Author: TEAM PROSTUTI

  • JBNSTS- Junior & Senior Scholarship – How to apply, Syllabus etc.

    JBNSTS- Junior & Senior Scholarship – How to apply, Syllabus etc.

    JBNSTS- Junior & Senior Scholarship – How to apply, Syllabus etc.

    কলকাতায় অবস্থিত Autonomous Society, Jagadis Bose National Science Talent Search (JBNSTS) পশ্চিমবঙ্গের শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য JBNSTS স্কলারশিপের মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করে। জগদিস বোস ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চ (JBNSTS) দশম শ্রেণী উত্তীর্ণ এবং দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের জন্য JBNSTS Junior এবং JBNSTS Senior বৃত্তি চালু করেছে। JBNSTS জুনিয়র এবং সিনিয়র ট্যালেন্ট অনুসন্ধান পরীক্ষার মাধ্যমে এই বৃত্তিগুলির জন্য ছাত্রদের নির্বাচন করা হয়। JBNSTS Junior এবং Senior ট্যালেন্ট সার্চ টেস্টের জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া বর্তমানে JBNSTS অফিসিয়াল ওয়েবসাইট: www.jbnsts.ac.in-এ চলছে। অনলাইন রেজিস্ট্রেশনের শেষ তারিখ হল 31শে জুলাই, 2023 ; আজকের নিবন্ধে JBNSTS স্কলারশিপ সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হল।

    এক নজরে JBNSTS স্কলারশিপের গুরুত্বপূর্ণ তথ্যঃ

    স্কলারশিপের নামJBNSTS’ Junior & Senior Scholarship
    স্কলারশিপ প্রদানকারীJAGADIS BOSE NATIONAL SCIENCE TALENT SEARCH (JBNSTS)
    শিক্ষাবর্ষ2023
    আবেদনের পদ্ধতি অনলাইন
    কারা আবেদন করতে পারবেদশম শ্রেণী উত্তীর্ণ এবং দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ শিক্ষার্থী
    স্কলারশিপের ভাগ1.JUNIOR TALENT SEARCH TEST (JTST) /
    JUNIOR BIGYANI KANYA MEDHA BRITTI (JBKMB)
    2. SENIOR TALENT SEARCH TEST (STST) /
    SENIOR BIGYANI KANYA MEDHA BRITTI (SBKMB)
    আবেদন শুরু1st June, 2023
    আবেদনের শেষ তারিখ31st July, 2023
    পরীক্ষার তারিখ20th August, 2023
    পরীক্ষার ফীFor: JTST / JBKMB: ₹ 100
    For: STST / SBKMB: ₹ 200
    অফিশিয়াল ওয়েবসাইটhttps://jbnsts.ac.in/

    .JUNIOR TALENT SEARCH TEST (JTST) /
    JUNIOR BIGYANI KANYA MEDHA BRITTI (JBKMB)

    JTST / JBKMB -এ আবেদনের যোগ্যতা (Eligibility for JTST / JBKMB)

    1. শিক্ষার্থীকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।
    2. শিক্ষার্থীকে 2023 সালে মাধ্যমিক পরীক্ষায় (2023) 75% অথবা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবেএবং বর্তমানে পশ্চিমবঙ্গের কোনো বিদ্যালয়ে একাদশ শ্রেণিতে বিজ্ঞান বিভাগে (Physics, Chemistry, Mathematics, Biology, Statistics, Electronics, Computer Science থেকে অন্তত তিনটি বিষয় থাকতে হবে) পড়াশোনা করতে হবে।
    3. 2023 সালের আগে পাশ করা শিক্ষার্থীরা আবেদনের যোগ্য নয়।
    4. JBKMB এর জন্য শুধুমাত্র ছাত্রীরাই আবেদন করতে পারবে।

    JTST / JBKMB -এআবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় নথি

    1. মাধ্যমিকের Marksheet (Scanned copy):
    2. মাধ্যমিকের Admit card (Scanned copy):
    3. আবেদনকারীর রঙিন ফটো (Scanned copy);
    4. আবেদনকারীর স্বাক্ষর (Scanned copy);
    5. একাদশ শ্রেণিতে ভর্তির প্রমাণপত্র (Scanned copy);

    Medhasree Scholarship মেধাশ্রী স্কলারশিপ Details

    JTST / JBKMB -এ আবেদনের ক্ষেত্রে আবশ্যিক

    1. আবেদনকারীর অবশ্যই বৈধ email ID থাকতে হবে।
    2. আবেদনকারীর অবশ্যই বৈধ মোবাইল নম্বর থাকতে হবে।

    JTST / JBKMB পরীক্ষার ফী (Fees of JTST / JBKMB Examination)

    JTST / JBKMB পরীক্ষার জন্য আবেদন ফি ₹ 100 + Transaction Charge. Online এ পরীক্ষার ফী জমা দিতে হবে।

    Online Payment করা যাবে –
    1. Net Banking এর মাধ্যমে।
    2. Debit Card এর মাধ্যমে।
    3. Credit Card এর মাধ্যমে।
    4. Wallet এর মাধ্যমে।
    5. UPI এর মাধ্যমে।
    একবার ফী দিয়ে দেওয়ার পর তা ফেরৎযোগ্য নয়।

    S N Dey Class-XI Complete Solution Of Set Theory Exercise – 1
    একাদশ শ্রেণির সেট তত্ত্ব প্রশ্নমালা- 1-LA
    CLICK HERE

    JTST / JBKMB স্কলারশিপের নির্বাচন পদ্ধতিঃ

    এটি একটি দ্বিস্তরীয় নির্বাচন পদ্ধতি।
    1. প্রথম পর্যায়ে লিখিত পরীক্ষা হবে।
    2. লিখিত পরীক্ষার ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীদের interview -এ ডাকা হবে।

    লিখিত পরীক্ষা ও interview এর ফলাফলের ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীরা এই Scholarship টি পাবে।

    JTST / JBKMB স্কলারশিপে বৃত্তির পরিমাণ

    FOR JUNIOR SCHOLARSHIP: দুই বছরের জন্য প্রতি মাসে ₹ 1250 করে এবং সঙ্গে বই কেনার জন্য হিসাবে বার্ষিক ₹ 2500 বৃত্তি দেওয়া হবে।

    FOR JUNIOR BIGYANI KANYA MEDHA BRITTI: দুই বছরের জন্য প্রতি মাসে ₹ 1250 করে এবং সঙ্গে বই কেনার জন্য হিসাবে বার্ষিক ₹ 2500 বৃত্তি দেওয়া হবে।

    SENIOR TALENT SEARCH TEST (STST) /
    SENIOR
    BIGYANI KANYA MEDHA BRITTI (SBKMB)

    STST / SBKMB -এ আবেদনের যোগ্যতা (Eligibility for STST / SBKMB)

    1. শিক্ষার্থীকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।
    2. শিক্ষার্থীকে 2023 সালে উচ্চ-মাধ্যমিক পরীক্ষায় (2023) অথবা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবেএবং বর্তমানে পশ্চিমবঙ্গের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে বিজ্ঞান বিভাগ (স্নাতক) / BS-MS  / Medicine / Engineering  -এ পড়াশোনা করতে হবে।
    3. 2023 সালের আগে পাশ করা শিক্ষার্থীরা আবেদনের যোগ্য নয়।
    4. যারা B.Sc. Pass course / Diploma course / B.Sc. Nursing course এ ভর্তি হয়েছে তারা আবেদনের যোগ্য নয়।
    4. SBKMB এর জন্য শুধুমাত্র ছাত্রীরাই আবেদন করতে পারবে।

    STST / SBKMB -এআবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় নথি

    1. মাধ্যমিকের Marksheet (Scanned copy):
    2. উচ্চ-মাধ্যমিকের Marksheet (Scanned copy):
    3. আবেদনকারীর রঙিন ফটো (Scanned copy);
    4. আবেদনকারীর স্বাক্ষর (Scanned copy);
    5. ভর্তির প্রমাণপত্র (Scanned copy);

    জি. পি. বিড়লা স্কলারশিপ Details

    STST / SBKMB -এআবেদনের ক্ষেত্রে আবশ্যিক

    1. আবেদনকারীর অবশ্যই বৈধ email ID থাকতে হবে।
    2. আবেদনকারীর অবশ্যই বৈধ মোবাইল নম্বর থাকতে হবে।

    STST / SBKMB পরীক্ষার ফী (Fees of STST / SBKMB Examination)

    STST / SBKMB পরীক্ষার জন্য আবেদন ফি ₹ 200 + Transaction Charge. Online এ পরীক্ষার ফী জমা দিতে হবে।

    Online Payment করা যাবে –
    1. Net Banking এর মাধ্যমে।
    2. Debit Card এর মাধ্যমে।
    3. Credit Card এর মাধ্যমে।
    4. Wallet এর মাধ্যমে।
    5. UPI এর মাধ্যমে।
    একবার ফী দিয়ে দেওয়ার পর তা ফেরৎযোগ্য নয়।

    STST / SBKMB স্কলারশিপের নির্বাচন পদ্ধতিঃ 

    এটি একটি ত্রিস্তরীয় নির্বাচন পদ্ধতি।
    1. প্রথম পর্যায়ে লিখিত পরীক্ষা হবে।
    2. লিখিত পরীক্ষার ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীদের interview -এ ডাকা হবে।
    3. শেষ পর্যায়ে Interview এ পাস করা আবেদনকারীদের Creativity Test নেওয়া হবে ।

    লিখিত পরীক্ষা , interview ও Creativity Test এর ফলাফলের ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীরা এই Scholarship টি পাবে।

    STST / SBKMB স্কলারশিপে বৃত্তির পরিমাণ

    FOR SENIOR SCHOLARSHIP: 4/5 বছরের জন্য প্রতি মাসে ₹ 4000 করে এবং সঙ্গে বই কেনার জন্য হিসাবে বার্ষিক ₹ 5000 বৃত্তি দেওয়া হবে।

    FOR SENIOR BIGYANI KANYA MEDHA BRITTI: 4/5 বছরের জন্য প্রতি মাসে ₹ 4000 করে এবং সঙ্গে বই কেনার জন্য হিসাবে বার্ষিক ₹ 5000 বৃত্তি দেওয়া হবে।

    JBNSTS এর গুরুত্বপূর্ণ তারিখ

    আবেদন শুরু1st June, 2023
    আবেদন শেষ31st July, 2023
    পরীক্ষার তারিখ20th August, 2023
    ইন্টারভিউ
    Scientific Creativity Test
     Final Result

    JBNSTS Scholarship 2023 এর গুরুত্বপূর্ণ LINK

    Online Application Link for Junior Scholarship (JTST / JBKMB)

    Online Application Link for Senior Scholarship (STST / SBKMB)

    Download Admit Card / Print Application Form

    Final Result of JBNSTS Junior Talent Search Test / Junior Bigyani Kanya Medha Britti 2022

    Final Result of JBNSTS Senior Talent Search Test – 2022

    Official Website

    Disclaimer

    এখানে দেওয়া সমস্ত তথ্য শুধুমাত্র শিক্ষার্থীদের সুবিধার উদ্দেশ্যে । যদিও আমরা শিক্ষার্থীদের সুবিধার জন্য সমস্ত বৃত্তি যথাসম্ভব নির্ভুল ভাবে তালিকাভুক্ত করার চেষ্টা করি, তথাপি prostuti2022.in এখানে প্রকাশিত সমস্ত তথ্যের যথার্থতার গ্যারান্টি দেয় না। তাই আবেদন করার পূর্বে  অফিসিয়াল তথ্যের জন্য অনুগ্রহ করে অফিসিয়াল ওয়েবসাইট দেখুন।

  • পশ্চিমবঙ্গের দীর্ঘতম,বৃহত্তম,উচ্চতম Largest of West Bengal

    পশ্চিমবঙ্গের দীর্ঘতম,বৃহত্তম,উচ্চতম Largest of West Bengal

    পশ্চিমবঙ্গের দীর্ঘতম,বৃহত্তম,উচ্চতম

    পশ্চিমবঙ্গের দীর্ঘতম, বৃহত্তম, উচ্চতম

    প্রিয় ছাত্র-ছাত্রী
    পশ্চিমবঙ্গের বিভিন্ন চাকরির পরীক্ষায় পশ্চিমবঙ্গেরই দীর্ঘতম, বৃহত্তম, উচ্চতম ইত্যাদি সম্পর্কে প্রায়ই প্রশ্ন থাকে।, তাই আজকে পশ্চিমবঙ্গের বৃহত্তম, দীর্ঘতম,  উচ্চতম ইত্যাদির উপর বিভিন্ন তথ্য শেয়ার করা হল। আশা করি এগুলো তোমাদের বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিতে কাজে লাগবে।
    এর আগের পোস্টে আমরা এশিয়া মহাদেশের বিভিন্ন দেশ, রাজধানী এবং মুদ্রার নামের
    উপর কিছু প্রশ্ন এবং তালিকা এই পেজে শেয়ার করেছিলাম। চাকরির পরীক্ষায় ভাল ফল করতে এই পোস্টটিও দেখে নিতে পারো।
    এছাড়া মাধ্যমিকের ইংরাজি সহ অন্যান্য বিষয়ের উপর এই ধরনের প্রশ্নোত্তর পেতে আমাদের পেজটি নিয়মিত follow করতে থাকো।

    পশ্চিমবঙ্গের দীর্ঘতম,বৃহত্তম,উচ্চতম
    পশ্চিমবঙ্গের দীর্ঘতম,বৃহত্তম,উচ্চতম

    SET – 1

    1. পশ্চিমবঙ্গের দীর্ঘতম জাতীয় সড়কের নাম কি?
      Ans: 34 নং জাতীয় সড়ক হলো পশ্চিমবঙ্গের দীর্ঘতম জাতীয় সড়ক এই সড়ক  ডালখোলা থেকে কলকাতা পর্যন্ত 443 কিলোমিটার জুড়ে বিস্তৃত।
    2. পশ্চিমবঙ্গের দীর্ঘতম উড়ালপুলের নাম কি?
      মা উড়ালপুল কলকাতা তথা পশ্চিমবঙ্গের দীর্ঘতম উড়ালপুল।৪ লেনের উড়ালপুলটির দৈর্ঘ্য ৪.৫ কিমি। সর্বমোট উড়ালপুলটির দৈর্ঘ্য ৯.২ কিলোমিটার।
    3. পশ্চিমবঙ্গের বৃহত্তম সড়ক সেতু কোনটি?
      Ans: পশ্চিমবঙ্গের বৃহত্তম সড়ক সেতু শরৎ সেতু (কোলাঘাট ব্রিজ).।শরৎ সেতু রূপনারায়ন নদীর উপরে অবস্থিত ।
    4. পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতুর নাম কি?
      Ans: পশ্চিমবঙ্গের দীর্ঘতম (2700 মিটার) সেতুর নাম জয়ী সেতু ।এটি কোচবিহারে তিস্তা নদীর উপরে নির্মিত।
    5. পশ্চিমবঙ্গের দীর্ঘতম কেবল সেতু কোনটি?
      Ans: কলকাতায় হুগলি নদীর ওপর অবস্থিত বিদ্যাসাগর সেতু বা দ্বিতীয় হুগলি সেতু (দৈর্ঘ্য ২,৭০০ ফুট) পশ্চিমবঙ্গের দীর্ঘতম কেবল সেতু ।এটি ভারতেরও দীর্ঘতম ঝুলন্ত (কেবল-স্টেইড) সেতু।
    6. পশ্চিমবঙ্গের উচ্চতম সেতু কোনটি?
      Ans: রবীন্দ্র সেতু বা হাওড়া ব্রিজ পশ্চিমবঙ্গের উচ্চতম সেতু।
    7. পশ্চিমবঙ্গের বৃহত্তম ক্যান্টিলিভার সেতু কোনটি?
      Ans: পশ্চিমবঙ্গের বৃহত্তম ক্যান্টিলিভার সেতু রবীন্দ্র সেতু বা হাওড়া ব্রিজ
    8. পশ্চিমবঙ্গের ব্যস্ততম সেতু কোনটি?
      Ans: রবীন্দ্র সেতু বা হাওড়া ব্রিজ পশ্চিমবঙ্গের ব্যস্ততম সেতু।

    SET – 2

    1. পশ্চিমবঙ্গের বৃহত্তম বিশ্ববিদ্যালয়ের নাম কি?
      Ans: কলকাতা বিশ্ববিদ্যালয় পশ্চিমবঙ্গের বৃহত্তম বিশ্ববিদ্যালয়।
    2. পশ্চিমবঙ্গের বৃহত্তম গ্রন্থাগারের নাম কি?
      Ans: আলিপুরের জাতীয় গ্রন্থাগার পশ্চিমবঙ্গ তথা এটি ভারতের বৃহত্তম গ্রন্থাগার ।
    3. পশ্চিমবঙ্গ বৃহত্তম তারামণ্ডলের নাম কি?
      Ans: কলকাতার বিড়লা প্ল্যানেটোরিয়াম (এটি ভারত তথা এশিয়ারও বৃহত্তম তারামণ্ডল)
    4. পশ্চিমবঙ্গের উচ্চতম স্মৃতিসৌধ কোনটি?
      Ans: শহীদ মিনার পশ্চিমবঙ্গের উচ্চতম (48 মিটার বা 157 ফুট) স্মৃতিসৌধ
    5. পশ্চিমবঙ্গের বৃহত্তম চিড়িয়াখানার নাম কি?
      আলিপুরের জুলজিক্যাল গার্ডেন্স পশ্চিমবঙ্গের বৃহত্তম চিড়িয়াখানা।
    6. পশ্চিমবঙ্গের বৃহত্তম উদ্ভিদ উদ্যান কোনটি?
      Ans: শিবপুরের আচার্য জগদীশচন্দ্র বোস ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন (হাওড়া,পশ্চিমবঙ্গ) পশ্চিমবঙ্গের তথা ভারতের বৃহত্তম উদ্ভিদ উদ্যান।
    7. পশ্চিমবঙ্গের বৃহত্তম রাজপ্রাসাদ কোনটি?
      মুর্শিদাবাদের হাজার দুয়ারি পশ্চিমবঙ্গের বৃহত্তম রাজপ্রাসাদ।

    Solution Of Set Theory প্রশ্নমালা- 1-LA S N Dey Class-XI
    CLICK HERE

    পশ্চিমবঙ্গের দীর্ঘতম,বৃহত্তম,উচ্চতম

    1. পশ্চিমবঙ্গের বৃহত্তম ধর্মীয় স্মৃতিস্তম্ভের নাম কি?
      Ans: নদিয়ার মায়াপুরস্থিত বৈদিক প্ল্যানেটোরিয়াম পশ্চিমবঙ্গের বৃহত্তম ধর্মীয় স্মৃতিস্তম্ভ।
    2. পশ্চিমবঙ্গের বৃহত্তম মসজিদের নাম কি?
      Ans: মালদহের আদিনা মসজিদ পশ্চিমবঙ্গের বৃহত্তম মসজিদ।
    3. পশ্চিমবঙ্গের বৃহত্তম স্টেডিয়ামের নাম কি?
      Ans: সল্টলেকের বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন পশ্চিমবঙ্গের বৃহত্তম স্টেডিয়াম। (85000 দর্শক আসন বিশিষ্ট)
    4. পশ্চিমবঙ্গের বৃহত্তম মেলা কোনটি?
      Ans: দক্ষিণ 24 পরগনার সাগরদ্বীপের গঙ্গাসাগর মেলা পশ্চিমবঙ্গের বৃহত্তম মেলা।
    5. পশ্চিমবঙ্গের বৃহত্তম ফুলের বাজার কোথায় বসে?
      Ans: হাওড়ার মল্লিকহাট পশ্চিমবঙ্গের বৃহত্তম ফুলের বাজার। (এশিয়ার বৃহত্তম)
    Fb_Prostuti
    আমাদের লেটেস্ট পোস্টের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে জয়েন করতে পারো ।

    পশ্চিমবঙ্গের দীর্ঘতম,বৃহত্তম,উচ্চতম

    1. পশ্চিমবঙ্গের দীর্ঘতম বাঁধ কোনটি?
      Ans: গঙ্গার ওপর নির্মিত ফারাক্কা বাঁধ পশ্চিমবঙ্গের দীর্ঘতম (2,245 মিটার লম্বা) বাঁধ।
    2. পশ্চিমবঙ্গের বৃহত্তম বিমানবন্দরের নাম কি?
      Ans: দমদমের নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর (কলকাতা) পশ্চিমবঙ্গের বৃহত্তম বিমানবন্দর।
    3. পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদীর নাম কি?
      Ans: পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদীর নাম গঙ্গা (ভাগীরথী) নদী, 520 কিমি পশ্চিমবঙ্গে গঙ্গার দৈর্ঘ্য 520 কিমি প্রায় ।
    4. পশ্চিমবঙ্গের উচ্চতম স্থান কোনটি?
      Ans: পশ্চিমবঙ্গের উচ্চতম স্থান সান্দাকফু বা সান্দাকপুর (3665 মি বা 11930 ফুট)
    5. পশ্চিমবঙ্গের বৃহত্তম ম্যানগ্রোভ বনভূমির নাম কি?
      Ans: সুন্দরবন পশ্চিমবঙ্গের বৃহত্তম ম্যানগ্রোভ বনভূমি।
    6. পশ্চিমবঙ্গের দীর্ঘতম খালের নাম কি?
      Ans: পশ্চিমবঙ্গের দীর্ঘতম খাল মেদিনীপুর খাল
    7. পশ্চিমবঙ্গের বৃহত্তম চা বাগান কোনটি?
      Ans: পশ্চিমবঙ্গের বৃহত্তম চা বাগান হলো সামসিং টি এস্টেট (12560.60 হেক্টর)।
    8. পশ্চিমবঙ্গের উচ্চতম পর্বত শৃঙ্গ কী?
      Ans: পশ্চিমবঙ্গের উচ্চতম (3600 মিটার) পর্বত শৃঙ্গ সান্দাকফু
    9. পশ্চিমবঙ্গের বৃহত্তম বদ্বীপ কোনটি?
      Ans: সুন্দরবনের ব-দ্বীপ অঞ্চল পশ্চিমবঙ্গের বৃহত্তম বদ্বীপ।
    10. আয়তনে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলার নাম কি?
      Ans: দক্ষিণ ২৪ পরগনা আয়তনে পশ্চিমবঙ্গের বৃহত্তম (9960 বর্গকিমি বা 3850 বর্গমাইল) জেলা।
    11. আয়তনে পশ্চিমবঙ্গের সবচেয়ে ছোট জেলা কোনটি?
      Ans: আয়তনে পশ্চিমবঙ্গের সবচেয়ে ছোট জেলা (185 বর্গকিমি 71 বর্গমাইল) কলকাতা
    12. পশ্চিমবঙ্গের সর্বাধিক জনবহুল জেলা কোনটি?
      Ans: উত্তর 24 পরগনা পশ্চিমবঙ্গের সর্বাধিক জনবহুল জেলা।
    13. পশ্চিমবঙ্গের সর্বনিম্ন জনবহুল জেলা কোনটি?
      Ans: দার্জিলিং পশ্চিমবঙ্গের সর্বনিম্ন জনবহুল জেলা।
    14. পশ্চিমবঙ্গের বৃহত্তম শহর কোনটি?
      Ans: কলকাতা পশ্চিমবঙ্গের বৃহত্তম শহর।

    রেল স্টেশন

    1. পশ্চিমবঙ্গের বৃহত্তম রেল স্টেশন কোনটি?
      Ans: হাওড়া রেল স্টেশন পশ্চিমবঙ্গের বৃহত্তম রেল স্টেশন। এখানে 23 টি প্ল্যাটফর্ম আছে।
    2. পশ্চিমবঙ্গের দীর্ঘতম রেলওয়ে স্টেশন কোনটি?
      Ans: খড়গপুর রেল স্টেশন পশ্চিমবঙ্গের দীর্ঘতম রেলওয়ে (1072.5 মিটার) স্টেশন।
    3. পশ্চিমবঙ্গের ব্যস্ততম রেল স্টেশন কোনটি?
      Ans: শিয়ালদা রেল স্টেশন পশ্চিমবঙ্গের ব্যস্ততম রেল স্টেশন ।
    4. পশ্চিমবঙ্গের উচ্চতম রেল স্টেশনের নাম কি?
      Ans: পশ্চিমবঙ্গের উচ্চতম (2258 মিটার বা 7407 ফুট উচ্চতায় অবস্থিত) রেল স্টেশনের নাম ঘুম রেলস্টেশন (দার্জিলিং)। এটি ভারতেরও উচ্চতম রেলস্টেশন।
    5. পশ্চিমবঙ্গের বৃহত্তম রেল সেতুর নাম কি?
      Ans: ফারাক্কা রেল সেতু পশ্চিমবঙ্গের বৃহত্তম রেল সেতু।
    আবিষ্কার ও আবিষ্কারক Important List of 200 InventionsCLICK HERE
    ভারতের ইতিহাসের গুরুত্বপূর্ণ যুদ্ধCLICK HERE
    Record, Stat and Information of Qatar World CupCLICK HERE
    error: Content is protected !!
    Verified by MonsterInsights