অপেক্ষক বা চিত্রন (Function or Mapping)
SN DEY SEMESTER-I
N. DEY CLASS XI MATHEMATICS SOLUTION
SEMESTER-I
CHAPTER 2
সম্বন্ধ এবং অপেক্ষক (Relation and Function)
বহুবিকল্পভিত্তিক প্রশ্নাবলি (MCQ)
Conventional Type
1. মনে করো, সব বাস্তব সংখ্যার সেট R এবং f: R→R অপেক্ষক f(x) = sinx দ্বারা সংজ্ঞাত (সব x ∈ R -এর জন্য), তাহলে, f-এর পাল্লা =
Ⓐ {f(x): – ∞ < f(x) < ∞ এবং f(x) ∈ R}
Ⓑ {(f(x): – ∞ < f(x) < 1 এবং f(x) ∈ R}
Ⓒ {(f(x): – 1 < f(x) < 1 এবং f(x) ∈ R}
Ⓓ {f(x): – 1 ≤ f(x) ≤ 1 এবং f(x) ∈ R}
Solution:
∴ -1 ≤ sinx ≤ 1, ∀x ∈ R
⇒ -1 ≤ f(x) ≤ 1
Ans: Ⓓ {f(x): – 1 ≤ f(x) ≤ 1 এবং f(x) ∈ R}
Semester 1
সূচিপত্র
👉 UNIT-1 সেট ও অপেক্ষক
- CHAPTER 1 সেট তত্ত্ব
- CHAPTER 2 সম্বন্ধ ও অপেক্ষক (Relation and Function)
- ক্রমিত জোড় ও কার্তেসীয় গুনফল Ordered Pair and Cartesian Product PART I
- সম্বন্ধ (Relation) PART II
- অপেক্ষক (বা চিত্রন) [Function (or Mapping)] PART III
- চল ও ধ্রুবক (Variable and Constant) PART IV
- অপেক্ষকের লৈখিক প্রকাশ (Graphical Representation of Functions) PART V
- CHAPTER 3 ত্রিকোণমিতিক কোণ-পরিমাপন
- CHAPTER 4 ত্রিকোণমিতিক অপেক্ষকসমূহ ও আদর্শ কোণসমূহ
- CHAPTER 5 সংযুক্ত কোণসমূহের ত্রিকোণমিতিক অপেক্ষকসমূহ
- CHAPTER 6 যৌগিক কোণের ত্রিকোণমিতিক অপেক্ষক
- CHAPTER 7 ত্রিকোণমিতিক অপেক্ষকের যোগফল ও গুণফলের রূপান্তর
- CHAPTER 8 গুণিতক কোণের ত্রিকোণমিতিক অপেক্ষক
- CHAPTER 9 অংশ কোণের ত্রিকোণমিতিক অপেক্ষক
- CHAPTER 10 ত্রিকোণমিতিক অপেক্ষকের সমীকরণসমূহের সাধারণ সমাধান
- CHAPTER 11 ত্রিভুজের ধর্মাবলি
👉 UNIT-2 বীজগণিত
- CHAPTER 1 সূচকের নিয়মাবলি
- CHAPTER 2 লগারিদম্
- CHAPTER 3 দ্বিঘাত সমীকরণ (পূর্বপাঠের পুনরালোচনা)
- CHAPTER 4 জটিল সংখ্যা ও দ্বিঘাত সমীকরণ
- CHAPTER 5 রৈখিক অসমীকরণ
- CHAPTER 6 বিন্যাস ও সমবায়
- UNIT-3 কলনবিদ্যা
👉 UNIT-3 কলনবিদ্যা
- CHAPTER 1 বাস্তব সংখ্যা
- CHAPTER 2 সীমা
- CHAPTER 3 অন্তরকলন বা অবকলন
- CHAPTER 4 অন্তরকলজের তাৎপর্য
2. মনে করো, A = {0, 1, 2, 3, 4} এবং Z হল পূর্ণসংখ্যাসমূহের সেট। যদি f: A → Z অপেক্ষক f(x) = x2 – 5x + 2 দ্বারা সংজ্ঞাত হয়, তবে নীচের কোনটি 2-এর প্রাগবিম্ব হবে?
Ⓐ 5 Ⓑ 2-এর প্রাগবিম্ব নেই
Ⓒ 1 এবং 4 Ⓓ 0
Solution: ধরি 2- এর প্রাগবিম্ব x
∴ f(x) = 2
⇒ x2 – 5x + 2
বা, x2 – 5x + 2 = 2
⇒ x2 – 5x = 0
⇒ x(x – 5) = 0
∴ x =0, x = 5
কিন্তু x ∉ A
∴ 2- এর প্রাগবিম্ব 5
Ans: Ⓐ 5
3. মনে করো, A = {- 2, 1, 0, – 1} , B = {- 6, – 5, – 3, 0} এবং f: A → B চিত্রণ f(x) = 2x2 + x – 6 দ্বারা সংজ্ঞাত; তাহলে নীচের কোনটি (-2)-এর প্রতিবিম্ব হবে?
Ⓐ 0 Ⓑ 3
Ⓒ -3 Ⓓ -5
Solution: (-2)-এর প্রতিবিম্ব
= f(-2) = 2×(-2)2 + (-2) – 6
= 8 – 2 – 6 = 0
Ans: Ⓐ 0
4. মনে করো, পূর্ণসংখ্যাসমূহের সেট Z এবং f: ℤ → ℤ চিত্রণ f(x) = 2x – 1 দ্বারা সংজ্ঞাত; তাহলে নীচের কোন্ সেটটি {x: f(x) = 3} সেটের সমান?
Ⓐ {3} Ⓑ {2}
Ⓒ {0} Ⓓ {-1}
Solution: ∵ f(x) = 3
⇒ 2x -1 = 3
⇒ x = 2
Ans: Ⓑ {2}
অপেক্ষক বা চিত্রন
5. যে ক্ষেত্রে (domain-এ) f(x) = 3x2 – 2x এবং g(x) = 9x – 6 অপেক্ষক দুটি সমান তা হল-
Ⓐ (2/3, 3) Ⓑ [2/3, 3]
Ⓒ {2/3, 3} Ⓓ এদের সবগুলিই
Solution: f(x) এবং g(x) অপেক্ষক দুটি সমান।
∴ 3x2 – 2x = 9x – 6
⇒ 3x2 – 2x – 9x + 6 = 0
⇒3x2 – 11x + 6 = 0
⇒ 3x2 – 9x – 2x + 6 = 0
⇒ 3x(x – 3) – 2(x – 3) = 0
বা, (3x – 2)(x – 3) = 0
∴ 3x – 2 = 0, | x – 3 = 0
বা, x = 2/3, | বা, x = 3
x = 2/3, 3
Ans: Ⓒ {2/3, 3}
6. দুটি অপেক্ষক f এবং g নিম্নরূপে সংজ্ঞাত:f: R – {2} → R যেখানে f(x) = (x^2 – 4)/(x – 2) এবং g: R → R যেখানে g(x) = x + 2 । তাহলে –
Ⓐ f ≠ g Ⓑ f(2) = g(2)
Ⓒ f = g Ⓓ এদের কোনোটিই নয়
Solution: 2 বাদে x-এর যেকোনো বাস্তব মানের জন্য f অপেক্ষকটি সংজ্ঞাত কিন্তু g অপেক্ষকটি x-এর সকল বাস্তব মানের জন্য সংজ্ঞাত।
∴ f-এর ক্ষেত্র = R – {2} এবং
g-এর ক্ষেত্র = R
∴ Domf ≠ Domg
∴ f ≠ g]
Ans: Ⓐ f ≠ g
Function or Mapping
7. মনে করো, A = {- 1, – 2, 1, 2} , B = {3, 4, 5, 6, 7} এবং তিনটি নিয়ম, f. g ও h নিম্নলিখিতভাবে A সেটের পদগুলিকে B সেটের পদগুলোর সঙ্গে সংযুক্ত করে:
f(-1) = 4, f(-2) = 7, f(2) = 5 ;
g(-1) = 6, g(- 2) = 7, g(1) = 3, g(2) = 5, g(1) = 4 এবং
h(-1) = 3, h(-2) = 6, h(1) = 3, h(2) = 4
নীচের কোন্ বিবৃতিটি সত্য?
Ⓐ f একটি অপেক্ষক
Ⓑ g একটি অপেক্ষক
Ⓒ শুধুমাত্র h একটি অপেক্ষক
Ⓓ f, g, h সবকটিই অপেক্ষক
Solution: 1 ∈ A, এখানে A সেটের 1 পদটি f নিয়ম দ্বারা B সেটের কোনো পদের সঙ্গেই যুক্ত নয় অর্থাৎ 1-এর কোন প্রতিবিম্ব B সেটে নেই।
∴ f একটি অপেক্ষক নয়।
g(1) = 3, g(1) = 4
A সেটের 1 পদটি g নিয়ম দ্বারা B সেটের দুটি পদের সঙ্গে যুক্ত অর্থাৎ 1-এর কোনো অনন্য প্রতিবিম্ব B সেটে নেই।
∴ g একটি অপেক্ষক নয়।
আবার h নিয়ম দ্বারা A সেটের প্রতিটি পদ B সেটের একটি নির্দিষ্ট পদের সঙ্গেই যুক্ত।
তাই h একটি অপেক্ষক।
Ans: Ⓒ শুধুমাত্র h একটি অপেক্ষক
৪. মনে করো, A = {- 2, – 1, 0, 1, 2} এবং সব x ∈ A এর জন্য f: A → Z অপেক্ষক f(x) = 2x + 1 দ্বারা সংজ্ঞাত। f-এর পাল্লা হবে –
Ⓐ {- 2, – 1, 0, 1, 2} Ⓑ Z
Ⓒ {- 3, – 1, 0, 3, 5} Ⓓ {- 3, – 1, 1, 3, 5}
Solution: f(x) = 2x + 1
∴ f(-2) = 2×(-2) + 1 = -4 + 1 = -3
f(-1) = 2×(-1) + 1 = -2 + 1 = -1
f(0) = 2×0 + 1 = 1
f(1) = 2×1 + 1 = 2 + 1 = 3
f(2) = 2×2 + 1 = 4 + 1 = 5
∴ f-এর পাল্লা = {-3, -1, 1, 3, 5}
Ans: Ⓐ {- 2, – 1, 0, 1, 2}
SN DEY SEMESTER-I
9. মনে করো, A = {- 2, – 1, 0, 3/2, 2}, B = {- 6, – 5, – 3, 0, 3, 4} এবং f: A → B অপেক্ষক f(x) = 2x2 + x – 6 দ্বারা সংজ্ঞাত। f(A) =
Ⓐ {- 6, – 5, 0, 4} Ⓑ B
Ⓒ {- 6, – 5, 0, 3, 4} Ⓓ এদের কোনোটিই নয়
Solution: f(x) = 2x2 + x – 6
∴ f(-2) = 2.(-2)2 + (-2) – 6 = 8 -2 – 6 = 0 ∈ B
f(-2) = 2.(-1)2 + (-1) – 6 = 2 -1 – 6 = -5 ∈ B
f(0) = 2.(0)2 + 0 – 6 = 0 – 0 – 6 = -6 ∉ B
f(3/2) = 2.(3/2)2 + 3/2 – 6 = 9/2 + 3/2 – 6 = 6 – 6 = 0 ∈ B
f(2) = 2.(2)2 + 2 – 6 = 8 + 2 – 6 = 4 ∈ B
∴ f(A) = {- 6, – 5, 0, 4}
Ans: Ⓐ {- 6, – 5, 0, 4}
10. মনে করো, A = {0, 1}, B = {2, 6} এবং f: A → B অপেক্ষক f(x) = 6 – 4x দ্বারা ও g: A → B অপেক্ষক g(x) = x^2 – 5x + 6 দ্বারা সংজ্ঞাত। তাহলে –
Ⓐ f ≠ g Ⓑ f(0) = g(1)
Ⓒ f = g Ⓓ এদের কোনোটিই নয়
Solution: f(x) = 6 – 4x
∴ f(0) = 6 – 4.0 = 6 এবং
f(1) = 6 – 4.1 = 2
আবার g(x) = x2 – 5x + 6
∴ g(0) = 02 – 5.0 + 6 = 6 এবং
g(1) = 12 – 5.1 + 6 = 1 – 5 + 6 = 2
এখানে f-এর ক্ষেত্র = g-এর ক্ষেত্র = R এবং সব x ∈ A -এর জন্য f(x) = g(x) হয়।
∴ f = g
Ans: Ⓒ f = g
অপেক্ষক বা চিত্রন
11. নীচে সংজ্ঞাত কোন্ অপেক্ষকের ক্ষেত্রের প্রতিবিম্ব সেট R?
Ⓐ f: R → R যা সব x ∈ R এর জন্য f(x) = cos x দ্বারা প্রদত্ত;
Ⓑ f: R → R , যা সব x ∈ R এর জন্য f(x) = cosec x দ্বারা সংজ্ঞাত (x ≠ nπ ,n ∈ Z);
Ⓒ g: R → R , যা সব x ∈ R এর জন্য g(x) = x2 + 3 দ্বারা সংজ্ঞাত;
Ⓓ h: R → R , যা সব x ∈ R+ -এর জন্য h(x) = logex দ্বারা সংজ্ঞাত, যেখানে R+ হল সব ধনাত্মক বাস্তব সংখ্যার সেট।
Solution: Ⓐ সব x ∈ R এর জন্য,
-1 ≤ cos x ≤ 1
বা, -1 ≤ f(x) ≤ 1
∴ সব x ∈ R এর জন্য প্রতিবিম্ব সেট হবে [-1, 1] অর্থাৎ সমগ্র R হচ্ছে না।
Ⓑ সব x ∈ R এর জন্য,
cosec x ≤ -1 এবং cosec x ≥ 1
∴ সব x ∈ R এর জন্য প্রতিবিম্ব সেট হবে (-∞, -1] ∪ [1, ∞) অর্থাৎ সমগ্র R হচ্ছে না।
Ⓒ সব x ∈ R এর জন্য,
x2 ≥ 0
∴ x2 + 3 ≥ 3
বা, g(x) ≥ 3
∴ সব x ∈ R এর জন্য প্রতিবিম্ব সেট হবে [3, ∞) অর্থাৎ সমগ্র R হচ্ছে না।
Ⓓ সব x ∈ R+ এর জন্য logex ∈ R হবে।
∴ সব x ∈ R+ এর জন্য প্রতিবিম্ব সেট হবে R।
Ans: Ⓓ h: R → R , যা সব x ∈ R+ -এর জন্য h(x) = logex দ্বারা সংজ্ঞাত, যেখানে R+ হল সব ধনাত্মক বাস্তব সংখ্যার সেট।
12. f = {(1, 1), (- 1, – 5), (2, 4), (3, 7)} দ্বারা একটি অপেক্ষক সংজ্ঞাত হয়। যদি অপেক্ষকটি f(x) = px + q দ্বারা প্রদত্ত হয়, তবে p ও q-এর মান যথাক্রমে
Ⓐ -2, 3 Ⓑ 3, -2
Ⓒ 3, 2 Ⓓ -3, 2
Function or Mapping
Solution: f(x) = px + q
∵ (1, 1), (- 1, – 5) ∈ f
∴ f(1) = p.1 + q = 1
⇒ p + q = 1……. (i) এবং
f(-1) = p.(-1) + q = – 5
⇒ -p + q = – 5……. (ii)
(i) + (ii) করে পাই,
p + q – p + q = 1 -5
⇒ 2p = – 4
⇒ p = – 2
(i) নং থেকে পাই,
-2 + q = 1
⇒ q = 3
Ans: Ⓐ -2, 3
Click here to visit our Facebook
13. যদি f = {(1, 2), (- 1, 6), (2, 3), (3, 6)} অপেক্ষকটি f(x) = ax2 + bx + c নিয়মে প্রদত্ত হয়, তবে a, b ও c -এর মান যথাক্রমে
Ⓐ 1, 2, 3 Ⓑ -1, 2, 3
Ⓒ 1, 2, -3 Ⓓ 1, -2, 3
Solution: f(x) = ax2 + bx + c
∵ (1, 2), (- 1, 6), (2, 3) ∈ f
∴ f(1) = a(1)2 + b.1 + c = 2
⇒ a + b + c = 2……. (i)
f(-1) = a(-1)2 + b.(-1) + c = 6
⇒ a – b + c = 6……. (ii)
এবং f(2) = a(2)2 + b.2 + c = 3
⇒ 4a + 2b + c = 3……. (iii)
(i) – (ii) করে পাই,
a + b + c – (a – b + c ) = 2 – 6
⇒ a + b + c – a + b – c = – 4
2b = -4
⇒ b = -2
(ii) – (iii) করে পাই,
a – b + c – (4a + 2b + c) = 6 – 3
⇒ a – b + c – 4a – 2b – c = 3
⇒ -3a – 3b = 3
বা, -3a – 3(-2) = 3 . . . . . .[ ∵ b = -2]
বা, -3a + 6 = 3
⇒ -3a = 3 – 6
⇒ a = 1
(i) নং থেকে পাই,
1 – 2 + c = 2
⇒ c = 3
⇒ c = 3
Ans: Ⓓ 1, -2, 3
SN DEY SEMESTER-I
14. মনে করো, A = {1, 2, 3, 4} এবং B = {7, 8, 9} ; তাহলে, নীচের সম্বন্ধগুলোর মধ্যে কোনটি A সেট থেকে B সেটে একটি অপেক্ষক নয়?
Ⓐ R1 = {(1, 8), (2, 9), (3, 8), (4, 8)}
Ⓑ R2 = {(1, 7), (2, 7), (3, 7), (4, 7)}
Ⓒ R3 = {(1, 7), (2, 8), (1, 8), (4, 9)}
Ⓓ R4 = {(1, 7), (2, 8), (3, 7), (4, 8)}
Solution: [R3 সম্বন্ধটির ক্ষেত্রে A সেটের 1 পদটি B সেটের দুটি পৃথক পদের সঙ্গে যুক্ত।
তাই R3 সম্বন্ধটি A সেট থেকে B সেটে একটি অপেক্ষক নয়।]
Ans: Ⓒ R3 = {(1, 7), (2, 8), (1, 8), (4, 9)}
True and False
1. বিবৃতি-I: Z×Z এর একটি উপসেট f এমন যে, f = {(xy, x – y): x, y ∈ Z} ; f দ্বারা Z থেকে Z-এ একটি অপেক্ষক প্রকাশিত হয়।
বিবৃতি-II: A = {1, 2, 3, 4, 5} হলে সব x, y ∈ A এর জন্য f = {(x, y): x + y = 6} সম্বন্ধ দ্বারা A থেকে A-তে একটি অপেক্ষক সংজ্ঞাত হয়, কিন্তু g = {(x, y): y < x} সম্বন্ধ দ্বারা A সেটে কোনো অপেক্ষক সংজ্ঞাত হয় না।
Ⓐ কেবলমাত্র বিবৃতি-I সত্য
Ⓑ কেবলমাত্র বিবৃতি-II সত্য
Ⓒ বিবৃতি-I ও বিবৃতি-II উভয়ই সত্য
Ⓓ বিবৃতি-I ও বিবৃতি-II উভয়ই মিথ্যা
Solution: বিবৃতি-I: x = 1, y = -1 হলে,
xy = 1 – (-1) = -1,
x – y = 1 – (-1) = 2
আবার x = -1, y = 1 হলে,
xy = (-1)×1 = -1,
x – y = -1 – 1 = -2
∴ f -এর -1 পদটি দুটি পৃথক পদ -2 এবং 2 -এর সঙ্গে সংযুক্ত।
∴ f দ্বারা Z থেকে Z-এ একটি অপেক্ষক প্রকাশিত হয় না।
বিবৃতি-II: f = {(x, y): x + y = 6}
∴ x = 1 হলে y = 5 হয়।
x = 2 হলে y = 4 হয়।
আবার x = 3 হলে y = 3 হয়।
x = 4 হলে y = 1 হয়।
x = 5 হলে y = 15 হয়।
এখানে A সেটের প্রতিটি পদ f নিয়ম দ্বারা A সেটের একটি নির্দিষ্ট পদের সাথে সংযুক্ত।
তাই f = {(x, y): x + y = 6} সম্বন্ধ দ্বারা A থেকে A-তে একটি অপেক্ষক সংজ্ঞাত হয়।
g = {(x, y): y < x}
∴ g = {(5, 4), (5, 3), (5, 2), (5, 1),….. }
A সেটের একটি পদ 5, g নিয়ম দ্বারা A সেটের একাধিক পদের সাথে সংযুক্ত।
তাই g = {(x, y): y < x সম্বন্ধ দ্বারা A থেকে A-তে একটি অপেক্ষক সংজ্ঞাত নয়।
Ans: Ⓑ কেবলমাত্র বিবৃতি-II সত্য
অপেক্ষক বা চিত্রন (Function or Mapping)
SN DEY SEMESTER-I
2. বিবৃতি-I: মনে করো, f(x) = 2x^2 – 9 নিয়ম N-এর প্রত্যেকটি পদকে তার নিজের পদের সঙ্গে সংযুক্ত করে। তাহলে, f(x) দ্বারা N সেটে ওই একই সেটের একটি অপেক্ষক সংজ্ঞাত হয়।
বিবৃতি-II: f: A→B দ্বারা B সেটের একটি অপেক্ষক সংজ্ঞাত হলে, A সেটের একটি পদকে B সেটের দুটি বিভিন্ন পদের সঙ্গে সংযুক্ত করা যায় না।
Ⓐ বিবৃতি-I সত্য
Ⓑ বিবৃতি-II সত্য
Ⓒ বিবৃতি-I ও বিবৃতি-II সত্য
Ⓓ বিবৃতি-I ও বিবৃতি-II মিথ্যা
Solution: f(x) = 2x2 – 9
f(1) = 2.(1)2 – 9 = 2 – 9 = – 7
f(2) = 2(2)2 – 9 = 8 – 9 = -1
∴ N = 1, 2 হলে N সেটে 1, 2 -এর কোনো প্রতিবিম্বের অস্তিত্ব নেই।
∴ f(x) দ্বারা N সেটে ওই একই সেটের একটি অপেক্ষক সংজ্ঞাত নয়।
Ans: Ⓑ বিবৃতি-II সত্য
দশম শ্রেণীর গণিত প্রকাশ বইয়ের সম্পূর্ণ সমাধান দেখতে এখানে ক্লিক করো
3. বিবৃতি-I: মনে করো, A = {2, 3, 4} , B = {1, 2, 5} এবং R1 = {(2, 1), (4, 5)} হল B সেটে A সেটের একটি সম্বন্ধ; তাহলে, R1 সম্বন্ধ B সেটে A সেটের একটি অপেক্ষক হবে।
বিবৃতি-II: মনে করো, A = {2, 3, 4} , B = {1, 2, 4, 5} এবং R2 = {(2, 1), (3, 4), (4, 5), (3, 2)} হল B সেটে A সেটের একটি সম্বন্ধ; তাহলে, R2 সম্বন্ধ B সেটে A সেটের একটি অপেক্ষক হবে।
Ⓐ বিবৃতি-I সত্য
Ⓑ বিবৃতি-II সত্য
Ⓒ বিবৃতি-I ও বিবৃতি-II সত্য
Ⓓ বিবৃতি-I ও বিবৃতি-II মিথ্যা
Solution: R1 সম্বন্ধটিতে A সেটের 3 পদটি B সেটের কোনো পদের সঙ্গেই সংযুক্ত নয় অর্থাৎ 3-এর কোনো প্রতিবিম্ব B সেটে নেই।
তাই R1 সম্বন্ধ B সেটে A সেটের একটি অপেক্ষক নয়।
R2 সম্বন্ধটিতে A সেটের 3 পদটি B সেটের দুটি পৃথক পদ 4 ও 2-এর সঙ্গে সংযুক্ত।
তাই R2 সম্বন্ধ B সেটে A সেটের একটি অপেক্ষক নয়।
Ans: Ⓓ বিবৃতি-I ও বিবৃতি-II মিথ্যা
অপেক্ষক বা চিত্রন (Function or Mapping)
SN DEY SEMESTER-I
1. মনে করো, f: R → R অপেক্ষক নিম্নরূপে সংজ্ঞাত:
f(x) = {1 , যখন x ∈ Q
-1, যখন x ∉ Q
[i] f(2.23) =
Ⓐ -1 Ⓑ f(π)
Ⓒ 1 Ⓓ 1, -1
Solution: ∵ 2.23 ∈ Q
∴ f(2.23) = 1
Ans: Ⓒ 1
[ii] f(e) =
Ⓐ 1 Ⓑ f(2)
Ⓒ 1 + f(√2) Ⓓ -1
Solution: ∵ e ∉ Q
∴ f(e) = 1
Ans: Ⓓ -1
[iii] 1 ও -1 এর প্রাগবিম্বসমূহের যোগ (union) হবে
Ⓐ Q Ⓑ R
Ⓒ QC Ⓓ এদের কোনোটিই নয়
Solution: যখন x ∈ Q তখন f(x) = 1 হবে অর্থাৎ x মূলদ সংখ্যা হবে।
আবার যখন x ∉ Q তখন f(x) = -1 হবে অর্থাৎ x অমূলদ সংখ্যা হবে।
মূলদ এবং অমূলদ সংখ্যা মিলে বাস্তব সংখ্যা গঠিত হয়।
∴ 1 ও -1 এর প্রাগবিম্বসমূহের যোগ হবে বাস্তব সংখ্যা বা R.
Ans: Ⓑ R
SN DEY SEMESTER-I
2. মনে করো, A = {0, 1, 2, 3, 4} এবং f: A → Z অপেক্ষক f(x) = x2 – 5x + 2 দ্বারা সংজ্ঞাত:
[i] 1 -এর প্রাগবিম্ব –
Ⓐ 1 Ⓑ 0
Ⓒ অস্তিত্ব নেই Ⓓ এদের কোনোটিই নয়
Solution: 1 -এর প্রাগবিম্ব f(x) = 1
বা, x2 – 5x + 2 = 1
বা, x2 – 5x + 1 = 0
⇒ x = -(-5) ± √((-5)^2 – 4.1.1)/2.1
বা, x = 5 ± √(25 – 4)/2
বা, x = 5 ± √21/2 ∉ A
∴ 1 -এর প্রাগবিম্বের অস্তিত্ব নেই।
Ans: Ⓒ অস্তিত্ব নেই
[ii] 2-এর প্রাগবিম্ব –
Ⓐ 1 Ⓑ 0
Ⓒ 0, 5 Ⓓ এদের কোনোটিই নয়
Solution: 2 -এর প্রাগবিম্ব f(x) = 2
বা, x2 – 5x + 2 = 2
বা, x2 – 5x = 0
⇒ x(x – 5) = 0
বা, x = 0, 5
কিন্তু 5 ∉ A
∴ 1 -এর প্রাগবিম্ব 0
Ans: Ⓑ 0
[iii] f-এর পাল্লা –
Ⓐ {- 2, – 4, 1, 2} Ⓑ {- 2, – 4, 0, 1, 2}
Ⓒ {2, – 2, 4} Ⓓ {2, – 2, -4}
Solution: A = {0, 1, 2, 3, 4} এবং f(x) = x2 – 5x + 2
∴ f(0) = 02 – 5.0 + 2 = 2;
f(1) = 12 – 5.1 + 2 = -2;
f(2) = 22 – 5.2 + 2 = -4;
f(3) = 32 – 5.3 + 2 = -4;
f(4) = 42 – 5.4 + 2 = -2
∴ f-এর পাল্লা – {2, – 2, -4}
Ans: Ⓓ {2, – 2, -4}
3. মনে করো, f: R → R অপেক্ষক f(x) = ax (a > 0, a ≠ 1) দ্বারা সংজ্ঞাত:
[i] f-এর পাল্লা –
Ⓐ R Ⓑ Q
Ⓒ R+ Ⓓ এদের কোনোটিই নয়
Solution: a > 0 এবং a ≠ 1 হলে ax সর্বদা শূন্যের থেকে বড়ো ধনাত্মক সংখ্যা হবে।
∴ f-এর পাল্লা হবে R+
Ans: Ⓒ R+
অপেক্ষক বা চিত্রন (Function or Mapping)
[ii] f-এর ক্ষেত্র –
Ⓐ R Ⓑ R – {0}
Ⓒ (0, ∞) Ⓓ [0, ∞)
Solution: a যেকোনো বাস্তব সংখ্যা হলে f(x) = ax সংজ্ঞাত হবে।
∴ f-এর ক্ষেত্র R
Ans: Ⓐ R
[iii] {x: f(x) = 1} =
Ⓐ {1} Ⓑ {0, 1}
Ⓒ R – {0} Ⓓ {0}
Solution: f(x) = 1
বা, ax = 1
বা, ax = a0
∴ x = 0
∴ {x: f(x) = 1} = {0}
Ans: f Ⓓ {0}
- একটি প্রদত্ত সরলরেখা থেকে প্রদত্ত বিন্দুর লম্বদূরত্ব নির্ণয় SEMESTER-2
- দুটি সরলরেখার অন্তর্গত কোণ নির্ণয় SEMESTER-2
- Straight Line SEMESTER-2 সরলরেখা
- Sequence and Series Arithmetic Progression SEMESTER-2 সমান্তর প্রগতি
- Sequence and Series SEMESTER-2 অনুক্রমSequence and Series SEMESTER-2 অনুক্রমSequence and Series SEMESTER-2 অনুক্রম
- গাণিতিক আরোহ তত্ত্ব Mathematical Induction Semester2
- VARIABLE AND CONSTANT SN DEY SEMESTER-I (চল ও ধ্রুবক)
- অপেক্ষক বা চিত্রন (Function or Mapping)SN DEY SEMESTER-I
- এস এন দে সেমিস্টার-I সম্বন্ধ SN DEY CLASS11 MATH SOLUTION SEMESTER-I Relation
- এস এন দে সেমিস্টার-I একাদশ শ্রেণী সম্বন্ধ ও অপেক্ষক – ক্রমিত জোড় ও কার্তেসীয় গুনফল SN DEY CLASS11 MATH SOLUTION SEMESTER-I Relation and Function

