দ্বিঘাত করণী QUADRATIC SURD কষে দেখি 9.1 দশম শ্রেণি
দ্বিঘাত করণী QUADRATIC SURD কষে দেখি 9.1 দশম শ্রেণি
কষে দেখি 9.1 || KOSHE DEKHI 9.1 || গণিত প্রকাশ দশম শ্রেণি || QUADRATIC SURD CLASS X || দ্বিঘাত করণী কষে দেখি 9.1
মূলদ সংখ্যাঃ
কোনো সংখ্যাকে যদি দুটি পূর্ণ সংখ্যার অনুপাতের আকারে অর্থাৎ p/q আকারে (যেখানে p, q∉N এবং q≠0) প্রকাশ করা যায় তবে সেই সংখ্যাকে মূলদ সংখ্যা (Rational number) বলে । যেমন – 2 ,0,1.5 , 2/3 ইত্যাদি
অমূলদ সংখ্যাঃ যে সব সংখ্যাকে দুটি পূর্ণ সংখ্যার অনুপাতের আকারে অর্থাৎ p/q আকারে (যেখানে p,q∉N এবং q≠0) প্রকাশ করা যায় না তাদের অমূলদ সংখ্যা (Irrational number) বলে । যেমন – √2, √3, √13, π ইত্যাদি
করণীঃ কোনো ধনাত্মক মূলদ সংখ্যার যে সব মূল এর মান সম্পূর্ণরূপে নির্ণয় করা যায় না তাদের করণী বলে।
দ্বিঘাত করণীঃ
যে করণীর ক্রম 2 তাকে দ্বিঘাত করণী বলে। যেমন – √2 , √3, √5 ইত্যাদি।
⛔ শুদ্ধ দ্বিঘাত করণীঃ যে করণীকে সরল করে 1 ব্যাতীত কোনো মূলদ সংখ্যাকে করণী চিহ্নের বাইরে আনা যায় না ,তাকে শুদ্ধ করণী বলে ।
যেমন – √3, √11, √13…. …
⛔ মিশ্র দ্বিঘাত করণীঃ যে সব করণীকে সরল আকারে লিখলেও তাদের প্রত্যেকটিতে একটি মূলদ ও একটি অমূলদ অংশ থাকে, সেই করণীকে মিশ্র করণী বলে ।
যেমন – 2√3, 3√7, 7√17………
⛔ সদৃশ করণীঃ দুটি করণীর অমূলদ অংশ একই হলে তাদের সদৃশ করণী বলে ।
যেমন – 2√3 ও 5√3
⛔ অসদৃশ করণীঃ সরল করার পর দুটি করণীর অমূলদ অংশ আলাদা হলে তাদের অসদৃশ করণী বলে ।
যেমন – 2√3 ও 3√2
⛔ সমমূলীয় করণীঃ দুই বা ততোধিক করণীর মূল সমান হলে ওদের সমমূলীয় করণী বলে ।
যেমন – √2, √3, √5 এগুলি সমমূলীয় করণী।
3√2, 3√3, 3√5 এগুলি সমমূলীয় করণী।
⛔ অনুবন্ধী করণী বা পূরক করণীঃ একটি দ্বিপদ করণীর দুটি পদের মান অন্য দ্বিপদ করণীর দুটি পদের মানের সমান হলে এবং ঐ দ্বিপদ করণীর অমূলদ অংশটি বা যেকোনো একটি অমূলদ পদ বিপরীত চিহ্ন যুক্ত হয় তখন একটিকে অপরটির অনুবন্দি বা পূরক করণী বলা হয় ।
যেমন – (2 + √3) এর অনুবন্ধী করণী (2 – √3)
⛔ করণী নিরসক উৎপাদকঃ কোনো করণীর সাথে যে উৎপাদক গুণ করলে গুণফলটি করণী মুক্ত হবে তাকে ওই করণীর করণী নিরসক উৎপাদক বলে ।
যেমন: (2 + √3) এর করণী নিরসক উৎপাদক (2 – √3) বা, (-2 + √3)
⛔ a + √b = c + √d হলে,
a = c এবং b = d হবে যেখানে a, c উভয়ই মূলদ এবং b, d উভয়ই অমূল
⛔ a + √b = 0 হলে,
a = 0 এবং b = 0 হবে।
দশম শ্রেণীর গণিত প্রকাশ বইয়ের সম্পূর্ণ সমাধান দেখতে এখানে ক্লিক করো।
দ্বিঘাত করণী QUADRATIC SURD
কষে দেখি 9.1 দশম শ্রেণি
1. মূলদ ও অমূলদ সংখ্যার গুণফল আকারে লিখি-
(i) √175
Ans:
√175 = √5×5×7
= 5√7
(ii) 2√112
Ans:
2√112 = 2√2×2×2×2×7
= 2×2×2√7
= 8√7
(iii) √108
Ans:
√108 = √2×2×3×3×3
= 2×3√3
= 6√3
(iv) √125
Ans:
√125 = √5×5×5
= 5×√5
(v) 5√119
Ans:
5×√119
2. প্রমাণ করি যে, √108 – √75 = √3
সমাধানঃ
L.H.S. = √108 – √75
= √2×2×3×3×3 – √3×5×5
⇒ 2×3√3 – 5√3
= 6√3 – 5√3
= √3 = R.H.S. (Proved)
3. দেখাই যে, √98 + √8 – 2√32 = √2
সমাধানঃ
L.H.S. = √98 + √8 – 2√32
= √2×7×7 + √2×2×2 – 2√2××44
= 7√2 + 2√2 – 2×4√2
⇒ 9√2 – 8√2
= √2 = R.H.S. (Proved)
4. দেখাই যে, 3√48 – 4√75 + √192=0
সমাধানঃ
L.H.S. = 3√48 – 4√75 + √192
= 3√3×4×4 – 4√3×5×5 + √8×8×3
= 3×4√3 – 4×5√3 + 8√3
⇒ 12√3 – 20√3 + 8√3
= 20√3 – 20√3
= 0 = R.H.S. (Proved)
5. সরলতম মান নির্ণয় করি : √12 + √18 + √27 – √32
সমাধানঃ
প্রদত্ত রাশিঃ
= √12 + √18 + √27 – √32
= 2√3 + 3√2 + 3√3 – 4√2
⇒ 5√3 – √2
Ans: সরলতম মান = 5√3 – √2
দ্বিঘাত করণী QUADRATIC SURD
কষে দেখি 9.1 দশম শ্রেণি
6. (a) √5 + √3 -এর সঙ্গে কত যোগ করলে যোগফল 2√5 হবে, হিসাব করে লিখি।
সমাধানঃ
ধরি, √5 + √3 -এর সঙ্গে x যোগ করলে যোগফল 2√5 হবে।
∴ √5 + √3 + x = 2√5
বা, x = 2√5 – √5 – √3
বা, x = √5 – √3
Ans: √5 – √3 যোগ করতে হবে।
(b) 7 – √3 -এর থেকে কত বিয়োগ করলে বিয়োগফল 3 + √3 হবে, নির্ণয় করি।
সমাধানঃ
ধরি, 7 – √3 -এর থেকে x বিয়োগ করলে বিয়োগফল 3 + √3 হবে।
∴ (7 – √3) – x = (3 + √3)
বা, 7 – √3 – x = 3 + √3
বা, – x = 3 + √3 – 7 + √3
⇒ – x = – 4 + 2√3
বা, – x = -(4 – 2√3)
বা, x = 4 – 2√3
Ans: 4 – 2√3 বিয়োগ করতে হবে।
(c) 2 + √3, √3 + √5 এবং 2 + √7 এর যোগফল লিখি।
সমাধানঃ
2 + √3, √3 + √5 এবং 2 + √7 এর যোগফল
= (2 + √3) + (√3 + √5) + (2 + √7)
= 2 + √3 + √3 + √5 + 2 + √7
⇒ 4 + 2√3 + √5+ √7 (Ans)

দ্বিঘাত করণী QUADRATIC SURD
কষে দেখি 9.1 দশম শ্রেণি
(d) (10 – √11) থেকে (-5 + 3√11 ) বিয়োগ করি ও বিয়োগফল লিখি।
সমাধানঃ
(10 – √11) থেকে (-5 + 3√11 )এর বিয়োগফল
= (10 – √11) – (-5 + 3√11 )
= 10 – √11 + 5 – 3√11
⇒ 15 – 4√11 (Ans)
(e) (- 5 + √7) এবং (√7 + √2) -এর যোগফল থেকে (5 + √2 + √7) বিয়োগ করে বিয়োগফল নির্ণয় করি।
সমাধানঃ
(- 5 + √7) এবং (√7 + √2) -এর যোগফল
= (- 5 + √7) + (√7 + √2 )
= – 5 + √7 + √7 + √2
⇒ – 5 + 2√7 + √2
নির্ণেয় বিয়োগফল
= – 5 + 2√7 + √2 – (5 + √2 + √7)
⇒ – 5 + 2√7 + √2 – 5 – √2 – √7
⇒ √7 – 10 (Ans)
(f) দুটি দ্বিঘাত করণী লিখি যাদের সমষ্টি মূলদ সংখ্যা।
সমাধানঃ
(5 + √2) এবং (5 – √2) এর সমষ্টি
= (5 + √2) + (5 – √2)
= 5 + √2 + 5 – √2
⇒ 5 + 5
= 10 – এটি একটি মূলদ সংখ্যা।
Ans: (5 + √2) এবং (5 – √2) এর সমষ্টি মূলদ সংখ্যা।
Madhyamik Question
MP-2022
▶️ 7/√11 একটি __________ সংখ্যা। (শূন্যস্থান পূরণ)
Ans: অমূলদ
- Boyle’s Law গ্যাসের আচরণ বয়েলের সূত্র
- দশম শ্রেণির ভৌত বিজ্ঞানের সকল সূত্রাবলী
- কষে দেখি 26.4 দশম শ্রেণী রাশিবিজ্ঞান সংখ্যাগুরুমান
- কষে দেখি 26.3 দশম শ্রেণী রাশিবিজ্ঞান: ওজাইভ
- কষে দেখি 26.2 দশম শ্রেণী রাশিবিজ্ঞান মধ্যমা
- Koshe Dekhi 24 Class 10|পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত
- কষে দেখি 25 দশম শ্রেণী | ত্রিকোণমিতিক অনুপাতের প্রয়োগ: উচ্চতা ও দূরত্ব
- Solution of Koshe dekhi 22
- Solution of Koshe dekhi 21
- KOSHE DEKHI 17 সম্পাদ্য বৃত্তের স্পর্শক অঙ্কন
- ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন কষে দেখি 11.2
- Koshe Dekhi 18-4 Class 10 সদৃশতা
- Koshe Dekhi 18-3 Class 10 সদৃশতা
- Koshe Dekhi 18.2 Class X Similarity সদৃশতা
- Koshe Dekhi 23.3 Class 10 | ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলি কষে দেখি- ২৩.৩
- ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলি কষে দেখি- 23.2 Class-X
- সম্পাদ্যঃ ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন কষে দেখি 11.1
- ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা কষে দেখি 19
- Similarity Class X Koshe Dekhi 18.1 সদৃশতা
- লম্ব বৃত্তাকার শঙ্কু কষে দেখি 16 দশম শ্রেণি Right Circular Cone

