রাশিবিজ্ঞানঃ গড় – কষে দেখিঃ 26.1 CLASS-X Statistics : Mean

রাশিবিজ্ঞানঃ গড় - কষে দেখিঃ 26.1 CLASS-X Statistics : Mean

রাশিবিজ্ঞানঃ গড় – কষে দেখিঃ 26.1 CLASS – X Statistics : Mean

রাশিবিজ্ঞানঃ গড় – কষে দেখিঃ 26.1 CLASS – X Statistics : Mean

কেন্দ্রীয় প্রবনতা ঃ   কোন তথ্যের কোনো কোনো বিশেষ সংখ্যা যেগুলো সম্পূর্ণ তথ্যের প্রতিনিধিত্ব করে, সেগুলি সাধারনত তথ্যের কেন্দ্রীয় অবস্থানের কাছাকাছি থাকে। তাই এই বিশেষ সংখ্যাগুলিকে তথ্যের মধ্যগামিতার মাপক বলা হয়।

কেন্দ্রীয় অবস্থান ঃ  তথ্যের সংখ্যাগুলিকে উর্ধ্বক্রমানুসারে সাজালে মাঝে সংখ্যা/ সংখ্যাগুলির কাছাকাছি অবস্থানকে কেন্দ্রীয় অবস্থান বলা হয়। 

মধ্যগামিতার মাপক তিন প্রকার ঃ
i)    গড় বা মধ্যক 
i)    মধ্যমা 
iii)  ভূয়িষ্ঠক বা সংখ্যাগুরুমান 

যৌগিক গড় ঃ শুধু গড় বলতে যৌগিক গড়কে বোঝায়। সমজাতীয় কতকগুলি রাশির সমষ্টিকে রাশিগুলির মোট সংখ্যা দিয়ে ভাগ করলে প্রাপ্ত ভাগফলকে যৌগিক গড় বলে। 

🔴ঃ গড় নির্ণয়ের প্রয়োজনীয় সূত্রাবলী ঃ🔴

✴️ X চলের n সংখ্যক মান x1, x2, x3,…………… xn হলে X-এর যৌগিক গড় হয়

$$\Large{\bar X={x_1+x_2+x_3+\cdots \cdots +x_n\over n}\\=\frac 1n \sum_{i=1}^n x_{i}}$$

✴️ X চলের n সংখ্যক মান x1, x2, x3,…………… xn হলে এবং তাদের অনুরূপ মানের পরিসংখ্যাগুলি যথাক্রমে f1, f2, f3,…………… fn হয় তাহলে তাদের ভারযুক্ত গড় হয়

$$\Large{\bar X={f_1 x_1+f_2 x_2+f_3 x_3+\cdots +f_n x_n\over f_1+f_2+f_3+\cdots \cdots +f_n}\\=\frac{\sum f_i x_i}{\sum f_i}\\=\frac{\sum f_i x_i}{N}\quad \left[\because N=\sum_{i=1}^n f_{i}\right]}$$

✴️ কল্পিত গড় পদ্ধতিতে শ্রেণীবিভাগের মাধ্যমানকে কাল্পনিক গড় (A) ধরা হয়।
A থেকে মানসমূহগুলির  বিচ্যুতি di হলে,
di = xi – A
বা, xi = di – A
কল্পিত গড় পদ্ধতিতে X-এর গড় হয়

$$\Large{ \bar X=\frac{\sum f_i x_i}{\sum f_i}\\=\frac{\sum f_i(d_i -A)}{\sum f_i}\\=A+\frac{\sum f_i x_i}{\sum f_i}}$$

✴️️ক্রম বিচ্যুতি পদ্ধতি ঃ
A =  কল্পিত গড়
h = শ্রেণি পরিসরের দৈর্ঘ্য হলে,

$$\Large{d_i = \frac{x_i – A}{h}\\ \bar X=A+\left(\frac{\sum f_i d_i}{\sum f_i}\right)\times h}$$

1. আমি আমার 40 জন বন্ধুর বয়স নীচের ছকে লিখেছি,

বয়স (বছর)151617181920
বন্ধুর সংখ্যা47101054
আমি আমার বন্ধুদের গড় বয়স প্রত্যক্ষ পদ্ধতিতে নির্ণয় করি।

সমাধান:
বয়স (বছর)(xi)বন্ধুর সংখ্যা (fi)fixi
15460
167112
1710170
1810180
19595
20480
মোটΣfi=40Σfixi=697
প্রত্যক্ষ পদ্ধতিতে আমার 40 জন বন্ধুর গড় বয়স$$\Large{\bar{x}=\frac{f_{i}x_{i}}{f_{i}}\\=\frac{697}{40}\\=17.425\\\backsimeq 17.43}$$Ans: আমার 40 জন বন্ধুর গড় বয়স 17.43 বছর।

গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান

2.গ্রামের 50 টি পরিবারের সদস্য সংখ্যা নীচের তালিকায় লিখেছি

সদস্য সংখ্যা234567
পরিবারের সংখ্যা68141543
ওই 50 টি পরিবারের গড় সদস্য সংখ্যা কল্পিত গড় পদ্ধতিতে লিখি।

সমাধান:
ধরি, কল্পিত গড় (a) = 5
সদস্য সংখ্যাপরিবারের সংখ্যা (fi)di=xi – adifi
26-3-18
38-2-16
414-1-14
5 = a1500
6414
7326
মোটΣfi=50Σdifi=-38

সমাধান
কল্পিত গড় পদ্ধতিতে 50 টি পরিবারের গড় সদস্য সংখ্যা $$\Large{\bar{x}=a+\frac{f_{i}d{i}}{f_{i}}\\=5+\frac{-38}{50}\\=5-0.76\\=4.64}$$Ans: 50 টি পরিবারের গড় সদস্য সংখ্যা 4.24
অধ্যায়বিষয়কষে দেখি
1একচলবিশিষ্ট দ্বিঘাত সমীকরণ
(Quadratic Equations
with one variable)

কষে দেখি – 1.1
কষে দেখি – 1.2
কষে দেখি – 1.3
কষে দেখি – 1.4
কষে দেখি – 1.5
2সরল সুদকষা (Simple Interest)কষে দেখি – 2
3বৃত্ত সম্পর্কিত উপপাদ্য
(Theorems related to circle)
কষে দেখি – 3.1
কষে দেখি – 3.2
4আয়তঘন
(Rectangular Parallelopiped or Cuboid)
কষে দেখি – 4
5অনুপাত ও সমানুপাত
(Ratio and Proportion)
কষে দেখি – 5.1
কষে দেখি – 5.2
কষে দেখি – 5.3
6চক্রবৃদ্ধি সুদ ও সমহার বৃদ্ধি বা হ্রাস
(Compound Interest and
Uniform Rate of Increase or Decrease)
কষে দেখি – 6.1
কষে দেখি – 5.2
7বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য
(Theorems related to

Angles in a Circle)
কষে দেখি – 7.1
কষে দেখি – 7.2
কষে দেখি – 7.3
8লম্ব বৃত্তাকার চোঙ (Right Circular Cylinder)কষে দেখি – 8
9দ্বিঘাত করণী
(Quadratic Surd)
কষে দেখি – 9.1
কষে দেখি – 9.2
কষে দেখি – 9.3
10বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য
(Theorems related to Cyclic Quadrilateral)
কষে দেখি – 10
11সম্পাদ্য : ত্রিভুজের পরিবৃত্ত ও অন্তবৃত্ত অঙ্কন
(Construction : Construction of circumcircle
and incircle of a triangle)
কষে দেখি – 11.1
12গোলক (Sphere)কষে দেখি – 12
13ভেদ (Variation)কষে দেখি – 13
14অংশীদারি কারবার (Partnership Business)কষে দেখি – 14
15বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য
(Theorems related to Tangent to a Circle)
কষে দেখি – 15.1
কষে দেখি – 15.2
16লম্ব বৃত্তাকার শঙ্কু (Right Circular Cone)কষে দেখি – 16
17সম্পাদ্য : বৃত্তের স্পর্শক অঙ্কন
(Construction: Construction of Tangent to a circle)
কষে দেখি – 17
18সদৃশতা (Similarity)কষে দেখি – 18.1
কষে দেখি – 18.2
কষে দেখি – 18.3
কষে দেখি – 18.4
19বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা
(Real life Problems related to different Solid Objects)
কষে দেখি – 19
20ত্রিকোণমিতি:
কোণ পরিমাপের ধারণা
কষে দেখি – 20
21সম্পাদ্য : মধ্যসমানুপাতী নির্ণয়
(Construction : Determination of Mean Proportional )
কষে দেখি – 21
22পিথাগোরাসের উপপাদ্য
(Pythagoras Theorem)
কষে দেখি – 22
23ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলি
(Trigonometric Ratios and

Trigonometric Identities)
কষে দেখি – 23.1
কষে দেখি – 23.2
কষে দেখি – 23.3
24পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত
(Trigonometric Ratios of Complementrary angle )
কষে দেখি – 24
25ত্রিকোণমিতিক অনুপাতের প্রয়োগ : উচ্চতা ও দূরত্ব
(Application of Trigonometric Ratios: Heights & Distances)
কষে দেখি – 25
26রাশিবিজ্ঞান : গড়, মধ্যমা,
ওজাইভ, সংখ্যাগুরুমান
(Statistics : Mean, Median,

Ogive, Mode)
কষে দেখি – 26.1
কষে দেখি – 26.2
কষে দেখি – 26.3
কষে দেখি – 26.4

3. যদি নীচের প্রদত্ত তথ্যের যৌগিক গড় 20.6 হয়, তবে a-এর মান নির্ণয় করি :

চল (xi)1015a2535
পরিসংখ্যা (fi)3102575

সমাধান:
চলপরিসংখ্যা (fi)fixi
10330
1510150
a2525a
257175
355175
মোটΣfi=50Σfixi=530+25a

এখানে, যৌগিক গড় 20.6
প্রশ্নানুযায়ী,$$\Large{\frac{f_{i}x_{i}}{f_{i}}=20.6\\⇒\frac{530+25a}{50}=20.6\\⇒530+25a=20.6×50\\⇒530+25a=1030\\ ⇒25a=1030-530\\⇒25a=500\\\therefore a=20}$$Ans: a-এর মান 20

রাশিবিজ্ঞানঃ গড় – কষে দেখিঃ 26.1

4. যদি নীচের প্রদত্ত তথ্যের যৌগিক গড় 15 হয়, তবে p-এর মান হিসাব করে লিখি :

চল510152025
পরিসংখ্যা6p6105

সমাধান:
চলপরিসংখ্যা (fi)fixi
5630
10p10p
15690
2010200
255125
মোটΣfi=27+pΣfixi=445+10p

এখানে, যৌগিক গড় 15
প্রশ্নানুযায়ী,$$\Large{\frac{f_{i}x_{i}}{f_{i}}=15\\⇒\frac{445+10p}{27+p}=15\\⇒445+10p=15(27+p)\\⇒445+10p=405+15p\\ ⇒10p-15p=405-445\\⇒-5p=-40\\\therefore p=8}$$Ans: p-এর মান 8

5. রহমতচাচা তার 50 টি বাক্সে বিভিন্ন সংখ্যায় আম ভরে পাইকারি বাজারে নিয়ে যাবেন। কতগুলি বাক্সে কতগুলি আম রাখলেন তার তথ্য নীচের ছকে লিখলাম।

আমের সংখ্যা50-5252-5454-5656-5858-60
বাক্সের সংখ্যা6141695
আমি ওই 50টি বাক্সে গড় আমের সংখ্যা হিসাব করে লিখি। (যে-কোনো পদ্ধতিতে )

সমাধান:
আমের সংখ্যাবাক্সের সংখ্যা
পরিসংখ্যা (fi)
শ্রেণী মধ্যক
(xi)
fixi
50-52651306
52-541453742
54-561655880
56-58957513
58-60559295
মোটΣfi=50Σfixi=2736
প্রত্যক্ষ পদ্ধতিতে 50টি বাক্সে গড় আমের সংখ্যা$$\Large{\bar{x}=\frac{f_{i}x_{i}}{f_{i}}\\=\frac{2736}{50}\\=54.72}$$Ans: 50টি বাক্সে গড় আমের সংখ্যা 54.72

কষে দেখিঃ 26.1

6. মহিদুল পাড়ার হাসপাতালের 100 জন রোগীর বয়স নীচের ছকে লিখল। ওই 100 জন রোগীর গড় বয়স হিসাব করে লিখি। (যে-কোনো পদ্ধতিতে)

বয়স (বছরে)10-2020-3030-4040-5050-6060-70
রোগীর সংখ্যা12822201820

সমাধান:
বয়স
(বছরে)
রোগীর সংখ্যা
পরিসংখ্যা (fi)
শ্রেণী মধ্যক
(xi)
fixi
10-201215180
20-30825200
30-402235770
40-502045900
50-601855990
60-7020651300
মোটΣfi=100Σfixi=4340
প্রত্যক্ষ পদ্ধতিতে 100 জন রোগীর গড় বয়স$$\Large{\bar{x}=\frac{f_{i}x_{i}}{f_{i}}\\=\frac{4340}{100}\\=43.4}$$Ans: 100 জন রোগীর গড় বয়স 43.4 বছর।

7. প্রত্যক্ষ পদ্ধতিতে নীচের তথ্যের গড় নির্ণয় করি।
(i)

শ্রেণি-সীমানা0-1010-2020-3030-4040-50
পরিসংখ্যা461064

সমাধান:
শ্রেণি-সীমানাপরিসংখ্যা (fi)শ্রেণী মধ্যক(xi)fixi
0-104520
10-2061590
20-301025250
30-40635210
40-50445180
মোটΣfi=30Σfixi=750
প্রত্যক্ষ পদ্ধতিতে প্রদত্ত তথ্যের গড়$$\Large{\bar{x}=\frac{f_{i}x_{i}}{f_{i}}\\=\frac{750}{30}\\=25}$$Ans: প্রত্যক্ষ পদ্ধতিতে প্রদত্ত তথ্যের গড় 25

CLASS – X Statistics : Mean

7. প্রত্যক্ষ পদ্ধতিতে নীচের তথ্যের গড় নির্ণয় করি।
(ii)

শ্রেণি-সীমানা10-2020-3030-4040-5050-6060-70
পরিসংখ্যা101620301311

সমাধান:
শ্রেণি-সীমানাপরিসংখ্যা (fi)শ্রেণী মধ্যক(xi)fixi
10-201015150
20-301625400
30-402035700
40-5030451350
50-601355715
60-701165715
মোটΣfi=100Σfixi=4030
প্রত্যক্ষ পদ্ধতিতে প্রদত্ত তথ্যের গড়$$\Large{\bar{x}=\frac{f_{i}x_{i}}{f_{i}}\\=\frac{4030}{100}\\=40.3}$$Ans: প্রত্যক্ষ পদ্ধতিতে প্রদত্ত তথ্যের গড় 40.3

৪. কল্পিত গড় পদ্ধতিতে নীচের তথ্যের গড় নির্ণয় করি।
(i)

শ্রেণি-সীমানা0-4040-8080-120120-160160-200
পরিসংখ্যা1220252013

সমাধান:
ধরি, কল্পিত গড় (a) = 100

শ্রেণি-সীমানাপরিসংখ্যা (fi)শ্রেণী মধ্যক(xi)di = xi – afidi
0-401220-80-960
40-802060-40-800
80-12025100 = a00
120-1602014040800
160-20013180801040
মোটΣfi=90Σfiui=80
কল্পিত গড় পদ্ধতিতে প্রদত্ত তথ্যের গড়$$\Large{\bar{x}=a+\frac{f_{i}d{i}}{f_{i}}\\=100+\frac{80}{90}\\=100+\frac{8}{9}\\=100+0.888\\\backsimeq 100+0.89\\=100.89}$$Ans: কল্পিত গড় পদ্ধতিতে প্রদত্ত তথ্যের গড় 100.89

Download our App Madhyamik Prostuti

৪. কল্পিত গড় পদ্ধতিতে নীচের তথ্যের গড় নির্ণয় করি।
(ii)

শ্রেণি-সীমানা25-3535-4545-5555-6565-75
পরিসংখ্যা4108126

সমাধান:
ধরি, কল্পিত গড় (a) = 50

শ্রেণি-সীমানাপরিসংখ্যা (fi)শ্রেণী মধ্যক(xi)di = xi – afidi
25 – 35430-20-80
35 – 451040-10-100
45 – 55850 = a00
55 – 65126010120
65 – 7567020120
মোটΣfi=40Σfidi = 60
কল্পিত গড় পদ্ধতিতে প্রদত্ত তথ্যের গড়$$\Large{\bar{x}=a+\frac{f_{i}d{i}}{f_{i}}\\=50+\frac{60}{40}\\=50+\frac{3}{2}\\=50+1.5\\=51.5}$$Ans: কল্পিত গড় পদ্ধতিতে প্রদত্ত তথ্যের গড় 51.5

CLASS – X Statistics : Mean

9. ক্রম-বিচ্যুতি পদ্ধতিতে নীচের তথ্যের গড় নির্ণয় করি।
(i)

শ্রেণি-সীমানা0-3030-6060-9090-120120-150
পরিসংখ্যা121520258

সমাধান:
শ্রেণি দৈর্ঘ্য (h) = 30 -0
= 30
এবং কল্পিত গড় (a) = 75 (ধরি)

শ্রেণি-সীমানাপরিসংখ্যা (fi)শ্রেণী মধ্যক(xi)di = xi – aui = di/hfiui
0-301215-60-2-24
30-601545-30-1-15
60-902075 = a000
90-1202510530125
120-150813560216
মোটΣfi=80Σfiui=2
ক্রম-বিচ্যুতি পদ্ধতিতে প্রদত্ত তথ্যের গড়$$\Large{\bar{x}=a+\left(\frac{f_{i}u{i}}{f_{i}}\right)\times h\\=75+\frac{2}{80}\times 30\\=75+\frac{3}{4}\\=75+0.75\\=75.75}$$Ans: ক্রম-বিচ্যুতি পদ্ধতিতে প্রদত্ত তথ্যের গড় 75.75

9. ক্রম-বিচ্যুতি পদ্ধতিতে নীচের তথ্যের গড় নির্ণয় করি।
(ii)

শ্রেণি-সীমানা0-1414-2828-4242-5656-70
পরিসংখ্যা721351116
শ্রেণি-সীমানাপরিসংখ্যা (fi)শ্রেণী মধ্যক(xi)di = xi – aui = di/hfiui
0-1477-28-2-14
14-282121-14-1-21
28-423535 = a000
42-56114914111
56-70166328232
মোটΣfi = 90Σfiui = 8
ক্রম-বিচ্যুতি পদ্ধতিতে প্রদত্ত তথ্যের গড়$$\Large{\bar{x}=a+\left(\frac{f_{i}u{i}}{f_{i}}\right)\times h\\=35+\frac{8}{90}\times 14\\=35+\frac{56}{45}\\=35+1.244\\\backsimeq 35+1.24\\=36.24}$$Ans: ক্রম-বিচ্যুতি পদ্ধতিতে প্রদত্ত তথ্যের গড় 36.24

10. যদি নীচের পরিসংখ্যা বিভাজন তালিকার নম্বরের যৌগিক গড় 24 হয়, তবে p-এর মান নির্ণয় করি।

শ্রেণি-সীমানা (নম্বর)0-1010-2020-3030-4040-50
ছাত্র সংখ্যা152035p10

সমাধান:
প্রদত্ত তথ্যের ভিত্তিতে পরিসংখ্যা বিভাজন ছকটি হল:

শ্রেণি-সীমানা (নম্বর)ছাত্র সংখ্যা(fi)শ্রেণী মধ্যক(xi)xifi
0-1015575
10-202015300
20-303525875
30-40p3535p
40-501045450
মোটΣfi=p+80Σxifi=1700+35p

নম্বরের যৌগিক গড় 24
প্রশ্নানুযায়ী,

$$\Large{\frac{f_{i}x{i}}{f_{i}}=24\\⇒\frac{1700+35p}{80+p}=24\\⇒1700+35p=24(80+p)\\⇒1700+35p=1920+24p\\⇒35p-24p=1920-1700\\⇒11p=220\\\therefore p=20}$$Ans: p-এর মান 20

কষে দেখিঃ 26.1

11. আলোচনা সভায় উপস্থিত ব্যক্তিদের বয়সের তালিকা দেখি ও গড় বয়স নির্ণয় করি।

বয়স (বছর)30-3435-3940-4445-4950-5455-59
রোগীর সংখ্যা101215643

সমাধান:
প্রদত্ত তথ্যের ভিত্তিতে পরিসংখ্যা বিভাজন ছকটি হল:

বয়স (বছর)শ্রেণী সীমানারোগীর সংখ্যা (fi)শ্রেণী
মধ্যক(xi)
xifi
30-3429.5-34.51032320
35-3934.5-39.51237444
40-4439.5-44.51542630
45-4944.5-49.5647282
50-5449.5-54.5452208
55-5954.5-59.5357171
মোটΣfi=50Σxifi=2055
প্রত্যক্ষ পদ্ধতিতে 50 জন রোগীর গড় বয়স $$\Large{=\frac{f_{i}x{i}}{f_{i}}\\=\frac{2055}{50}\\=41.1}$$Ans: 50 জন রোগীর গড় বয়স 41.1 বছর।

12. নীচের তথ্যের গড় নির্ণয় করি।

শ্রেণি-সীমা5-1415-2425-3435-4445-5455-64
পরিসংখ্যা361820103

সমাধান:
প্রদত্ত তথ্যের ভিত্তিতে পরিসংখ্যা বিভাজন ছকটি হল:

শ্রেণি-সীমাশ্রেণী সীমানাপরিসংখ্যা
(fi)
শ্রেণী
মধ্যক(xi)
xifi
5-144.5-14.539.528.5
15-2414.5-24.5619.5117
25-3424.5-34.51829.5531
35-4434.5-44.52039.5790
45-5444.5-54.51049.5495
55-6454.5-64.5359.5178.5
মোটΣfi=60Σxifi=2140
প্রত্যক্ষ পদ্ধতিতে 60 জনের গড় $$\Large{=\frac{f_{i}x{i}}{f_{i}}\\=\frac{2140}{60}\\=35.666\\\backsimeq35.67}$$Ans: প্রদত্ত তথ্যের গড় 35.67

রাশিবিজ্ঞানঃ গড় – কষে দেখিঃ 26.1 CLASS – X Statistics : Mean

13. ছাত্রীদের প্রাপ্ত নম্বরের গড় নির্ণয় করি যদি তাদের প্রাপ্ত নম্বরের ক্রমযৌগিক পরিসংখ্যা নিম্নরূপ হয়:

শ্রেণি-সীমা (নম্বর)10-এর কম20-এর কম30-এর কম40-এর কম50-এর কম
ছাত্রী সংখ্যা59172945

সমাধান:
প্রদত্ত তথ্যের ভিত্তিতে পরিসংখ্যা বিভাজন ছকটি হল

শ্রেণি-সীমা
(নম্বর)
শ্রেণী সীমানা
(নম্বর)
পরিসংখ্যা
(ছাত্রী সংখ্যা) (fi)
শ্রেণী
মধ্যক(xi)
xifi
10-এর কম0-105525
20-এর কম10-20(9-5)=41560
30-এর কম20-30(17-9)=825200
40-এর কম30-40(29-17)=1235420
50-এর কম40-50(45-29)=1645720
মোটΣfi=45Σxifi=1425
প্রত্যক্ষ পদ্ধতিতে 45 জন ছাত্রীর নম্বরের গড় $$\Large{=\frac{f_{i}x{i}}{f_{i}}\\=\frac{1425}{45}\\=31.666\\=31.67}$$Ans: ছাত্রীদের প্রাপ্ত নম্বরের গড় 31.67

14. নীচের তালিকার 64 জন ছাত্রের প্রাপ্ত নম্বরের গড় নির্ণয় করি।

শ্রেণি-সীমা (নম্বর)1-44-99-1616-17
ছাত্র6122620

সমাধান:
প্রদত্ত তথ্যের ভিত্তিতে পরিসংখ্যা বিভাজন ছকটি হল:

শ্রেণী সীমানাপরিসংখ্যা(fi)শ্রেণী মধ্যক(xi) xifi
1-462.515
4 – 912.6.578
9-162612.5325
16-172016.5330
Σfi=64Σxifi=748
প্রত্যক্ষ গড় পদ্ধতি প্রয়োগ করে পাই, ছাত্রদের প্রাপ্ত নম্বরের গড়$$\Large{=\frac{f_{i}x_{i}}{f_{i}}\\=\frac{748}{64}\\=11.69}$$Ans: 64 জন ছাত্রের প্রাপ্ত নম্বরের গড় 11.69

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Verified by MonsterInsights