Author: TEAM PROSTUTI

  • Probability Bayes’ Theorem বেইজ উপপাদ্য প্রশ্নমালা 1B

    Probability Bayes’ Theorem বেইজ উপপাদ্য প্রশ্নমালা 1B

    Probability Bayes’ Theorem বেইজ উপপাদ্য প্রশ্নমালা 1B

    Probability Bayes’ Theorem বেইজ উপপাদ্য প্রশ্নমালা 1B

    Complete Solution of Probability S N Dey সম্ভাবনা Part-I CLICK HERE
    দ্বাদশ শ্রেণীর সম্ভাবনা Probability S N Day Part -2 CLICK HERE

    1. Bayes’ উপপাদ্য বিবৃত এবং প্রমাণ করো।

    বেজের উপপাদ্য (Bayes’ Theorem)::
    একটি ঘটনা X ঘটতে পারে যদি n-সংখ্যক পরস্পর পৃথক ও সম্পূর্ণ ঘটনা A1, A2, A3,…………… An ঘটে। এখন যদি শর্তমুক্ত সম্ভাবনাসমূহ P(A1), P(A2), P(A3), …………. P(An) এবং শর্তযুক্ত সম্ভাবনাসমূহ P(X/A1), P(X/A2),…………….. P (X/An) জানা থাকে, তবে সেক্ষেত্রে X ঘটনা ঘটেছে এরূপ শর্তে Ai ঘটনার শর্তাধীন সম্ভাবনার মান অর্থাৎ P(Ai/X) নিম্নরূপে সংজ্ঞাত হয়:

    $$\large{P(A/X)\\\quad=\frac{P(A_i)P(X/A_i)}{P(A_1)P(X/A_1)+P(A_2)P(X/A_2)+………+P(A_n)P(X/A_n)}}$$

    এটি বেজের (Bayes’) উপপাদ্য রূপে পরিচিত।

    প্রমাণ:
      ∵ A1, A2, A3,…………… An ঘটনাগুলি সম্পূর্ণ
    ∴ A1UA2UA3,……………UAn = S – – – [S = নিশ্চিত ঘটনা]
    এখন X একটি যে-কোনো ঘটনা হলে
    X = S∩X
    = [A1UA2……………UAn]∩X
    = (A1∩X)U(A2∩X)……………U(An∩X)
    এখানে A1∩X, A2∩X……………U(An∩X) ঘটনাগুলি পৃথক কারণ A1, A2,…………… An ঘটনাগুলি পৃথক।
    ∴ সম্ভাবনার সমষ্টি বিষয়ক উপপাদ্য অনুসারে –
    P(X) = P(A1∩X) + P(A2∩X) + …………… + P(An∩X)
    = P(A1)P(X/A1) + P(A2)P(X/A2) + …………… +P(An)P(X/An) – – – – (i)
    আবার সম্ভাবনার যৌগিক উপপাদ্য অনুসারে –
    P(Ai∩X) = P(X)P(Ai/X)

    $$\large{\therefore P(A_i/X)=\frac{P(A_i∩X)}{P(X)}\\\quad=\frac{P(A_i)P(X/A_i)}{P(A_1)P(X/A_1)+P(A_2)P(X/A_2)+………+P(A_n)P(X/A_n)}}$$

    2. দেখতে একই রকম তিনটি বাক্সে সাদা ও কালো বলের সংখ্যা নিম্নরূপ: বাক্স I : 1 টি সাদা ও 2 টি কালো; বাক্স II : 2 টি সাদা ও 1 টি কালো; বাক্স III : 2 টি সাদা ও 2 টি কালো; যথেচ্ছভাবে একটি বাক্স নির্বাচন করা হয় এবং তার মধ্য থেকে উদ্দেশ্যহীনভাবে একটি বল তোলা হয়। উত্তোলিত বলটি দেখা যায় সাদা। তৃতীয় বাক্সটি নির্বাচিত হওয়ার সম্ভাবনা কত?

    Solution:
    ধরি, বাক্স-I, বাক্স-II এবং বাক্স-III নিৰ্বাচন করার ঘটনা যথাক্রমে A1, A2, এবং A3
    ∴ P(A1) = P(A2) = P(A3) = 1/3
    আরও ধরি, সাদা বল নির্বাচনের ঘটনা W ;
    ∴ P(W/A1) = 1/1+2 = 1/3
    P(W/A2) = 2/2+1 = 2/3
    P(W/A3) = 2/2+2 = 2/4 = 1/2
    উত্তোলিত বলটি সাদা হলে, তৃতীয় বাক্সটি নির্বাচিত হওয়ার সম্ভাবনা, P(A3/W)
    W ঘটনাটি ঘটবে যদি পরস্পর সম্পূর্ণ ও পৃথক তিনটি ঘটনা A1, A2 ও A3 এর কোনো একটি ঘটে।
    ∴Bayes’ -এর উপপাদ্য প্রয়োগ করে পাই-

    $$\large{P(A_3/W)\\=\frac{P(A_3)P(W/A_3)}{P(A_1)P(W/A_1)+P(A_2)P(W/A_2)+P(A_3)P(W/A_3)}\\=\frac{\frac{1}{3}×\frac{1}{2}}{\frac{1}{3}×\frac{1}{3}+\frac{1}{3}×\frac{2}{3}+\frac{1}{3}×\frac{1}{2}}\\=\frac{\frac{1}{6}}{\frac{2+4+3}{18}}\\=\frac{1}{6}×\frac{18}{9}=\frac{1}{3}\quad\mathbf{(Ans)}}$$

    3. কোনো বোলটু কারখানায় M1, M2, M3 মেশিনে মোট উৎপাদনের যথাক্রমে 25%, 35% ও 40% উৎপাদন হয়। মেশিন তিনটির উৎপাদনের যথাক্রমে 5%, 4% এবং 2% ত্রুটিপূর্ণ। মোট উৎপাদন থেকে যথেচ্ছভাবে একটি বোলটু নেওয়া হয় এবং দেখা যায় এটি ত্রুটিপূর্ণ। M3 মেশিনের সাহায্যে বোলটু উৎপাদিত হওয়ার সম্ভাবনা কত?

    Solution:
    ধরি,  M1, M2 ও M3 মেশিনে বোলটু উৎপাদন হওয়ার ঘটনা যথাক্রমে A1, A2 ও A3
    ∴ P(A1) = 25/100 = 1/4
    P(A2) = 35/100 = 7/20
    P(A3) = 40/100 = 2/5
    আরও ধরি, যথেচ্ছভাবে নির্বাচিত বোলটুটি ত্রুটিপূর্ণ হওয়ার ঘটনা X ;
    ∴ P(X/A1) = 5% = 5/100
    P(X/A2) = 4% = 4/100
    P(X/A3) = 2% = 2/100
    নির্বাচিত বোল্টটি M3 মেশিন দ্বারা উৎপাদিত হওয়ার সম্ভাবনা, P(A3/X)
    X ঘটনাটি ঘটবে যদি পরস্পর সম্পূর্ণ ও পৃথক তিনটি ঘটনা A1, A2 ও A3 এর কোনো একটি ঘটে।
    ∴ Bayes’ -এর উপপাদ্য প্রয়োগ করে পাই-

    $$\large{\quad P(A_3/X)\\=\frac{P(A_3)P(X/A_3)}{P(A_1)P(X/A_1)+P(A_2)P(X/A_2)+P(A_3)P(X/A_3)}\\=\frac{\frac{2}{5}×\frac{2}{100}}{\frac{1}{4}×\frac{5}{100}+\frac{7}{20}×\frac{4}{100}+\frac{2}{5}×\frac{2}{100}}\\=\frac{\frac{4}{5}}{\frac{5}{4}+\frac{14}{10}+\frac{4}{5}}\\=\frac{\frac{4}{5}}{\frac{25+28+16}{20}}\\=\frac{4}{5}×\frac{20}{69}\\=\frac{16}{69}\quad\mathbf{(Ans)}}$$

    4. A 5 টির মধ্যে 4 টি ক্ষেত্রে, B 4 টির মধ্যে 3 টি ক্ষেত্রে এবং C 3 টির মধ্যে 2 টি ক্ষেত্রে লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে। তারা একই সঙ্গে আঘাত করে, কমপক্ষে দুটি গুলির আঘাত হানার সম্ভাবনা কত? যদি দুটি গুলি আঘাত হানে, তবে C-এর গুলি আঘাত হানতে না পারার সম্ভাবনা কত?

    Solution:
    ধরি, E1, E2 ও E3 যথাক্রমে A, B ও C -এর লক্ষ্যবস্তুতে আঘাত করার ঘটনা
    ∴ P(E1) = 4/5; ∴ P(Ec1) = 1 – 4/5 = 1/5
    P(E2) = 3/4; ∴ P(Ec2) = 1 – 3/4 = 1/4
    P(E3) = 2/3; ∴ P(Ec3) = 1 – 2/3 = 1/3
    কমপক্ষে দুটি গুলির আঘাত করার সম্ভাবনা-
    = P[(Ec1∩E2∩E3)∪(E1∩Ec2∩E3)∪(E1∩E2∩Ec3)∪(E1∩E2∩E3)]
    = P(Ec1∩E2∩E3) + P(E1∩Ec2∩E3) + P(E1∩E2∩Ec3) + P(E1∩E2∩E3)
    = P(Ec1)P(E2)P(E3) + P(E1)P(Ec2)P(E3) + P(E1)P(E2)P(Ec3) + P(E1)P(E2)P(E3)
    = 1/5×3/4×2/3 + 4/5×1/4×2/3 + 4/5×3/4×1/3 + 4/5×3/4×2/3
    = 1/5×1/4×1/3×(6 + 8 + 12 + 24)
    = 1/5×1/4×1/3 × 50
    = 5/6 (Ans)

    দুটি গুলি আঘাত করার ঘটনা F হলে –
    P(F) = P[(Ec1∩E2∩E3)∪(E1∩Ec2∩E3)∪(E1∩E2∩Ec3)]
    = P(Ec1∩E2∩E3) + P(E1∩Ec2∩E3) + P(E1∩E2∩Ec3)
    = P(Ec1)P(E2)P(E3) + P(E1)P(Ec2)P(E3) + P(E1)P(E2)P(Ec3)
    = 1/5×3/4×2/3 + 4/5×1/4×2/3 + 4/5×3/4×1/3
    = 1/5×1/4×1/3×(6 + 8 + 12)
    = 1/5×1/4×1/3 × 26 = 13/30
    আবার
    P(F∩Ec3)
    = P(E1∩E2∩Ec3)
    = P(E1)P(E2)P(Ec3)
    = 4/5×3/4×1/3 = 1/5
    যদি দুটি গুলি আঘাত হানে, তবে C-এর গুলি আঘাত হানতে না পারার সম্ভাবনা
    = P(Ec3/F)

    $$\large{\quad P(E^c_3/F)\\=\frac{P(E^c_3∩F)}{P(F)}\\=\frac{\frac{1}{5}}{\frac{13}{30}}\\=\frac{1}{5}×\frac{30}{13}=\frac{6}{13}\quad\mathbf{(Ans)}}$$

    5. মনে করো, তিনটি পাত্রের প্রথমটিতে 2 টি সাদা ও 3 টি কালো বল, দ্বিতীয়টিতে 3 টি সাদা ও 2 টি কালো বল এবং তৃতীয়টিতে 4 টি সাদা ও 1 টি কালো বল আছে। প্রত্যেকটি পাত্র পছন্দ করার সম্ভাবনা সমান। উদ্দেশ্যহীনভাবে নির্বাচিত একটি পাত্র থেকে একটি বল তোলা হয় এবং দেখা যায় তোলা বলটি সাদা। প্রথম পাত্রটি নির্বাচন করা হয়েছিল তার সম্ভাবনা নির্ণয় করো।

    Solution:
    ধরি, উদ্দেশ্যহীনভাবে পাত্র তিনটি নিৰ্বাচন করার ঘটনা যথাক্রমে A1, A2, এবং A3
    প্রত্যেকটি পাত্র পছন্দ করার সম্ভাবনা সমান।
    ∴ P(A1) = P(A2) = P(A3) = 1/3
    আরও ধরি, সাদা বল নির্বাচনের ঘটনা W ;
    ∴ P(R/A1) = 2/2+3 = 2/5
    P(R/A2) = 3/3+2 = 3/5
    P(R/A3) = 4/4+1 = 4/5
    উত্তোলিত বলটি সাদা হলে, প্রথম পাত্রটি পছন্দ করার সম্ভাবনা, P(A1/W)
    W ঘটনাটি ঘটবে যদি পরস্পর সম্পূর্ণ ও পৃথক তিনটি ঘটনা A1, A2 ও A3 এর কোনো একটি ঘটে।
    ∴ বেইজ -এর উপপাদ্য প্রয়োগ করে পাই-

    $$\large{P(A_1/W)\\=\frac{P(A_1)P(W/A_1)}{P(A_1)P(W/A_1)+P(A_2)P(W/A_2)+P(A_3)P(W/A_3)}\\=\frac{\frac{1}{3}×\frac{2}{5}}{\frac{1}{3}×\frac{2}{5}+\frac{1}{3}×\frac{3}{5}+\frac{1}{3}×\frac{4}{5}}\\=\frac{\frac{2}{15}}{\frac{2+3+4}{15}}\\=\frac{2}{15}×\frac{15}{9}\=\frac{2}{9}\quad\mathbf{(Ans)}}$$

    Probability Bayes’ Theorem বেইজ উপপাদ্য প্রশ্নমালা 1B

    6. একটি থলি A-এর মধ্যে 2 টি সাদা ও 3 টি লাল বল এবং অন্য একটি থলি B-এর মধ্যে 4 টি সাদা ও 5 টি লাল বল আছে। উদ্দেশ্যহীনভাবে একটি থলি নির্বাচিত করে তার মধ্য থেকে একটি বল তোলা হয় এবং দেখা যায় যে, তোলা বলটি লাল। বলটি B থলি থেকে তোলা হয়েছিল তার সম্ভাবনা নির্ণয় করো।

    Solution:
    ধরি, একটি থলি যথেচ্ছভাবে নির্বাচিত করলে A ও B থলি নির্বাচিত হওয়ার ঘটনা যথাক্রমে E1 ও E2
    ∴ P(E1) = P(E2) = 1/2
    আরও ধরি, তোলা বলটি লাল হওয়ার ঘটনা R
    ∴ P(R/E1) = 3/2+3 = 3/5
    P(R/E2) = 5/4+5 = 5/9
    তোলা বলটি লাল হলে, সেটি B থলি থেকে তোলার সম্ভাবনা হল P(E2/W)
    R ঘটনাটি ঘটবে যদি পরস্পর সম্পূর্ণ ও পৃথক দুটি ঘটনা E1 ও E2 এর কোনো একটি ঘটে।
    ∴ Bayes’ -এর উপপাদ্য প্রয়োগ করে পাই-

    $$\large{P(E_2/R)\\=\frac{P(E_2)P(R/E_2)}{P(E_1)P(R/E_1)+P(E_2)P(R/E_2)}\\=\frac{\frac{1}{2}×\frac{5}{9}}{\frac{1}{2}×\frac{3}{5}+\frac{1}{2}×\frac{5}{9}}\\=\frac{\frac{5}{18}}{\frac{27+25}{90}}\\=\frac{5}{18}×\frac{90}{52}=\frac{25}{52}\quad\mathbf{(Ans)}}$$

    7. সাইকেল উৎপাদনকারী কোনো কোম্পানীর দুটি যন্ত্র আছে। প্রথম যন্ত্রটি 60% এবং দ্বিতীয় যন্ত্রটি 40% সাইকেল উৎপাদন করে। আবার, প্রথম যন্ত্রের সাহায্যে যেসব সাইকেল তৈরি হয় তার 80% উৎকর্ষের দিক থেকে আদর্শ মানের এবং দ্বিতীয় যন্ত্রের সাহায্যে যেসব সাইকেল তৈরি হয় তার 90% উৎকর্ষের দিক থেকে আদর্শ মানের। যথেচ্ছভাবে একটি সাইকেল নির্বাচন করা হয় এবং দেখা যায় নির্বাচিত সাইকেলটি উৎকর্ষের দিক থেকে আদর্শ মানের। নির্বাচিত এই সাইকেলটি দ্বিতীয় যন্ত্রের দ্বারা উৎপাদিত হয়ে থাকার সম্ভাবনা নির্ণয় করো।

    Solution:
    ধরি, প্রথম যন্ত্র ও দ্বিতীয় যন্ত্র থেকে একটি সাইকেল উৎপাদিত হওয়ার ঘটনা যথাক্রমে A1 ও A2
    ∴ P(E1) = 60% = 60/100 = 3/5
    P(E2) = 80% = 40/100 = 2/5
    আরও ধরি, নির্বাচিত সাইকেলটি উৎকর্ষের দিক থেকে আদর্শ হওয়ার ঘটনা X
    ∴ P(X/E1) = 80% = 8/10
    P(X/E2) = 90% = 9/10
    ∴ নির্বাচিত সাইকেলটি দ্বিতীয় যন্ত্রের দ্বারা উৎপাদিত হয়ে থাকার সম্ভাবনা P(E2/X)
    X ঘটনাটি ঘটবে যদি পরস্পর সম্পূর্ণ ও পৃথক দুটি ঘটনা E1 ও E2 এর কোনো একটি ঘটে।
    ∴ Bayes’ -এর উপপাদ্য প্রয়োগ করে পাই-

    $$\large{P(E_2/X)\\=\frac{P(E_2)P(X/E_2)}{P(E_1)P(X/E_1)+P(E_2)P(X/E_2)}\\=\frac{\frac{2}{5}×\frac{9}{10}}{\frac{3}{5}×\frac{8}{10}+\frac{2}{5}×\frac{9}{10}}\\=\frac{18}{24+18}\\=\frac{18}{42}=\frac{3}{7}\quad\mathbf{(Ans)}}$$

    Probability Bayes’ Theorem বেইজ উপপাদ্য প্রশ্নমালা 1B

    8. একটি থলি A-এর মধ্যে 1 টি সাদা ও 6 টি লাল বল আছে; অন্য একটি থলি B-এর মধ্যে 4 টি সাদা ও 3 টি লাল বল আছে। একটি থলি যথেচ্ছভাবে নির্বাচিত করে তার মধ্য থেকে একটি বল তুলে দেখা গেল বলটি সাদা। A থলি থেকে বলটি তোলা হয়েছিল তার সম্ভাবনা নির্ণয় করো।

    Solution:
    ধরি, একটি থলি যথেচ্ছভাবে নির্বাচিত করলে A ও B থলি নির্বাচিত হওয়ার ঘটনা যথাক্রমে E1 ও E2
    ∴ P(E1) = P(E2) = 1/2
    আরও ধরি, তোলা বলটি সাদা হওয়ার ঘটনা W
    ∴ P(W/E1) = 1/1+6 = 1/7
    P(W/E2) = 4/4+3 = 4/7
    তোলা বলটি সাদা হলে, সেটি A থলি থেকে তোলার সম্ভাবনা হল P(E1/W)
    W ঘটনাটি ঘটবে যদি পরস্পর সম্পূর্ণ ও পৃথক দুটি ঘটনা E1 ও E2 এর কোনো একটি ঘটে।
    ∴ বেইজ -এর উপপাদ্য প্রয়োগ করে পাই-

    $$\large{P(E_1/W)\\=\frac{P(E_1)P(W/E_1)}{P(E_1)P(W/E_1)+P(E_2)P(W/E_2)}\\=\frac{\frac{1}{2}×\frac{1}{7}}{\frac{1}{2}×\frac{1}{7}+\frac{1}{2}×\frac{4}{7}}\\=\frac{1}{1+4}=\frac{1}{5}\quad\mathbf{(Ans)}}$$

    9. বোল্ট উৎপাদনকারী একটি কারখানায় 3 টি মেশিন M1, M2 ও M3 প্রত্যহ যথাক্রমে 2000 টি, 2500 টি এবং 4000 টি বোল্ট উৎপাদন করে। মেশিন তিনটি যেসব বোল্ট উৎপাদন করে তার যথাক্রমে 3%, 4% এবং 2.5% ত্রুটিপূর্ণ। কোনো একদিনের উৎপাদন থেকে যথেচ্ছভাবে একটি বোল্ট নির্বাচন করে দেখা গেল সেটি ত্রুটিপূর্ণ। বোল্টটি M2 মেশিন দ্বারা উৎপাদন হয়েছিল তার সম্ভাবনা নির্ণয় করো।

    Solution:
    ধরি,  M1, M2 ও M3 মেশিনে বোল্ট উৎপাদন হওয়ার ঘটনা যথাক্রমে A1, A2 ও A3
    ∴ P(A1) = 2000/2000+2500+4000 = 2000/8500 = 4/17
    P(A2) = 2500/2000+2500+4000 = 2500/8500 = 5/17
    P(A3) = 4000/2000+2500+4000 = 4000/8500 = 8/17
    আরও ধরি, যথেচ্ছভাবে নির্বাচিত বোল্টটি ত্রুটিপূর্ণ হওয়ার ঘটনা X ;
    ∴ P(X/A1) = 3% = 3/100
    P(X/A2) = 4% = 4/100
    P(X/A3) = 2.5% = 25/1000
    নির্বাচিত বোল্টটি M2 মেশিন দ্বারা উৎপাদিত হওয়ার সম্ভাবনা, P(A2/X)
    X ঘটনাটি ঘটবে যদি পরস্পর সম্পূর্ণ ও পৃথক তিনটি ঘটনা A1, A2 ও A3 এর কোনো একটি ঘটে।
    ∴ Bayes’ -এর উপপাদ্য প্রয়োগ করে পাই-

    $$\large{P(A_2/X)\\=\frac{P(A_2)P(X/A_2)}{P(A_1)P(X/A_1)+P(A_2)P(X/A_2)+P(A_3)P(X/A_3)}\\=\frac{\frac{5}{17}×\frac{4}{100}}{\frac{4}{17}×\frac{3}{100}+\frac{5}{17}×\frac{4}{100}+\frac{8}{17}×\frac{25}{1000}}\\=\frac{5×4}{4×3+5×4+4×5}\\=\frac{20}{12+20+20}\\=\frac{20}{52}=\frac{5}{13}\quad\mathbf{(Ans)}}$$

    Probability Bayes’ Theorem বেইজ উপপাদ্য প্রশ্নমালা 1B

    10. একটি বাক্সে 2টি স্বর্ণ মুদ্রা ও 3টি রৌপ্য মুদ্ৰা আছে অন্য একটি বাক্সে 3টি স্বর্ণ ও 3 রৌপ্য মুদ্রা আছে। যথেচ্ছভাবে একটি বাক্স পছন্দ করে তার মধ্য থেকে একটি মুদ্রা তোলা হয়। যদি নির্বাচিত মুদ্রাটি স্বর্ণ মুদ্রা হয়, তবে সেটি দ্বিতীয় বাক্স থেকে তোলা হয়েছিল তার সম্ভাবনা নির্ণয় করো

    Utube_comptech_home
    দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান এবং জীবন বিজ্ঞানের বিভিন্ন অধ্যায়ের উপর ভিডিও টিউটোরিয়াল পেতে আমাদের You Tube চ্যানেল ফলো করুন

    Solution:
    ধরি, প্রথম ও দ্বিতীয় বাক্স নির্বাচিত হওয়ার ঘটনা যথাক্রমে E1 ও E2
    ∴ P(E1) = P(E2) = 1/2
    আরও ধরি, নির্বাচিত মুদ্রা স্বর্ণ  হওয়ার ঘটনা G
    ∴ P(G/E1) = 2/2+3 = 2/5
    P(G/E2) = 3/3+3 = 3/6 = 1/2
    নির্বাচিত মুদ্রাটি স্বর্ণ মুদ্রা হলে সেটি দ্বিতীয় বাক্স থেকে তোলার সম্ভাবনা হল P(E2/G)
    G ঘটনাটি ঘটবে যদি পরস্পর সম্পূর্ণ ও পৃথক দুটি ঘটনা E1 ও E2 এর কোনো একটি ঘটে।
    Bayes’ উপপাদ্য থেকে বলা যায়,

    $$\large{P(E_2/G)\\=\frac{P(E_2)P(G/E_2)}{P(E_1)P(G/E_1)+P(E_2)P(G/E_2)}\\=\frac{\frac{1}{2}×\frac{1}{2}}{\frac{1}{2}×\frac{2}{5}+\frac{1}{2}×\frac{1}{2}}\\=\frac{\frac{1}{4}}{\frac{4+5}{20}}\\=\frac{1}{4}×\frac{20}{9}\\=\frac{5}{9}\quad\mathbf{(Ans)}}$$

    11. দুটি থলি I ও II আছে। I থলিতে 3 টি সাদা ও 4 টি কালো বল এবং II থলিতে 5 টি সাদা ও 6 টি কালো বল আছে। থলি দুটির একটি থেকে যথেচ্ছভাবে একটি বল তোলা হয় এবং দেখা যায় বলটি সাদা। I থলি থেকে বলটি তোলা হয়েছিল তার সম্ভাবনা নির্ণয় করো।

    Solution:
    ধরি, I ও II থলি নির্বাচনের ঘটনা A1 ও A2
    ∴ P(A1) = P(A2) = 1/2
    আরও ধরি, থলি থেকে তোলা বলটি সাদা হওয়ার ঘটনা W
    ∴ P(W/A1) = 3/3+4 = 3/7
    P(W/A2) = 5/5+6 = 5/11
    তোলা বলটি সাদা হলে, তা থলি । থেকে তোলার সম্ভাবনা P(A1/W)
    W ঘটনাটি ঘটবে যদি পরস্পর সম্পূর্ণ ও পৃথক দুটি ঘটনা A1 ও A2 এর কোনো একটি ঘটে।
    ∴ বেইজ -এর উপপাদ্য প্রয়োগ করে পাই-

    $$\large{P(A_1/W)\\=\frac{P(A_1)P(W/A_1)}{P(A_1)P(W/A_1)+P(A_2)P(W/A_2)}\\=\frac{\frac{1}{2}×\frac{3}{7}}{\frac{1}{2}×\frac{3}{7}+\frac{1}{2}×\frac{5}{11}}\\=\frac{\frac{3}{14}}{\frac{33+35}{154}}\\=\frac{3}{14}×\frac{154}{68}\\=\frac{33}{68}\quad\mathbf{(Ans)}}$$

    12. তিনটি একই ধরনের বাক্সের মধ্যে লাল ও সাদা বল আছে। প্রথম বাক্সে 3 টি লাল ও 2 টি সাদা, দ্বিতীয় বাক্সে 4 টি লাল ও 5 টি সাদা এবং তৃতীয় বাক্সে 2টি লাল ও 4টি সাদা বল আছে। উদ্দেশ্যহীনভাবে একটি বাক্স পছন্দ করা হয় এবং তা থেকে একটি বল তোলা হয়। যদি তোলা বলটি লাল হয়, তবে দ্বিতীয় বাক্সটি পছন্দ করা হয়েছে—এই ঘটনার সম্ভাবনা কত?

    Solution:
    ধরি, বাক্স তিনটি নিৰ্বাচন করার ঘটনা যথাক্রমে A1, A2, এবং A3
    ∴ P(A1) = P(A2) = P(A3) = 1/3
    আরও ধরি, লাল বল নির্বাচনের ঘটনা R ;
    ∴ P(R/A1) = 3/3+2 = 3/5
    P(R/A2) = 4/4+5 = 4/9
    P(R/A3) = 2/2+4 = 2/6 = 1/3
    উত্তোলিত বলটি লাল হলে, দ্বিতীয় বাক্সটি পছন্দ করার সম্ভাবনা, P(A2/R)
    R ঘটনাটি ঘটবে যদি পরস্পর সম্পূর্ণ ও পৃথক তিনটি ঘটনা A1, A2 ও A3 এর কোনো একটি ঘটে।
    ∴Bayes’ -এর উপপাদ্য প্রয়োগ করে পাই-

    $$\large{P(A_2/R)\\=\frac{P(A_2)P(R/A_2)}{P(A_1)P(R/A_1)+P(A_2)P(R/A_2)+P(A_3)P(R/A_3)}\\=\frac{\frac{1}{3}×\frac{4}{9}}{\frac{1}{3}×\frac{3}{5}+\frac{1}{3}×\frac{4}{9}+\frac{1}{3}×\frac{1}{3}}\\=\frac{\frac{4}{27}}{\frac{27+20+15}{135}}\\=\frac{4}{27}×\frac{135}{62}\\=\frac{10}{31}\quad\mathbf{(Ans)}}$$

    Probability Bayes’ Theorem বেইজ উপপাদ্য প্রশ্নমালা 1B

    13. কোনো বিমা কোম্পানী 2000টি স্কুটার এবং 3000টি মোটর সাইকেল বিমা করে। কোনো স্কুটারের দুর্ঘটনা ঘটানোর সম্ভাবনা 0.01 এবং কোনো মোটর সাইকেলের ওই সম্ভাবনা 0.02 বিমা করা একটি যান (vehicle) একটি দুর্ঘটনা ঘটায়। দুর্ঘটনা করা যানটি মোটর সাইকেল হওয়ার সম্ভাবনা নির্ণয় করো।

    Solution:
    ধরি, বিমা কোম্পানিটি দ্বারা বিমা করা যানটি স্কুটার ও মোটর সাইকেল হওয়ার ঘটনা যথাক্রমে A1 ও A2 এবং একটি যানের দুর্ঘটনা ঘটার ঘটনা X
    ∴ P(A1) = 2000/2000+3000 = 2000/5000 = 2/5
    P(A2) = 3000/2000+3000 = 3000/5000 = 3/5
    আবার,
    P(X/A1) = 0.01; P(X/A2) = 0.02
    ∴ দুর্ঘটনা করা যানটি মোটর সাইকেল হওয়ার সম্ভাবনা P(A2/X)
    X ঘটনাটি ঘটবে যদি পরস্পর সম্পূর্ণ ও পৃথক দুটি ঘটনা A1 ও A2 এর কোনো একটি ঘটে।
    ∴ Bayes’ উপপাদ্য থেকে বলা যায়

    $$\large{P(A_2/X)\\=\frac{P(A_2)P(X/A_2)}{P(A_1)P(X/A_1)+P(A_2)P(X/A_2)}\\=\frac{\frac{3}{5}×0.02}{\frac{2}{5}×0.01+\frac{3}{5}×0.02} \\=\frac{0.6×0.02}{0.4×0.01+0.6×0.02}\\=\frac{6×2}{4×1+6×2}\\=\frac{12}{16}=\frac{3}{4}\quad\mathbf{(Ans)}}$$

    14. A 10 বার কথা বললে 8 বার সত্য কথা বলে। একটি ছক্কা ছোঁড়া হয় এবং সে বলে 5 পড়েছে। ছক্কায় সত্যই 5 পড়েছিল তার সম্ভাবনা কত?

    Solution:
    ধরি, ছক্কাটা ছোঁড়া হলে ছক্কাটিতে 5 পড়ার ঘটনা A1 এবং 5 না পড়ার ঘটনা A2
    ∴ P(A1) = 1/6; P(A2) = 5/6
    আরও ধরি, ছক্কা পড়ার পর ওই ব্যক্তিটির 5 পড়েছে বলার ঘটনা অর্থাৎ সত্য বলার ঘটনা A
    P(A/A1) = 8/10 = 4/5
    P(A/A2) = 2/10 = 1/5
    প্রশ্নানুযায়ী.
    নির্ণেয় সম্ভাবনা = P(A1/A)
    A ঘটনাটি ঘটবে যদি পরস্পর সম্পূর্ণ ও পৃথক দুটি ঘটনা A1 ও A2 এর কোনো একটি ঘটে। বেজের উপপাদ্য প্রয়োগ করে পাই-

    $$\large{P(A_1/A)\\=\frac{P(A_1)P(A/A_1)}{P(A_1)P(A/A_1)+P(A_2)P(A/A_2)}\\=\frac{\frac{1}{6}×\frac{4}{5}}{\frac{1}{6}×\frac{4}{5}+\frac{5}{6}×\frac{1}{5}}\\=\frac{\frac{4}{30}}{\frac{4+5}{30}}\\=\frac{4}{9}\quad\mathbf{(Ans)}}$$

    Probability Bayes’ Theorem বেইজ উপপাদ্য প্রশ্নমালা 1B

    15. কোনো Corporation-এ “Board of Directors” দখল করার জন্য দুটি দলের মধ্যে প্রতিযোগিতা হয়। প্রথম দলের ও দ্বিতীয় দলের জয়লাভের সম্ভাবনা যথাক্রমে 0.6 এবং 0.4 ; আরও, যদি প্রথম দল জয়লাভ করে তবে একটি নতুন প্রোডাক্ট চালু করার সম্ভাবনা 0.7 এবং দ্বিতীয় দল জয়লাভ করলে অনুরূপ সম্ভাবনা 0.3; তাহলে, দ্বিতীয় দল দ্বারা নতুন প্রোডাক্ট চালু করার সম্ভাবনা নির্ণয় করো।

    Solution:
    প্রথম দলের ও দ্বিতীয় দলের জয়লাভের ঘটনা যথাক্রমে A1 ও A2 এবং একটি নতুন প্রোডাক্ট চালু করার ঘটনা X
    ∴ P(A1) = 0.6; P(A2) = 0.4
    P(X/A1) = 0.7; P(X/A2) = 0.3
    ∴ দ্বিতীয় দল দ্বারা নতুন প্রোডাক্ট চালু হওয়ার সম্ভাবনা P(A2/X)
    X ঘটনাটি ঘটবে যদি পরস্পর সম্পূর্ণ ও পৃথক দুটি ঘটনা A1 ও A2 এর কোনো একটি ঘটে।
    Bayes’ উপপাদ্য থেকে বলা যায়,

    $$\large{P(A_2/X)\\=\frac{P(A_2)P(X/A_2)}{P(A_1)P(X/A_1)+P(A_2)P(X/A_2)}\\=\frac{0.4×0.3}{0.6×0.7+0.4×0.3}\\=\frac{4×3}{6×7+4×3}\\=\frac{12}{54}=\frac{2}{9}\quad\mathbf{(Ans)}}$$

    16. একটি বাক্সে 3টি মুদ্রা আছে। তাদের মধ্যে দুটির ক্ষেত্রে হেড্‌ পাবার সম্ভাবনা 2/3এবং অন্য মুদ্রাটির ক্ষেত্রে এই সম্ভাবনা 1/2; বাক্স থেকে উদ্দেশ্যহীনভাবে একটি মুদ্রা নেওয়া হয় এবং তিনবার টস্ করে প্রতিবারেই হেড্ পাওয়া যায়। বাক্স থেকে নেওয়া মুদ্রাটি ঝোঁকশূন্য হওয়ার সম্ভাবনা কত?

    Solution:
    বাক্সটিতে 2টি ঝোঁকপূর্ণ মুদ্রা এবং 1টি ঝোঁকশূন্য মুদ্রা আছে। ধরি, E1 ও E2 হল ঝোঁকপূর্ণ মুদ্রা ও ঝোঁকশূন্য মুদ্রা নেওয়ার ঘটনা
    ∴ P(E1) = 2/3 P(E2) = 1/3
    আরও ধরি, তিনবার হেড পাওয়ার ঘটনা X
    ∴ P(X/E1) = 2/3×2/3×2/3 = 8/27
    ∴ P(X/E2) = 1/2×1/2×1/2 = 1/8
    তিনবারই হেড পাওয়া গেলে, মুদ্রাটি ঝোঁকশূন্য হওয়ার সম্ভাবনা P(E2/X)
    X ঘটনাটি ঘটবে যদি পরস্পর সম্পূর্ণ ও পৃথক দুটি ঘটনা E1 ও E2 এর কোনো একটি ঘটে।
    ∴ Bayes’ উপপাদ্য থেকে বলা যায়,

    $$\large{P(E_2/X)\\=\frac{P(E_2)P(X/E_2)}{P(E_1)P(X/E_1)+P(E_2)P(X/E_2)}\\=\frac{\frac{1}{3}×\frac{1}{8}}{\frac{2}{3}×\frac{8}{27}+\frac{1}{3}×\frac{1}{8}}\\=\frac{\frac{1}{3×8}}{\frac{128+27}{3×27×8}}\\=\frac{1}{\frac{155}{27}}=\frac{27}{155}\quad\mathbf{(Ans)}}$$
  • Koshe Dekhi 14 PARTNERSHIP BUSINESS অংশীদারি কারবার

    Koshe Dekhi 14 PARTNERSHIP BUSINESS অংশীদারি কারবার

    Koshe Dekhi 14 PARTNERSHIP BUSINESS অংশীদারি কারবার

    Koshe Dekhi 14 PARTNERSHIP BUSINESS অংশীদারি কারবার

    1. আমি ও আমার বন্ধু মালা দুজনে যথাক্রমে 15000 টাকা ও 25000 টাকা মূলধন নিয়ে একটি ব্যাবসা শুরু করলাম। এক বছরে 16,800 টাকা লাভ হলো। হিসাব করে দেখি আমরা কে, কত টাকা লভ্যাংশ পাব?

    Solution:
    আমি ও আমার বন্ধু মালার মুলধনের অনুপাত
    = 15000 : 25000
    = 15 : 25
    = 3 : 5
    এক বছরে 16,800 টাকা লাভ হলে,
    আমার লভ্যাংশ
    = 16800×3/3+5 টাকা
    = 16800×3/8 টাকা
    =2100×3 টাকা
    =6300 টাকা
    মালার লভ্যাংশ
    = 16800×5/8 টাকা
    = 2100×5 টাকা
    = 10500 টাকা
    Ans: আমি পাব 6300 টাকা এবং মালা পাবে 10500 টাকা।

    2. প্রিয়ম, সুপ্রিয়া ও বুলু যথাক্রমে 15000 টাকা, 10000 টাকা এবং 25000 টাকা দিয়ে একটি ছোটো মুদির দোকান খুলল। কিন্তু বৎসরান্তে 3000 টাকা লোকসান হলো। কাকে কত টাকা লোকসানের পরিমাণ দিতে হবে হিসাব করে লিখি।

    Solution:
    প্রিয়ম, সুপ্রিয়া ও বুলুর মুলধনের অনুপাত
    = 15000 : 10000 : 25000
    = 3 : 2 :5
    বৎসরান্তে 3000 টাকা লোকসান হলে,
    প্রিয়মকে দিতে হবে
    = 3000×3/3+2+5 টাকা
    = 300×3/10 টাকা
    = 300×3 টাকা
    = 900 টাকা
    সুপ্রিয়াকে  দিতে হবে
    = 3000×2/10 টাকা
    = 300×2 টাকা
    = 600 টাকা
    বুলুকে দিতে হবে
    = 3000×5/10 টাকা
    = 300×5 টাকা
    = 1500 টাকা
    Ans: প্রিয়মকে দিতে হবে 600 টাকা, সুপ্রিয়াকে দিতে হবে 900 টাকা এবং বুলুকে দিতে হবে 1500 টাকা।

    3. শোভা ও মাসুদ দুজনে মিলে 2,50,000 টাকার একটি গাড়ি কিনে 2,62,500 টাকায় বিক্রি করলেন। গাড়িটি কেনার সময়ে শোভা মাসুদের 11/2 গুন টাকা দিয়ে থাকলে, কে কত টাকা লভ্যাংশ পাবেন তা হিসাব করে লিখি।

    Solution:
    250000 টাকার একটি গাড়ি কিনে 262500 টাকায় বিক্রি করলে লাভ হয় (262500 – 250000) বা 12500 টাকা।
    ধরি, মাসুদ দেয় x টাকা
    ∴ শোভা দেয় = x×11/2
    =x×3/2 = 3x/2 টাকা
    শোভা ও মাসুদের মুলধনের অনুপাত
    = 3x/2 : x
    = 3 : 2
    12500 টাকার মধ্যে,
    শোভা পাবে = 12500×3/3+2
    = 12500×3/5
    = 2500×3
    = 7500 টাকা
    মাসুদ পাবে = 12500×2/5
    = 2500×2
    = 5000 টাকা
    Ans: শোভা লভ্যাংশ পাবে 7500 টাকা ও মাসুদ লভ্যাংশ পাবে 5000 টাকা

    4. তিনবন্ধু যথাক্রমে 5000 টাকা, 6000 টাকা ও 7000 টাকা দিয়ে একটি অংশীদারি ব্যাবসা শুরু করার এক বছর পর দেখলেন 1800 টাকা লোকসান হয়েছে। মূলধন ঠিক রাখার জন্য প্রত্যেকে লোকসানের পরিমাণ দিয়ে দেবেন বলে সিদ্ধান্ত করেন। তাদের কাকে কত টাকা দিতে হবে হিসাব করে লিখি।

    Solution:
    তিনবন্ধুর মুলধনের অনুপাত
    = 5000 :6000 : 7000
    = 5 : 6 : 7
    1800 টাকা লোকসান হয়েছে।
    ∴ মূলধন ঠিক রাখার জন্য,
    প্রথম বন্ধুকে দিতে হবে
    = 1800×5/5+6+7 টাকা
    = 1800×5/18 টাকা
    = 100×5 টাকা
    = 500 টাকা
    দ্বিতীয় বন্ধুকে দিতে হবে
    = 1800×6/18 টাকা
    = 100×6 টাকা
    = 600 টাকা
    তৃতীয় বন্ধুকে দিতে হবে
    = 1800×7/18 টাকা
    = 100×7 টাকা
    = 700 টাকা
    Ans: তিন বন্ধুকে যথাক্রমে 500 টাকা, 600 টাকা এবং 700 টাকা দিতে হবে।

    Koshe Dekhi 14 PARTNERSHIP BUSINESS অংশীদারি কারবার

    5. দীপু, রাবেয়া ও মেঘা যথাক্রমে 6500 টাকা, 5200 টাকা ও 9100 টাকা মূলধন নিয়ে একটি ছোটো ব্যাবসা শুরু করল ও ঠিক একবছর পরে 14,400 টাকা লাভ হলো। ওই লাভের 2/3 অংশ তার সমানভাবে এবং বাকি অংশ মূলধনের অনুপাতে ভাগ করে নিলে কে কত টাকা লভ্যাংশ পাবে নির্ণয় করি।

    Solution:
    দীপু, রাবেয়া ও মেঘার মুলধনের অনুপাত
    = 6500 : 5200 : 9100
    = 65 : 52 : 91
    = 5 : 4 : 7
    একবছর পরে 14,400 টাকা লাভ হলো।
    14,400 টাকার 2/3 অংশ
    = 14400×2/3
    = 4800×2
    = 9600 টাকা
    9600 টাকা সমান ভাবে ভাগ করলে প্রত্যেকে পাবে = 9600/3 = 3200 টাকা।
    সমান ভাবে ভাগ করার পর থাকে (14400- 9600) বা 4800 টাকা।
    4800 টাকার মধ্যে,
    ∴ দীপু পাবে = 4800×5/5+4+7 টাকা
    = 4800×5/16 টাকা
    = 300×5 টাকা
    = 1500 টাকা
    রাবেয়া পাবে = 4800×4/16 টাকা
    = 300×4 টাকা
    = 1200 টাকা
    মেঘা পাবে =4800×7/16
    = 300×7 টাকা
    = 2100 টাকা
    ∴ দীপু মোট পাবে = (3200 + 1500) = 4700 টাকা
    রাবেয়া মোট পাবে = (3200 + 1200) = 4400 টাকা
    মেঘা মোট পাবে = (3200 + 2100) =5300 টাকা
    Ans: দীপু, রাবেয়া ও মেঘা পাবে যথাক্রমে 4700 টাকা, 4400 টাকা এবং 5300 টাকা।

    দশম শ্রেণির ভৌত বিজ্ঞান হাইড্রোকার্বন / HYDROCARBON CLICK HERE

    6. তিনবন্ধু যথাক্রমে 8000 টাকা, 10000 টাকা ও 12000 টাকা সংগ্রহ করে এবং ব্যাংক থেকে কিছু টাকা ধার নিয়ে একটি ব্যাবসা শুরু করেন। বছরের শেষে তারা দেখলেন 13400 টাকা লাভ হয়েছে। সেই লাভ থেকে ব্যাংকের বছরের কিস্তি 5000 টাকা শোধ দেওয়ার পর বাকি টাকা তারা মূলধনের অনুপাতে ভাগ করে নিলেন। লভ্যাংশ থেকে কে কত টাকা পাবেন হিসাব করে লিখি।

    Solution:
    তিনবন্ধুর মুলধনের অনুপাত
    = 8000 : 10000 : 12000
    = 4 : 5 : 6
    বছরের শেষে 13400 টাকা লাভ হয়।
    লাভ থেকে ব্যাংকের বছরের কিস্তি 5000 টাকা শোধ দেওয়ার পর বাকি থাকে (13400 – 5000) বা, 8400 টাকা।
    8400 টাকার মধ্যে,
    প্রথম বন্ধু পায় = 8400×4/4+5+6 টাকা
    = 8400×4/15 টাকা
    = 560×4 টাকা
    = 2240 টাকা
    দ্বিতীয় বন্ধু পায় = 8400×5/15 টাকা
    = 560×5 টাকা
    = 2800 টাকা
    তৃতীয় বন্ধু পায় = 8400×6/15 টাকা
    = 560×6 টাকা
    = 3360 টাকা
    Ans: লভ্যাংশ থেকে তিনবন্ধু যথাক্রমে 2240 টাকা, 2800 টাকা এবং 3360 টাকা পাবেন।

    7. দুই বছরের মধ্যে টাকা ফেরত দিলে কোনো সুদ দিতে হবে না এই শর্তে তিন বন্ধু একটি সমবায় ব্যাংক থেকে যথাক্রমে 6000 টাকা, 8000 টাকা ও 5000 টাকা ধার নিয়ে যৌথভাবে চারটি সাইকেল রিকশা ক্রয় করেন। দুই বছর পর হিসাব করে দেখা যায় সমস্ত খরচ-খরচা বাদ দিয়ে মোট 30400 টাকা আয় হয়েছে। তারা সেই আয় মূলধনের অনুপাতে ভাগ করে নেওয়ার পর প্রত্যেকে নিজ নিজ ঋনের টাকা ব্যাংকে ফিরিয়ে দেন। এখন কার হাতে কত টাকা থাকবে এবং তাদের হাতে থাকা টাকার অনুপাত কী হবে হিসাব করে লিখি।

    Solution:
    তিনবন্ধুর মুলধনের অনুপাত
    = 6000 : 8000 : 5000
    = 6 : 8 : 5
    মোট 30400 টাকা আয় হয়েছে।
    30400 টাকা মূলধনের অনুপাতে ভাগ করলে,
    প্রথম বন্ধু পাবে = 30400×6/6+8+5 টাকা
    = 30400×6/19 টাকা
    = 1600×6 টাকা
    = 9600 টাকা
    দ্বিতীয় বন্ধু পাবে = 30400×8/19 টাকা
    = 1600×8 টাকা
    = 12800 টাকা
    তৃতীয় বন্ধু পাবে = 30400×5/19 টাকা
    = 1600×5 টাকা
    = 8000 টাকা
    ঋনের টাকা ব্যাংকে ফিরিয়ে দেওয়ার পর
    প্রথম বন্ধুর থাকবে = (9600 – 6000) টাকা
    = 3600 টাকা
    দ্বিতীয় বন্ধুর থাকবে = (12800 – 8000) টাকা
    = 3600 টাকা
    তৃতীয় বন্ধুর থাকবে = (8000 – 5000) টাকা
    = 3000 টাকা
    তাদের হাতে থাকা টাকার অনুপাত
    = 3600 : 4800 : 3000
    = 6 : 8 : 5
    Ans: এখন তিনবন্ধুর হাতে থাকবে যথাক্রমে 3600 টাকা, 4800 টাকা এবং 3000 টাকা
    তিনবন্ধুর হাতে থাকা টাকার অনুপাত 6 : 8 : 5

    Koshe Dekhi 14 PARTNERSHIP BUSINESS অংশীদারি কারবার

    দশম শ্রেণীর গণিত প্রকাশ বইয়ের সম্পূর্ণ সমাধান দেখতে এখানে ক্লিক করো।

    8. তিনবন্ধু যথাক্রমে 1,20,000 টাকা, 1,50,000 টাকা ও 1,10,000 টাকা মূলধন নিয়ে একটি বাস ক্রয় করেন। প্রথম জন ড্রাইভার ও বাকি দুজন কন্ডাক্টরের কাজ করেন। তারা ঠিক করেন যে মোট আয়ের 2/5 অংশ কাজের জন্য 3 : 2 : 2 অনুপাতে ভাগ করবেন এবং বাকি টাকা মূলধনের অনুপাতে ভাগ করে নেবেন। কোনো একমাসে যদি 29260 টাকা আয় হয়, তবে কে, কত টাকা পাবেন নির্ণয় করি।

    Solution:
    তিনবন্ধুর মুলধনের অনুপাত
    = 120000 : 150000 : 110000
    = 12 : 15 : 11
    একমাসে মোট আয় 29260 টাকা।
    মোট আয়ের 2/5 অংশ কাজের জন্য 3 : 2 : 2 অনুপাতে ভাগ করেন।
    মোট আয়ের 2/5 অংশ = 29260×2/5 টাকা
    = 5852×2 = 11704 টাকা
    11704 টাকার মধ্যে’
    ড্রাইভার পাবে = 11704×3/3+2+2 টাকা
    = 11704×3/7 টাকা
    = 1672×3 টাকা
    = 5016 টাকা
    দুজন কন্ডাক্টরের প্রত্যেকে পাবে
    = 11704×2/7 টাকা
    = 1672×2 টাকা
    = 3344 টাকা
    বাকি টাকা মূলধনের অনুপাতে ভাগ করে নেন।
    বাকি টাকা = (29260 – 11704) টাকা
    = 17556 টাকা
    17556 টাকার মধ্যে’
    ড্রাইভার পাবে = 17556×12/12+15+11 টাকা
    = 17556×12/38 টাকা
    = 462×12 টাকা
    = 5544 টাকা
    প্রথম কন্ডাক্টর পাবে
    = 17556×15/38 টাকা
    = 462×15 টাকা
    = 6930 টাকা
    দ্বিতীয় কন্ডাক্টর পাবে
    = 17556×11/38 টাকা
    = 462×11 টাকা
    = 5082 টাকা
    ∴ ড্রাইভার মোট পাবে = (5016 + 5544) টাকা
    = 10560 টাকা
    ১ম কন্ডাক্টর মোট পাবে = (3344 + 6930) টাকা
    = 10274 টাকা
    ২য় কন্ডাক্টর মোট পাবে = (3344 + 5082) টাকা
    = 8426 টাকা
    Ans: ড্রাইভার পাবে 10560 টাকা, প্রথম কন্ডাক্টর পাবে 10274 টাকা এবং দ্বিতীয় কন্ডাক্টর পাবে 8426 টাকা।

    Koshe Dekhi 14 PARTNERSHIP BUSINESS অংশীদারি কারবার

    9. বছরের প্রথমে প্রদীপবাবু ও আমিনাবিবি যথাক্রমে 24000 টাকা ও 30000 টাকা নিয়ে ব্যাবসা শুরু করেন। পাঁচ মাস পর প্রদীপবাবু আরও 4000 টাকা মূলধন দেন। বছরের শেষে 27716 টাকা লাভ হলে, কে, কত টাকা লভ্যাংশ পাবেন হিসাব করে লিখি।

    Solution:
    প্রদীপবাবু ও আমিনাবিবির মূলধনের অনুপাত
    = [(24000×5 + (24000 + 4000)×7] : (30000×12)
    = [(24×5 + (24 + 4)×7] : (30×12)
    = (120 + 28×7) : (30×12)
    = (120 + 196) : (30×12)
    = 316 : 360 = 79 : 90
    বছরের শেষে 27716 টাকা লাভ হলে,
    প্রদীপবাবুর লভ্যাংশ
    = 27716×79/79+90 টাকা
    = 27716×79/169 টাকা
    = 164×79 = 12956 টাকা
    আমিনাবিবির লভ্যাংশ
    = 27716×79/79+90 টাকা
    = 27716×90/169 টাকা
    = 164×90 = 14760 টাকা
    Ans: প্রদীপবাবু পাবে 12956 টাকা এবং আমিনাবিবি পাবে 14760 টাকা।

    10. নিয়ামতচাচা ও করবীদিদি যথাক্রমে 30,000 টাকা ও 50,000 টাকা মূলধন দিয়ে যৌথভাবে একটি ব্যাবসা আরম্ভ করলেন। 6 মাস পরে নিয়ামতচাচা আরও 40,000 টাকা লগ্নি করলেন, কিন্তু করবীদিদি ব্যক্তিগত প্রয়োজনে 10,000 টাকা তুলে নিলেন। বছরের শেষে যদি 19,000 টাকা লাভ হয়ে থাকে, তাহলে কে, কত টাকা লাভ পাবেন হিসাব করে লিখি।

    Solution:
    নিয়ামতচাচা ও করবীদিদির মূলধনের অনুপাত
    = [(30000×6 + (30000 + 40000)×6] : [(50000×6 + (50000 – 10000)×6]
    = [(3×6 + (3 + 4)×6] : [(5×6 + (5 – 1)×6]
    = (18 + 42) : (30 + 24)
    = 60 : 54 = 10 : 9
    বছরের শেষে 19,000 টাকা লাভ হলে,
    নিয়ামতচাচার লভ্যাংশ
    = 19000×10/10+9 টাকা
    = 19000×10/19 টাকা
    = 1000×10 = 10000 টাকা
    করবীদিদির লভ্যাংশ
    = 19000×9/19 টাকা
    = 1000×9 = 9000 টাকা
    Ans: লভ্যাংশ থেকে নিয়ামতচাচা পাবে 10000 টাকা এবং করবীদিদি পাবে 9000 টাকা।

    Koshe Dekhi 14 PARTNERSHIP BUSINESS অংশীদারি কারবার

    11. বছরের শুরুতে শ্রীকান্ত ও সৈফুদ্দিন 2,40,000 টাকা ও 3,00,000 টাকা দিয়ে একটি মিনিবাস ক্রয় করে চালাতে থাকেন। চার মাস পর তাদের বন্ধু পিটার 81,000 টাকা নিয়ে তাদের সঙ্গে যোগ দিলে শ্রীকান্ত ও সৈফুদ্দিন তাদের মূলধনের অনুপাতে সেই টাকা তুলে নেন। বছরের শেষে 39150 টাকা লাভ হলে, লভ্যাংশ থেকে কে, কত টাকা পাবেন হিসাব করে লিখি।

    Solution:
    বছরের শুরুতে শ্রীকান্ত ও সৈফুদ্দিনের মূলধনের অনুপাত
    = 240000 : 300000
    = 4 : 5
    4 মাস পর পিটার 81000 টাকা নিয়ে তাদের সঙ্গে যোগ দেয়।
    81,000 টাকা থেকে শ্রীকান্ত ও সৈফুদ্দিন মূলধনের অনুপাতে টাকা তুলে নেয়।
    ∴ শ্রীকান্ত তুলে নেয়
    = 81000×4/4+5 টাকা
    = 81000×4/9 টাকা
    = 9000×4 = 36000 টাকা
    সৈফুদ্দিন তুলে নেয়
    = 81000×5/9 টাকা
    = 9000×5 = 45000 টাকা
    ∴ বছরের শেষে শ্রীকান্ত, সৈফুদ্দিন ও পিটারের মূলধন হয়
    = [(240000×4 + (240000 – 36000)×8] : [(300000×4 + (300000 – 45000)×8] : 81000×8
    = [(240×4 + (240 – 36)×8] : [(300×4 + (300 – 45)×8] : 81×8
    = (960 + 204×8) : (1200 + 255×8) : 81×8
    = (960 + 1632) : (1200 + 2040) : 81×8
    = 2592 : 3240 : 81×8
    = 324 : 405 : 81
    = 4 : 5 : 1
    বছরের শেষে 39150 টাকা লাভ হলে,
    শ্রীকান্তর লভ্যাংশ
    = 39150×4/4+5+1 টাকা
    = 39150×4/10 টাকা
    = 3915×4 = 15660 টাকা
    সৈফুদ্দিনের লভ্যাংশ
    = 39150×5/10 টাকা
    = 3915×5 = 19575 টাকা
    , পিটারের লভ্যাংশ
    = 39150×1/10 টাকা
    = 3915×1 = 3915 টাকা
    Ans: লভ্যাংশ থেকে শ্রীকান্ত পাবে 15660 টাকা, সৈফুদ্দিন পাবে 19575 টাকা ও পিটার পাবে 3915 টাকা

    12. বছরের প্রথমে অরুন ও অজয় যথাক্রমে 24,000 টাকা ও  30,000 টাকা দিয়ে যৌথভাবে ব্যাবসা শুরু করেন। কিন্তু কয়েক মাস অরুন আরও 12,000 টাকা ওই ব্যবসায়ে মূলধন দেন। বছরের শেষে ওই ব্যবসায়ে 14,030 টাকা লাভ হলো এবং 7,130 টাকা লভ্যাংশ পেলেন। অরুন কত মাস পরে ব্যবসায়ে টাকা দিয়েছিলেন নির্ণয় করি।

    Solution:
    ধরি মাস পর অরুন আরও 12,000 টাকা মূলধন দেন।
    বছরের শেষে
    অরুনের মূলধন হয়
    = [24000x + (12 – x)(24000 + 12000)] টাকা
    = [24000x + (12 – x)36000] টাকা
    = (24000x + 432000 – 36000x) টাকা
    = (432000 – 12000x) টাকা
    অজয়ের মূলধন হয়
    = 30000×12 টাকা
    = 360000 টাকা
    অরুন ও অজয়ের মূলধনের অনুপাত
    = (432000 – 12000x) : 360000
    = (432 – 12x) : 360
    = (36 – x) : 30
    বছরের শেষে 14,030 টাকা লভ্যাংশের মধ্যে,
    অরুনের লভ্যাংশ = 14,030×36-x/36-x+30 টাকা
    = 14,030×36-x/66-x টাকা
    প্রশ্নানুযায়ী,
    14,030×36-x/66-x = 7130
    বা, 14,030×(36 – x) = 7130×(66 – x)
    বা, 14,03×(36 – x) = 713×(66 – x)
    বা, 50508 – 1403x = 47058 – 713x
    বা, -1403x + 713x = 47058 – 50508
    বা, -690x = -3450
    বা, 690x = 3450
    বা, x = 5
    Ans: অরুন 5 মাস পরে ব্যবসায়ে টাকা দিয়েছিলেন।

    13. কুমারটুলির তিনজন মৃৎশিল্পী একটি সমবায় ব্যাংক থেকে যৌথভাবে 100000 টাকা ধার করে মৃৎশিল্পের একটি কারখানা স্থাপন করেন। তার এই চুক্তি করেন যে প্রতি বছর ব্যাংকের কিস্তি 28100 টাকা দেওয়ার পর বাকি লাভের অর্ধেক কাজের অনুপাতে এবং বাকি অর্ধেক সমান ভাগে ভাগ করে নেবেন। গত বছর তারা যথাক্রমে 300 দিন, 275 দিন ও 350 দিন কাজ করেছেন এবং মোট লাভ হয়েছে 139100 টাকা। কে, কত টাকা পেয়েছিলেন হিসাব করে লিখি।

    Solution:
    তিনজন মৃৎশিল্পীর কাজের দিনের অনুপাত
    = 300 : 275 : 350
    = 12 : 11 : 14
    মোট লাভ হয়েছে 139100 টাকা।
    ব্যাংকের কিস্তি 28100 টাকা দেওয়ার পর বাকি থাকে (139100 – 28100) = 111000 টাকা।
    বাকি লাভের অর্ধেক = 111000 ÷ 2 টাকা
    = 55500 টাকা
    55500 টাকার মধ্যে কাজের অনুপাতে-
    প্রথম মৃৎশিল্পী পাবে
    = 55500×12/12+11+14 টাকা
    = 55500×12/37 টাকা
    = 1500×12 = 18000 টাকা
    দ্বিতীয় মৃৎশিল্পী পাবে
    = 55500×11/37 টাকা
    = 1500×11 = 16500 টাকা
    তৃতীয় মৃৎশিল্পী পাবে
    = 55500×14/37 টাকা
    = 1500×14 = 21000 টাকা
    বাকি 55500 টাকা সমান ভাগে ভাগ করে নিলে প্রত্যেকে পাবে 55500/3 =18500 টাকা
    Ans:
    প্রথম মৃৎশিল্পী মোট পাবে = 18000 + 18500 = 36500 টাকা
    দ্বিতীয় মৃৎশিল্পী মোট পাবে = 16500 + 18500 = 35000 টাকা
    তৃতীয় মৃৎশিল্পী মোট পাবে = 21000 + 18500 = 39500 টাকা

    Koshe Dekhi 14 PARTNERSHIP BUSINESS অংশীদারি কারবার

    14. দুই বন্ধু যথাক্রমে 40000 টাকা ও 50000 টাকা দিয়ে একটি যৌথ ব্যবসা শুরু করেন। তাদের মধ্যে একটি চুক্তি হয় যে, লাভের 50% নিজেদের মধ্যে সমান ভাগে এবং অবশিষ্টাংশ মূলধনের অনুপাতে ভাগ হবে। প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ যদি দ্বিতীয় বন্ধুর অপেক্ষা 800 টাকা কম হয়, তবে প্রথম বন্ধুর ল্ভ্যাংশের পরিমাণ হিসাব করে লিখি।

    Solution:
    দুই বন্ধুর মূলধনের অনুপাত
    = 40000 : 50000
    = 4 : 5
    ধরি মোট লাভ x টাকা।
    লাভের 50% = x×50/100 = x/2 টাকা
    x/2 টাকা থেকে দুই বন্ধুর প্রত্যেকে পাবে
    = x/2 ÷ 2 = x/4 টাকা
    অবশিষ্ট x/2 টাকা থেকে.
    প্রথম বন্ধু পাবে = x/2 ×4/4+5 টাকা
    = x/2 × 4/9 টাকা
    = 4x/18 টাকা
    দ্বিতীয় বন্ধু পাবে = x/2 × 5/9 টাকা
    = 5x/18 টাকা
    প্রশ্নানুযায়ী,
    (5x/18 + x/4) – (4x/18 + x/4) = 800
    বা, 5x/18 + x/44x/18x/4 = 800
    বা, 5x/184x/18 = 800
    বা, 5x-4x/18 = 800
    বা, x/18 = 800
    বা, x = 800×18 = 14400
    ∴ প্রথম বন্ধু পাবে = x/4 + 4x/18 টাকা
    = 9x+8x/36 টাকা
    = 17x/36 টাকা
    = 17/36 × 14400 টাকা
    = 17 × 400 = 6800 টাকা
    Ans: প্রথম বন্ধুর ল্ভ্যাংশের পরিমাণ 6800 টাকা

    15. পূজা, উত্তম ও মেহের যথাক্রমে 5000 টাকা, 7000 টাকা ও 10000 টাকা মূলধন নিয়ে অংশীদারি কারবার এই শর্তে শুরু করে যে (i) কারবার চালানোর মাসিক খরচ 125 টাকা, (ii) হিসাবপত্র রাখার জন্য পূজা ও উত্তম প্রত্যেকে 200 টাকা পাবে। বছরের শেষে 6960 টাকা লাভ হলে, তা থেকে কে, কত টাকা পাবে হিসাব করে লিখি।

    Solution:
    পূজা, উত্তম ও মেহেরের মূলধনের অনুপাত
    = 5000 : 7000 : 10000
    = 5 : 7 : 10
    বছরের শেষে 6960 টাকা লাভের মধ্যে
    কারবার চালানোর জন্য মাসিক খরচ হয় 125 টাকা।
    1 বছরে খরচ হয় 125×12 বা 1500 টাকা।
    পূজা ও উত্তম প্রত্যেকে 200 টাকা করে 1 বছরে মোট পায় 200×12 = 2400 টাকা।
    6960 টাকার মধ্যে পরে থাকে
    = (6960 – 1500 – 2400×2) টাকা
    = (5460 – 4800) টাকা
    = 660 টাকা
    660 টাকার মধ্যে,
    পূজা পাবে = 660×5/5+7+10 টাকা
    = 660×5/22 টাকা
    = 30×5 = 150 টাকা
    উত্তম পাবে = 660×7/22 টাকা
    = 30×7 = 210 টাকা
    মেহের পাবে = 660×10/22 টাকা
    = 30×10 = 300 টাকা
    Ans:
    পূজা মোট পাবে = (2400 + 150) টাকা
    = 2550 টাকা
    উত্তম মোট পাবে = (2400 + 210) টাকা
    = 2610 টাকা
    মেহের মোট পাবে = 300 টাকা

    Koshe Dekhi 14 PARTNERSHIP BUSINESS অংশীদারি কারবার

    16. অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন (V.S.A.)

    (A) বহুবিকল্পীয় প্রশ্ন (M.C.Q)

    (i) কোন যৌথ ব্যবসায়ে তিন বন্ধুর মূলধন যথাক্রমে 200 টাকা, 150 টাকা ও 250 টাকা। একই সময় পরে তাদের লভ্যাংশের অনুপাত হবে
    (a) 5 : 3 : 4 (b) 4 : 3 : 5 (c) 3 : 5 : 4 (d) 5 : 4 : 3

    Ans: (b) 4 : 3 : 5
    [তিন বন্ধুর মূলধনের অনুপাত
    = 200 : 150 : 250
    = 4 : 3 : 5]

    (ii) শুভেন্দু ও নৌসাদ যথাক্রমে 1500 এবং 1000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। এক বছর পরে ব্যবসায় 75 টাকা ক্ষতি হলে, শুভেন্দুর ক্ষতি হয়
    (a) 45 টাকা (b) 30 টাকা (c) 25 টাকা (d) 40 টাকা

    Ans: (a) 45 টাকা
    [শুভেন্দু ও নৌসাদের মূলধনের অনুপাত
    = 1500 : 1000
    = 3 : 2
    ∴ 75 টাকা ক্ষতি হলে,
    শুভেন্দুর ক্ষতি হয় =75×3/2+3 টাকা
    = 75×3/5 টাকা
    = 45 টাকা]

    (iii) ফতিমা, শ্রেয়া এবং স্মিতা তিনজনে মোট 6000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। এক বছর পরে ফতিমা, শ্রেয়া এবং স্মিতা যথাক্রমে লভ্যাংশের 50 টাকা, 100 টাকা এবং 150 টাকা পায়। স্মিতা ওই ব্যবসায় নিয়োজিত করে
    (a) 1000 টাকা (b) 2000 টাকা (c) 3000 টাকা (d) 4000 টাকা

    Ans: (c) 3000 টাকা
    [ ফতিমা, শ্রেয়া এবং স্মিতার লভ্যাংশের অনুপাত
    = 50 : 100 : 150
    = 1 : 2 : 3
    6000 টাকার মধ্যে,
    স্মিতার মূলধন = 6000×3/1+2+3 টাকা
    = 6000×3/6 টাকা
    = 3000 টাকা]

    (iv) অমল এবং বিমল একটি ব্যবসা শুরু করে। অমল 500 টাকা 9 মাসের জন্য এবং বিমল কিছু টাকা 6 মাসের জন্য ব্যবসায় নিয়োজিত করে। ব্যবসায় মোট লাভ হয় 69 টাকা এবং বিমল লাভের 46 টাকা পায়। ব্যবসায় বিমলের মূলধন
    (a) 1500 টাকা (b) 3000 টাকা (c) 4500 টাকা (d) 6000 টাকা

    Ans: (a) 1500 টাকা
    [ধরি, বিমল ব্যবসায় নিয়োজিত করে x টাকা।
    মোট লাভ হয় 69 টাকা এবং বিমল পায় 46 টাকা।
    অমল পায় (69 – 46) বা 23 টাকা।
    ∵ মূলধনের অনুপাত = লাভের অনুপাত
    ∴ 500×9 : x×6 = 23 : 46
    বা, 250×3 : x = 1 : 2
    বা, x= 250×3×2
    ∴ x = 1500]

    (v) পল্লবী 500 টাকা 9 মাসের জন্য রাজিয়া 600 টাকা 5 মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত করে। লভ্যাংশ তাদের মধ্যে বন্টিত হবে যে অনুপাতে তা হলো
    (a) 3:2 (b) 5:6 (c) 6:5 (d) 9:5
    Ans:
    (a) 3:2
    [পল্লবী ও রাজিয়ার মূলধনের অনুপাত
    = 500×9 : 600×5
    = 5×9 : 6×5 = 3 : 2]

    Koshe Dekhi 14 PARTNERSHIP BUSINESS অংশীদারি কারবার

    (B) নীচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখিঃ

    (i) অংশীদারি ব্যবসায় কমপক্ষে লোকের দরকার 3 জন।
    Ans:
    বিবৃতিটি সত্য।

    [(ii) একটি ব্যবসায় রাজু ও আসিফের মূলধনের অনুপাত 5:4 এবং রাজু মোট লাভের 80 টাকা পেলে আসিফ পায় 100 টাকা।
    Ans:
    বিবৃতিটি মিথ্যা।
    [রাজু ও আসিফের মূলধনের অনুপাত 5:4
    আবার রাজু ও আসিফের লাভের অনুপাত
    = 80 : 100
    = 4 : 5 ≠ রাজু ও আসিফের মূলধনের অনুপাত]

    (C) শূন্যস্থান পূরণ করিঃ

    (i) অংশীদারি কারবার __________ ধরনের।
    Ans:
    দুই

    (ii) অন্য কোনো শর্ত ছাড়া অংশীদারি ব্যবসায় অংশীদারগন সমান সময়ের জন্য মূলধন নিয়োজিত করলে তাকে ____________ অংশীদারি কারবার বলে।
    Ans:
    সরল

    (iii) অন্য কোনো শর্ত ছাড়া অংশীদারি ব্যবসায় অংশীদারগন ভিন্ন ভিন্ন সময়ের জন্য মূলধন নিয়োজিত করলে তাকে ____________ অংশীদারি কারবার বলে।
    Ans:
    মিশ্র

    Koshe Dekhi 14 PARTNERSHIP BUSINESS অংশীদারি কারবার

    17. সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন (S.A.)

    (i) একটি অংশীদারি ব্যবসায় সমীর, ইদ্রীশ ও অ্যান্টনির মূলধনের অনুপাত 1/6 : 1/5 : 1/4; বছরের শেষে ব্যবসায় মোট লাভ 3700 টাকা হলে, অ্যান্টনির লাভ কত হবে হিসাব করি।

    Solution:
    সমীর, ইদ্রীশ ও অ্যান্টনির মূলধনের অনুপাত
    = 1/6 : 1/5 : 1/4
    = 1/6×60 : 1/5×60 : 1/4×60
    = 20 : 12 :15
    ব্যবসায় মোট লাভ হয় 3700 টাকা।
    ∴ অ্যান্টনির লাভ
    = 3700 ×15/20+12+15 টাকা
    = 3700 ×15/37 টাকা
    = 1500 টাকা
    Ans: অ্যান্টনির 1500 টাকা লাভ হবে।

    (ii) একটি অংশীদারি ব্যবসায় পৃথা ও রাবেয়ার মূলধনের অনুপাত 2:3 এবং রাবেয়া ও জেসমিনের মূলধনের অনুপাত 4:5 হলে, পৃথা, রাবেয়া ও জেসমিনের মূলধনের অনুপাত কত তা হিসাব করি।

    Solution:
    পৃথা ও রাবেয়ার মূলধনের অনুপাত
    = 2 : 3 = (2×4) : (3×4) = 8 : 12
    রাবেয়া ও জেসমিনের মূলধনের অনুপাত
    = 4 : 5 = (4×3) : (5×3) =12 : 15
    ∴ পৃথা, রাবেয়া ও জেসমিনের মূলধনের অনুপাত= 8 : 12 : 15 (Ans)

    (iii) দুজনের একটি অংশীদারি ব্যবসায় মোট লাভ হয় 1500 টাকা। রাজীবের মূলধন 6000 টাকা এবং লাভ 900 টাকা হলে, আফতাবের মূলধন কত তা হিসাব করি।

    Solution:
    ধরি, আফতাবের মূলধন x টাকা।
    মোট লাভ হয় 1500 টাকা।
    রাজীবের লাভ 900 টাকা।
    ∴ আফতাবের লাভ = 1500 – 900 = 600 টাকা।
    ∵ মূলধনের অনুপাত = লাভের অনুপাত
    6000/x = 900/600
    বা, 6000/x = 3/2
    বা, 3x = 6000×2
    বা, x = 4000
    Ans: আফতাবের মূলধন 4000 টাকা।

    (iv) একটি অংশীদারি ব্যবসায় তিনজনের মূলধনের অনুপাত 3 : 8 : 5 এবং প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম হলে, ব্যবসায় মোট কত লাভ হয়েছিল হিসাব করি।

    Solution:
    ধরি, ব্যবসায় মোট x টাকা লাভ হয়েছিল।
    ∵ তিনজনের মূলধনের অনুপাত 3:8:5
    ∴ প্রথম ব্যক্তির লাভ-
    = x×3/3+8+5 টাকা
    = x×3/16 টাকা
    = 3x/16 টাকা
    তৃতীয় ব্যক্তির লাভ-
    = x×5/16 টাকা
    = 5x/16 টাকা
    প্রশ্নানুযায়ী,
    5x/163x/16 = 60
    বা, 2x/16 = 60
    বা, x/8 = 60
    বা, x = 480
    Ans: মোট 480 টাকা লাভ হয়েছিল।

    (v) জয়ন্ত, অজিত এবং কুণাল মোট 15000 টাকা দিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করে। বছরের শেষে জয়ন্ত, অজিত এবং কুণালের যথাক্রমে লাভ হয় 800 টাকা, 1000 টাকা এবং 1200 টাকা। জয়ন্ত কত টাকা ব্যবসায় নিয়োজিত করে হিসাব করি।

    Solution:
    জয়ন্ত, অজিত এবং কুণালের লাভের অনুপাত
    = 800 : 1000 : 1200
    = 8 : 10 : 12
    = 4 : 5 : 6
    ∵ লাভের অনুপাত = মুলধনের অনুপাত
    ∴15000 টাকা লাভের মধ্যে,
    জয়ন্ত দেয় = 15000×4/4+5+6
    = 15000×4/15
    = 1000×4
    =4000 টাকা
    Ans: জয়ন্ত 4000 টাকা ব্যবসায় নিয়োজিত করে।

    Koshe Dekhi 14 PARTNERSHIP BUSINESS অংশীদারি কারবার

    Madhyamik Question

    MP-2024

    ▶️ অংশীদারি কারবারে তিনজন সদস্যের মূলধনের অনুপাতে a : b : c এবং নিয়োজিত সময়ের অনুপাত x : y : z হলে তাদের লাভের অনুপাত হবে ax : by : cz (সত্য / মিথ্যা)
    Ans: 
    সত্য
    [তিনজনের মূলধনের অনুপাতে = a : b : c এবং
    নিয়োজিত সময়ের অনুপাত = x : y : z
    ∴ তাদের লাভের অনুপাত
    = a×x : b×y : c×z
    = ax : by : cz]

    ▶️ একটি অংশীদারি কারবারে ইলা, রহিমা ও বেলার মুলধণের অনুপাত 3 : 8 : 5। ইলার লাভ বেলার লাভের চেয়ে 600 টাকা কম হলে, ব্যবসায় মোট কত টাকা লাভ হয়েছিল?

    MP-2023

    ▶️ (i) A, B, C তিন বন্ধু যথাক্রমে x, 2x, y  টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করল, মেয়াদান্তে z টাকা লাভ হলে, A-এর লভ্যাংশ হবে
    (a) xz/3x+y টা:
    (b) 2xz/3x+y টা:
    (c) z/2x+y টা:
    (d) xyz/3x+y টা:

    Ans: (a) xz/3x+y টা:
    [ মূলধনের অনুপাত = x : 2x : y
    মেয়াদান্তে z টাকা লাভ হলে,
    A-এর লভ্যাংশ হবে = z . x/(x+2x+y)
    = xz/3x+y]

    ▶️ একটি যৌথ ব্যবসায়ে তিন বন্ধুর মূলধনের অনুপাত 6 : 4 : 3, 4 মাস পরে প্রথম বন্ধু তাঁর মূলধনের অর্ধেক তুলে নেন এবং তার ৪ মাস পরে মোট লাভ হয় 61,050 টাকা। তাহলে কে কত টাকা লভ্যাংশ পাবে ?

    MP-2022

    ▶️ ফতিমা, শ্রেয়া এবং স্মিতা তিনজনে মোট 6,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। এক বছর পরে ফতিমা, শ্রেয়া এবং স্মিতা যথাক্রমে লভ্যাংশের 50 টাকা, 100 টাকা এবং 150 টাকা পায়। স্মিতা ঐ ব্যবসায় নিয়োজিত করে:
    (a) 1,000 টাকা (b) 2,000 টাকা (c) 3,000 টাকা (d) 4,000 টাকা

    ▶️ অংশীদারি ব্যবসায় কমপক্ষে 3 জন লোকের দরকার। (সত্য / মিথ্যা)mp224iii
    Ans:
    মিথ্যা

    ▶️ কোনো ব্যবসাতে A, B, C এর মূলধনের অনুপাত 1/x : 1/y : 1/z ; বছরের শেষে ব্যবসাতে z টাকা ক্ষতি হয়েছে। C-এর ক্ষতির পরিমাণ নির্ণয় করো।

    ▶️ তিনবন্ধু যথাক্রমে 8,000 টাকা, 10,000 টাকা ও 12,000 টাকা সংগ্রহ করে এবং ব্যাঙ্ক থেকে কিছু টাকা ঋণ নিয়ে একটি ব্যবসা শুরু করেন। বছরের শেষে তারা দেখলেন 13,400 টাকা লাভ হয়েছে। সেই লাভ থেকে ব্যাঙ্কের বছরের কিস্তি 5,000 টাকা শোধ দেওয়ার পর বাকি টাকা তারা মূলধনের অনুপাতে ভাগ করে নিলেন। লভ্যাংশ থেকে কে কতো টাকা পাবেন?

    MP-2020

    ▶️ আনিসুর 600 টাকা 9 মাসের জন্য এবং ডেভিড 500 টাকা 5 মাসের জন্য একটি যৌথ ব্যবসায় নিয়োজিত করে। তাদের লভ্য্যাংশের অনুপাত হবে ________। (শূন্যস্থান পুরণ)
    Ans:
    3 : 2
    [আনিসুর ও ডেভিডের মূলধনের অনুপাত
    = 500×9 : 600×5
    = 4500 : 3000
    = 45 : 30
    = 3 : 2
    ∵ লভ্যাংশের অনুপাত = মূলধনের অনুপাত
    ∴ লভ্যাংশের অনুপাত = 18 : 25]

    ▶️ A এবং B কোনো ব্যবসায় 1,050 টাকা লাভ করে। A-এর মূলধন 900 টাকা এবং লভ্যাংশ 630 টাকা হলে B-এর মূলধন কত?

    ▶️ তিন বন্ধু যথাক্রমে 1,20,000 টাকা, 1,50,000 টাকা ও 1,10,000 টাকা মূলধন নিয়ে একটি বাস ক্রয় করে। প্রথম জন ড্রাইভার ও বাকি দুজন কন্ডাক্টরের কাজ করে। তারা ঠিক করে যে, সেই আয়ের 2/5 অংশ কাজের জন্য 3 : 2 : 2 অনুপাতে ভাগ করবে এবং বাকি টাকা মূলধনের অনুপাতে ভাগ করে নেবে। কোনো এক মাসে যদি 29,260 টাকা আয় হয়, তবে কে কত টাকা পাবে নির্ণয় করো।

    MP-2019

    ▶️ কোনো অংশীদারী ব্যবসায়ে দুই বন্ধুর প্রাপ্ত লভ্যাংশের অনুপাত 1/2 : 1/3 হলে, তাদের মূলধনের অনুপাত-
    (a) 2 : 3 (c) 1 : 1 (b) 3 : 2 (d) 5 : 3
    Ans:
    (b) 3 : 2
    [প্রাপ্ত লভ্যাংশের অনুপাত
    = 1/2 : 1/3
    = 1/2×6 : 1/3×6
    = 3 : 2]

    ▶️ 19 (ii) এক অংশীদারী ব্যবসায় তিনজনের মূলধনের অনুপাত 3 : 5 : 8। প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম হলে ব্যবসায় মোট কত লাভ হয়েছিল?

    ▶️ দুই বন্ধু যথাক্রমে 40000 টাকা ও 50000 টাকা দিয়ে একটি অংশীদারী ব্যবসা শুরু করে। তাদের মধ্যে একটি চুক্তি হয় যে, লাভের 50% নিজেদের মধ্যে সমান ভাগে এবং লাভের অবশিষ্টাংশ মূলধনের অনুপাতে ভাগ হবে। প্রথম বন্ধুর লভ্যাংশ যদি দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ অপেক্ষা 800 টাকা কম হয়, তবে প্রথম বন্ধুর লভ্যাংশ কত?

    MP-2018

    ▶️ A এবং B যথাক্রমে 15,000 টাকা ও 45,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করল। 6 মাস পরে B লভ্যাংশ হিসাবে 3,030 টাকা পেল। A -এর লভ্যাংশ কত?

    ▶️ A, B ও C যথাক্রমে 6,000 টাকা, 8,000 টাকা ও 9,000 টাকা মূলধন নিয়ে একত্রে ব্যবসা আরম্ভ করল। কয়েক মাস পর A আরও 3,000 টাকা ব্যবসায় লগ্নী করল। বছরের শেষে মোট 30,000 টাকা লাভ হল এবং C তার ভাগে 10,800 টাকা লভ্যাংশ পেল। A কখন আরও 3,000 টাকা লগ্নী করেছিল?

    MP-2017

    ▶️ A 10,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করার 6 মাস পরে B 20,000 টাকা দিল। বৎসরান্তে তাদের লভ্যাংশের পরিমাণ সমান হবে। (সত্য / মিথ্যা)
    Ans:
    সত্য
    [A B এর মূলধনের অনুপাত
    = 10,000×12 : 20,000×6
    = 120,000 : 120,000
    = 1 : 1
    লভ্যাংশের অনুপাত = মূলধনের অনুপাত = 1 : 1]

    ▶️ কোনো এক ব্যবসায় A-এর মূলধন B-এর মূলধনের দেড়গুণ। ওই ব্যবসায় বৎসরান্তে B 1,500 টাকা লভ্যাংশ পেলে, A কত টাকা পাবে?

    ▶️ A, B, C যৌথভাবে 1,90,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করল। A, B এর থেকে 20,000 টাকা বেশি এবং B, C এর থেকে 20,000 টাকা বেশি দিল। লাভের পরিমাণ 10,800 টাকা তাদের মধ্যে ভাগ করে দাও।

error: Content is protected !!
Verified by MonsterInsights