অন্তরকলজের ব্যাখ্যা || দ্বাদশ শ্রেণি || Significance of Derivative S N Dey || Class XII || Part-2
অন্তরকলজের ব্যাখ্যা || দ্বাদশ শ্রেণি || Significance of Derivative S N Dey || Class XII || Part-2
Significance of Derivative S N Dey অন্তরকলজের ব্যাখ্যা Part-1-CLICK HERE
3. (i) ABC ত্রিভুজের c বাহু এবং C কোণ অপরিবর্তিত রেখে অপর বাহু দুটি ও কোণ দুটি স্বল্প পরিবর্তন করা হলে দেখাও যে, da/cosA + db/cosB = 0
Solution:
a/sinA = b/sinB = c/sinC = 2R – – – [ধরি, পরিবৃত্তের ব্যাসার্ধ]
∴ a = 2RsinA
বা, da = 2RcosA dA
বা, da/cosA = 2RdA – – – – (i)
আবার,
b = 2RsinB
বা, db = 2RcosBdB
বা, db/cosB = 2RdB – – – – (ii)
(i) + (ii) করে পাই,
da/cosA + db/cosB
= 2RdA +2RdB
= 2R(dA + dB)
= 2R × 0 – -[∵ A + B +C = π
dA + dB = 0
= 0 ∵ C ধ্রুবক ∴ dC = 0]
da/cosA + db/cosB = 0 (Proved)
(ii) কোনো ত্রিভুজ ABC-তে যদি a ও b বাহু দুটি অপরিবর্তিত রেখে ভূমিস্থ কোণ দুটি A ও B -এর স্বল্প পরিবর্তন করা হয়, তবে প্রমাণ করো যে,
4. দোলকের দৈর্ঘ্য l ও দোলনকাল T যদি T=2л√l/g সূত্র দ্বারা আবদ্ধ হয় এবং g দৈর্ঘ্যের ত্রুটি 1% হলে, দোলনকালের ত্রুটি নির্ণয় করো।
Solution:
5. একটি গোলকের ব্যাসার্ধের পরিমাপ হল 20 সেমি। যদি ব্যাসার্ধের পরিমাপে সম্ভাব্য ত্রুটির মান 0.05 সেমি হয়, তবে গোলকের আয়তনের পরিমাপে ত্রুটি, আপেক্ষিক ও শতকরা ত্রুটির মান নির্ণয় করো।
Solution:
ধরি,গোলকের ব্যাসার্ধ = r সেমি।
এখানে, r = 20 সেমি এবং Δr = 0.05 সেমি
গোলকের আয়তন V হলে,
V = 4/3 πr3
∴ dV/dr = 4πr2
⇒ dV = 4πr2 × Δr
⇒ dV = 4π×(20)2 ×0.05
⇒ dV = 4π×400×5/100
⇒ dV = 80π
Ans: আয়তনের পরিমাপে ত্রুটির মান 80π
∴ dV/V = 80π/4/3 π(20)3
⇒ dV/V = 80×3/4×8000
⇒ dV/V = 3/400
⇒ dV/V = 0.0075
Ans: আয়তনের পরিমাপে আপেক্ষিক ত্রুটির মান 0.0075
∴ dV/V × 100 = 0.0075×100
= 0.75
Ans: আয়তনের পরিমাপে শতকরা ত্রুটির মান 0.75
6. দেখাও যে, কোনো ঘনকের আয়তনের পরিমাপে আপেক্ষিক ত্রুটির মান তার বাহুর পরিমাপে আপেক্ষিক ত্রুটির প্রায় তিনগুণ।
Solution:
ধরি, ঘনকের বাহুর দৈর্ঘ্য a একক।
ঘনকের আয়তন V হলে,
V = a3
∴ dV/da = 3a2
⇒ dV = dV/da .da
⇒ dV = 3a2.da
⇒ dV = 3a2 × a × da/a
⇒ dV = 3a3 × da/a
∴ dV/V = 1/V × 3a3 × da/a
⇒ dV/V = 1/3a3 × 3a3 × da/a
⇒ dV/V = 3 da/a
∴ আয়তনের পরিমাপে আপেক্ষিক ত্রুটি = 3× বাহুর পরিমাপে আপেক্ষিক ত্রুটি (Proved)
7. একটি বেলুনের ব্যাসার্ধ 7 সেমি। ব্যাসার্ধ মাপতে গিয়ে যদি 0.01 সেমি ত্রুটি হয়, তবে বেলুনের আয়তন নির্ণয় করতে গিয়ে কত ত্রুটি হবে নির্ণয় করো।
Solution:
ধরি, বেলুনের ব্যাসার্ধ r;
এখানে, r = 7 সেমি এবং Δr = 0.01 সেমি
বেলুনের আয়তন V হলে,
V = 4/3 πr3
∴ dV/dr = 4/3 π.3.r2
⇒ dV/dr = 4πr2
∴ ΔV = dV/dr.Δr
⇒ ΔV = 4πr2.Δr
⇒ ΔV = 4π72.0.01 – – – – [r = 7]
⇒ ΔV = 4×22/7×72×1/100
⇒ ΔV = 6.16
Ans: বেলুনের আয়তন নির্ণয়ে ত্রুটি 6.16 বর্গসেমি ।
8. একটি ওলটানো লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতির জলাধারের উচ্চতা 24 ইঞ্চি ও ভূমির ব্যাস 12 ইঞ্চি। জলাধারে প্রতি মিনিটে 100 ঘনইঞ্চি জল ঢালা হয়। যখন জলাধারে জলের উচ্চতা 10 ইঞ্চি তখন জলতলের উচ্চতা কী হারে বৃদ্ধি পায়?
Solution:
ধরি, t সময়ে জলাধারে সঞ্চিত জলের আয়তন V;
জলের উপরিতলের ব্যাসার্ধ r এবং জলের গভীরতা h হলে,
সঞ্চিত জলের আয়তন
V = 1/3 πr2h
এখানে,
OB = 24 ইঞ্চি ; OA =6 ইঞ্চি, OB= 24 ইঞ্চি;
t সময়ে CD = r; জলের গভীরতা CB = h
স্পষ্টতই, △AOB এবং △DCB সদৃশ।
9. 6 ফুট লম্বা এক ব্যক্তি 15 ফুট উচ্চ একটি আলোকস্তম্ভের পাদদেশ থেকে ঘণ্টায় 3 মাইল বেগে সরে আসলে,
(i) তার ছায়ার দৈর্ঘ্য কী হারে বৃদ্ধি পাবে?
(ii) তার ছায়ায় দূরবর্তী প্রান্ত কত বেগে গতিশীল হবে ?
(i)
Solution:
এখানে, আলোকস্তম্ভের উচ্চতা(AB) = 15 ফুট,
ব্যক্তির উচ্চতা(DE) = 6 ফুট,
dx/dt = 3 মাইল/ঘন্টা,
ধরি, BE = x, ছায়ার দৈর্ঘ্য(EC) = y,
স্পষ্টতই, △ABC এবং △DEC সদৃশ।
Ans: ব্যক্তিটির ছায়ার দৈর্ঘ্য ঘন্টায় 2 মাইল বেগে বাড়বে।
(ii)
Solution:
d(x+y) = dy/dt + dx/dt
= 3 + 2 =5
Ans: ছায়ার দূরবর্তী প্রান্তের বেগ ঘন্টায় 5 মাইল বেগে গতিশীল হবে।
10.কোনো জলাধারের তলদেশ 3 ফুট বাহুবিশিষ্ট একটি বর্গক্ষেত্র। যদি জলাধারে জলের উচ্চতা প্রতি মিনিটে 1 ফুট বৃদ্ধি পায়, তবে তাতে কী হারে জল ঢালা হচ্ছিল?
Solution:
ধরি, জলাধারটির বাহুর দৈর্ঘ্য a ফুট এবং উচ্চতা h ফুট
∴ জলাধারটির আয়তন V = a2h
এখানে a = 3 ফুট, dV/dt = a2
dh/dt = 1 ফুট/মিনিট
∵ V = a2h
⇒ dV/dt = a2.dh/dt
⇒dV/dt = 32×1
⇒ dV/dt = 9
Ans: 9 ঘনফুট/মিনিট হারে জল ঢালা হচ্ছিল।
11. প্রতি মিনিটে 3 ঘনফুট হারে বালি ফেলে ভূমি সমতলে একটি লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করা হয়, যার উচ্চতা ভূমির ব্যাসার্ধের অর্ধেক। যখন ভূমির ব্যাসার্ধ 4 ফুট, তখন কী হারে তার উচ্চতা বৃদ্ধি পাবে?
Solution:
ধরা যাক,লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধ r এবং উচ্চতা h
এখানে dV/dt = 3 ঘনফুট/মিনিট
এবং h = r/2
বা, r = 2h
শঙ্কুর আয়তন হলে,
V = 1/3 πr2h
বা, V = 1/3 π(2h)2h
= 4/3 πh3
∴ dV/dt = 4/3 π.3.h2
⇒ dV/dt = 4πh2 dh/dt
⇒ 3 = 4π(r/2)h2 dh/dt
⇒ 3 = 4π(4/2)2 dh/dt
⇒ 3 = 4π.4 dh/dt
⇒ dh/dt = 3/16π
Ans: প্রতি মিনিটে 3/16π ফুট হারে তার উচ্চতা বৃদ্ধি পাবে
12. 26 ফুট দীর্ঘ একটি মই উল্লম্ব দেওয়ালের গায়ে হেলানো অবস্থায় আছে। দেওয়াল থেকে মইটির নিম্নপ্রান্তের অনুভূমিক দূরত্ব 10 ফুট। যদি মইটির ঊর্ধ্বপ্রান্ত সেকেন্ডে 10 ইঞ্চি বেগে নামতে থাকে, তবে তার নিম্নপ্রান্ত ভূমির ওপর কত বেগে গতিশীল হবে? মইটির প্রবণতা যে হারে পরিবর্তিত হয় তাও নির্ণয় করো।
Solution:
ধরি, AB = x এবং BC = y
মইটির উচ্চতা(AC) = 26 ফুট = 26×12 ইঞ্চি
t সময়ে মইটি অনুভূমিক মেঝের সঙ্গে θ কোণ করে থাকলে,
প্রবণতা(m) = tanθ = x/y
এখানে dx/dt = 10 ইঞ্চি/সেকেন্ড
চিত্রে BC = 50 ফুট
ABC সমকোণী ত্রিভুজের,
x2 + y2 = (26×12)2
⇒ 2x×dx/dt + 2y×dy/dt = 0
⇒ x×dx/dt + 2y×dy/dt = 0
⇒ y×dy/dt = 2x×dx/dt
⇒ dy/dt = – x/y×dx/dt
y = BC = 10 ফুট = 10×12 ইঞ্চি হলে,
x2 + y2 = (26×12)2 থেকে পাই,
x2 + (10×12)2 = (26×12)2
বা, x2 = (26×12)2 – (10×12)2
বা, x2 = 122(262 – 102)
বা, x2 = 122(26 + 10)(26 – 10)
বা, x2 = 122 × 36 × 16
বা, x = 12 × 6 × 4
∴ dy/dt = – x/y×dx/dt
⇒ dy/dt = – 12 × 6 × 4/12 × 10×(-10)
= 24
Ans: মইটির ঊর্ধ্বপ্রান্ত সেকেণ্ডে 24 ইঞ্চি বা 2 ফুট বেগে গতিশীল।
দ্বিতীয় অংশঃ প্রবণতা পরিবর্তনের হার-
m = tanθ = x/y
13. ভূমি সমতলে পর্যবেক্ষক থেকে 50 ফুট দূরে একটি বেলুন সেকেন্ডে 6 ফুট বেগে উল্লম্বভাবে ওপরদিকে ওঠে। যখন ভূমি থেকে বেলুনের উচ্চতা 120 ফুট তখন সেটি কত বেগে পর্যবেক্ষক থেকে দূরে সরে যায়?
Solution:
ধরি, AB = x ফুট এবং AC = y ফুট
এখানে dx/dt = 6 ফুট/সেকেন্ড
চিত্রে BC = 50 ফুট
ABC সমকোণী ত্রিভুজের,
y2 = x2 + 502
বা, y2 = 1202 + 502 – – – [∵ AB = 200]
বা, x2 = 14400 + 2500
বা, x2 = 16900
বা, x = 130
বা, (120) 2 + 502=y2
বা, y = 130
আবার,
y2 = x2 + 502
⇒ 2y×dy/dt = 2x×dx/dt
⇒ y×dy/dt = 2x×dx/dt
⇒ dy/dt = x/y×dx/dt
⇒ dy/dt = 120/130×6
⇒ dy/dt = 72/13
Ans: বেলুনটি সেকেন্ডে 72/13 ফুট বেগে পর্যবেক্ষক থেকে দূরে সরে যায়1
অন্তরকলজের ব্যাখ্যা Significance of Derivative S N Dey Part-2 – PROSTUTI
14. একটি বাড়ি থেকে 30 ফুট দূরে ভূমিতে একটি বাতি জ্বলছিল; 6 ফুট লম্বা এক ব্যক্তি বাতির কাছ থেকে প্রতি সেকেন্ডে 5 ফুট বেগে বাড়ির দিকে হাঁটতে থাকে। বাড়ি থেকে যখন তার দূরত্ব 15 ফুট, তখন কী হারে দেওয়ালে তার ছায়ার দৈর্ঘ্য কমতে থাকবে?
Solution:
ধরি, DE ছায়ার দৈর্ঘ্য এবং ব্যক্তিটির উচ্চতা(BC) = 6 ফুট ;
চিত্রে AE = 30 ফুট, CE=15 ফুট, AC = x ফুট (ধরি,)
dx/dt = 5 ফুট/সেকেন্ড;
স্পষ্টতই, △AED এবং △ACB সদৃশ।
15. একজন বালক একটি ঘুড়ি ওড়াচ্ছিল। ঘুড়িটির উচ্চতা যখন 160 ফুট তখন বালকটি থেকে ঘুড়ির সুতোর দৈর্ঘ্য 200 ফুট (সুতোটি একটি সরলরেখায় আছে ধরে নাও) বালকটি থেকে অনুভূমিক তলের সমান্তরালভাবে ঘুড়িটি ঘণ্টায় 5 মাইল বেগে উড়তে থাকলে বালকটি কী হারে সুতো ছাড়ছিল?
Solution:
ধরি, ঘুড়ির সুতোর দৈর্ঘ্য(AC) = y ফুট এবং BC = x ফুট
এখানে AB = 160 ফুট;
dy/dt = 5 মাইল/ঘণ্টা
ABC সমকোণী ত্রিভুজের,
x2 +1602 = y2
বা, x2 +1602 = 2002
বা, x2 = 2002 -1602 – – – [∵ AB = 200]
বা, x2 = (200 + 160)(200 + 160)
বা, x2 = 360×40
বা, x = 6×20 = 120
∵ x2 +1602 = y2
⇒ 2x×dx/dt = 2y×dy/dt
⇒ xdx/dt = ydy/dt
⇒ dy/dt = x/y×dx/dt
⇒ dy/dt = 120/200×5
⇒ dy/dt = 120/200×5
⇒ dy/dt = 3
Ans: বালকটি 3মাইল/ঘণ্টা বেগে সুতো ছাড়ছিল।
অন্তরকলজের ব্যাখ্যা Significance of Derivative S N Dey Part-2 – PROSTUTI
16. অক্ষটিকে উল্লম্ব অবস্থায় রাখা একটি শঙ্কু আকৃতির পাত্র থেকে প্রতি মিনিটে 8৪৪ ঘনমিটার জল সমহারে পাম্প করে ফেলা হচ্ছে। যদি শঙ্কুর অর্ধ-শীর্ষকোণ 45° হয়, তবে যখন জলের গভীরতা 2 মিটার, তখন জলতল অবনমনের হার বের করো।
Solution:
সমকোণী △ABC-এর ∠BAC= 45°
ধরি শঙ্কু আকৃতির পাত্রের ব্যাসার্ধ r মিটার এবং উচ্চতা hমিটার
∵ ∠BAC= 45°
∴ h = r
শঙ্কুর আয়তন V হলে,
V = 1/3 πr2h = 1/3 πr3 – – – [∵ h = r]
⇒ dV/dr = 1/3×π×3r2
⇒ dv = πr2 dr
⇒ 88 = π×22×dr
⇒ 88 = 22/7×4×dr
⇒ dr = 7
Ans: জলতল অবনমনের হার 7 মিটার
17. একটি বৃত্তাকার কালির ফোঁটা সেকেন্ডে 2 বর্গসেমি হারে বড়ো হয়; 26/11 সেকেন্ড পরে তার ব্যাসার্ধ কী হারে বৃদ্ধি পায়, তা নির্ণয় করো।
Solution:
ধরি 26/11 সেকেন্ড পরে বৃত্তাকার কালির ফোঁটার ব্যাসার্ধ r সেমি,
∴ বৃত্তাকার কালির ফোঁটার ক্ষেত্রফল S = πr2
প্রশ্নানুসারে,
πr2 = 2 × 26/11
বা, 22/7 r2 = 2 × 28/11
বা, r2 = 4×7×7/11×11
বা, r = 2×7/11 = 14/11
এখানে, dS/dt = 2
∵ S = πr2
⇒ dS/dt = 2πrdr/dt
⇒ 2 = 2×22/7×14/11×dr/dt
⇒ 1 = 4×dr/dt
⇒ dr/dt = 1/4 = 0.25
Ans: ব্যাসার্ধ সেকেন্ডে 0.25 সেমি বৃদ্ধি পায়।

18. স্থির হ্রদে একটি পাথর ফেলা হয় এবং ঢেউগুলি সেকেন্ডে 4 সেমি হারে বৃত্তাকারে গতিশীল হয়। যে সময়ে বৃত্তাকার ঢেউ-এর ব্যাসার্ধ 10 সেমি, তখন সীমাবদ্ধ ক্ষেত্রফল কত দ্রুত বৃদ্ধি পায়?
Solution:
ধরি বৃত্তাকার ঢেউ-এর ব্যাসার্ধ r সেমি,
∴ বৃত্তাকার ঢেউ-এর ক্ষেত্রফল S = πr2
এখানে, dr/dt = 4
∵ S = πr2
∴ dS/dt = 2πr.dr/dt
=2π×10×4
= 80π
Ans: 80 বর্গসেমি হারে সীমাবদ্ধ ক্ষেত্রফল বৃদ্ধি পায়।
অন্তরকলজের ব্যাখ্যা Significance of Derivative S N Dey Part-2 – PROSTUTI
19. দুটি রাস্তা AB ও BC পরস্পর B বিন্দুতে ছেদ করে, যেখানে ∠ABC = 60° এবং AB = 28 মিটার। একজন ব্যক্তি A বিন্দু থেকে সেকেন্ডে 4 মিটার বেগে B অভিমুখে সাইকেল চালাতে আরম্ভ করে এবং ওই সময়ে B বিন্দু থেকে সেকেন্ডে 8 মিটার বেগে অপর এক ব্যক্তি BC রাস্তায় সাইকেল চালাতে আরম্ভ করে। যাত্রার 3 সেকেন্ড পর তাদের মধ্যবর্তী দূরত্ব কী হারে পরিবর্তিত হয়?
Solution:
এখানে, ∠ABC = 60° এবং AB = 28 মিটার।
ধরি, t সেকেন্ড পর তারা D ও E বিন্দুতে পৌছয়।
প্রথম ব্যক্তি A বিন্দু থেকে t সেকেন্ডে যায় 4t মিটার এবং
দ্বিতীয় ব্যক্তি B বিন্দু থেকে t সেকেন্ডে যায় 8t মিটার।
অাসে।
∴ BD = 28 – 4t এবং BE = 8t মিটার এবং DE = x (ধরি)
20. কোনো গ্যালভানোমিটারে C = ktanθ সমীকরণের সাহায্যে তড়িৎপ্রবাহ C-এর পরিমাণ নির্ণয় করা হয় (k একটি ধ্রুবক) θ = 45°-তে θ-এর পরিমাপে 0.7% ত্রুটির জন্য অনুরূপ প্রবাহমাত্রার ত্রুটি নির্ণয় করো।
Solution:
C = ktanθ
∴ dC/dθ = ksec2θ
এখানে, △θ/θ × 100 = 0.7
বা, △θ = 0.7θ/100
∴ △C = dC/dθ × △θ
= ksec2θ × 0.7θ/100
অন্তরকলজের ব্যাখ্যা Significance of Derivative S N Dey Part-2 – PROSTUTI
21. ভূমি সমতল থেকে ⅔ কিমি উচ্চতায় একটি উড়োজাহাজ ঘণ্টায় 15 কিমি বেগে অনুভূমিক দিকে গতিশীল। ভূমির ওপর অবস্থিত একটি স্থির বিন্দু থেকে উড়োজাহাজটি কী হারে দূরে সরে যায় (প্রদত্ত, 2 মিনিট আগে উড়োজাহাজটি ওই স্থির বিন্দুর ওপর দিয়ে গিয়েছিল)?
Solution:
2 মিনিটে উড়োজাহাজটি যায়
= 15 × 2/60 কিমি
= ½ কিমি।
চিত্রে AC = ⅔ কিমি;
CB = x কিমি এবং AB = y কিমি হলে
x2 = y2 + (⅔)2
⇒ 2x dx/dt = 2y dy/dt
⇒ x dx/dt = y. dy/dt
⇒ dx/dt = y/x. dy/dt
⇒ dx/dt = y/x × 15 – – – [∵ dy/dt = 15]
y= ½, x = ⅚ হলে
dx/dt = ½/⅚ × 15
⇒ dx/dt = ⅗ × 15
= 9
Ans: স্থির বিন্দু থেকে উড়োজাহাজটি প্রতি ঘন্টায় 9 কিমি দূরে সরে যায়।
- HS 2025 Mathematics Solution।। উচ্চ মাধ্যামিক ২০২৫ গণিত প্রশ্নপত্রের সমাধান
- Matrix S N Dey Solution Part-3
- Matrix S N Dey Solution Part-2
- Types of Matrix Class XII S N Dey ম্যাট্রিক্স
- S N Dey Complete Solution Class XII Plane Ex 5a সমতল
- Straight Line Ex 4A Class XII সরলরেখা S N Dey Solution
- Direction Cosines and Direction Ratios Class XII S N Dey দিক্ কোসাইন এবং দিক্ অনুপাত
- Probability Bayes’ Theorem বেইজ উপপাদ্য প্রশ্নমালা 1B
- দ্বাদশ শ্রেণীর সম্ভাবনা Probability S N Day Part -2
- Complete Solution of Probability S N Dey সম্ভাবনা Part-I
- অন্তরকলজের ব্যাখ্যা Significance of Derivative S N Dey Part-2
- Significance of Derivative S N Dey অন্তরকলজের ব্যাখ্যা Part-1
- ভেক্টর বীজগণিত Class XII Vector Algebra S N Dey Part 2
- Vector Algebra Class XII ভেক্টর বীজগণিত Part 1
- Solution of Class XII Chapter 1 Relation সম্বন্ধ S N Dey Part II
- Solution of Class XII Chapter 1 Relation সম্বন্ধ S N Dey Part-1
- JBNSTS- Junior & Senior Scholarship – How to apply, Syllabus etc.
- জি. পি. বিড়লা স্কলারশিপ || How to apply GP Birla Scholarship
- Vidyasagar Science Olympiad How To Apply বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড
- Medhasree Scholarship মেধাশ্রী – How to apply, Check Date, Eligibility

বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য কষে দেখি ১০ Koshe Dekhi 10
বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য (Theorems related to Cyclic Quadrilateral) Theorems related to Cyclic Quadrilateral Koshe Dekhi 10
বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য (Theorems related to Cyclic Quadrilateral) Theorems related to Cyclic Quadrilateral Koshe Dekhi 10
1. পাশের ছবির PQRS বৃত্তস্থ চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পরকে X বিন্দুতে এমনভাবে ছেদ করেছে যে ∠PRS = 65° এবং ∠RQS = 45°; ∠SQP ও ∠RSP-এর মান হিসাব করে লিখি।
Solution:
PS বৃত্তচাপের উপর ∠SQP ও ∠PRS বৃত্তস্থ কোণ।
∴ ∠SQP = ∠PRS = 65°
আবার ∠PQR = ∠SQP + ∠RQS
= 65° + 45°
= 110°
PQRS বৃত্তস্থ চতুর্ভুজের,
∠RSP + ∠PQR = 180°
বা, ∠RSP + 110° = 180°
বা, ∠RSP = 180° – 110°
= 70°
Ans: ∠SQP = 65°, ∠RSP = 70°
2. ABCD বৃত্তস্থ চতুর্ভুজের AB বাহুকে X বিন্দু পর্যন্ত বর্ধিত করলাম এবং মেপে দেখছি ∠XBC = 82° এবং ∠ADB = 47°; ∠BAC-এর মান হিসাব করে লিখি।
Solution:
∠CBX = 82°
∴ ∠ABC = 180° – 82°
= 98°
ABCD বৃত্তস্থ চতুর্ভুজের,
∠ADC + ∠ABC = 180°
বা, ∠ADC + 98° = 180°
বা, ∠ADC = 180° – 98°
= 82°
∵ ∠ADB = 47°
∴ ∠BDC = 82° – 47°
= 35°
BC বৃত্তচাপের উপর ∠BAC ও ∠BDC বৃত্তস্থ কোণ।
∴∠BAC = ∠BDC = 35°
Ans: ∠BAC = 35°
বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য (Theorems related to Cyclic Quadrilateral) Theorems related to Cyclic Quadrilateral Koshe Dekhi 10
3. PQRS বৃত্তস্থ চতুর্ভুজের PQ, SR বাহু দুটি বর্ধিত করায় T বিন্দুতে মিলিত হলো। বৃত্তের কেন্দ্র O; ∠POQ = 110°, ∠QOR = 60°, ∠ROS = 80° হলে ∠RQS ও ∠QTR –এর মান হিসাব করে লিখি।
Solution:
SR বৃত্তচাপের উপর ∠SOR কেন্দ্রস্থ কোণ ও ∠RQS বৃত্তস্থ কোণ।
∴ ∠RQS = ½ × ∠SOR
= ½ × 80° = 40°
∠POS = 360° – (∠SOR + ∠ROQ + ∠QOP)
= 360° – (80° + 60° + 110°)
= 360° – 250°
⇒ 110°
∴ PS বৃত্তচাপের উপর ∠POS কেন্দ্রস্থ কোণ ও ∠PQS বৃত্তস্থ কোণ।
∴ ∠PQS = ½ × ∠POS
= ½ × 110° = 55°
∴ ∠PQR = ∠PQS + ∠RQS
= 55° + 40° = 95°
∴ ∠RQT = 180° – ∠PQR
= 180° – 95° = 85°
QS বৃত্তচাপের উপর কেন্দ্রস্থ কোণ ∠SOQ ও বৃত্তস্থ কোণ ∠SPQ
∴ 2∠SPQ = ∠SOQ
বা, 2∠SPQ = ∠SOR + ∠ROQ
বা, 2∠SPQ = 80° + 60°
⇒ 2∠SPQ = 140°
বা, ∠SPQ = 70°
আবার, PQRS বৃত্তস্থ চতুর্ভুজের,
বহিঃস্থ কোণ ∠QRT = বিপরীত অন্তস্থ কোণ ∠SPQ
∴ ∠QRT = 70°
△RQT থেকে পাই,
∠QTR = 180° – (∠RQT + ∠QRT)
= 180° – (85° + 70°)
= 180° – 155°
⇒ 25°
Ans: ∠RQS = 40°,
∠QTR = 25°
4. দুটি বৃত্ত পরস্পরকে P ও Q বিন্দুতে ছেদ করেছে। P ও Q বিন্দুগামী দুটি সরলরেখা একটি বৃত্তকে যথাক্রমে A ও C এবং অপর বৃত্তকে যথাক্রমে B ও D বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করি যে, AC ∥ BD।
প্রদত্তঃ দুটি বৃত্ত P ও Q বিন্দুতে ছেদ করেছে। P ও Q বিন্দু দিয়ে অঙ্কিত AB ও CD সরলরেখা বৃত্ত দুটিকে যথাক্রমে A ও B এবং C ও D বিন্দুতে ছেদ করেছে।
প্রামান্য বিষয়ঃ AC ∥ BD
অঙ্কনঃ A, C; P, Q; B, D যুক্ত করা হল।
প্রমাণঃ APQC বৃত্তস্থ চতুর্ভুজের,
∴ ∠PAC + ∠PQC = 2 সমকোণ
আবার, PBDQ বৃত্তস্থ চতুর্ভুজের,
বহিঃস্থ কোণ ∠PQC = অন্তস্থ কোণ ∠PBD
∵ ∠PAC + ∠PQC = 2 সমকোণ
∴ ∠PAC + ∠PBD = 2 সমকোণ
AC ও BD সরলরেখার ভেদক AB এবং অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টি 2 সমকোন
∴ AC ∥ BD (প্রমানিত)।
5. ABCD একটি বৃত্তস্থ চতুর্ভজ অঙ্কন করেছি এবং এর BC বাহুকে E বিন্দু পর্যন্ত বর্ধিত করলাম। প্রমাণ করে যে, ∠BAD ও ∠DCE-এর সমদ্বিখণ্ডকদ্বয় বৃত্তের উপর মিলিত হবে।
প্রদত্তঃ ABCD বৃত্তস্থ চতুর্ভুজের BC বাহুকে E পর্যন্ত বর্ধিত করা হয়েছে। ∠BAD –এর সমদ্বিখণ্ডক AF পরিধিকে F বিন্দুতে ছেদ করেছে। F, C যুক্ত করা হল।
প্রামান্য বিষয়ঃ CF, ∠DCE –এর সমদ্বিখণ্ডক।
প্রমাণঃ ABCF বৃত্তস্থ চতুর্ভুজের,
∴ বহিঃস্থ কোণ ∠ECF = বিপরীত অন্তস্থ কোণ ∠BAF ……….(i)
FD বৃত্তচাপের উপর বৃত্তস্থ কোণ ∠DCF ও ∠FAD
∴ ∠DCF = ∠FAD
আবার, AF, ∠BAD –এর সমদ্বিখণ্ডক
∠FAD = ∠BAF
বা, ∠DCF = ∠BAF – – – [∵ ∠DCF = ∠FAD]
বা, ∠DCF = ∠ECF – – – [(i) নং থেকে]
∴ CF, ∠DCE –এর সমদ্বিখণ্ডক।
∴ ∠BAD ও ∠DCE –এর সমদ্বিখন্ডকদ্বয় বৃত্তের উপর মিলিত হবে।(প্রমানিত)
বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য (Theorems related to Cyclic Quadrilateral) Theorems related to Cyclic Quadrilateral Koshe Dekhi 10
6. মোহিত একটি বৃত্তের বহিঃস্থ কোনো বিন্দু X দিয়ে দুটি সরলরেখা অঙ্কন করেছে যারা বৃত্তটিকে যথাক্রমে A, B বিন্দু ও C, D বিন্দুতে ছেদ করেছে। যুক্তি দিয়ে প্রমাণ করি যে, △XAC ও △XBD-এর দুটি করে কোণ সমান।
প্রদত্তঃ বৃত্তের বহিঃস্থ বিন্দু X দিয়ে অঙ্কিত দুটি সরলরেখা বৃত্তকে A ও B এবং C ও D বিন্দু ছেদ করেছে।
প্রামান্য বিষয়ঃ △XAC ও △XBD-এর দুটি করে কোণ সমান।
অঙ্কনঃ A, C ও B, D যুক্ত করা হল।
প্রমাণঃ বৃত্তস্থ চতুর্ভুজের বহিঃস্থ কোন বিপরীত অন্তঃস্থ কোনের সমান হয়।
ABDC বৃত্তস্থ চতুর্ভুজের,
বহিঃস্থ কোণ ∠CAX = বিপরীত অন্তস্থ কোণ ∠BDC এবং
বহিঃস্থ কোণ ∠ACX = বিপরীত অন্তস্থ কোণ ∠ABD
△XAC ও △XBD-এর,
∠CAX = ∠BDC এবং
∠ACX = ∠ABD
∴ △XAC ও △XBD –এর দুটি করি কোণ সমান। (প্রমানিত)
7. দুটি বৃত্ত অঙ্কন করেছি যারা পরস্পরকে G ও H বিন্দুতে ছেদ করেছে। এবার G বিন্দুগামী একটি সরলরেখা অঙ্কন করলাম যেটি বৃত্ত দুটিকে P ও Q বিন্দুতে এবং H বিন্দুগামী PQ-এর সমান্তরাল অপর একটি সরলরেখা অঙ্কন করলাম যা বৃত্তদুটিকে R ও S বিন্দুতে ছেদ করল। প্রমাণ করি যে PQ = RS।
প্রদত্তঃ দুটি বৃত্ত পরস্পর G, H বিন্দুতে ছেদ করেছে। G ও H বিন্দুগামী সরলরেখা বৃত্ত দুটিকে যথাক্রমে P ও Q এবং R ও S বিন্দুতে ছেদ করেছে এবং PQ ∥ RS.
প্রামান্য বিষয়ঃ PQ = RS
অঙ্কনঃ P, R; G, H এবং Q, S যুক্ত করা হল ।
প্রমাণঃ GHSQ বৃত্তস্থ চতুর্ভুজের,
∴ ∠HSQ + ∠HGQ = 180° – – – (i)
আবার, PQ সরলরেখার ওপর G বিন্দুতে, GH দণ্ডায়মান।
∴∠PGH + ∠HGQ = 180° – – – (ii)
(i) ও (ii) নং থেকে পাই,
∠HSQ + ∠HGQ = ∠PGH+ ∠HGQ7
বা, ∠HSQ = ∠PGH
আবার, PRHG বৃত্তস্থ চতুর্ভুজের,
∠PRH + ∠PGH = 180°
বা, ∠PRH + ∠HSQ = 180° – – – [∵ ∠PGH = ∠HSQ]
PR ও QS বাহুদ্বয়ের ভেদক RS এর একই পার্শ্বস্থ অন্তঃকোণের সমষ্টি 180°
∴ PR || QS
আবার, PQ || RS
∴ PRSQ একটি সামান্তরিক।
∴PQ = RS (প্রমাণিত)
8. ABC একটি ত্রিভুজ অঙ্কন করেছি যার AB = AC এবং বর্ধিত BC-এর উপর E যে-কোনো একটি বিন্দু। △ABC-এর পরিবৃত্ত AE-কে D বিন্দুতে ছেদ করলে প্রমাণ করি যে, ∠ACD = ∠AEC।
প্রদত্তঃ ABC ত্রিভুজে AB = AC এবং BC –এর উপর E যেকোনো বিন্দু। AE পরিধিকে D বিন্দুতে ছেদ করে।
প্রামান্য বিষয়ঃ ∠ACD = ∠AEC
অঙ্কনঃ C, D যুক্ত করা হল।
প্রমাণঃ ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজের
∴ বহিঃস্থ ∠CDE = অন্তস্থ ∠ABC
আবার, ABC ত্রিভুজের,
AB = AC
∴ ∠ABC = ∠ACB
∴ ∠CDE = ∠ACB
△DCE -এর,
বহিঃস্থ কোণ ∠BCD = ∠CDE + ∠CED
বা, ∠ACB + ∠ACD = ∠CDE + ∠AEC
বা, ∠CDE + ∠ACD = ∠CDE + ∠AEC
∴ ∠ACD = ∠AEC (প্রমাণিত)
জ্যামিতিক পদ্ধতিতে 4 ও 8 এর মধ্যসমানুপাতী নির্ণয় CLICK HERE
9. ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ। DE জ্যা ∠BDC-এর বহির্দ্বিখন্ডক। প্রমাণ করি যে, AE (বা বর্ধিত AE) ∠BAC-এর বহির্দ্বিখন্ডক।
প্রদত্তঃ বৃত্তস্থ চতুর্ভুজ ABCD এর ∠BDC এর বহির্দ্বিখন্ডক DE জ্যা।
প্রামান্য বিষয়ঃ AE , ∠BAC এর বহির্দ্বিখন্ডক।
অঙ্কনঃ CD কে G পর্যন্ত এবং BA কে F পর্যন্ত বর্ধিত করা হল।
প্রমাণঃ বৃত্তস্থ চতুর্ভুজের বহিঃস্থ কোন বিপরীত অন্তঃস্থ কোনের সমান হয়।
∴ বৃত্তস্থ চতুর্ভুজ AEDB থেকে পাই,
∠EAF = ∠BDE
∵ ED, ∠BDC এর বহির্দ্বিখন্ডক।
∴ ∠BDE = ∠EDG
∴ ∠EAF = ∠EDG – – – (i)
অনুরুপে, বৃত্তস্থ চতুর্ভুজ ACDE থেকে পাই,
∠EDG = ∠EAC – – – (ii)
(i) ও (ii) নং থেকে পাই,
∠EAG = ∠EAC
∴ EA, ∠BAC এর বহির্দ্বিখন্ডক (প্রমাণিত)
বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য (Theorems related to Cyclic Quadrilateral) Theorems related to Cyclic Quadrilateral Koshe Dekhi 10
দশম শ্রেণীর গণিত প্রকাশ বইয়ের সম্পূর্ণ সমাধান দেখতে এখানে ক্লিক করো।
10. ABC ত্রিভুজের AC ও AB বাহুর উপর BE ও CF যথাক্রমে লম্ব। প্রমাণ করি যে, B, C, E, F বিন্দু চারটি সমবৃত্তস্থ। এর থেকে প্রমাণ করি যে, △AEF ও △ABC এর দুটি করে কোণ সমান।
প্রদত্তঃ △ABC এর AC এবং AB বাহুর ওপর যথাক্রমে BE ও CF লম্ব ।
প্রামান্য বিষয়ঃ B,C,E,F বিন্দু চারটি সমবৃত্তস্থ।
অঙ্কনঃ E, F যোগ করা হল ।
প্রমাণঃ ∵ BE ⊥ AC
∴∠BEC = 1 সমকোণ এবং
∵ CF ⊥ AB
∴ ∠CFB = 1 সমকোণ
∴∠BEC = ∠CFB = 1 সমকোন
∴ একই রেখাংশ BC এর ওপর অবস্থিত দুটি কোন ∠BEC ও ∠CFB অর্ধবৃত্তস্থ কোন।
∴ B,C,E,F বিন্দু চারটি সমবৃত্তস্থ (প্রমানিত)
বৃত্তস্থ চতুর্ভুজের বহিঃস্থ কোণ বিপরীত অন্তঃস্থ কোণের সমান হয়।
∴ বৃত্তস্থ চতুর্ভুজ BCEF এর,
বহিঃস্থ কোন ∠AEF = বিপরীত অন্তঃস্থ কোন ∠FBC
বা, ∠AEF = ∠ABC এবং
বহিঃস্থ কোন ∠AFE = বিপরীত অন্তঃস্থ কোন ∠ECB
বা, ∠AFE= ∠ACB
△AEF এবং △ABC এর,
∠AEF = ∠ABC এবং
∠AFE= ∠ACB
∴△AEF ও △ABC এর দুটি করে কোন সমান (প্রমাণিত)
11. ABCD একটি সামান্তরিক। A ও B বিন্দুগামী একটি বৃত্ত AD ও BC-কে যথাক্রমে E ও F বিন্দুতে ছেদ করে। প্রমাণ করি যে, E, F, C, D বিন্দু চারটি সমবৃত্তস্থ।
প্রদত্তঃ ABCD সামান্তরিকের A ও B বিন্দুগামী বৃত্ত AD ও BC বৃত্তকে যথাক্রমে E ও F বিন্দুতে ছেদ করেছে।
প্রামান্য বিষয়ঃ E, F, C, D সমবৃত্তস্থ।
অঙ্কনঃ E, F যুক্ত করা হল।
প্রমাণঃ ABFE বৃত্তস্থ চতুর্ভুজের,
∠BAE + ∠BFE = 180° – – – (i)
আবার ABCD সামান্তরিকের,
∠BAD + ∠ADC = 180°∴ ∠BAE + ∠EDC = 180° – – – (ii) [সামান্তরিকের সন্নিহিত কোনদ্বয়ের সমষ্টি 180°]
(i) ও (ii) থেকে পাই,
∠BAE + ∠BFE = ∠BAE + ∠EDC
বা, ∠BFE = ∠EDC
বা, 180° – ∠EFC = ∠EDC
⇒ ∠EFC + ∠EDC = 180
EFCD চতুর্ভুজের,
∠EFC + ∠CDE = 180°
∴ EFCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ।
∴ E, F, C, D বিন্দু চারটি সমবৃত্তস্থ। (প্রমাণিত)
12. ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ। AB ও DC বাহুদ্বয়কে বর্ধিত করলে P বিন্দুতে এবং AD ও BC বাহুদ্বয়কে বর্ধিত করলে R বিন্দুতে মিলিত হয়। △BCP এবং △CDR-এর পরিবৃত্তদ্বয় T বিন্দুতে ছেদ করে। প্রমাণ করি যে, P, T, R সমরেখ।
প্রদত্তঃ ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ, যার বর্ধিত AB এবং DC পরস্পরকে P বিন্দুতে এবং বর্ধিত AD ও BC পরস্পর R বিন্দুতে মিলিত হয়েছে । △BCP এবং △CDR এর পরিবৃত্তদ্বয় T বিন্দুতে ছেদ করে।
প্রামান্য বিষয়ঃ P, T, R সমরেখ ।
অঙ্কনঃ P, T; R T এবং C, T যুক্ত করা হল ।
প্রমাণঃ BCTP বৃত্তস্থ চতুর্ভুজের,
∠CTP + ∠CBP = 180°
বা, ∠CTP = 180° – ∠CBP
বা, ∠CTP = ∠ABC
∠CDA = 180° – ∠CDR
বা, ∠CDA = ∠CTR
ABCD বৃত্তস্থ চতুর্ভুজের,
∠ABC + ∠CDA = 180°
বা, ∠CTP + ∠CTR = 180°
∠CTP এবং ∠CTR এর CT সাধারন বাহু এবং কোন দুটির সমষ্টি 180°,
∴ P, T, R সমরেখ। (প্রমাণিত)
বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য (Theorems related to Cyclic Quadrilateral) Theorems related to Cyclic Quadrilateral Koshe Dekhi 10
13. ABC ত্রিভুজের লম্ববিন্দু O; প্রমাণ করি যে O বিন্দুটি পাদত্রিভুজের অন্তঃকেন্দ্র।
প্রদত্তঃ △ABC এর শীর্ষবিন্দু তিনটি থেকে বিপরীত বাহুগুলির ওপর অঙ্কিত লম্ব তিনটি যথাক্রমে AD, BE এবং CF, O বিন্দুতে ছেদ করেছে ।
প্রামান্য বিষয়ঃ O বিন্দুটি পাদত্রিভুজ △DEF এর অন্তঃকেন্দ্ৰ ৷
অঙ্কনঃ D, E; E, F এবং F, D যুক্ত করা হল ।
প্রমাণঃ O, △ABC এর লম্ববিন্দু ।
সুক্ষকোনী ত্রিভুজের শীর্ষ থেকে বিপরীত বাহুর ওপর অঙ্কিত লম্ব তার পাদত্রিভুজের কোনকে সমদ্বিখন্ডিত করে।
∴ AD রেখা, ∠FDE কে, BE রেখা ∠DEF কে এবং CF রেখা ∠DFD কে সমদ্বিখন্ডিত করে ।
⇒ △DEF এর অন্তর্দ্বিখন্ডকত্রয় O বিন্দুতে মিলিত হয়েছে।
∴ O △DEF এর অন্তঃকেন্দ্ৰ (প্রমাণিত)
14. ABCD এমন একটি বৃত্তস্থ চতুর্ভুজ এঁকেছি যে AC, ∠BAD-কে সমদ্বিখন্ডিত করেছে। এবার AD-কে E বিন্দু পর্যন্ত এমনভাবে বর্ধিত করলাম যেন DE = AB হয়। প্রমাণ করি যে, CE = CA
প্রদত্তঃ ABCD বৃত্তস্থ চতুর্ভুজের AC, ∠BAD-কে সমদ্বিখন্ডিত করেছে এবং DE = AB ;
প্রামান্য বিষয়ঃ CE = CA
অঙ্কনঃ B,D যুক্ত করা হল ।
প্রমাণঃ ∠BAC = ∠BDC – – – [একই বৃত্তাংশস্থ কোন]
এবং ∠CAD = ∠CBD – – – [ একই বৃত্তাংশস্থ কোন]
আবার, ∠BAC = ∠CAD – – – [ ∵ AC, ∠BAD এর সমদ্বিখণ্ডক]
∴ ∠BDC = ∠DBC
∴ △BCD থেকে পাই, CD =BC
AE সরলরেখার ওপর D বিন্দুতে DE দণ্ডায়মান
∴ ∠EDC + ∠CDA = 180°
ABCD বৃত্তস্থ চতুর্ভুজের,
∠ADC + ∠ABC = 180°
∴ ∠EDC + ∠CDA = ∠ADC + ∠ABC
বা, ∠EDC = ∠ABC
এখন △DEC ও △ABC এর মধ্যে
DE = AB – – – ( প্রদত্ত )
∠EDC = ∠ABC – – – ( পূর্বে প্রমানিত )
CD = BC – – – ( পূর্বে প্রমানিত )
∴ △DCE ≅ △ABC – – – [ S-S-S শর্তানুসারে ]
∴ CE = CA – – – (অনুরূপ বাহু )[প্রমাণিত ]
15. দুটি বৃত্তের একটি অপরটির কেন্দ্র O বিন্দুগামী এবং বৃত্ত দুটি পরস্পরকে A ও B বিন্দুতে ছেদ করেছে। A বিন্দুগামী একটি সরলরেখা O বিন্দুগামী বৃত্তকে P বিন্দুতে এবং O কেন্দ্রীয় বৃত্তকে R বিন্দুতে ছেদ করেছে। P, B ও R, B যুক্ত করে, প্রমাণ করি যে PR = PB
প্রদত্তঃ দুটি বৃত্তের একটি অপরটির কেন্দ্র O বিন্দুগামী। RAP সরলরেখা O কেন্দ্রীয় বৃত্তকে R বিন্দুতে এবং অপর বৃত্তকে P বিন্দুতে ছেদ করেছে। P,B ও R,B যুক্ত করা হল ।
প্রামান্য বিষয়ঃ PR = PB
অঙ্কনঃ O, A; O, B এবং O, R যুক্ত করা হল ।
প্রমাণঃ △ROB এর OR = OB – – – [একই বৃত্তের ব্যাসার্ধ]
∴ ∠ORB = ∠OBR
△ROA এর OA = OR – -M – [একই বৃত্তের ব্যাসার্ধ]
∴ ∠OAR = ∠ARO
আবার চতুর্ভুজ AOBP সমবৃত্তস্থ ।
∴ ∠OBP+ ∠OAP = 180° – – – (i)
PR বাহুর ওপর A বিন্দুতে AO দন্ডায়মান ৷
∴ ∠OAP + ∠OAR = 180° – – – (ii)
(i) ও (ii) থেকে পাই,
∠OBP+ ∠OAP = ∠OAP + ∠OAR
বা, ∠OBP = ∠OAR
বা, ∠OBP = ∠ARO
∠PRB = ∠ARO + ∠ORB
= ∠OBP + ∠OBR
= ∠PBR
△PBR এর ∠PRB = ∠PBR
∴ PR = PB (প্রমাণিত)
16. প্রমাণ করি যে একটি সুষম পঞ্চভুজের যে-কোনো চারটি শীর্ষবিন্দু সমবৃত্তস্থ।
প্রদত্তঃ ধরি, ABCDE একটি সুষম পঞ্চভুজ।
প্রামান্য বিষয়ঃ ABCDE এর যেকোনো চারটি শীর্ষবিন্দু সমবৃত্তস্থ।
অঙ্কনঃ A, D যুক্ত করা হল ।
প্রমাণঃ সুষম পঞ্চভুজের প্রতিটি কোনের মান
= {(5 – 2) × 180°}/5
= 540°/5 = 108°
এখন, △ADE এর AE = DE
∴ ∠DAE = ∠EDA
= (180°-108°)/2
= 36°
∴ ∠BAD = 108° – 36° = 72°
∴ ∠BAD + BCD = 108° + 72°
= 180°
অতএব ABCD চতুর্ভুজের বিপরীত কোনগুলির সমষ্টি 180°
∴ ABCD চতুর্ভুজটি সমবৃত্তস্থ ।
সুষম পঞ্চভুজের যে-কোনো চারটি শীর্ষবিন্দু সমবৃত্তস্থ। (প্রমাণিত)
বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য (Theorems related to Cyclic Quadrilateral) Theorems related to Cyclic Quadrilateral Koshe Dekhi 10
17. অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন (V.S.A.)
(A) বহুবিকল্পীয় প্রশ্ন (M.C.Q)
(i) পাশের চিত্রে O বৃত্তের কেন্দ্র এবং AB ব্যাস। ABCD বৃত্তস্থ চতুর্ভুজ। ∠ADC = 120° হলে, ∠BAC-এর মান(a) 50° (b) 60° (c) 30° (d) 40°
Ans: (c) 30°
Solution:
ABCD বৃত্তস্থ চতুর্ভুজের,
∠ADC + ∠ABC = 180°
∴ ∠ABC = 180° – 120° = 60°
আবার, ∠ACB অর্ধবৃত্তস্থ কোণ।
∴ ∠ACB = 90°
∴ ∠BAC = 180° – (90° + 60°)
= 180° – 150° = 30°
(ii) পাশের চিত্রে O বৃত্তের কেন্দ্র এবং AB ব্যাস। ABCD বৃত্তস্থ চতুর্ভুজ। ∠ABC = 65°, ∠DAC = 40° হলে, ∠BCD-এর মান – (a) 75° (b) 105° (c) 115° (d) 80°
Ans: (c) 115°
Solution:
∠ACB অর্ধবৃত্তস্থ কোণ।
∴ ∠ACB = 90°
∴ ∠BAC = 180° – (90° + 65°)
= 180° – 155° = 25°
∴ ∠BAD = 25° + 40° = 65°
ABCD বৃত্তস্থ চতুর্ভুজের,
∴ ∠BAD + ∠BCD = 180°
∴ ∠BCD = 180° – 65°
= 115°
(iii) পাশের চিত্রে O বৃত্তের কেন্দ্র এবং AB বৃত্তের ব্যাস। ABCD বৃত্তস্থ চতুর্ভুজ যার AB ∥ DC এবং ∠BAC = 25° হলে ∠DAC-এর মান(a) 50° (b) 60° (c) 30° (d) 40°
Ans: (d) 40°
Solution:
∵ AB ∥ CD
∴ ∠ACD = ∠BAC = 25°
∠ACB অর্ধবৃত্তস্থ কোণ।
∴ ∠ACB = 90°
∴ ∠ABC = 180° – 90° – 25°
= 180° – 115° = 65°
ABCD বৃত্তস্থ চতুর্ভুজের,
∴ ∠ABC + ∠CDA = 180°
∴ ∠ADC = 180° – 65°
= 115°
∴ ∠DAC = 180° – (115° + 25°)
= 180° – 140° = 40°
(iv) পাশের চিত্রে ABCD বৃত্তস্থ চতুর্ভুজ। BA-কে F বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো। AE ∥ CD, ∠ABC = 92° এবং ∠FAE = 20° হলে, ∠BCD-এর মান – (a) 20° (b) 88° (c) 108° (d) 72°
Ans: b) 88°
Solution:
ABCD বৃত্তস্থ চতুর্ভুজ
∠ABC + ∠CDA = 180°
∴ ∠CDA = 180° – 92° = 88°
∵ AE ∥ CD
∴ ∠CDA = একান্তর ∠DAE
= 88°
∴ ∠DAF = ∠DAE + ∠EAF
= 88° + 20° = 108°
ABCD বৃত্তস্থ চতুর্ভুজের,
অন্তস্থ ∠BCD = বহিঃস্থ ∠DAF
= 108°
(v) পাশের চিত্রে দুটি বৃত্ত পরস্পরকে C ও D বিন্দুতে ছেদ করে। D ও C বিন্দুগামী দুটি সরলরেখা একটি বৃত্তকে যথাক্রমে A ও B বিন্দুতে এবং অপর বৃত্তকে E ও F বিন্দুতে ছেদ করে। ∠DAB = 75° হলে, ∠DEF-এর মান – (a) 75° (b) 70° (c) 60° (d) 105°
Ans: (d) 105°
Solution:
C, D যুক্ত করা হল।
ABCD বৃত্তস্থ চতুর্ভুজের,
বহিঃস্থ ∠DCF = অন্তস্থ ∠DAB = 75°
আবার, DCFE বৃত্তস্থ চতুর্ভুজের,
∠DEF + ∠DCF = 180° – 75°
বা, ∠DEF = 180° – 75° = 105°
বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য (Theorems related to Cyclic Quadrilateral) Theorems related to Cyclic Quadrilateral Koshe Dekhi 10
(B) সত্য / মিথ্যা লিখিঃ
(i) একটি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ পরস্পর পূরক।
Ans: মিথ্যা।
(ii) একটি বৃত্তস্থ চতুর্ভুজের একটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ বিপরীত অন্তঃস্থ কোণের সমান হয়।
Ans: সত্য।
(C) শূন্যস্থান পূরণ করিঃ
(i) একটি চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় পরস্পর সম্পুরক হলে চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলি ________।
Ans: সমবৃত্তস্থ।
(ii) একটি বৃত্তস্থ সামান্তরিক একটি __________ চিত্র।
Ans: আয়তাকার।
(iii) একটি বর্গাকার চিত্রের শীর্ষবিন্দুগুলি ________।
Ans: সমবৃত্তস্থ।
বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য
18. সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন (S.A.):
(i) পাশের চিত্রে P ও Q কেন্দ্রবিশিষ্ট বৃত্তদুটি B ও C বিন্দুতে ছেদ করেছে। ACD একটি সরলরেখাংশ। ∠ARB = 150°, ∠BQD = x° হলে, x-এর মান নির্ণয় করি।
ARBC বৃত্তস্থ চতুর্ভুজের,
∠ARB + ∠ACB = 180°
∴ ∠ACB = 180° – 150° = 30°
∴ ∠BCD = 180° – 30° = 150°
BD বৃত্তচাপের উপর কেন্দ্রস্থ কোণ প্রবৃদ্ধ ∠BQD ও বৃত্তস্থ কোণ ∠BCD
∴ প্রবৃদ্ধ ∠BQD = 2∠BCD
= 2 × 150° = 300°
∴ ∠BQD = 360° – প্রবৃদ্ধ ∠BQD
= 360° – 300° = 60°
Ans: x –এর মান 60°।
(ii) পাশের চিত্রে দুটি বৃত্ত পরস্পর P ও Q বিন্দুতে ছেদ করে। ∠QAD = 80° এবং ∠PDA = 84° হলে, ∠QBC ও ∠BCP-এর মান নির্ণয় করি।
AQPD বৃত্তস্থ চতুর্ভুজের,
∠ADP + ∠AQP = 180°
∴ ∠AQP = 180° – 84° = 96°
∴ ∠BQP = 180° – 96° = 84°
এবং ∠DAQ + ∠DPQ = 180°
বা, ∠DPQ = 180° – 80° = 100°
∴ ∠QPC = 180° – 100° = 80°
BCPQ বৃত্তস্থ চতুর্ভুজের,
∠BCP + ∠BQP = 180°
∴ ∠BCP = 180° – 84° = 96°
∠QBC + ∠QPC = 180°
∴ ∠QBC = 180° – 80° = 100°
Ans: ∠QBC = 100°, ∠BCP = 96°
(iii) পাশের চিত্রে ∠BAD = 60°, ∠ABC = 80° হলে, ∠DPC এবং ∠BQC-এর মান নির্ণয় করি।
ABCD বৃত্তস্থ চতুর্ভুজের.
∠DAB + ∠DCB = 180°
∴ ∠DCB = 180° – 60°
= 120° এবং
∠ABC + ∠ADC = 180°
∴ ∠ADC = 180° – 80°
= 100°
△APD এর ক্ষেত্রে,
∠APB = 180° – ∠BAD – ∠ABC
= 180° – 60° – 80°
= 40°
∴ ∠DPC = 40°
△AQD এর ক্ষেত্রে,
∠AQD = 180° – ∠BAD – ∠ADC
= 180° – 60° – 100°
= 20°
∴ ∠BQC = 20°
Ans: ∠DPC = 40° এবং ∠BQC = 20°
বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য (Theorems related to Cyclic Quadrilateral) Theorems related to Cyclic Quadrilateral Koshe Dekhi 10
(iv) পাশের চিত্রে O বৃত্তের কেন্দ্র এবং AC ব্যাস। ∠AOB = 80° এবং ∠ACE = 10° হলে, ∠BED-এর মান নির্ণয় করি।
যেহেতু ∠AOB = 80°
∴ ∠BOC = 180° – 80° = 100°
∴ ∠OCB + ∠OBC = 180° – 100°
বা, 2∠OCB = 80° – – [OC = OB, একই বৃত্তের ব্যাসার্ধ]
বা, ∠OCB = 80°/2
⇒ ∠OCB = 40°
∠BCE = ∠OCB + ∠ACE
= 40° + 10° = 50°
O কেন্দ্রীয় বৃত্তের BC বৃত্তচাপের কেন্দ্রস্থ কোণ ∠BOC ও বৃত্তস্থ কোণ ∠BEC
∴ ∠BOC = 2∠BEC
∴ 2∠BEC = 100°
⇒ ∠BEC = 100°/2 = 50°
∵ CD ∥ BE
∴ ∠BEC = ∠DCE = 50°
∴ ∠BCD = ∠DCE + ∠BCE
= 50° + 50°
= 100°
∴ EBCD বৃত্তস্থ চতুর্ভুজের
∠BED + ∠BCD = 180°
∴ ∠BED = 180° – 100°
= 80°
Ans: ∠BED-এর মান = 50°
(v) পাশের চিত্রে O বৃত্তের কেন্দ্র এবং AB বৃত্তের ব্যাস। ∠AOD = 140° এবং ∠CAB = 50° হলে, ∠BED-এর মান নির্ণয় করি।
ABDC বৃত্তস্থ চতুর্ভুজের
∠CAB + ∠CDB = 180°
বা, 50° + ∠CDB = 180°
বা, ∠CDB = 180° – 50° = 130°
∴ ∠BDE = 180° – ∠CDB
= 180° – 130° = 50°
আবার, ∠AOD = 140°
∴ ∠BOD = 180° – ∠AOD
= 180° – 140° = 40°
∴ ∠OBD + ∠ODB = 180° – 40°
বা, 2∠OBD = 140° – – [OB = OD, একই বৃত্তের ব্যাসার্ধ]
বা, ∠OBD = 140°/2
⇒ ∠OBD = 70°
∴ ∠DBE = 180° – ∠OBD
= 180° – 70°
= 110°
∴ ∠BED = 180° – (110° + 50°)
= 180° – 160°
= 20°
Ans: ∠BED-এর মান = 20°
Madhyamik Question
MP-2024
▶️ ‘O’ কেন্দ্রীয় বৃত্তে BOC ব্যাস, ABCD বৃত্তস্থ চর্তুভুজ, ∠ADC = 110o হলে ∠ACB এর মান নির্ণয় করো।
MP-2023
▶️ প্রমাণ করো যে, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক।
▶️ ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ। ∠DAB এবং BCD এর সমদ্বিখন্ডকদ্বয় বৃত্তকে যথাক্রমে X ও Y বিন্দুতে ছেদ করেছে। 0 বৃত্তটির কেন্দ্র হলে ∠XOY এর মান নির্ণয় করো।
▶️ প্রমাণ করো – বৃত্তস্থ ট্রাপিজিয়াম একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম।
MP-2022
▶️ একটি চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় পরস্পর সম্পূরক হলে, চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলি __________। (শূন্যস্থান পূরণ)
Ans: সমবৃত্তস্থ
▶️ প্রমাণ করো যে, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক।
▶️ ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ। DE জ্যা ∠BDC -এর বহিদ্বিখণ্ডক। প্রমাণ করো যে AE (বা বর্ধিত AE) ∠BAC-এর বহির্দ্বিখণ্ডক।
MP-2020
▶️ দুটি কোণের সমষ্টি ________ হলে তাদেরকে পরস্পরের সম্পূরক বলা হয়।
Ans:. 180o
MP-2019
▶️ ABCD বৃত্তস্থ চতুর্ভুজের ∠A = 100o হলে ∠C-এর মান:
(a) 50o (b)20o (c) 80o (d) 180o
MP-2018
▶️ কোনো বৃত্তের কেন্দ্র O এবং ব্যাস AB; ABCD বৃত্তস্থ চতুর্ভুজ। ∠ABC = 65o, ∠DAC = 40o হলে ∠BCD এর মান-
(a) 75o (b) 105o (c) 115o (d) 80o
▶️ ABCD একটি বৃত্তস্থ সামান্তরিক হলে ∠A -এর মান হবে __________ । (শূন্যস্থান পূরণ)
Ans: 90o
[বৃত্তস্থ সামান্তরিক একটি আয়তক্ষেত্র হয়]
MP-2017
▶️ প্রমাণ কর যে, কোনো চতুর্ভুজের কোণ চারটির সমদ্বিখণ্ডকগুলি পরস্পর মিলিত হয়ে যে চতুর্ভুজ গঠন করে, সেটি বৃত্তঃস্থ চতুর্ভুজ।
- Boyle’s Law গ্যাসের আচরণ বয়েলের সূত্র

- দশম শ্রেণির ভৌত বিজ্ঞানের সকল সূত্রাবলী

- কষে দেখি 26.4 দশম শ্রেণী রাশিবিজ্ঞান সংখ্যাগুরুমান

- কষে দেখি 26.3 দশম শ্রেণী রাশিবিজ্ঞান: ওজাইভ

- কষে দেখি 26.2 দশম শ্রেণী রাশিবিজ্ঞান মধ্যমা

- Koshe Dekhi 24 Class 10|পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত

- কষে দেখি 25 দশম শ্রেণী | ত্রিকোণমিতিক অনুপাতের প্রয়োগ: উচ্চতা ও দূরত্ব

- Solution of Koshe dekhi 22

- Solution of Koshe dekhi 21

- KOSHE DEKHI 17 সম্পাদ্য বৃত্তের স্পর্শক অঙ্কন

- ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন কষে দেখি 11.2

- Koshe Dekhi 18-4 Class 10 সদৃশতা

- Koshe Dekhi 18-3 Class 10 সদৃশতা

- Koshe Dekhi 18.2 Class X Similarity সদৃশতা

- Koshe Dekhi 23.3 Class 10 | ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলি কষে দেখি- ২৩.৩

- ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলি কষে দেখি- 23.2 Class-X

- সম্পাদ্যঃ ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন কষে দেখি 11.1

- ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা কষে দেখি 19

- Similarity Class X Koshe Dekhi 18.1 সদৃশতা

- লম্ব বৃত্তাকার শঙ্কু কষে দেখি 16 দশম শ্রেণি Right Circular Cone








































