পশ্চিমবঙ্গের দীর্ঘতম,বৃহত্তম,উচ্চতম
পশ্চিমবঙ্গের দীর্ঘতম, বৃহত্তম, উচ্চতম
প্রিয় ছাত্র-ছাত্রী
পশ্চিমবঙ্গের বিভিন্ন চাকরির পরীক্ষায় পশ্চিমবঙ্গেরই দীর্ঘতম, বৃহত্তম, উচ্চতম ইত্যাদি সম্পর্কে প্রায়ই প্রশ্ন থাকে।, তাই আজকে পশ্চিমবঙ্গের বৃহত্তম, দীর্ঘতম, উচ্চতম ইত্যাদির উপর বিভিন্ন তথ্য শেয়ার করা হল। আশা করি এগুলো তোমাদের বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিতে কাজে লাগবে।
এর আগের পোস্টে আমরা এশিয়া মহাদেশের বিভিন্ন দেশ, রাজধানী এবং মুদ্রার নামের
উপর কিছু প্রশ্ন এবং তালিকা এই পেজে শেয়ার করেছিলাম। চাকরির পরীক্ষায় ভাল ফল করতে এই পোস্টটিও দেখে নিতে পারো।
এছাড়া মাধ্যমিকের ইংরাজি সহ অন্যান্য বিষয়ের উপর এই ধরনের প্রশ্নোত্তর পেতে আমাদের পেজটি নিয়মিত follow করতে থাকো।

SET – 1
- পশ্চিমবঙ্গের দীর্ঘতম জাতীয় সড়কের নাম কি?
Ans: 34 নং জাতীয় সড়ক হলো পশ্চিমবঙ্গের দীর্ঘতম জাতীয় সড়ক এই সড়ক ডালখোলা থেকে কলকাতা পর্যন্ত 443 কিলোমিটার জুড়ে বিস্তৃত। - পশ্চিমবঙ্গের দীর্ঘতম উড়ালপুলের নাম কি?
মা উড়ালপুল কলকাতা তথা পশ্চিমবঙ্গের দীর্ঘতম উড়ালপুল।৪ লেনের উড়ালপুলটির দৈর্ঘ্য ৪.৫ কিমি। সর্বমোট উড়ালপুলটির দৈর্ঘ্য ৯.২ কিলোমিটার। - পশ্চিমবঙ্গের বৃহত্তম সড়ক সেতু কোনটি?
Ans: পশ্চিমবঙ্গের বৃহত্তম সড়ক সেতু শরৎ সেতু (কোলাঘাট ব্রিজ).।শরৎ সেতু রূপনারায়ন নদীর উপরে অবস্থিত । - পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতুর নাম কি?
Ans: পশ্চিমবঙ্গের দীর্ঘতম (2700 মিটার) সেতুর নাম জয়ী সেতু ।এটি কোচবিহারে তিস্তা নদীর উপরে নির্মিত। - পশ্চিমবঙ্গের দীর্ঘতম কেবল সেতু কোনটি?
Ans: কলকাতায় হুগলি নদীর ওপর অবস্থিত বিদ্যাসাগর সেতু বা দ্বিতীয় হুগলি সেতু (দৈর্ঘ্য ২,৭০০ ফুট) পশ্চিমবঙ্গের দীর্ঘতম কেবল সেতু ।এটি ভারতেরও দীর্ঘতম ঝুলন্ত (কেবল-স্টেইড) সেতু। - পশ্চিমবঙ্গের উচ্চতম সেতু কোনটি?
Ans: রবীন্দ্র সেতু বা হাওড়া ব্রিজ পশ্চিমবঙ্গের উচ্চতম সেতু। - পশ্চিমবঙ্গের বৃহত্তম ক্যান্টিলিভার সেতু কোনটি?
Ans: পশ্চিমবঙ্গের বৃহত্তম ক্যান্টিলিভার সেতু রবীন্দ্র সেতু বা হাওড়া ব্রিজ। - পশ্চিমবঙ্গের ব্যস্ততম সেতু কোনটি?
Ans: রবীন্দ্র সেতু বা হাওড়া ব্রিজ পশ্চিমবঙ্গের ব্যস্ততম সেতু।
SET – 2
- পশ্চিমবঙ্গের বৃহত্তম বিশ্ববিদ্যালয়ের নাম কি?
Ans: কলকাতা বিশ্ববিদ্যালয় পশ্চিমবঙ্গের বৃহত্তম বিশ্ববিদ্যালয়। - পশ্চিমবঙ্গের বৃহত্তম গ্রন্থাগারের নাম কি?
Ans: আলিপুরের জাতীয় গ্রন্থাগার পশ্চিমবঙ্গ তথা এটি ভারতের বৃহত্তম গ্রন্থাগার । - পশ্চিমবঙ্গ বৃহত্তম তারামণ্ডলের নাম কি?
Ans: কলকাতার বিড়লা প্ল্যানেটোরিয়াম (এটি ভারত তথা এশিয়ারও বৃহত্তম তারামণ্ডল) - পশ্চিমবঙ্গের উচ্চতম স্মৃতিসৌধ কোনটি?
Ans: শহীদ মিনার পশ্চিমবঙ্গের উচ্চতম (48 মিটার বা 157 ফুট) স্মৃতিসৌধ - পশ্চিমবঙ্গের বৃহত্তম চিড়িয়াখানার নাম কি?
আলিপুরের জুলজিক্যাল গার্ডেন্স পশ্চিমবঙ্গের বৃহত্তম চিড়িয়াখানা। - পশ্চিমবঙ্গের বৃহত্তম উদ্ভিদ উদ্যান কোনটি?
Ans: শিবপুরের আচার্য জগদীশচন্দ্র বোস ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন (হাওড়া,পশ্চিমবঙ্গ) পশ্চিমবঙ্গের তথা ভারতের বৃহত্তম উদ্ভিদ উদ্যান। - পশ্চিমবঙ্গের বৃহত্তম রাজপ্রাসাদ কোনটি?
মুর্শিদাবাদের হাজার দুয়ারি পশ্চিমবঙ্গের বৃহত্তম রাজপ্রাসাদ।
Solution Of Set Theory প্রশ্নমালা- 1-LA S N Dey Class-XI
CLICK HERE
পশ্চিমবঙ্গের দীর্ঘতম,বৃহত্তম,উচ্চতম
- পশ্চিমবঙ্গের বৃহত্তম ধর্মীয় স্মৃতিস্তম্ভের নাম কি?
Ans: নদিয়ার মায়াপুরস্থিত বৈদিক প্ল্যানেটোরিয়াম পশ্চিমবঙ্গের বৃহত্তম ধর্মীয় স্মৃতিস্তম্ভ। - পশ্চিমবঙ্গের বৃহত্তম মসজিদের নাম কি?
Ans: মালদহের আদিনা মসজিদ পশ্চিমবঙ্গের বৃহত্তম মসজিদ। - পশ্চিমবঙ্গের বৃহত্তম স্টেডিয়ামের নাম কি?
Ans: সল্টলেকের বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন পশ্চিমবঙ্গের বৃহত্তম স্টেডিয়াম। (85000 দর্শক আসন বিশিষ্ট) - পশ্চিমবঙ্গের বৃহত্তম মেলা কোনটি?
Ans: দক্ষিণ 24 পরগনার সাগরদ্বীপের গঙ্গাসাগর মেলা পশ্চিমবঙ্গের বৃহত্তম মেলা। - পশ্চিমবঙ্গের বৃহত্তম ফুলের বাজার কোথায় বসে?
Ans: হাওড়ার মল্লিকহাট পশ্চিমবঙ্গের বৃহত্তম ফুলের বাজার। (এশিয়ার বৃহত্তম)

পশ্চিমবঙ্গের দীর্ঘতম,বৃহত্তম,উচ্চতম
- পশ্চিমবঙ্গের দীর্ঘতম বাঁধ কোনটি?
Ans: গঙ্গার ওপর নির্মিত ফারাক্কা বাঁধ পশ্চিমবঙ্গের দীর্ঘতম (2,245 মিটার লম্বা) বাঁধ। - পশ্চিমবঙ্গের বৃহত্তম বিমানবন্দরের নাম কি?
Ans: দমদমের নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর (কলকাতা) পশ্চিমবঙ্গের বৃহত্তম বিমানবন্দর। - পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদীর নাম কি?
Ans: পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদীর নাম গঙ্গা (ভাগীরথী) নদী, 520 কিমি পশ্চিমবঙ্গে গঙ্গার দৈর্ঘ্য 520 কিমি প্রায় । - পশ্চিমবঙ্গের উচ্চতম স্থান কোনটি?
Ans: পশ্চিমবঙ্গের উচ্চতম স্থান সান্দাকফু বা সান্দাকপুর (3665 মি বা 11930 ফুট) - পশ্চিমবঙ্গের বৃহত্তম ম্যানগ্রোভ বনভূমির নাম কি?
Ans: সুন্দরবন পশ্চিমবঙ্গের বৃহত্তম ম্যানগ্রোভ বনভূমি। - পশ্চিমবঙ্গের দীর্ঘতম খালের নাম কি?
Ans: পশ্চিমবঙ্গের দীর্ঘতম খাল মেদিনীপুর খাল। - পশ্চিমবঙ্গের বৃহত্তম চা বাগান কোনটি?
Ans: পশ্চিমবঙ্গের বৃহত্তম চা বাগান হলো সামসিং টি এস্টেট (12560.60 হেক্টর)। - পশ্চিমবঙ্গের উচ্চতম পর্বত শৃঙ্গ কী?
Ans: পশ্চিমবঙ্গের উচ্চতম (3600 মিটার) পর্বত শৃঙ্গ সান্দাকফু। - পশ্চিমবঙ্গের বৃহত্তম বদ্বীপ কোনটি?
Ans: সুন্দরবনের ব-দ্বীপ অঞ্চল পশ্চিমবঙ্গের বৃহত্তম বদ্বীপ। - আয়তনে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলার নাম কি?
Ans: দক্ষিণ ২৪ পরগনা আয়তনে পশ্চিমবঙ্গের বৃহত্তম (9960 বর্গকিমি বা 3850 বর্গমাইল) জেলা। - আয়তনে পশ্চিমবঙ্গের সবচেয়ে ছোট জেলা কোনটি?
Ans: আয়তনে পশ্চিমবঙ্গের সবচেয়ে ছোট জেলা (185 বর্গকিমি 71 বর্গমাইল) কলকাতা । - পশ্চিমবঙ্গের সর্বাধিক জনবহুল জেলা কোনটি?
Ans: উত্তর 24 পরগনা পশ্চিমবঙ্গের সর্বাধিক জনবহুল জেলা। - পশ্চিমবঙ্গের সর্বনিম্ন জনবহুল জেলা কোনটি?
Ans: দার্জিলিং পশ্চিমবঙ্গের সর্বনিম্ন জনবহুল জেলা। - পশ্চিমবঙ্গের বৃহত্তম শহর কোনটি?
Ans: কলকাতা পশ্চিমবঙ্গের বৃহত্তম শহর।
রেল স্টেশন
- পশ্চিমবঙ্গের বৃহত্তম রেল স্টেশন কোনটি?
Ans: হাওড়া রেল স্টেশন পশ্চিমবঙ্গের বৃহত্তম রেল স্টেশন। এখানে 23 টি প্ল্যাটফর্ম আছে। - পশ্চিমবঙ্গের দীর্ঘতম রেলওয়ে স্টেশন কোনটি?
Ans: খড়গপুর রেল স্টেশন পশ্চিমবঙ্গের দীর্ঘতম রেলওয়ে (1072.5 মিটার) স্টেশন। - পশ্চিমবঙ্গের ব্যস্ততম রেল স্টেশন কোনটি?
Ans: শিয়ালদা রেল স্টেশন পশ্চিমবঙ্গের ব্যস্ততম রেল স্টেশন । - পশ্চিমবঙ্গের উচ্চতম রেল স্টেশনের নাম কি?
Ans: পশ্চিমবঙ্গের উচ্চতম (2258 মিটার বা 7407 ফুট উচ্চতায় অবস্থিত) রেল স্টেশনের নাম ঘুম রেলস্টেশন (দার্জিলিং)। এটি ভারতেরও উচ্চতম রেলস্টেশন। - পশ্চিমবঙ্গের বৃহত্তম রেল সেতুর নাম কি?
Ans: ফারাক্কা রেল সেতু পশ্চিমবঙ্গের বৃহত্তম রেল সেতু।
| আবিষ্কার ও আবিষ্কারক Important List of 200 Inventions | CLICK HERE |
| ভারতের ইতিহাসের গুরুত্বপূর্ণ যুদ্ধ | CLICK HERE |
| Record, Stat and Information of Qatar World Cup | CLICK HERE |















