Author: TEAM PROSTUTI

  • IMPORTANT DATES NOVEMBER & DECEMBER

    IMPORTANT DATES NOVEMBER & DECEMBER

    IMPORTANT DATES NOVEMBER & DECEMBER

    IMPORTANT DATES NOVEMBER & DECEMBER

    Impor tant National and International Dates
    NOVEMBER & DECEMBER

    আজ আমরা শেয়ার করছি জাতীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ দিনসমূহের ষষ্ঠ তথা শেষ পর্বের তালিকা ( November and December)। এর আগে আমরা জানুয়ারি মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত দশ মাসের গুরুত্বপূর্ণ দিনসমূহের তালিকা টেবিলের আকারে প্রকাশ করেছি। এরপরের পোস্টগুলোতে আমরা সাধারন জ্ঞানের আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তাই আমাদের এই পোস্টগুলো পেতে আমাদের চ্যানেলটি ফলো করতে থাকুন। প্রতিটি বিষয়ে আমরা আলাদা আলাদা ছকের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি।
    আশা করি এই সকল তথ্য আপনাদের কাজে লাগবে। 

    IMPORTANT DATES NOVEMBER & DECEMBER

    নভেম্বর মাসের গুরুত্বপূর্ণ দিনসমূহ

    1st NovemberWorld Vegan Day
    All Saints’ Day
    5th NovemberWorld Tsunami Day
    7th NovemberNational Cancer Awareness Day
    Infant Protection Day
    8th NovemberWorld Radiography Day
    9th NovemberNational Legal Service Day
    10th NovemberTransport Day
    12th NovemberWorld Pneumonia Day
    13th NovemberWorld Kindness Day
    14th NovemberChildren’s Day in India
    World Diabetes Day
    19th NovemberWorld Toilet Day
    International Men’s Day
    20th NovemberWorld Children’s Day
    21st NovemberWorld Television Day
    24th NovemberGuru Teg Bahadur Martyrdom Day
    25th NovemberInternational Day for the Elimination of Violence against Women
    26th NovemberConstitution Day or Law Day (India)
    29st NovemberInternational Day of Solidarity with the Palestinian People

    IMPORTANT DATES NOVEMBER & DECEMBER

    নভেম্বর মাসের গুরুত্বপূর্ণ দিনসমূহের বিস্তারিত বর্ণনা

    ▶️1st November World Vegan Day ভেগান শব্দটির সঙ্গে অনেকেরই পরিচয় নেই। নিরামিষাশীরা যখন প্রাণীজাত সমস্ত খাবার বর্জন করেন, তখন তাদের বলে ভেগান। অর্থাৎ শুধু মাছ মাংস নয় ভেগানরা ডিম, দুধ আর দুধের যে কোনও খাবার যেমন ছানা, দই, পনীর, সন্দেশ, রসগোল্লাও খান না।ভেগানের অর্থ হল পশুপণ্যের ব্যবহার থেকে বিরত থাকার অনুশীলন, বিশেষত ডায়েটে এবং একজন ব্যক্তি যিনি এই ডায়েট অনুসরণ করেন তিনি ভেগান হিসাবে পরিচিত। প্রতি বছর ১লা নভেম্বর বিশ্বজুড়ে ভেগানরা বিশ্ব ভেগান দিবস উদযাপন করে।

    ▶️5th November World Tsunami Day বিশ্ব জুড়ে প্রতি বছর ৫ নভেম্বর বিশ্ব সুনামি সচেতনতা দিবস উদযাপন করা হয়। বিশ্ব জুড়ে মানুষের মধ্যে বিশেষত উপকূলবর্তী অঞ্চলের মানুষদের মধ্যে সুনামি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করবার উদ্দেশ্যেই বিশ্ব সুনামি সচেতনতা দিবস পালন করা হয়

    ▶️14th November Children’s Day in India 20 নভেম্বর পালিত হয় আন্তর্জাতিক শিশু দিবস। কিন্তু ভারতের প্রথম প্রধানমন্ত্রী পন্ডিত জওহরলাল নেহরুকে স্মরণ করে প্রতিবছর তাঁর জন্মদিনেই (১৪ নভেম্বর) ভারতে পালিত হয় ‘শিশু দিবস’। শিশুদের প্রতি তাঁর গভীর স্নেহ ও ভালোবাসার কথা আমরা প্রত্যেকেই জানি। তাঁর শিশুদের প্রতি ছিল অদম্য স্নেহ ও ভালবাসা। যে কারণে তিনি ‘চাচা নেহেরু’ নামেও পরিচিত ছিলেন। 

    THE SNAIL SAQ
    মাধ্যমিকের গণিতের App Madhyamik Mathematics ডাউনলোড করতে এখানে CLICK কর

    IMPORTANT DATES NOVEMBER & DECEMBER

    ▶️14th November World Diabetes Day প্রত্যেক বছরই  এই দিনটিতে ডায়বেটিস রোগ সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে সারা বিশ্বজুড়েই বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এটি একটি দীর্ঘস্থায়ী রোগ, যা শরীরে ইনসুলিন উৎপাদনের ক্ষেত্রে অস্বাভাবিকতা এর কারণ। বিশ্ব ডায়েবেটিস দিবসে দেখে নেওয়া যাক-এবারে  থিম

    ▶️20th November World Children’s Day শিশু দিবস শিশুদের নিয়ে উদযাপিত একটি দিবস। এটি পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন সময় পালিত হয়ে থাকে। শিশু দিবসটি প্রথমবার 1920 সালের 23-এ এপ্রিল তুরস্কে পালিত হয়েছিল। বিশ্ব শিশু দিবস ২০ নভেম্বরে উদ্‌যাপন করা হয়, এবং আন্তর্জাতিক শিশু দিবস ১লা জুন তারিখে উদ্‌যাপন করা হয়।

    ▶️26th November Constitution Day সংবিধান দিবস প্রতি বছর 26 নভেম্বর দিনটি পালিত হয়। 26 নভেম্বর 1949-এ ভারতের সংবিধান গৃহীত হওয়ার স্মরণে দিনটি পালন করা হয়। এটি 26 জানুয়ারী 1950-এ আইনত প্রয়োগ করা হয়েছিল।
    ▶️

    JANUAWY ও FEBRUARY মাসের কোণ কোণ দিনগুলি গুরুত্বপূর্ণ তা জানতে এই লিঙ্কে ক্লিক করুন।

    IMPORTANT DATES NOVEMBER &
    DECEMBER

    ডিসেম্বর মাসের গুরুত্বপূর্ণ দিনসমূহ

    1st DecemberWorld AIDS Day
    2National Pollution Control Day
    International Day for the Abolition of Slavery
    World Computer Literacy Day
    3International Day of Persons with Disabilities
    4Navy Day
    5International Volunteer Day
    World Soil Day
    6National Microwave Oven Day
    7Armed Forces Flag Day
    International Civil Aviation Day
    9International Anti-Corruption Day
    10World Human Rights Day
    11International Mountain Day
    UNICEF Day
    12Universal Health Coverage Day
    14National Energy Conservation Day
    16Vijay Diwas
    18Minorities Rights Day in India
    International Migrants Day
    20International Human Solidarity Day
    22National Mathematics Day
    23Kisan Divas (Farmers’ Day
    24National Consumer Rights Day
    25Christmas Day
    Good Governance Day (India)

    DECEMBER 

    ডিসেম্বর মাসের গুরুত্বপূর্ণ দিনসমূহের বিস্তারিত বর্ণনা

    ▶️1st December World AIDS Day 1988 সাল থেকে প্রতিবছর পালিত হয়ে আসছে এই আন্তর্জাতিক দিবসটি। এইচআইভি সংক্রমণ ও তার থেকে এইডস ছড়িয়ে পড়ার বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলাই দিনটির মূল লক্ষ্য। যারা এই রোগে নিহিত হয়েছেন তাদের উদ্দেশ্যে শ্রদ্ধাজ্ঞাপনও করার দিন বিশ্ব এইডস দিবস।

    ▶️▶️***বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু দ্বারা চিহ্নিত স্বাস্থ্য সচেতনতা সম্পর্কিত আটটি বিশেষ দিনের মধ্যে একটি হল এইডস ডে। ১ ডিসেম্বর বিশ্বজুড়ে পালন করা হয় দিনটি। বাকি সাতটি বিশেষ দিন হল বিশ্ব স্বাস্থ্য দিবস, বিশ্ব রক্ত দাতা দিবস, বিশ্ব টিকা দিবস, বিশ্ব যক্ষা দিবস, বিশ্ব তামাকমুক্ত দিবস, বিশ্ব ম্যালেরিয়া দিবস, বিশ্ব হেপাটাইটিস দিবস

    ▶️5th December International Volunteer Day জাতিসঙ্ঘ প্রতিবছর 5ই ডিসেম্বরকে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস হিসেবে ঘোষণা করেছে। স্বেচ্ছাসেবী এবং স্বেচ্ছসেবী সংস্থাগুলির পক্ষে বিশ্ব সম্প্রদায়, বেসরকারী সংস্থা (এনজিও), জাতিসংঘের সংস্থা, সরকারি কর্তৃপক্ষ এবং বেসরকারী খাতের সাথে তাদের প্রচেষ্টাকে উৎসাহিত করা, তাদের কাজের প্রচার করা, তাদের মূল্যবোধ ভাগ করে নেয়ার এক অনন্য সুযোগ সৃষ্টি হয় এর মাধ্যমে।

    ▶️7th December Armed Forces Flag Day প্রতি বছর ৭ ডিসেম্বর ভারতবর্ষে  সশস্ত্র বাহিনীর পতাকা দিবস পালন করা হয়ে থাকে। সৈনিকদের পরিবারের প্রতি দেশের জনগণের নৈতিক কর্তব্য এবং দায়বদ্ধতাকে তুলে ধরতে এবং জীবিত ও মৃত জওয়ানদের পরিবারের সাহায্যার্থে অর্থ সংগ্রহ করার উদ্দেশ্যে এই দিনটি পালন করা হয়ে থাকে

    ▶️10th December World Human Rights Day বিশ্ব মানবাধিকার দিবস। ১৯৪৮ সালের এই দিনে জাতিসংঘের সাধারণ পরিষদে মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র গৃহীত হয়। এবারের প্রতিপাদ্য, ‘বৈষম্য ঘোচাও, সাম্য বাড়াও মানবাধিকারের সুরক্ষা দাও’।

    ▶️16th December Vijay Diwas বিজয় দিবস ভারতে প্রতি ১৬ ডিসেম্বর স্মরণ করা হয়, ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধে পাকিস্তানের থেকে বাংলাদেশের স্বাধীনতার জন্য পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় সেনার জয়কে উদযাপনের জন্য। যুদ্ধের সমাপ্তির ফলশ্রুতিতে পাকিস্তান সেনাবাহিনীর একতরফা ও নিঃশর্ত আত্মসমর্পণ করে এবং পরবর্তীকালে পূর্ব পাকিস্তান পাকিস্তান রাষ্ট্র থেকে বিচ্ছিন্ন হওয়ার মাধ্যমে বাংলাদেশ গঠিত হয়।
    ▶️▶️

    DECEMBER 

    আমরা আমাদের দেওয়া তথ্য নিয়মিত আপডেট করে থাকি।  তাসত্ত্বেও যদি অনিচ্ছাকৃত কোন ভুল থেকে থাকলে তা কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারেন। আমরা তৎক্ষণাৎ তা আপডেট করে দেবো

    • জীবাশ্ম জ্বালানি – মাধ্যমিক ভৌত বিজ্ঞান

      জীবাশ্ম জ্বালানি – মাধ্যমিক ভৌত বিজ্ঞান

      জীবাশ্ম জ্বালানি

      মাধ্যমিক ভৌত বিজ্ঞান || দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান || WBBSE Madhyamik Physical Science || WBBSE Class X Madhyamik Physical Science || দশম শ্রেণীর পরিবেশের জন্য ভাবনা || জীবাশ্ম জ্বালানি

      জীবাশ্ম জ্বালানি

      প্রিয় ছাত্র-ছাত্রী ,
      আজ দশম শ্রেণীর ভৌত বিজ্ঞানের পরিবেশের জন্য ভাবনা অধ্যায়ের জীবাশ্ম জ্বালানির ওপর অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এবং রচনাধর্মী প্রশ্ন উত্তর শেয়ার করা হলো। আশা করি এগুলো তোমাদের আসন্ন মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতিতে কাজে লাগবে মাধ্যমিক পরীক্ষায় ভাল ফল করতে এই প্রশ্নগুলি তৈরি করে নাও।
      মাধ্যমিক ইংরাজি সহ অন্যান্য বিষয়ের উপর এই ধরনের প্রশ্নোত্তর পেতে আমাদের পেজটি নিয়মিত follow করতে থাকো।

      অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তরঃ

      Q. প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কী ?
      ANS. প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান মিথেন (CH4)।

      Q. সূর্য ও অন্যান্য নক্ষত্রসমূহের শক্তির উৎস কী ?
      ANS. সূর্য ও অন্যান্য নক্ষত্রসমূহের শক্তির উৎস নিউক্লিওফিউশান।

      Q. LPG-এর তাপমূল্য কত ? 
      ANS. LPG-এর তাপনমূল্য হল – 50 KJ/g।

      Q. LPG-এর পুরো কথাটি কী?
      ANS. LPG-এর পুরো কথাটি হল লিকুইফায়েড পেট্রোলিয়াম গ্যাস (Liquified Petroleum Gas)।

      Q. কোন জ্বালানির তাপন মূল্য সর্বাধিক?
      ANS. হাইড্রোজেন গ্যাসের তাপন মূল্য সর্বাধিক।

      Q. জীবাশ্ম জ্বালানির দহনে উৎপন্ন দুটি বায়ু দূষক গ্যাসের নাম লেখ।
      ANS. জীবাশ্ম জ্বালানির দহনে উৎপন্ন দুটি বায়ু দূষক গ্যাস হল কার্বন ডাইঅক্সাইড (CO2) ও কার্বন মনোক্সাইড (CO)।

      Q. CNG এর পুরাে কথাটি কী?
      ANS. CNG এর পুরাে কথাটি হলাে কমপ্রেসড ন্যাচারাল গ্যাস (Compressed Natural Gas)।

      Q. একটি প্রচলিত শক্তির নাম লেখ যা ফলে বায়ুদূষণ ঘটায় না।
      ANS. জলবিদ্যুৎ একটি প্রচলিত শক্তি হলেও বায়ুদূষণ ঘটায় না।

      Q. সৌরকোশে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়?
      ANS. সৌরকোশে আলোকশক্তি, বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়।

      Q. দুটি অপুনর্ভব শক্তি উৎসের নাম লেখো।
      ANS. দুটি অপুনর্ভব শক্তি উৎস সৌরশক্তি, বায়ুশক্তি।

      Q. দুটি অচিরাচরিত কিন্তু অপুনর্নবীকরণযােগ্য শক্তির উৎসের নাম লেখাে।
      ANS. দুটি অচিরাচরিত কিন্তু অপুনর্নবীকরণযােগ্য শক্তির উৎস হল ভূতাপ শক্তি ও পারমাণবিক শক্তি।

      জীবাশ্ম জ্বালানি
      অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তরঃ

      Q. নিউক্লিয়ার রিয়্যাক্টরে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়?
      ANS. নিউক্লিয়ার রিয়্যাক্টরে নিউক্লিও শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়

      Q. SI পদ্ধতিতে তাপনমূল্যের একক কী?
      ANS. SI পদ্ধতিতে তাপনমূল্যের একক কিলােজুল/কেজি (kJ/kg)

      Q. কোন গ্যাস প্রাকৃতিক গ্যাস ও বায়ােগ্যাস দুটিতেই বর্তমান?
      ANS. মিথেন গ্যাস প্রাকৃতিক গ্যাস ও বায়ােগ্যাস দুটিতেই বর্তমান।

      Q. কোন শক্তি প্রত্যক্ষ বা পরােক্ষ কোনােভাবেই সূর্য থেকে আসে না ?
      ANS. ভূতাপ শক্তি প্রত্যক্ষ বা পরােক্ষ কোনােভাবেই সূর্য থেকে আসে না

      Q. বায়ুকলে কোন শক্তি থেকে কোন শক্তি উৎপন্ন হয় ?
      ANS. বায়ুকলে বায়ুশক্তি থেকে বিদ্যুৎশক্তি উৎপন্ন হয়।

      Q. সােলার ফার্নেসে কী ধরনের দর্পণ ব্যবহার করা হয়? 
      ANS. সােলার ফার্নেসে অবতল দর্পণ ব্যবহার করা হয়।

      Q. পারমাণবিক বােমা ফাটাতে কোন্ বিক্রিয়া ঘটানাে হয়?
      ANS. পারমাণবিক বােমা ফাটাতে নিউক্লিয় বিভাজন ঘটানাে হয়।

      Q. বায়ােমাস কী ধরনের শক্তির উৎস?
      ANS: বায়ােমাস পুনর্নবীকরণ শক্তির উৎস।

      Q. একটি সৌরকোশে উৎপন্ন বিভব পার্থক্যের মান কত?
      ANS: একটি সৌরকোশের বিভব পার্থক্যের মান 0.5V।

      Q. সৌরকোশে পরিবাহী হিসাবে কী ব্যবহার করা হয়?
      ANS: সৌরকোশে পরিবাহী হিসাবে সিলিকন ব্যবহার করা হয়।

      Q. বায়ােগ্যাসের প্রধান উপাদান হলাে কী ?
      ANS: বায়ােগ্যাসের প্রধান উপাদান হলাে মিথেন।

      সংক্ষিপ্ত প্রশ্নোত্তরঃ

      Q. বায়ােফুয়েল কী?  
      ANS. জৈব পদার্থকে পচিয়ে যে তরল জ্বালানি প্রস্তুত করা হয়, তাকে বায়ােফুয়েল বলা হয়।

      Q. মিথেনােজেনিক ব্যাকটেরিয়া কী?
      ANS. বায়ােগ্যাস প্ল্যান্টে যে সব ব্যাকটিরিয়া বায়ােমাসকে মিথেন গ্যাসে বিয়ােজিত করে, তাদের মিথেনােজেনিক ব্যাকটেরিয়া বলে। 

      Q. বায়োমাস বা জৈবভর বলতে কী বোঝো?
      ANS: যেসব জৈব পদার্থকে (উদ্ভিদ, জৈব বর্জ্য ইত্যাদি) বিশেষ পাদ্ধতিতে পরিবর্তন করে জ্বালানির উপযোগী করা হয় , তাকে বায়োমাস বলে ।যেমন – কাঠ, শুকনো লতাপাতা গোবর ইত্যাদি।

      Q. LPG -এর তাপনমূল্য 50 কিলােজুল/গ্রাম বলতে কী বােঝ?
      ANS. LPG -এর তাপনমূল্য 50 কিলােজুল/গ্রাম বলতে বোঝায় 1 গ্রাম LPG-এর সম্পূর্ণ দহনে 50 কিলো জুল তাপ উৎপন্ন হয়।

      Q. একটি জ্বালানির জ্বলন বিন্দু 55°C বলতে কী বােঝায়?
      ANS. একটি জ্বালানির জ্বলন বিন্দু 55°C বলতে বােঝায় যে 55°C উষ্ণতায় বায়ুর উপস্থিতিতে জ্বালানিটির দহন শুরু হয়।

      Q. দুটি অচিরাচরিত এবং পুনর্নবীকরণযােগ্য শক্তি উৎসের নাম লেখ।
      ANS. দুটি অচিরাচরিত এবং পুনর্নবীকরণযােগ্য শক্তি উৎস সৌরশক্তি ও সমুদ্রশক্তি ।

      Q. জ্বালানি কাকে বলে?
      ANS: যেসব দাহ্যবস্তুর দহনের ফলে প্রচুর তাপশক্তি উৎপন্ন হয় তাকে জ্বালানি বলে।

      Q. জীবাশ্ম কাকে বলে ?
      ANS: পাললিক শিলার অভ্যন্তরে আবদ্ধ হয়ে থাকা উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ বা প্রস্তরীভূত রূপকে জীবাশ্ম (fossil) বলে।

      Q. জীবাশ্ম জ্বালানি কাকে বলে? উদাহরণ দাও।
      ANS: পাললিক শিলার বিভিন্ন স্তরে মৃত প্রাণী বা উদ্ভিদের দেহাবশেষ প্রাকৃতিক কারণে চাপ, উত্তাপ ও ব্যাকটেরিয়ার প্রভাবে তরল, কঠিন বা গ্যাসীয় অবস্থায় প্রস্তরীভূত হয়। একে জীবাশ্ম জ্বালানি বলে। যেমন— কয়লা, পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস।

      জীবাশ্ম জ্বালানি
      সংক্ষিপ্ত প্রশ্নোত্তরঃ

      Q. জ্বালানির তাপন মূল্য কাকে বলে?
      ANS: একক ভরবিশিষ্ট কোন জ্বালানির সম্পূর্ণ দহনে যে পরিমাণ তাপশক্তি উৎপন্ন হয় তাকে ঐ জ্বালানির তাপন মূল্য বলে।
      তাপন মূল্যের একক ক্যালোরি/গ্রাম বা কিলোক্যালোরি/ঘনমিটার বা কিলোজুল/কেজি (kJ/kg)।

      Q. জ্বলন বিন্দু কাকে বলে?
      ANS. কোনাে জ্বালানি সর্বনিম্ন যে উষ্ণতায় বায়ুর উপস্থিতিতে জ্বলতে শুরু করে সেই উষ্ণতাকে ঐ জ্বালানির জ্বলন বিন্দু বলে।

      Q. উপাদানগত ভাবে জ্বালানি কয় প্রকার ও কী কী?
      ANS. উপাদানগত ভাবে জ্বালানি দুই প্রকার -যথা-
      i) কার্বনযুক্ত জ্বালানি। যেমন কাঠ, কয়লা, পেট্রোল, ডিজেল ইত্যাদি।
      ii) কার্বনবিহীন জ্বালানি , যেমন H2গ্যাস, নিউক্লিয়ার জ্বালানি ইত্যাদি।

      Q. কোল বেড মিথেন কাকে বলে?
      ANS. কয়লার কঠিন স্তরের মধ্যে অধিশোষিত অবস্থায় যে মিথেন গ্যাস থাকে তাকে কোল বেড মিথেন (CBM) বলে।এর প্রধান উপাদান মিথেন গ্যাস। এটি প্রাকৃতিক গ্যাসের একটি রূপ।

      Q. শক্তির উৎসকে কয় ভাগে ভাগ করা যায় ও কী কী ?
      ANS. শক্তি উৎসকে দুই ভাগে ভাগ করা যায়। যথা –
      i) অপুঃনবীকরণযোগ্য বা প্রচলিত শক্তি
      ii) পুনঃনবীকরণযোগ্য বা অপ্রচলিত শক্তি

      Q. অপ্রচলিত বা অচিরাচরিত শক্তি কাকে বলে?
      ANS. অনবীকরণ যোগ্য জীবাশ্ম জ্বালানীর বিকল্প হিসেবে যে সকল নবীকরণ যোগ্য শক্তি সম্পদ দৈনন্দিন প্রয়োজনে অপেক্ষাকৃত কম ব্যবহৃত হয় তাদের অপ্রচলিত বা অচিরাচরিত শক্তি বলে। যেমন – বায়ুশক্তি, সৌরশক্তি ইত্যাদি।

      Q. নবীকরণযোগ্য শক্তির বৈশিষ্ট্যগুলি লেখ।
      ANS. নবীকরণযোগ্য শক্তির বৈশিষ্ট্যগুলি হল-
      ১) এই শক্তি সহজলভ্য
      ২) নবীকরণযোগ্য শক্তির নিঃশেষিত হবার সম্ভাবনা কম ৩) এই শক্তি বারবার ব্যবহার করা যায় ৪) এই শক্তি পরিবেশ দূষণ সৃষ্টিকারী গ্যাস উৎপন্ন করে না।

      Q. স্থিতিশীল উন্নয়ন কাকে বলে?
      ANS. ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে প্রাকৃতিক সম্পদকে সম্পূর্ণরূপে নিঃশেষ না করে যখন মানব জাতির উন্নয়নের কাজে যখন সুনিয়ন্ত্রিত উপায়ে সম্পদ আহরণ ও ব্যবহার করা হয়, তখন তাকে স্থিতিশীল উন্নয়ন বলে।

      Q. বায়ােগ্যাস কী ? উদাহরণ দাও।
      ANS: বায়ােমাসকে জলের উপস্থিতিতে বায়ুর অনুপস্থিতিতে মেথানোজেনিক ব্যাকটেরিয়া দিয়ে বিয়ােজিত করলে যে গ্যাসীয় মিশ্রণ পাওয়া যায় তাকে বায়ােগ্যাস বলে।

      রচনাধর্মী প্রশ্নোত্তরঃ

      Q. ভালাে জ্বালানির বৈশিষ্ট্য কী?
      ANS: ভালো জ্বালানির বা আদর্শ জ্বালানির বৈশিষ্ট্যগুলি হল–
      i) জ্বালানির তাপন মূল্য বেশি হতে হবে।
      ii) জ্বালানির মূল্য কম এবং সহজলভ্য হতে হবে।
      iii) জ্বলনাঙ্ক হবে যথাযথ অর্থাৎ মাঝারি মানের, খুব কমও নয় আবার, খুব বেশিও নয়।
      iv) জ্বালানির দহনে ধোঁয়া বা পরিবেশ দুষক গ্যাস যথাসম্ভব কম নির্গত হবে।
      v) সহজে সংরক্ষণ করা যাবে।

      Q. জীবাশ্ম জ্বালানির সংরক্ষণের প্রয়ােজনীয়তা লেখাে।
      ANS: জীবাশ্ম জ্বালানি তৈরি হতে দীর্ঘ সময় লাগে এবং এটি অপুনর্ণবীকরণ শক্তির উৎস। পৃথিবীতে সঞ্চিত জীবাশ্ম জ্বালানির পরিমাণ নির্দিষ্ট সূতরাং জীবনযাত্রার মানের উন্নতির জন্যে প্রয়ােজনীয় শক্তির চাহিদা মেটাতে যদি বেহিসাবিভাবে জীবাশ্ম জ্বালানির ব্যবহার করা হয় তবে অচিরেই জীবাশ্ম জ্বালানির ভান্ডার শেষ হয়ে যাবে। তাছাড়া জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমালে উৎপন্ন CO2 গ্যাসের পরিমাণও বাতাসে কম হবে ফলে বায়ুদূষণ কম ঘটবে এবং গ্রিনহাউস গ্যাসের পরিমাণ হ্রাস পাবে, ফলে বিশ্ব উষ্ণায়নের মাত্রা কমবে।। তাই জীবাশ্ম জ্বালানির উপযুক্ত সংরক্ষণ না করা গেলে মানব সভ্যতা অচিরেই ধ্বংস হয়ে যাবে।

      Q. ভূতাপ শক্তির সুবিধাগুলি লেখাে।
      ANS: ভূতাপ শক্তির সুবিধাগুলি হল :
      i) ভূতাপ শক্তির যােগান অফুরন্ত এবং নিরবিচ্ছিন্ন।
      ii) ভূতাপ শক্তির দ্বারা পরিবেশ দূষণের সম্ভাবনা খুবই কম।

      Q. ভূতাপ শক্তির অসুবিধাগুলি উল্লেখ করাে। 
      ANS: ভূতাপ শক্তির অসুবিধা :
      i) ভূতাপ শক্তি উৎপাদন কেন্দ্র নির্মাণ করা অত্যন্ত ব্যয়বহুল।
      ii) এই শক্তির উৎপাদন খরচ প্রচলিত শক্তির উৎপাদন খরচের তুলনায় বেশি।
      iii) এই শক্তি উৎপাদনের সময় মাটির অভ্যন্তরে জলস্তরের দূষণ ঘটতে পারে।

      জীবাশ্ম জ্বালানি
      রচনাধর্মী প্রশ্নোত্তরঃ

      Q. অপ্রচলিত শক্তি ব্যবহারে সুবিধাগুলি কি কি ?
      ANS: i) অপ্রচলিত শক্তি সাধারণত পরিবেশবান্ধব অর্থাৎ এর ব্যবহার পরিবেশদূষণ ঘটায় না।
      ii) অপ্রচলিত শক্তি নবীকরণযােগ্য অর্থাৎ এর শক্তির ভান্ডার অফুরন্ত।
      iii) এই শক্তি সহজলভ্য।

      Q. সৌরকোশ ব্যবহারের সুবিধাগুলি আলােচনা করাে।
      ANS: i) সৌরকোশ থেকে উৎপন্ন বিদ্যুৎ-এ পরিবেশ দূষণ হয় না।
      ii) যে সব জায়গায় প্রথাগত উপায়ে উৎপন্ন বিদ্যুৎ সরবরাহ করা যায় না সে সব জায়গায় সৌর প্যানেলের সাহায্যে বিদ্যুৎ সরবরাহ করা যায়।
      iii) সৌরকোশ স্থাপন ও রক্ষণাবেক্ষণ খরচ খুবই কম।
      iv) সৌরশক্তি প্রবহমান ও অফুরন্ত, নিঃশেষ হবার সম্ভাবনা নেই, তাই ইচ্ছেমতাে ব্যবহার করা যেতে পারে।
       v) প্রত্যন্ত পাহাড়ি বা দুর্গম অঞ্চলে কম মূলধনে ঝুঁকিহীনভাবে সৌরবিদ্যুৎ উৎপাদন সম্ভব।

      Q. জোয়ার-ভাটা শক্তি ব্যবহার এর অসুবিধাগুলি লেখো।
      ANS: জোয়ার-ভাটা শক্তি ব্যবহার এর অসুবিধাঃ
      i) পৃথিবীর শুধুমাত্র উচ্চ জোয়ার অঞ্চলেই জোয়ার-ভাটাকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন সম্ভব।
      ii) জোয়ার-ভাটা শক্তি উৎপাদনের জন্যে উন্নত প্রযুক্তির প্রয়ােজন যা যথেষ্ট ব্যয়বহুল।।iii) জোয়ার-ভাটা থেকে শক্তি উৎপাদন করার জন্যে যে বাঁধ দিতে হয় সেখানে পচনশীল বর্জ্য পদার্থগুলি জমা হয়ে দূষণ সৃষ্টি করে।

      জীবাশ্ম জ্বালানি
      রচনাধর্মী প্রশ্নোত্তরঃ

      Q. মিথেন হাইড্রেট কী?
      ANS: মিথেন হাইড্রেটঃ জলের অনু দ্বারা সৃষ্ট খাঁচার মতো গঠনে নিম্ন উষ্ণতা ও উচ্চচাপে আবদ্ধ মিথেনকে মিথেন হাইড্রেট বলা হয়। মিথেন হাইড্রেট হল এক ধরনের কঠিন ক্ল্যাথরেট যৌগ। মিথেন হাইড্রেট এর সংকেত হলো 4CH4, 23H2O । মিথেন হাইড্রেটকে চাপ হ্রাস বা উত্তপ্ত করলে মিথেন উৎপন্ন হয়। এর মধ্যে মিথেন এর ঘনত্ব খুব বেশি হয় তাই এটি জ্বললে প্রচুর তাপ উৎপন্ন হয় এই কারণে মিথেন হাইড্রেট কে আগুনে বরফ বা ফায়ার আইসও বলা হয়। STP তে 1 লিটার কঠিন মিথেন হাইড্রেট থেকে প্রায় 160 – 170 লিটার মিথেন গ্যাস নির্গত হয়। ভবিষ্যাতে জ্বালানি সংকট মোকাবিলায় এটি বিশেষ সহায়ক হবে।

      Q. মিথেন হাইড্রেট কে আগুনে বরফ বা ফায়ার আইস বলা হয় কেন?
      ANS: মিথেন হাইড্রেটের মধ্যে মিথেন এর ঘনত্ব খুব বেশি এবং মিথেন দাহ্য পদার্থ হওয়ায় এটি আগুনের সংস্পর্শে আসা মাত্র জ্বলতে থাকে। এই কারণে মিথেন হাইড্রেট কে আগুনে বরফ বা ফায়ার আইস (Fire ice) বলা হয়।

    error: Content is protected !!
    Verified by MonsterInsights