দুটি সরলরেখার অন্তর্গত কোণ নির্ণয় SEMESTER-2

Straight Line SEMESTER-2 সরলরেখা

দুটি সরলরেখার অন্তর্গত কোণ নির্ণয় SEMESTER-2

দুটি সরলরেখার অন্তর্গত কোণ নির্ণয় SEMESTER-2

UNIT 2
CHAPTER 2
SEMESTER-2
দুটি সরলরেখার অন্তর্গত কোণ নির্ণয়

(Determination of the Angle between Two Straight Lines)
SEMESTER-2
PART-II

SEMESTER-2 দুটি সরলরেখার অন্তর্গত কোণ নির্ণয়

সংক্ষিপ্ত প্রশ্নাবলি
প্রতিটি প্রশ্নের মান 2

দুটি সরলরেখার অন্তর্গত কোণ নির্ণয়
(Determination of the Angle between Two Straight Lines]

সংক্ষিপ্ত প্রশ্নাবলি

1. মূলবিন্দু থেকে একটি সরলরেখার ওপর অঙ্কিত লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক (h, k)। দেখাও যে, সরলরেখাটির সমীকরণ হয়, hx + ky = h2 + k2 (h2 + k2 ≠ 0)

Solution:  (0, 0) ও (h, k) বিন্দু সংযোগকারী সরলরেখার প্রবণতা(m1) = k/h
ধরি, লম্ব সরলরেখাটির প্রবণতা(m2) = m
∵ m1×m2 = -1
k/h×m = -1
বা, m = –h/k
∴ (h, k) বিন্দুগামী এবং –h/k প্রবণতাবিশিষ্ট সরলরেখার সমীকরণ:
y – k = –h/k(x – h)
বা, ky – k2 = -hx + h2
বা, hx + ky = h2 + k2 (Proved)

SEMESTER-2
সূচিপত্র

👉 UNIT-1       বীজগণিত

👉 UNIT-2       স্থানাঙ্ক জ্যামিতি (দ্বিমাত্রিক)

👉 UNIT-3       পরিসংখ্যানবিদ্যা ও সম্ভাবনা

  • 1. চিত্রের মাধ্যমে রাশিতথ্যের উপস্থাপনা
  • 2. কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ
  • 3. বিস্তৃতির পরিমাপ
  • 4. সম্ভাবনা তত্ত্ব

2. 3x – 4y = 25 সরলরেখার ওপর অবস্থিত এবং মূলবিন্দু থেকে নিকটতম বিন্দুটির স্থানাঙ্ক নির্ণয় করো।

Solution: মূলবিন্দু থেকে 3x – 4y = 25 সরলরেখার ওপর অবস্থিত লম্ব পাদবিন্দু হবে মূলবিন্দু থেকে নিকটতম বিন্দু।
ধরি, লম্ব পাদবিন্দুর স্থানাঙ্ক (h, k)
(h, k) বিন্দুটি 3x – 4y = 25 সরলরেখার ওপর অবস্থিত।
∴ 3h – 4k = 25 . . . (i)
3x – 4y = 25 সরলরেখার প্রবণতা(m1) = 3/4
আাবার (0, 0) ও (h, k) বিন্দু সংযোগকারী সরলরেখার প্রবণতা(m2) = k/h
∴ m1×m2 = -1
বা, 3/4×k/h = -1
বা, k = –4h/3
(i) নং থেকে পাই,
3h – 4×(-4h/3) = 25
বা, 9h + 16h = 25×3
বা, 25h = 25×3
বা, h = 3
∴ k = –4×3/3 = -4
বিন্দুটির স্থানাঙ্ক (3, -4)
Ans: নিকটতম বিন্দুটির স্থানাঙ্ক (3, -4)

3. প্রতিজোড়া সরলরেখার অন্তর্গত কোণ নির্ণয় করো:

3. (i) প্রতিজোড়া সরলরেখার অন্তর্গত কোণ নির্ণয় করো:
2x + 3y – 6 = 0; 3x – 2y + 11 = 0

Solution: 2x + 3y – 6 = 0 সরলরেখার প্রবণতা = –2/3
এবং 3x – 2y + 11 = 0  সরলরেখার প্রবণতা = 3/2
সরলরেখাদ্বয়ের অন্তর্গত কোণ θ হলে,

\(\quad tanθ = \left| \frac{\frac{3}{2} + \frac{2}{3}}{1-\frac{3}{2}.\frac{2}{3}} \right|\\⇒tanθ = \left| \frac{\frac{9+4}{6}}{1-1} \right|\\⇒tanθ = \left| \frac{\frac{13}{6}}{0} \right|\\⇒tanθ = ∞ = tan90°\)

∴ θ = 90°
Ans: সরলরেখার অন্তর্গত কোণ 90°

3. (ii) প্রতিজোড়া সরলরেখার অন্তর্গত কোণ নির্ণয় করো:
2x – y = 9; x – 3y + 8 = 0

Solution: 2x – y = 9 সরলরেখার প্রবণতা = 2
এবং x – 3y + 8 = 0  সরলরেখার প্রবণতা = 1/3
ধরি, সরলরেখাদ্বয়ের অন্তর্গত কোণ θ হলে,

\(\quad tanθ = \left| \frac{2 – \frac{1}{3}}{1+2×\frac{1}{3}} \right|\\⇒tanθ = \left| \frac{\frac{6-1}{3}}{\frac{3+2}{3}} \right|\\⇒tanθ = \left| \frac{\frac{5}{3}}{\frac{5}{3}} \right|\\⇒tanθ = 1 = tan45°\)

∴ θ = 45°
Ans: সরলরেখার অন্তর্গত কোণ 45°

3. (iii) প্রতিজোড়া সরলরেখার অন্তর্গত কোণ নির্ণয় করো:
x – √3y = 3; √3x – y + 1 = 0

Solution: x – √3y = 3 সরলরেখার প্রবণতা = 1/√3
এবং √3x – y + 1 = 0  সরলরেখার প্রবণতা = √3
ধরি, সরলরেখাদ্বয়ের অন্তর্গত কোণ θ হলে,

\(\quad tanθ = \left| \frac{√3 – \frac{1}{√3}}{1+√3×\frac{1}{√3}} \right|\\⇒tanθ = \left| \frac{\frac{3-1}{√3}}{1+1} \right|\\⇒tanθ = \left| \frac{2}{2√3} \right|\\⇒tanθ = \frac{1}{√3} = tan30°\)

∴ θ = 30°
Ans: সরলরেখার অন্তর্গত কোণ 30°

3. (iv) প্রতিজোড়া সরলরেখার অন্তর্গত কোণ নির্ণয় করো:
y – (2 + √3)x = 6; y = (2 – √3)x + 9

Solution: y – (2 + √3)x = 6 সরলরেখার প্রবণতা = 2 + √3
এবং y = (2 – √3)x + 9 সরলরেখার প্রবণতা = 2 – √3
ধরি, সরলরেখাদ্বয়ের অন্তর্গত কোণ θ হলে,

\(\quad tanθ = \left| \frac{2 + √3 -(2 – √3)}{1+(2 + √3)(2 – √3)} \right|\\⇒tanθ = \left| \frac{2 + √3 -2 + √3}{1+4 – 3} \right|\\⇒tanθ = \left| \frac{2√3}{2} \right|\\⇒tanθ = √3 = tan60°\)

∴ θ = 60°
Ans: সরলরেখার অন্তর্গত কোণ 60°

3. (v) প্রতিজোড়া সরলরেখার অন্তর্গত কোণ নির্ণয় করো:
ax + by + c = 0; bx – ay + c1= 0

Solution: ax + by + c = 0 সরলরেখার প্রবণতা = –a/b
এবং bx – ay + c1 = 0 সরলরেখার প্রবণতা = b/a
ধরি, সরলরেখাদ্বয়ের অন্তর্গত কোণ θ হলে,

\(\quad tanθ = \frac{\frac{b}{a}+\frac{a}{b}}{1+\frac{b}{a}×\frac{-a}{b}}\\⇒ tanθ = \frac{\frac{b}{a}+\frac{a}{b}}{1-1}\\⇒tanθ = \frac{\frac{b}{a}+\frac{a}{b}}{0}\)

⇒ tanθ = ∞ = tan90°
∴ θ = 90°
Ans: সরলরেখার অন্তর্গত কোণ 90°

3. (vi) প্রতিজোড়া সরলরেখার অন্তর্গত কোণ নির্ণয় করো:
y = 3x + 5 ; 3y = x + 7
Solution: y = 3x + 5 সরলরেখার প্রবণতা = 3 এবং 3y = x + 7 সরলরেখার প্রবণতা = 1/3
ধরি, সরলরেখাদ্বয়ের অন্তর্গত কোণ θ হলে,

\(\quad tanθ = \left| \frac{3 -\frac{1}{3}}{1+3.\frac{1}{3}} \right|\\⇒ tanθ = \left| \frac{\frac{9-1}{3}}{2} \right|\\⇒ tanθ = \left| \frac{\frac{8}{3}}{2} \right|\\⇒ tanθ =\frac{4}{3}\\∴ θ = tan^{1}\frac{4}{3}\)

Ans: সরলরেখার অন্তর্গত কোণ tan-1 4/3

3. (vii) প্রতিজোড়া সরলরেখার অন্তর্গত কোণ নির্ণয় করো:
px – qy + r = 0 ; (p + q)y + (q – p)x + r = 0
Solution: px – qy + r = 0 সরলরেখার প্রবণতা = p/q
এবং (p + q)y + (q – p)x + r = 0 সরলরেখার প্রবণতা = –(q-p)/p+q = p-q/p+q
ধরি, সরলরেখাদ্বয়ের অন্তর্গত কোণ θ হলে,

\(\quad tanθ = \frac{\frac{p}{q}-\frac{p-q}{p+q}}{1+\frac{p}{q}.\frac{p-q}{p+q}}\\⇒tanθ = \frac{p(p+q)-q(p-q)}{q(p+q)+p(p-q)}\\⇒tanθ = \frac{p^2+pq-pq+q^2}{pq+q^2+p^2-pq}\\⇒tanθ = \frac{p^2+q^2}{q^2+p^2}\)

⇒ tanθ = 1
⇒ tanθ = tan45°
∴ θ = 45°
Ans: সরলরেখার অন্তর্গত কোণ 45°

4. 3x + 4y – 11 = 0 সরলরেখার
(ⅰ) সমান্তরাল
(ii) ওপর লম্ব সরলরেখার প্রবণতা নির্ণয় করো।

Solution: 3x + 4y – 11 = 0 সরলরেখার প্রবণতা = –3/4
(i) দুটি সরলরেখার প্রবণতা যথাক্রমে m1 এবং  m2 হলে সমান্তরাল সরলরেখার ক্ষেত্রে,
m1 = m2 হয়।
∴ 3x + 4y – 11 = 0 সরলরেখার সমান্তরাল সরলরেখার প্রবণতা –3/4 (Ans)
(ii) দুটি সরলরেখার প্রবণতা যথাক্রমে m1 এবং  m2 হলে লম্ব সরলরেখার ক্ষেত্রে,
m1×m2 = -1 হয়।
∴ 3x + 4y – 11 = 0 সরলরেখার সমান্তরাল সরলরেখার প্রবণতা 4/3 (Ans)

5. (3, 4) ও (2, -1) বিন্দু দুটির সংযোজক সরলরেখা (a, -2) ও (4, -a) বিন্দু দুটির সংযোজক সরলরেখার সমান্তরাল; a-এর মান নির্ণয় করো। Solution: (3, 4) ও (2, -1) বিন্দু দুটির সংযোজক সরলরেখার প্রবনতা(m1) = -1-4/2-3 = 5
আবার, (a, -2) ও (4, -a) বিন্দু দুটির সংযোজক সরলরেখার প্রবনতা(m2) = -a+2/4-a
∵ সরলরেখাদ্বয় সমান্তরাল
∴ m1 = m2
⇒ 5 = -a+2/4-a
বা, -a + 2 = 20 – 5a
বা, 4a = 18
বা, a = 9/2
Ans: a-এর মান 9/2

6. (-2, 5) ও (-4, 3) বিন্দু দুটির সংযোজক সরলরেখা (k, 0) ও (2, 3k) বিন্দু দুটির সংযোজক সরলরেখার ওপর লম্ব; k-এর মান নির্ণয় করো।

Solution: (-2, 5) ও (-4, 3) বিন্দু দুটির সংযোজক সরলরেখার প্রবনতা(m1) = 3-5/-4+2 = 1
আবার (k, 0) ও (2, 3k) বিন্দু দুটির সংযোজক সরলরেখার প্রবনতা(m2) = 3k-0/2-k = 3k/2-k
 ∵ সরলরেখা দুটি পরস্পর লম্ব।
∴ m1×m2 = -1
বা, 1×3k/2-k = -1
বা, 3k = -2 + k
বা, k = -1
Ans: k-এর মান -1

7. (2, 3) এবং (3, -1) বিন্দু দুটির সংযোজক সরলরেখার ওপর লম্ব এবং (2, 1) বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করো।
Solution: (2, 3) এবং (3, -1) বিন্দু দুটির সংযোজক সরলরেখার প্রবনতা = -1-3/3-2 = -4
∴ লম্ব সরলরেখার প্রবনতা = 1/4
(2, 1) বিন্দুগামী এবং 1/4 প্রবনতাবিশিষ্ট সরলরেখার সমীকরণ:
y – 1 = 1/4(x – 2)
বা, 4y – 4 = x – 2
বা, x – 4y + 2 = 0
Ans: নির্ণেয় সরলরেখার সমীকরণ x – 4y + 2 = 0

8. (-3, 4) বিন্দুগামী ও 2x – 3y = 5 সরলরেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ নির্ণয় করো।

Solution: 2x – 3y = 5 সরলরেখার প্রবনতা 2/3
প্রদত্ত সরলরেখার সমান্তরাল সরলরেখার প্রবনতা 2/3
সমান্তরাল সরলরেখাটি (-3, 4) বিন্দুগামী।
∴ সমান্তরাল সরলরেখার সমীকরণ:
y – 4 = 2/3(x + 3)
বা, 3y – 12 = 2x + 6
বা, 2x – 3y + 18 = 0
Ans: সমান্তরাল সরলরেখার সমীকরণ 2x – 3y + 18 = 0

9. (2, -3) বিন্দু দিয়ে যায় এবং 2x + 3y + 5 = 0 এর সঙ্গে লম্ব হবে এমন সরলরেখার সমীকরণ নির্ণয় করো।
Solution: 2x + 3y + 5 = 0 এর সঙ্গে লম্ব সরলরেখার সমীকরণ 3x – 2y + k = 0
সরলরেখাটি (2, -3) বিন্দুগামী।
∴ 3.2 – 2.(-3) + k = 0
বা, k = -12
∴ লম্ব সরলরেখার সমীকরণ:
3x – 2y – 12 = 0
বা, 3x – 2y = 12
Ans: নির্নেয় সরলরেখার সমীকরণ 3x – 2y = 12

10. (3, -4) বিন্দুগামী এবং (4, 7) ও (-5, 1) বিন্দু দুটির সংযোজক সরলরেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ নির্ণয় করো।

Solution: (4, 7) ও (-5, 1) বিন্দু দুটির সংযোজক সরলরেখার প্রবনতা
= 1-7/-5-4 = -6/-9 = 2/3
∴ সমান্তরাল সরলরেখার প্রবনতা 2/3
(3, -4) বিন্দুগামী এবং 2/3 প্রবনতাবিশিষ্ট সরলরেখার সমীকরণ:
y + 4 = 2/3(x – 3)
বা, 2x – 3y = 18
Ans: নির্নেয় সরলরেখার সমীকরণ 2x – 3y = 18

11. 2x – 3y + 5 = 0 ও px + 2y = 6 সরলরেখা দুটি পরস্পর সমান্তরাল হলে, p-এর মান কত হবে?
Solution: 2x – 3y + 5 = 0 সরলরেখার প্রবনতা = 2/3
px + 2y = 6 সরলরেখার প্রবনতা = –p/2
সরলরেখা দুটি পরস্পর সমান্তরাল।
2/3 = –p/2
বা, p = –4/3
Ans: p = –4/3

12. 5x – 9y – 12 = 0 ও mx + 10y = 2 সরলরেখা দুটি পরস্পর লম্ব হলে, m-এর মান কত?
Solution: 5x – 9y – 12 = 0 সরলরেখার প্রবনতা = 5/9
mx + 10y = 2 সরলরেখার প্রবনতা = –m/10
সরলরেখা দুটি পরস্পর লম্ব।
5/9×(-m/10) = -1
বা, m = 18
Ans: m = 18

13. (1, -2), (3, 2) বিন্দু সংযোগকারী সরলরেখা এবং x + 2y – 7 = 0 সরলরেখার অন্তর্বর্তী কোণের পরিমাপ কত?

Solution: (1, -2), (3, 2) বিন্দু সংযোগকারী সরলরেখার প্রবনতা(m1) = 2+2/3-1 =2
x + 2y – 7 = 0 সরলরেখার প্রবনতা(m2) = –1/2
∴ m1×m2 = 2×-1/2 = -1
∴ অন্তর্বর্তী কোণের পরিমাপ 90°
Ans: অন্তর্বর্তী কোণের পরিমাপ 90°

14. মূলবিন্দু এবং y – x + 7 = 0 ও y + 2x – 2 = 0 সরলরেখাদ্বয়ের ছেদবিন্দুর সংযোগকারী সরলরেখার সমীকরণ নির্ণয় করো।
Solution: y – x + 7 = 0 ও y + 2x – 2 = 0 সরলরেখা দুটির ছেদবিন্দু:

\(\frac{x}{2-14} = \frac{y}{7+2}= \frac{1}{2+1}\\⇒\frac{x}{-12} = \frac{y}{9}= \frac{1}{3}\\⇒\frac{x}{-4} = \frac{y}{3}=1\)

∴ x = -4, y = 3
ছেদবিন্দুর স্থানাঙ্ক (-4, 3)
∴ (0, 0) এবং (-4, 3) সংযোগকারী সরলরেখার সমীকরণ:

\(\quad \frac{y – 3}{3 – 0}= \frac{x + 4}{-4 – 0}\\⇒\frac{y – 3}{3}= \frac{x + 4}{-4}\)

⇒ 3x +12 = -4y + 12
⇒ 3x + 4y = 0
Ans: নির্ণেয় সরলরেখার সমীকরণ 3x + 4y = 0

Click here to visit our Facebook

বর্ণনামূলক প্রশ্নাবলি প্রতিটি প্রশ্নের মান 3

1. x + 2y + 3 = 0 ও 3x + 4y + 7 = 0 সরলরেখা দুটির ছেদবিন্দুগামী এবং y = – 5/8x সরলরেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ নির্ণয় করো।

olution: x + 2y + 3 = 0 ও 3x + 4y + 7 = 0 সরলরেখা দুটির ছেদবিন্দু:

\(\quad \frac{x}{14-12} = \frac{y}{9-7}= \frac{1}{4-6}\\⇒\frac{x}{2} = \frac{y}{2}= \frac{1}{-2}\\⇒\frac{x}{-1} = \frac{y}{-1}=1\)

∴ x = -1, y = -1
ছেদবিন্দুর স্থানাঙ্ক (-1, -1)
y = – 5/8x সরলরেখার সমান্তরাল সরলরেখার প্রবনতা – 5/8
(-1, -1) বিন্দুগামী এবং  –5/8 প্রবনতাবিশিষ্ট সরলরেখার সমীকরণ:
y + 1 = – 5/8(x + 1)
বা, 8y + 8 = -5x – 5
বা, 5x + 8y + 13 = 0
Ans: সমান্তরাল সরলরেখার সমীকরণ 5x + 8y + 13 = 0

2. মনে করো A(2, 2), B(6, -1) ও C(7, 3) শীর্ষবিন্দুবিশিষ্ট ত্রিভুজের AD একটি মধ্যমা। (1, -1) বিন্দুগামী এবং AD সরলরেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ নির্ণয় করো।

Solution: BC বাহুর মধ্যবিন্দু D(6+7/2, -1+3/2) = (13/2, 1)
AD মধ্যমার সমীকরণ:

\(\frac{y – 1}{1-2}= \frac{x – \frac{13}{2}}{\frac{13}{2}-2}\\⇒\frac{y – 1}{-1}= \frac{2x – 13}{13-4}\\⇒\frac{y – 1}{-1}= \frac{2x – 13}{9}\)

⇒ 9y – 9 = -2x + 13
বা, 2x + 9y = 23
2x + 9y = 23 সরলরেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ 2x + 9y = k
2x + 9y = k সরলরেখাটি (1, -1) বিন্দুগামী।
∴ 2.1 + 9.(-1) = k
বা, k = -7
সমান্তরাল সরলরেখার সমীকরণ:
2x + 9y = -7
বা, 2x + 9y + 7 = 0
Ans: সমান্তরাল সরলরেখার সমীকরণ 2x + 9y + 7 = 0

3. 2x – y + 5 = 0 ও 5x + 3y – 4 = 0 সরলরেখা দুটির ছেদবিন্দুগামী যে সরলরেখাটি x – 3y + 21 = 0 সরলরেখার ওপর লম্ব তার সমীকরণ নির্ণয় করো।

Solution: 2x – y + 5 = 0 ও 5x + 3y – 4 = 0 সরলরেখা দুটির ছেদবিন্দু:

\(\quad \frac{x}{4-15} = \frac{y}{25+8}= \frac{1}{6+5}\\⇒\frac{x}{-11} = \frac{y}{33}= \frac{1}{11}\\⇒\frac{x}{-1} = \frac{y}{3}=1\)

 ∴ x = -1, y = 3
ছেদবিন্দুর স্থানাঙ্ক (-1, 3)
x – 3y + 21 = 0 সরলরেখার প্রবণতা = 1/3
∴ x – 3y + 21 = 0 সরলরেখার ওপর লম্ব সরলরেখার প্রবণতা = -3
(-1, 3) বিন্দুগামী ও -3 প্রবনতাবিশিষ্ট সরলরেখার সমীকরণ:
  y – 3 = -3(x + 1)
বা, 3x + y = 0
Ans: নির্নেয় সরলরেখার সমীকরণ 3x + y = 0

4. x – y + 1 = 0 সরলরেখাটির ওপর লম্ব সরলরেখাটি x-অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ উৎপন্ন করে তার মান নির্ণয় করো।

Solution: x – y + 1 = 0 সরলরেখার প্রবণতা 1
∴ প্রদত্ত সরলরেখার সঙ্গে লম্ব যে-কোনো সরলরেখার প্রবণতা -1
ধরি, নির্নেয় লম্ব সরলরেখা x-অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে θ কোণ উৎপন্ন করে।
∴ tanθ = -1 = -tan45°
বা, tanθ = tan(180° – 45)° = tan135°
বা, θ = 135°
Ans: উৎপন্ন কোণের মান 135°

5. (2, -5) বিন্দুগামী ও x – y = 1 সরলরেখার ওপর লম্ব রেখাটি প্রদত্ত সরলরেখাকে কোথায় ছেদ করে তা নির্ণয় করো।
Solution: x – y = 1 সরলরেখার প্রবনতা = 1
∴ প্রদত্ত সরলরেখার ওপর লম্ব সরলরেখার প্রবনতা = -1
(2, -5) বিন্দুগামী ও -1 প্রবনতাবিশিষ্ট সরলরেখার সমীকরণ:
  y + 5 = -1(x – 2)
বা, x + y + 3 = 0
x – y = 1 ও x + y + 3 = 0 সরলরেখা দুটির ছেদবিন্দু:

\(\quad \frac{x}{-3+1} = \frac{y}{-1-3}= \frac{1}{1+1}\\⇒\frac{x}{-2} = \frac{y}{-4}= \frac{1}{2}\\⇒\frac{x}{-1} = \frac{y}{-2}=1\)

∴ x = -1, y = -2
ছেদবিন্দুর স্থানাঙ্ক (-1, -2)
Ans: নির্নেয় ছেদবিন্দুর স্থানাঙ্ক (-1, -2)

6. দেখাও যে (a cos3θ, a sin3θ) বিন্দুগামী এবং x secθ+ y cosecθ= a সরলরেখার ওপর লম্ব সরলরেখার সমীকরণ হয় x cosθ- y sinθ= a cos2θ

Solution: x secθ + y cosecθ = a সরলরেখার প্রবনতা = –secθ/cosecθ = –sinθ/cosθ
∴ প্রদত্ত সরলরেখার ওপর লম্ব সরলরেখার প্রবনতা = cosθ/sinθ 
(a cos3θ, a sin3θ) বিন্দুগামী ও cosθ/sinθ প্রবনতাবিশিষ্ট সরলরেখার সমীকরণ:
  y – a sin3θ = cosθ/sinθ(x – a cos3θ)
বা, xcosθ – acos4θ = ysinθ – asin4θ
বা, xcosθ – ysinθ = acos4θ – asin4θ
বা, xcosθ – ysinθ = a(cos4θ – sin4θ)
বা, xcosθ – ysinθ = a(cos2θ + sin2θ)(cos2θ – sin2θ)
বা, xcosθ – ysinθ = a(cos2θ – sin2θ) = acos2θ
∴ xcosθ – ysinθ = acos2θ(Proved)

7. (2, -4) এবং (-6, 0) বিন্দু দুটির সংযোজক রেখাংশের লম্ব সমদ্বিখন্ডকের সমীকরণ নির্ণয় করো। মূলবিন্দু থেকে নির্ণেয় সরলরেখার লম্বদূরত্ব কত?

Solution: (2, -4) এবং (-6, 0) বিন্দু দুটির সংযোজক রেখাংশের মধ্যবিন্দু (2-6/2, -4+0/2) বা, (-2, -2)
আবার (2, -4) এবং (-6, 0) বিন্দু দুটির সংযোজক রেখাংশের প্রবনতা
= 0+4/-6-2 = –1/2
∴ নির্নেয় লম্ব-সমদ্বিখন্ডকের প্রবনতা = 2
∴ (2, -4) এবং (-6, 0) বিন্দু দুটির সংযোজক রেখাংশের লম্ব-সমদ্বিখন্ডকের সমীকরণ:
y + 2 = 2(x + 2)
বা, y = 2x + 2
মূলবিন্দু থেকে সমদ্বিখণ্ডকের দূরত্ব

\(=\frac{\left|2.0 – 1.0 + 2 \right|}{\sqrt{2^2+1^2}}\\=\frac{\left|2 \right|}{\sqrt{5}}=\frac{2 }{\sqrt{5}}\ \)একক

Ans: লম্ব-সমদ্বিখন্ডকের সমীকরণ y = 2x + 2 এবং
মূলবিন্দু থেকে সমদ্বিখণ্ডকের দূরত্ব 2/√5 একক

8. (-2, 7) এবং (8, -1) বিন্দু দুটির সংযোজক রেখাংশের লম্ব-সমদ্বিখন্ডকের সমীকরণ নির্ণয় করো। এই সমদ্বিখণ্ডকের মূলবিন্দু থেকে দূরত্বও নির্ণয় করো।

Solution: (-2, 7) এবং (8, -1) বিন্দু দুটির সংযোজক রেখাংশের মধ্যবিন্দু (-2+8/2, 7-1/2) বা, (3, 3)
এবং (-2, 7) এবং (8, -1) বিন্দু দুটির সংযোজক রেখাংশের প্রবনতা = -1-7/8+2 = – 4/5
∴ নির্নেয় লম্ব-সমদ্বিখন্ডকের প্রবনতা = 5/4
∴ (-2, 7) এবং (8, -1) বিন্দু দুটির সংযোজক রেখাংশের লম্ব-সমদ্বিখন্ডকের সমীকরণ:
y – 3 = 5/4(x – 3)
বা, 5x – 4y = 3
মূলবিন্দু থেকে সমদ্বিখণ্ডকের দূরত্ব

\(=\frac{\left| 5.0 – 4.0 – 3 \right|}{\sqrt{5^2+4^2}}\\=\frac{\left|- 3 \right|}{\sqrt{41}}=\frac{3}{\sqrt{41}}\ \)একক

Ans: লম্ব-সমদ্বিখন্ডকের সমীকরণ 5x – 4y = 3 এবং
মূলবিন্দু থেকে সমদ্বিখণ্ডকের দূরত্ব 3/√41 একক

\(9.\ \frac{x}{a}+\frac{y}{b}=1\ \)সরলরেখা 7x + 9y = 3 ও 2y – x + 7 = 0 সরলরেখা দুটির ছেদবিন্দুগামী এবং 5x – 6y + 15 = 0 সরলরেখার সঙ্গে 90° কোণ করে। a ও b-এর মান নির্ণয় করো।

Solution: 7x + 9y = 3 ও 2y – x + 7 = 0 সরলরেখা দুটির ছেদবিন্দু:

\(\quad \frac{x}{63+6} = \frac{y}{3-49}= \frac{1}{114+9}\\⇒\frac{x}{69} = \frac{y}{-46}= \frac{1}{23}\\⇒\frac{x}{3} = \frac{y}{-2}=1\)

∴ x = 3, y = -2
ছেদবিন্দুর স্থানাঙ্ক (3, -2)

\(\ \frac{x}{a}+\frac{y}{b}=1\ \)সরলরেখা (3, -2) বিন্দুগামী। \(\\∴ \frac{3}{a}-\frac{2}{b}=1\\⇒3b-2a=ab\ \)আবার \(\ \frac{x}{a}+\frac{y}{b}=1\ \) সরলরেখার প্রবনতা \(-\frac{b}{a}\)

এবং 5x – 6y + 15 = 0 সরলরেখার প্রবনতা 5/6
প্রশ্নানুযায়ী,
b/a×5/6 = -1
বা, b = 6a/5
3b – 2a = ab সমীকরণে b = 6a/5 বসিয়ে পাই,
3.6a/5 – 2a = a.6a/5
বা, 18a – 10a  = 6a2
বা, 8a = 6a2
বা, 6a = 8 . . . (∵ a ≠ 0)
বা, a = 4/3
∴ b = 6/5.4/3 = 8/5
Ans: a = 4/3 এবং b = 8/5

10. 8x – 18y + 31 = 0 সরলরেখাটি P(2, 8) এবং Q(h, k) বিন্দু দুটির সংযোজক রেখাংশকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। h, k-এর মান নির্ণয় করো।

Solution: (2, 8) এবং (h, k) বিন্দু দুটির মধ্যবিন্দু (2+h/2, 8+k/2)
(2+h/2, 8+k/2) বিন্দুটি 8x – 18y + 31 = 0 সরলরেখার উপর অবস্থিত।
∴ 8.2+h/2 – 18.8+k/2 + 31 = 0
বা, 8 + 4h – 72 – 9k + 31 = 0
বা, 4h – 9k – 33 = 0 . . . (i)
8x – 18y + 31 = 0 সরলরেখার প্রবনতা 4/9
(2, 8) এবং (h, k) বিন্দু দুটির সংযোজক সরলরেখার প্রবনতা = k – 8/h – 2
∵ 8x – 18y + 31 = 0 সরলরেখা এবং PQ  সরলরেখা পরস্পর লম্ব,
4/9 × k – 8/h – 2 = -1
বা, -9h + 18 = 4k – 32
বা, 9h + 4k – 50 = 0 . . . (ii)
(i) ও (ii) নং সরলরেখার ছেদবিন্দু:

\(\quad \frac{h}{450+132} = \frac{k}{-297+200}= \frac{1}{16+81}\\⇒\frac{h}{582} = \frac{k}{-97}= \frac{1}{97}\\⇒\frac{h}{6} = \frac{k}{-1}=1\)

∴ h = 6, k = -1
Ans: h, k-এর মান যথাক্রমে 6 এবং -1

11. 3x – 4y + 8 = 0 সরলরেখার সমান্তরাল দিকে পরিমিত (2, 5) বিন্দুটির 3x + y + 4 = 0 সরলরেখা থেকে দূরত্ব নির্ণয় করো।

Solution:

3x-4y+8=0 3x+y+4=0 (2,5)

3x – 4y + 8 = 0 . . . (i) সরলরেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ 3x – 4y + k = 0
সরলরেখাটি (2, 5) বিন্দুগামী।
∴ 3.2 – 4.5 + k = 0
বা, k = 14
∴ সরলরেখাটির সমীকরণ: 3x – 4y + 14 = 0 . . . (ii)
আবার 3x + y + 4 = 0 . . . (iii)
(ii) ও (iii) নং সরলরেখার ছেদবিন্দু:

\(\quad \frac{x}{-16-14} = \frac{y}{42-12}= \frac{1}{3+12}\\⇒\frac{x}{-30} = \frac{y}{30}= \frac{1}{15}\\⇒\frac{x}{-2} = \frac{y}{2}= 1\)

∴ x = -2, y = 2
(ii) ও (iii)-এর ছেদবিন্দুর স্থানাঙ্ক (-2, 2)
নির্ণেয় দূরত্ব
= (2, 5) ও (-2, 2) বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 

\(= \sqrt{(2 + 2)2 + (5 – 2)2} = \sqrt{4^2 + 3^2}\\=√25 = 5\) একক

Ans: নির্ণেয় দূরত্ব 5 একক

12. x – y = 1 সরলরেখার ওপর (2, -5) ও (6, -1) বিন্দু দুটির সংযোজক রেখাংশের লম্ব অভিক্ষেপের দৈর্ঘ্য নির্ণয় করো।

Solution:প্রদত্ত সরলরেখার সমীকরণ x – y = 1 . . . (i)
(2, -5) ও (6, -1) বিন্দু দুটির সংযোজক সরলরেখার সমীকরণ:

\(\quad \frac{y + 1}{-1+5} = \frac{x – 6}{6-2}\\⇒\frac{y + 1}{4} = \frac{x – 6}{4}\)

⇒ y + 1 = x – 6
বা, x – y = 7 . . . (ii)
∴ (i) ও (ii) নং সরলরেখা পরস্পর সমান্তরাল।
সুতরাং (2, -5) ও (6, -1) বিন্দু দুটির সংযোজক রেখাংশের (i) নং সরলরেখার ওপর লম্ব অভিক্ষেপের দৈর্ঘ্য
= বিন্দু দুটির মধ্যবর্তী দূরত্ব

\(= \sqrt{(6 – 2)^2 + (-1 + 5)^2} = \sqrt{4^2 + 4^2}\\=√32 = 4√2 \)একক

Ans: লম্ব অভিক্ষেপের দৈর্ঘ্য 4√2 একক

13. ABC ত্রিভুজের BC, CA ও AB বাহুর সমীকরণ যথাক্রমে 2x + y + 1 = 0 , 2x + 3y + 1 = 0 ও 3x + 4y + 3 = 0 হলে, A থেকে BC এর ওপর অঙ্কিত লম্বের সমীকরণ নির্ণয় করো।

Solution: ABC ত্রিভুজের,
AB বাহু: 3x + 4y + 3 = 0 . . .  (i)
BC বাহু: 2x + y + 1 = 0 . . .  (ii)
CA বাহু: 2x + 3y + 1 = 0 . . .  (iii)
AB ও CA বাহুর ছেদবিন্দু:

\(\quad \frac{x}{4-9} = \frac{y}{6-3}= \frac{1}{9-8}\\⇒\frac{x}{-5} = \frac{y}{3}= 1\)

∴ x = -5, y = 3
A বিন্দুর স্থানাঙ্ক (-5, 3)
BC -এর ওপর অঙ্কিত লম্বের সমীকরণ x – 2y + k = 0 . . . (iv)
(iv) নং সমীকরণ (-5, 3) বিন্দুগামী।
∴ -5 – 2.3 + k = 0
বা, k = 11
BC -এর ওপর অঙ্কিত লম্বের সমীকরণ x – 2y + 11 = 0
Ans: নির্নেয় সমীকরণ x – 2y + 11 = 0

14. A(- 2, 7), B(7, 15), C(- 1, – 5) এবং D(h, k) বিন্দুগুলি একটি সামান্তরিকের শীর্ষবিন্দুগুলিকে সূচিত করে এবং BC তার একটি কর্ণ। (h, k) নির্ণয় করো এবং সামান্তরিকের কর্ণ দুটির অন্তর্গত কোণের পরিমাপ নির্ণয় করো।

Solution: ABCD সামান্তরিকের AD কর্ণের মধ্যবিন্দু = (-2 + h/2, 7 + k/2)
BC কর্ণের মধ্যবিন্দু = (7 – 1/2, 15 – 5/2) = (3, 5)
সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে।
-2 + h/2 = 3  এবং 7 + k/2 = 5
⇒ h = 8 এবং k = 3
∴ (h, k) = (8, 3) (Ans)
AD কর্ণের প্রবনতা(m1) = 3 – 7/8 + 2 = – 2/5
BC কর্ণের প্রবনতা(m2) = 15 + 5/7 + 1 = 5/2
∴ m1×m2 = – 2/5×5/2 = -1
∴ সামান্তরিকের কর্ণ দুটির অন্তর্গত কোণের পরিমাপ 90° (Ans)

15. দেখাও যে (1, 4), (3, -2) এবং (-3, 16) স্থানাঙ্কবিশিষ্ট বিন্দু তিনটি একই সরলরেখার ওপর অবস্থিত। বিন্দুগুলি যে সরলরেখার ওপর অবস্থিত তার সমীকরণ লেখো। দেখাও যে এই সরলরেখাটি 2x – 6y + 13 = 0 সরলরেখার ওপর লম্ব।

Solution: (1, 4) ও (3, -2) বিন্দুগামী সরলরেখার সমীকরণ:

\(\quad \frac{y + 2}{-2 – 4}= \frac{x – 3}{3 – 1}\\⇒\frac{y + 2}{-6}= \frac{x – 3}{2}\\⇒ \frac{y + 2}{-3}= x – 3\)

বা, y + 2  = -3x + 9
বা, 3x + y = 7 . . . (i)
(i) নং সমীকরণের বামপক্ষে (-3, 16) বসিয়ে পাই,
3.(-3) + 16 = 7
(-3, 16) বিন্দু দ্বারা (i) নং সমীকরণ সিদ্ধ হয়।
∴ (1, 4), (3, -2) এবং (-3, 16) স্থানাঙ্কবিশিষ্ট বিন্দু তিনটি একই সরলরেখার ওপর অবস্থিত। (Proved)
বিন্দুগুলি যে সরলরেখার ওপর অবস্থিত তার সমীকরণ 3x + y = 7 (Ans)
3x + y = 7 সরলরেখার প্রবনতা(m1)= -3
2x – 6y + 13 = 0 সরলরেখার প্রবনতা(m2) = 1/3
∴ m1×m2 = -3×1/3 = -1
∴ 3x + y = 7 সরলরেখাটি 2x – 6y + 13 = 0 সরলরেখার ওপর লম্ব। (Proved)

16. একটি সরলরেখা AB, y-অক্ষকে B বিন্দুতে ছেদ করে এবং B বিন্দুতে AB-এর ওপর অঙ্কিত লম্ব সরলরেখা x-অক্ষকে C বিন্দুতে ছেদ করে। AB সরলরেখার সমীকরণ\(\ \frac{x}{3} – \frac{y}{4} = -1 \ \)হলে C বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো।

Solution:

Y A B XO    C

AB সরলরেখার সমীকরণ:

\(\quad\frac{x}{3} – \frac{y}{4} = -1\\⇒\frac{x}{-3} + \frac{y}{4} =-1\\⇒4x-3y-12=0\)

AB সরলরেখাটি x ও y অক্ষকে যথাক্রমে A(-3, 0) ও B(0, 4) বিন্দুতে ছেদ করে।
AB-এর ওপর অঙ্কিত লম্ব সরলরেখা হল
3x + 4y + k = 0   . . . (i)
(i) নং সরলরেখাটি B(0, 4) বিন্দুগামী।
∴ 3.0 + 4.4 + k = 0
বা, k = -16 
(i) নং সমীকরণে k = -16 বসিয়ে পাই,

\(\quad 3x + 4y -16=0\\⇒\frac{3x}{16} + \frac{4y}{16} = 1\\⇒\frac{x}{\frac{16}{3}} + \frac{y}{4} = 1\)B বিন্দুতে AB-এর ওপর অঙ্কিত লম্ব সরলরেখার সমীকরণ \(\ \frac{x}{\frac{16}{3}} + \frac{y}{4} = 1\)

সরলরেখাটি x অক্ষকে (16/3, 0) বিন্দুতে ছেদ করে।
∴ C বিন্দুর স্থানাঙ্ক (16/3, 0)
Ans: C বিন্দুর স্থানাঙ্ক (16/3, 0)

17. একটি সরলরেখার প্রবণতা 7; এই সরলরেখার সঙ্গে 45° কোণে নত সরলরেখা দুটির প্রবণতা নির্ণয় করো।
Solution: ধরি, নির্নেয় সরলরেখার প্রবণতা m
প্রদত্ত সরলরেখার প্রবণতা 7
প্রশ্নানুযায়ী,
|m – 7/1 + 7m| = tan45° = 1
বা, m – 7/1 + 7m = ± 1
বা, m – 7 = ±(1 + 7m)
(+) চিহ্ন ধরে,
m – 7 = 1 + 7m
⇒ 6m = – 8
⇒ m = – 4/3
(-) চিহ্ন ধরে,
m – 7 = -(1 + 7m)
বা, m – 7 = -1 – 7m
⇒ 8m = 6
⇒ m = 3/4
Ans: সরলরেখা দুটির প্রবণতা –4/3 এবং 3/4

18. 4x – 3y + 7 = 0 সরলরেখার ওপর লম্ব যেসব সরলরেখার মূলবিন্দু থেকে দূরত্ব 3 একক তাদের সমীকরণ নির্ণয় করো।
Solution: 4x – 3y + 7 = 0 সরলরেখার ওপর লম্ব কোনো সরলরেখার সমীকরণ 3x + 4y + k = 0
মূলবিন্দু থেকে 3x + 4y + k = 0 সরলরেখার দূরত্ব

\(= \frac{\left| 0 + 0 + k \right|}{\sqrt{4^2+3^2}} = \frac{|k|}{5}\)

প্রশ্নানুযায়ী,
|k|/5 = 3
বা, k = ± 15
∴ লম্ব সরলরেখার সমীকরণ:
3x + 4y ± 15 = 0
বা, 3x + 4y = ± 15
Ans: লম্ব সরলরেখার সমীকরণ 3x + 4y = ± 15

19. মূলবিন্দুগামী যে রেখা (4, 0) এবং (0, 4) বিন্দুদুটির সংযোজক সরলরেখার ওপর লম্ব, তার সমীকরণ নির্ণয় করো। দেখাও যে সরলরেখাটির সাপেক্ষে (0, 4) বিন্দুটির প্রতিবিম্ব (4, 0)।

Solution: ধরি, মূলবিন্দুগামী সরলরেখাটির সমীকরণ y = mx . .  [যেখানে m সরলরেখার প্রবনতা]
(4, 0) এবং (0, 4) বিন্দুদুটির সংযোজক সরলরেখার প্রবনতা
= 4-0/0-4 = – 1
∵ মূলবিন্দুগামী সরলরেখাটি (4, 0) এবং (0, 4) বিন্দুদুটির সংযোজক সরলরেখার উপর লম্ব।
∴ m×-1 = -1
বা, m = 1
অতএব মূলবিন্দুগামী সরলরেখাটির সমীকরণ:
y =1.x
বা, x – y = 0
নির্নেয় সমীকরণ x – y = 0 (Ans)
x – y = 0 সরলরেখার লম্ব সরলরেখার সমীকরণ x + y = k
এটি (0, 4) বিন্দুগামী।
∴ 0 + 4 = k
বা, k = 4
∴ লম্ব সরলরেখার সমীকরণ x + y = 4
x – y = 0 এবং x + y = 4 সরলরেখাদ্বয়ের ছেদবিন্দুর স্থানাঙ্ক (2, 2)
প্রতিবিম্ব বিন্দুর স্থানাঙ্ক (h, k) হলে,
h+0/2 = 2
বা, h = 4
এবং k+4/2 = 2
বা, k = 0
∴ প্রতিবিম্ব বিন্দুর স্থানাঙ্ক (4, 0) (Proved)

20. y = mx; y = mx + 1; y = nx এবং y = nx + 1 সরলরেখা চারটি দ্বারা উৎপন্ন সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করো।
Solution:

y=mx+1 y=mx A  y=nx+1  D B  y=nx  C

প্রদত্তসরলরেখা চারটির সমীকরণ:
y = mx . . . .  (i)
y = nx . . . .  (ii)
y = mx + 1 . . . .  (iii) এবং
y = nx + 1 . . . .  (iv)
স্পষ্টতই (i) ও (iii) এবং (ii) ও (iv) নং সরলরেখা পরস্পর সমান্তরাল সরলরেখা।
ধরি, ABCD সামান্তরিকের,
AB বাহু: y = mx
BC বাহু: y = nx
CD বাহু: y = mx + 1
DA বাহু: y = nx + 1
(i) ও (ii)-এর ছেদবিন্দু(B):
mx = nx
বা, x(m – n) = 0
বা, x = 0
(i) নং থেকে পাই, y = m.0 = 0
∴ B বিন্দুর স্থানাঙ্ক (0, 0)
(ii) ও (iii)-এর ছেদবিন্দু(C):
nx = mx + 1
বা, x(n – m) = 1
বা, x = 1/n-m
(ii) নং থেকে পাই,
y = n.1/n-m = n/n-m
∴ C বিন্দুর স্থানাঙ্ক (1/n-m, n/n-m)
(i) ও (iv)-এর ছেদবিন্দু(A):
mx = nx + 1
বা, x(m – n) = 1
বা, x = 1/m-n
(i) নং থেকে পাই,
y = m.1/m-n = m/m-n
∴ A বিন্দুর স্থানাঙ্ক (1/m-n, m/m-n)
∴△ABC-এর ক্ষেত্রফল

\(=\frac{1}{2}\left| \frac{1}{m-n} \left( 0 – \frac{n}{n-m} \right) + 0\left( \frac{n}{n-m} – \frac{m}{m-n} \right) + \frac{1}{n-m}\left( \frac{m}{m-n} – 0 \right) \right| \\=\frac{1}{2}\left| \frac{1}{m-n} \left( – \frac{n}{n-m} \right) + 0 + \frac{1}{n-m}.\frac{m}{m-n} \right|\\=\frac{1}{2}\left| \frac{1}{m-n}.\frac{n}{m-n} – \frac{1}{m-n}.\frac{m}{m-n} \right|\\=\frac{1}{2}\left|\frac{n}{(m-n)^2} – \frac{m}{(m-n)^2} \right| \\= \frac{1}{2}\left|\frac{-(m-n)}{(m-n)^2}\right|\\=\frac{1}{2|m-n|} \)

∴ সামান্তরিক ABCD-এর ক্ষেত্রফল
= 2×△ABC-এর ক্ষেত্রফল
= 2×1/2|m-n| = 1/|m-n| বর্গএকক
Ans: সামান্তরিকের ক্ষেত্রফল 1/|m-n| বর্গএকক

21. মূলবিন্দুগামী দুটি সরলরেখা 2x + 3y = 6 সরলরেখার সঙ্গে একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ উৎপন্ন করে, মূলবিন্দুগামী সরলরেখা দুটির সমীকরণ নির্ণয় করো।

Solution: 2x + 3y = 6 সরলরেখার প্রবনতা = –2/3 ধরি, মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ y = mx . .  [যেখানে m সরলরেখার প্রবনতা]
মূলবিন্দুগামী সরলরেখা প্রদত্ত সরলরেখার সঙ্গে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ উৎপন্ন করে।
∴ মূলবিন্দুগামী সরলরেখা দুটি প্রদত্ত সরলরেখার সঙ্গে 45° কোণ উৎপন্ন করে।

\(\quad tan45° = \left| \frac{m + \frac{2}{3}}{1-m.\frac{2}{3}} \right|\\⇒ 1 = \left| \frac{3m + 2}{3 – 2m} \right| \\⇒\frac{3m + 2}{3 – 2m} = ± 1\\⇒(3m + 2)= ±(3 – 2m) \)

(+) চিহ্ন ধরে,
3m + 2 = 3 – 2m
⇒ 5m = 1
⇒ m = 1/5
(-) চিহ্ন ধরে,
3m + 2 = -(3 – 2m)
বা, 3m + 2 = -3 + 2m
⇒ m = -5
m = 1/5 হলে, সরলরেখার সমীকরণ হয়:
     y -0 = 1/5(x – 0)
বা, y = 1/5x
বা, x – 5y = 0
 m = -5 হলে সরলরেখার সমীকরণ হয়
     y -0 = -5(x – 0)
বা, y = -5x
বা, 5x + y = 0
Ans: মূলবিন্দুগামী সরলরেখা দুটির সমীকরণ:
x – 5y = 0 এবং 5x + y = 0

22. x – 2y + 5 = 0 সরলরেখায় চলমান একটি রশ্মি 3x – 2y + 7 = 0 সরলরেখার উপর প্রতিফলিত হয়। প্রতিফলিত রশ্মির পথের সমীকরণ নির্ণয় করো।

Solution: আপতিত রশ্মির সমীকরণ x – 2y + 5 = 0 . . .  (i)
∴ আপতিত রশ্মির প্রবনতা = 1/2
প্রতিফলকের সমীকরণ 3x – 2y + 7 = 0 . . .  (ii)
∴ প্রতিফলকের প্রবনতা = 3/2
ধরি, প্রতিফলিত রশ্মির প্রবনতা m
আপতিত রশ্মি ও প্রতিফলকের মধ্যবর্ত্তী কোণ = প্রতিফলিত রশ্মি ও প্রতিফলকের মধ্যবর্ত্তী কোণ

\(⇒ \left| \frac{\frac{1}{2} – \frac{3}{2}}{1 + \frac{1}{2}.\frac{3}{2}} \right| = \left| \frac{m – \frac{3}{2}}{1 + m.\frac{3}{2}} \right| \\⇒ \frac{1}{\frac{7}{4}}=\frac{2m-3}{2+3m}\\⇒\frac{2m-3}{2+3m} = ±\frac{4}{7}\)

(+) চিহ্ন ধরে,
7(2m – 3) = 4(2 + 3m)
⇒ 14m – 21 = 8 + 12m
⇒ 2m = 29
⇒ m = 29/2
(-) চিহ্ন ধরে,
7(2m – 3) = – 4(2 + 3m)
⇒ 14m – 21 = -8 – 12m
⇒ 26m = 13
⇒ m = 1/2
m ≠ 1/2
∴ m = 29/2
x – 2y + 5 = 0 এবং 3x – 2y + 7 = 0 সরলরেখার ছেদবিন্দু:

\(\quad \frac{x}{-14+10} = \frac{y}{15-7}= \frac{1}{-2+6}\\⇒\frac{x}{-4} = \frac{y}{8}= \frac{1}{4}\\⇒\frac{x}{-1} = \frac{y}{2}= 1\\∴ x = -1, \ y = 2\)

ছেদবিন্দুর স্থানাঙ্ক (-1, 2)
(-1, 2) বিন্দুগামী এবং 29/2 প্রবনতাবিশিষ্ট সরলরেখাটির সমীকরণ:
y – 2 = 29/2(x + 1)
বা, 29x – 2y + 33 = 0
Ans: প্রতিফলিত রশ্মির পথের সমীকরণ:
29x – 2y + 33 = 0

23. একটি আলোকরশ্মি (1, 2) বিন্দু থেকে এসে x অক্ষের ওপর অবস্থিত A বিন্দুতে প্রতিফলিত হওয়ার পর (5, 3) বিন্দুগামী হয়। A বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো।

Y P(1,2) Q(5,2) X O     A

Solution: ধরি, x-অক্ষে অবস্থিত A বিন্দুটির স্থানাঙ্ক (h, 0) এবং আলোকরশ্মিটি P(1, 2) বিন্দু থেকে এসে প্রতিফলিত হওয়ার পর Q(5, 3) বিন্দুগামী হয়।
AQ সরলরেখাটি x অক্ষের সঙ্গে θ কোণ উৎপন্ন করলে,
tanθ = 3 – 0/5 – h  = 3/5 – h
AP সরলরেখাটি x অক্ষের সঙ্গে (π – θ) কোণ উৎপন্ন করে।
 ∴ tan(π – θ) = 2 – 0/1 – h
বা, -tanθ = 2/1 – h
 ∴ –3/5 – h = 2/1 – h
বা, -3 + 3h = 10 – 2h
বা, 5h = 13
বা, h = 13/5
Ans: A বিন্দুটির স্থানাঙ্ক (13/5, 0)

24. (8, 3) বিন্দুগামী একটি আলোকরশ্মি x অক্ষের ওপর অবস্থিত (14, 0) বিন্দুতে প্রতিফলিত হয়। প্রতিফলিত রশ্মির সমীকরণ নির্ণয় করো

Solution:
ধরি, প্রতিফলিত রশ্মির প্রবনতা m
আপতিত রশ্মির প্রবনতা = 0 – 3/14 – 8 = –3/6 = –1/2
x-অক্ষের প্রবনতা 0
x-অক্ষের সঙ্গে আপতিত রশ্মির কোণ = x-অক্ষের সঙ্গে প্রতিফলিত রশ্মির কোণ

\(⇒\left| \frac{0+\frac{1}{2}}{1-\frac{1}{2}.0} \right|=\left| \frac{m-0}{1+m.0} \right|\\⇒\frac{1}{2}=±m\\⇒m=±\frac{1}{2}\\∴ m = \frac{1}{2} . . . . [∵ m ≠ \frac{1}{2}]\)

(14, 0) বিন্দুগামী এবং 1/2 প্রবনতাবিশিষ্ট সরলরেখার সমীকরণ:
y – 0 = 1/2(x – 14)
বা, x – 2y = 14
Ans: প্রতিফলিত রশ্মির সমীকরণ x – 2y = 14

25. একটি সমদ্বিবাহু ত্রিভুজের দুটি বাহুর সমীকরণ হয়, 7x – y + 3 = 0 ও x + y – 3 = 0 এবং তার তৃতীয় বাহুটি (1, -10) বিন্দুগামী। তৃতীয় বাহুটির সমীকরণ নির্ণয় করো।

Solution: ধরি, ABC সমদ্বিবাহু ত্রিভুজের AB ও AC বাহু দুটি সমান।
AB ও AC বাহুর সমীকরণ যথাক্রমে 7x – y + 3 = 0 ও x + y – 3 = 0
এখানে AB ও AC বাহুর প্রবনতা যথাক্রমে 7 ও -1
আরও ধরি তৃতীয় বাহুটির প্রবনতা m
∵ AB = AC
∴ ∠ABC = ∠ACB
⇒ tan∠ABC = tan∠ACB

\(⇒ \left| \frac{m – 7}{1 + 7m} \right| = \left| \frac{m + 1}{1 – m} \right| \\⇒ \frac{m – 7}{1 + 7m} = ±\frac{m + 1}{1 – m}\) (+) চিহ্ন ধরে, \(\\\quad \frac{m – 7}{1 + 7m} = \frac{m + 1}{1 – m}\)

⇒ m – m2 – 7 + 7m = m + 1 + 7m2 + 7m
⇒ – m2 – 7 = 1 + 7m2
⇒ – 8m2 = 8
⇒ m2 = -1
বা, m = ±√-1
এটি একটি অবাস্তব সংখ্যা।
∴ m ≠ ±√-1

(-) চিহ্ন ধরে, \(\\\quad \frac{m – 7}{1 + 7m} = -\frac{m + 1}{1 – m}\)

⇒ (m – 7)(1 – m) = -(1 + 7m)(m + 1)
⇒ m – m2 – 7 + 7m = -m – 1 – 7m2 – 7m
⇒ 6m2 + 16m – 6 = 0
⇒ 3m2 + 8m – 3 = 0
⇒ 3m2 + 9m – m – 3 = 0
⇒ 3m(m + 3) – 1(m + 3) = 0
⇒ (m + 3)(3m – 1) = 0
∴ m = -3, 1/3
(1, -10) বিন্দুগামী ও -3 প্রবনতাবিশিষ্ট সরলরেখার সমীকরণ:
y + 10 = -3(x – 1)
বা, 3x + y + 7 = 0
আবার, (1, -10) বিন্দুগামী ও 1/3 প্রবনতাবিশিষ্ট সরলরেখার সমীকরণ:
y + 10 = 1/3(x – 1)
বা, x – 3y = 31
Ans: তৃতীয় বাহুটির সমীকরণ:
3x + y + 7 = 0 অথবা x – 3y = 31

বর্ণনামূলক প্রশ্নাবলি
প্রতিটি প্রশ্নের মান 4 

1. (7, 9) ও (-1, -7) বিন্দু দুটির সংযোজক রেখাংশ যে বিন্দুতে 3 : 5 অনুপাতে অন্তর্বিভক্ত হয় সেই বিন্দুগামী এবং ওই রেখাংশের ওপর লম্বভাবে অবস্থিত সরলরেখার সমীকরণ নির্ণয় করো। মূলবিন্দু থেকে নির্ণেয় সরলরেখার দূরত্ব কত?

Solution: (7, 9) ও (-1, -7) বিন্দু দুটির সংযোজক রেখাংশ যে বিন্দুতে 3 : 5 অনুপাতে অন্তর্বিভক্ত হয় সেই বিন্দুর স্থানাঙ্ক
= (7.5+(-1).3/5+3, 9.5+(-7).3/5+3)
= (35-3/8, 45-21/8) = (4, 3)
(7, 9) ও (-1, -7) বিন্দু দুটির সংযোজক সরলরেখার প্রবনতা
= -7-9/-1-7 = 2
∴ নির্নেয় লম্ব সরলরেখার প্রবনতা = –1/2
নির্নেয় সরলরেখাটি (4, 3) বিন্দুগামী
∴ লম্ব সরলরেখাটির সমীকরণ:
y – 3 = –1/2(x – 4)
বা, 2y – 6 = -x + 4
বা, x + 2y – 10 = 0
মূলবিন্দু থেকে x + 2y – 10 = 0 সরলরেখার দূরত্ব

\(= \frac{|0 + 2.0 – 10|}{\sqrt{1^2 + 2^2}}\\= \frac{10}{\sqrt{5}}= 2√5\) একক

Ans: নির্নেয় লম্ব সরলরেখার সমীকরণ x + 2y – 10 = 0;
মূলবিন্দু থেকে নির্ণেয় সরলরেখার দূরত্ব 2√5 একক

2. P, Q, R বিন্দু তিনটির স্থানাঙ্ক যথাক্রমে (-7, 5), (3, 8), (-5, 13) হলে এবং RN রেখা PQ-এর ওপর লম্ব এবং RT রেখা PQ-এর সমান্তরাল হলে RN এবং RT-এর সমীকরণ নির্ণয় করো।

Solution: P, Q, R বিন্দু তিনটির স্থানাঙ্ক যথাক্রমে (-7, 5), (3, 8), (-5, 13)
∴ PQ সরলরেখার সমীকরণ:
y – 8/8 – 5  = x – 3/3 + 7
বা, y – 8/3  = x – 3/10
বা, 3x – 10y + 71 = 0
PQ-এর ওপর লম্ব যে কোনো সরলরেখার সমীকরণঃ
10x + 3y + k = 0
সরলরেখাটি R(-5, 13) বিন্দুগামী,
∴ 10×(-5) + 3×13 + k = 0
বা, k = 11
∴ RN সরলরেখার সমীকরণ:
10x + 3y + 11 = 0
আবার PQ-এর সমান্তরাল যে কোনো সরলরেখার সমীকরণঃ 3x – 10y + p = 0 
সরলরেখাটি R(-5, 13) বিন্দুগামী,
∴ 3×(-5) – 10×13 + p = 0
বা, -15 – 130 + p = 0
বা, p = 145
∴ RT সরলরেখার সমীকরণ 3x – 10y + 145 = 0
Ans: RN সরলরেখার সমীকরণ 10x + 3y + 11 = 0;
RT সরলরেখার সমীকরণ 3x – 10y + 145 = 0

3. A(4, 6) , B(- 1, 3) এবং C(2, – 2) তিনটি প্রদত্ত বিন্দু। নিম্নলিখিতগুলি নির্ণয় করো:
(i) A থেকে BC-র ওপর লম্বের সমীকরণ।
(iI) A, B, C থেকে সমদূরবর্তী বিন্দুর স্থানাঙ্ক এবং ওই বিন্দু থেকে A, B, C-এর দূরত্ব।

(i) Solution: . A, B এবং C বিন্দুর স্থানাঙ্ক (4, 6), (- 1, 3) এবং (2, – 2)
∴ BC সরলরেখার সমীকরণ:

\(\quad \frac{y + 2}{-2 – 3}= \frac{x – 2}{2 + 1}\\⇒ \frac{y + 2}{-5} = \frac{x – 2}{3}\\⇒ 5x + 3y – 4 = 0\)

BC-এর ওপর লম্ব যে কোনো সরলরেখার সমীকরণঃ
3x – 5y + k = 0
সরলরেখাটি (4, 6) বিন্দুগামী,
∴ 3×4 – 5×6 + k = 0
বা, k = 18
∴ A থেকে BC-র ওপর লম্বের সমীকরণঃ
3x – 5y + 18 = 0
Ans: A থেকে BC-র ওপর লম্বের সমীকরণ 3x – 5y + 18 = 0

(ii) Solution: ধরি, A, B, C থেকে সমদূরবর্তী বিন্দু P-এর স্থানাঙ্ক (h, k)
∴ AP = BP = CP
AP = BP
বা, (AP)2 = (BP)2
বা, (h – 4)2 + (k – 6)2 = (h + 1)2 + (k – 3)2
বা, h2 – 8h + 16 + k2 – 12k + 36 = h2 + 2h + 1 + k2 – 6k + 9
বা, – 10h – 6k + 42 = 0
বা, 5h + 3k – 21 = 0 . . .  (i)

আবার, BP = CP
বা, (BP)2 = (CP)2
বা, (h + 1)2 + (k – 3)2 = (h – 2)2 + (k + 2)2
বা, h2 + 2h + 1 + k2 – 6k + 9 = h2 – 4h + 4 + k2 + 4k + 4
বা, 6h – 10k + 2 = 0 
বা, 3h – 5k + 1 = 0 . . .  (ii)
(i) ও (ii)-এর ছেদবিন্দু:

\(\quad \frac{h}{3-105} = \frac{k}{-63-5}= \frac{1}{-25-9}\\⇒\frac{h}{-102} = \frac{k}{-68}= \frac{1}{-34}\\⇒\frac{h}{3} = \frac{k}{2}= 1\)

∴ h = 3, k = 2
ছেদবিন্দুর স্থানাঙ্ক (3, 2)

(3, 2) বিন্দু থেকে A, B, C-এর দূরত্ব

\(=\sqrt{(3+1)^2+(2-3)^2}= \sqrt{17}\)একক

Ans: A, B, C থেকে সমদূরবর্তী বিন্দুর স্থানাঙ্ক (3, 2) এবং ওই বিন্দু থেকে A, B, C-এর দূরত্ব √17 একক।

4. (2, 1) বিন্দুগামী ও 2x + 4y = 7 সরলরেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ নির্ণয় করো। x -অক্ষ, y-অক্ষ, প্রদত্ত ও নির্ণেয় সরলরেখার দ্বারা উৎপন্ন ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো।
Solution:

Y B D X O     C A

2x + 4y = 7 সরলরেখার সমান্তরাল যেকোনো সরলরেখার সমীকরণ 2x + 4y = k
সরলরেখাটি (2, 1) বিন্দুগামী।
∴ 2×2 + 4×1 = k
বা, k = 8
নির্নেয় সরলরেখার সমীকরণ:
2x + 4y = 8
⇒ x + 2y = 4
2x + 4y = 7 সরলরেখার ছেদিতাংশ আকার হলো:

\(⇒ \frac{x}{\frac{7}{2}} + \frac{y}{\frac{7}{4}} = 1 . . .(i)\)

(i) নং সরলরেখা x ও y অক্ষকে যথাক্রমে A(7/2, 0) ও B(0, 7/4) বিন্দুতে ছেদ করে।
∴ AOB ত্রিভুজের ক্ষেত্রফল
= 1/2×7/2×7/4
= 49/16 বর্গএকক
x + 2y = 4 সরলরেখার ছেদিতাংশ আকার হলো:

\(⇒ \frac{x}{4} + \frac{y}{2} = 1 . . . (ii)\)

(ii) নং সরলরেখা x ও y অক্ষকে যথাক্রমে C(4, 0) ও D(0, 2) বিন্দুতে ছেদ করে।
∴ COD ত্রিভুজের ক্ষেত্রফল
= 1/2×4×2 = 4 বর্গএকক
সমান্তরাল সরলরেখার দ্বারা উৎপন্ন ক্ষেত্রের ক্ষেত্রফল
= △AOB -এর ক্ষেত্রফল – △COD -এর ক্ষেত্রফল
= 4 – 49/16 = 64-49/16 = 15/16 বর্গএকক
Ans: সমান্তরাল সরলরেখার সমীকরণ:
x + 2y = 4
সরলরেখার দ্বারা উৎপন্ন ক্ষেত্রের ক্ষেত্রফল 15/16 বর্গএকক

5. (2, 7), (-6, 1) এবং (4, -5) বিন্দু তিনটির সংযোগে উৎপন্ন ত্রিভুজের লম্ববিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো।
Solution:

E A B      D   C

ধরি,ABC ত্রিভুজের শীর্ষবিন্দু A, B এবং C-এর স্থানাঙ্ক (2, 7), (-6, 1) এবং (4, -5)
আরও ধরি, A বিন্দু থেকে BC বাহুর ওপর AD লম্ব এবং B বিন্দু থেকে CA বাহুর ওপর BE লম্ব যা পরস্পরকে O বিন্দুতে ছেদ করেছে।
সুতরাং ত্রিভুজটির লম্ববিন্দু হবে O(h, k)।
AC-এর প্রবণতা = -5-7/4-2 = -12/2 = 6
BC-এর প্রবণতা = -5-1/4+6 = -6/10 = -3/5
BO-এর প্রবণতা =k-1/h+6
OD বা AD -এর প্রবণতা = k-7/h-2
∴ AD ⊥ BC
অর্থাৎ k-7/h-2×-3/5 = -1
বা, -3k + 21 = -5h + 10
বা, 5h – 3k + 11 = 0 . . .  (i)
এবং BO ⊥ AC
অর্থাৎ k-1/h+6×6 = -1
বা, 6k – 6 = h + 6
বা, h – 6k + 12 = 0
বা, h = 6k – 12 . . .  (ii)
(i) নং সমীকরণে h = 6k – 12 বসিয়ে পাই,
5(6k – 12) – 3k + 11 = 0
বা, 27k = 49
বা, k = 49/27
∴ h = 6×49/27 – 12 = 98/9 – 12 = 98-108/9 = –10/9
O বিন্দুর স্থানাঙ্ক (-10/9, 49/27)
Ans: লম্ববিন্দুর স্থানাঙ্ক  (-10/9, 49/27)

6. একটি ত্রিভুজের দুটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে (-2, 3) ও (5, -1); যদি ত্রিভুজটির লম্ববিন্দু মূলবিন্দুতে হয়, তবে ত্রিভুজটির তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো।

Solution: ধরি, ABC ত্রিভুজের দুটি শীর্ষবিন্দু A(- 2, 3), B(5, – 1) ও লম্ববিন্দু O(0, 0) এবং তৃতীয় শীর্ষবিন্দু C -এর স্থানাঙ্ক (h, k)
AO -এর প্রবণতা = 3-0/-2-0 = –3/2
BO -এর প্রবণতা = 0+1/0-5 = –1/5
AC -এর প্রবণতা = k-3/h+2
BC -এর প্রবণতা = k+1/h-5
লম্ববিন্দু মূলবিন্দু।
∴ AO ⊥ BC এবং BO ⊥ AC
অর্থাৎ –3/2×k+1/h-5 = -1
বা, -3k – 3 = -2h + 10
বা, 2h – 3k – 13 = 0 . . .  (i)
এবং –1/5×k-3/h+2 = -1
বা, -k + 3 = -5h – 10
বা, 5h – k + 13 = 0
বা, k = 5h + 13 . . .  (ii)
(i) নং সমীকরণে k = 5h + 13 বসিয়ে পাই,
2h – 3(5h + 13) – 13 = 0
বা, -13h – 52 = 0
বা, h = – 4
∴ k = 5×(-4) + 13 = -7
C -এর স্থানাঙ্ক (-4, -7)
Ans: ত্রিভুজটির তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক (-4, -7)

7. একটি সামান্তরিকের দুটি সংলগ্ন বাহুর সমীকরণ 4x + 5y = 0 এবং 7x + 2y = 0 যদি সামান্তরিকটির একটি কর্ণের সমীকরণ 11x + 7y = 9 হয়, তবে অন্য কর্ণটির সমীকরণ নির্ণয় করো।
Solution:

x-y+5=0 D  7x+2y=0  C A  7x+2y=0  B

ধরি, ABCD সামান্তরিকের,
AB: 7x + 2y = 0 . . . (i)
BC: 4x + 5y = 0 . . . (ii)
(i) ও (ii) -এর ছেদবিন্দুর(B) স্থানাঙ্ক (0, 0)
স্পষ্টতই, 11x + 7y = 9 সরলরেখাটি B(0, 0) বিন্দুগামী নয়।
∴ AC কর্ণের সমীকরণঃ
11x + 7y = 9 . . . (iii)
(i) ও (iii)-এর ছেদবিন্দু:
(iii) নং-এ x = –2y/7 বসিয়ে পাই,
11×(-2y/7) + 7y = 9
বা, -22y + 49y = 63
বা, 27y = 63
বা, y = 7/3
∴ x = –2/7×7/3 = –2/3
(i) ও (iii) -এর ছেদবিন্দুর(A) স্থানাঙ্ক (-2/3, 7/3)
(ii) ও (iii)-এর ছেদবিন্দু:
(iii) নং-এ x = –5y/4 বসিয়ে পাই,
11×(-5y/4) + 7y = 9
বা, -55y + 28y = 36
বা, -27y = 36
বা, y = 4/3
∴ x = –5/4×-4/3 = 5/3
(ii) ও (iii) -এর ছেদবিন্দু(C) স্থানাঙ্ক = (5/3, –4/3)

∴ AC-এর মধ্যবিন্দু \(\left( \frac{-\frac{2}{3}+\frac{5}{3}}{2}, \frac{\frac{7}{3}-\frac{4}{3}}{2} \right) = \left( \frac{1}{2}, \frac{1}{2} \right)\)

অপর কর্ণ(BD), AC-এর মধ্যবিন্দুগামী।
∴ (0, 0) ও (1/2, 1/2) বিন্দুগামী সরলরেখা(BD)-এর সমীকরণ:

\(\quad \frac{y-\frac{1}{2}}{\frac{1}{2}-0}=\frac{x-\frac{1}{2}}{\frac{1}{2}-0}\\⇒\frac{\frac{2y-1}{2}}{\frac{1}{2}}=\frac{\frac{2x-1}{2}}{\frac{1}{2}}\)

⇒ 2y – 1 = 2x – 1
⇒ y = x
⇒ x – y = 0
Ans: অন্য কর্ণটির সমীকরণ x – y = 0

8. 3x + 2y – 6 = 0 -এর সমান্তরাল একটি সরলরেখা x – 2y = 0 এবং y – 2x = 0 সরলরেখা দুটির সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল 21 হলে, ওই সরলরেখাটির সমীকরণ নির্ণয় করো।

Solution:
3x + 2y – 6 = 0 এর সাথে সমান্তরাল যে কোনো সরলরেখার সমীকরণঃ
3x + 2y + k = 0 . . . (i)
অন্য সরলরেখা দুটি হল:
x – 2y = 0 . . . (ii)
y – 2x = 0 . . . (iii)
(i) ও (ii)-এর ছেদবিন্দু:
(i) নং-এ x = 2y বসিয়ে পাই,
3.2y + 2y + k = 0
বা,y = –k/8
∴ x = –k/4
(i) ও (ii)-এর ছেদবিন্দু (-k/4, –k/8)
(i) ও (iii)-এর ছেদবিন্দু:
(i) নং-এ y = 2x বসিয়ে পাই,
3x + 2.2x + k = 0
বা, x = –k/7
∴ y = –2k/7
(i) ও (iii)-এর ছেদবিন্দু (-k/7, –2k/7)
(ii) ও (iii)-এর ছেদবিন্দু:
(ii) নং-এ y = 2x বসিয়ে পাই,
x – 2.2x = 0
বা, x = 0
∴ y = 0
(ii) ও (iii)-এর ছেদবিন্দু (0, 0)
∴ (0, 0), (-k/4, –k/8) এবং (-k/7, –2k/7) বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল
= 1/2[0 + (-k/4)(-2k/7 – 0) + (-k/7)(0(-k/8))]
= 1/2[ 2k2/28k2/56]
= 1/2×3k2/56
প্রশ্নানুযায়ী,
1/2×3k2/56 = 21
বা, 3k2 = 21×2×56
বা, k2 = 7×2×56
বা, k2 = 7×2×2×4×7
বা, k = ± 28
Ans: সরলরেখার সমীকরণঃ
3x + 2y ± 28 = 0

9. 3x + 4y – 24 = 0 সরলরেখাটি y-অক্ষকে A বিন্দুতে এবং x-অক্ষকে B বিন্দুতে ছেদ করে; (0, -1) বিন্দুগামী ও x-অক্ষের সমান্তরাল সরলরেখাকে, AB রেখাংশের লম্বসমদ্বিখন্ডক C বিন্দুতে ছেদ করে। প্রমাণ করো যে, ∠ACB = 1 সমকোণ।
Solution:

3x+4y-24=0 A B C(0,-1) Y X O
\(\quad 3x + 4y – 24 = 0\\⇒\frac{x}{8} + \frac{y}{6} = 1\)

সরলরেখাটি y-অক্ষকে A(0, 6) বিন্দুতে এবং x-অক্ষকে B(8, 0) বিন্দুতে ছেদ করে।
AB রেখাংশের মধ্যবিন্দু (8+0/2, 0+6/2) বা, (4, 3)
AB রেখাংশের লম্বসমদ্বিখন্ডকের সমীকরণ 4x – 3y + k = 0
এটি (4, 3) বিন্দুগামী।
∴ 4.4 – 3.3 + k = 0
বা, k = -7
∴ AB রেখাংশের লম্বসমদ্বিখন্ডকের সমীকরণ 4x – 3y – 7 = 0 . . . (i)
(0, – 1) বিন্দুগামী ও x-অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ:
y = -1 . . . (ii)
(i) ও (ii)-এর ছেদবিন্দু(C):
(ii) নং-এ y = -1 বসিয়ে পাই,
4x – 3.(-1) – 7 = 0
বা, 4x = 4
বা, x = 1
∴ C বিন্দুর স্থানাঙ্ক (1, – 1)
AC -এর প্রবণতা = 6+1/0-1 = -7এবং
BC -এর প্রবণতা = 0+1/8-1 = 1/7
∴ AC -এর প্রবণতা×BC -এর প্রবণতা = -7×1/7 = -1
∴ ∠ACB = 90° (প্রমাণিত)

10. দেখাও যে, x -অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে θ কোণে নত সরলরেখার সমান্তরাল দিকে পরিমিত (x0, y0) বিন্দু থেকে ax + by + c = 0 সরলরেখার দূরত্ব হয়, \(-\frac{ax_0 + by_0 + c}{acos θ + bsin θ}\)

Solution: (x0, y0) বিন্দুগামী এবং x-অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে θ কোণে নত যে কোনো সরলরেখার সমীকরণঃ

\(\quad y – y_0 = tan θ(x – x_0) . . . (i)\\⇒\frac{x-x_0}{cos θ}=\frac{y-y_0}{sin θ}= r (let)\\∴ x= x_0 + rcos θ ;\quad y= y_0 + rsin θ\)

∴ ( x0 + rcos θ , y0 + rsin θ) বিন্দুটি (i) নং সরলরেখার ওপর অবস্থিত।
আরও ধরি, (i) নং সরলরেখা এবং ax + by + c = 0 এর ছেদবিন্দু (x0 + rcos θ , y0 + rsin θ)
∴ a(x0 + rcos θ) + b(y0 + rsin θ) + c = 0
বা, arcos θ + brsin θ = – ax0 – by0 – c
বা, r(acos θ + bsin θ) = – (ax0 + by0 + c)
বা, r = –ax0 + by0 + c/acos θ + bsin θ
(x0, y0) এবং (x0 + rcos θ , y0 + rsin θ) এর মধ্যে দূরত্ব

\( =\sqrt{(x_0+ rcos θ-x_0)^2+(y_0+ rsin θ-y_0)^2}\\=\sqrt{r^2cos^2θ+ r^2sin^2θ}\\=\sqrt{r^2(cos^2θ+ r^2sin^2θ)}\\=\sqrt{r^2}=r\\=-\frac{ax_0 + by_0 + c}{acos θ + bsin}\) Ans: নির্নেয় দূরত্ব = \(-\frac{ax_0 + by_0 + c}{acos θ + bsin}\)

11. দেখাও যে, (a + b)x + (a – b)y – 2ab = 0, (a – b)x + (a + b)y – 2ab = 0 এবং x + y = 0 রেখা তিনটি দ্বারা গঠিত ত্রিভুজটি সমদ্বিবাহু এবং তার শীর্ষকোণ 2tan-1|a/b|

Solution: সরলরেখা তিনটির সমীকরণ:
(a + b)x + (a – b)y – 2ab = 0 . . . (i)
(a – b)x + (a + b)y – 2ab = 0 . . . (ii) এবং
x + y = 0 . . . (iii)
তিনটি সরলরেখার প্রবনতা যথাক্রমে m1= (a + b)/(a – b), m2= (a – b)/(a + b) এবং m3= -1
(ii) ও (iii) নং সরলরেখার মধ্যবর্ত্তী কোণ θ1 হলে,

\(\quad tanθ_1 = \left| \frac{\frac{-(a – b)}{a+b}+1}{1+\frac{(a – b)}{a+b}} \right|\\⇒tanθ_1 = \left| \frac{\frac{-a + b+a+b}{a+b}}{\frac{a + b + a – b}{a+b}} \right|\\⇒tanθ_1 = \left| \frac{2b}{2a} \right|\\⇒tanθ_1 = \left| \frac{b}{a} \right|\\⇒θ_1 = tan^{-1}\left| \frac{b}{a} \right|\)

(i) ও (iii) নং সরলরেখার মধ্যবর্ত্তী কোণ θ2 হলে,

\(\quad tanθ_2 = \left| \frac{\frac{-(a+ b)}{a-b}+1}{1+\frac{(a + b)}{a-b}} \right|\\⇒tanθ_2 = \left| \frac{\frac{-a – b+a-b}{a-b}}{\frac{a – b + a + b}{a-b}} \right|\\⇒tanθ_2 = \left| \frac{-2b}{2a} \right|\\⇒tanθ_2 = \left| -\frac{b}{a} \right|\\⇒tanθ_2 = \left|\frac{b}{a} \right|\\⇒θ_2 = tan^{-1}\left| \frac{b}{a} \right|\)

∴ θ1 = θ2 = tan-1|b/a|
∴ ত্রিভুজটি সমদ্বিবাহু ত্রিভুজ।
সমদ্বিবাহু ত্রিভুজের সমান কোন দুটি হল tan-1|b/a|
∴ ত্রিভুজের তৃতীয় কোণটি হল
= π – 2tan-1|b/a|
= 2(π/2 – tan-1|b/a|)
= 2cot-1|b/a|
= 2tan-1|a/b|
∴ ত্রিভুজটির শীর্ষকোণ 2tan-1|a/b| (Proved)

12. (3, 2) বিন্দুগামী এবং x = 2y + 4 সরলরেখার সঙ্গে 45° কোণে নত সরলরেখার সমীকরণ নির্ণয় করো।

Solution: (3, 2) বিন্দুগামী এবং m প্রবনতাবিশিষ্ট সরলরেখার সমীকরণ:
y – 2 = m(x – 3) . . . (i)
x = 2y + 4 সরলরেখার প্রবনতা 1/2

\(∴ tan45° = \left| \frac{m-\frac{1}{2}}{1+m.\frac{1}{2}} \right|\\⇒1 =\left| \frac{2m-1}{2+m} \right|\\⇒\frac{2m-1}{2+m}=±1\\⇒(2m-1)=±(2+m)\)

(+) চিহ্ন ধরে পাই,
2m – 1 = (2 + m)
বা, m = 3
∴ সরলরেখার সমীকরণ:
y – 2 = 3(x – 3)
বা, 3x – y = 7 
(-) চিহ্ন ধরে পাই,
2m – 1 = -(2 + m)
বা, 3m = -1
বা, m = – 1/3
∴ সরলরেখার সমীকরণ:
y – 2 = –1/3(x – 3)
বা, 3y – 6 = – x + 3
বা, x + 3y = 9
Ans: সরলরেখার সমীকরণ:
3x – y = 7 এবং x + 3y = 9

13. মূলবিন্দুগামী এবং x + y + √3(y – x) = a সরলরেখার সঙ্গে 75° কোণ উৎপন্ন করে এমন সরলরেখার সমীকরণ নির্ণয় করো।

Solution: ধরি নির্নেয় সরলরেখার প্রবনতা m
∴ m প্রবনতাবিশিষ্ট এবং  মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ:
y = mx . . . (i)
প্রদত্ত সরলরেখার সমীকরণ:
x + y + √3(y – x) = a
বা, (√3 + 1)y – (√3 – 1)x = a . . . (ii)
(ii) নং সরলরেখার প্রবনতা
= √3 – 1/√3 + 1
= (√3 – 1)2/(√3 + 1)(√3-1)
= 3+1-2√3/3 – 2
= 2 – √3 = tan 15°
প্রদত্ত সরলরেখা x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে 15° কোণ উৎপন্ন করে।
আবার (i) নং সরলরেখা (ii) নং সরলরেখার সঙ্গে 75° কোণ উৎপন্ন করে।
∴ (i) নং সরলরেখা x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে (15° ± 75°) বা 90° বা -60°কোণ উৎপন্ন করে।
প্রবনতা m = tan90° = ∞ হলে,
(i) নং সরলরেখার সমীকরণ হয়
y = ∞x
বা, x = 0
আবার প্রবনতা m = tan(-60°) = -tan60° = -√3 হলে,
(i) নং সরলরেখার সমীকরণ হয়
y = -√3x
বা, √3x + y = 0
Ans: নির্নেয় সমীকরণঃ
x = 0 এবং √3x + y = 0

14. (-2, 5) বিন্দুগামী দুটি সরলরেখার মধ্যে একটি x – y + 5 = 0 সরলরেখার সঙ্গে tan-13/4এবং প্রদত্ত রেখাটি অন্যটির সঙ্গে tan-12/3কোণ উৎপন্ন করে। সরলরেখা দুটির সমীকরণ নির্ণয় করো।

Solution: (-2, 5) বিন্দুগামী এবং m প্রবণতা বিশিষ্ট সরলরেখার সমীকরণঃ
y – 5 = m(x + 2)
x – y + 5 = 0 সরলরেখার প্রবণতা 1

\(∴ tan^{-1}\frac{3}{4} = tan^{-1}\frac{\left| 1 – m \right|}{1 + m}\\⇒\frac{3}{4} = \frac{\left| 1 – m \right|}{1 + m}\\⇒3(1+m)=±4(1-m)\)

(+) চিহ্ন ধরে পাই,
3 + 3m = 4 -4m
বা, m = 1/7
∴ সরলরেখার সমীকরণঃ
y – 5 = 1/7(x + 2)
বা, x – 7y + 37 = 0
(-) চিহ্ন ধরে পাই,
3 + 3m = -(4 – 4m)
বা, 3 + 3m = -4 + 4m
বা, m = 7
∴ সরলরেখার সমীকরণঃ
y – 5 = 7(x + 2)
বা, 7x – y + 19 = 0
আবার (-2, 5) বিন্দুগামী এবং n প্রবণতা বিশিষ্ট সরলরেখার সমীকরণঃ
y – 5 = n(x + 2)
x – y + 5 = 0 সরলরেখার প্রবণতা 1

\(∴ tan^{-1}\frac{2}{3} = tan^{-1}\frac{\left| 1 – n \right|}{1 + n}\\⇒\frac{2}{3} = \frac{\left| 1 – n \right|}{1 + n}\\⇒2(1+n)=±3(1-n)\)

(+) চিহ্ন ধরে পাই,
2(1 + n) = 3(1 – n)
বা, 2 + 2n = 3 – 3n
বা, n = 1/5
∴ সরলরেখার সমীকরণঃ
y – 5 = 1/5(x + 2)
বা, x – 5y + 27 = 0
(-) চিহ্ন ধরে পাই,
2(1 + n) = -3(1 – n)
বা, 2 + 2n = -3 + 3n
বা, n = 5
∴ সরলরেখার সমীকরণঃ
y – 5 = 5(x + 2)
বা, 5x – y + 15 = 0
Ans: সরলরেখা দুটির সমীকরণ:
7x – y + 19 = 0 অথবা x – 7y + 37 = 0 এবং
x – 5y + 27 = 0 অথবা 5x – y + 15 = 0

15. একটি আয়তক্ষেত্রের একটি বাহুর সমীকরণ 4x + 7y + 5 = 0 এবং দুটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক (-3, 1) ও (1, 1); এর অন্য তিন বাহুর সমীকরণ নির্ণয় করো।
Solution:

A  4x+7y+5=0   B D        C

ধরি,ABCD আয়তক্ষেত্রের,
AB বাহুর সমীকরণ: 4x + 7y + 5 = 0
AB বাহুর প্রবনতা –4/7
4x + 7y + 5 = 0 সমীকরণটি (-3, 1) দ্বারা সিদ্ধ হয়।
∴ AB বাহুটি (-3, 1) বিন্দুগামী।
∴ B শীর্ষবিন্দুর স্থানাঙ্ক (-3, 1)
BC বাহুটি AB-এর উপর লম্ব এবং (-3, 1) বিন্দুগামী।
BC বাহুর প্রবনতা m হলে,
m×-4/7 = – 1
বা, m = 7/4
∴ BC বাহুর সমীকরণ:
y – 1 = 7/4(x + 3)
বা, 7x – 4y + 25 = 0
CD বাহু AB বাহুর সমান্তরাল।
∴ CD বাহুর প্রবনতা –4/7 এবং এটি (1, 1) বিন্দুগামী।
∴ CD বাহুর সমীকরণ:
y – 1 = –4/7(x – 1)
বা, 4x + 7y – 11 = 0
DA বাহু BC বাহুর সমান্তরাল।
∴ DA বাহুর প্রবনতা 7/4 এবং এটি (1, 1) বিন্দুগামী।
∴ CD বাহুর সমীকরণ:
y – 1 = 7/4(x – 1)
বা, 7x – 4y – 3 = 0
Ans: অন্য তিন বাহুর সমীকরণ হলো:
7x – 4y + 25 = 0;
4x + 7y – 11 = 0 এবং
7x – 4y – 3 = 0

16. 3x – 2y – 1 = 0 সরলরেখার সঙ্গে 45° কোণে নত দিকে (5, 3) বিন্দু থেকে প্রদত্ত সরলরেখার দূরত্ব নির্ণয় করো।

Solution: প্রদত্ত সরলরেখার সমীকরণঃ
3x – 2y – 1 = 0 . . . (i)
ধরি, (i) নং সরলরেখার সঙ্গে 45° কোণে নত দিকে প্রদত্ত বিন্দু A(5, 3) থেকে (i) নং সরলরেখার দূরত্ব AB
এখন, A(5, 3) থেকে প্রদত্ত সরলরেখার লম্ব দূরত্ব (AC)

\(=\frac{\left| 3.5 – 2.3 – 1 \right|}{\sqrt{3^2 + 2^2}} = \frac{8}{\sqrt{13}}\)

আবার ABC সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ∠B = 45°
∴ sin45° = AC/AB
বা, AB×1/√2 = 8/√13
বা, AB = 8√2/√13 = 8√26/√13
Solution: নির্ণেয় দূরত্ব 8√26/√13 একক

17. একটি সমবাহু ত্রিভুজের একটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক (2, 3) এবং তার বিপরীত বাহুর সমীকরণ x + y = 2 ত্রিভুজটির অন্য বাহু দুটির সমীকরণ নির্ণয় করো।

Solution: ধরি, (2, 3) বিন্দুগামী বাহুর প্রবনতা m
∴ (2, 3) বিন্দুগামী বাহুর সমীকরণ y – 3 = m(x – 2)
x + y = 2 বাহুর প্রবনতা -1
সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণ 60°
∴ tan60° = |m+1|/1-m
বা, √3 = |m+1|/1-m
বা, √3(1 – m) = |m +1|
বা, √3(1 – m ) = ±(m +1)
(+) চিহ্ন ধরে,
√3(1 – m) = (m +1)
বা, m(√3 + 1) = (√3 – 1)
বা, m = √3 – 1/√3 + 1
বা, m = (√3 – 1)2/(√3 + 1)(√3 – 1)
বা, m = 4 – 2√3/3 – 1
বা, m = 2 – √3
(-) চিহ্ন ধরে,
√3(1 – m) = -(m +1)
বা, m(√3 – 1) = (√3 + 1)
বা, m = √3 + 1/√3 – 1
বা, m = (√3 + 1)2/(√3 – 1)(√3 + 1)
বা, m = 4 + 2√3/3 – 1
বা, m = 2 + √3
ত্রিভুজটির অন্য বাহু দুটির সমীকরণ:
y – 3 = (2 – √3)(x – 2)
বা, y – 3 = (2 – √3)x – 4 + 2√3
বা, (2 – √3)x – y = -3 + 4 – 2√3
বা, (2 – √3)x – y = 1 – 2√3
এবং
y – 3 = (2 + √3)(x – 2)
বা, y – 3 = (2 + √3)x – 4 – 2√3
বা, (2 + √3)x – y = -3 + 4 + 2√3
বা, (2 + √3)x – y = 1 + 2√3
Ans: ত্রিভুজটির অন্য বাহু দুটির সমীকরণ:
(2 – √3)x – y = 1 – 2√3 এবং
(2 + √3)x – y = 1 + 2√3

18. একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজের সমীকরণ x + y + 1 = 0 এবং তার বিপরীত শীর্ষবিন্দুর স্থানাঙ্ক (2, 3); ত্রিভুজটির অন্য দুই বাহুর সমীকরণ নির্ণয় করো।

Solution: সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজের সমীকরণ x + y + 1 = 0 এবং তার বিপরীত শীর্ষবিন্দুর স্থানাঙ্ক (2, 3);
∴ (2, 3) বিন্দুগামী সরলরেখা দুটি পরস্পর লম্ব।
ত্রিভুজটি সমদ্বিবাহু ত্রিভুজ।
∴ সরলরেখা দুটি অতিভুজের সঙ্গে 45° কোণ উৎপন্ন করে।
x + y + 1 = 0 সরলরেখার প্রবনতা -1
ধরি, (2, 3) বিন্দুগামী সরলরেখার প্রবনতা m
∴ tan45° = |m+1|/1-m
বা, 1 = |m+1|/1-m
বা, 1 – m = |m +1|
বা, 1 – m = ±(m +1)
(+) চিহ্ন ধরে,
1 – m = (m +1)
বা, -2m = 0
বা, m = 0
(-) চিহ্ন ধরে,
1 – m = -(m +1)
বা, m = ∞
m = 0 হলে,
(2, 3) বিন্দুগামী সরলরেখার সমীকরণ হয়
y – 3 = 0(x – 2)
বা, y = 3
m = ∞ হলে,
(2, 3) বিন্দুগামী সরলরেখার সমীকরণ
y – 3 = ∞(x – 2)
বা, x = 2
Ans: ত্রিভুজটির অন্য দুই বাহুর সমীকরণ:
y = 3 এবং x = 2

19. কোনো আয়তক্ষেত্রের একটি কর্ণের প্রান্ত দুটির স্থানাঙ্ক (6, 1) ও (12, 9) এবং অন্য কর্ণটি x-অক্ষের সমান্তরাল। অন্য কর্ণের প্রান্তবিন্দু দুটির স্থানাঙ্ক নির্ণয় করো।
Solution:

D C(12,9) B A(6,1) Y X O

ধরি, ABCD আয়তক্ষেত্রের AC কর্ণের প্রান্ত দুটির স্থানাঙ্ক (6, 1) ও (12, 9)
∴ AC-এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক (6+12/2, 1+9/2) = (9, 5)
আবার অন্য কর্ণ BD x-অক্ষের সমান্তরাল।
BD কর্ণটি (9, 5) বিন্দুগামী।
অতএব BD কর্ণটির সমীকরণ হবে y = 5
ধরি, BD কর্ণের প্রান্তবিন্দু দুটির স্থানাঙ্ক (h, 5) এবং (k, 5)
h+k/2 = 9
বা, h = 18 – k
ABCD আয়তক্ষেত্রের,
BD = AC

\(∴\sqrt{(h-k)^2}=\sqrt{(12-6)^2+(9-1)^2}\\⇒\sqrt{(18 – k-k)^2} = \sqrt{36+64}\)

⇒ (18 – 2k)2 = 100
⇒ 4(9 – k)2 = 100
⇒ (k – 9)2 = 25
⇒ (k – 9) = 5
⇒ k  = 9 + 5 = 14
∴ h = 18 – 14 = 4
Ans: অন্য কর্ণের প্রান্তবিন্দু দুটির স্থানাঙ্ক (14, 5), (4, 5)

20. দেখাও যে, y = 0, y = 2, y – √3x = 0, y + √3x = 6√3 সরলরেখা চারটি একটি বৃত্তস্থ ট্র্যাপিজিয়াম গঠন করে। ট্র্যাপিজিয়ামটির শীর্ষগুলির স্থানাঙ্ক এবং তার ক্ষেত্রফল নির্ণয় করে।

Solution: ধরি, ABCD চতুর্ভুজের,
AB বাহুর সমীকরণ y = 0 . . .  (i)
BC বাহুর সমীকরণ y + √3x = 8√3 . . .  (ii)
CD বাহুর সমীকরণ y = 2 . . .  (iii) ও 
DA বাহুর সমীকরণ y – √3x = 0 . . .  (iv)
এখানে AB এবং CD বাহু সমান্তরাল।
∴ ABCD একটি ট্র্যাপিজিয়াম।
অতএব সরলরেখা চারটি একটি ট্র্যাপিজিয়াম গঠন করে।
(i) ও (ii) সরলরেখা দুটির ছেদবিন্দু:
(ii) নং-এ y = 0 বসিয়ে পাই,
0 + √3x = 8√3
বা, x = 8
∴ B বিন্দুর স্থানাঙ্ক (8, 0)
(ii) ও (iii) সরলরেখা দুটির ছেদবিন্দু: 
(ii) নং-এ y = 2 বসিয়ে পাই,
2 + √3x = 8√3
বা, x = 8 – 2/√3 
∴ C বিন্দুর স্থানাঙ্ক (8 – 2/√3, 2)
(iii) ও (iv) সরলরেখা দুটির ছেদবিন্দু:
(iv) নং-এ y = 2 বসিয়ে পাই,
2 – √3x = 0
বা, x = 2/√3 
∴ D বিন্দুর স্থানাঙ্ক ( 2/√3, 2)
(iv) ও (i) থেকে সরলরেখা দুটির ছেদবিন্দু:
(iv) নং-এ y = 0 বসিয়ে পাই,
0 – √3x = 0
বা, x = 0
∴ A বিন্দুর স্থানাঙ্ক (0, 0)
DA বাহুর প্রবনতা
= (0-2)/(0-2/√3) = -2/2/√3 = √3
∴ tanθ1 = √3 = tan60°
বা, θ1 = 60°
আবার BC বাহুর প্রবনতা
= (2-0)/(8-2/√3-8) = 2/2/√3 = -√3
∴ tanθ2 = -√3 = tan120°
বা, θ2 = 120°
∵ ABCD চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি
= 60° + 120° = 180°
∴ ABCD চতুর্ভুজটি একটি বৃত্তস্থ চতুর্ভুজ।
∴ ABCD চতুর্ভুজটি একটি বৃত্তস্থ ট্র্যাপিজিয়াম। (Proved)
ট্র্যাপিজিয়ামটির শীর্ষগুলির স্থানাঙ্ক হল (0, 0), (8, 0), ( 8 – 2/√3, 2) এবং ( 2/√3, 2) (Ans)
ABCD বৃত্তস্থ ট্র্যাপিজিয়ামের,
AB = 8 একক এবং
CD = (8 – 2/√32/√3) = (8 – 4/√3) একক
∴ ABCD বৃত্তস্থ ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল
= 1/2(8 – 4/√3 + 8)×2
=(16 – 4/√3)
= 4(4 – 1/√3)
= 4/3(12 – √3) বর্গএকক (Ans)

21. প্রমাণ করো যে, \(\frac{x}{a} + \frac{y}{b}=1,\frac{x}{b} + \frac{y}{a}=1,\frac{x}{a} + \frac{y}{b}=2\) এবং \(\frac{x}{b} + \frac{y}{a}=2\)সরলরেখা চারটি দ্বারা উৎপন্ন সামান্তরিকের কর্ণ দুটি পরস্পর সমকোণে ছেদ করে।

Solution: ধরি, AB, BC, CD ও DA বাহুর সমীকরণ যথাক্রমে

\(\quad \frac{x}{a} + \frac{y}{b}=1,\\\quad \frac{x}{b} + \frac{y}{a}=1,\\\quad \frac{x}{a} + \frac{y}{b}=2,\\ \quad\frac{x}{b} + \frac{y}{a}=2\)

স্পষ্টত AB ও CD এবং  BC ও DA পরস্পর সমান্তরাল সরলরেখা।
∴ ABCD একটি সামান্তরিক।
∴ AB ও CD-এর মধ্যে লম্ব দূরত্ব

\(\quad = \frac{\left| 2-1 \right|}{\sqrt{\frac{1}{a^2}+\frac{1}{b^2}}}=\frac{1}{\sqrt{\frac{1}{a^2}+\frac{1}{b^2}}}\)

BC ও DA-এর মধ্যে লম্ব দূরত্ব

\(\quad = \frac{\left| 2-1 \right|}{\sqrt{\frac{1}{a^2}+\frac{1}{b^2}}}=\frac{1}{\sqrt{\frac{1}{a^2}+\frac{1}{b^2}}}\)

∴ ABCD সামান্তরিকের বিপরীত বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব সমান।
∴ ABCD সামান্তরিক একটি রম্বস। 
আবার রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে ছেদ করে।
∴ প্রদত্ত সামান্তরিকের কর্ণ দুটি পরস্পর সমকোণে ছেদ করে। (Proved)

22. ABCD চতুর্ভুজের AB, BC, CD ও DA বাহুর সমীকরণ যথাক্রমে x + 2y = 3, x = 1, x – 3y = 4 ও 5x + y + 12 = 0; AC এবং BD কর্ণ দুটির মধ্যবর্তী কোণ নির্ণয় করো।
Solution:

5x+y+12=0 x=1 A  x+2y=3   B D  x-3y=4   C

ABCD চতুর্ভুজের,
AB বাহুর সমীকরণ: x + 2y = 3 . . .  (i)
BC বাহুর সমীকরণ: x = 1 . . .  (ii)
CD বাহুর সমীকরণ: x – 3y = 4 . . .  (iii) ও 
DA বাহুর সমীকরণ: 5x + y + 12 = 0 . . .  (iv)
(i) ও (ii) সরলরেখা দুটির ছেদবিন্দু:
(i) নং-এ x = 1 বসিয়ে পাই,
1 + 2y = 3
বা, y = 1
∴ B বিন্দুর স্থানাঙ্ক (1, 1)
(ii) ও (iii) সরলরেখা দুটির ছেদবিন্দু:
(iii) নং-এ x = 1 বসিয়ে পাই,
1 – 3y = 4
বা, y = -1
∴ C বিন্দুর স্থানাঙ্ক (1, -1)
(iii) ও (iv) সরলরেখা দুটির ছেদবিন্দু:

\(\quad \frac{x}{-36+4} = \frac{y}{-20-12}= \frac{1}{1+15}\\⇒ \frac{x}{-32} = \frac{y}{-32}= \frac{1}{16}\\⇒\frac{x}{-2} = \frac{y}{-2}= 1\)

∴ x = -2, y = -2
D বিন্দুর স্থানাঙ্ক (-2, -2)
(iv) ও (i) থেকে সরলরেখা দুটির ছেদবিন্দু:

\(\quad \frac{x}{-3-24} = \frac{y}{12+15}= \frac{1}{10-1}\\⇒ \frac{x}{-27} = \frac{y}{27}= \frac{1}{9}\\⇒\frac{x}{-3} = \frac{y}{3}= 1\)

∴ x = -3, y = 3
A বিন্দুর স্থানাঙ্ক (-3, 3)
AC কর্ণের প্রবনতা(m1) = 3+1/-3-1 =‌ -1 এবং
BD কর্ণের প্রবনতা (m2) = -2-1/-2-1 =‌ 1
m1×m2 = -1×1 = -1
∴ AC এবং BD কর্ণ দুটির মধ্যবর্তী কোণ 90° (Ans)

23. একটি সরলরেখা L, 5x – y = 1 সরলরেখার ওপর লম্ব। দুটি স্থানাঙ্ক অক্ষ এবং L সরলরেখা দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল 5 বর্গএকক; L, সরলরেখার সমীকরণ নির্ণয় করো।

Solution: ধরি, 5x – y = 1 সরলরেখার ওপর লম্ব সরলরেখার সমীকরণ:
x + 5y = k

\(⇒\frac{x}{k} + \frac{y}{\frac{k}{5}} = 1\)

∴ লম্ব সরলরেখাটি অক্ষদ্বয় থেকে যথাক্রমে k এবং k/5 একক ছেদ করে।
প্রশ্নানুযায়ী,
1/2. |k×k/5| = 5
বা, |k2| = 50
বা, k2 = 50
∴ k = ±5√2
Ans: সরলরেখার সমীকরণ: x + 5y = ±5√2

24. ABC ত্রিভুজের AB এবং AC বাহু দুটির লম্ব সমদ্বিখণ্ডক দুটির সমীকরণ যথাক্রমে, x – y + 5 = 0 এবং x + 2y = 0; A বিন্দুটি যদি (1, -2) হয়, তবে BC বাহুর সমীকরণ নির্ণয় করো।
Solution:

x-y+5=0 x+2y=0C B A(1,2)

AB এবং AC বাহুর লম্ব সমদ্বিখণ্ডক দুটির সমীকরণ যথাক্রমে
x – y + 5 = 0 . . .  (i)এবং
x + 2y = 0 . . .  (ii)
ধরি, B ও C বিন্দুর স্থানাঙ্ক (h, k) ও (p, q)
এখানে A বিন্দুর স্থানাঙ্ক (1, -2)
∴ AB-এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক (h + 1/2, k – 2/2)
∴ AB-এর প্রবনতা = k + 2/h – 1
AB-এর লম্ব সমদ্বিখণ্ডকের প্রবনতা 1
k + 2/h – 1×1 = -1
বা, k + 2 = – h + 1
বা, h + k + 1 = 0 . . .  (iii)
আবার (h + 1/2, k – 2/2) বিন্দুটি (i) নং সরলরেখার উপর অবস্থিত। 
h + 1/2k – 2/2 + 5 = 0
বা, h + 1 – k + 2 + 10 = 0
বা, h – k + 13 = 0 . . .  (iv)
(iii) + (iv) করে পাই,
h + k + 1 + h – k + 13 = 0
বা, 2h = -14
বা, h = -7
(iii) থেকে পাই,
-7 + k + 1 = 0
বা, k = 6
∴ B বিন্দুর স্থানাঙ্ক (-7, 6)
পুনরায় AC-এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক (p + 1/2, q – 2/2)
∴ AC-এর প্রবনতা = q + 2/p – 1
AC-এর লম্ব সমদ্বিখণ্ডকের প্রবনতা –1/2
q + 2/p – 1×(-1/2) = -1
বা, q + 2 = 2(p – 1)
বা, 2p – q – 4 = 0 . . .  (v)
আবার (p + 1/2, q – 2/2) বিন্দুটি (ii) নং সরলরেখার উপর অবস্থিত। 
p + 1/2 + 2×q – 2/2 = 0
বা, p + 1 + 2q – 4 = 0
বা, p + 2q – 3 = 0 . . .  (vi)
(v)×2 + (vi) করে পাই,
2(2p – q – 4) + p + 2q – 3 = 0
বা, 4p – 2q – 8 + p + 2q – 3 = 0
বা, 5p – 11 = 0
বা, p = 11/5
(v) থেকে পাই,
11/5 – q – 4 = 0
বা, q = 22/5 – 4
বা, q = 2/5
∴ C বিন্দুর স্থানাঙ্ক (11/5, 2/5)
BC বাহুর সমীকরণ:

\(\frac{y – \frac{2}{5}}{\frac{2}{5} – 6} = \frac{x – \frac{11}{5}}{\frac{11}{5} + 7}\\⇒\frac{5y – 2}{2 – 30} = \frac{5x – 11}{11 + 35}\\⇒\frac{5y – 2}{-28} = \frac{5x – 11}{46}\\⇒\frac{5y – 2}{-14} = \frac{5x – 11}{23}\)

বা, 115y – 46 = -70x + 154
বা, 70x + 115y = 200
বা, 14x + 23y = 40
Ans: BC বাহুর সমীকরণ: 14x + 23y = 40

25. একটি আলোকরশ্মি (4, 5) বিন্দু থেকে এসে x-অক্ষের ওপর A বিন্দুতে প্রতিফলিত হয়ে (10, 5) বিন্দুগামী হয়। A বিন্দুর স্থানাঙ্ক এবং প্রতিফলিত রশ্মির সমীকরণ নির্ণয় করো।
Solution:

C(10,5) B(4,5) Y O X A

ধরি, আলোকরশ্মি B(4, 5) বিন্দু থেকে এসে x-অক্ষের ওপর A(h, 0) বিন্দুতে প্রতিফলিত হয়ে C(10, 5) বিন্দুগামী হয় এবং প্রতিফলিত রশ্মি(AC) x-অক্ষের সঙ্গে θ কোণ উৎপন্ন করে।
∴ আপতিত রশ্মি(BA) x-অক্ষের সঙ্গে (π – θ) কোণ উৎপন্ন করে।
আপতিত রশ্মি BA-এর প্রবনতা
tan(π – θ) = 5 – 0/4 – h
বা, -tanθ = 5/4 – h
বা, tanθ = 5/h-4  . . .  (i)
প্রতিফলিত রশ্মি BC-এর প্রবনতা
tanθ = 5 – 0/10 – h = 5/10 – h . . .  (ii)
(i) ও (ii) থেকে পাই, 
5/h-4 = 5/10 – h
বা, h – 4 = 10 – h
বা, h = 7
∴ প্রতিফলিত রশ্মি BC-এর সমীকরণ: 
     y – 5/5 – 0 = x – 10/10 – 7
বা, y – 5/5 = x – 10/3
বা, 5x – 50 = 3y – 15
বা, 5x – 3y = 35
Ans: A বিন্দুর স্থানাঙ্ক (7,0) এবং
প্রতিফলিত রশ্মির সমীকরণ: 5x – 3y = 35

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Verified by MonsterInsights