CH2-)n
    (1- 2000 atm, 200°C)

    অথবা কীভাবে নীচের পরিবর্তনটি করা যায়? HC=CH → CH3CH3
    Ans:  উত্তপ্ত সূক্ষ্ম নিকেল চূর্ণ (300°C) বা সাধারণ তাপমাত্রায় Pt. Pd প্রভৃতি অনুঘটকের উপস্থিতিতে অ্যাসিটিলিন হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়ায় প্রথমে ইথিলিন ও পরে স্বতস্ফূর্তভাবে ইথেনে পরিণত হয়।
    H2/Ni H H H2/Ni H H
    H-C≡C-H – –→ H-C=C-H – – – → H-C-C-H
    H H
    অ্যাসিটিলিন ইথিলিন ইথেন

    ‘গ’ বিভাগ

    4. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়);

    4.1 আদর্শ গ্যাস কী?একটি আবদ্ধ পাত্রে রক্ষিত কোনও গ্যাসের উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসটির চাপের ওপর তার প্রভাব কী? যুক্তিসহ উত্তর দাও।
    Ans: * যে সকল গ্যাস সকল তাপমাত্রা ও চাপে গ্যাসের সূত্রসমূহ অর্থাৎ বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগেড্রোর সূত্র ইত্যাদি সূত্র মেনে চলে তাদেরকে আদর্শ গ্যাস বলে। বাস্তবে কোনো গ্যাসই আদর্শ গ্যাস নয়।
    **একটি আবদ্ধ পাত্রে রক্ষিত কোন গ্যাসের উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসের অনুগুলির গতিবেগ বৃদ্ধি পায়। ফলে প্রতি সেকেন্ডে পাত্রের দেওয়ালে অনুগুলির ধাক্কার  সংখ্যা বাড়ে। ফলে গ্যাসের চাপও বাড়ে।

    4.2 সালফারকে অক্সিজেনে পোড়ালে সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হয়:
    S + O2 → SO2
    STP তে 2240 L SO2 উৎপন্ন করতে
    (i) কত গ্রাম সালফার এবং
    (ii) কত মোল O2 প্রয়োজন হবে? (O = 16, S = 32 )
    Ans: STP তে 1 মোল যে কোন গ্যাসের আয়তন  22.4 L
    ∴ 22.4 L SO2 = 1 মোল SO2
    1 L SO2 = 1/22.4 মোল SO2
    2240 L SO2 =  1/22.4 × 2240 মোল SO2
    = 100 মোল SO2
    S + O2 = SO2
    * (i) বিক্রিয়াটিতে 1 মোল সালফার(S), 1 মোল অক্সিজেনের(O2) সঙ্গে বিক্রিয়া করে এক মোল সালফার ডাইঅক্সাইড(SO2) উৎপন্ন করে।
    ∴ 100 মোল SO2 উৎপন্ন করতে 100 মোল O2 প্রয়োজন।
    আবার,1 মোল সালফার = 32 গ্রাম সালফার
    100 মোল সালফার = 32 × 100 গ্রাম সালফার
    = 3200 গ্রাম সালফার
    2240 L SO2 উৎপন্ন করতে 3200 গ্রাম সালফার প্রয়োজন হবে।
    ** (ii) 2240 L SO2 উৎপন্ন করতে 100 মোল O2 প্রয়োজন হবে।

    Complete Solution of MP-2023 P.Sc

    অথবা 480 g একটি কঠিন যৌগকে 352 g অক্সিজেনে পোড়ালে 320 g অপর একটি কঠিন যৌগ এবং একটি গ্যাসীয় যৌগ উৎপন্ন হয়। গ্যাসীয় যৌগটির বাষ্পঘনত্ব 32 হলে কত মোল গ্যাসীয় যৌগটি উৎপন্ন হয় মোল?
    Ans: ভরের সংরক্ষণ সূত্রানুযায়ী,
    কোন বিক্রিয়ায়  বিক্রিয়কের মোট ভর, বিক্রিয়াজাত পদার্থের মোট ভরের সমান হয়।
    এখানে বিক্রিয়কের মোট ভর = (480 + 352) g
    = 832 g
    বিক্রিয়াজাত একটি কঠিন পদার্থের ভর = 320 g
    ∴ বিক্রিয়াজাত অপর গ্যাসীয় যৌগটির ভর = (832 – 320) g = 512 g
    গ্যাসীয় যৌগটির বাষ্পঘনত্ব 32
    ∴ গ্যাসীয় যৌগটির মোলার ভর = 2 × বাষ্প ঘনত্ব
    = 2 × 32
    = 64
    গ্যাসীয় যৌগটি উৎপন্ন হয় = 512/64 = 8 মোল।

    4.3 কঠিনের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও এবং এর গাণিতিক রূপটি লেখো।
    Ans: প্রতি এক ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য কোনো কঠিন পদার্থের প্রতি একক আয়তনে যে আয়তন প্রসারণ হয়, তাকে ওই পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক  বলে।
    কঠিনের আয়তন প্রসারণ গুণাঙ্কের গাণিতিক রূপ:
    t1 উষ্ণতায় কঠিন পদার্থের আয়তন v1, t2 উষ্ণতায় কঠিন পদার্থের আয়তন v2 হলে,

    কঠিনের আয়তন প্রসারণ গুণাঙ্ক $$(γ)=\frac{v_{2}-v_{1}}{v_{1}(t_{2}-t_{1}}$$

    অথবা দৈনন্দিন জীবনের অভিজ্ঞতা থেকে কঠিন, তরল ও গ্যাসীয় পদার্থের তাপীয় প্রসারণের একটি করে উদাহরণ দাও।
    Ans: * কঠিন পদার্থের তাপীয় প্রসারণের উদাহরণ: কোন দ্বিধাতব পাতকে উত্তপ্ত করলে পাতটি একদিকে বেঁকে যায়। এক্ষেত্রে তাপ প্রয়োগ করার ফলে দুটি ধাতুর প্রসারণ সমান হয় না বলে দ্বিধাতব পাতটি বেঁকে যায়।
    ** তরল পদার্থের তাপীয় প্রসারণের উদাহরণ: জ্বর মাপার জন্য আমরা যে থার্মোমিটার ব্যবহার করি তার মধ্যে পারদ থাকে। এই পারদ শরীরের থেকে তাপ গ্রহণ করে প্রসারিত হয় এবং তার থেকে আমরা শরীরের তাপমাত্রা নির্ধারণ করতে পারি।
    *** গ্যাসীয় পদার্থের তাপীয় প্রসারণের উদাহরণ: গরমকালের সাইকেল বেশিক্ষণ বাইরে রাখলে সাইকেলের টিউব ফেটে যায়। এখানে টিউবের ভিতরের বায়ু তাপে প্রসারিত হয় এবং টিউবের ওপর চাপ প্রয়োগ করে, ফলে টিউব ফেটে যায়।

    Complete Solution of MP-2023 P.Sc

    4.4 প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণ 45° হলে এবং প্রতিসৃত রশ্মি অভিলম্বের সাঙ্গো 60° কোণ উৎপন্ন করলে কৌণিক চ্যুতির মান কত হবে?
    6 cm দৈর্ঘ্যের একটি বস্তুকে একটি উত্তল লেন্সের সামনে 2.4 cm দূরত্বে রাখলে লেন্সের থেকে 4.8 cm দূরত্বে প্রতিবিম্ব গঠিত হয়। রৈখিক বিবর্ধন ও প্রতিবিম্বের দৈর্ঘ্য কত?
    Ans: কৌণিক চ্যুতি
    = প্রতিসৃত কোণ – আপতন কোণ  [যখন প্রতিসৃত কোণ > আপতন কোণ হয়]
    ∴ কৌণিক চ্যুতি = 60° – 45° = 15°(Ans)
    ** এখানে,  বস্তুর আকার = 6 cm
    বস্তুর দূরত্ব = 2.4 cm
    প্রতিবিম্বের দূরত্ব = 4.8 cm
    রৈখিক বিবর্ধন = প্রতিবিম্বের দূরত্ব ÷ বস্তুর দূরত্ব
    = 4.8 cm ÷ 2.4 cm = 2 (Ans)
    আবার রৈখিক বিবর্ধন = বস্তুর আকার ÷ প্রতিবিম্বের আকার
    বা, 2 = 6 cm ÷ প্রতিবিম্বের আকার
    বা, প্রতিবিম্বের আকার = 12 cm(Ans)

    অথবা কাচ মাধ্যমে আলোর গতিবেগ 2 x 105 Kms-1 এবং জল মাধ্যমে আলোর গতিবেগ 2.25 × 105 Kms-1। কাচ ও জল মাধ্যমের প্রতিসরাঙ্কের অনুপাত নির্ণয় করো।
    Ans: কাচ মাধ্যমে আলোর গতিবেগ(vg) = 2 x 105 Kms-1 এবং জল মাধ্যমে আলোর গতিবেগ(vw) =  2.25 × 105 Kms-1

    আমরা জানি,$$μα\frac{1}{v}\\\therefore \frac{μ_{g}}{μ_{w}}=\frac{\frac{1}{v_{g}}}{\frac{1}{v_{w}}}\\⇒\frac{μ_{g}}{μ_{w}}=\frac{v_{w}}{v_{g}}\\⇒\frac{μ_{g}}{μ_{w}}=\frac{2.25\times 10^5}{2\times10^5}\\⇒\frac{μ_{g}}{μ_{w}}=\frac{225}{200}\\⇒\frac{μ_{g}}{μ_{w}}=\frac{9}{8}$$কাচ ও জল মাধ্যমের প্রতিসরাঙ্কের অনুপাত 9 : 8(Ans)

    4.5 x রশ্মি ও γ রশ্মির একটি করে ব্যবহার লেখো। γ রশ্মির একটি ক্ষতিকর প্রভাবের উল্লেখ করো।
    Ans: * x রশ্মির ব্যবহার: চিকিৎসা ক্ষেত্রে মানুষের শরীরের ভিতরে কোন হাড় ভাঙলে তার স্থান নির্ধারণে এক্স রশ্মি ব্যবহার করা হয়। 
    ** γ রশ্মির ব্যবহার: খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে জীবাণু ধ্বংস করার কাজে γ রশ্মি ব্যবহার করা হয়।
    *** γ রশ্মির একটি ক্ষতিকর প্রভাব: γ রশ্মির প্রভাবে শরীরে ক্যান্সার, লিউকোমিয়া প্রভৃতি দুরারোগ্য ব্যাধির সৃষ্টি হয়

    Complete Solution of MP-2023 P.Sc

    4.6 সমদৈর্ঘ্যের দুটি ধাতব তার A ও B একই পদার্থ দিয়ে গঠিত। A তারটির ব্যাসার্ধ B তারটির ব্যাসার্ধের দ্বিগুণ। তার দুটির রোধের অনুপাত কত?
    Ans: ধরি, A তারের রোধ RA এবং
    B তারের রোধ RB,
    তার দুটির দৈর্ঘ্য lA =lB =lএবং
    রোধাঙ্ক ρA= ρB = ρ – – – [∵তার দুটি একই পদার্থ দিয়ে গঠিত]
    B তারটির ব্যাসার্ধ r
    ∴ A তারটির ব্যাসার্ধ 2r 

    আমরা জানি, $$R=\frac{ρ}{l_a}\\\therefore\frac{R_A}{R_B}=\frac{\frac{ρ_A}{l_{A}.π(2r)^2}}{\frac{ρ_B}{l_{B}.π(r)^2}}\\⇒\frac{R_A}{R_B}=\frac{\frac{ρ}{l.4πr^2}}{\frac{ρ}{l.πr^2}}\\⇒\frac{R_A}{R_B}=\frac{1}{4}$$তার দুটির রোধের অনুপাত 1 : 4(Ans)

    অথবা একটি বাড়িতে তিনটি 220V-60W বৈদ্যুতিক বাতি ও দুটি 220V-100W বৈদ্যুতিক পাখা আছে। বৈদ্যুতিক বাতিগুলি দিনে ১ ঘন্টা করে জ্বালানো হয় এবং পাখাগুলি দিনে 10 ঘন্টা করে চালানো হয়। BOT একক প্রতি 5 টাকা খরচ হলে 30 দিনে বিদ্যুতের জন্য কত খরচ হবে?
    Ans: 3টি 220V-60W বৈদ্যুতিক বাতি দিনে 5 ঘন্টা করে জ্বলে।
    ∴1 দিনে বাতির জন্য বিদ্যুৎ শক্তি খরচ হয়
    = 3×(5×60) ওয়াট
    = 900 ওয়াট
    2টি 220V-100W বৈদ্যুতিক পাখা দিনে 10 ঘন্টা করে জ্বলে।
    ∴1 দিনে পাখার জন্য বিদ্যুৎ শক্তি খরচ হয়
    = 2×(10×100) ওয়াট
    = 2000 ওয়াট
    ∴1 দিনে মোট বিদ্যুৎ শক্তি খরচ হয়
    = (900 + 2000) ওয়াট
    = 2900 ওয়াট
    30 দিনে মোট বিদ্যুৎ শক্তি খরচ হয়
    = 2900 × 30 ওয়াট
    = 87000 ওয়াট
    = 87 কিলোওয়াট
    = 87 BOT
    BOT একক প্রতি 5 টাকা খরচ হয়।
    30 দিনে বিদ্যুতের জন্য খরচ হয় = 87×5 টাকা = 435 টাকা(Ans)

    Complete Solution of MP-2023 P.Sc

    4.7 তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্রগুলি লেখো। ভাস্বর বাতির চেয়ে এল ই ডি (LED) বাতি ব্যবহারের একটি সুবিধা উল্লেখ করো।
    Ans: * তড়িৎ চুম্বকের আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্র দুটি হল:
    প্রথম সূত্র: কোনো কুন্ডলীর  সঙ্গে জড়িত চৌম্বক বলরেখাগুচ্ছের পরিবর্তন হলেই ওই কুন্ডলীতে তড়িৎচালক বল আবিষ্ট হয়। চৌম্বক বলরেখা গুচ্ছের পরিবর্তন যতক্ষণ হতে থাকবে, আবিষ্ট তড়িচ্চালক বল ততক্ষণ স্থায়ী থাকবে।
    দ্বিতীয় সূত্র: সময়ের সাপেক্ষে কোনো কুন্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক বলরেখা গুচ্ছ যে হারে পরিবর্তিত হয়, আবিষ্ট তড়িচ্চালক বল তার সমানুপাতিক হয়।
    ** এল ই ডি বাতিতে বিদ্য‌ুৎ শক্তি সরাসরি আলোক শক্তিতে রূপান্তরিত হয়। কোনও তাপশক্তি উৎপন্ন হয় না  না। যে কারণে অল্প তড়িৎ শক্তি খরচ করে  ভাস্বর বাতির চেয়ে বেশি আলো পাওয়া যায়।

    4.8 একটি তেজস্ক্রিয় পরমাণুর কেন্দ্রকে 92 টি প্রোটন ও 143 টি নিউট্রন আছে। ওই পরমাণু থেকে একটি α-কণা নির্গত হলে যে নতুন পরমাণু সৃষ্টি হয় তার কেন্দ্রকে কতগুলি প্রোটন ও নিউট্রন থাকবে? কোন্ ধরণের নিউক্লিয় বিক্রিয়া নক্ষত্রের শক্তির উৎস?
    Ans: * তেজস্ক্রিয় পরমাণুটির ভরসংখ্যা
    = (92 + 143)
    = 235
    ও পারমাণবিক সংখ্যা = 92
    কোনো তেজস্ক্রিয় পরমাণু থেকে একটি α-কণা নির্গত হলে যে নতুন পরমাণু সৃষ্টি হয়, তার ভরসংখ্যা ও পারমাণবিক সংখ্যা প্রাথমিক তেজস্ক্রিয় মৌলটির ভরসংখ্যা ও পারমাণবিক সংখ্যা অপেক্ষা যথাক্রমে 4 একক ও 2 একক কম হয়।
    ∴ নতুন পরমাণুটির ভরসংখ্যা
    = (235 – 4) = 231
    ও পারমাণবিক সংখ্যা = (92 – 2) = 90
    ∴ নতুন পরমাণুটির কেন্দ্রকে নিউট্রন থাকবে
    = (231 – 90) = 141 টি।(Ans)
    প্রোটন থাকবে = 90 টি।(Ans)
    ** নিউক্লিয় সংযোজন (Nuclear Fusion) নক্ষত্রের শক্তির উৎস।

    Complete Solution of MP-2023 P.Sc

    4.9 ‘পর্যায় সারণি’ রচনায় মেন্ডেলিফের অবদান লেখো।
    Ans: আধুনিক পর্যায় সারণির জনক বলা হয় রাশিয়ান বিজ্ঞানী দিমিত্রি মেন্ডেলিফকে। মেন্ডেলিফ তার সময়ে আবিষ্কৃত ৬৩টি মৌল নিয়েই সারণিটি প্রস্তুত করেন। তিনি সর্বপ্রথম পর্যায় সারণীকে শ্রেণি এবং পর্যায়ে বিভক্ত করে একটি ধর্মবিশিষ্ট মৌলগুলোকে একই শ্রেণিতে রাখেন। তবে পর্যায়শ্রেণিতে আণবিক সংখ্যা বৃদ্ধির মাধ্যমে তিনি বিভিন্ন নতুন মৌলের সংকেতসহ তাদের মৌলিক বৈশিষ্ট্যগুলো সম্পর্কে ভবিষ্যদ্বাণী করে যান। পরে যেসব মৌলিক পদার্থ আবিষ্কৃত হয় এর অধিকাংশের ক্ষেত্রে মেন্ডেলিফের ভবিষ্যদ্বাণী মিলে যায়। যেমন তিনি বলেছিলেন অ্যালুমিনিয়ামের নিচে একটি মৌল থাকা উচিত যা তখনও আবিষ্কৃত হয় নি। পরবর্তীকালে যখন 1875 সালে এই গ্যাটিয়াম নামক মৌলটি আবিষ্কৃত হয় তখন দেখা যায় মৌলটির ধর্ম মেন্ডেলিফ যে ভবিষ্যদ্বাণী করেছিলেন তার প্রায় কাছাকাছি। 

    অথবা কোনও পরমাণুর পারমাণবিক ব্যাসার্ধ বলতে কী বোঝায়?দীর্ঘ পর্যায় সারণির গ্রুপ 14 এর প্রথম তিনটি মৌলিক পদার্থ C, Si এবং Ge কে তাদের পারমাণবিক ব্যাসার্ধের ঊর্ধ্বক্রমে সাজাও।
    Ans: * কোন পরমাণুর নিউক্লিয়াসের কেন্দ্র থেকে তার সর্ববহিস্থ শক্তিস্তরের মধ্যকার দূরত্বকেই ঐ পরমাণুর পারমাণবিক ব্যাসার্ধ বলে।
    ** C, Si এবং Ge কে তাদের পারমাণবিক ব্যাসার্ধের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই –
    C<Si<Ge

    4.10 দুই শ্রেণির তড়িবিশ্লেষ্যের উল্লেখ করো। এদের মধ্যে পার্থক্য করা যায় কীভাবে?
    Ans: * দুই শ্রেণির তড়িবিশ্লেষ্য হল –
    (i) তীব্র তড়িবিশ্লেষ্য পদার্থ ,
    (ii) মৃদু তড়িবিশ্লেষ্য পদার্থ
    ** তীব্র তড়িবিশ্লেষ্য পদার্থ ও মৃদু তড়িবিশ্লেষ্য পদার্থের পার্থক্যঃ

    বৈশিষ্ট্যতীব্র তড়িবিশ্লেষ্য পদার্থমৃদু তড়িবিশ্লেষ্য পদার্থ
    আয়নীভবনলঘু জলীয় দ্রবণে বেশি মাত্রায় আয়নিত হয়।লঘু জলীয় দ্রবণে কম মাত্রায় আয়নিত হয়।
    তড়িৎ পরিবাহিতাজলীয় দ্রবণে এদের তড়িৎ পরিবাহিতা বেশি।জলীয় দ্রবণে এদের তড়িৎ পরিবাহিতা খুবই কম।
    আয়ন ও অণুর উপস্থিতিএদের জলীয় দ্রবণে কেবলমাত্র আয়ন বর্তমান থাকে।এদের জলীয় দ্রবণে আয়ন ও অণু উভয়ই বর্তমান থাকে।

    Complete Solution of MP-2023 P.Sc

    4.11 হেবার পদ্ধতিতে অ্যামোনিয়ার শিল্প উৎপাদনে যে রাসায়নিক বিক্রিয়া ঘটে সেটির সমিত রাসায়নিক সমীকরণ লেখো। এই পদ্ধতির শর্তগুলি লেখো।
    Ans: * রাসায়নিক বিক্রিয়া:
    N2+3H2 ⇔ 2NH3 + 22.4 Kcal
    ** হেবার পদ্ধতিতে অ্যামোনিয়ার শিল্প উৎপাদনের শর্তগুলি হল :
    (i) উষ্ণতা: 550°C উষ্ণতার প্রয়োজন।
    (ii) চাপ: 200 বায়ুমন্ডলীয় চাপে বিক্রিয়াটি ঘটানো হয়।
    (iii)অনুঘটক: অনুঘটক হিসেবে লৌহ চূর্ণ ব্যবহার করা হয।
    (iv) উদ্দীপক: পটাশিয়াম অক্সাইড ও অ্যালুমিনিয়াম অক্সাইড এর মিশ্রণ বা মলিবডেনাম চূর্ণ উদ্দীপক হিসেবে ব্যবহার করা হয়।
    (v) পরিমাণ : 1 আয়তন নাইট্রোজেনের সঙ্গে 3 আয়তন হাইড্রোজেনের বিক্রিয়া ঘটানো হয়।

    4.12 একটি হাইড্রোকার্বন বিক্ষিপ্ত সূর্যালোকে ক্লোরিনের সঙ্গে প্রতিস্থাপন বিক্রিয়ায় প্রথম ধাপে মিথাইল ক্লোরাইড উৎপন্ন করে। হাইড্রোকার্বনটি কী? বিক্রিয়াটির প্রথম ধাপের সমিত রাসায়নিক সমীকরণ লেখো। হাইড্রোকার্বনটির একটি ব্যবহার উল্লেখ করো।
    Ans: * হাইড্রোকার্বনটি মিথেন।
    ** প্রথম ধাপের সমিত রাসায়নিক সমীকরণ:
    CH4+Cl2=CH3Cl+HCl
    *** মিথেন গ্যাস জ্বালানি রূপে ব্যবহৃত হয়।

    অথবা এল পি জি (LPG)র শিল্প উৎস কী?
    অ্যাসিটিক অ্যাসিড ও পলি (টেট্রাফ্লুওরোইথিলিন) এর প্রতিটির একটি করে ব্যবহার লেখো
    Ans: * অশোধিত পেট্রোলিয়ামের বিশোধনে প্রাপ্ত গ্যাস মিশ্রণ থেকে এলপিজি পাওয়া যায়।
    ** অ্যাসিটিক অ্যাসিডের ব্যবহার: ভিনিগার হিসাবে অ্যাসিটিক অ্যাসিড মাছ-মাংস সংরক্ষণে ব্যবহৃত হয়।
    *** পলি (টেট্রাফ্লুওরোইথিলিন) এর ব্যবহার: অপেক্ষাকৃত নিষ্ক্রিয় হওয়ায় রান্নার বাসনপত্রে আস্তরণ দিতে ব্যবহৃত হয়। 

error: Content is protected !!
Verified by MonsterInsights