Complete Solution of MP-2024 P.Sc
মাধ্যমিক ভৌত বিজ্ঞান প্রশ্ন 2024 সমাধান
Complete Solution of MP-2024 P.Sc
মাধ্যমিক ভৌত বিজ্ঞান প্রশ্ন 2024 সমাধান
2024
PHYSICAL SCIENCE
(For Regular & External Candidates)
Time: Three Hours Fifteen Minutes
(First fifteen minutes for reading the question paper)
Full Marks 90 – For Regular Candidates
100 – For External Candidates
Special credit will be given for answers which are brief and to the point.
Marks will be deducted for spelling mistakes, untidiness & bad handwriting
কেবলমাত্র বহিরাগত পরীক্ষার্থীদের ‘ঙ’ বিভাগের প্রশ্নগুলির উত্তর দিতে হবে।
প্রান্তিক সংখ্যাগুলি প্রতিটি প্রশ্নের পূর্ণমান নির্দেশ করছে।
Complete Solution of MP-2024 P.Sc
বিভাগ – ‘ক’
(সমস্ত প্রশ্নের উত্তর করা আবশ্যিক)
১। বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্নের নীচে চারটি করে বিকল্প উত্তর দেওয়া আছে। যেটি ঠিক সেটি লেখো: ১×১৫=১৫
১.১ বায়োগ্যাসের মূল উপাদান হল –
(a) CH4 (b) CFC
(c) CO2 (d) CO
Ans: (a) CH4
১.২ বাস্তব গ্যাস একটি আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে –
(a) উচ্চচাপে এবং উচ্চ তাপমাত্রায়
(b) উচ্চচাপে এবং নিম্ন তাপমাত্রায়
(c) নিম্নচাপে এবং উচ্চ তাপমাত্রায়
(d) নিম্নচাপে এবং নিম্ন তাপমাত্রায়।
Ans: (c) নিম্নচাপে এবং উচ্চ তাপমাত্রায়
১.৩ STP তে 44.8 লিটার CO2 এর মোল সংখ্যা –
(a) 3 (b) 1
(c) 2 (d) 1.5
Ans: (c) 2
১.৪ আদর্শ গ্যাসের ক্ষেত্রে আয়তন গুণাঙ্ক ও চাপ গুণাঙ্কের অনুপাতের মান হয় –
(a) 1/2 (b) 0
(c) 1/273 (d) 1
Ans: (d) 1
2019 সালের মাধ্যমিকের সকল বিষয়ের pdf download করার link নীচে দেওয়া হল
বাংলা (Bengali) 2019 সালের মাধ্যমিক প্রশ্নপত্রের pdf download করতে এখানে ক্লিক করো।
ইংরেজি (English) 2019 সালের মাধ্যমিক প্রশ্নপত্রের pdf download করতে এখানে ক্লিক করো।
গণিত (Mathematics) 2019 সালের মাধ্যমিক প্রশ্নপত্রের pdf download করতে এখানে ক্লিক করো।
ইতিহাস (History) 2019 সালের মাধ্যমিক প্রশ্নপত্রের pdf download করতে এখানে ক্লিক করো।
ভূগোল (Geography) 2019 সালের মাধ্যমিক প্রশ্নপত্রের pdf download করতে এখানে ক্লিক করো।
জীবনবিজ্ঞান (Life Science) 2019 সালের মাধ্যমিক প্রশ্নপত্রের pdf download করতে এখানে ক্লিক করো।
ভৌতবিজ্ঞান (Physical Science) 2019 সালের মাধ্যমিক প্রশ্নপত্রের pdf download করতে এখানে ক্লিক করো।
Complete Solution of MP-2024 P.Sc
১.৫ প্রতিসরাঙ্ক ও আলোর তরঙ্গদৈর্ঘ্যের সম্পর্ক প্রকাশকারী সমীকরণটি হল –
(a) μ = A + B/λ (b) = A + Βλ2
(c) μ = Αλ + Β (d) μ = A + B/λ2
Ans: (d) μ = A + B/λ2
১.৬ বিবর্ধিত অসদবিম্ব গঠিত হয়-
(a) উত্তল দর্পণ দ্বারা
(b) উত্তল লেন্স দ্বারা
(c) সমতল দর্পণ দ্বারা
(d) অবতল লেন্স দ্বারা
Ans: (b) উত্তল লেন্স দ্বারা
১.৭ একটি তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে। এই অবস্থায় তারটি টেনে এর দৈর্ঘ্য বৃদ্ধি করলে তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা –
(a) বৃদ্ধি পাবে
(b) হ্রাস পাবে
(c) প্রথমে বৃদ্ধি পাবে ও পরে হ্রাস পাবে
(d) তারের দৈর্ঘ্য বৃদ্ধির ওপর নির্ভর করবে না।
Ans: (b) হ্রাস পাবে
.৮ 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহমাত্রা কোনো পরিবাহীর মধ্য দিয়ে 30 সেকেন্ড সময়ে প্রবাহিত হলে মোট প্রবাহিত আধান হবে-
(a) 6 কুলম্ব (b) 150 কুলম্ব
(c) 300 কুলম্ব (d) 30 কুলম্ব
Ans: (b) 150 কুলম্ব
[এখানে I = 5 অ্যাম্পিয়ার
t = 30 সেকেন্ড
∵ Q = It
=30×5 কুলম্ব
=150 কুলম্ব]
Complete Solution of MP-2024 P.Sc
১.৯ 86A222 ——→ 84B216 বিক্রিয়াটিতে নিঃসৃত α ও β কণার সংখ্যা হবে যথাক্রমে –
(a) 6α, 3β (b) 3α, 4β
(c) 4α, 3β (d) 3α, 6β
Ans: (b) 3α, 4β
১.১০ মৌলগুলিকে তড়িৎ ধনাত্মকতার উর্ধ্বক্রম অনুসারে সাজালে কোনটি সঠিক হবে তা নির্বাচন করো –
(a) C<N<O<F (b) C>N>O>F
(c) O<N<C<F (d) F>C>O>N
Ans: (b) C>N>O>F
১.১১ NaCl যৌগে Na ও CI পরমাণুর ইলেকট্রন বিন্যাস হল –
(a) Na – 2, 8, 8 : CI – 2, 8
(b) Na – 2, 8, 7 : Cl – 2, 8, 1
(c) Na – 2, 8, 1 : Cl – 2, 8, 7
(d) Na – 2, 8 : Cl – 2, 8, 8
Ans: (d) Na – 2, 8 : Cl – 2, 8, 8
১.১২ তড়িৎ বিশ্লেষ্যের মধ্য দিয়ে তড়িৎ পরিবহণ সংক্রান্ত নীচের কোন বক্তব্যটি সঠিক নয় তা স্থির করো –
(a) রাসায়নিক পরিবর্তন হয়
(b) দ্রবীভূত বা গলিত অবস্থায় তড়িৎ পরিবহণ করে
(c) উয়তা বৃদ্ধিতে সাধারণতঃ রোধ বাড়ে
(d) আয়ন দ্বারা তড়িৎ পরিবাহিত হয়।
Ans: (c) উয়তা বৃদ্ধিতে সাধারণতঃ রোধ বাড়ে
Complete Solution of MP-2024 P.Sc
১.১৩ যে গ্যাসটি নেসলার বিকারক ব্যবহার করে শনাক্ত করা যায় তা হল –
(a) NO2 (b) H2S
(c) HCI (d) NH3
Ans: (d) NH3
১.১৪ তাপীয় বিজারণ পদ্ধতিতে নিষ্কাশিত ধাতুটি হল –
(a) Ag (b) Mg
(c) Fe (d) Au
Ans: (c) Fe
১.১৫ কোন রাসায়নিক বিক্রিয়াটিতে ক্লোরোফর্ম উৎপন্ন হয় তা শনাক্ত করো –
(a) CH4 + Cl2 (b) CH3CI + CL2
(c) CH2Cl2 + Cl2 (d) CHCI3 + Cl2 0C07F8
Ans: (c) CH2Cl2 + Cl2
Complete Solution of MP-2024 P.Sc
বিভাগ- ‘খ’
২। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়):
২.১ ক্লোরিন পরমাণু (CI) ওজোন অণুর (O₃) বিনষ্টি ঘটায়- একটি বিক্রিয়ার সাহায্যে দেখাও। ১
Ans: CFCl3 + UV রশ্মি → CFCl2 + Cl(সক্রিয়), Cl(সক্রিয়) + O3 → ClO + O2, ClO + O3 → Cl + 2O2
উৎপন্ন Cl-পরমাণু পুনরায় O3 কে O2 এ পরিণত করবে। ,
২.২ বায়ুমণ্ডলের কোন স্তরে সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা যায়? ১
Ans: বায়ুমণ্ডলের মেসোস্ফিয়ার স্তরে সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা যায়।
অথবা
আন্তর্জাতিক স্পেস স্টেশনের কক্ষপথটি বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত? ১
Ans: আন্তর্জাতিক স্পেস স্টেশনের কক্ষপথটি বায়ুমণ্ডলের এক্সোস্ফিয়ার স্তরে অবস্থিত।
Complete Solution of MP-2024 P.Sc
২.৩ P বনাম 1/V লেখচিত্রের প্রকৃতি কি? ১
Ans: P বনাম 1/V লেখচিত্রটি হবে একটি মূলবিন্দুগামী সরলরেখা।
২.৪ পরম উষ্ণতার সঙ্গে গ্যাসের ঘনত্বের সম্পর্কটি লেখো। ১
Ans: তাপমাত্রা বৃদ্ধি পেলে গ্যাসের ঘনত্ব হ্রাস পায় । সুতরাং পরম উষ্ণতার সঙ্গে গ্যাসের ঘনত্ব ব্যাস্তানুপাতিক।
[আমরা জানি, d = m/V – – [যেখানে, m = গ্যাসের ভর এবং V = আয়তন]
আবার m = n.M – – – [যেখানে, n = মোলসংখ্যা; M = মোলার ভর]
∴ d = n.M/V
⇒ n = dV/M
∵ PV = nRT
⇒ nRT = PV
⇒ dV/M×RT = PV
d/M×RT = P
⇒ d = PM/RT
Complete Solution of MP-2024 P.Sc
২.৫ অ্যালুমিনিয়ামের দৈর্ঘ্য-প্রসারণ গুণাঙ্ক 24×10-6 oC-1 হলে, SI এককে এর মান কত হবে? ১
Ans: SI এককে অ্যালুমিনিয়ামের দৈর্ঘ্য-প্রসারণ গুণাঙ্কের মান হবে 24×10-6 K-1
অথবা
কোন সূত্র থেকে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান পাওয়া যায়? ১
Ans: চার্লসের সূত্র থেকে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান পাওয়া যায়।
২.৬ আপতন কোণ বাড়ালে মাধ্যমের প্রতিসরাঙ্ক বাড়বে না কমবে? ১
Ans: আপতন কোণ বাড়ালে মাধ্যমের প্রতিসরাঙ্ক অপরিবর্তিত থাকবে।
[প্রতিসরাঙ্ক মাধ্যমদ্বয়ের প্রকৃতি ও আলোর বর্নের উপর নির্ভর করে, আপতন কোণের উপর নির্ভর করে না।]
Complete Solution of MP-2024 P.Sc
২.৭ উত্তল লেন্স থেকে f ও 2f দূরত্বের মধ্যে বস্তু রাখলে এর প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? ১
Ans: বস্তু লেন্সের যেদিকে থাকবে তার বিপরীতে বস্তুর প্রতিবিম্ব 2f-এর বাইরে গঠিত হবে।
২.৮ একটি বর্তনীতে 6Ω ও 3Ω রোধের সমান্তরাল সমবায়ের সঙ্গে 1Ω রোধকে শ্রেণি সমবায়ে যুক্ত করলে বর্তনীর তুল্য রোধ কত হবে? ১
Ans: বর্তনীর তুল্য রোধ হবে 3Ω
[6Ω ও 3Ω রোধ সমান্তরাল সমবায় যুক্ত করলে তুল্য রোধ হবে
= 6×3/6+3
= 18/9 = 2Ω
আবার উক্ত সমবায়ের সঙ্গে 1Ω রোধকে শ্রেণি সমবায়ে যুক্ত করলে বর্তনীর তুল্য রোধ হবে
= (2 + 1)Ω = 3Ω]
Complete Solution of MP-2024 P.Sc
২.৯ বার্লো চক্রের ঘূর্ণনের অভিমুখ কোন্ সূত্র দ্বারা নির্ণীত হয়? ১
Ans: বার্লো চক্রের ঘূর্ণনের অভিমুখ ফ্লেমিং-এর বামহস্ত নিয়ম দ্বারা নির্ণীত হয়।
২.১০ নিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়ার একটি ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করো। ১
Ans: নিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়ার একটি ব্যবহারিক প্রয়োগ হল –
নিউক্লিয় চুল্লীর সাহায্যে নিউক্লিয় শক্তিকে তড়িৎশক্তিতে রূপান্তরিত করা হয়।
অথবা নিউক্লিয় সংযোজনের আগে নিউক্লিয় বিভাজন ঘটানো হয় কেন? ১
Ans: নিউক্লিয় সংযোজনে প্রচুর শক্তির প্রয়োজন হয়। নিউক্লীয় সংযোজন ঘটাতে প্রায় 107 কিংবা 108 ডিগ্রী সেলসিয়াস উষ্ণতার প্রয়োজন হয় । সাধারণ কোনো উপায়ে এত উচ্চ উষ্ণতা সৃষ্টি করা সম্ভব নয়। একমাত্র নিউক্লীয় বিভাজন দ্বারাই এত উচ্চ উষ্ণতা সৃষ্টি করা সম্ভব। তাই নিউক্লিয় সংযোজনের আগে নিউক্লীয় বিভাজন ঘটানো হয়।
Complete Solution of MP-2024 P.Sc
২.১১ বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করো ১×৪=৪
| বামস্তম্ভ | ডানস্তম্ভ |
|---|---|
| (১) নোবল্ গ্যাস (২) ইনভার (৩) সর্বনিম্ন তড়িৎ ঋণাত্মক মৌল (৪) ZnO + C → Zn + CO | (a) Cs (b) Rn (c) কার্বন দ্বারা বিজারণ (d) একটি সংকর ধাতু, |
| বামস্তম্ভ | ডানস্তম্ভ |
|---|---|
| (১) নোবল্ গ্যাস (২) ইনভার (৩) সর্বনিম্ন তড়িৎ ঋণাত্মক মৌল (৪) ZnO + C → Zn + CO | (b) Rn (d) একটি সংকর ধাতু, (a) Cs (c) কার্বন দ্বারা বিজারণ |
Complete Solution of MP-2024 P.Sc
২.১২ জল ও বেঞ্জিন এর মধ্যে কোনটিতে KCI দ্রবীভূত হয়। ১
Ans: KCI জলে দ্রবীভূত হয়।
২.১৩ জলের তড়িৎ বিশ্লেষণের সময় কোন্ তড়িৎদ্বারে জারণ ঘটে ? ১
Ans: জলের তড়িৎ বিশ্লেষণের সময় অ্যানোডে জারণ ঘটে।
অথবা
তড়িৎ বিশ্লেষণের সময় AC আর DC-এর মধ্যে কোনটি ব্যবহৃত হয়? ১
Ans: তড়িৎ বিশ্লেষণের সময় DC ব্যবহৃত হয়।
২.১৪ HCI গ্যাসের জলীয় দ্রবণ তড়িৎ পরিবহণ করে কেন? ১
Ans: HCI গ্যাস জলীয় দ্রবণে আয়নিত হয়ে হাইড্রোজেন আয়ন ও ক্লোরাইড আয়ন উৎপন্ন করে।তাই HCI গ্যাসের জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে।
HCl + H2O → H3O+ + Cl–
২.১৫ অ্যামোনিয়া থেকে উৎপন্ন একটি জৈব সারের নাম ও সংকেত লেখো। ১
Ans: অ্যামোনিয়া থেকে উৎপন্ন একটি জৈব সার হল ইউরিয়া।
সংকেত – (NH2)2CO
অথবা
সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে যে কালো রঙের অধঃক্ষেপ পড়ে তার সংকেত লেখো। ১
Ans: সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে যে কালো রঙের অধঃক্ষেপ পড়ে তার সংকেত Ag2S
Complete Solution of MP-2024 P.Sc
২.১৬ মেলামাইন প্রস্তুতির জন্য কোন যৌগ ব্যবহৃত হয়? ১
Ans: মেলামাইন প্রস্তুতির জন্য ইউরিয়া ব্যবহৃত হয়।
২.১৭ C2H6O সংকেত দ্বারা যে দুটি ভিন্ন কার্যকরীমূলক যুক্ত জৈবযৌগ চিহ্নিত করা যায় তাদের নাম লেখো। ১
Ans: C2H6O সংকেত দ্বারা যে দুটি ভিন্ন কার্যকরীমূলক যুক্ত জৈবযৌগ চিহ্নিত করা যায় সেগুলি হল
(i) ইথানল (CH3-CH2-OH) এবং
(ii) ডাই মিথাইল ইথার(CH3-O-CH3)
২.১৮ LPG এর মূল উপাদানের গঠনমূলক সংকেত লেখো। ১
Ans: LPG এর মূল উপাদানের বিউটেনের গঠনমূলক সংকেত –
অথবা
1,1,2,2 টেট্রাব্রোমো ইথেন এর গঠনমূলক সংকেত লেখো। ১
Ans: টেট্রাব্রোমো ইথেন এর গঠনমূলক সংকেত –
Complete Solution of MP-2024 P.Sc
বিভাগ ‘গ’
৩। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়):
৩.১ Fire ice এর সংকেত লেখো। এর মিথেন হাইড্রেট থেকে কিভাবে মিথেন গ্যাস পাওয়া যায়? ১+১
Ans: Fire ice এর সংকেত – 4CH4 . 23 H2O
► Fire ice বা মিথেন হাইড্রেটকে উত্তপ্ত করলে বা এর উপর চাপ কমালে এটি বিভাজিত হয়ে মিথেন ও জল উৎপন্ন হয় এবং মিথেন গ্যাস পাওয়া যায়।
৩.২ -3°C তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ একটি গ্যাসের আয়তন 750 cc। গ্যাসটিকে স্থির চাপে উত্তপ্ত করা হল যতক্ষণ না পর্যন্ত এর আয়তন 1 লিটার হয়। এর চূড়ান্ত উষ্ণতা কত? ২
Ans: গ্যাসের প্রাথমিক উষ্ণতা(T1) = -3oC = (-3 + 273)K = 270K
প্রাথমিক আয়তন (V1) =750 cc
অন্তিম আয়তন (V2) = 1 লিটার = 1000 cc
ধরি,অন্তিম উষ্ণতা(T2) = TK
∵ চাপ স্থির
∴ চার্লসের সূত্রানুযায়ী,
V1/T1 = V2/T2
⇒ 750/270 = 1000/T
⇒ 750×T = 1000×270
3×T = 4×270
⇒ T = 4×90
⇒ T = 360
চূড়ান্ত উষ্ণতা = 360K
= (360 – 273)oC
= 87oC
Ans: গ্যাসটির চূড়ান্ত উষ্ণতা 87oC
Complete Solution of MP-2024 P.Sc
অথবা
4 অ্যাটমস্ফিয়ার চাপে ও 27°C উষ্ণতায় 8 গ্রাম H₂ গ্যাসের (H= 1) আয়তন কত হবে? [R = 0.082 লিটার অ্যাটমস্ফিয়ার মোল-1K-1]. ২
Ans: চাপ(P) = 4 atm
উষ্ণতা(T) = 27oC = (27 + 273)K = 300K
মোল সংখ্যা(n) = 8/2 = 4
ধরি, আয়তন = V লিটার
R = 0.082 লিটার অ্যাটমস্ফিয়ার মোল-1K-1
PV = nRT সমীকরণ থেকে পাই,
4×V = 4×0.082×300
⇒ V = 0.082×300
⇒ V = 24.6
Ans: গ্যাসের (H= 1) আয়তন হবে 24.6 লিটার
৩.৩ একটি সমবাহু প্রিজমের পৃষ্ঠে একটি আলোক রশ্মি কত কোণে আপতিত হলে রশ্মিটির ন্যূনতম চ্যুতিকোণ 20o হবে? ২
Ans:
ন্যূনতম চ্যুতিকোণণের ক্ষেত্রে,
এখানে রশ্মিটির ন্যূনতম চ্যুতিকোণ 20o
এবং A = 60o
ধরি, আপতণ কোণ θ
δ = i1 + i2 – A – – [i1 – i2 হলে চ্যুতিকোণ ন্যূনতম হয়।
∴ 20o = θ + θ – 60o
⇒ 2θ = 20o +60o
⇒ 2θ = 80o
∴ θ = 40o
Ans: আলোক রশ্মি 40o কোণে আপতিত হলে রশ্মিটির ন্যূনতম চ্যুতিকোণ 20o হবে।
Complete Solution of MP-2024 P.Sc
অথবা
2 mm বেধের একটি কাচের ফলক অতিক্রম করতে একটি আলোকরশ্মির কত সময় লাগবে তা গণনা করো। কাচের প্রতিসরাঙ্ক = 1.5 ২
Ans: কাচের প্রতিসরাঙ্ক(μg) = 1.5.
μg = C/Vg – – – [যেখানে C = শূন্য স্থানে আলোর বেগ,Vg = কাচ মাধ্যমে আলোর বেগ]
⇒ Vg = C/μg
⇒ Vg = 3×108/1.5 – – – [C = 3×108 মিটার/সেকেন্ড]
= 2×108
∴ কাচ মাধ্যমে আলোর বেগ 2×108 মিটার/সেকেন্ড
2 mm = 2 ×10-3 মিটার
কাচের ফলক অতিক্রম করতে সময় লাগবে
= অতিক্রান্ত দূরত্ব/গতিবেগ
⇒ 2 ×10-3/2×108 সেকেন্ড
= 1×10-11 সেকেন্ড
Ans: কাচ ফলক অতিক্রম করতে একটি আলোকরশ্মির 1×10-11 সেকেন্ড সময় লাগবে।
Complete Solution of MP-2024 P.Sc
৩.8একটি বৈদ্যুতিক কোশের অভ্যন্তরীণ রোধ ও EMF এর মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো। ২
Ans: বৈদ্যুতিক কোশের অভ্যন্তরীণ রোধ ও EMF এর মধ্যে সম্পর্ক:
ধরি, বৈদ্যুতিক কোশের অভ্যন্তরীণ রোধ r এবং EMF বা তড়িৎচালক বল E;
তড়িৎ কোশটিকে R রোধবিশিষ্ট রোধকের সঙ্গে যুক্ত করে একটি তড়িৎ বর্তনী তৈরি করা হল।
বর্তনীতে তড়িৎ প্রবাহমাত্রা I হলে,
I = বর্তনীর তড়িৎচালক বল/ বর্তনীর মোট রোধ
= E/R+r
∴ E = I(R + r)
= IR + Ir
IR = কোশটির প্রান্তীয় বিভবপ্রভেদ = V হলে,
E = V + Ir
Complete Solution of MP-2024 P.Sc
৩.৫ অষ্টক সূত্রের সংজ্ঞা দাও। অষ্টক সূত্রের ব্যতিক্রম দেখা যায় এরকম দুটি যৌগের উদাহরণ দাও। ১+১
Ans: অষ্টক সূত্র: মৌলগুলিকে যদি ক্রমবর্ধমান পারমাণবিক ভর হিসেবে সাজানো হয় তাহলে প্রত্যেক অষ্টম মৌলে ভৌত ও পারমাণবিক ধর্মের পুনরাবৃত্তি ঘটবে ।
► অষ্টক সূত্রের ব্যতিক্রম দেখা যায় এরকম দুটি যৌগ হল –
① লিথিয়াম হাইড্রাইড(LiH),
② লিথিয়াম ক্লোরাইড(LiCl)
অথবা
আয়নীয় যৌগ ও সমযোজী যৌগের দুটি গুরুত্বপূর্ণ পার্থক্য লেখো। ২
Ans:
| আয়নীয় যৌগ | সমযোজী যৌগ | |
|---|---|---|
| ① সংজ্ঞা | নিকটতম নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস লাভের চেষ্টায় যখন কোনো একটি মৌলের পরমাণু তার সর্ববহিস্থ কক্ষপথের ইলেকট্রন অন্য একটি মৌলের পরমাণুর সর্ববহিস্থ কক্ষপথের সঙ্গে আদানপ্রদান করে এবং সুস্থিত বিপরীত আয়ন সৃষ্টি করে নিজেদের মধ্যে। স্থির তড়িৎ আকর্ষণের দ্বারা যুক্ত হয়ে যৌগ গঠন করে। তাকে আয়নীয় যৌগ বলে। | নিকটতম নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস লাভের চেষ্টায় দুটি পরমাণু যখন তাদের যোজ্যতা কক্ষের এক বা একাধিক ইলেকট্রন সম্পূর্ণরূপে আদান প্রদান না করে, উভয়েই এক বা একাধিক ইলেকট্রন প্রদান করে ইলেকট্রন জোড় গঠন করে এবং উভয়েই তা সমভাবে ব্যবহারের মাধ্যমে যুক্ত হয়ে যৌগ গঠন করে তাকে সমযোজী যৌগ বলে। |
| ② দ্রাব্যতা | অজৈব দ্রাবকে দ্রাব্য, জৈব দ্রাবকে অদ্রাব্য। | জৈব দ্রাবকে দ্রাব্য, অজৈব দ্রাবকে অম্লাব্য। |
| ③ প্রকৃতি | গলিত বা জলীয় দ্রবণে তড়িৎ পরিবহণ করে অর্থাৎ আয়নীয় যৌগ তড়িদবিশ্লেষ্য পদার্থ হয়। | গলিত বা জলীয় দ্রবণে তড়িৎ পরিবহণ করে না অর্থাৎ সমযোজী যৌগ তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ হয়। |
| ④ বন্ধন | বন্ধনের নির্দিষ্ট অভিমুখ থাকে না। | বন্ধনের নির্দিষ্ট অভিমুখ থাকে। |
Complete Solution of MP-2024 P.Sc
৩.৬ আয়নীয় যৌগের ক্ষেত্রে আণবিক ওজন এর পরিবর্তে সংকেত ওজন ব্যবহার করা যথাযথ কেন ? ২
Ans: আয়নীয় যৌগগুলির ক্ষেত্রে বহুসংখ্যক বিপরীতধর্মী আয়ন পরস্পর স্থির তড়িতাকর্ষণ বল দ্বারা যুক্ত হয়ে আয়নীয় যৌগের বৃহৎ কেলাস গঠন করে। এক্ষেত্রে কোন আয়নটি কোন আয়নের সাথে আকর্ষণ বল দ্বারা যুক্ত তা চিহ্নিত করা অসম্ভব। তাই এক্ষেত্রে পৃথক অণুর অস্থিত্ব পাওয়া যায় না। তাই এক্ষেত্রে আণবিক ওজনের পরিবর্তে সংকেত ওজন ব্যবহার করা অধিকতর যুক্তিযুক্ত।
৩.৭ অ্যামোনিয়া গ্যাস শুষ্ক করার জন্য গাঢ় H2SO4 ব্যবহার করা হয় না কেন ? ২
Ans: অ্যামোনিয়া ক্ষারকীয় গ্যাস এবং গাঢ় H2SO4 আম্লিক জলশোষক পদার্থ। উভয়ের মধ্যে বিক্রিয়ায় অ্যামোনিয়াম সালফেট লবণ উৎপন্ন হয়। তাই ঘন সালফিউরিক অ্যাসিড অ্যামোনিয়া গ্যাস শুষ্ককরণে ব্যবহার করা হয় না।
2NH3 + H2SO4 → (NH4)2SO4
Complete Solution of MP-2024 P.Sc
৩.৮ সোডিয়াম ক্লোরাইডের তড়িৎবিশ্লেষণের মাধ্যমে সোডিয়াম ধাতু নিষ্কাশন করার সময়ে অনার্দ্র ক্যালসিয়াম ক্লোরাইড যোগ করা হয় কেন? ২
Ans: সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ করে সোডিয়াম নিষ্কাশন করা হয়। সোডিয়াম ক্লোরাইডের(NaCl) গলণাঙ্ক খুব বেশি(1084K)। NaCl-এর সাথে সঙ্গে অনার্দ্র ক্যালসিয়াম ক্লোরাইড(CaCl2) যোগ করলে মিশ্রনের গলণাঙ্ক(875K) হ্রাস পায়। তাই সোডিয়াম ধাতু নিষ্কাশন করার সময়ে অনার্দ্র ক্যালসিয়াম ক্লোরাইড যোগ করা হয়।
অথবা
লোহার মরিচা পড়া প্রতিরোধের দুটি উপায় উল্লেখ করো। ২
Ans: লোহার মরিচা পড়া প্রতিরোধের উপায়গুলি হল-
(i) লোহার দ্রব্যের ওপর আলকাতরা, রং, বার্ণিস প্রভৃতির আস্তরণ দিয়ে মরিচা পড়া রোধ করা যায়।
(ii) লোহার ওপর জিংকের লেপন (galvanising) ও টিনের প্রলেপ (tin planting) দিয়ে মরিচা পড়া রোধ করা যায়।
(iii) লোহাকে সংকর ধাতুতে রূপান্তর করে লোহার মরিচা পড়া রোধ করা যায়। যেমন-স্টেইনলেস স্টিল (Fe 73%, Cr: 18%, NI : ৪%, সামান্য কার্বন)।
Complete Solution of MP-2024 P.Sc
৩.৯ ডিনেচার্ড স্পিরিট কী? ২
Ans: ডিনেচার্ড স্পিরিটকে মেথিলেটেড স্পিরিট বলা হয়। শিল্পে ব্যবহৃত রেক্টিফায়েড স্পিরিটকে পানের অযোগ্য করার জন্য এর সঙ্গে প্রায় 10% বিষাক্ত মিথানল এবং সঙ্গে সামান্য উৎকট স্বাদযুক্ত পদার্থ যেমন- ন্যাপথা, পিরিডিন প্রভৃতি ও বর্নকারক পদার্থ মেশানো হয়। এই বিষাক্ত মিশ্রণকে ডিনেচার্ড স্পিরিট বলা হয়। এটি কাঠের আসবাবপত্র পালিশের কাজে, রং প্রস্তুতিতে, বিভিন্ন জৈব পদার্থের দ্রাবক হিসাবে ব্যবহৃত হয়।
অথবা
ইথাইল অ্যালকোহল ও অ্যাসেটিক অ্যাসিডের একটি করে ব্যবহার লেখো। ১+১
Ans: ► ইথাইল অ্যালকোহলের ব্যবহার: পানীয় প্রস্তুতি, বিভিন্ন রং এবং ঔষধ-এর দ্রাবকরূপে, পাওয়ার অ্যালকোহল প্রস্তুতিতে ব্যবহৃত হয়।
►► অ্যাসেটিক অ্যাসিডের ব্যবহার: অ্যাসিটোন, ইথাইল অ্যাসিটেট ইত্যাদি প্রস্তুতিতে এবং মাছ, মাংস ইত্যাদি সংরক্ষণে ব্যবহৃত হয়।
Complete Solution of MP-2024 P.Sc
Madhyamik English Complete Solution
বিভাগ – ‘ঘ’
৪। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়):
৪.১ একটি ঘটনা উল্লেখ করো যা থেকে বলা যায় যে গ্যাস অণুগুলি সর্বদা গতিশীল। গ্যাসের গতিতত্ত্বের ত্রুটিপূর্ণ স্বীকার্য দুটি উল্লেখ করো। ১+২
Ans: ঘরের এক প্রান্তে সুগন্ধির বোতল খুললে কিছুক্ষণ পরে সর্বত্রই ঐ সুগন্ধির গন্ধ পাওয়া যায় অর্থাৎ গ্যাসীয় অনুগুলি ঘরের এক প্রান্ত থেকে সারা ঘরে ছড়িয়ে পড়ে এবং আমরা সুগন্ধির গন্ধ অনুভব করি। এই ঘটনা থেকে বোঝা যায় যে গ্যাস অণুগুলি সর্বদা গতিশীল।
► গ্যাসের গতিতত্ত্বের দুটি ত্রুটিপূর্ণ স্বীকার্য হল – :
① গ্যাসীয় অণুগুলি গোলাকার এবং কঠিন। অণুগুলির মধ্যে পারস্পরিক ব্যবধান অনেক বেশি বলে এদের মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ থাকে না।
② অণুগুলিকে বিন্দু ভর হিসেবে ধরা যায়। সমগ্র গ্যাসের আয়তনের তুলনায় অণুগুলির মোট আয়তন নগণ্য হয়।
৪.২ 21 গ্রাম লোহিত তপ্ত আয়রণের ওপর দিয়ে স্টিম চালনা করলে কী পরিমাণ H2 পাওয়া যাবে? STP তে ওই H2-এর আয়তন কত হবে? [Fe = 56]২+১
Solution:
3Fe + 4H2O → Fe3O4 + 4H2
3×56 4(2×1)
=168 = 8
168 গ্রাম আয়রন থেকে H2 পাওয়া যায় 8 গ্রাম
1 গ্রাম আয়রন থেকে H₂ পাওয়া যায় 8/168 গ্রাম
21 গ্রাম আয়রন থেকে H₂ পাওয়া যায় 8/168×21 = 1 গ্রাম
STP তে,
2 গ্রাম H₂-এর আয়তন 22.4 লিটার
∴ 1 গ্রাম H₂-এর আয়তন 22.4/2 = 11.2 লিটার
Ans: 1 গ্রাম H2 পাওয়া যাবে।
STP তে ওই H2-এর আয়তন কত 11.2 লিটার।
Complete Solution of MP-2024 P.Sc
অথবা
O2 এর উপস্থিতিতে SO2 এর জারণের ফলে SO3 প্রস্তুত করা হল। 40 গ্রাম SO3 উৎপন্ন করতে কত গ্রাম SO2 এর প্রয়োজন? [S = 32, O = 16]. ৩
Solution:
2SO2 + O2 = 2SO3
2(32+16×2) 2(32+16×3)
= 2(32+32) = 2(32+48)
= 2×64 =2×80
2×80 গ্রাম SO3 উৎপন্ন করতে SO2 এর প্রয়োজন 2×64 গ্রাম
1 গ্রাম SO3 উৎপন্ন করতে SO2 এর প্রয়োজন 2×64/2×80 গ্রাম
40 গ্রাম SO3 উৎপন্ন করতে SO2 এর প্রয়োজন 2×64/2×80×40 = 32 গ্রাম
Ans: 32 গ্রাম SO2 এর প্রয়োজন।
৪.৩ তাপ পরিবাহিতাঙ্কের সংজ্ঞা দাও। SI পদ্ধতিতে তাপীয় রোধের একক কী ? ২+১
Ans: কোনো পদার্থের তৈরি একটি একক ঘনকের দুই বিপরীত তলের মধ্যে একক উষ্ণতার পার্থক্যের জন্য ওই তলদ্বয়ের মধ্য দিয়ে লম্বাভিমুখে একক সময়ে যে তাপ পরিবাহিত হয়, তাকেই এই পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক বলে।
► SI পদ্ধতিতে তাপীয় রোধের একক কেলভিন প্রতি ওয়াট (KW-1)
অথবা
গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও। চার্লসের সূত্র থেকে এর মান নির্ণয় করো। ১+২
Ans: স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের উষ্ণতা 0oC থেকে 1oC বৃদ্ধি করলে গ্যাসের প্রতি একক আয়তনে যে আয়তন প্রসারণ হয়, তাকে ওই গ্যাসের আয়তনপ্রসারণ গুণাঙ্ক বলে।
► চার্লসের সূত্রটি হল – স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের উষ্ণতা 1o সেলসিয়াস বৃদ্ধি বা হ্রাস করলে 0o সেলসিয়াস উষ্ণতায় ওই গ্যাসের যা আয়তন ছিল তার 1/273 অংশ যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস ঘটবে।
ধরা যাক,স্থির চাপে ও নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের 0oC উষ্ণতায় আয়তন V0 তাহলে চার্লসের সূত্রানুযায়ী, 1o সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য গ্যাসটির আয়তন বৃদ্ধি বা হ্রাস পাবে V0×1/273 ∴1o সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য গ্যাসটির একক আয়তন আয়তন বৃদ্ধি বা হ্রাস পাবে V0×1/273×1/V0 = 1/273
Complete Solution of MP-2024 P.Sc
৪.৪ আপেক্ষিক প্রতিসরাঙ্ক ও পরম প্রতিসরাঙ্কের মধ্যে সম্পর্কটি লেখো। কোনো মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? ১+২
Ans: আপেক্ষিক প্রতিসরাঙ্ক ও পরম প্রতিসরাঙ্কের মধ্যে সম্পর্কটি হল –
aμb = μa/μb [যেখানে aμb= a মাধ্যমের সাপেক্ষে b মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক;
μa = a মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক;
μb = b মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক]
► কোনো মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক নিম্নলিখিত বিষয়গুলির উপর নির্ভর করে –
① সংশ্লিষ্ট মাধ্যম দুটির প্রকৃতির উপর
② আপাতত আলোর বর্ণ বা তরঙ্গদৈর্ঘ্যের উপর।
অথবা
দেখাও যে একটি একবর্ণী আলোকরশ্মি সমবাহু প্রিজমের মধ্য দিয়ে প্রতিসম ভাবে নির্গত হলে আলোকরশ্মির চ্যুতিকোণ হবে ন্যূনতম। ৩
Ans: আলোকরশ্মি প্রিজমের মধ্য দিয়ে নির্গত হলে আলোকরশ্মির চ্যুতিকোণ
δ = i1 + i2 – A
যেখানে, i1 = প্রথম তলে আপতন কোণ,
i2 = দ্বিতীয় তল থেকে নির্গমন কোণ বা প্রতিসরণ কোণ
A = প্রতিসারক কোণ
ন্যূনতম চ্যুতির ক্ষেত্রে i1 = i2 হবে।
∴ δmin = i1 + i1 – A
= 2i1 – A
= 2i1 – 60o – – – – [সমবাহু প্রিজমের ক্ষেত্রে A = 60o]
৪.৫ আলোর বিচ্ছুরণের সংজ্ঞা দাও। প্রিজমের সাহায্যে কিভাবে একবর্ণী ও যৌগিক আলো শনাক্ত করবে? ১+২
Ans: প্রিজম বা প্রিজমের মত কোন স্বচ্ছ প্রতিসারক মাধ্যমের মধ্যে দিয়ে যৌগিক বর্ণের আলো গেলে প্রতিসরণের ফলে বিভিন্ন মৌলিক বর্ণের আলোয় বিশ্লিষ্ট হওয়ার ঘটনাকে বলা হয় আলোর বিচ্ছুরণ।
► প্রিজমে একবর্ণী আলো ফেললে তার কোনো বিচ্ছুরণ হবে না। কিন্তু যৌগিক আলো ফেললে তার বিচ্ছুরণ হবে অর্থাৎ যৌগিক আলো বিভিন্ন মৌলিক বর্ণের আলোয় বিশ্লিষ্ট হয়ে যাবে ।
Complete Solution of MP-2024 P.Sc
৪.৬ দুটি পরিবাহীর শ্রেণি সমবায়ে ও সমান্তরাল সমবায়ে তুল্যরোধ যথাক্রমে 9Ω ও 2Ω। পরিবাহী দুটির রোধ নির্ণয় করো। ৩
Solution:
ধরি, পরিবাহী দুটির রোধ aΩ এবং bΩ
প্রশ্নানুযায়ী,
a + b = 9
বা, b = 9 – a – – -(i)
আবার
1/a + 1/b = 1/2
বা, 1/a + 1/9-a = 1/2 – – – [∵ b = 9 – a]
বা, 9 – a + a/a(9-a) = 1/2
বা, 9/a(9-a) = 1/2
বা, 18 = 9a – a2
বা, a2 – 9a + 18 = 0
বা, a2 – 6a – 3a + 18 = 0
বা, a(a – 6) – 3(a – 6) = 0
বা, (a – 6)(a – 3) = 0
হয় a – 6 =0 নতুবা a – 3 = 0
বা, a = 6 বা, a = 3
(i) নং থেকে পাই,
b = 9 – 6 b = 9 -3
= 3 = 6
Ans: পরিবাহী দুটির রোধ 6Ω ও 3Ω
অথবা
নিম্নলিখিত বর্তনীর A ও B বিন্দুর মধ্যে তুল্যরোধ নির্ণয় করো। ৩
Solution:
এখানে রোধ তিনটি সমান্তরাল সমবায়ে আছে।
ধরি, A ও B বিন্দুর মধ্যে তুল্যরোধ R
Ans: A ও B বিন্দুর মধ্যে তুল্যরোধ 6/11 Ω
৪.৭ ডায়নামো ও বৈদ্যুতিক মোটরের মধ্যে পার্থক্য লেখো। আর্থিং কি? ২+১
Ans: ডায়নামো ও বৈদ্যুতিক মোটরের মধ্যে পার্থক্য হল –
(i) ডায়নামো যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করে। কিন্তু মোটর বৈদ্যুতিক শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে।
(ii) ডায়নামো ফ্লেমিং-এর ডান হস্ত নিয়ম অনুসারে কাজ করে কিন্তু মোটর ফ্লেমিং-এর বাম হস্ত নিয়ম অনুসারে কাজ করে।
(iii) ডায়নামো তড়িৎ তৈরি করে কিন্তু মোটর তড়িৎ ব্যবহার করে।
► শর্ট সার্কিটজনিত বিপদ থেকে গৃহ বর্তনী এবং ওই বর্তনীতে যুক্ত বৈদ্যুতিক যন্ত্রগুলিকে রক্ষা করতে আর্থিং করা হয়। এই প্রণালীতে একটি মোটা তামার তারের একপ্রান্ত মিটারের সঙ্গে যুক্ত করে অন্য প্রান্তটি মাটির নীচে রাখা তামার একটি প্লেটের সঙ্গে যুক্ত করা হয়। শর্ট সার্কিট বা অন্য কোনো কারণে বর্তনীতে তড়িৎপ্রবাহ বেশি হলে সেই তড়িৎ আর্থ তারের মাধ্যমে মাটিতে চলে আসে এবং বেশি পরিমানে তড়িৎপ্রবাহের ফলে বর্তনীর ফিউজ তারটি গলে যায় এবং তড়িৎপ্রবাহ বন্ধ হয়ে যায়। এর ফলে বৈদ্যুতিক যন্ত্রপাতি পুড়ে যাওয়া থেকে রক্ষা পায় এবং বিপদের ভয় থাকে না।
Complete Solution of MP-2024 P.Sc
৪.৮ α ও γ রশ্মির আধান, ভেদন ক্ষমতা ও আয়নিত করার ক্ষমতার তুলনা করো। ৩
Ans:
আধানঃ α 2 একক ধনাত্মক অধানযুক্ত কনা কিন্তু γ রশ্মি নিস্তরিৎ।
ভেদন ক্ষমতাঃ α রশ্মির ভেদন ক্ষমতা γ রশ্মির তুলনায় খুবই কম।
আয়নিত করার ক্ষমতাঃ α রশ্মির আয়নিত করার ক্ষমতা γ রশ্মির তুলনায় 10000 গুন বেশি।
৪.৯ কোনো মৌলের পরমাণুর আয়োনাইজেশন শক্তি বলতে কী বোঝায়? Na, Rb, Li ও Cs কে আয়োনাইজেশন শক্তির ঊর্ধ্বক্রমে সাজাও। ৩
Ans: আয়নাইজেশন শক্তিঃ সর্বনিম্ন শক্তিস্তরে অবস্থিত কোনো মৌলের একটি বিচ্ছিন্ন, গ্যাসীয় পরমাণু থেকে তার যোজ্যতা কক্ষে সবচেয়ে দূর্বলভাবে আবদ্ধ ইলেকট্রনকে সম্পূর্ণরূপে অপসারিত করে পরমাণুটিকে গ্যাসীয় অবস্থায় এক একক ধনাত্মক আধানবিশিষ্ট ক্যাটায়নে পরিনত পরিনত করার জন্য প্রয়োজনীয় ন্যূনতম শক্তিকে ওই মৌলের আয়নাইজেশন শক্তি বলে।
► Na, Rb, Li ও Cs কে আয়োনাইজেশন শক্তির ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই –
Cs < Rb < Na < Li
অথবা
‘A’, ‘B’ ও ‘C’ মৌলের পরমাণু ক্রমাঙ্ক যথাক্রমে (n – 2), n, (n + 1)। ‘B’ মৌলটি নিষ্ক্রিয় গ্যাস। ‘A’ ও ‘C’ পর্যায়সারণীর কোন্ শ্রেণিতে অবস্থিত? এদের মধ্যে কার বিজারণ ক্ষমতা বেশী? ‘A’, ও ‘C’ যুক্ত হয়ে যে যৌগ গঠন করে তার সংকেত লেখো। ১+১+১
Ans: ‘B’ মৌলটি নিষ্ক্রিয় গ্যাস।
∴ ‘B’ মৌলটি 18 নং শ্রেণিতে অবস্থিত।
‘A’ মৌলের পরমাণু ক্রমাঙ্ক (n – 2)
∴ ‘A’ মৌলটি 16 নং শ্রেণিতে অবস্থিত।
‘C’ মৌলের পরমাণু ক্রমাঙ্ক n + 1
∴ ‘C’ মৌলটি 1 নং শ্রেণিতে অবস্থিত।
এদের মধ্যে ‘C’ বিজারণ ক্ষমতা বেশী।
‘A’, ও ‘C’ যুক্ত হয়ে যে যৌগ গঠন করে তার সংকেত C2A
Complete Solution of MP-2024 P.Sc
৪.১০ তড়িৎ লেপনের উদ্দেশ্য কী? কোনো বস্তুর উপর সোনার প্রলেপ দিতে তড়িৎবিশ্লেষ্য হিসাবে কী ব্যবহার করা হয়? ২+১
Ans: তড়িৎ লেপনের উদ্দেশ্য:
(i) ধাতব বস্তুকে জলবায়ু, বিভিন্ন রাসায়নিক পদার্থ প্রভৃতির ক্রিয়া থেকে রক্ষা করার জন্য তড়িৎ লেপন করা হয়।
(ii) জিনিসপত্রের সৌন্দর্য বৃদ্ধির জন্য তড়িৎলেপন করা হয়।
(iii) বিভিন্ন বস্তুর দৃঢ়তা বৃদ্ধি করার জন্য তড়িৎলেপন করা হয়।
► কোনো বস্তুর উপর সোনার প্রলেপ দিতে তড়িৎবিশ্লেষ্য হিসাবে সামান্য পরিমাণে পটাশিয়াম হাইড্রোজেন ফসফেট [K2HPO4] এবং পটাশিয়াম কার্বনেট [K2CO3] মিশ্রিত পটাশিয়াম অরোসায়ানাইড, K[Au(CN)2]-এর দ্রবণ ব্যবহার করা হয়।
৪.১১ ইউরিয়ার শিল্পোৎপাদনে ব্যবহৃত রাসায়নিক পদার্থগুলির নাম ও বিক্রিয়ার সমিত রাসায়নিক সমীকরণ লেখো। ২+১
Ans: ইউরিয়ার শিল্পোৎপাদনে ব্যবহৃত রাসায়নিক পদার্থগুলি হল তরল NH3 ও CO2 উচ্চ বায়ুমণ্ডলীয় চাপে (150), 200°C তাপমাত্রায় বিক্রিয়াটি দুটি ধাপে ঘটে।
বিক্রিয়ার সমিত সমীকরণ –
প্রথম ধাপঃ 2NH4 + CO2 → H2NCOONH4 (অ্যামোনিয়াম কার্বোনেট)
দ্বিতীয় ধাপঃ H2NCOONH4 → H2NCONH2 + H2O
Complete Solution of MP-2024 P.Sc
৪.১২ শিল্পক্ষেত্রে ইথিলিন প্রস্তুতির বিক্রিয়াটি লেখো। ইথিলিনের দুটি ব্যবহার উল্লেখ করো। ১+২
Ans: ইথাইল অ্যালকোহল বাষ্পকে 300o-355oC উষ্ণতায় উত্তপ্ত অ্যালুমিনা অনুঘটকের উপর দিয়ে চালনা করে শিল্পক্ষেত্রে ইথিলিন প্রস্তুত করা হয়।
C2H5OH −− 300o-355oCঅ্যালুমিনা অনুঘটক −→ C2H4+H2O
অথবা
মিথেনের হাইড্রোজেন পরমাণুগুলি কিভাবে ধাপে ধাপে ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হয়ে কার্বন টেট্রাক্লোরাইড উৎপন্ন করে? ৩
Ans: বিক্ষিপ্ত সূর্যালোকে বা অতিবেগুনি রশ্মির উপস্থিতিতে মিথেনের চারটি হাইড্রোজেন পরমাণু একের পর এক ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হয়ে কার্বন টেট্রাক্লোরাইড উৎপন্ন করে।
CH4 + Cl2 −− UVবিক্ষিপ্ত সূর্যালোক −→ CH3Cl (মিথাইল ক্লোরাইড) + HCl
CH3Cl + Cl2 −− UVবিক্ষিপ্ত সূর্যালোক −→ CH2Cl2(মিথিলিন ক্লোরাইড) + HCl
CH2Cl2 + Cl2 −− UVবিক্ষিপ্ত সূর্যালোক −→ CHCl3(ক্লোরোফর্ম) + HCl
CHCl3 + Cl2 −− UVবিক্ষিপ্ত সূর্যালোক −→ CCl4(কার্বন টেট্রাক্লোরাইড) + HCl

Complete Solution of MP-24 Mathematics
Complete Solution of MP-24 Mathematics
মাধ্যমিক গণিত ২০২৪ সমাধান
2024 সালের মাধ্যমিক পরীক্ষার গণিত প্রশ্নপত্র-এর সম্পূর্ণ সমাধান || মাধ্যমিক গণিত ২০২৪
Complete Solution of MP-24 Mathematics
2024
MATHEMATICS
Time- 3 Hours 15 Minutes
(First 15 minutes for reading the question paper)
Full Marks 90- For Regular Candidates
100- For External Candidates
Special credit will be given for answers which are brief and to the point
Marks will be deducted for spelling mistakes, untidiness and bad handwriting.
[1, 2, 3, 4 প্রশ্নগুলির উত্তর প্রশ্নসংখ্যা লিখে অবশ্যই ক্রমানুযায়ী উত্তরপত্রের প্রথম দিকে লিখতে হবে। এর জন্য প্রয়োজনবোধে গণনা ও চিত্র অঙ্কন উত্তরপত্রের ডানদিকে মার্জিন টেনে করতে হবে। কোনো প্রকার সারণি বা গণকযন্ত্র ব্যবহার করা যাবে না। গণনার প্রয়োজনে π এর আসন্ন মান 22/7 ধরে নিতে হবে। দরকার মতো গ্রাফ পেপার দেওয়া হবে। পাটীগণিতের অঙ্ক বীজগাণিতিক পদ্ধতিতে করা যেতে পারে। ]
[দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য ।। নং প্রশ্নের বিকল্প দেওয়া আছে ৪ নং পৃষ্ঠায় ]
[16 নং অতিরিক্ত প্রশ্ন কেবলমাত্র বহিরাগত পরীক্ষার্থীদের জন্য ৪ নং পৃষ্ঠায় দেওয়া আছে
দশম শ্রেণীর গণিত প্রকাশ বইয়ের সম্পূর্ণ সমাধানের জন্য এখানে ক্লিক করো।
বিগত বছরের (2017 – 2024) মাধ্যমিক প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান
Madhyamik Previous Year (2017 – 2024) Question with complete solution
| 2024 | CLICK HERE |
| 2023 | CLICK HERE |
| 2022 | CLICK HERE |
| 2021 | করোনার জন্য 2021 সালে মাধ্যমিক পরীক্ষা হয়নি। |
| 2020 | CLICK HERE |
| 2019 | CLICK HERE |
| 2018 | CLICK HERE |
| 2017 | CLICK HERE |
Complete Solution of MP-24 Mathematics
1. নিম্নলিখিত প্রশ্নগুলির প্রতিটি ক্ষেত্রে সঠিক উত্তরটি নির্বাচন করো: 1×6=6
(i) সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের হার বার্ষিক 10% হলে, দ্বিতীয় বছরে কোনো মূলধনের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অনুপাত-
(a) 20 : 21 (b) 10 : 11 (c) 5 : 6 (d) 1 : 1
Ans: (a) 20 : 21
[ধরি, আসল P টাকা
দ্বিতীয় বছরে সরল সুদ
= Prt/100
= P×10×2/100 টাকা
= P/5 টাকা
দ্বিতীয় বছরে চক্রবৃদ্ধি সুদ
সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অনুপাত
= P/5 : 21P/100
= P/5×100 : 21P/100×100
= 20P : 21P = 20 : 21]
2020 সালের মাধ্যমিকের সকল বিষয়ের pdf download করার link নীচে দেওয়া হল
বাংলা (Bengali) 2020 সালের মাধ্যমিক প্রশ্নপত্রের pdf download করতে এখানে ক্লিক করো।
ইংরেজি (English) 2020 সালের মাধ্যমিক প্রশ্নপত্রের pdf download করতে এখানে ক্লিক করো।
গণিত (Mathematics) 2020 সালের মাধ্যমিক প্রশ্নপত্রের pdf download করতে এখানে ক্লিক করো।
ইতিহাস (History) 2020 সালের মাধ্যমিক প্রশ্নপত্রের pdf download করতে এখানে ক্লিক করো।
ভূগোল (Geography) 2020 সালের মাধ্যমিক প্রশ্নপত্রের pdf download করতে এখানে ক্লিক করো।
জীবনবিজ্ঞান (Life Science) 2020 সালের মাধ্যমিক প্রশ্নপত্রের pdf download করতে এখানে ক্লিক করো।
ভৌতবিজ্ঞান (Physical Science) 2020 সালের মাধ্যমিক প্রশ্নপত্রের pdf download করতে এখানে ক্লিক করো।
ii) যদি ax2 + abcx + bc= 0 (a≠0) দ্বিঘাত সমীকরণের একটি বীজ অপর বীজের অনোন্যক হয় তাহলে-
(a) abc = 1 (b) b = ac (c) bc = 1 (d) a = bc
Ans: (d) a = bc
[ধরি, বীজদ্বয় α ও 1/α
∴ α × 1/α = bc/a
বা, 1 = bc/a
বা, a = bc]
iii) 5 সেমি ও 7 সেমি ব্যাস বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্থভাবে স্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব-
(a) 1 cm (b) 2 cm (c) 3 cm (d) 4 cm
Ans: (b) 2 cm
[5 সেমি ও 7 সেমি ব্যাস বিশিষ্ট দুটি বৃত্তের ব্যাসার্ধ 5/2 = 2.5 cm ও 7/2 = 3.5 cm
∴ তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব
= (3.5 – 2.5) cm
= 1 cm
(iv) tan θ + cot θ এর সর্বনিম্নমান-
(a) 0 (b) 2 (c) -2 (d) 1
Ans: (b) 2
[(tan θ + cot θ)2
= (tan θ – cot θ)2 + 4tan θcot θ
= (tan θ – cot θ)2 + 4
∵ (tan θ – cot θ)2 ≥ 0
⇒ (tan θ – cot θ)2 + 4 ≥ 0 + 4
⇒ (tan θ – cot θ)2 + 4 ≥ 4
⇒ (tan θ + cot θ)2 ≥ 4
⇒ tan θ – cot θ ≥ 2]
(ⅴ) সমান ভূমি বিশিষ্ঠ একটি নিরেট অর্ধগোলক ও একটি নিরেট চোঙের উচ্চতা সমান হলে তাদের ঘনফলের অনুপাত –
(a) 1 : 3 (b) 1 : 2 (c) 2 : 3 (d) 3 : 4
Ans: (c) 2 : 3
[ধরি নিরেট অর্ধগোলক ও একটি নিরেট চোঙের ভূমির ব্যাসার্ধ r একক এবং উচ্চতা h একক
∴ r = h
নিরেট অর্ধগোলক ও একটি নিরেট চোঙের ঘনফলের অনুপাত
= 2/3πr3 : πr2h
= 2r3 : 3r2×r
= 2 : 3]
(vi) প্রথম দশটি স্বভাবিক সংখ্যার গড় A এবং মধ্যমা M হলে সম্পর্কটি –
(a) A > M (b) A < M (c) A = 1/M (d) A = M
Ans: (d) A = M
Complete Solution of MP-24 Mathematics
2. শূন্যস্থান পুরণ করো (যে-কোনো পাঁচটি): 1×5=5
(i) P এর মান কত হলে (P-3) x2+ 5x + 10 = 0 সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না। P = _______________
Ans: 3
[সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না যদি –
P – 3 = 0 হয়
বা, P = 3 হয়]
(ii) আসল বা মূলধন এবং কোনো নির্দিষ্ট সময়ের চক্রবৃদ্ধি সুদের সমষ্টিকে _______________ বলে।
Ans: সমূল চক্রবৃদ্ধি
(iii) দুটি সদৃশ ত্রিভুজের অনুরুপ বাহুগুলি _______________
Ans: সমানুপাতী
(iv) sin (θ – 30o) = 1/2 হলে cos θ এর মান হবে _______________
Ans: 1/2
[ sin (θ – 30o) = 1/2
⇒ sin (θ – 30o) = sin30o
⇒ θ – 30o = 30o
⇒ θ = 30o + 30o
⇒ θ = 60o
∴ cosθ = cos60o = 1/2
(ⅴ) লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন V, ভূমির ব্যাসার্ধ R এবং উচ্চতা H হলে, H = _______________
Ans: 3V/πR2
লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন
V = 1/3πR2H
বা, πR2H = 3V
বা, H = 3V/πR2]
(vi) ঊর্ধ্ব ক্রমানুসারে সাজনো 8, 9, 12, 17, x+2, x+4, 30, 34, 39 তথ্যের মধ্যমা 24 হলে x-এর মান _______________
Ans: 22
[এখানে তথ্যের সংখ্যা 9
∴ মধ্যমা = 9+1/2 তম পদ
= 5 তম পদ
= x + 2
∴ x + 2 = 24
বা, x = 22]
Complete Solution of MP-24 Mathematics
3. সত্য মিথ্যা লেখো (যে-কোনো পাঁচটি): 1×5=5
(i) অংশীদারি কারবারে তিনজন সদস্যের মূলধনের অনুপাতে a : b : c এবং নিয়োজিত সময়ের অনুপাত x : y : z হলে তাদের লাভের অনুপাত হবে ax : by : cz
Ans: সত্য
[তিনজনের মূলধনের অনুপাতে = a : b : c এবং
নিয়োজিত সময়ের অনুপাত = x : y : z
∴ তাদের লাভের অনুপাত
= a×x : b×y : c×z
= ax : by : cz]
(ⅱ) যদি a ∝ b, b ∝ 1/c এবং c ∝ d হয় তবে a ∝ 1/d হবে।
Ans: সত্য
[ a ∝ b
⇒ a = kb – – – [k অশূন্য ভেদ ধ্রুবক]
b ∝ 1/c
⇒ b = m×1/c – – – [m অশূন্য ভেদ ধ্রুবক]
= m/c এবং
c ∝ d
⇒ c = nd – – – [n অশূন্য ভেদ ধ্রুবক]
∴ a = kb
= k×m/c
= km/c
= km/nd
= km/n×1/d
a ∝ 1/d]
(iii) কোনো বৃত্তের দুটি জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী হলে তারা অবশ্যই সমান্তরাল হবে।
Ans: মিথ্যা
(iv) একটি ঘড়ির ঘন্টার কাঁটা 2 ঘন্টায় π/6 রেডিয়ান কোণ আবর্তন করে।
Ans: মিথ্যা
[ঘড়ির ঘন্টার কাঁটা,
12 ঘন্টায় আবর্তন করে 2π রেডিয়ান
1 ঘন্টায় আবর্তন করে 2π/12 রেডিয়ান
2 ঘন্টায় আবর্তন করে 2π×2/12 রেডিয়ান
= π/3 রেডিয়ান।]
(v) একই ব্যাসার্ধ বিশিষ্ঠ নিরেট গোলক ও নিরেট অর্ধগোলকের সমগ্রতলের অনুপাত 2: 1।
Ans: মিথ্যা
[r ব্যাসার্ধ বিশিষ্ঠ নিরেট গোলক ও নিরেট অর্ধগোলকের সমগ্রতলের অনুপাত
= 4πr2 : 3πr2 = 4 :]
= 4 : 3]
(vi) একটি শ্রেণীতে n সংখ্যক সংখ্যার গড় x̄। যদি প্রথম (n-1) সংখ্যার সমষ্টি K হয়, তাহলে n-তম সংখ্যাটি হবে (n – 1) x̄ + K।
Ans: মিথ্যা
n সংখ্যক সংখ্যার গড় x̄
∴ n সংখ্যক সংখ্যার সমষ্টি = nx̄
প্রথম (n-1) সংখ্যার সমষ্টি K
∴ n-তম সংখ্যাটি হবে = nx̄ – k
Complete Solution of MP-24 Mathematics
4. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (যে-কোনো দশটি): 2×10=20
1) 500 টাকার বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে কত বছরের সুদ 105 টাকা হয়, নির্ণয় করো
Solution:
ধরি t বছরের সুদ 105 টাকা হয়।
আসল(P) = 500 টাকা
চক্রবৃদ্ধি সুদ(r) 10%
সুদ = 105 টাকা
∴ t = 2
Ans: 2 বছরের সুদ 105 টাকা হয়।
(ii) একটি অংশীদারি কারবারে ইলা, রহিমা ও বেলার মুলধণের অনুপাত 3 : 8 : 5। ইলার লাভ বেলার লাভের চেয়ে 600 টাকা কম হলে, ব্যবসায় মোট কত টাকা লাভ হয়েছিল?
Solution:
ইলা, রহিমা ও বেলার মুলধণের অনুপাত 3 : 8 : 5
∴ ইলা, রহিমা ও বেলার লাভের অনুপাত হবে 3 : 8 : 5
∴ ইলার লাভ 3x টাকা হলে বেলার লাভ হবে 5x টাকা
প্রশ্নানুযায়ী,
5x – 3x = 600
বা, 2x = 600
বা, x = 300
∴ মোট লাভ = (3x + 8x + 5x) টাকা
= 16x টাকা
= 16 × 300 টাকা
= 4800 টাকা
Ans: মোট 4800 টাকা লাভ হয়েছিল।
Complete Solution of MP-24 Mathematics
(iii) x2 – 22x + 105 = 0 সমীকরণের বীজদ্বয় α, β হলে 1/α + 1/β এর মান নির্ণয় করো।
Solution:
বীজদ্বয়ের সমষ্টি = α + β = -(-22)/1 = 22
বীজদ্বয়ের গুনফল = α × β = 105/1= 105
প্রদত্ত রাশি = 1/α + 1/β
= β + α/αβ
= 22/105
Ans: 1/α + 1/β এর মান 22/105
(iv) যদি (3x – 2y) : (3x + 2y) = 4 : 5 হয়, তবে (x + y) : (x – y) এর মান কত?
Solution:
(3x – 2y) : (3x + 2y) = 4 : 5
বা, (3x – 2y)/(3x + 2y) = 4/5
বা, 5(3x – 2y) = 4(3x + 2y)
বা, 15x – 10y = 12x + 8y
বা, 15x – 12x = 8y + 10y
বা, 3x = 18y
বা, x = 6y
∴ (x + y) : (x – y)
= (6y+ y) : (6y – y)
= 7y : 5y
= 7 : 5
Ans: (x + y) : (x – y) এর মান 7 : 5
(v) ‘O’ কেন্দ্রীয় বৃত্তে BOC ব্যাস, ABCD বৃত্তস্থ চর্তুভুজ, ∠ADC = 110o হলে ∠ACB এর মান নির্ণয় করো।
Solution:
‘O’ কেন্দ্রীয় বৃত্তে BOC ব্যাস
∴ ∠BAC অর্ধবৃত্তস্থ কোণ
∴ ∠BAC= 90o
এখানে ∠ADC = 110o
∠ADC + ∠ABC = 180o – – – [বৃত্তস্থ চর্তুভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি 180o হয়।]
বা, 110o + ∠ABC = 180o
বা, ∠ABC = 180o – 110o = 70o
ABC ত্রিভুজের ক্ষেত্রে
∠ABC + ∠BAC + ∠ACB = 180o
বা, 70o + 90o + ∠ACB = 180o
বা, 160o + ∠ACB = 180o
বা, ∠ACB = 180o – 160o = 20o
Ans: ∠ACB এর মান 20o
Complete Solution of MP-24 Mathematics
(vi) ABCD ট্রপিজিয়ামের BC ∥ AD এবং AD = 4 সেমি, AC ও BD কর্ণদ্বয় এমনভাবে O বিন্দুতে ছেদ করে যে, AO/OC = DO/OB = 1/2 -হয়, তাহলে BC এর দৈর্ঘ্য কত?
Solution:
ABCD ট্রাপিজিয়ামের BC || AD এবং AD = 4 সেমি.।
AC ও BD কর্ণদ্বয় O বিন্দুতে ছেদ করে এবং
AO/OC = DO/OB = 1/2
△AOD ও △BOC এর ক্ষেত্রে,
∠OAD = একান্তর ∠OCD – – – – [ ∵ AD||BC এবং AC ভেদক]
∠ODA = একান্তর ∠OCB – – – – [∵ AD||BC এবং DB ভেদক]
∠AOD = ∠BOC – – – – [বিপ্রতীপ কোন]
∴△AOD এবং △BOC সদৃশকোণী।
সদৃশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমানুপাতী হয়।
∴ AD/BC = AO/OC = DO/OB = 1/2
∴ AD/BC = 1/2
⇒ 4/BC = 1/2 – – – – [AD = 4]
⇒ BC = 8
Ans: BC-এর দৈর্ঘ্য 8 সেমি.
(vii) △ABC এর ∠ABC = 90°, AB = 6 সেমি, BC = ৪ সেমি হলে △ABC এর পরিব্যাসার্ধের দৈর্ঘ্য কত?
Solution:
△ABC এর ∠ABC = 90o,
AB = 6 সেমি,
BC = 8 সেমি.
ABC সমকোণী ত্রিভুজের
AC2 = AB2 + BC2
⇒ AC2 = (6)2 + (8)2
⇒ AC2 = 36 + 64
⇒ AC2 = 100
∴ AC = 10
∴ ABC সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 10 সেমি.
সমকোণী ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র ঐ ত্রিভুজের অতিভুজের মধ্যবিন্দুতে অবস্থিত হয়।
Ans: ত্রিভুজটির পরিব্যাসার্ধের দৈর্ঘ্য 10/2 = 5 সেমি.
Complete Solution of MP-24 Mathematics
(viii) rcosθ = 2√3, rsinθ = 2 এবং 0o < θ < 90o হয় তাহলে r এবং θ এর মান নির্ণয় করো।
Solution:
rcosθ = 2√3
বা, (rcosθ)2 = (2√3)2
বা, r2cos2θ = 12 – – – (i)
rsinθ = 2
বা, (rsinθ)2 = (2)2
বা, r2sin2θ = 4 – – – (ii)
(i) + (ii) করে পাই,
r2cos2θ + r2sin2θ = 12 + 4
⇒ r2(cos2θ + sin2θ) = 16
⇒ r2×1 = 16 – – – – [∵ sin2θ + cos2θ = 1]
∴ r = 4
∵ rsinθ = 2
⇒ 4×sinθ = 2
⇒ sinθ = 2/4 = 1/2
⇒ sinθ = sin30o
∴ θ = 30o
Ans: r এর মান 4 এবং
θ এর মান 30o
(ix) sin (A + B) = 1 এবং cos (A – B) = 1 হলে cot2A এর মান নির্ণয় করো। 0o ≤ (A + B) ≤ 90o এবং A ≥ B
Solution:
sin (A + B) = 1
⇒ sin (A + B) = sin90o
∴ A + B = 90o – – – – (i)
cos (A – B) = 1
⇒ cos (A – B) = cos0o
∴ A – B = 0o – – – – (ii)
(i) + (ii) করে পাই,
A + B – A – B = 90o + 0o
⇒ 2A = 90o
∴ cot2A
= cot90o
= 0
Ans: cot2A এর মান 0
Complete Solution of MP-24 Mathematics
(x) একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে?
Solution:
ধরি, নিরেট গোলকের ব্যাসার্ধ r একক
∴ নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল
= 4πr2 বর্গ একক
নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুন করলে,
গোলকটির বক্রতলের ক্ষেত্রফল হবে
= 4π(2r)2 বর্গ একক
= 16πr2 বর্গ একক
∴ বক্রতলের ক্ষেত্রফল বৃদ্ধি পাবে
= (16πr2 – 4πr2) বর্গ একক
= 12πr2 বর্গ একক
= 12πr2/4πr2 × 100 %
= 300 %
Ans: বক্রতলের ক্ষেত্রফল বৃদ্ধি পাবে 300 %
(xi) একটি ঘনকের প্রতিটি তলের কর্ণের দৈর্ঘ্য 6√2 সেমি হলে, ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল কত?
Solution:
ধরি, ঘনকের বাহুর দৈর্ঘ্য a সেমি।
প্রশ্নানুযায়ী,
√2a = 6√2
বা, a = 6
∴ ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল
= 6a2 বর্গ একক
= 6×(6)2 বর্গ সেমি
= 216 বর্গ সেমি
Ans: ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল 216 বর্গ সেমি
(xii) একটি পরিসংখ্যা বিভাজনের গড় 7, ∑fixi = 140 হলে ∑fi এর মান নির্ণয় করো।
Solution:
পরিসংখ্যা বিভাজনের গড় 7,
∑fixi = 140
∵ গড় = ∑fixi/∑fii
∴ ∑fixi/∑fii = 7
বা, 140/∑fii = 7
বা, ∑fi × 7 = 140
বা, ∑fi = 20
Ans: ∑fi এর মান 20
Complete Solution of MP-24 Mathematics
5. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও: 5
(i) গোবিন্দবাবু কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় 5,00,000 টাকা পেলেন। ঐ টাকার কিছুটা ব্যাঙ্ক ও বাকিটা পোস্ট অফিসে জমা রাখেন। প্রতি বছর সুদ বাবদ 33,600 টাকা পান। ব্যাঙ্ক ও পোস্ট অফিসে বার্ষিক সরল সুদের হার যথাক্রমে 6% ও 7.2%। তিনি কোথায় কত টাকা রেখেছিলেন তা নির্ণয় করো।
Solution:
ধরি, গোবিন্দবাবু ব্যাঙ্কে রাখেন x টাকা
∴ পোস্ট অফিসে রাখেন = (500000 – x) টাকা
ব্যাঙ্কের ক্ষেত্রে,
আসল(P1) = x টাকা
সুদের হার(r1) = 6%
সময়(t1) = 1 বছর
প্রতি বছর ব্যাঙ্ক থেকে সুদ পান
পোস্ট অফিসের ক্ষেত্রে,
আসল(P2) = (500000 – x) টাকা
সুদের হার(r2) = 7.2%
সময়(t2) = 1 বছর
প্রতি বছর পোস্ট অফিস থেকে সুদ পান
প্রশ্নানুযায়ী ,
⇒ 30x + 36(500000 – x) = 33600×500
⇒ 30x + 18000000 – 36x = 16800000
⇒ -6x = 168 00000 – 180 00000
⇒ -6x = – 12 00000
⇒ 6x = 12 00000
⇒ x = 200000
∴ 500000 – x = 500000 – 200000
= 300000
Ans: গোবিন্দবাবু ব্যাঙ্কে রেখেছিলেন 200000 টাকা ও
পোস্ট অফিসে রেখেছিলেন 300000 টাকা
Complete Solution of MP-24 Mathematics
(ii) আমন 25,000 টাকা 3 বছরের জন্য এমনভাবে ধার করলেন যে, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বছরে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার যথাক্রমে 4%, 5% ও 6%, 3 বছরের শেষে আমন সুদে আসলে কত টাকা জমা দেবে?
Solution:
প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বছরে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার যথাক্রমে 4%, 5% ও 6%
25,000 টাকা প্রথম বছরের শেষে সুদে-আসলে হবে
= 25000(1 + 4/100) টাকা
= 25000(1 + 1/25) টাকা
= 25000×26/25 টাকা
= 1000×26 টাকা
1000×26 টাকা দ্বিতীয় বছরের শেষে সুদে-আসলে হবে
= 1000×26(1 + 5/100) টাকা
= 1000×26(1 + 1/20) টাকা
= 1000×26×21/20 টাকা
= 50×26×21 টাকা
50×21×26 টাকা তৃতীয় বছরের শেষে সুদে-আসলে হবে
= 50×21×26(1 + 6/100) টাকা
= 50×21×26(1 + 3/50) টাকা
= 50×21×26×53/50 টাকা
= 21×26×53 টাকা
= 28938 টাকা
Ans: 3 বছরের শেষে আমন সুদে আসলে 28938 টাকা জমা দেবে।
Complete Solution of MP-24 Mathematics
6. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও: 3
(i) A এর গতিবেগ B এর গতিবেগের থেকে 1 মিটার/সেকেন্ড বেশী। 180 মিটার দৌড়াতে গিয়ে A, B এর থেকে 2 সেকেন্ড আগে পৌঁছায়। B-এর গতিবেগ প্রতি সেকেন্ডে কত মিটার?
Solution:
ধরি, B এর গতিবেগ x মিটার/সেকেন্ড
∴ A এর গতিবেগ (x + 1) মিটার/সেকেন্ড
180 মিটার দৌড়াতে ,
B এর সময় লাগে 180/x সেকেন্ড এবং
A এর সময় লাগে 180/(x + 1) সেকেন্ড
প্রশ্নানুসারে ,
⇒ x2 + x = 90
⇒ x2 + x – 90 = 0
⇒ x2 + 10x – 9x – 90 = 0
⇒ x(x + 10) – 9(x + 10) = 0
⇒ (x+10)(x-9) = 0
হয় x + 10 = 0 নতুবা, x – 9 = 0
বা, x = -10 বা, x = 9
বেগ ঋণাত্মক হতে পারে না।
x ≠ – 10 ∴ x = 9
Ans: B-এর গতিবেগ প্রতি সেকেন্ডে 9 মিটার।
(ii) সমাধান করো:
ধরি, 2x+1= a
⇒ a2 + 3 = 4a
⇒ a2 – 4a + 3 = 0
⇒ a2 – 3a – a + 3 = 0
⇒ a(a – 3) – 1(a – 3) = 0
⇒ (a – 3)(a – 1) = 0
হয় a – 3 = 0 নতুবা, a – 1 = 0
বা, a = 3 বা, a = 1
a = (2x + 1) বসিয়ে পাই,
a = 3 হলে
2x + 1 = 3
⇒ 2x = 3 – 1
⇒ 2x = 2
∴ x = 1
a = 1 হলে
2x + 1 = 1
⇒ 2x = 0
∴ x = 0
Ans: নির্ণেয় সমাধানঃ x = 0, 1
Complete Solution of MP-24 Mathematics
7. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও: 3
(i) যদি (√a + √b) ∝ (√a – √b) হয়, তবে দেখাও যে (a + b) ∝ √ab.
Solution:
(√a + √b) ∝ (√a – √b)
⇒ (√a + √b) =k (√a – √b) – – – – [k একটি অশূন্য ভেদ ধ্রুবক]
(a + b) ∝ √ab – – – – [∵ 2.k2+1/k2-1=ধ্রুবক]
∴ (a + b) ∝ √ab (Proved)
(ⅱ) যদি x = √3 + √2, y = 1/x হয় তবে (x + 1/x)2 + (1/y – y)2 = কত?
Solution:
x = √3 + √2
y = 1/x
⇒ xy = 1
∴ x + 1/x
= x + y
= √3 + √2 + √3 – √2
= 2√3
∴ 1/y – y
= x – y
= √3 + √2 – (√3 – √2)
= √3 + √2 – √3 + √2
= 2√2
প্রদত্ত রাশি
= (x + 1/x)2 + (1/y – y)2
= (2√3)2 + (2√2)2
= 12 + 8
= 12 + 8
Ans: (x + 1/x)2 + (1/y – y)2 = 20
Complete Solution of MP-24 Mathematics
8. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও: 3
(i) x/y + z = y/z + x = z/x + y হলে দেখাও যে প্রতিটি অনুপাতের মান 1/2 অথবা -1।
প্রত্যেকটি অনুপাতের মান হয় (সংযোজন প্রক্রিয়া প্রয়োগ করে পাই)
প্রত্যেকটি অনুপাতের মান হয়
(ii)a. b. c ক্রমিক সমানুপাতী হলে প্রমাণ করো যে, 1/b = 1/b-a + 1/b-c
Solution:
a. b. c ক্রমিক সমানুপাতী
Complete Solution of MP-24 Mathematics
9. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও: 5
(i) একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান-প্রমাণ করো।
স্বীকার: O কেন্দ্রীয় বৃত্তের ∠ACB ও ∠ADB যে-কোনো দুটি কোণ ABDC বৃত্তাংশে অবস্থিত।
প্রামান্য বিষয়: ABDC বৃত্তাংশস্থ সকল বৃত্তস্থ কোণই সমান।
∵ ∠ACB ও ∠ADB, ABDC বৃত্তাংশস্থ যে-কোনো দুটি বৃত্তস্থ কোণ,
∴ ∠ACB ও ∠ADB পরস্পর সমান প্রমাণ করলেই উপপাদ্যটি প্রমাণিত হবে।
অঙ্কন: O, A এবং O, B যুক্ত করা হল।
প্রমাণ: APB বৃত্তচাপের দ্বারা গঠিত ∠AOB কেন্দ্রস্থ কোণ এবং ∠ACB ও ∠ADB বৃত্তস্থ কোণ।
∴ ∠AOB = 2∠ACB এবং
∠AOB = 2∠ADB
∴ 2∠ACB = 2∠ADB
বা, ∠ACB = ∠ADB
∴ একই বৃত্তাংশস্থ সকল বৃত্তস্থ কোণের মান সমান। (Proved)
(ii) প্রমাণ করো যে, বৃত্তের বহিস্থ কোন বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শবিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোজক সরলরেখাংশ দুটির দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে।
স্বীকার: O কেন্দ্রীয় বৃত্তের বহিঃস্থ বিন্দু P থেকে PA ও PB দুটি স্পর্শক যাদের স্পর্শবিন্দু যথাক্রমে A ও B,
O.A; O, B; O, P যুক্ত করায় PA ও PB সরলরেখাংশ দুটি কেন্দ্রে যথাক্রমে ∠POA ও ∠POB দুটি কোণ উৎপন্ন করেছে।
প্রামান্য বিষয়: (i) PA = PB
(ii) ∠POA = ∠POB
প্রমাণ: PA ও PB স্পর্শক এবং OA ও OB স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ।
OA ⊥ PA এবং OB ⊥ PB
POA ও POB সমকোণী ত্রিভুজদ্বয়ের মধ্যে,
∠OAP = ∠OBP – – – (প্রত্যেকে 1 সমকোণ)
অতিভুজ OP সাধারণ বাহু এবং
OA = OB – – – (একই বৃত্তের ব্যাসার্ধ)
∴ ΔΡΑΟ = ΔΡΒO – – – [সর্বসমতার R-H-S শর্তানুসারে]
∴ সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু সমান হয়।
∴PA = PB [Proved]
∴ সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ সমান হয়।
∴ ∠POA = ∠POB [Proved]
Complete Solution of MP-24 Mathematics
10. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও: 3
(i) O কেন্দ্রীয় বৃত্তের পরিলিখিত চতুর্ভুজ ABCD হলে প্রমাণ করো যে, AB + CD = AD + BC
স্বীকারঃ ABCD চতুর্ভুজটি O কেন্দ্রীয় বৃত্তে পরিলিখিত। ধরি, AB, BC, CD ও DA বৃত্তটিকে যথাক্রমে P, Q. R ও S বিন্দুতে স্পর্শ করেছে।
প্রামান্য বিষয়: AB + CD = BC + DA
প্রমাণঃ O কেন্দ্রীয় বৃত্তের বহিঃস্থ বিন্দু A থেকে অঙ্কিত দুটি স্পর্শক AS ও AP
∴ AS = AP . . . . [বৃত্তের বহিঃস্থ বিন্দু থেকে অঙ্কিত স্পর্শকদ্বয়ের দৈর্ঘ্য সমান হয়]
অনুৰূপে, BP = BQ, CQ = CR এবং DR = DS
আবার AB একটি সরলরেখাংশ।
∴ AB + CD = AP + BP + CR + DR
= AS + BQ + CQ + DS
= (AS + DS) + (BQ + CQ)
= AD + BC
∴ AB + CD = BC + DA (Proved)
(ii) PQR সমকোণী ত্রিভুজের ∠P = 90o এবং PS, অতিভুজ QR-এর ওপর লম্ব। প্রমাণ করো যে 1/PS2 – 1/PQ2 = 1/PR2
Solution:
স্বীকার: PQR সমকোণী ত্রিভুজের ∠P = 90o এবং PS, অতিভুজ QR-এর ওপর লম্ব।
প্রামান্য বিষয়: 1/PS2 – 1/PQ2 = 1/PR2
প্রমাণ: ∵ PQR সমকোণী ত্রিভুজের সমকৌনিক বিন্দু P থেকে QR-এর ওপর PS লম্ব।
∴ △PSQ, △PSR ও △PQR পরস্পর সদৃশ।
△PQR ও △PSQ-এর ক্ষেত্রে,
△PQR ও △PSR-এর ক্ষেত্রে,
(i) + (iii)করে পাই
Complete Solution of MP-24 Mathematics
11. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও: 5
(ⅰ) 4 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করো। ওই বৃত্তের কেন্দ্র থেকে 9 সেমি দূরত্বে একটি বিন্দু থেকে বৃত্তের উপর একটি স্পর্শক অঙ্কন করো।
(ii) একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করো যার সমকোণ সংলগ্ন বাহুদ্বয় 4 সেমি এবং 5 সেমি। ঐ ত্রিভুজটির একটি পরিবৃত্ত অঙ্কন করো।
Complete Solution of MP-24 Mathematics
12. যে কোনো দুইটি প্রশ্নের উত্তর দাও: 3×2=6
(i) কোন সমকোণী ত্রিভুজের দুটি সূক্ষ্ম কোণের অন্তর 72o হলে কোণ দুটির বৃত্তীয় মান নির্ণয় করো।
Solution:
ধরি, বৃহত্তর কোণটি θ
∴ অপর কোণটি 90o – θ
প্রশ্নানুযায়ী,
θ – (90o – θ) = 72o
বা, θ – 90o + θ = 72o
বা, 2θ = 72o + 90o
বা, 2θ = 162o
বা, θ = 81o
θ = 81o
= 81×π/180
= 9π/20
∴ অপর কোণটি
= 90o – 81o
= 9×π/180
= π/20
Ans: কোণ দুটির বৃত্তীয় মান যথাক্রমে π/20 ও 9π/20;
(ii) 5sin2θ + 4cos2θ = 9/2 সম্পর্ক থেকে tanθ এর মান নির্ণয় করো।
Solution:
5sin2θ + 4cos2θ = 9/2
⇒ 2(5sin2θ + 4cos2θ) = 9×1
⇒ 2(5sin2θ + 4cos2θ) = 9×(sin2θ + cos2θ)
⇒ 10sin2θ + 8cos2θ = 9sin2θ + 9cos2θ)
⇒ 10sin2θ – 9sin2θ = 9cos2θ – 8cos2θ
⇒ sin2θ = cos2θ
⇒ sinθ = cosθ
⇒ sinθ/cosθ = 1
∴ tanθ = 1
Ans: tanθ এর মান 1
(iii) যদি sin17o = x/y হয়, তাহলে দেখাও যে
L.H.S.
= sec17o – sin73o
= sec17o – sin(90o – 17o)
Complete Solution of MP-24 Mathematics
13. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও: 5
(i) কোন স্তম্ভের একই পার্শ্বে এবং পাদবিন্দুগামী একই অনুভূমিক সরলরেখায় অবস্থিত দুটি বিন্দু থেকে স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ যথাক্রমে θ এবং ϕ। স্তম্ভের উচ্চতা h হলে বিন্দু দুটির দূরত্ব নির্ণয় করো।
Solution:
চিত্রে,
AB স্তম্ভের উচ্চতা h
∠ACB = θ
∠ADB = ϕ
ABC সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে,
BC/AB = cot∠ACB
বা, BC/h= cotθ
বা, BC = hcotθ
আবার ABD সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে,
BD/AB = cot∠ADB
বা, BD/h= cotϕ
বা, BD = hcotϕ
∴ DC = BD – BC
= hcotϕ – hcotθ
= h(cotϕ – cotθ)
Ans: বিন্দু দুটির দূরত্ব h(cotϕ – cotθ)
(ii) 120 মিটার চওড়া রাস্তার দুপাশে ঠিক বিপরীতে A ও B বিন্দুতে দুটি সমান উচ্চতার স্তম্ভ আছে। স্তম্ভ দুটির পাদবিন্দুর সংযোগ রেখার উপর C বিন্দু থেকে A ও B বিন্দুতে স্তম্ভ দুটির শীর্ষের উন্নতি কোণ যথাক্রমে 60o ও 30o হলে AC মান নির্ণয করো।
Solution:
চিত্রে,
AB = 120 মিটার চওড়া রাস্তা
∠ACE = 60o
∠BCF = 30o
ধরি AC = x মিটার
EAC সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে,
AE/AC = tan60o
বা, AE/x = √3
বা, AE = x√3 – – – – (i)
FBC সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে,
BF/BC = tan30o
বা, BF/BC = 1/√3
বা, √3BF = BC
বা, √3BF = AB – AC
বা, √3AE = 120 – x – – – – [∵ BF = AE]
বা, √3×x√3 + x = 120 – – – – [AE = x√3 বসিয়ে পাই]
বা, 4x = 120
বা, x = 30
Ans: AC-এর মান 30
Complete Solution of MP-24 Mathematics
14. যে কোনো দুইটি প্রশ্নের উত্তর দাও: 4×2=8
(i) একটি আইসক্রীমের নিচের অংশ শঙ্কু আকৃতি ও ওপরের অংশ অর্ধগোলাকৃতি যাহাদের ভূমি একই। শঙ্কুর উচ্চতা 9 cm এবং ভূমির ব্যাসার্ধ 2.5 cm হলে, আইসক্রীমটির আয়তন নির্ণয় করো।
শঙ্কু আকৃতি অংশের ব্যাসার্ধ 2.5 cm এবং উচ্চতা 9 cm
∴ শঙ্কু আকৃতি অংশের আয়তন
= 1/3πr2×h
= 1/3π(2.5)2×9 ঘন সেমি
∴ অর্ধগোলাকৃতি অংশের আয়তন
= 2/3πr3
= 2/3π(2.5)3 ঘন সেমি
∴ আইসক্রীমটির আয়তন
= শঙ্কু আকৃতি অংশের আয়তন + অর্ধগোলাকৃতি অংশের আয়তন
= [1/3π(2.5)2×9 + 2/3π(2.5)3] ঘন সেমি
= 1/3π(2.5)2[9 + 2×2.5] ঘন সেমি
= 1/3π×25/10×25/10[9 + 5] ঘন সেমি
= 1/3×22/7×5/2×5/2×14 ঘন সেমি
= 1/3×11×5×5 ঘন সেমি
= 275/3×11×5×5 ঘন সেমি
= 912/3 ঘন সেমি
Ans: আইসক্রীমটির আয়তন 912/3 ঘন সেমি
(ii) একটি ফাঁপা চোঙাকৃতি পাইপের বাইরের ও ভিতরের বক্রতলের ক্ষেত্রফলের অন্তর 44 বর্গ সেমি এবং পাইপের দৈর্ঘ্য 14 সেমি, পাইপটির পদার্থের ঘনফল 99 ঘন সেমি। পাইপটির বাইরের ও ভেতরের ব্যাসার্ধ নির্ণয় করো।
Solution:
ধরি, পাইপটির বাইরের ও ভেতরের ব্যাসার্ধ যথাক্রমে R সেমি এবং r সেমি
এখানে পাইপের দৈর্ঘ্য 14 সেমি
∴ পাইপের বাইরের বক্রতলের ক্ষেত্রফল
= 2πR×14 বর্গ সেমি
= 28πR বর্গ সেমি
এবং ভিতরের বক্রতলের ক্ষেত্রফল
= 2πr×14 বর্গ সেমি
= 28πr বর্গ সেমি
প্রশ্নানুযায়ী,
28πR – 28πR = 44
বা, 28π(R – r) = 44
বা, 28×22/7×(R – r) = 44
বা, 2(R – r) = 1
বাবা, 2R – 2r = 1 – – – – (i)
আবার
πR2×14 – πr2×14 = 99
বা,14π(R2 – r2) = 99
বা, 14×22/7×(R + r)(R – r) = 99
বা, 4×(R + r)×1/2 = 9
বা, 2R + 2r = 9 – – – – (ii)
(i) + (ii) করে পাই,
2R – 2r + 2R + 2r = 9 + 1
বা, 4R = 10
বা, 2R = 5
বা, R = 2.5
(ii) নং থেকে পাই,
2×2.5 + r = 9
বা, 5 +2r = 9
বা, 2r = 9 – 5
বা, r = 2
Ans: পাইপটির বাইরের ব্যাসার্ধ 2.5 সেমি এবং
পাইপটির ভেতরের ব্যাসার্ধ 2 সেমি।
(iii) ঘনকাকৃতির একটি সম্পূর্ণ জলপূর্ণ চৌবাচ্চা থেকে সমান মাপের 75 বালতি জল তুলে নিলে চৌবাচ্চাটির ⅖ অংশ জলপূর্ণ থাকে। চৌবাচ্চাটির একটি ধারের দৈর্ঘ্য 1.5 মিটার হলে প্রতি বালতিতে কত লিটার জল ধরে?
Solution:
চৌবাচ্চাটির একটি ধারের দৈর্ঘ্য 1.5 মিটার
∴ চৌবাচ্চাটির আয়তন
= (1.5)3 ঘন মিটার
= 3.375 ঘন মিটার
= 3375 ঘন ডেসিমি
= 3375লিটার – – – [∵ ঘন ডেসিমি = 1 লিটার]
76 বালতি জল = চৌবাচ্চাটির আয়তনের (1 – 2/5) অংশ
= 3/5 অংশ
∴ 75 বালতি জল = 3375 × 3/5 লিটার
= 675×3 লিটার
∴ 1 বালতি জল = 675×3/75 লিটার
= 27 লিটার
Ans: প্রতি বালতিতে 27 লিটার জল ধরে।
Complete Solution of MP-24 Mathematics
15. যে কোনো দুইটি প্রশ্নের উত্তর দাও: 4×2=8
(i) নীচের তথ্যের সংখ্যাগুরু মান নির্ণয় করো।
| শ্রেণি | 0 – 5 | 5 – 10 | 10-15 | 15-20 | 20-25 | 25-30 | 30-35 | 35 – 40 |
| পরিসংখ্যা | 2 | 6 | 10 | 16 | 22 | 11 | 8 | 5 |
Solution:
পরিসংখ্যা বিভাজন ছকটি হল –
| শ্রেণি | 0 – 5 | 5 – 10 | 10-15 | 15-20 | 20-25 | 25-30 | 30-35 | 35-40 |
| পরিসংখ্যা | 2 | 6 | 10 | 16 | 22 | 11 | 8 | 5 |
প্রদত্ত পরিসংখ্যা বিভাজন ছকে সর্বাধিক পরিসংখ্যা 22
∴ সংখ্যাগুরুমান সংবলিত শ্রেণি 20-25
এখানে, l = 20; f0 = 16;
f1 = 22; f2 = 11
h = 20 – 25 =5;
∴ সংখ্যাগুরুমান
= 20 + 1.76 (প্রায়)
= 21.76
Ans: পরিসংখ্যা বিভাজনের সংখ্যাগুরু মান 21.76
(ii) নিম্নলিখিত পরিসংখ্যা বিভাজন ছক থেকে যে কোনো পদ্ধতিতে গড় নির্ণয় করো:
| শ্রেণী সীমা | 85 – 105 | 105 – 125 | 125 – 145 | 145 – 165 | 165-185 | 185-205 |
| পরিসংখ্যা | 3 | 12 | 18 | 10 | 5 | 2 |
Solution:
ধরি, কল্পিত গড়(a) = 155
∴ di = xi – 155
এবং ui = xi – 155/20
∴ পরিসংখ্যা বিভাজন ছকটি হল:
| শ্রেণি-সীমা | পরিসংখ্যা (fi) | শ্রেণী মধ্যক(xi) | di = xi – 155 | ui = xi – 155/20 | xifi |
|---|---|---|---|---|---|
| 85-105 | 3 | 95 | -60 | -3 | -9 |
| 105-125 | 12 | 115 | -40 | -2 | -24 |
| 125-145 | 18 | 135 | -20 | -1 | -18 |
| 145-165 | 10 | 155 | 0 | 0 | 0 |
| 165-185 | 5 | 175 | 20 | 1 | 5 |
| 185-205 | 2 | 195 | 40 | 2 | 4 |
| মোট | Σfi=50 | Σxifi=-42 |
এখানে Σfi=50
Σxifi=-42
h = 20
∴ গড়=
= 155 – 16.8
= 138.2
Ans: নির্ণেয় গড় 138.2
(iii) নীচের পরিসংখ্যা বিভাজন থেকে তথ্যটির মধ্যমা নির্ণয় করো:
| প্রাপ্ত নম্বর | 10-এর কম | 20-এর কম | 30-এর কম | 40-এর কম | 50-এর কম | 60-এর কম |
| শিক্ষার্থী সংখ্যা | 8 | 15 | 29 | 42 | 60 | 70 |
Solution:
প্রদত্ত ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছক থেকে প্রাপ্ত পরিসংখ্যা বিভাজন ছকটি হল:
| শ্রেণি-সীমা (নম্বর) | শ্রেণি সীমানা | ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা | পরিসংখ্যা (শিক্ষার্থী সংখ্যা) |
|---|---|---|---|
| 10-এর কম | 10-এর কম | 8 | 8 |
| 20-এর কম | 10-20 | 15 | (15-8)=7 |
| 30-এর কম | 20-30 | 29 | (29-15)=14 |
| 40-এর কম | 30-40 | 42 | (42-29)=13 |
| 50-এর কম | 40-50 | 60 | (60-42)=18 |
| 60-এর কম | 50-60 | 70 | (70-60)=10 |
| মোট | N=70 |
এখানে, N = Σfi = 70
∴ N/2 = 70/2 = 35
এখানে, 35 অধিক ক্রমযৌগিক পরিসংখ্যাবিশিষ্ট শ্রেণি হল 30-40
∴ 30-40 হল মধ্যমা শ্রেনি।
∴ মধ্যমা =
এখানে l = 30; N = 70; C = 29; fm = 13; h = 10]
= 30 + 4.615
= 34.62 (প্রায়)
Ans: তথ্যটির মধ্যমা 34.62
- JBNSTS- Junior & Senior Scholarship – How to apply, Syllabus etc.
- জি. পি. বিড়লা স্কলারশিপ || How to apply GP Birla Scholarship
- Vidyasagar Science Olympiad How To Apply বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড
- Medhasree Scholarship মেধাশ্রী – How to apply, Check Date, Eligibility
- COLGATE SCHOLARSHIP কলগেট স্কলারশিপ -How to apply
- Sitaram Jindal সীতারাম জিন্দাল Scholarship- How to apply
- PRIYAMVADA BIRLA SCHOLARSHIP-How to apply
- ALO SCHOLARSHIP আলো স্কলারশিপ How to apply
- NABANNA নবান্ন Scholarship – How to apply
- Oasis Scholarship ওয়েসিস How to apply
- SWAMI-VIVEKANANDA SCHOLARSHIP (SVMCM)- How to apply
- Aikyashree ঐক্যশ্রী SCHOLARSHIP How to apply Aikyashree
- KANYASHREE PRAKALPA কন্যাশ্রী How to apply Kanyashree
- SIKSHASHREE শিক্ষাশ্রী SCHEME-How to apply In SIKSHASHREE

