Author: TEAM PROSTUTI

  • 2026 ICC Men’s T20 World Cup ২০২৬ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপ

    2026 ICC Men’s T20 World Cup ২০২৬ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপ

    2026 ICC Men’s T20 World Cup 

    2026 ICC Men’s T20 World Cup 
    ২০২৬ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপ

    Sports

    ভারত ও শ্রীলঙ্কায় ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে পুরুষদের টি-20 বিশ্বকাপ 2026। এবারের প্রতিযোগিতায় মোট 20টি দল শ্রেষ্ঠত্বের খেতাব অর্জনের জন্য লড়াই করবে। আর ভারত চাইবে তার বিশ্বকাপের শিরোপা ধরে রেখে টি-20 ফরম্যাটে সর্বাধিক সফল দল হিসাবে আত্মপ্রকাশ করতে।  2007 সালে দক্ষিণ আফ্রিকায় প্রথম টি-20 বিশ্বকাপের সূচনা হয়। এবারে অনুষ্ঠিত হচ্ছে টি-20 বিশ্বকাপের দশম আসর। আজকের প্রতিবেদনে আমরা টি-20 বিশ্বকাপের বিভিন্ন তথ্য এবং এবারের বিশ্বকাপের সময়সূচি ও অন্যান্য অনান্য তথ্য নিয়ে আলোচনা করবো। 

    🔅 ভারতে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বাংলাদেশ ভারতে খেলতে রাজি না হওয়ায় ক্রিকেট নিয়ামক সংস্থা আইসিসি স্কটল্যান্ডকে টুর্নামেন্ট খেলার জন্য আমন্ত্রণ জানায়। ফলে Group-C তে বাংলাদেশের পরিবর্তে বিশ্বকাপে খেলবে স্কটল্যান্ড। 

    ▶️ প্রথম টি-20 বিশ্বকাপের আসর কোথায় বসেছিল?
    👉 প্রথম টি-20 বিশ্বকাপের আসর বসেছিল দক্ষিণ আফ্রিকায়।

    ▶️ টি-20 বিশ্বকাপ প্রথম কবে শুরু হয়?
    👉 2007 সালে প্রথম টি-20 বিশ্বকাপ শুরু হয়,

    ▶️ প্রথম টি-20 বিশ্বকাপে কোন দেশ চ্যাম্পিয়ান হয়? 
    👉 প্রথম টি-20 বিশ্বকাপে দেশ চ্যাম্পিয়ান হয় ভারত।

    ▶️কোন দেশ সবচেয়ে বেশি বার টি-20 বিশ্বকাপ চ্যাম্পিয়ান হয়?
    👉 ভারত সবচেয়ে বেশি 3 বার টি-20 বিশ্বকাপ চ্যাম্পিয়ান হয়।

    ▶️ টি-20 বিশ্বকাপে অন্য আর কোন কোন দেশ চ্যাম্পিয়ান হয়?
    👉 ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ড (2 বার করে)
    👉 পাকিস্তান, শ্রীলঙ্কা এবং অস্ট্রেলিয়া (1 বার করে)

    ▶️ সর্বশেষ (2024) টি-20 বিশ্বকাপের শিরোপা জিতেছে কোন দেশ?
    👉 সর্বশেষ (2024) টি-20 বিশ্বকাপের শিরোপা জিতেছে ভারত।

    ▶️ পরবর্তী(2028) টি-20 বিশ্বকাপের আসর কোন দেশে অননুষ্ঠিত হবে?
    👉 অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে পরবর্তী(2028) টি-20 বিশ্বকাপের আসর কোন দেশে অনুষ্ঠিত হবে।

    ▶️ 2030 সালের টি-20 বিশ্বকাপের আয়োজক দেশ কারা?
    👉 2030 সালের টি-20 বিশ্বকাপের আয়োজক দেশ ইংল্যান্ড,  আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড।

    ICC Men’s T20 World Cup 2026

    এক নজরে 2026 আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপ
    At a glance 2026 ICC Men’s T20 World Cup 

    আয়োজক দেশ: India and Srilanka
    সময়সীমা: 7th February 2026 – 8th March 2026

    • উদ্বোধনী ম্যাচ
      • তারিখ: 7th February 2026, Saturday
      • স্থান: Sinhalese Sports Club, Colombo
      • ম্যাচ: Pakistan vs Netherlands
    • ফাইনাল ম্যাচ
      • তারিখ: 8th March 2026, Sunday
      • স্থান: Narendra Modi Stadium, Ahmedabad
      • ম্যাচ: India vs New Zeland

    অংশগ্রহণকারী দলসংখ্যা: 20
    মোট ম্যাচ: 55
    অংশগ্রহণকারী দেশ: ভারত, পাকিস্তান, নেদারল্যান্ডস, নামিবিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড, ওমান,  স্কটল্যান্ড,  ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল, ইতালি, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরাত এবং কানাডা।

    STADIUM

     T-20 বিশ্বকাপ 2026-এর 55টি খেলা হবে ভারত ও শ্রীলঙ্কার মোট 10টি ভেন্যুতে। এই 10টি ভেন্যুর মধ্যে 5টি ভারতে এবং 3টি শ্রীলঙ্কায় অবস্থিত।

    • ভারত
      • 1. কলকাতার ইডেন গার্ডেন
      • 2. দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম
      • 3. মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম
      • 4. চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়াম
      • 5. আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম
    • শ্রীলঙ্কা
      • 1. কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়াম
      • 2. কলম্বোর সিংহলীজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ড
      • 3. ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম

    গ্রূপ বিন্যাস: 
    Group-A 
    [ভারত, পাকিস্তান, নেদারল্যান্ডস, নামিবিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র]
    2026 ICC Men’s T20 World Cup Timetable

    T20 বিশ্বকাপের Group-A-এর 5 টি দেশের অধিনায়ক ও কোচ

    দেশঅধিনায়ককোচচ্যাম্পিয়নরানার আপ
    ভারতসূর্যকুমার যাদবরাহুল দ্রাবিড়2007, 20242014
     পাকিস্তানসালমান আলী আঘামাইকেল হেসন20092007, 2022
    নেদারল্যান্ডসস্কট এডওয়ার্ডসরায়ান কুক
    নামিবিয়াজেরাড ইরাসমাসপিয়ের ডি ব্রুয়েন
    মার্কিন যুক্তরাষ্ট্রমোনাক প্যাটেলস্টুয়ার্ট ল

    Group-A 
    2026 ICC Men’s T20 World Cup Timetable

    তারিখপ্রতিযোগিফলাফল
    7th FebruaryPakistan vs NetherlandsPAk won by 3 wickets
    7th FebruaryIndia vs USAIND won by 29 runs
    10th FebruaryNetherlands vs NamibiaNED won by 7 wickets
    10th FebruaryPakistan vs USAPAk won by 32 runs
    12th FebruaryIndia vs NamibiaIND won by 93 runs
    13th FebruaryUSA vs NetherlandsUSA won by 93 runs
    15th FebruaryUSA vs NamibiaUSA won by 31 runs
    15th FebruaryIndia vs PakistanIND won by 61 runs
    18th FebruaryPakistan vs NamibiaPAk won by 102 runs
    18th FebruaryIndia vs NetherlandsIND won by 17 runs

    Group-A Champion: India
    Group-A Runners: Pakistan

    Group-B 
    [শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড, ওমান]

    T20 বিশ্বকাপের Group-B-এর 5 টি দেশের অধিনায়ক ও কোচ

    দেশঅধিনায়ককোচচ্যাম্পিয়নরানার আপ
    শ্রীলঙ্কাদাসুন শানাকাক্রিস সিলভারউড20142009, 2012
    অস্ট্রেলিয়ামিচেল মার্শঅ্যান্ড্রু ম্যাকডোনাল্ড20212010
     জিম্বাবুয়েসিকান্দার রাজাডেভিড হটন
    আয়ারল্যান্ডপল স্টারলিংহেইনরিচ মালান
    ওমানজতিন্দর সিংদলীপ মেন্ডিস

    ২০২৬ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপ সময়সূচী

    তারিখপ্রতিযোগিফলাফল
    8th FebruarySrilanka vs IrelandSL won by 20 runs
    9th FebruaryZimbabwe vs OmanZIM won by 8 wickets
    11th FebruaryAustralia vs IrelandAUS won by 67 runs
    12th FebruarySrilanka vs OmanSL won by 105 runs
    13th FebruaryAustralia vs ZimbabweZIM won by 13 runs
    14th FebruaryIreland vs OmanIRE won by 96 runs
    16th FebruaryAustralia vs SrilankaSL won by 8 wickets
    17th FebruaryIreland vs ZimbabweMatch Abandoned
    19th FebruarySrilanka vs ZimbabweZIM won by 6 wickets
    20th FebruaryAustralia vs OmanAUS won by 9 wickets

    Group-B Champion: Zimbabwe
    Group-B Runners: Srilanka

    Group-C 
    [স্কটল্যান্ড, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল, ইতালি]

    T20 বিশ্বকাপের Group-C-এর 5 টি দেশের অধিনায়ক ও কোচ 

    দেশঅধিনায়ককোচচ্যাম্পিয়নরানার আপ
    স্কটল্যান্ডরিচি বেরিংটনওয়েন ডকিন্স
    ইংল্যান্ডহ্যারি ব্রুকম্যাথু মোট2010, 20222016
    ওয়েস্ট ইন্ডিজশাই হোপডারেন সামি2012, 2016
    নেপালরোহিত পাউডেলমন্টি দেশাই
    ইতালিওয়েন ম্যাডসেনজন ডেভিসন

    Group-C 
    2026 ICC Men’s T20 World Cup Timetable

    তারিখপ্রতিযোগিফলাফল
    7th FebruaryWest Indies vs ScotlandWI won by 35 runs
    8th FebruaryEngland vs NepalENG won by 4 runs
    9th FebruaryScotland vs ItalySCO won by 73 runs
    11th FebruaryEngland vs West IndiesWI won by 30 runs
    12th FebruaryNepal vs ItalyITA won by 10 wickets
    14th FebruaryEngland vs ScotlandENG won by 5 wickets
    15th FebruaryWest Indies vs NepalWI won by 9 wickets
    16th FebruaryEngland vs ItalyENG won by 24 runs
    17th FebruaryScotland vs NepalNEP won by 6 wickets
    19th FebruaryWest Indies vs ItalyWI won by 42 runs

    Group-C Champion: West Indies
    Group-C Runners: England

    Group-D
    [দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরাত, কানাডা]

    T20 বিশ্বকাপের Group-D-এর 5 টি দেশের অধিনায়ক ও কোচ

    দেশঅধিনায়ককোচচ্যাম্পিয়নরানার আপ
    দক্ষিণ আফ্রিকাআইডেন মার্কারামরব ওয়াল্টার2024
    নিউজিল্যান্ডমিচেল সান্তনারগ্যারি স্টেড
     আফগানিস্তানরশিদ খানজোনাথন ট্রট
    সংযুক্ত আরব আমিরাতওয়াসিম মুহাম্মদলালচাঁদ রাজপুত
    কানাডানিকোলাস কির্টনপুবুডু দেশনায়েক

    ২০২৬ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপ সময়সূচী

    তারিখপ্রতিযোগিফলাফল
    8th FebruaryNew Zeland vs AfghanistanNZ won by 5 wickets
    9th FebruarySouth Africa vs CanadaSA won by 57 runs
    10th FebruaryNew Zeland vs UAENZ won by 10 wickets
    11th FebruarySouth Africa vs AfghanistanSA won by 4 runs
    13th FebruaryCanada vs UAEUAE won by 5 wickets
    14th FebruaryNew Zeland vs South AfricaSA won by 7 wickets
    16th FebruaryAfghanistan vs UAEAFG won by 5 wickets
    17th FebruaryNew Zeland vs CanadaNZ won by 8 wickets
    18th FebruarySouth Africa vs UAESA won by 6 wickets
    19th FebruaryAfghanistan vs CanadaAFG won by 82 runs

    Group-D Champion: South Africa
    Group-D Runners: New Zeland

    Super Eight

    Group-AGroup-B
    India
    South Africa
    Zimbabwe
    West Indies
    Pakistan
    Srilanka
    England
    New Zeland
    তারিখপ্রতিযোগিফলাফল
    21st FebruaryNZ vs PAKNo Result
    22nd FebruarySL vs ENGENG won by 51 runs
    22st FebruaryIND vs SASA won by 76 runs
    23rd FebruaryZIM vs WIWI won by 107 runs
    24th FebruaryENG vs PAKENG won by 2 wickets
    25th FebruarySL vs NZNZ won by 61 runs
    26th FebruaryWI vs SASA won by 9 wickets
    26th FebruaryIND vs ZIMIND won by 72 runs
    27th FebruaryENG vs NZENG won by 4 wickets
    28th FebruarySL vs PAKPAK won by 5 runs
    1st MarchZIM vs SASA won by 5 wickets
    1st MarchIND vs WIIND won by 5 wickets

    Semi-final 

    Group-A
    Champion: South Africa Runners: India
    Group-B

    Champion: England Runners: New Zeland

    তারিখপ্রতিযোগিফলাফল
    4th MarchSA vs NZNZ won by 61 runs
    5th MarchIND vs ENGIND won by 9 wickets

    Final

    তারিখপ্রতিযোগিফলাফল
    8th MarchIND vs NZIND won by 96 runs

    Champion: INDIA
    Runners: NEW ZEALAND

    2026 ICC Men’s T20 World Cup 

    ২০২৬ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপ

     

    T20 World Cup-এর গুরুত্বপূর্ণ রেকর্ড 
    Major T20 World Cup Records

    নিচে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসের কিছু অবিশ্বাস্য পারফরম্যান্স তুলে ধরা হয়েছে:

    একটি ম্যাচে সবচেয়ে বেশি দলগত রান:
    2007 সালে কেনিয়ার বিপক্ষে শ্রীলঙ্কা 6 উইকেটে 260 রান করে
    একটি ম্যাচে সবচেয়ে কম দলগত রান:
    2014 সালে নেদারল্যান্ডস মাত্র 39 রান করে (বিপক্ষ শ্রীলঙ্কা)। 

    সবচেয়ে বেশি ব্যক্তিগত রান:
    ভারতের বিরাট কোহলি এখনো পর্যন্ত 1141 রান করে। 
    সবচেয়ে বেশি উইকেট:
    বাংলাদেশের সাকিব আল হাসান এখনো পর্যন্ত সবচেয়ে বেশি 47টি উইকেট দখল করে। 

    সবচেয়ে ভালো বোলিং গড়:
    2012 সালে জিম্বাবুয়ের বিপক্ষে শ্রীলঙ্কার অজন্তা মেন্ডিস 6 রানে 8টি উইকেটে দখল করে।
    দ্রুততম শতরান:
    ওয়েষ্ট ইন্ডিজের ক্রিস গেইল 47 বলে শতরান করে।

    দ্রুততম অর্ধশতরান:
    ভারতের যুবরাজ সিং 12 বলে অর্ধশতরান করে।
    এক ইনিংসে সবচেয়ে বেশি ছয়:
    ওয়েষ্ট ইন্ডিজের ক্রিস গেইল এক ইনিংসে 11টি ছয় মারেন। 

  • একটি প্রদত্ত সরলরেখা থেকে প্রদত্ত বিন্দুর লম্বদূরত্ব নির্ণয় SEMESTER-2

    একটি প্রদত্ত সরলরেখা থেকে প্রদত্ত বিন্দুর লম্বদূরত্ব নির্ণয় SEMESTER-2

    একটি প্রদত্ত সরলরেখা থেকে প্রদত্ত বিন্দুর লম্বদূরত্ব নির্ণয় 
    [Determination of the Perpendicular Distance of a Given Point from a Given Line]
    SEMESTER-2

    একটি প্রদত্ত সরলরেখা থেকে প্রদত্ত বিন্দুর লম্বদূরত্ব নির্ণয় 
    [Determination of the Perpendicular Distance of a Given Point from a Given Line]
    SEMESTER-2
    UNIT 2 CHAPTER 2
    PART-II

    SEMESTER-2 দুটি সরলরেখার অন্তর্গত কোণ নির্ণয়

    একটি প্রদত্ত সরলরেখা থেকে প্রদত্ত বিন্দুর লম্বদূরত্ব নির্ণয় 
    [Determination of the Perpendicular Distance of a Given Point from a Given Line]

    SEMESTER-2
    সূচিপত্র

    👉 UNIT-1       বীজগণিত

    👉 UNIT-2       স্থানাঙ্ক জ্যামিতি (দ্বিমাত্রিক)

    👉 UNIT-3       পরিসংখ্যানবিদ্যা ও সম্ভাবনা

    • 1. চিত্রের মাধ্যমে রাশিতথ্যের উপস্থাপনা
    • 2. কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ
    • 3. বিস্তৃতির পরিমাপ
    • 4. সম্ভাবনা তত্ত্ব

    একটি প্রদত্ত সরলরেখা থেকে প্রদত্ত বিন্দুর লম্বদূরত্ব নির্ণয় 
    [Determination of the Perpendicular Distance of a Given Point from a Given Line]

    সংক্ষিপ্ত প্রশ্নাবলি
    প্রতিটি প্রশ্নের মান 2

    1. দেখাও যে, (-8, 3) বিন্দুটি 4x – 3y + 1 = 0 এবং 12x – 5y + 7 = 0 সরলরেখা দুটি থেকে সমদূরবর্তী।

    Solution:  (-8, 3) বিন্দু থেকে 4x – 3y + 1 = 0 সরলরেখার দূরত্ব

    \( = \frac{|4.(-8) – 3.3 + 1|}{\sqrt{4^2 + 3^2}}\\= \frac{|-32 – 9 + 1|}{\sqrt{16+9}}\\=\frac{|-40|}{\sqrt{25}}\\=\frac{40}{5}=8\)একক

    (-8, 3) বিন্দু থেকে 12x – 5y + 7 = 0 সরলরেখার দূরত্ব

    \( = \frac{|12.(-8) – 5.3 + 7|}{\sqrt{12^2 + 5^2}}\\= \frac{|-96 – 15 + 7|}{\sqrt{144+25}}\\=\frac{|-104|}{\sqrt{169}}\\=\frac{104}{13}=8\)একক

    ∴ (-8, 3) বিন্দুটি 4x – 3y + 1 = 0 এবং 12x – 5y + 7 = 0 সরলরেখা দুটি থেকে সমদূরবর্তী। (Proved)

    2. প্রমাণ করো যে, (2, 2) বিন্দুটি 4x + 3y – 4 = 0 , 12x – 5y + 12 = 0 এবং 3x – 4y – 8 = 0 সরলরেখা তিনটি থেকে সমদূরবর্তী।

    Solution: (2, 2) বিন্দুথেকে 4x + 3y – 4 = 0 সরলরেখার দূরত্ব

    \( = \frac{|4.2 + 3.2 – 4|}{\sqrt{4^2 + 3^2}}\\= \frac{|8 + 6 – 4|}{\sqrt{16+9}}\\=\frac{|10|}{\sqrt{25}}\\=\frac{10}{5}=2\)একক

    (2, 2) বিন্দুথেকে 12x – 5y + 12 = 0 সরলরেখার দূরত্ব

    \( = \frac{|12.2 – 5.2 + 12|}{\sqrt{12^2 + 5^2}}\\= \frac{|24 – 10 + 12|}{\sqrt{144+25}}\\=\frac{|26|}{\sqrt{169}}\\=\frac{26}{13}=2\)একক

    একক(2, 2) বিন্দুথেকে 3x – 4y – 8 = 0 সরলরেখার দূরত্ব

    \( = \frac{|3.2 – 4.2 – 8|}{\sqrt{3^2 + 4^2}}\\= \frac{|6 – 8 – 8|}{\sqrt{9+16}}\\=\frac{|-10|}{\sqrt{25}}\\=\frac{10}{5}=2\)একক

    (2, 2) বিন্দুটি প্রদত্ত সরলরেখা তিনটি থেকে সমদূরবর্তী। (Proved)

    3. m -এর মান কত হলে y + mx – 13 = 0 সরলরেখার ওপর মূলবিন্দু থেকে লম্বদূরত্ব 12 একক হবে?

    Solution: মূলবিন্দু থেকে y + mx – 13 = 0 সরলরেখার লম্বদূরত্ব

    \( = \frac{|0 + m.0 – 13|}{\sqrt{1^2 + m^2}}\\= \frac{|-13|}{\sqrt{1 + m^2}}\)প্রশ্নানুযায়ী,
    \(\quad \frac{|-13|}{\sqrt{1 + m^2}} = 12\\⇒\frac{-13}{\sqrt{1 + m^2}} = ±12\)

    ⇒ ±12(√1 + m2) = -13
    ⇒ 144(1 + m2) = 169
    বা, 144m2 = 169 – 144
    ⇒ 144m2 = 25
    ⇒ m2 = 25/144
    ⇒m = ±5/12
    Ans: m -এর মান ±5/12

    4. (-3, 4) বিন্দু থেকে 2x – 3y + k = 0 সরলরেখার লম্বদূরত্ব 2√13 একক হলে k-এর মান নির্ণয় করো।

    Solution:  (-3, 4) বিন্দু থেকে 2x – 3y + k = 0 সরলরেখার লম্বদূরত্ব

    \( = \frac{|2.(-3) – 3.4 + k|}{\sqrt{2^2 + 3^2}}\\= \frac{|-6 – 12 + k|}{\sqrt{4 + 9}}\\= \frac{|-18 + k|}{\sqrt{13}}\\\)প্রশ্নানুযায়ী,\(\\\quad \frac{|-18 + k|}{\sqrt{13}}=2√13\)

    ⇒ |-18 + k| = 2.13
    ⇒ -18 + k = ± 26
    ⇒k = 18 ± 26
    ⇒ k = 44; k = -8
    Ans: k-এর মান -8, 44

    5. 12x + ky – 9 = 0 সরলরেখার ওপর (3, -5) বিন্দু থেকে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 4 একক হলে k-এর মান নির্ণয় করো।

    Solution: 12x + ky – 9 = 0 সরলরেখার ওপর (3, -5) বিন্দু থেকে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য

    \( = \frac{|12.3 + k.(-5) – 9|}{\sqrt{12^2 + k^2}}\\= \frac{|36 – 5k – 9|}{\sqrt{144 + k^2}}\\= \frac{|27 – 5k|}{\sqrt{144 + k^2}}\)

    প্রশ্নানুযায়ী,

    \(\quad \frac{|27 – 5k|}{144 + k^2} = 4\\ ⇒ (27 – 5k)^2 = 16(144 + k^2)\)

    ⇒ 729 – 270k + 25k2 = 2304 + 16k2
    ⇒ 9k2 – 270k – 1575 = 0
    বা, k2 – 30k – 175 = 0
    ⇒ k2 – 35k + 5k – 175 = 0
    ⇒ k(k – 35) + 5(k – 35) = 0
    ⇒(k – 35)(k + 5) = 0
    ∴ k = 35; k = -5
    Ans: k-এর মান -5, 35

    6. যদি 5x + 12y – 1 = 0 এবং 10x + 24y + k = 0 সরলরেখা দুটির মধ্যবর্তী দূরত্ব 2 একক হয়, তবে k-এর মান কত হবে?

    Solution: 5x + 12y – 1 = 0 সরলরেখার প্রবনতা = –5/12 এবং
    10x + 24y + k = 0 সরলরেখার প্রবনতা = –10/24 = –5/12
    ∴ সরলরেখা দুটি পরস্পর সমান্তরাল।
    মূলবিন্দু থেকে 5x + 12y – 1 = 0 সরলরেখার দূরত্ব

    \( = \frac{5.0 + 12.0 – 1}{\sqrt{5^2 + 12^2}}\\= \frac{- 1}{\sqrt{25 + 144}}= \frac{-1}{13}\) একক।

    আবার মূলবিন্দু থেকে 10x + 24y + k = 0 সরলরেখার দূরত্ব

    \( = \frac{10.0 + 24.0 + k}{\sqrt{10^2 + 24^2}}\\= \frac{k}{\sqrt{100 + 576}}=\frac{k}{26}\) একক।

    সরলরেখা দুটির মধ্যবর্তী দূরত্ব
    = k/26 – (-1/13)
    = k/26 + 1/13
    =k + 2/26 একক।
    প্রশ্নানুযায়ী,
    k + 2/26 = 2
    বা, k + 2 = 52
    বা, k = 50
    Ans: k-এর মান 50

    7. 3x + 4y + 9 = 0 এবং 3x + 4y + 7 = 0 সমান্তরাল সরলরেখা দুটির মধ্যবর্তী দূরত্ব কত?

    Solution: 3x + 4y + 9 = 0 সরলরেখার এবং 3x + 4y + 7 = 0 সমান্তরাল সরলরেখা দুটির মধ্যবর্তী দূরত্ব

    \(=\frac{|9 – 7|}{\sqrt{3^2 + 4^2}}\\= \frac{|2|}{\sqrt{9+16}}=\frac{2}{5}\)একক।

    Ans: সমান্তরাল সরলরেখা দুটির মধ্যবর্তী দূরত্ব 2/5 একক।

    8. মনে করো, একটি বর্গাকার চিত্রের দুটি বাহু হল 5x – 2y = 13 ও 5x – 2y + 16 = 0 সরলরেখার দুটি অংশ; তাহলে বর্গাকার চিত্রটির একটি বাহুর দৈর্ঘ্য কত হবে?

    Solution: বর্গাকার চিত্রের দুটি বাহু হল 5x – 2y = 13 ও 5x – 2y + 16 = 0 সরলরেখার দুটি অংশ;
    স্পষ্টতই সরলরেখা দুটি পরস্পর সমান্তরাল।
    সরলরেখা দুটির মধ্যে দূরত্ব
    = বর্গাকার চিত্রটির একটি বাহুর দৈর্ঘ্য

    \(=\frac{|16 – (-13)|}{\sqrt{5^2 + 2^2}}\\= \frac{|16 + 13|}{\sqrt{25+4}}\\=\frac{29}{\sqrt{29}}=\sqrt{29}\)একক।

    Ans: বর্গাকার চিত্রটির একটি বাহুর দৈর্ঘ্য √29 একক।

    9. একটি সরলরেখার অক্ষ দুটির ওপর ছেদিতাংশ যথাক্রমে a ও b; মূলবিন্দু থেকে সরলরেখাটির ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য p হলে দেখাও যে, \(\frac{1}{p^2} = \frac{1}{a^2} + \frac{1}{b^2}\)

    Solution: সরলরেখার অক্ষ দুটির ওপর ছেদিতাংশ যথাক্রমে a ও b;
    ∴ সরলরেখাটির সমীকরণ:
    x/a + y/b = 1
    মূলবিন্দু থেকে সরলরেখাটির ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য p হলে,

    \(\quad p = \frac{|\frac{0}{a} + \frac{0}{b} – 1|}{\sqrt{\frac{1}{a^2} + \frac{1}{b^2}}}\\⇒ p = \frac{|- 1|}{\sqrt{\frac{1}{a^2} + \frac{1}{b^2}}}\\⇒ p^2 = \frac{1}{\frac{1}{a^2} + \frac{1}{b^2}}\\⇒\frac{1}{a^2} + \frac{1}{b^2} = \frac{1}{p^2}\ (Proved)\)

    10. (2, 1) বিন্দু থেকে 8x + 6y = 17 এবং 4x + 3y + 1 = 0 সরলরেখা দুটির লম্বদূরত্ব নির্ণয় করো এবং তারপর প্রদত্ত সরলরেখা দুটির মধ্যে দূরত্ব নির্ণয় করো।

    Solution: (2, 1) বিন্দু থেকে 8x + 6y = 17 সরলরেখার লম্বদূরত্ব

    \(\quad \frac{|8.2 + 6.1 – 17|}{\sqrt{8^2 + 6^2}}\\= \frac{|16 + 6 – 17|}{\sqrt{64+36}}\\= \frac{5}{\sqrt{100}}=\frac{5}{10}=\frac{1}{2}\) একক (Ans)

    (2, 1) বিন্দু থেকে 4x + 3y + 1 = 0 সরলরেখার লম্বদূরত্ব

    \(\quad \frac{|4.2 + 3.1 + 1|}{\sqrt{4^2 + 3^2}}\\= \frac{|8 + 3 + 1|}{\sqrt{16+9}}= \frac{12}{\sqrt{25}}=\frac{12}{5}\) একক (Ans)

    ∴ প্রদত্ত সরলরেখা দুটির মধ্যে দূরত্ব

    \(=\left| \frac{12}{5}-\frac{1}{2} \right|=\left| \frac{24-5}{10} \right|=\frac{19}{10}\)

    Ans: প্রদত্ত সরলরেখা দুটির মধ্যে দূরত্ব 19/10 একক

    11. দেখাও যে x cos α + y sin α = a cos 2αএবং x secα + y cosecα = 2a সরলরেখা দুটির ওপর মূলবিন্দু থেকে অঙ্কিত লম্ব দুটির বর্গের সমষ্টি α-র মানের ওপর নির্ভর করে না।

    Solution: মূলবিন্দু থেকে x cos α + y sin α = a cos 2α -এর ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য

    \(= \frac{|0.cos α + 0.sin α – a cos 2α|}{\sqrt{cos^2 α + sin^2 α}} = \left| – a cos 2α\ \right| \)

    আবার মূলবিন্দু থেকে x secα + y cosecα = 2a -এর ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য

    \(= \frac{|0.sec α + 0.cosec α – 2a|}{\sqrt{sec^2 α + cosec^2 α}}\\=\frac{|- 2a|}{\sqrt{\frac{1}{cos^2 α }+ \frac{1}{sin^2 α}}}\\=\frac{|- 2a|}{\sqrt{\frac{sin^2 α + cos^2 α}{cos^2 α.sin^2 α }}}\\=\frac{|- 2a|}{\sqrt{\frac{1}{cos^2 α.sin^2 α}}}\\=\frac{2|-a|}{\frac{1}{cos α.sin α}}\\=2sin α.cos α|-a|=|-a|sin 2α\)

    ∴ অঙ্কিত লম্ব দুটির বর্গের সমষ্টি
    = (|- a cos 2α|)2 + (|- a sin 2α)2
    = a2 cos2 2α + a2 sin2
    =a2(cos2 2α + sin2 2α)
    = a2 – যা α নিরপেক্ষ।
    ∴ মূলবিন্দু থেকে অঙ্কিত লম্ব দুটির বর্গের সমষ্টি α-র মানের ওপর নির্ভর করে না। (Proved)

    বর্ণনামূলক প্রশ্নাবলি 
    প্রতিটি প্রশ্নের মান 3

    1. A, B ও C বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে (4, 6), (-1, 3) এবং (2, -2); B বিন্দু থেকে AC-র ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো।
    Solution: A, B ও C বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে (4, 6), (-1, 3) এবং (2, -2);
    AC সরলরেখার সমীকরণ:

    \(\quad \frac{y + 2}{-2-6}= \frac{x -2}{2-4}\\⇒ \frac{y + 2}{-8}= \frac{x -2}{-2}\\⇒ \frac{y + 2}{4}=x-2\)

    ⇒ 4x – 8 = y + 2
    ⇒ 4x – y – 10 = 0
    B বিন্দু থেকে AC-র ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য

    \(\quad \frac{|4(-1) – 3 – 10|}{\sqrt{4^2 + 1^2}}\\= \frac{|-4 – 3 – 10|}{\sqrt{16+1}}= \frac{17}{\sqrt{17}}=\sqrt{17}\) একক (Ans)

    2. (1,1) এবং (-11, -4) বিন্দু দুটির সংযোজক সরলরেখার ওপর (4, -1) বিন্দু থেকে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো।

    Solution: (1,1) এবং (-11, -4) বিন্দু দুটির সংযোজক সরলরেখার সমীকরণ:

    \(\quad \frac{y + 4}{-4-1}= \frac{x + 11}{-11-1}\\ ⇒ \frac{y + 4}{-5}= \frac{x + 11}{-12}\)

    ⇒ -12y – 48 = -5x – 55
    ⇒ 5x – 12y + 7 = 0
    (4, -1) বিন্দু থেকে 5x – 12y + 7 = 0 সরলরেখার ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য

    \(= \frac{|5.4 – 12(-1) + 7|}{\sqrt{5^2 + 12^2}}\\= \frac{|5.4 – 12(-1) + 7|}{\sqrt{25+144}}= \frac{39}{3}= 3\) একক (Ans)

    3. একটি সমবাহু ত্রিভুজের ভূমির সমীকরণ x + y = 2 এবং শীর্ষবিন্দুর স্থানাঙ্ক (2, -1); ত্রিভুজটির একটি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো।
    Solution: সমবাহু ত্রিভুজের ভূমির সমীকরণ:
    x + y = 2
    বা, x + y – 2 = 0
    শীর্ষবিন্দুর স্থানাঙ্ক (2, -1);
    সমবাহু ত্রিভুজের উচ্চতা = শীর্ষবিন্দু থেকে ভূমির উপর অঙ্কিত লম্ব

    \(= \frac{|2 -1 – 2|}{\sqrt{1^2 + 1^2}} = \frac{|-1|}{\sqrt{1 + 1}}= \frac{1}{\sqrt{2}}\)

    সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a একক হলে উচ্চতা = √3/2 a একক
    √3/2 a = 1/√2
    বা, a = 1/√2.2/√3√6/3
    Ans: ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য √6/3 একক

    4. একটি গতিশীল বিন্দু P-এর সব অবস্থানে x + y = 5 এবং 3x – 2y + 7 = 0 সরলরেখা দুটি থেকে তার লম্বদূরত্ব দুটির সমষ্টি সর্বদা 10। প্রমাণ করো যে, P বিন্দুর সঞ্চারপথ একটি সরলরেখা।

    Solution: ধরি গতিশীল বিন্দু P-এর স্থানাঙ্ক (h, k)
    (h, k) বিন্দু থেকে x + y = 5 এর লম্বদূরত্ব

    \(= \frac{|h + k – 5|}{\sqrt{1^2 + 1^2}}= \frac{|h + k – 5|}{\sqrt{2}}\)

    আবার (h, k) বিন্দু থেকে 3x – 2y + 7 = 0 এর লম্বদূরত্ব

    \(= \frac{|3h – 2k + 7|}{\sqrt{3^2 + 2^2}}= \frac{|3h – 2k + 7|}{\sqrt{13}}\)

    প্রশ্নানুযায়ী,

    \(\quad\frac{|h + k – 5|}{\sqrt{2}}+ \frac{|3h – 2k + 7|}{\sqrt{13}}=10\\⇒±\frac{h + k – 5}{\sqrt{2}}±\frac{3h – 2k + 7}{\sqrt{13}}=10\\⇒±√13(h + k – 5) ± √2(3h – 2k + 7) = 10√26\\⇒(±√13 ± 3√2)h + (±√13 ± 2√2)k + (±5√13 ± 7√2 – 10√6) = 0\)

    ∴ P বিন্দুর সঞ্চারপথ:
    (±√13 ± 3√2)x + (±√13 ± 2√2)y +  (±5√13 ± 7√2 – 10√6) = 0
    এটি একটি সরলরেখার সমীকরণ।
    ∴ P বিন্দুর সঞ্চারপথ একটি সরলরেখা।(Proved)

    5. মূলবিন্দু থেকে  x sin θ+ y cos θ= a/2 sin 2θ এবং x cos θ- y sin θ= a cos 2θসরলরেখার ওপর লম্বের দৈর্ঘ্য যথাক্রমে P₁ ও P₂ হলে প্রমাণ করো যে, 4P₁² + P₂² = a²

    Solution: মূলবিন্দু থেকে  x sin θ + y cos θ = a/2 sin 2θ সরলরেখার ওপর লম্বের দৈর্ঘ্য

    \(\quad P_1 = \frac{|0.sin θ + 0.cos θ – \frac{a}{2}sin 2θ|}{\sqrt{sin^2 θ + cos^2 θ}}\\⇒P_1 = |- \frac{a}{2} sin 2θ|\\ ⇒P_1^2 = \frac{a^2}{4}sin^2 2θ\\ ⇒4P_1^2 = a^2 sin^2 2θ . . . (i)\)

    মূলবিন্দু থেকে  x cos θ – y sin θ = a cos 2θ সরলরেখার ওপর লম্বের দৈর্ঘ্য

    \(\quad P_2 = \frac{|0.cos θ – 0.sin θ – a cos 2θ}{\sqrt{sin^2 θ + cos^2 θ}}\\⇒P_2 = |- a cos 2θ|\\ ⇒P_2^2 = a^2 cos^2 2θ . . . (ii)\)

    (i) + (ii) করে পাই,

    \(\quad 4P_1^2+P_2^2\\ = a^2 sin^2 2θ+a^2 cos^2 2θ\\= a^2(sin^2 2θ+ cos^2 2θ)= a^2\\\ ∴ 4P₁² + P₂² = a² \ (Proved)\)

    6. দেখাও যে, (±4, 0) বিন্দু দুটি থেকে 3x cos θ+ 5y sin θ= 15 সরলরেখার ওপর অঙ্কিত লম্ব দুটির গুণফল θ-র মানের ওপর নির্ভর করে না।

    Solution: (4, 0) বিন্দু থেকে 3x cos θ + 5y sin θ = 15 সরলরেখার অঙ্কিত লম্বের দৈর্ঘ্য

    \(= \frac{|3.4 cos θ + 5.0 sin θ – 15|}{\sqrt{(3cosθ)^2 + (5sinθ)^2}}\\= \frac{|12 cos θ – 15|}{\sqrt{9cos^2θ + 25sin^2θ}}\)

    (-4, 0) বিন্দু থেকে 3x cos θ + 5y sin θ = 15 সরলরেখার অঙ্কিত লম্বের দৈর্ঘ্য

    \(= \frac{|3.(-4) cos θ + 5.0 sin θ – 15|}{\sqrt{(3cosθ)^2 + (5sinθ)^2}}\\= \frac{|-12 cos θ – 15|}{\sqrt{9cos^2θ + 25sin^2θ}}\\=\frac{|-(12 cos θ + 15)|}{\sqrt{9cos^2θ + 25sin^2θ}}\\=\frac{|12 cos θ + 15|}{\sqrt{9cos^2θ + 25sin^2θ}}\)
    ∴ লম্ব দুটির গুণফল \(=\frac{|12 cos θ – 15|}{\sqrt{9cos^2θ + 25sin^2θ}}×\frac{|12 cos θ + 15|}{\sqrt{9cos^2θ + 25sin^2θ}}\\=\frac{|(12 cos θ)^2 – (15)^2|}{\left( \sqrt{9cos^2θ + 25sin^2θ} \right)^2}\\=±\frac{144cos^2 θ – 225}{9cos^2θ + 25sin^2θ}\\=±\frac{144 cos^2 θ – 225(cos^2 θ + sin^2θ)}{9cos^2θ + 25sin^2θ}\\=±\frac{144 cos^2 θ – 225cos^2 θ – 225sin^2θ}{9cos^2θ + 25sin^2θ}\\=±\frac{-225sin^2θ – 81 cos^2 θ}{9cos^2θ + 25sin^2θ}\\=±\frac{-9(9 cos^2 θ + 25sin^2θ)}{9cos^2θ + 25sin^2θ}= ±9\)∴ লম্ব দুটির গুণফল θ-র মানের ওপর নির্ভর করে না। (Proved)

    7. (0, a) বিন্দুগামী যে দুটি সরলরেখার ওপর (2a, 2a) বিন্দু থেকে লম্বের দৈর্ঘ্য a একক, তাদের সমীকরণ নির্ণয় করো।

    Solution: ধরি, (0, a) বিন্দুগামী সরলরেখার সমীকরণ y – a = m(x – 0) . . .  [যেখানে m সরলরেখাটির প্রবনতা]
    বা, y – a = mx
    বা, mx – y + a = 0
    (2a, 2a) বিন্দু থেকে mx – y + a = 0 সরলরেখার লম্বের দৈর্ঘ্য

    \(=\frac{|m.2a – 2a + a|}{\sqrt{m^2 + 1^2}} \\= \frac{|2am – a|}{\sqrt{m^2 + 1}}\)প্রশ্নানুযায়ী, \(\quad \frac{|2am – a|}{\sqrt{m^2 + 1}}=a\\⇒|2am – a|=a\sqrt{m^2 + 1}\)

    বা, (2am – a)2 = a2(m2 + 1)
    বা, 4a2m2 – 4a2m + a2 = a2m2 + a2
    ⇒ 4m2 – 4m + 1 = m2 + 1
    বা, 3m2 – 4m = 0
    বা, m(3m – 4) = 0
    ∴ m = 0; m = 4/3
    m = 0 হলে,
    0.x – y + a = 0
    বা, y = a
    আবার m = 4/3 হলে,
    4/3.x – y + a = 0
    বা, 4x – 3y + 3a = 0
    Ans: সরলরেখা দুটির সমীকরণ:
    y = a এবং
    4x – 3y + 3a = 0 

    8. 2x + 3y = 5 এবং 2x + 3y + 1 = 0 সরলরেখা দুটির মধ্যগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করো।

    Solution: 2x + 3y = 5 . . .  (i) এবং
    2x + 3y + 1 = 0 . . .  (ii)
    স্পষ্টতই (i) এবং (ii) নং সরলরেখা পরস্পর সমান্তরাল।
    (i) এবং (ii) নং সরলরেখার মধ্যগামী সরলরেখা সরলরেখাদ্বয়ের সমান্তরাল হবে।
    ধরি, নির্ণেয় সরলরেখার সমীকরণ: 2x + 3y + k = 0
    (i) এবং (iii) নং সরলরেখার মধ্যবর্ত্তী দূরত্ব

    =\(\frac{|k + 5|}{\sqrt{2^2 + 3^2}} = \frac{|k + 5|}{\sqrt{13}}\)

    আবার   (ii) এবং (iii) নং সরলরেখার মধ্যবর্ত্তী দূরত্ব

    =\(\frac{|k – 15|}{\sqrt{2^2 + 3^2}} = \frac{|k – 15|}{\sqrt{13}}\)

    শর্তানুযায়ী,
      |k + 5|/√13|k – 1|/√13
    বা, |k + 5| =  |k – 1|
    বা, (k + 5)2 =  (k – 1)2
    ⇒ k2 + 10k + 25 = k2 – 2k + 1
    ⇒ 10k + 2k = 1 – 25
    বা, 12k = – 24
    বা, k = -2
    নির্ণেয় সরলরেখার সমীকরণ: 2x + 3y + 2 = 0
    Ans: সমদূরবর্তী সমান্তরাল সরলরেখার সমীকরণ:
    2x + 3y + 2 = 0

    9. x + y – 3 = 0 এবং x + y + 1 = 0 সরলরেখা দুটি থেকে সমদূরবর্তী সমান্তরাল সরলরেখার সমীকরণ নির্ণয় করো।

    Solution: x + y – 3 = 0 . . .  (i) এবং
    x + y + 1 = 0 . . .  (ii)
    ধরি, (i) এবং (ii) নং সরলরেখা দুটি থেকে সমদূরবর্তী সমান্তরাল সরলরেখার সমীকরণ  x + y + k = 0 . . .  (iii) 
    (i) এবং (iii) নং সরলরেখার মধ্যবর্ত্তী দূরত্ব

    \(= \frac{|k + 3|}{\sqrt{1^2 + 1^2}}\\= \frac{|k + 3|}{\sqrt{2}}\)

    আবার   (ii) এবং (iii) নং সরলরেখার মধ্যবর্ত্তী দূরত্ব

    \(= \frac{|k – 1|}{\sqrt{1^2 + 1^2}}\\= \frac{|k – 1|}{\sqrt{2}}\)

    শর্তানুযায়ী,
     |k + 3|/√2|k – 1|/√2
    বা, |k + 3| =  |k – 1|
    বা, (k + 3)2 =  (k – 1)2
    বা,k2 + 6k + 9 = k2 – 2k + 1
    বা, 6k + 2k = 1 – 9
    বা,8k = – 8
    বা, k = -1
    নির্ণেয় সরলরেখার সমীকরণ:
    x + y – 1 = 0
    বা, x + y = 1
    Ans: সমদূরবর্তী সমান্তরাল সরলরেখার সমীকরণ:x + y = 1

    10. 2 একক দূরবর্তী দুটি সমান্তরাল সরলরেখার মধ্যগামী সরলরেখার সমীকরণ হয় 12x – 5y + 4 = 0 । সমান্তরাল সরলরেখা দুটির সমীকরণ নির্ণয় করো।

    Solution: দুটি সমান্তরাল সরলরেখার মধ্যগামী সরলরেখা সমান্তরাল হবে।
    ধরি, নির্ণেয় সমান্তরাল সরলরেখার সমীকরণ 12x – 5y + k = 0
    দুটি সমান্তরাল সরলরেখার মধ্যবর্ত্তী দূরত্ব 2 একক
    ∴ নির্ণেয় সমান্তরাল সরলরেখা এবং প্রদত্ত 12x – 5y + 4 = 0 সরলরেখার মধ্যবর্ত্তী দূরত্ব 1 একক

    \(∴ \frac{|4 – k|}{\sqrt{12^2 + 5^2}}=1\\⇒ \frac{|4 – k|}{\sqrt{144+25}}=1\\⇒ \frac{|4 – k|}{13}=1\)

    বা, 4 – k = ±13
    বা, k = 4 ± 13
    ∴  k = 4 + 13 = 17;
      k = 4 – 13 = -9
    k = 17 হলে,সমান্তরাল সরলরেখার সমীকরণ:
    12x – 5y + 17 = 0;
    k = -9 হলে,সমান্তরাল সরলরেখার সমীকরণ:
    12x – 5y – 9 = 0
    বা, 12x – 5y = 9
    Ans: সমান্তরাল সরলরেখা দুটির সমীকরণ:
    12x – 5y + 17 = 0 এবং
    12x – 5y = 9

    11. (2, -2) বিন্দু এবং 3x – 4y + 1 = 0 সরলরেখার মাঝখান দিয়ে অঙ্কিত সরলরেখার সমীকরণ নির্ণয় করো।

    Solution: প্রদত্ত সরলরেখার সমীকরণ 3x – 4y + 1 = 0 . . . (i)
    (2, -2) বিন্দু থেকে 3x – 4y + 1 = 0 সরলরেখার লম্ব দূরত্ব

    \(= \frac{|3.2 – 4.(-2) + 1|}{\sqrt{3^2 + 4^2}}\\ = \frac{|6 + 8 + 1|}{\sqrt{9 + 16}}\\= \frac{15}{5}\)

    = 3 একক
    স্পষ্টতই, নির্ণেয় সরলরেখা 3x – 4y + 1 = 0 সরলরেখার সমান্তরাল হবে।
    ধরি, সরলরেখাটির সমীকরণ: 3x – 4y + k = 0  . . . (ii)
    (i) এবং (ii) নং সরলরেখার মধ্যবর্তী দূরত্ব

    \(= \frac{|1 – k|}{\sqrt{3^2 + 4^2}}\\ = \frac{|1 – k|}{\sqrt{9 + 16}}\\= \frac{|1 – k|}{5}\)

    প্রশ্নানুসারে,
    |1 – k|/5 = 1/2.3
    বা, 1 – k = ±15/2
    বা, 2 – 2k = ±15
    বা,2k = 2 ± 15
    বা,k = 1/2(2 ± 15)
    ∴ k = 17/2; –13/2
    এখন, k = 17/2 হলে সরলরেখাটি হয়:
    3x – 4y + 17/2 = 0
    বা, 6x – 8y + 17 = 0
    এটি (2, -2) বিন্দু থেকে 3/2 একক দূরবর্তী নয়।
    ∴ k ≠ 17/2
    k = –13/2 হলে সরলরেখাটি হয়:
    3x – 4y – 13/2 = 0
    বা, 6x – 8y – 13 = 0
    বা, 6x – 8y = 13
    Ans: নির্ণেয় সরলরেখার সমীকরণ: 6x – 8y = 13

    12. 3x + 4y = 15 সরলরেখার সমান্তরাল এবং (1, -2) বিন্দু থেকে 7.5 একক দূরবর্তী সরলরেখা দুটির সমীকরণ নির্ণয় করো।

    Solution: 3x + 4y = 15 সরলরেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ: 3x + 4y + k = 0
    (1, -2) বিন্দু থেকে 3x + 4y + k = 0 সরলরেখার দূরত্ব

    \(= \frac{|3.1 + 4.(-2) + k|}{\sqrt{3^2 + 4^2}}\\ = \frac{|3 – 8 + k|}{\sqrt{9 + 16}}\\= \frac{|k – 5|}{5}\)

    প্রশ্নানুযায়ী,
    |k – 5|/5 = 7.5
    বা, k – 5 = ±37.5
    (+) চিহ্ন ধরে পাই,
    k – 5 = 37.5
    বা, k = 42.5
    ∴ সমান্তরাল সরলরেখার সমীকরণ:
    3x + 4y + 42.5 = 0
    বা, 6x + 8y + 85 = 0
    (-) চিহ্ন ধরে পাই,
    k – 5 = -37.5
    বা, k = -32.5
    ∴ সমান্তরাল সরলরেখার সমীকরণ:
    3x + 4y – 32.5 = 0
    বা, 6x + 8y – 65 = 0
    বা, 6x + 8y = 65
    Ans: সরলরেখা দুটির সমীকরণ:
    6x + 8y + 85 = 0 এবং
    6x + 8y = 65

    13. x + y = 4 সরলরেখার ওপর অবস্থিত এবং 4x + 3y = 10 সরলরেখা থেকে একক লম্বদূরত্ববিশিষ্ট বিন্দুসমূহের স্থানাঙ্ক নির্ণয় করো।

    Solution: ধরি, বিন্দুসমূহের স্থানাঙ্ক  (h, k)
    (h, k) বিন্দু  x + y = 4 সরলরেখার ওপর অবস্থিত।
    ∴ h + k = 4
    বা,  h + k – 4 = 0  . . . (i)
    (h, k) থেকে 4x + 3y = 10 সরলরেখার লম্বদূরত্ব

    \(= \frac{|4h + 3k – 10|}{\sqrt{4^2 + 3^2}}\\ = \frac{|4h + 3k – 10|}{5}\\\)প্রশ্নানুযায়ী,\(\quad \frac{|4h + 3k – 10|}{5}=1 \\⇒ 4h + 3k – 10 = ±5\)

    (+) চিহ্ন ধরে পাই,
    4h + 3k – 10 = 5
    বা, 4h + 3k – 15 = 0 . . . (ii)
    (-) চিহ্ন ধরে পাই,
    4h + 3k – 10 = -5
    বা, 4h + 3k – 5 = 0 . . . (iii)
    (i)×4 – (ii)×1 করে পাই,
    4h + 4k – 16 – (4h + 3k – 15) = 0
    ⇒ 4h + 4k – 16 – 4h – 3k + 15 = 0
    বা, k – 1 = 0
    বা, k = 1
    (i) নং থেকে পাই,
    h + 1 – 4 = 0
    বা, h = 3
    বিন্দুটির স্থানাঙ্ক (3, 1)
    (i)×3 – (iii)×1 করে পাই,
    3h + 3k – 12 – (4h + 3k – 5) = 0
    বা, 3h + 3k – 12 – 4h – 3k + 5 = 0
    বা,-h – 7 = 0
    বা, h = -7
    (i) নং থেকে পাই,
    -7 + k – 4 = 0
    বা, k = 11
    অপর বিন্দুটির স্থানাঙ্ক (-7, 11)
    Ans: বিন্দুসমূহের স্থানাঙ্ক (3,1) ও (-7, 11)

    14. একটি গতিশীল বিন্দুর 3x – 4y – 2 = 0 এবং 5x – 12y = 4 সরলরেখা দুটির ওপর লম্বদূরত্ব দুটি সর্বদা সমান হলে গতিশীল বিন্দুর সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করো।

    Solution: ধরি, গতিশীল বিন্দুটির স্থানাঙ্ক (h, k)
    (h, k) থেকে 3x – 4y – 2 = 0 সরলরেখার লম্বদূরত্ব

    \(= \frac{|3h – 4k – 2|}{\sqrt{3^2 + 4^2}}\\ = \frac{|3h – 4k – 2|}{\sqrt{9 + 16}}\\ = \frac{|3h – 4k – 2|}{5}\)আবার (h, k) থেকে 5x – 12y – 4 = 0 সরলরেখার লম্বদূরত্ব \(= \frac{|5h – 12k – 4|}{\sqrt{5^2 + 12^2}}\\ = \frac{|5h – 12k – 4|}{\sqrt{25 + 144}}\\ = \frac{|5h – 12k – 4|}{13}\)প্রশ্নানুযায়ী, \(\\\quad \frac{|3h – 4k – 2|}{5} = \frac{|5h – 12k – 4|}{13}\)

    বা, 13(3h – 4k – 2) = ±5(5h – 12k – 4)
    (+) চিহ্ন ধরে পাই,
    13(3h – 4k – 2) = 5(5h – 12k – 4)
    বা, 39h – 52k – 26 = 25h – 60k – 20
    বা, 14h + 8k – 6 = 0
    বা,7h + 4k – 3 = 0
    (-) চিহ্ন ধরে পাই,
    13(3h – 4k – 2) = -5(5h – 12k – 4)
    বা, 39h – 52k – 26 = -25h + 60k + 20
    বা,64h – 112k – 46 = 0
    বা, 32h – 56k – 23 = 0
    Ans: গতিশীল বিন্দুর সঞ্চারপথের সমীকরণ:
    7x + 4y = 3 অথবা 32x – 56y = 23

    15. t একটি পরিবর্তনশীল চল হলে (a, 0) বিন্দু থেকে x – ty + a t2 = 0 সরলরেখার ওপর অঙ্কিত লম্বের পাদবিন্দুর সঞ্চারপথ নির্ণয় করো।

    Solution: ধরি, x – ty + at2 = 0 সরলরেখার ওপর অঙ্কিত লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক (h, k)
    (a, 0) এবং (h, k) বিন্দু সংযোগকারী সরলরেখার প্রবনতা = 0 – k/a – h = – k/a – h
    x – ty + at2 = 0 সরলরেখার প্রবনতা = 1/t
    ∴ –k/a – h×1/t = -1
    বা, k/a – h×1/t = 1
    বা, t = k/a – h
    (h, k) বিন্দুটি x – ty + at2 = 0 সরলরেখার উপর অবস্থিত।
    ∴ h – tk + at2 = 0
    বা, h – (k/a – h).k + a(k/a – h)2 = 0 . . .  [∵ t = k/a – h]
    বা, (a – h)2.h – k(a – h).k + ak2 = 0
    বা,(a – h)2.h – ak2 + hk2 + ak2 = 0
    বা, (a – h)2.h + hk2 = 0
    বা, h[(a – h)2 + k2] = 0
    ∵ (a – h)2 + k2 ≠ 0
    ∴ h = 0
    Ans: অঙ্কিত লম্বের পাদবিন্দুর সঞ্চারপথ x = 0

    বর্ণনামূলক প্রশ্নাবলি
    প্রতিটি প্রশ্নের মান 4

    1. ABC ত্রিভুজের AB, BC ও CA বাহুর সমীকরণ যথাক্রমে 3x + 4y + 3 = 0, 2x + y + 1 = 0 , 2x + 3y + 1 = 0 ত্রিভুজটির A বিন্দুগামী উচ্চতার সমীকরণ নির্ণয় করো।  

    Solution: ABC ত্রিভুজের,
    AB: 3x + 4y + 3 = 0 . . .  (i)
    BC: 2x + y + 1 = 0 . . .  (ii) ও
    CA: 2x + 3y + 1 = 0 . . .  (ii)
    AB ও CA বাহুর ছেদবিন্দু:

    \(\quad \frac{x}{4-9} = \frac{y}{6-3} = \frac{1}{9-8}\\⇒\frac{x}{-5} = \frac{y}{3} = 1\)

    ∴ x=-5; y=3
    BC বাহুর প্রবনতা -2
    A বিন্দুগামী বাহুর প্রবনতা 1/2
    ∴ A বিন্দুগামী উচ্চতার সমীকরণ:
    y – 3 = 1/2(x + 5)
    বা, x – 2y + 11 = 0

    2. কোনো ত্রিভুজের দুটি বাহুর সমীকরণ x + 4y = 7 এবং 2x – 5y = 1; তার ভূমির সমীকরণ x + y = 2 হলে, ত্রিভুজটির উচ্চতার দৈর্ঘ্য ও সমীকরণ নির্ণয় করো।

    Solution: ত্রিভুজের দুটি বাহুর সমীকরণ:
    x + 4y = 7
    বা, x = 7 – 4y . . .  (i) এবং
    2x – 5y = 1 . . .  (ii)
    ভূমির সমীকরণ: x + y = 2
    (i) ও (ii) নং সরলরেখার ছেদবিন্দু:
    (ii) নং সমীকরণে x = 7 – 4y বসিয়ে পাই,
    2(7 – 4y) – 5y = 1
    বা, 14 – 8y – 5y = 1
    বা,-13y = -13
    বা, y = 1
    (i) নং সমীকরণে y = 1 বসিয়ে পাই,
    x = 7 – 4.1 = 3
    ∴ (i) ও (ii) নং সরলরেখার ছেদবিন্দু (3, 1)
    ভূমির সমীকরণ x + y = 2 . . .  (iii)
    (3, 1) বিন্দু থেকে ভূমির লম্বদূরত্ব

    \(= \frac{|3 + 1 – 2|}{\sqrt{1^2+1^2}} = \frac{2}{√2}=√2\ \) একক

    x + y = 2 সরলরেখার প্রবনতা -1
    ∴ ভূমির লম্ব সরলরেখার প্রবনতা 1
    (3, 1) বিন্দুগামী এবং 1 প্রবনতাবিশিষ্ট সরলরেখার সমীকরণ:
    y – 1 = 1(x – 3)
    বা, x – y – 2 = 0
    বা, x – y = 2
    Ans: ত্রিভুজটির উচ্চতার দৈর্ঘ্য √‌2 একক
    এবং  ত্রিভুজটির উচ্চতার সমীকরণ: x – y = 2

    দুটি সরলরেখার অন্তর্গত কোণ নির্ণয়

    3. প্রমাণ করো যে \(\left( \sqrt{a^2 – b^2}, 0 \right)\) ও \(\left( -\sqrt{a^2 – b^2}, 0 \right)\)বিন্দু দুটি থেকে \(\frac{x}{a} cos θ + \frac{y}{b } sin θ = 1 \) সরলরেখাটির ওপর অঙ্কিত লম্ব দুটির গুণফল \(b^2\) হবে।
    Solution: \( \left( \sqrt{a^2 – b^2}, 0 \right)\) বিন্দু থেকে \( \frac{x}{a } cos θ + \frac{y}{b} sin θ = 1 \) সরলরেখাটির ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য \(\\=\frac{\left| \frac{\sqrt{a^2 – b^2}}{a}cos θ + 0- 1 \right|}{\sqrt{\frac{cos^2 θ}{a^2}+\frac{sin^2 θ}{b^2}}}=\frac{\left| \frac{\sqrt{a^2 – b^2}}{a}cos θ – 1 \right|}{\sqrt{\frac{cos^2 θ}{a^2}+\frac{sin^2 θ}{b^2}}} \)\( \left(-\sqrt{a^2 – b^2}, 0 \right)\) বিন্দু থেকে \( \frac{x}{a } cos θ + \frac{y}{b} sin θ = 1 \) সরলরেখাটির ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য \(\\=\frac{\left| -\frac{\sqrt{a^2 – b^2}}{a}cos θ + 0- 1 \right|}{\sqrt{\frac{cos^2 θ}{a^2}+\frac{sin^2 θ}{b^2}}}=\frac{\left| \frac{\sqrt{a^2 – b^2}}{a}cos θ + 1 \right|}{\sqrt{\frac{cos^2 θ}{a^2}+\frac{sin^2 θ}{b^2}}}\)

    ∴ সরলরেখাটির ওপর অঙ্কিত লম্ব দুটির গুণফল

    \(=\frac{\left| \frac{\sqrt{a^2 – b^2}}{a}cos θ – 1 \right|}{\sqrt{\frac{cos^2 θ}{a^2}+\frac{sin^2 θ}{b^2}}}×\frac{\left| \frac{\sqrt{a^2 – b^2}}{a}cos θ + 1 \right|}{\sqrt{\frac{cos^2 θ}{a^2}+\frac{sin^2 θ}{b^2}}}\\=\frac{\left| \left( \frac{\sqrt{a^2 – b^2}}{a}cos θ – 1 \right)\left( \frac{\sqrt{a^2 – b^2}}{a}cos θ + 1 \right) \right|}{\left( \sqrt{\frac{cos^2 θ}{a^2}+\frac{sin^2 θ}{b^2}} \right)^2}\\=\frac{\left| \frac{a^2 – b^2}{a^2}cos^2 θ – 1 \right|}{\frac{cos^2 θ}{a^2}+\frac{sin^2 θ}{b^2}}\\=\frac{\left| \frac{a^2cos^2 θ – b^2cos^2 θ-a^2}{a^2} \right|}{\frac{b^2cos^2 θ+a^2sin^2 θ}{a^2.b^2}}\\=\frac{\left| -a^2\left(1-cos^2θ \right) – b^2cos^2 θ \right|}{\frac{b^2cos^2 θ+a^2sin^2 θ}{b^2}}\\=b^2\frac{\left| -\left(a^2sin^2θ+b^2cos^2 θ \right) \right|}{b^2cos^2 θ+a^2sin^2 θ}=b^2\quad (Proved)\)

    4. ABC সমবাহু ত্রিভুজের BC বাহুর সমীকরণ 5y = 12x – 3; যদি ত্রিভুr জটির ভরকেন্দ্র (2, -1) হয়, তবে ত্রিভুজটির একটি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো।

    Solution:

    A B         C G(2,-1) 5y=12x-3 D

    ABC সমবাহু ত্রিভুজের AD মধ্যমা।
    ত্রিভুজটির ভরকেন্দ্র G(2, -1) AD মধ্যমাকে 2ঃ1 অনুপাতে বিভক্ত করে।
    ∴  GD = 1/3AD
    ⇒ AD = 3GD = 3.2 = 6
    BC বাহুর সমীকরণ:
    5y = 12x – 3
    বা, 12x – 5y – 3 = 0
    ∵ AD ⊥ BC

    \(GD = \frac{|12.2 – 5.(-1) – 3|}{\sqrt{12^2 + 5^2}}\\\quad = \frac{|24 + 5 – 3|}{144 + 25} = \frac{26}{13} = 2\)

    ধরি, ত্রিভুজটির একটি বাহুর দৈর্ঘ্য a একক।
    √3/2.a = 6
    বা, a = 12/√3 = 4√3
    Ans: ত্রিভুজটির একটি বাহুর দৈর্ঘ্য 4√3 একক

    5. 3y + 2x + 22 = 0 সরলরেখার সাপেক্ষে (-3, -1) বিন্দুটির প্রতিবিম্ব বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো।

    Solution: ধরি, A(-3, -1) বিন্দুর প্রতিবিম্ব বিন্দুর স্থানাঙ্ক (h, k)
    (-3, -1) ও (h, k) বিন্দুর মধ্যবিন্দু (h-3/2, k-1/2)
    এবং (-3, -1) ও (h, k) বিন্দু সংযোগকারী সরলরেখার প্রবনতা(m1) = k+1/h+3
    3y + 2x + 22 = 0 সরলরেখার প্রবনতা(m2) = –2/3
    প্রদত্ত সরলরেখা এবং (-3, -1) ও (h, k) বিন্দু সংযোগকারী সরলরেখা পরস্পর লম্ব।
    ∴ m1×m2 = -1
    বা, k+1/h+3×(-2/3) = -1
    বা, 2(k +1) = 3(h + 3)
    বা,2k – 3h – 7 = 0 . . .  (i)
    আবার (h-3/2, k-1/2) বিন্দুটি 3y + 2x + 22 = 0 সরলরেখার উপর অবস্থিত।
    ∴ 3.k-1/2 + 2.h-3/2 + 22 = 0
    বা, 3k – 3 + 2h – 6 + 44 = 0
    বা, 3k + 2h + 35 = 0 . . .  (ii)
    (i) ও (ii)- এর ছেদবিন্দু:

    \(\quad \frac{k}{-105+14} = \frac{h}{-21-70} = \frac{1}{4+9}\\⇒\frac{k}{-91} = \frac{h}{-91} = \frac{1}{13}\\⇒ \frac{k}{-7} = \frac{h}{-7} = 1\)

    ∴ k = -7; h = -7
    ∴ ছেদবিন্দুর স্থানাঙ্ক (-7, -7)
    Ans: (-3, -1) বিন্দুর প্রতিবিম্ব বিন্দুর স্থানাঙ্ক (-7, -7)

    6. x + 3y – 7 = 0 সরলরেখা সাপেক্ষে A(3, 8) বিন্দুর প্রতিবিম্ব নির্ণয় করো।

    Solution: ধরি, A(3, 8) বিন্দুর প্রতিবিম্ব বিন্দুর স্থানাঙ্ক (h, k)
    (3, 8) ও (h, k) বিন্দুর মধ্যবিন্দু (3+h/2, 8+k/2) এবং
    (3, 8) ও (h, k) বিন্দু সংযোগকারী সরলরেখার প্রবনতা(m1) = k-8/h-3
    x + 3y – 7 = 0 সরলরেখার প্রবনতা(m2) = –1/3
    প্রদত্ত সরলরেখা এবং (3, 8) ও (h, k) বিন্দু সংযোগকারী সরলরেখা পরস্পর লম্ব।
    ∴ m1×m2 = -1
    বা, k-8/h-3×(-1/3) = -1
    বা, k-8 = 3h – 9
    বা,k – 3h + 1 = 0 . . .  (i)
    আবার  (3+h/2, 8+k/2) বিন্দুটি x + 3y – 7 = 0 সরলরেখার উপর অবস্থিত।
    3+h/2 + 3.8+k/2 – 7 = 0
    বা, 3 + h + 24 + 3k  – 14 = 0
    বা, h + 3k  + 13 = 0
    বা,h = -3k  – 13 . . .  (ii)
    (i) ও (ii)- এর ছেদবিন্দু:
    (i) নং-এ h = -3k  – 13 বসিয়ে পাই,
    k – 3(-3k  – 13) + 1 = 0
    বা, k + 9k  + 39 + 1 = 0
    বা, 10k = -40
    বা,k = -4
    (ii) নং-এ k = -4 বসিয়ে পাই,
    h = -3(-4)  – 13 = 12 – 13 = -1
    ∴ ছেদবিন্দুর স্থানাঙ্ক (-1, -4)
    Ans: A(3, 8) বিন্দুর প্রতিবিম্ব বিন্দুর স্থানাঙ্ক (-1, -4)

    7. মূলবিন্দু থেকে 3x + 4y – 5 = 0 সরলরেখার ওপর অঙ্কিত লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো।

    Solution: 3x + 4y – 5 = 0   . . . (i)
    (i) নং সরলরেখার ওপর অঙ্কিত লম্বের সমীকরণ 4x – 3y + k = 0 . . .  (ii)
    (ii) নং সরলরেখা (0, 0) বিন্দুগামী।
    ∴ 0 – 0 + k = 0
    বা k = 0
    লম্ব সরলরেখার সমীকরণ:
    4x – 3y = 0
    বা, x = 3y/4  . . .  (iii)
    (i) নং সমীকরণে x = 3y/4 বসিয়ে পাই,
    3.3y/4 + 4y – 5 = 0
    বা, 9y + 16y = 20
    বা, 25y = 20
    বা,y = 4/5
    (iii) নং থেকে পাই, x = 3/4.4/5 = 3/5
    Ans: লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক (3/5, 4/5)

    8. (2, 3) বিন্দু থেকে x + y – 11 = 0 সরলরেখার ওপর অঙ্কিত লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো।

    Solution: x + y – 11 = 0   . . . (i)
    (i) নং সরলরেখার ওপর অঙ্কিত লম্বের সমীকরণ x – y + k = 0 . . .  (ii)
    (ii) নং সরলরেখা (2, 3) বিন্দুগামী।
    ∴ 2 – 3 + k = 0
    বা k = 1
    লম্ব সরলরেখার সমীকরণ x – y + 1 = 0 . . .  (iii)
    (i) + (iii) করে পাই,
    x + y – 11 + x – y + 1 = 0
    বা, 2x = 10
    বা, x = 5
    (i) নং থেকে পাই,
    5 + y – 11 = 0
    বা, y = 6
    Ans: লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক (5, 6)

    9. 5x + y + 6 = 0 সরলরেখা সাপেক্ষে (4, -13) বিন্দুর প্রতিবিম্ব নির্ণয় করো।

    Solution: 5x + y + 6 = 0  . . . (i)
    (i) নং সরলরেখার লম্ব সরলরেখার সমীকরণ x – 5y + k = 0 . . . (ii)
    (ii) নং সরলরেখা (4, -13) বিন্দুগামী।
    ∴ 4 – 5(-13) + k = 0
    বা, k = -69
    লম্ব সরলরেখার সমীকরণ x – 5y – 69 = 0 . . . (iii)
    (i) ও (iii) নং সরলরেখার ছেদবিন্দু:

    \(\quad \frac{x}{-69+30} = \frac{y}{6+345} = \frac{1}{-25-1}\\⇒\frac{x}{-39} = \frac{y}{351} = \frac{1}{-26}\\⇒ \frac{x}{3} = \frac{y}{-27} = \frac{1}{2}\\∴ x = \frac{3}{2};\ y = -\frac{27}{2}\)

    ছেদবিন্দুর স্থানাঙ্ক (3/2, –27/2)
    ধরি, প্রতিবিম্ব বিন্দুর স্থানাঙ্ক (h, k)
    4+h/2 = 3/2
    বা, 4+h = 3
    বা, h = -1
    এবং k-13/2 = –27/2
    বা, k-13 = -27
    বা, k = -14
    Ans: প্রতিবিম্ব বিন্দুর স্থানাঙ্ক (-1, -14)

    10. দেখাও যে 11x – 3y + 11 = 0 সরলরেখার ওপর অবস্থিত যে-কোনো বিন্দু 12x + 5y + 12 = 0 এবং 3x – 4y + 3 = 0 সরলরেখা দুটি থেকে সমদূরবর্তী।

    Solution: 12x + 5y + 12 = 0 এবং 3x – 4y + 3 = 0 সরলরেখা দুটির অর্ন্তভুক্ত কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ:

    \(\quad \frac{12x + 5y + 12} {\sqrt{12^2 + 5^2}} = ±\frac{3x – 4y + 3} {\sqrt{3^2 + 4^2}}\\⇒\frac{12x + 5y + 12} {\sqrt{169}} = ±\frac{3x – 4y + 3} {\sqrt{25}}\\⇒\frac{12x + 5y + 12} {13} = ±\frac{3x – 4y + 3} {5}\)

    ⇒ 60x + 25y + 60 = ± (39x – 52y + 39)
    (+) চিহ্ন ধরে, 
    60x + 25y + 60 = 39x – 52y + 39
    ⇒ 21x + 77y + 21 = 0
    ⇒ 3x + 11y + 7 = 0
    (-) চিহ্ন ধরে,
    60x + 25y + 60 = -(39x – 52y + 39)
    ⇒ 60x +  39x + 25y – 52y + 60 + 39 = 0
    ⇒ 99x – 27y + 99 = 0
    বা 11x – 3y + 11 = 0
    ∴ 11x – 3y + 11 = 0 সরলরেখা 12x + 5y + 12 = 0 এবং 3x – 4y + 3 = 0 সরলরেখা দুটির অর্ন্তভুক্ত কোণের সমদ্বিখণ্ডক।
    অতএব 11x – 3y + 11 = 0 সরলরেখার ওপর অবস্থিত যে-কোনো বিন্দু 12x + 5y + 12 = 0 এবং 3x – 4y + 3 = 0 সরলরেখা দুটি থেকে সমদূরবর্তী। (Proved)

    11. 3x – 2y + 5 = 0 সরলরেখার ওপর লম্বভাবে অবস্থিত এমন সরলরেখার সমীকরণ নির্ণয় করো যার মূলবিন্দু থেকে লম্বদূরত্ব, (2, -1) বিন্দু থেকে প্রদত্ত সরলরেখার লম্বদূরত্বের সমান।

    Solution: 3x – 2y + 5 = 0 সরলরেখার ওপর লম্ব সরলরেখার সমীকরণ 2x + 3y + k = 0 . . .  (i)
    মূলবিন্দু থেকে (i) নং সরলরেখার লম্বদূরত্ব

    \(= \frac{|0+0+k|}{\sqrt{2^2+3^2}} = \frac{|k|}{√13}\\\)(2, -1) বিন্দু থেকে প্রদত্ত সরলরেখার লম্বদূরত্ব\(= \frac{|3.2-2.(-1)+5|}{\sqrt{3^2+2^2}} ⇒ \frac{|13|}{√13}=√13\\\)প্রশ্নানুযায়ী, \(\quad \frac{|k|}{√13}=√13\\⇒|k| = 13 \\⇒k = ±13\)

    Ans: নির্নেয় সরলরেখার সমীকরণ 2x + 3y ±13 = 0

    12. দেখাও যে, 9x + 3y = 20 সরলরেখার ওপর অবস্থিত যে-কোনো বিন্দু থেকে x + 3y = 6 এবং 13x – 9y = 10 সরলরেখা দুটির ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য সমান।

    Solution: ধরি, (h, k) বিন্দু থেকে x + 3y = 6 এবং 13x – 9y = 10 সরলরেখা দুটির ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য সমান।

    \(⇒\frac{|h + 3k – 6|} {\sqrt{1^2 + 3^2}} = \frac{|13h – 9k – 10|} {\sqrt{13^2 + 9^2}}\\⇒\frac{|h + 3k – 6|} {\sqrt{10}} = \frac{|13h – 9k – 10|} {\sqrt{250}}\\⇒\frac{|h + 3k – 6|} {\sqrt{10}} = \frac{|13h – 9k – 10|} {5\sqrt{10}}\\⇒\frac{|h + 3k – 6|} {1} = \frac{|13h – 9k – 10|} {5}\)

    ⇒ 5(h + 3k – 6) = ±(13h – 9k – 10)
    (+) চিহ্ন ধরে,
      5(h + 3k – 6) = (13h – 9k – 10)
    বা, 5h – 13h + 15k + 9k – 30 + 10 = 0
    বা, – 8h + 24k – 20 = 0
    বা,2h – 6k + 5 = 0
    (-) চিহ্ন ধরে,
      5(h + 3k – 6) = -(13h – 9k – 10)
    বা, 5h + 13h + 15k – 9k – 30 – 10 = 0
    বা, 18h + 6k – 40 = 0
    বা,9h + 3k – 20 = 0
    বা, 9h + 3k = 20
    সুতরাং (h, k) বিন্দুটি 9x + 3y = 20 সরলরেখাটিকে সিদ্ধ করে।
    অতএব  (h, k) বিন্দুটি 9x + 3y = 20 সরলরেখার উপর অবস্থিত।
    ∴ 9x + 3y = 20 সরলরেখার ওপর অবস্থিত যে-কোনো বিন্দু থেকে x + 3y = 6 এবং 13x – 9y = 10 সরলরেখা দুটির ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য সমান। (Proved)

    13. (-2, 6) বিন্দু থেকে 2x + 3y = 1 সরলরেখার ওপর অঙ্কিত লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। প্রদত্ত সরলরেখাটির সাপেক্ষে (-2, 6) বিন্দুর প্রতিবিম্ব বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো।

    Solution: 2x + 3y = 1 . . .  (i) সরলরেখার ওপর অঙ্কিত লম্ব সরলরেখার সমীকরণ 3x – 2y + k = 0
    সরলরেখাটি (-2, 6) বিন্দুগামী।
    ∴ 3×(-2) – 2×6 + k = 0
    বা, k = 18
    ∴ লম্ব সরলরেখাটির সমীকরণ: 3x – 2y + 18 = 0 . . .  (ii)
    (i) ও (ii) নং সরলরেখার ছেদবিন্দু:

    \(\quad \frac{x}{54-2} = \frac{y}{-3-36} = \frac{1}{-4-9}\\⇒\frac{x}{52} = \frac{y}{-39} = \frac{1}{-13}\\⇒ \frac{x}{-4} = \frac{y}{3} = 1\)

    ∴ x = -4; y = 3
    ছেদবিন্দুর স্থানাঙ্ক (-4, 3)
    Ans: অঙ্কিত লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক (-4, 3)
    ধরি, (-2, 6) বিন্দুর প্রতিবিম্ব বিন্দুর স্থানাঙ্ক (h, k)
    h-2/2 = -4,
    বা, h-2 = -8
    বা, h = -6,
    আবার k+6/2 = 3
    বা, k+6 = 6
    বা,k = 0
    ∴ প্রতিবিম্ব বিন্দুর স্থানাঙ্ক (-6, 0)
    Ans:  (-2, 6) বিন্দুর প্রতিবিম্ব বিন্দুর স্থানাঙ্ক (-6, 0)

    14. কোনো বর্গাকার চিত্রের দুটি বাহুর সমীকরণ যথাক্রমে 5x + 12y – 10 = 0 এবং 5x + 12y + 29 = 0 এবং অন্য একটি বাহু (3, 5) বিন্দুগামী। অন্য বাহু দুটির সমীকরণ নির্ণয় করো।

    Solution: দুটি বাহুর সমীকরণ যথাক্রমে
    5x + 12y – 10 = 0 এবং
    5x + 12y + 29 = 0
      স্পষ্টতই বাহু দুটি পরস্পর সমান্তরাল।
    ধরি, ABCD বর্গক্ষেত্রের,
    AB বাহুর সমীকরণ: 5x + 12y – 10 = 0 . . .  (i) এবং
    CD বাহুর সমীকরণ: 5x + 12y + 29 = 0 . . .  (ii)
    BC বাহু AB বাহুর উপর লম্ব।
    আরও ধরি, BC বাহুর সমীকরণ: 12x – 5y + k = 0 . . .  (iii)
    BC বাহু (3, 5) বিন্দুগামী।
    ∴ 12.3 – 5.5 + k = 0
    বা, 36 – 25 + k = 0
    বা, k = -11
    ∴ BC বাহুর সমীকরণ: 12x – 5y – 11 = 0  . . .  (iv)
    CD বাহু BC বাহুর সমান্তরাল।
    ∴ BC বাহুর সমীকরণ: 12x – 5y + p = 0
    ABCD একটি বর্গাক্ষেত্র।
    ∴ AB ও CD বাহুর দূরত্ব = BC ও DA বাহুর দূরত্ব

    \(⇒\frac{|29 – (-10)|} {\sqrt{5^2 + 12^2}} = \frac{|p – (-11)|} {\sqrt{12^2 + 5^2}}\\⇒\frac{|29 +10|} {\sqrt{25 + 144}} = \frac{|p + 11|} {\sqrt{144 + 25}}\\⇒\frac{39} {\sqrt{169}} = \frac{|p + 11|} {\sqrt{169}}\)

    ⇒ |p + 11| = 39
    ⇒ p + 11= ±39
    ∴ p = 39-11, -39-11
    = 28, -50
    ∴ BC বাহুর সমীকরণ:
    12x – 5y + 28 = 0 অথবা 12x – 5y – 50 = 0
    Ans: অন্য বাহু দুটির সমীকরণ:
    12x – 5y – 11 = 0 এবং
    12x – 5y + 28 = 0 অথবা 12x – 5y – 50 = 0

    15. দেখাও যে, x cos α+ y sin α= p, x sin α- y cos α= -p, x cos α+ y sin α= – p এবং x sin α- y cos α= p সরলরেখা চারটি একটি বর্গাকার চিত্র উৎপন্ন করে।

    Solution: সরলরেখা চারটি হলো:
    x cos α + y sin α = p . . . .  (i)
    x sin α – y cos α = -p . . . .  (ii)
    x cos α + y sin α = – p . . . .  (iii) এবং
    x sin α – y cos α = p . . . .  (iv)
    স্পষ্টতই (i) ও (iii) নং সরলরেখা পরস্পর সমান্তরাল।
    আবার (ii) ও (iv) নং সরলরেখা পরস্পর সমান্তরাল।
    ∴ সরলরেখা চারটি দ্বারা উৎপন্ন চর্তুভূজটি হল একটি সামান্তরিক।
    (i) নং থেকে পাই,
    x cos α + y sin α = p
    বা, y sin α = -x cos α + p
    বা, y = -cot α x + p cosec α
    ∴ (i) নং সরলরেখার প্রবনতা (m1) = -cot α
    (ii) নং থেকে পাই,
      x sin α – y cos α = -p
    বা, y cos α = x sin α + p
    বা, y = tan α x + p sec α
    ∴ (ii) নং সরলরেখার প্রবনতা (m2) = tan α
    ∴ m1×m2 = -cot α×tan α = -1
    অতএব (i) নং ও (ii) নং সরলরেখা পরস্পর লম্ব সরলরেখা।
    সুতরাং সরলরেখা চারটি দ্বারা উৎপন্ন সামান্তরিকটি একটি আয়তক্ষেত্র।
     (i) ও (iii) নং সমান্তরাল সরলরেখার মধ্যে দূরত্ব

    \(= \frac{\left| -p – p \right|} {sin^2α + cos^2α} = |-2p| = 2p\\\)(ii) ও (iv) নং সমান্তরাল সরলরেখার মধ্যে দূরত্ব \(= \frac{\left| -p – (-p) \right|} {sin^2α + cos^2α} = |-2p| = 2p\)

    ∴ সরলরেখা চারটি দ্বারা উৎপন্ন আয়তক্ষেত্রটির বিপরীত বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব সমান।
    ∴ সরলরেখা চারটি দ্বারা উৎপন্ন চর্তুভূজটি হল একটি বর্গক্ষেত্র। 

error: Content is protected !!
Verified by MonsterInsights